Tag: ভারত

  • ভারতের নতুন সংসদ ভবনের আকৃতি নিয়ে প্রশ্ন অমিতাভ বচ্চনের

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    rnrn

    নতুন পার্লামেন্ট ভবন নিয়ে অক্ষয় কুমার বা অনুপম খেরের মতো ‘গেরুয়া ঘনিষ্ঠ’ তারকারাই নন, বড় সার্টিফিকেট দেন বলিউড বাদশাহ শাহরুখ খানও। সেই তালিকায় যোগ হয়েছেন প্রাক্তন সাংসদ এবং বিগ বি অমিতাভ বচ্চন।

    rnrn

    একদিকে সংসদ ভবনের প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি কিছু প্রশ্ন যা ঘুরপাক খাচ্ছে তার মনে, সে কথাও নিজের ব্লগে জানান। 

    rnrn

    অমিতাভ লেখেন- ‘দেশের সংসদের নতুন ভবন খুলেছে। প্রাক্তন সাংসদ হিসেবে আমার অনেক শুভেচ্ছা। যদিও আমি জানতে চাই কেন এটির আকৃতি ঠিক এ রকম। এর ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষ শাস্ত্রীয় অর্থ ঠিক কী?’

    rnrn

    তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে ইলাহাবাদ কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন; কিন্তু ৩ বছর পর বিদায় নেন রাজনীতি থেকে। তারপর থেকে এখন পর্যন্ত সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাকে।

    rnrn

    সংসদ ভবনের উদ্বোধন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। এ অনুষ্ঠানকে মোদির ‘রাজ্যাভিষেক’ বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধীদের কটাক্ষ রয়েছে তবে উদ্বোধনের দিন সকালে সাদা কুর্তা, সোনালি জ্যাকেট এবং তার সঙ্গে মানানসই উত্তরীয় পরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রণাম করেন নতুন ভবনকে।

    বিনোদন ডেস্ক

  • সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রীর মৃত্যু

    বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র একদিন আগেই ভারতীয় অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যু হয়। মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে তার। এর মাঝেই আরও এক দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালখ্যাত এই অভিনেত্রীর। 

    বুধবার মুম্বাইতে বেলা ১১টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

    জ্যাসমিনের চরিত্রে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বৈভবী। তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চণ্ডীগড়ের কাছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় তার গাড়ি। তবে গাড়িটিতে বৈভবী শুধু একা নন, তার সঙ্গে ছিলেন তার হবু বরও। মাত্র ৩২ বছর বয়সেই প্রয়াত হলেন এই অভিনেত্রী। দুর্ঘটনার কথা শুনে দ্রুত চণ্ডীগড়ের দিকে রওনা হয়েছেন অভিনেত্রীর ভাই।

    শোনা যাচ্ছে, মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে তার মরদেহ। বৈভবীর সহ-অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে এই খবরটি জানিয়ে লিখেছেন, ‘আমি স্তম্ভিত খবরটা শুনে, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। যদিও নিজের যোগ্য জায়গা পাননি। প্রাণশক্তি ভরপুর একটা মানুষ, আমার কাছের একটা মানুষ। ও আমার স্মৃতিতে এখনো সারাভাইয়ের জ্যাসমিন হয়েই রয়েছে। জীবন ভীষণ অনিশ্চিত।’

    সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালের সিজন টুতে দেখা গিয়েছিল বৈভবীকে। এ ছাড়া বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এ ছাড়া ২০২০ সালে ‘ছপাক’ সিনেমাতে দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসির সঙ্গে দেখা গিয়েছিল তাকে।

