Tag: মালাইকা

  • মালাইকাকে দেখে এক কিশোরের বিশ্রী অঙ্গভঙ্গি, যা বললেন অভিনেত্রী

    সম্প্রতি নাচের রিয়্যালিটি শো হিপহপ ইন্ডিয়ার দ্বিতীয় সিজনের রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে ছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মঞ্চে এক ১৬ বছরের কিশোর প্রতিযোগী। মালাইকাকে দেখে হঠাৎই যেন সে মাত্রাতিরিক্ত উৎসাহী। নাচতে নাচতে অভিনেত্রীর উদ্দেশ্যে চুম্বন ছোড়ে সে। চোখের ইশারা করে। ব্যস! সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন অভিনেত্রী। 

    রাগের মাথায় ক্যামেরার সামনে বকাবকি করতে থাকেন মালাইকা অরোরা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। কিশোরের এ আচরণ নিয়ে সমালোচনা চলতে থাকে নেটিজেনদের মাঝে।

    কেন সেদিন এত রেগে গিয়েছিলেন মালাইকা? একটি সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকার অভিনেত্রী বলেন, আমরাও নাচকে জীবন্ত করতে অভিনয় করি। উড়ন্ত চুম্বন দিই। চোখের ইশারাও করি। কিন্তু সেদিন ছেলেটি একটু বেশিই করেছিল। মাত্র ১৬ বছরের এক কিশোরকে কি এ আচরণ মানায়?

    তিনি আরও বলেন, শুরু থেকেই কিশোরের হাবভাব অন্যরকম ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আমার চোখে চোখ রেখে নেচেছে। সঙ্গে নিন্দনীয় অঙ্গভঙ্গি, যা আমাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই কিশোরের পারফরম্যান্স শেষ হতেই তিনি তার মায়ের যোগাযোগ নম্বর জানতে চান। কিশোরের আচরণের সমালোচনা করেন।

    সাক্ষাৎকারে অবশ্য প্রকৃত ঘটনা জানানোর পাশাপাশি প্রতিযোগীর প্রশংসাও করেন অভিনেত্রী। তিনি বলেন, কিশোরের নাচ নিখুঁত। সেখানে কোনো ফাঁকি নেই। সুযোগ পেলে ওই কিশোর আগামী দিনে অনেক বড় নৃত্যশিল্পী হবে।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর নতুন প্রেমিক খুঁজছেন মালাইকা!

    বলিউড বিয়ের ও বড় সন্তান রেখে বিচ্ছেদ করেন অভিনেত্রী মালাইকা অরোরা। এর পর প্রেমের পড়েন নিজের থেকে অনে ছোট বয়সেরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে। প্রেম জীবন নিয়ে ভক্ত-অনুরাগীরা বেশ আলোচনা-সমালোচনার স্বীকার হয়েছেন মালাইকা। তবে যখন এ তারকা জুটির বিচ্ছেদ হয়ে যায় এরপর নেটিজেনদের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 

    অভিনেত্রীর জীবনে এর আগেও দুটি সম্পর্ক ভেঙেছে। দীর্ঘদিন প্রেম করার পর বিচ্ছেদ হয়েছে তার। এদিকে বিচ্ছেদের পর প্রেম নিয়ে কী ভাবছেন মালাইকা, সে কথা এবার প্রকাশ্যে বলেছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মালাইকা। যেখানে দেখা যায়, একটি মেয়ে সুন্দর পোশাক পরে আনন্দে নাচছেন। তার সঙ্গীর সঙ্গে ছবি তুলছেন।

    ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা ধৈর্যের, দয়ার। ভালোবাসা মানে ধীরে ধীরে মন হারানো।’ মালাইকার এই পোস্ট দেখে নেটিজেনদের অনেকেরই মনে করছেন নতুন প্রেম খুঁজে পাওয়ার আশায় এখনও রয়েছেন এ অভিনেত্রী। 

    এদিকে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানান অর্জুন কাপুর। অভিনেতা বলেন, ‘এখনো বিয়ে নিয়ে পরিকল্পনা করিনি। তবে তেমন কিছু ভাবলে প্রথমেই সকলকে জানাব। তবে আজ আমরা যদি শুধু সিনেমা নিয়ে কথা বলি, তাহলে ভালো হয়।’

    বিনোদন ডেস্ক

  • আবারও সম্পর্কে জড়াচ্ছেন মালাইকা-অর্জুন?

    দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক গত বছরে ইতি
    টেনেছিলেন বলিউড জুটি মালাইকা ও অর্জুন। তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিচ্ছেদের পর
    থেকে দুই তারকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট। তবে
    আবারও দুজনকে একসঙ্গে দেখা গেছে। তাতেই গুঞ্জন উঠেছে, সম্পর্ক কি আবারও জোড়া লাগতে
    যাচ্ছে!

    শুক্রবার রাতের এক অনুষ্ঠানে তাদের
    দুজনকে দেখা গেছে। মালাইকা এদিন নজর কেড়েছিলেন কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে।
    অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। দুজনকেই অনুষ্ঠানে প্রবেশ করতে ও
    বেরিয়ে আসতে দেখা গেছে। কিন্তু একসঙ্গে ক্যামেরাবন্দি করা যায়নি তাদের।

    তবে এর পর থেকেই তারকা দম্পতির সম্পর্কে
    ফেরার গুঞ্জন। গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল।
    দুজনের এক ঘনিষ্ঠ সূত্রও বিচ্ছেদের ঘটনা নিশ্চিত করেছিলেন।

    তারও কদিন পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করেন। এরপর মালাইকার
    একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল—‘আমি
    খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।‘ তখন তাদের সম্পর্কের ইতি
    টানার বিষয়টি সামনে আসে।

    সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে
    বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। তারপর থেকেই
    তাদের অসমবয়সি প্রেম আলোচনায় রয়েছে। বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন
    কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীনের গল্পে নতুন নায়িকা কে এই মালাইকা?

    সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে মালাইকা অভিনীত প্রথম নাটক সন্ধিক্ষণ। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গল্প-ভাবনা থেকেই নাটকটির চিত্রনাট্য করেছেন মোস্তফা কামাল রাজ। 

    দুই মাস আগে এ নাটকের শুটিং করে আলোচনায় আসেন মালাইকা চৌধুরী। সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। পরিচালক মোস্তফা কামাল রাজ। 

    পরিচালক বলেন, শুরু থেকেই নতুন কাউকে কাস্ট করার কথা ভাবছিলাম। যেহেতু মালাইকার প্রথম কাজ, আমরা একটু সময় নিয়ে কাজটি করেছি। যেন দর্শক নতুন কাউকে ছোটপর্দায় পায়। পরে মালাইকার সঙ্গে কথা বলি। তার সঙ্গে গল্প নিয়ে বসি। গল্পটি ভালো। সেও গল্প পছন্দ করে। 

    এদিকে নতুন অভিনেত্রী নিয়ে ভক্তরাও আগ্রহী হয়ে উঠেছেন, কে এই মালাইকা?

    পরে জানা গেছে, তিনি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন। এর আগে বিজ্ঞাপন করেছেন মালাইকা। এবার নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায়ও তার অভিষেক হলো। 

    মালাইকা বলেন, আমার প্রেরণা আপু। শৈশব থেকেই আপুকে পর্দায় দেখেছি। সেই থেকে আমারও মনে হতো অভিনয় করব; কিন্তু সাহস পেতাম না। অনেকবার প্রস্তাব পেয়েছি, কিন্তু অভিনয় করিনি। তখন আপু বলত অল্প অল্প করে এগোতে। যে কারণে বিজ্ঞাপনের মডেল হয়েছি। এবার প্রথম অভিনয় করলাম। দর্শক কিভাবে নেবে, সেটাই এখন দেখার অপেক্ষায়।

    জোভানের সঙ্গে জুটি বাঁধা নিয়ে মালাইকা বলেন, জোভান ভাই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। কিভাবে ডায়ালগ দিতে হবে, এক্সপ্রেশন কখন দিতে হয়, সব শিখিয়েছেন। রাজ ভাইও অনেক সহায়তা করেছেন। স্বাধীনতা দিয়েছেন। তাদের সাহসের কারণেই অভিনয় করতে পেরেছি। আর যার কথা না বললেই নয়, শুরু থেকেই আমাকে সাহস দিয়েছে আপু।

