Tag: ভারত

  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন

    ভারতের  কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। 

    রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শনিবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। 

    তার ছেলে আনন্দ ভোসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘তিনি আর নেই। সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ‘

    হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানান, ৯২ বছর বয়সি এই শিল্পীর হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

    এদিকে তার নাতনি সামাজিক মাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই সুস্থতার খবর পাওয়া যাবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আশা ভোসলে ভারতীয় সংগীতজগতের এক অনন্য নাম। আট দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল থেকে আধুনিক—বিভিন্ন ধারায় তার সমান দক্ষতা তাকে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে।

    সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। এ ছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নাম করেছেন।

    বিনোদন ডেস্ক

  • ভারতীয় গান নিষিদ্ধের দাবি জনপ্রিয় পাকিস্তানি গায়কের

    ভারতে পাকিস্তানি শিল্পী এবং কনটেন্টের ওপর চলমান নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার পাকিস্তানেও ভারতীয় গান নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক সাহির আলি বাগগা। সম্প্রতি বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    সাক্ষাৎকারে বাগগা তার এই দাবির পেছনের কারণ ব্যাখ্যা করে বলেন, দুই দেশের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হলেই ভারত সবার আগে পাকিস্তানি শিল্পী ও কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই গায়কের মতে, ভারত যেহেতু বারবার পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে, তাই পাকিস্তানেরও উচিত একই ধরনের পদক্ষেপ নেওয়া।

    তিনি বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের বৈষম্যের কথা উল্লেখ করেন। তিনি জানান, ভারতে পাকিস্তানি স্পটিফাই ব্লক করে রাখা হয়েছে, অথচ পাকিস্তানে ভারতীয় স্পটিফাই কোনো বাধা ছাড়াই সচল রয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাহির আলি বাগগা জোর দিয়ে আরও বলেন, পাকিস্তান ঐতিহাসিকভাবে কখনো আগে কোনো কিছু নিষিদ্ধ করেনি। ‘আমরা কখনোই ভারতীয় কনটেন্ট নিষিদ্ধ করিনি; এই ধরণের উদ্যোগ সবসময় ভারতের পক্ষ থেকেই নেওয়া হয়,’ যোগ করেন তিনি।

    সাহির আলি বাগগার সাক্ষাৎকারের ভিডিওটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেক নেটিজেন বাগগার এই অবস্থানকে সমর্থন জানিয়ে দেশপ্রেমের পরিচয় হিসেবে দেখছেন। 

    সূত্র: জিও নিউজ

    বিনোদন ডেস্ক

  • কিশোরী অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনেতার, বিতর্কে টিভি সিরিয়াল

    ভারতের টেলিভিশন দুনিয়ায় আবারও বিতর্ক। দঙ্গল টিভির জনপ্রিয় সিরিয়াল ‘রিমঝিম-ছোটি উমর বড়া সফর’ এখন নেটিজেনদের কাঠগড়ায়। মাত্র ১৬ বছর বয়সি এক কিশোরী অভিনেত্রীকে দিয়ে প্রাপ্তবয়স্ক অভিনেতার সঙ্গে ‘অন্তরঙ্গ’ দৃশ্য শুট করানোর অভিযোগে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম।

    টিভি শো ‘রিমঝিম’–এর একটি পর্ব নিয়ে বিতর্কের সূত্রপাত। সিরিয়ালটির মূল বিষয়বস্তু এক কিশোরী ও এক প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রেম। এতে ১৬ বছর বয়সি যশিকা শর্মা কিশোরী ‘রিমঝিম’-এর চরিত্রে অভিনয় করছেন এবং তার বিপরীতে রয়েছেন ২৪ বছর বয়সি অভিনেতা হিমাংশু অবস্থি।

    টিভিতে দেখানো হয়েছে, দুজনের একটি ঘনিষ্ঠ দৃশ্য। অনেক দর্শকের প্রধান আপত্তির জায়গাগুলো হলো, কিভাবে ১৫-১৬ বছরের একটি মেয়েকে এ ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করানো হচ্ছে এবং কেন এটি আইনিভাবে বৈধ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। 

    দর্শকদের দাবি, যদি চরিত্রের প্রয়োজনে এ ধরনের দৃশ্যের দরকার হয়, তবে কেন ১৮ বছরের বেশি বয়সি কোনো অভিনেত্রীকে নেওয়া হলো না? 

    অভিভাবকদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকেই যশিকার মা-বাবা ও অভিভাবকদের ভূমিকার সমালোচনা করেছেন। কেন তারা ১৬ বছরের মেয়েকে এমন দৃশ্যে অভিনয়ের অনুমতি দিলেন, তা নিয়েও অনেকে ক্ষুব্ধ। অনেকে রিম শেখ এবং সেহবান আজিমের উদাহরণ টেনে এনে বলেছেন যে ভারতীয় টেলিভিশন ধারাবাহিকে নাবালিকা নায়িকাদের এভাবে ব্যবহার করার প্রবণতা দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনেকে ইয়াশিকার বাবা-মা বা অভিভাবকদের পদক্ষেপ নিতে এবং এই সিরিয়াল বন্ধ করার আহ্বান জানিয়েছেন। 

    অভিনেতা, প্রযোজনা সংস্থা বা চ্যানেলটি এখন পর্যন্ত পর্বটি নিয়ে প্রতিক্রিয়া সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

    সূত্র: হিন্দুস্তান টাইমস 

    বিনোদন ডেস্ক

  • মঞ্চে গান গাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সুনিধি, কারণ কী?

    ভারতের সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান লখনৌতে একটি কনসার্টে গান গাইতে গিয়ে মঞ্চেই আবেগে ভেঙে পড়েন। গলার সমস্যার কারণে ঠিকভাবে গান গাইতে না পারায় দর্শকদের সামনে কান্নায় ভেঙে পড়েন এই গায়িকা।

    ঘটনাটি ঘটে গত ৭ মার্চ লখনৌয়ের কুলব্রিজ রিসর্টে। সেখানে ‘আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর ২০২৫-২৬’-এর অংশ হিসেবে পারফর্ম করছিলেন সুনিধি। কনসার্ট চলাকালে গলার সমস্যা প্রকট হয়ে উঠলে তিনি দর্শকদের কাছে নিজের অসুস্থতার কথা জানান।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঝলমলে জাম্পস্যুট পরা ৪২ বছর বয়সি এই গায়িকা চোখের জল মুছতে মুছতে দর্শকদের বলেন, আজ আমার গলা খুব খারাপ হয়ে রয়েছে। কিন্তু আমি জানি, আপনারা আমার সঙ্গে আছেন। হে ভগবান, এমনটা আমার সঙ্গে আগে কখনো ঘটেনি।

    গান গাইতে না পারার বিষয়টিকে তিনি লজ্জাজনক বলেও উল্লেখ করেন। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, আমি খুবই দুঃখিত। আমি সবসময় আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশত আজ চেষ্টা করেও ঠিকভাবে গাইতে পারছি না। তাই দয়া করে আজ আমাকে ক্ষমা করে দেবেন।

    তবে শারীরিক অস্বস্তি থাকা সত্ত্বেও কনসার্ট বন্ধ করেননি সুনিধি। দর্শকদের ভালোবাসা ও সমর্থন নিয়েই অনুষ্ঠান চালিয়ে যান তিনি। উপস্থিত দর্শকরাও উচ্ছ্বাসের সঙ্গে তার পারফরম্যান্সে অংশ নেন।

    উল্লেখ্য, সুনিধি চৌহানের এই সংগীত সফর শুরু হয় গত বছরের ২৪ ডিসেম্বর মুম্বাই থেকে। এরপর দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ ও চেন্নাইসহ ভারতের বিভিন্ন শহরে কনসার্ট করেছেন তিনি।

