Tag: মালাইকা

  • মালাইকা আমার চেয়েও বেশি এগিয়ে যাক জীবনে: মেহজাবীন

    চলতি বছরের ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজাঙ্গনে পথচলা শুরু হয় দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন মালাইকার। শুধু তাই নয়, এইমাসেই প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।  

    সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়, আপনার বোনের সঙ্গে আপনার ৫টি মিল বলেন? জবাবে নবাগত এই অভিনেত্রী মুচকি হেসে বলেন, এটা তো আপনারাই ভালো বলতে পারেন।

    মালাইকার লাজুক এই উত্তর বেশ উপভোগ করেছেন বড় বোন মেহজাবীন। ভিডিও ক্লিপটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন, হাহাহা, এটা কিউট। কিন্তু আমি চাই, আমার বোন আমার চেয়েও আরও অনেক গুন বেশি এগিয়ে যাক জীবনে।

    মেহজাবীনের সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, দুজনের চেহারাও নাকি দেখতে হুবহু মিল। কারো মন্তব্য, মেহজাবীনের মতোই জনপ্রিয় হয়ে উঠবেন মালাইকা। 

    এদিকে প্রথমবারের মতো নাটকে কাজ করে উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, শুটিং করতে খুব ভালো লাগছে। বোনের গল্প এবং রাজ ভাইয়ার পরিচালনায় কাজ করতে পেরে আমি আনন্দিত। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহায়তা করছেন। দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় আছি।  

    অন্যদিকে মালাইকাকে নিয়ে কাজ করার প্রসঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, শুধু মেহজাবীনের বোন হওয়ার কারণে তাকে সুযোগ দিইনি। মেহজাবীনের গল্পে এমন একটি চরিত্রের প্রয়োজন ছিল, যেখানে নতুন কাউকে মানাবে। সেই বিবেচনায় মালাইকার কথাই প্রথমে মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা রয়েছে, আর শুটিংয়ে সে দারুণ মনোযোগী। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে পারবে।

    বিনোদন ডেস্ক

  • অর্জুনের কটাক্ষের মুখোমুখি, কীভাবে নিজেকে সামলান মালাইকা

    সম্প্রতিই বাবাকে হারিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন তার বাবা। খবর পেয়ে ছুটে এসেছিলেন সাবেক প্রেমিক অভিনেতা অর্জুন কাপুর। চলতি বছরেই দীর্ঘ প্রেমের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে দুজনেই নীরবতা রক্ষা করেছেন। তবে এই সম্পর্কের জন্যই একটা সময় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বারবার তাকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। কখনো বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেম, আবার কখনো আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ। বিভিন্ন কারণে ট্রলড হয়েছেন অভিনেত্রী।

    কীভাবে একের পর এক ব্যক্তিগত আক্রমণের সঙ্গে লড়াই করেছেন মালাইকা? সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সে কথাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তিনি বলেন, যতটা ভালোভাবে সম্ভব আমি এ বিষয়গুলো সামাল দেওয়ার চেষ্টা করি। অনেক সময়ই মনে হতে পারে, লোকে যা বলছে বলুক। আমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। কিন্তু এটা ঠিক নয়। এ বিষয়গুলো ভালোই প্রভাব ফেলতে পারে।

    কীভাবে সামাল দিতে হয়, তা সময়ের সঙ্গে শিখেছেন মালাইকা অরোরা। তিনি বলেন, ক্রমশ আমি শক্তিশালী হয়েছি। এ বিষয়গুলো যেন কোনোভাবেই আমার মনোবল ভাঙতে না পারে, তা শিখেছি। এ অভিনেত্রী বলেন, জানি— এগুলো আমাদের জীবনের একটি অংশ। অনবরত সমালোচনা ও ট্রলিং হতে হবে। কিন্তু সেগুলো নিজের ঘেরাটোপে আসতে দেওয়া যাবে না। এই খারাপ বিষয়গুলোকে আটকে দিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে।