    ছোট বোনের প্রসঙ্গে বড় বোন মেহজাবীন বলেন, মালাইকা শৈশব থেকেই অভিনয় করতে চাইতো। আর সব সময়ই তাকে বলেছি, বড় হয়ে সিদ্ধান্ত নিও। এখন যেহেতু সে সিদ্ধান্ত নিতে শিখেছে, তাই সে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও আমাদের আপত্তি নেই। পরিবার থেকে মালাইকার জন্য সবরকম স্বাধীনতা দেওয়া আছে। যা ভালো লাগবে, সেটাই করবে। 

    বিনোদন ডেস্ক

  • ভালো সময়ে থাকতে চাই, আবার খারাপ সময়েও থাকব: অর্জুন

    প্রেম ভাঙার পর মালাইকার বাবার মৃত্যুর খবরে ছুটে গিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা। মালাইকার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়া পর্যন্ত সঙ্গে ছিলেন অর্জুন। কেন ছুটে গিয়েছিলেন, সে কথা জানালেন অভিনেতা। 

    বিচ্ছেদের পর থেকে নিজের জীবনধারার ওপর বাড়তি নজর দিয়েছেন মালাইকা। কী কী করণীয় তার একটা তালিকাও তৈরি করেছেন অভিনেত্রী। কঠিন সময়ে অর্জুনকে পাশে পান মালাইকা। যদিও মালাইকা তাকে ডাকেননি, তাও বাবার মৃত্যুর খবরে ছুটে গিয়েছিলেন অর্জুন বলে জানান অভিনেত্রী।

    অর্জুন নিজেকে গোছানোর চেষ্টা করছেন। এর আগেই বিচ্ছেদের পর নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করেছিলেন অভিনেতা। তার পর থেকেই রাত-দিন মনখারাপে ডুবে থাকেন অর্জুন কাপুর। অবসাদে ভুগছেন, নিজেই স্বীকার করেছেন। 

    অর্জুন নিজেকে ‘সিঙ্গল’ দাবি করার কিছু দিন পরেই মালাইকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল—আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।

    স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। কেন প্রেম ভাঙল তাদের, তার কারণ জানা যায়নি। তবে প্রেমভাঙার পরই প্রকৃত বন্ধুর কর্তব্য পালন করেছেন অর্জুন। মাস কয়েক আগে মালাইকার বাবার আত্মহত্যার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদের বাড়ি ছুটে যান। কঠিন সময়ে অর্জুনকে পাশে পান মালাইকা। যদিও মালাইকা তাকে ডাকেননি, তাও ছুটে গিয়েছিলেন অর্জুন?

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, আসলে আমার বন্ধুর সংখ্যা হাতেগোনা। আমি কাউকে বন্ধু ভাবলে মন থেকেই তার জন্য সব করি। আমি তার ভালো সময়ে যেমন থাকতে চাই, যদি তার খারাপ সময়ে আমাকে দরকার পড়ে আমি থাকব। যদি সেই জায়গায় আমার প্রয়োজন না থাকে, তাও দূর থেকে থাকব। অতীতে যেটি আমি করেছি।

    বিনোদন ডেস্ক

  • ফের অল্প বয়সি যুবকের প্রেমে মালাইকা

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন। কয়েক দিন পরপর যেন তিনি আলোচনায় ফিরে আসেন। এর আগে অভিনেতা আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের বিয়েবিচ্ছেদের ঘটনা ঘটে অভিনেত্রীর। এরপর হাঁটুর বয়সি অর্জুন কাপুরের সঙ্গে ৫ বছরের প্রেম। আর তা ভাঙতেই এবার নতুন প্রেমে অভিনেত্রী মালাইকা অরোরা।  বিটাউনে গুঞ্জন— রাহুল বিজয় নামে এক যুবকের প্রেমে পড়েছেন অভিনেত্রী।

    গুঞ্জনের শুরুটা হয়েছিল গায়ক এপি ধিলোর একটি কনসার্ট থেকে। সামাজিক যোগযোগমাধ্যমে একটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এপি মালাইকাকে মঞ্চে উষ্ণ আলিঙ্গন করেন। কিন্তু না এপি ধিলোর সঙ্গে ডেট করছেন না অভিনেত্রী। মালাইকার নতুন প্রেমিক রাহুল বিজয়, যার সঙ্গে তিনি কনসার্টে অংশ নিয়েছিলেন। 