    আগামী ১৪ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই সফরের শেষ কনসার্ট। আয়োজকদের সূত্রে জানা গেছে, কলকাতার অনুষ্ঠান দিয়েই শেষ হবে এই সংগীত সফর।

    বিনোদন ডেস্ক

  • ভারত আজও কিছুটা পিতৃতান্ত্রিক: শ্রেয়া ঘোষাল

    বিশ্বজুড়ে যখন টেলর সুইফট বা রিহানার মতো নারী সংগীতশিল্পীরা মিউজিক চার্টের শীর্ষে রাজত্ব করছেন, ঠিক তখনই ভারতের বিনোদন জগতের চিত্রটা ঠিক উল্টো দিকে। গায়ক অরিজিৎ সিং কিংবা র্যাপার বাদশাহদের ভিড়ে গায়িকারা আজ কোথায়? ভারতীয় সমাজব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে পিতৃতন্ত্র, যার কালো ছায়া আষ্টেপৃষ্টে রেখেছে সংগীত জগতকেও। সম্প্রতি রাজ শমানির পডকাস্টে এসে আফসোসের কথা শোনালেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা শ্রেয়া ঘোষাল— ‘ভারত আজও কিছুটা পিতৃতান্ত্রিক।’

    বৈষম্য নিয়েই সরব গায়িকা মনে করিয়ে দিলেন যে, ভারতের সংগীতের ইতিহাস সবসময় এমন ছিল না। শ্রেয়া ঘোষাল বলেন, ‘লতা মঙ্গেশকর কিংবা আশা ভোঁসলের জামানায় তারা পুরুষ গায়কদের চেয়েও অনেক বেশি প্রভাবশালী ছিলেন। বছরে তাদের গানের সংখ্যা ছিল আকাশছোঁয়া। কিন্তু গত ১০ বছরে সেই ভারসাম্য নষ্ট হয়েছে।’ তিনি বলেন, বর্তমান ইন্ডাস্ট্রি এক চরম বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছে।

    শ্রেয়া ঘোষাল বলেন, এ বিভ্রান্তি কাটতে সময় লাগবে। তবে তিনি দমে যাওয়ার পাত্রী নন। বর্তমানে তিনি তার ‘The Unstoppable’ ওয়ার্ল্ড ট্যুর নিয়ে ব্যস্ত, যেখানে যুক্তরাজ্য, আমেরিকা এবং আরব আমিরশাহিতে পারফর্ম করবেন। এ গায়িকা বলেন, ফিউশন আর এক্সপেরিমেন্টের মাধ্যমেই আবার গায়িকাদের সেই হারানো গৌরব ফিরে আসবে।

    পরিসংখ্যানের তথ্য দিয়ে বোঝালেন কেন তিনি উদ্বিগ্ন। শ্রেয়া বলেন, ‘টপ ১০ ছেড়ে দিন। টপ ৫০-এর তালিকায় গেলেও দেখবেন সেখানে বড়জোর ছয় থেকে সাতজন গায়িকার গান আছে। বাকি সব পুরুষ কণ্ঠ।’ বড় বাজেটের গান বা আইটেম সংয়ের বাইরে নারী শিল্পীদের জন্য গান তৈরির প্রবণতা কমছে। এ গায়িকা বলেন, ‘চিকনি চামেলি’র মতো গানে কণ্ঠ দিলেও এখন তিনি এ ধরনের গান থেকে দূরে থাকতে চান। 

    উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম শ্রেয়া ঘোষালের। মাত্র চার বছর বয়স থেকেই মায়ের কাছে গানের তালিম শুরু করেন তিনি। পরে রাজস্থানের রাওয়াতভাটায় বড় হয়ে ওঠা এবং প্রথাগত হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শিক্ষাগ্রহণ। ২০০০ সালে মাত্র ১৬ বছর বয়সে জি টিভির রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে অংশ নেন এবং বিজয়ী হন।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেখানেই বলিউড পরিচালক সঞ্জয়লীলা বানসালির নজরে আসেন শ্রেয়া ঘোষাল। বানসালি তার ড্রিম প্রজেক্ট ‘দেবদাস’-এ  সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের (পারো) কণ্ঠ হিসেবে শ্রেয়াকে সুযোগ দেন। ‘ডোলারে ডোলা’ বা ‘বৈরী পিয়া’-র মতো গানে তার কাজ রাতারাতি তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। প্রথম সিনেমাতেই জিতে নেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর পেছন ফিরে তাকাতে হয়নি এ গায়িকাকে। 

    প্রায় আড়াই দশক ধরে শ্রেয়ার কণ্ঠের জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল। লতাপরবর্তী জামানায় গোটা দেশের সবচেয়ে পছন্দের গায়িকার তালিকায় একদম উপরের দিকে রয়েছেন এ বাঙালি কন্যা শ্রেয়া ঘোষাল।

    বিনোদন ডেস্ক

  • দুই দশক পর আবারও ভারতে আসছেন শাকিরা

    জনপ্রিয় পপ তারকা শাকিরা আবারও ভারতে কনসার্ট করতে আসছেন। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় আসরে অংশ নিতে তিনি আগামী ১০ এপ্রিল মুম্বাই ও ১৫ এপ্রিল দিল্লিতে পারফর্ম করবেন।

    দাতব্য সংস্থা ফিডিং ইন্ডিয়া এবং জোমাটোর উদ্যোগ ডিস্ট্রিক্ট বাই জোমাটো-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’। 

    আয়োজকদের মতে, এ আয়োজনের লক্ষ্য শুধু বিনোদন নয়; ক্ষুধা ও অপুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিও এর অন্যতম উদ্দেশ্য।

    মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কনসার্টে শাকিরার পাশাপাশি আন্তর্জাতিক ও ভারতের আরও কয়েকজন শিল্পী অংশ নেবেন।

    এক বিবৃতিতে শাকিরা বলেন, ভারতে পারফর্ম করা সব সময়ই তার জন্য বিশেষ অভিজ্ঞতা। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে তিনি রোমাঞ্চিত।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    তিনি জানান, ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীতের আয়োজন নয়; এটি এমন একটি উদ্যোগ যেখানে সবাই মিলে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যাতে প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।

    নিজের বেয়ারফুট ফাউন্ডেশন-এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই তারকা। এ উদ্যোগটি ‘জিরো হাঙ্গার’ বা ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    প্রায় দুই দশক পর ভারতে কনসার্ট করতে যাচ্ছেন শাকিরা। সর্বশেষ ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুর-এর অংশ হিসেবে তিনি মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন।

    বিনোদন ডেস্ক

  • ধর্মীয় অভিযোগ তুলে জোর বিতর্ক, নীরবতা ভাঙলেন এআর রহমান

    অস্কারজয়ী সংগীত পরিচালক, সুরকার ও সংগীতশিল্পী এআর রহমান ইন্ডাস্ট্রিতে নিজের কাজ কমার পেছনে ধর্মীয় বিভাজন ও রাজনীতির প্রভাবকে দায়ী করে মন্তব্য করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচিত-সমালোচিত হন। বলিউডের একাধিক তারকা এর প্রতিবাদ ও সমালোচনা করেছেন। এমনকি রাজনৈতিক মহলেও তুমুল বিতর্ক সৃষ্টি হয়। সম্প্রতি সেই ধর্মীয় মেরুকরণের বিতর্কে এতদিন নীরব ছিলেন এ অস্কারজয়ী সুরকার।

    অবশেষে এবার সেই নীরবতা ভাঙলেন এআর রহমান। রোববার (১৮ জানুয়ারি) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ সুরকার বলেন, কারও যন্ত্রণার কারণ হতে চাইনি। 