    গত জুন মাসে মালাইকা ও অর্জুনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অর্জুনের জন্মদিনে মালাইকা উপস্থিত না থাকায় স্পষ্ট হয়েছিল বিচ্ছেদের খবর। যদিও তাদের ঘনিষ্ঠ সূত্রের মতে, বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রাখবেন তারা।

    বিনোদন ডেস্ক

  • অর্জুনের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় কী সিলমোহর দিলেন মালাইকা

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও আরবাজ খানের ১৭ বছরের দাম্পত্য জীবন শেষ হওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছিলেন অভিনেত্রী। তবে, সম্প্রতি শোনা যাচ্ছে, তাদের মধ্যে সম্পর্কের অবস্থা নাকি বেশ নাজুক। গুঞ্জন উঠেছে, অর্জুন-মালাইকার সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির উপস্থিতি ঘটেছে, যা তাদের সম্পর্কের ছন্দপতনের কারণ হতে পারে।

    বাবার মৃত্যুর পর জীবনের নানা সিদ্ধান্ত নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। কিন্তু অর্জুনের সঙ্গে বিচ্ছেদ সম্পর্কে কখনওই প্রকাশ্যে কিছু বলেননি মালাইকা। তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে মুখ খোলার আগ্রহ দেখাননি অর্জুনও।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি আমার জীবনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা নিয়ে কোনো অনুশোচনা নেই। ওই সিদ্ধান্তগুলো আমার জীবনের রূপরেখা তৈরি করেছে। যা কিছু ঘটছে এবং যে ভাবে সবটা আমার চলার রাস্তায় এসেছে তার জন্য আমি কৃতজ্ঞ।’

    মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ সূত্রের খবর, সম্পর্ক ভাঙলেও, নিজেদের মধ্যে বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখবেন এই তারকা জুটি। সেই সূত্রের কথায়, ‘তাদের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, তাদের মধ্যে কোনো তিক্ততা তৈরি হয়েছে। তারা সব সময় পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময় পাশে থেকেছেন। সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই ওঁরা সব সময় অগ্রাধিকার দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীনের পথেই হাঁটলেন বোন মালাইকা

    নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথ ধরে নাটকে নাম লেখালেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে দেখা যাবে এই সুদর্শনীকে। অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করছেন তিনি। 

    চমকপ্রদ খবর হলো, এ নাটকের গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর। এটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু হয়েছে। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে মালাইকার নামটি মাথায় এসেছে আগে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে তাকে পরিশ্রমী মনে হচ্ছে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।’

    মালাইকা চৌধুরী এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। গত ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসে।

    নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুন সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকবো।’ চলতি বছরেই ইউটিউবে সিনেমাওয়ালা চ‍্যানেল মুক্তি পাবে নাটকটি।

    আনন্দ নগর প্রতিবেদক

  • মালাইকার বাবার মৃত্যু, কোন বিষয়ে মেজাজ হারালেন বরুণ

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল মেহতা বুধবার সকালে আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন অনিল মেহতা। 

    এ ঘটনার পর মালাইকার সঙ্গে দেখা করতে বলিউডের অন্য তারকারাও আসেন দেখা করতে। কিন্তু এর মধ্যে একটি বিষয়ে চটে গেলেন বরুণ ধাওয়ান। খবর পেয়েই আগে ঘটনাস্থলে পৌঁছান মালাইকার সাবেক স্বামী আরবাজ খান। বাড়িতে ছিলেন না মালাইকা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুনে থেকে ছুটে আসেন অভিনেত্রী। 

    মালাইকার বাবার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বাড়ির সামনে জড়ো হন ফটোসাংবাদিকরা। প্রতিটি মুহূর্ত তারা ক্যামেরাবন্দি করতে থাকেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। এই কঠিন পরিস্থিতিতে কীভাবে ফটোসাংবাদিকরা ছবি তুলছেন এবং ভিডিও তৈরি করছেন— প্রশ্ন তুলেছেন অভিনেতা।