    সম্প্রতি এক ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্ট থেকে মালাইকার একটি ছবি শেয়ার করেন রাহুল বিজয়। ক্যাপশনে তিনি লিখেছেন— দাঁড়ান, এটা কি মালাইকার কনসার্ট ছিল? এরপরে দুজনের একটি মিষ্টি সেলফিও শেয়ার করেন রাহুল। 

    রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট ও ফ্যাশন ডিজাইনের ডিগ্রিধারী সৃজনশীল পরামর্শদাতা। তিনি জিকিউ ইন্ডিয়া, হার্পার্স বাজার ইন্ডিয়া এবং এলির মতো জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের সাবেক সম্পাদক। 

    এ ছাড়া রাহুল বিজয় বিনোদন জগতের সঙ্গেও সংযুক্ত রয়েছেন। অভিনেত্রী সারা আলি খান, আলিয়া ভাটের জিগরা সহ-অভিনেতা বেদাঙ্গ রায়না, ভিকি কৌশল, সুনীল শেঠি এবং আথিয়া শেঠির মতো বেশ কয়েকটি জনপ্রিয় সেলিব্রিটির সঙ্গে কাজ করেছেন তিনি। চলতি মাসের শুরুতেই জিকিউ মেন অব দি ইয়ার অ্যাওয়ার্ডের জন্য অর্জুন কাপুরকেও স্টাইল করেছিলেন তিনি।

    এর আগে ২০১১ সালে ফ্যাশন ইন্টার্ন হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রাহুল বিজয়। ইন্ডাস্ট্রিতে তার বয়স মাত্র ১৩ বছর। এখনো ৪০-এর গণ্ডি পার করেননি মালাইকার চর্চিত প্রেমিক। অভিনেত্রীর চেয়ে বয়সে অনেকটাই ছোট বিজয়।

    উল্লেখ্য, আরবাজ খানের ডিভোর্স মঞ্জুর হওয়ার আগে অর্জুনকে ডেট করা শুরু করেছিলেন মালাইকা। কিন্তু চলতি বছরের অক্টোবরে ‘সিংহাম অ্যাগেইন’ ছবির প্রচারে অর্জুন স্পষ্ট বলেছিলেন— তিনি এখন সিঙ্গেল। এখন নতুন চর্চা মালাইকার জীবনে এসেছে অন্য পুরুষ।

    বিনোদন ডেস্ক

  • ‘শুধু টাকা কামাই আর বাড়ি চলে আসি’, কেন বললেন মালাইকা?

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেম বেশ কিছু দিন হলো ভেঙেছে। এখন তারা দুদিকে। প্রায় ছয় বছর সম্পর্কে থাকার পর হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাদের সম্পর্কে। যদিও দুজনের কেউই মুখ খোলেননি এ বিষয়ে। এখন তারা নাকি একে অপরের বন্ধু হয়ে আছেন। 

    অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করার কয়েক দিন পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে মালাইকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিচ্ছেদের পর হঠাৎ কেন মালাইকা বললেন— ‘আমি খুব একগুঁয়ে মানুষ…’। 

    বেশ কয়েক দিন ধরে শিরোনাম দখল করেছে মালাইকা-অর্জুনের বিচ্ছেদ। অর্জুনের অসুস্থতা, অবসাদে চলে যাওয়া, আর সাবেক প্রেমিকার বাবার মৃত্যুতে তার পাশে দাঁড়ানো, মালাইকার ভেঙে পড়া, অবশেষে বিচ্ছেদে অর্জুনের সিলমোহরের ঘটনায় পর পর নয়া মোড়। 

    বুধবার মালাইকা হেঁটে যাচ্ছিলেন ঢাউস ফ্লাস্ক হাতে। পরনে সাদা টিশার্ট, সঙ্গে হালকা রঙের ঢিলেঢালা নীল ডেনিম আর খোলা চুল। টিশার্টে ইংরেজিতে চারটি লাইন লেখা। সেই লেখা নজর কাড়ে সবার। এক নারী কণ্ঠে প্রশ্ন আসে— টিশার্টে কী লেখা? অনুমান, তিনি মালাইকার বন্ধু। জবাবে মালাইকা পাল্টা প্রশ্ন করেন— তোমার ভালো লেগেছে?