    বিনোদন ডেস্ক

  • যে শর্তে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান

    বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে চলতি বছরের ২৫ জানুয়ারি। এর পর ছবিটি অতীতের সকল রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে। বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা ছবির তকমা পায় পাঠান। ভারত জয় করার পর এবার বাংলাদেশ মাতাতে যাচ্ছে ছবিটি।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যগুলো জানিয়েছে, বাংলাদেশে পাঠান সিনেমা আনার দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় পরিচালক অনন্য মামুন। 

    rnrn

    তিনি দাবি করেছেন, গোটা পৃথিবীজুড়ে যত মানুষ ছবিটির ট্রেলার দেখেছেন, তার মধ্যে ৩৫ শতাংশই নাকি বাংলাদেশের। ফলে ভারতের মতোই বাংলাদেশেও পাঠান ঝড় তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ৫ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে পাঠান। যদিও এর আগে বলা হয়েছিল, ঈদুল ফিতরেই ঢাকায় আত্মপ্রকাশ করবে শাহরুখের ছবি। কিন্তু ঈদে কেন মুক্তি পেল না এই ছবি? এর জবাবে অনন্য জানান, বাংলাদেশের প্রেক্ষাগৃহে যখন খুশি তখন উপমহাদেশের যে কোনো ছবি রিলিজ করা যায় না।

    rnrn

    তিনি জানান, বাংলাদেশে নিয়ম হলো- এদেশের কোনো ছবির বিনিময়ে ভারতীয় কোনো ছবি রিলিজ করা যায়। এবারও তাই হয়েছে। বাংলাদেশে পাঠান রিলিজের অনুমতি তখনই মিলেছে যখন বাংলাদেশের ‘পাঙ্কু জামাই’ ভারতে মুক্তির জন্য পাঠানো হয়েছে। ছবিটির নায়ক শাকিব খান।

    বিনোদন ডেস্ক

  • ভারতে আরেক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    ভারতের পশ্চিম উড়িষ্যার জনপ্রিয় গায়িকা তথা ওড়িয়া অভিনেত্রী রুচিস্মিতা গুরুর লাশ উদ্ধার করা হয় তার কাকার বাড়ি থেকে। রহস্যজনকভাবে সোমবার বিকালে বালঙ্গির জেলার সেই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত কয়েক দিন আগে কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

    সূত্রের খবর অনুযায়ী, রুচিস্মিতা হলেন সোনপুর জেলার বাসিন্দা। যদিও তিনি তার পরিবারের সঙ্গে বালঙ্গির তালপালিতে থাকতেন। এই অভিনেত্রী ও গায়িকা একাধিক আলব্যামে গান গেয়েছেন, কাজ করেছেন। সম্প্রতি তিনি তার সেই কাকার বাড়িতে বেড়াতে যান বলে জানা যায়। 

    বাড়ির লোক খবর দিলে বালঙ্গির টাউন পুলিশ সেখানে যায় এবং তার লাশ উদ্ধার করে। এর পর তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। যদিও মঙ্গলবার সকাল ছাড়া অটোপসির রিপোর্ট মিলবে না বলেই জানা গেছে পুলিশের তরফে। রাতের অন্ধকারে ময়নাতদন্ত হবে না বলেই জানানো হয়েছে।

    পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। জানতে চাইছে অভিনেত্রীর রহস্যমৃত্যুর নেপথ্যে কোনো কারণ থাকতে পারে। কেন আচমকা এই অভিনেত্রী এমন এক চরম পদক্ষেপ নিলেন, কোন কারণ ছিল সেটি জানার চেষ্টা করছে পুলিশ।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু তার বাড়ির লোক মেনে নেয়নি। আর সেটা নিয়েই ঝামেলা চলছিল বলে তিনি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। যদিও এখনো সত্য ঘটনা কী, তার মৃত্যুর নেপথ্যে কোন কারণ আছে সেটি এখনো জানা যায়নি।