    সামাজিকমাধ্যমে একটি পোস্টে বরণ ধাওয়ান লিখেছেন— শোকাচ্ছন্ন মানুষের মুখে ক্যামেরা তাক করে ছবি তোলার মতো অসংবেদনশীল বিষয় আর কিছু হয় না। একটু ভাবুন— আপনারা কী করছেন। আপনি যার ছবি তুলছেন, তার মনের অবস্থাটা ভাবুন। আমি বুঝি, এটা আপনাদের কাজ। কিন্তু কিছু সময়ে মানুষের মনের অবস্থা ঠিক না-ও থাকতে পারে।

    এদিন মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়েই ছুটে আসেন সেলিম খান, সোহেল খান, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, অর্জুন কাপুর, অনন্যা পান্ডেসহ আরও অনেক তারকা।

    উল্লেখ্য, মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ভারতীয় নৌ-সেনায় কর্মরত ছিলেন অভিনেত্রীর বাবা। দুই মেয়ে বিনোদন জগতের অন্যতম মুখ হলেও, নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন অনিল মেহতা। হিন্দু পাঞ্জাবি পরিবারে জন্মেছিলেন অনিল। ভারতের সীমান্তে ফজিলকায় তার আদি বাড়ি। খ্রিস্ট মালয়ালি পরিবারের নারী জয়েস পলিক্র্যাপকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছর আগে ফের একসঙ্গে থাকতে শুরু করেছিলেন মালাইকার বাবা ও মা। কী কারণে এমন চরম পদক্ষেপ করেছেন অনিল, তা এখনো জানা যায়নি।

    মালাইকার মা পুলিশকে জানান, প্রতিদিনের মতো সকালে উঠে বারান্দায় বসেন তিনি। সেখানেই খবরের কাগজ পড়েন। তবে বুধবার সকালে অভিনেত্রীর মায়ের খটকা লাগে, যখন তিনি দেখেন বৈঠকখানা ঘরেই তিনি হাওয়াই চটি খুলে রেখেছেন। বারান্দায় গিয়ে নিচের দিকে উঁকি দিতেই তিনি দেখেন, নিচে পড়ে রয়েছে অনিলের নিথর দেহ। গেটের দারোয়ান সাহায্যের জন্য চিৎকার করছেন। মালাইকার মা এ-ও জানান, হাঁটুতে যন্ত্রণা ছাড়া আর কোনো বিশেষ রোগ ছিল না তার।

    বিনোদন ডেস্ক

  • মালাইকাকে এগিয়ে দিলেন অর্জুন, ফিরেও তাকালেন না অভিনেত্রী

    অর্জুন-মালাইকার ব্রেকআপ হয়েছে। বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল এমনই গুঞ্জন। দীর্ঘ ৬ বছরের প্রেম ভেঙে আলাদা হয়েছেন তারা। এমনকি সম্প্রতি অর্জুনের জন্মদিনের সেলিব্রেশনেও ছিলেন না মালাইকা। দুজনেই বেশ কিছু দিন ধরে সামাজিকমাধ্যমে করেছেন একের পর এক সন্দেহজনক পোস্ট। এরপর জানা যায়, অর্জুন-মালাইকা আলাদা হয়েছে।

    তবে শুক্রবার অর্জুন-মালাইকা যখন মুম্বাই বিমানবন্দরে আলাদা আলাদা গাড়িতে হাজির হন, তখন তা পাপারাজ্জিদের নজর এড়ায়নি। পরে দেখা যায়, দিল্লিতে তারা একই অনুষ্ঠানে গিয়েছিলেন। দিল্লিতে ইন্ডিয়া কাউচার উইকে ডিজাইনার কুনাল রাওয়ালের শোতে গিয়েছিলেন তারা। তবে একে অপরের থেকে কিছুটা দূরেই বসেছিলেন তারা। 