    তিনি বলেন, ‘ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাড়ি। কখনো কখনো  উদ্দেশ্য নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সংগীতের মাধ্যমে উন্নতিসাধন, সম্মানজ্ঞাপনই লক্ষ্য। আমি কখনো কাউকে ব্যথা দিতে চাইনি। আমি ভারতীয় হিসেবে গর্বিত। দেশ আমার সৃজনশীল স্বাধীনতার মূল্য দিয়েছে’ — জানান এআর রহমান।

    ক্যারিয়ারের কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করে এ অস্কারজয়ী সুরকার বলেন, ‘আমি জালা প্রকল্পে কাজ করেছি। সেটি ওয়েভস সামিটে প্রধানমন্ত্রী মোদির কাছে উপস্থাপন করা হয়েছিল। আমি নাগা সংগীতশিল্পীদের সঙ্গে একটি স্ট্রিং অর্কেস্ট্রা তৈরি করেছি। সানশাইন অর্কেস্ট্রাকে পরামর্শ দিয়েছি। ভারতের প্রথম বহু সংস্কৃতির ভার্চুয়াল ব্যান্ড, সিক্রেট মাউন্টেন প্রতিষ্ঠা করেছি। আমি রামায়ণের সংগীতেও হ্যান্স জিমারের সঙ্গে সহযোগিতা করেছি। এসব অভিজ্ঞতা আমার সংগীতের উদ্দেশ্যকে আরও শক্তিশালী করেছে।’

    এর আগে সংগীত পরিচালক এআর রহমান দাবি করে বলেছিলেন, ‘গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডের বহু কাজ তার হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে বলে মন্তব্য করেন।’ তিনি বলেছিলেন— ‘যদিও বিষয়টি মুখের ওপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষা এসব কথা আমার কাছে এসেছে।’

    এ অস্কারজয়ী সুরকার বলেন, ‘আন্তরিকতা দিয়েও যদি কাজ না আসে, আমি আবার কারও কাছে গিয়ে নিজের তদবির করতে পারি না। কারও অফিসে গিয়ে বসে থাকতে পারব না।’ তাতেই মাথাচাড়া দিয়েছিল বিতর্ক।

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে শ্রাবন্তী

    ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের সামনে আসছেন একেবারে নতুন রূপে—‘ঠাকুমা’ চরিত্রে। তবে এটি কোনো রূপকথা বা কার্টুনভিত্তিক গল্প নয়, বরং ভিন্ন আঙ্গিকের একটি ওয়েব সিরিজ। সিরিজটির নাম ‘ঠাকুমার ঝুলি’, যেখানে শ্রাবন্তীর নাতনির ভূমিকায় অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল।

    সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নতুন বছরের আসন্ন সিরিজগুলোর তালিকায় ‘ঠাকুমার ঝুলি’-র নাম ঘোষণা করেছে। সিরিজটির গল্প আবর্তিত হবে ঠাকুমা ও নাতনির বিশেষ এক সম্পর্ককে কেন্দ্র করে। এর আগে শ্রাবন্তীকে মা কিংবা স্ত্রীর চরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার তাকে ঠাকুমার ভূমিকায় দেখা যাবে। প্রিয় অভিনেত্রীর এই ভোলবদল ও নতুন লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকলেও বর্তমানে শ্রাবন্তী পুরোপুরি মনোযোগী নিজের ক্যারিয়ারে। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষে তিনি কলকাতায় ফিরেছেন। জানা গেছে, চলতি মাসেই শুরু হবে এই সিরিজের শুটিং। মাঝেমধ্যে তাকে নিয়ে নানা চর্চা হলেও সেসব থেকে দূরেই থাকেন অভিনেত্রী। গত বছর তার অভিনীত ‘দেবী চৌধুরানি’ দর্শকমহলে ভালো সাড়া ফেলেছিল। এবার তার বয়স্ক লুক দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

    অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-র মাধ্যমে পরিচিতি পাওয়া দিব্যাণী মন্ডলও এই সিরিজের বড় চমক। শ্রাবন্তীর মতো সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙার পর যাদেরকে হুমকি দিলেন পলাশ

    ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর। মেহেদি ও হলুদসহ আনুষ্ঠানিক সব প্রস্তুতি শেষ থাকলেও হঠাৎ করেই তাদের বিয়ে বাতিল হয়। প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কারণ দেখানো হলেও বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।

    অবশেষে স্মৃতি নিজেই ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছেন পলাশের সঙ্গে তার বিয়ে বাতিল হয়েছে। অপরদিকে পলাশও স্টোরিতে লিখেছেন, তিনি অতীত ভুলে জীবনে এগিয়ে যেতে চান। বিয়ে ভাঙার কথা সরাসরি না বললেও, যেসব গুজব ছড়ানো হয়েছে সেগুলোকে ভিত্তিহীন দাবি করে সেগুলো ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি।

    পলাশ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি জীবনে মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে যাচ্ছি।’

    তিনি আরও বলেন,‘ভিত্তিহীন গুজব দেখে মানুষ যেভাবে দ্রুত প্রতিক্রিয়া দেয় তা ভয়ংকর। যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও অবমাননাকর তথ্য ছড়িয়েছে, আমার টিম তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’

    বিয়ে স্থগিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। তবে সেসবকে গুজব বলে দাবি করেন পলাশ।

    ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, ম্যারি ডি’কোস্তা নামে এক নারী অভিযোগ এনেছিলেন, পলাশ তাকে সাঁতার কাটার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং স্মৃতির সঙ্গে বেশি সময় না দেওয়ায় বিরক্তির কথাও জানিয়েছিলেন।

    ঘটনা প্রকাশ্যে আসার পর দুই পক্ষই বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পলাশ গুজব রটানোদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।

    সূত্র: এই সময় অনলাইন

    বিনোদন ডেস্ক

  • লোকজন বিয়ে করছে আর আমি একটা প্রেমও করতে পারছি না: শ্রীলেখা

    ভারতের টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। দুই দশকের বেশি সময় ধরে একমাত্র মেয়ে ঐশীকে নিয়েই তার জীবন কাটাচ্ছেন। দীর্ঘ সময়ে ধরে একা থাকার কারণে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কারো সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেননি। 

    রোববার (৩০ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে শ্রীলেখা জানিয়েছেন বয়সের কারণে তিনি একটি প্রেমের সম্পর্ক গড়ে তুলতে পারছেন না। 

    অভিনেত্রীর কথায়, লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।

    গত বছর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন দ্বিতীয় বিয়ের জন্য ভাবছেন না। শ্রীলেখা বলেছিলেন, না, আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না। এখনো দূরপর্যন্ত এমন কাউকে দেখতে পাইনি যাকে দেখে মনে হতে পারে যে হ্যাঁ, এই তো সে, যার জন্য অপেক্ষা করছি। নিজে নিজে বস হয়ে যাওয়ার পর আর এসব ভালো লাগে না।

    তিনি আরও বলেছিলেন, টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে শুয়ে কেউ নাক ডাকছে- এটা এখন আর সহ্য করতে পারব না। আমি কুকুরদের নিয়ে ভালো আছি। ওদের সঙ্গে শুয়ে থাকি রাজার মতো। পাশে আরেকজনকে নিয়ে শুতে পারব না।

    নিজের ব্যক্তিগত জীবন এবং টালিউড ইন্ডাস্ট্রির স্বজনপ্রেম নিয়ে মন্তব্যের জেরে বহুবার সংবাদের শিরোনমে উঠে এসেছেন। অভিনয় ছাড়াও পরিচালনায়ও পা রেখেছেন তিনি। ‘এবং ছাদ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। 

    বিনোদন ডেস্ক