    বিনোদন ডেস্ক

  • ভারতকে অস্কার এনে দিল তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

    ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতের হয়ে অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। 

    rnrn

    গুনিত মোঙ্গা প্রযোজিত তামিল ভাষার ছবিটি সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোয়ন পেয়েছিল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

    rnrn

    এই ক্যাটাগরিতে ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ই অস্কার পাওয়া প্রথম কোনো ভারতীয় তথ্যচিত্র। তথ্যচিত্রটি মূলত একটি অনাথ হাতি শাবককে নিয়ে। এক আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির পরম যত্নে বেড়ে ওঠা নিয়ে সাজানো হয়েছে এর গল্প। ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় তথ্যচিত্রটি।

    rnrn

    ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ পরিচালনা করেছেন কার্তিকি গনসালভেস। তথ্যচিত্রটির সঙ্গে মনোনয়ন পেয়েছিল ‘হল আউট’, ‘হাউ ডু ইউ মেজার অ্যা ইয়ার?’, ‘দ্য মারথা মিশেল ইফেক্ট’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’।

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশে এসে ৩ কেজি ওজন বেড়েছে শ্রীলেখার

    ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ১৫ জানুয়ারি ঢাকায় আসেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে প্রদর্শিত হয় তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’।

    rnrn

    নিজের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশে এসে সময়টা যে দারুণ উপভোগ করেছেন শ্রীলেখা, সেটি জানিয়েছেন তিনি।  বিশেষ করে বন্ধু, বাংলাদেশের অভিনেত্রী মুক্তির সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটিয়েছেন তিনি।

    rnrn

    বাংলাদেশে এসে অনেক ঘোরাফেরার পাশাপাশি প্রচুর খাওয়াদাওয়াও যে করেছেন শ্রীলেখা, সেটি আর বলার অপেক্ষা রাখে না। ঢাকায় সুস্বাদু সব খাবার খেয়ে তিন কেজি ওজন বেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী। এই তিন কেজি ওজন বাড়ার জন্য শ্রীলেখা দায়ী করেছেন বন্ধু রুমানা ইসলাম মুক্তিকে।

    rnrn

    শ্রীলেখার কথায়, ‘বাংলাদেশে হ্যাংওভার করে বেশি না ৩ কেজি বেড়েছে। এটি রুমানা ইসলাম মুক্তি করেছে।’

    rnrn

    উল্লেখ্য, শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় বাধ্য হয়ে ভারতে পাড়ি দিতে হয়েছে তাদের। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। এবার আসেন সিনেমা নিয়ে।

    বিনোদন ডেস্ক

  • ভারতে মুক্তি পাওয়া সব বিদেশি ছবির রেকর্ড ভাঙল ‘অ্যাভাটার ২’!

    চার সপ্তাহ পার হয়ে গেলেও মাল্টিপ্লেক্সে এখনো জনতার ভিড় কমেনি। ভারতে রেকর্ড গড়ল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। এখন পর্যন্ত ভারতে মুক্তি পাওয়া হলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি এটিই।

    বক্স অফিসে ৪৫৪ কোটি রুপি তুলে নিয়েছে অ্যাভাটার-২, যা রুশো ব্রাদার্স প্রযোজিত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: অ্যান্ডগেম’-এর সর্বকালের মোট সংগ্রহকেও ছাপিয়ে গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সেই ছবি গত তিন বছর ধরে বিদেশি ছবি হিসেবে আয়ের তালিকার শীর্ষে ছিল। সেই জায়গা এবার নিয়ে নিল ‘টাইটানিক’খ্যাত পরিচালক ক্যামেরনের ফ্যান্টাসি ছবি।

    বিশ্বের অসীম প্রগতির মুখে দাঁড়ি টেনে এর আগে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল মার্ভেলের ‘অ্যান্ডগেম’। ভারতের বক্স অফিসে এ ছবির মোট আয় ছিল ৪৩৮ কোটি রুপি। নতুন ‘অ্যাভাটার’ এসে আগের সব রেকর্ড ভেঙে দিল।

    আমেরিকার বক্স অফিসে এখন চার হাজার ২৪৮ কোটি রুপি আয় নিয়ে দৌড়াচ্ছে সেই ছবি। বিশ্বজুড়ে মোট আয় ১০ হাজার কোটি রুপির কাছাকাছি। সিনেমার ইতিহাসে সপ্তম বৃহত্তম কাজ হিসেবে গণনা করা হচ্ছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’কে।

    বিনোদন ডেস্ক