    এদিকে আবার অনুষ্ঠান শেষে সবাই যখন অর্জুনের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত, ঠিক তখন সেই পথ দিয়েই যেতে বাধ্য হলেন মালাইকা। কারণ এ ছাড়া সেখান থেকে বের হওয়া ছাড়া তার উপায় ছিল না। তাই কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি। অর্জুন তার পিঠে হাত দিয়ে তাকে এগিয়ে দিলেন। যদিও মালাইকা ফিরেও তাকালেন না— এগিয়ে গেলেন। তবে সেই মুহূর্তটি নজর এড়ায়নি পাপারাজ্জিদের, লেন্সবন্দি হয়েছেন তারা। এদিনের অনুষ্ঠানের জন্য মালাইকাকে সাদা ব্লেজার কো-অর্ড সেটে বেশ চমৎকার দেখাচ্ছিল। অর্জুনকে একটি কালো সিকুইন শেরওয়ানি এবং ধুতি প্যান্টে দেখা গিয়েছিল।

    প্রসঙ্গত, ২০১৮ সালে ডেটিং শুরু করেন অর্জুন-মালাইকা। গত মে মাস থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তারা প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে শোনা যাচ্ছে, বিচ্ছেদ হলেও মালাইকা-অর্জুন নিজেদের সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চান না। কারণ তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। তবে আবার শুক্রবার মালাইকা-অর্জুনকে একসঙ্গে দেখে, তাদের আদৌ বিচ্ছেদ হয়েছে কিনা এ বিষয়ে নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

    বিনোদন ডেস্ক

  • পরে আফসোস করার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা ভালো, মালাইকা প্রসঙ্গে অর্জুন

    বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে প্রেম করেই বিয়ে করেন মালাইকা আরোরা। ডিভোর্সের আগেই নতুন প্রেমিকের হাত ধরেছিলেন মালাইকা। প্রেমে পড়েছিলেন ননদ অর্পিতা খান শর্মার সাবেক প্রেমিক অর্জুন কাপুরের। অর্জুনের থেকে বয়সে ১২ বছরের বড় মালাইকা, তবু কত প্রেম! সেসময় এই জুটিকে দেখে একথাই বলতেন অনুরাগীরা। হাঠাৎ প্রেমিক অর্জুন কাপুর সামাজিকমাধ্যমে জানিয়েছেন, ‘পরে আফশোস করার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক ভালো।’

    সম্প্রতি পালিত হয়েছে আর্জুনের জম্মদিন। অর্জুন এই পোস্ট দেখে সামাজিকমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি মালাইকার সঙ্গে সম্পর্ককেই ভুল বলে মনে হচ্ছিল অর্জুনের?

    গুঞ্জন শোনা যাচ্ছে অর্জুন-মালাইকার প্রেমও ভেঙে যাচ্ছে। বিচ্ছেদের গুঞ্জনই শোনা যাচ্ছে। যদিও অর্জুন কিংবা মালাইকা এই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। তবে গত ২৬ জুন অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতিই সব স্পষ্ট করে দিয়েছে। তার ওপর অর্জুন ও মালাইকার সামাজিকমাধ্যমে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্টও বিচ্ছেদের আগুনে ঘি ঢেলেছে। ফের একবার নিজের ইনস্টাস্টোরিতে অকপট স্বীকারোক্তি দিয়েছেন অর্জুন।

    তবে শুধু অর্জুনই নন, বনি পুত্রের জন্মদিনে মালাইকা লিখেছিলেন, ‘আমি এমন লোকদের পছন্দ করি যাদের আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি’। তার এই পোস্ট দেখেও সামাজিকমাধ্যমে প্রশ্ন ছিল, কে তার বিশ্বাসে এই আঘাত হানল? অর্জুন? 