    টি-শার্টের গায়ে লেখা পড়ে শোনালেন মালাইকা। বললেন— আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি। স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। নেটিজেনরা বলি অভিনেত্রীর শিশুসুলভ কথাবার্তা ও আচরণে আপ্লুত। কারও কথায়— মালাইকা নাকি একঘেয়ে। তুমি আর বিনোদন সমার্থক শব্দ। কেউ লিখেছেন— আমি জানি তুমি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। কিন্তু তুমি একেবারে সঠিক জীবনযাপন করছ। ভালোবাসা নিও। এক অনুরাগী লিখেছেন— কঠিন সময় পেরিয়ে আবার উঠে দাঁড়াবে তুমি। আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে। 

    বিনোদন ডেস্ক

  • মালাইকাকে ছেড়ে যার প্রেমে মজেছেন অর্জুন

    বেশ কিছু দিন হলো অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমসম্পর্ক ভেঙেছে। এখন তারা দুজন দুদিকে। মালাইকা অরোরার সঙ্গে প্রায় ছয় বছর সম্পর্কে থাকার পর হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাদের। যদিও দুজনের কেউ-ই মুখ খোলেননি। এখন তারা নাকি একে অপরের বন্ধু হয়ে আছেন; কিন্তু সম্পর্কে নেই। কী কারণে সম্পর্কছেদ, সেটি অবশ্য স্পষ্ট করে জানা যায়নি। তবে অর্জুন কাপুর এবার কোনো সুন্দরীর প্রেমে নয়, পড়েছেন কোন এক অভিনেতার প্রেমে, জানালেন সে কথা। 

    এদিকে প্রেমভাঙার পর থেকেই নাকি মানসিক অবসাদে ভুগছেন অভিনেতা অর্জুন কাপুর। তবে এবার অর্জুন জানালেন কোনো নারী নয়, বলিপাড়ার এক নায়ককে দেখে প্রায় তৃষ্ণার্ত হয়ে পড়েন তিনি। কে সেই হিরো?

    সম্প্রতি অর্জুনের ‘সিংহাম অ্যাগেইন’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবির প্রচারে এসে নিজের স্বপ্নের পুরুষের কথা প্রকাশ্যে আনলেন তিনি। জানান, ২০০৬ সালে হৃতিক রোশনকে বড়পর্দায় দেখে তিনি যেন প্রেমে পড়ে যান! রীতিমতো লালায়িত হয়ে পড়েন! ২০০২ সালের ডিসেম্বরে মুক্তি পায় হৃতিক অভিনীত প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’। প্রথম ছবিই হৃতিককে সুপারস্টারের তকমা দিয়েছিল। তারপর বাবা রাকেশ রোশনের পরিচালনায় যে কটি ছবি করেছেন হৃতিক, তার সবকটি সুপার হিট। তবে অন্য পরিচালকের সঙ্গে কাজ করলেই ব্যর্থতা গ্রাস করেছে তাকে। যদিও হৃতিকের রূপের ছটায় মজেছিলেন তরুণী থেকে বৃদ্ধা পর্যন্ত। ‘গ্রিক দেবতা’র আখ্যা দেওয়া হয় তাকে। ভিন পরিচালকের সঙ্গে কাজ করলেই ব্যর্থতার ফাঁড়া কাটে ‘ধুম ৩’-এ অভিনয় করে। সেই ছবিতে হৃতিকের চেহারা, চুলের ছাঁট সবেতেই অর্জুন এমন মুগ্ধ হন যে, প্রায় প্রেমে পড়ে যান। 

    অর্জুন বলেন—আসলে ‘ধুম ৩’ দেখার পর আমার চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। যখন হৃতিককে দেখি মনে হয় দু-চোখ ভরে দেখতেই থাকি। কতবার যে দেখেছি ছবিটি, আমার জীবনের ক্রাশ। এককথায় হৃতিকের রূপের ছটায় অর্জুন যেন আপ্লুত।

    বিনোদন ডেস্ক

  • বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম করায় ট্রল, যা বললেন মালাইকা

    ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। ২০০৮ সালে সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে অভিনয়ে তার আত্মপ্রকাশ। 

    ৫১ বছর বয়সি এই অীভনেত্রীর প্রেমে মজেছেন ৩৯ বছর বয়সি অজুর্ন কপুরের সঙ্গে। তাদের প্রেমের সম্পর্ক দীর্ঘ ৬ বছরের।

    বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় অভিনেত্রী মালাইকাকে অনেক কটু কথা শুনতে হচ্ছে। ক্রমাগত সমালোচনা প্রসঙ্গে মালাইকা বলেছেন, এসব সমালোচনা কোনোভাবেই আমার মনোবল ভাঙতে পারে না, এটা আমি শিখেছি। সমালোচনা আমাদের জীবনের একটা অংশ।

    অভিনেত্রী আরও বলেন, অনবরত সমালোচনা, ট্রোলিং আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হতে পারে। এগুলো এসব সমালোচনা গায়ে নেওয়া যাবে না। সমালোচনায় মন খারাপের কিছু নেই।

    স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই অর্জুনের হাতটাই শক্ত করে ধরেছিলেন মালাইকা আরোরা; কিন্তু এবার সেই সম্পর্কেও ছন্দপতন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দুই জনেই নীরবতা রক্ষা করেছেন।

    এবার যেন আর চুপ থাকতে পারলেন না অর্জুন। ঘোষণা করে দিলেন ‘আমি সিঙ্গেল’। একটা সময় এই সম্পর্কের জন্যই একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বার বার তাকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। এবার সেই সম্পর্ক থেকে মুখ ফেরালেন অর্জুন।

    সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বারবার মালাইকা অরোরার নাম ধরে চিৎকার শুনে হাসতে হাসতে অর্জুন বলেন, আরে আস্তে, আমি এখন সিঙ্গেল। এরা বলছে- ‘টল অর হ্যান্ডসাম, আমার মনে হল বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।’

    বিনোদন ডেস্ক

  • মালাইকার দুর্দিনে পাশে সালমান, যা বললেন সোহেলপত্নী সীমা

    সেপ্টেম্বরে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন মালাইকার সৎবাবা কুলদীপ মেহতা। সেই সময়ে প্রথমে দেখা করতে এসেছিলেন সাবেক স্বামী আরবাজ খান। এদিকে নিজের কাজ ফেলে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দেখা করতে ছুটে আসেন সালমান। সেই সময় মালাইকা মুম্বাই শহরের বাইরে শুটিং করছিলেন। সালমানের এই পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন আরেক ভাই সোহেল খানের সাবেক স্ত্রী সীমা সাজদেহ।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে বিচ্ছেদ হয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের। বিচ্ছেদের রেশ কাটিয়ে ওঠার আগেই সৎবাবাকে হারান অভিনেত্রী। এই দুঃসময়ের খবর পেয়ে ছুটে আসেন সাবেক স্বামী আরবাজ খান। অন্যদিকে নিজের কাজ ফেলে মালাইকার সঙ্গে দেখা করতে এসেছিলেন সালমান খানও। সেই সময় অভিনেত্রী মুম্বাই শহরের বাইরে শুটিং করছিলেন। তবে ভাইয়ের সাবেক স্ত্রীর বিপদের দিনে পাশে এসে দাঁড়াতে বিলম্ব করেননি সুলতান। সালমানের এই পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন আরেক ভাই সোহেল খানের সাবেক স্ত্রী সীমা সাজদেহ।

    পরিবারের প্রশংসা করে সীমা বলেন, দুঃসময়ে বা মানুষের প্রয়োজনে সালমানরা সব সময় পাশে থাকেন। এই বৈশিষ্ট্যই ওদের এমন একসঙ্গে করে রেখেছে। তিনি বলেন, ওই পরিবারে তিনিও সাবেক সদস্য। কিন্তু পরিবারের প্রত্যেকে মানুষের বিপদে এসে দাঁড়াতে দুবার ভাবেন না। ক্যামেরার সামনে বা প্রচারের স্বার্থে তারা এই কাজগুলো করেন না বলেও জানান সীমা।

    উল্লেখ্য, ২০১৭ সালে মালাইকা ও আরবাজ বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। তবে সৌজন্য বজায় রেখেছেন তারা। পরিবারের যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকেন তারা। ২০১০ সালের ছবি ‘দাবাং’-এ আইটেম গান ‘মুন্নি বদনাম’-এ এক পর্দায় দেখা গিয়েছিল সালমান ও মালাইকাকে। তবে ভাই আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর কখনই মালাইকার সঙ্গে দেখা যায়নি সালমানকে। কিন্তু ভাইয়ের সাবেক স্ত্রীর বিপদে এসে পাশে দাঁড়াতে তিনিও এসেছেন।

    বিনোদন ডেস্ক