    গত ২৬ জুন, অর্জুন কাপুরের জন্মদিন উদযাপনে তার মুম্বইয়ের বাড়িতে আয়োজিত পার্টিতে ছিলেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, আদিত্য রায় কাপুর এবং মাহিপ কাপুর, অর্জুন বোন অংশুলা কাপুরসহ পরিবারের অনেক সদস্য। সেদিন মালাইকা যাননি, এমনকি তাকে শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্টও শেয়ার করেননি। 

    প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময় থেকেই বলিপাড়ায় অর্জুন-মালাইকা বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিকমাধ্যমে ‘আনফলো’ করে দেন মালাইকা। তাতেই শুরু হয় জল্পনা। অর্জুনের পরিবারের সঙ্গে কোনোদিনই মালাইকার বিশেষ ভাব জমেনি। বরং শোনা যায়, ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকাকে কোনোদিনই নিজের একমাত্র ছেলের বউমা করতেরাজি নন বনি কাপুর। যদিও অর্জুন এসব বাধা সত্ত্বেও মালাইকার সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছে। 

    তবে সম্প্রতি পিঙ্কভিলা সূত্রে খবরে বলা হয়েছে, অর্জুন-মালাইকা আলাদা হয়ে গিয়েছেন। তবে তারা কেউই এই প্রেম-বিচ্ছেদ নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে রাজি নন। চান না কেউ এই বিষয়টা নিয়ে কথা বলুক। এবিষয়ে তার চুপচাপ একে অপরের থেকে দূরত্ব বজায় রাখছেন।

    বিনোদন ডেস্ক

  • অর্জুনের সঙ্গে বিচ্ছেদের মাঝেই ‘রহস্যময়’ পোস্ট মালাইকার

    বি-টাউনে এই মুহূর্তে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক চর্চায়। সম্প্রতি তাদের দীর্ঘ সম্পর্কে ভাঙন ধরেছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই মালাইকা অরোরা একটি পোস্ট করলেন। ওই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে। সম্পর্কে দ্বিতীয়বার সুযোগের কথা বলেছেন মালাইকা ওই পোস্টে।

    rnrn

    রোববার ওই পোস্টে মালাইকা লিখেছেন, যখন সবাই বলবে যে, আপনি পারছেন না, তখন সেই কাজ দ্বিতীয়বার করুন। আর সেটার ছবি তুলে রাখুন।

    rnrn

    শনিবার অর্জুন কাপুরও একটি পোস্ট করেন তার সমাজমাধ্যমে। সেখানে তিনি লিখেছিলেন, আমাদের বেছে নেওয়ার জন্য দুটো দিক রয়েছে। এক, আমরা নিজেদের অতীতে বন্দি হয়ে থাকতে পারি। দুই ভবিষ্যতের সম্ভাবনাকে গ্রহণ করতে পারি।

    rnrn

    দু’দিন আগেই খবর ছড়ায়, সম্পর্ক ভেঙেছে মালাইকা-অর্জুনের। অর্জুন-মালাইকার ঘনিষ্ঠসূত্র এ খবর নিশ্চিত করেন সংবাদমাধ্যমের কাছে। যদিও মালাইকার ম্যানেজার এ খবরকে গুজব বলে উড়িয়ে দেন। বছর দুয়েক আগেও খবর ছড়ায়, মালাইকা ও অর্জুনের সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু অর্জুন নিজেই স্পষ্ট করেছিলেন, এ খবর ভিত্তিহীন। কিন্তু এবার যে বিচ্ছেদের খবর ছড়িয়েছে তা নিয়ে কেউই স্পষ্ট করে কোনও মন্তব্য রাখেননি।

    rnrn

    মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য, সম্পর্ক ভাঙলেও, নিজেদের মধ্যে বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক রাখবেন এই তারকা জুটি। সেই সূত্রের কথায়, তাদের মধ্যে ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, তাদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। তারা সব সময়ে পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময়ে পাশে থেকেছেন। সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই তারা সব সময়ে অগ্রাধিকার দিয়েছেন।

    rnrn

    উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রেম মালাইকা ও অর্জুনের। বয়সের ফারাকের জন্য ট্রোলিং এর শিকার হয়েছেন তারা একাধিকবার। কিন্তু সেই সবে কখনওই কান দেননি তারা। বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন তারা। তাই কেন হঠাৎ সম্পর্কে ভাঙন ধরল, তা নিয়ে জল্পনা চলছে তাদের অনুরাগীদের মধ্যে।

    অনলাইন ডেস্ক

  • অর্থাভাবে কি নিজের ফ্ল্যাট ভাড়া দিলেন মালাইকা?

    আরবাজ় খানের সঙ্গে মালাইকা অরোরার বিবাহ বিচ্ছেদের বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। কিন্তু সৌজন্যের সম্পর্ক এখনো বজায় রেখেছেন তারা। তার অন্যতম কারণ ছেলে আরহান। আরহানের জন্য এখনো দেখাসাক্ষাৎ হয় মালাইকা-আরবাজ়ের মধ্যে।

    বিবাহ বিচ্ছেদের পর থেকেই ‘খান’ পদবি নিজের নাম থেকে সরিয়ে দিয়েছেন মালাইকা। সিনেমার চেয়ে এখন বেশি তাকে দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে। সেখানে থেকেও যথেষ্ট আয় হয় তার। এরই মধ্যে এবার নিজের পালি হিলসের ফ্ল্যাটটি ভাড়া দিলেন মালাইকা। ভাড়া দিয়েছেন মুম্বাইয়ের খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্সকে।

    মুম্বাইয়ে অভিজাত এলাকা যেমন বান্দ্রা, পালি হিলসসহ এমন বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। তারই একটি ফ্ল্যাট ভাড়া দিলেন তিনি, মাসিক দেড় লক্ষ টাকায়। ওই পোশাকশিল্পীকে তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন অভিনেত্রী। প্রতি বছর ৫ শতাংশ করে বাড়বে ভাড়া। 

    এ ছাড়াও বান্দ্রায় যে ফ্ল্যাটটি রয়েছে অভিনেত্রীর, সেটিও নাকি ভাড়ায় দেওয়া। যদিও মালাইকা নিজে বান্দ্রা এলাকার যে বাড়িতে থাকেন সেটির আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা। সম্প্রতি অভিনেত্রী আরও একটি ফ্ল্যাট কিনেছেন, যেটি তৈরি হয়ে হাতে পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ফের একই পার্টিতে আরবাজ-মালাইকা

    সুরা খানের সঙ্গে বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সাবেক স্বামী অভিনেতা আরবাজ খান। বিচ্ছেদের পর থেকেই নিজের নামের পাশ থেকে ‘খান’ পদবি সরিয়েছেন মালাইকা। 

    শুক্রবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখা গেল একেবারে অন্য এক চিত্র। বর্তমান স্ত্রী সুরার হাত ধরে এলেন আরবাজ। পিছু পিছু এলেন মালাইকা। 

    ১৯ বছরের দাম্পত্য জীবন। ২০১৬ সালে বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। যদিও সন্তান আরহানের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন তারা। আর সন্তানের জন্যই ফের কাছাকাছি এলেন এই সাবেক দম্পতি। সম্প্রতি একটি পডকাস্ট শো শুরু করেছেন আরহান। তারই উদযাপনের খাওয়া-দওয়া ছিল। ছেলের কথা ভেবেই এদিন এক হলেন অরোরা ও খান পরিবার।

    আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর কোনো লুকোচুরি নেই। তবে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে নানাভাবে সামাজিক হেনস্তার মুখে পড়তে হয়েছে মালাইকাকে।

    কিন্তু ছেলের বিশেষ দিনে আরহানের মা-বাবা ছাড়াও ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মালাইকার মা জয়েস, বোন অমৃতাসহ অন্যরা। গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে আরহানে পডকাস্ট ‘দম বিরিয়ানি’র টিজার। সেখানে খান পরিবারের সব সদস্যের দেখা মিলেছে। সালমান খানও উৎসাহ দিয়েছেন ভাতিজাকে।

    বিনোদন ডেস্ক