Tag: বিরাট কোহলি

  • যেভাবে বদলে গেছে আনুশকার জীবন, বলিউডে আর ফিরবেন?

    এক সময় হিন্দি সিনেমার নিয়মিত মুখ ছিলেন আনুশকা শর্মা। তবে এখন আর খুব একটা রুপালি পর্দায় দেখা যায় না তাকে। ক্যারিয়ারে ‘রব নে বানা দি জোড়ি’, ‘সুলতান’, ‘পিকে’, ‘ব্যান্ড বাজা বারাত’সহ উল্লেখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। 

    তবে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে গাঁটছাড়া বাধার পর থেকেই ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন এ অভিনেত্রী। বিশেষ করে তাদের সংসারে মেয়ে ভামিকার জন্মের পর থেকেই বলিউডে যেন অমাবস্যার চাঁদে পরিণত হন তিনি। 

    বর্তমানে এই দম্পতি দুই সন্তানের বাবা-মা। দুই সন্তান ভামিকা ও অকায়কে কেন্দ্র করেই এখন বিরাট কোহলি ও আনুশকা শর্মার দিন কাটছে। আসছে ফেব্রুয়ারিতে ছোট ছেলে অকায়ও দুই বছর পূর্ণ করবে। আর মেয়ে ভামিকা সদ্যই পাঁচ বছরে পা রেখেছে। এই মুহূর্তে নিজের সন্তান ও সংসার নিয়ে আনুশকা এতটাই ডুবে আছেন যে, অভিনয় জগতে ফেরার চেয়ে মা হিসেবে গুরুদায়িত্ব পালনই তার কাছে এখন যেন পরম পাওয়া। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তাই ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে বলিউডে অভিনেত্রীর দাপুটে প্রত্যাবর্তনের বড় সম্ভাবনা থাকলেও আপাতত এই আলো-ঝলমলে দুনিয়ায় তিনি সত্যিই ফিরবেন কিনা সেটা অনিশ্চয়তায় পড়ে গেছে। আর এর সবচেয়ে বড় কারণ, জীবনে পরিস্থিতির বাস্তবতার সঙ্গে নতুন গন্তব্য খুঁজে পাওয়া। 

    সম্প্রতি মেয়ে ভামিকার জন্মদিনে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় আনুশকা লিখেছেন, ‘মাতৃত্ব-সুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না।’ অভিনেত্রীর এই ক্যাপশন থেকেই স্পষ্ট, তার কাছে মাতৃত্বের থেকে আর কোনো গুরুদায়িত্ব এই মুহূর্তে নেই এবং সেটিই তিনি উপভোগ করতে চান। 

    এছাড়া অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, বিরাট কোহলি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর লাইট-ক্যামেরা থেকে নিজেদের ও সন্তানদের আড়ালে রাখতে লন্ডনে স্থায়ী হতে পারেন এই তারকা দম্পতি। 

    বিনোদন ডেস্ক

  • সেলিব্রেটিদের কালো পানিতে কি ‘অ্যান্টি এজিং’ গুণ থাকে, যা বললেন শেহনাজ গিল

    বলিউডে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অ্যালকালাইন ওয়াটার’ বা কালো পানি। শাহরুখ খান, মালাইকা অরোরা, বিরাট কোহলির মতো অনেকেই এই পানি পান করেন। এতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাসশিয়ামের মতো একাধিক খনিজ উপাদান থাকে। বোতলপ্রতি দাম হয় প্রায় ৬০০ রুপি। অভিনেত্রী শেহনাজ গিলও এই পানি খান। কিন্তু কোনো উপকার নাকি পাননি, তাও খান কেন?

    বলা হয়, এই বিশেষ ধরনের পানির মধ্যে নাকি ‘অ্যান্টি এজিং’ গুণ রয়েছে। তাই নিয়মিত এই পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ক্রীড়াবিদ বা শরীর সচেতন ব্যক্তিদের ক্ষেত্রে শরীরচর্চার পরে ‘অ্যাসিড রিফ্লাক্স’ বা অম্বলের সমস্যা দূর করতে পারে এই অ্যালকালাইন ওয়াটার। যদিও শেহনাজের কথায়, এই পানি খেয়ে বিন্দুমাত্র উপকার পাইনি। আমার তো এমনি পানির মতোই মনে হয়। আমি কালো রঙ দেখে খাই। মনে হয় কালো কফি খাচ্ছি। তবে এমন কিছুও দাম নয়। মূলত শুটিংয়ের সময় খাই। আর খাই কারণ মনে হয় দামি কিছু খাচ্ছি, নিশ্চয়ই কাজ হচ্ছে কিছু।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে জনপ্রিয় হন শেহনাজ। তার পর হিন্দি সিনেমায় অভিনয় থেকে ‘আইটেম’ গানে নাচ, অনেক কিছুই করছেন। পঞ্জাব থেকে এসে মাত্র কয়েক বছরের মধ্যে মুম্বইয়ে নিজের ফ্ল্যাট কিনে ফেলেছেন। বাড়িতে এই পানির ফিল্টারও নাকি বসিয়েছেন তিনি। তবে এই পানি নাকি পান করার জন্য নয়, চুল ধোয়ার জন্য ব্যবহার করবেন। শেহনাজ বলেন, আমি শুনেছি এই পানি চুলের জন্যও খুব ভাল। চুল বাড়তে সাহায্য করে। যদি তা হয়, তা হলে দুই-তিন মাস ব্যবহার করে দেখব।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    বিনোদন ডেস্ক

  • কোহলির পরিবারের সঙ্গে আনুশকার সম্পর্ক কেমন?

    ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর প্রথম দিকে কয়েক বছর মুম্বাইতেই থাকতেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে ছেলে অকায়ের জন্মের পর থেকে পাকাপাকিভাবে তারা লন্ডনে থাকতে শুরু করেন। যদিও দিল্লিতে বিরাটের মা, ভাই-ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা থাকেন। তবে সেভাবে শ্বশুরবাড়িতে সংসার করতে হয়নি অভিনেত্রীকে। কিন্তু শ্বশুরবাড়ির সবার সঙ্গেই যোগাযোগ আছে তার। বিশেষ করে জায়ের প্রশংসায় পঞ্চমুখ আনুশকা শর্মা।

    সম্প্রতি বিরাট কোহলির বৌদি চেতনা নিজের যোগাসন করার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, কোনো বিদেশি পোশাক পরে নয়, একেবারে শাড়ি পরে যোগাসন করছেন চেতনা।

    অনেক বছর ধরে যোগাসনের শিক্ষা নিয়েছেন তিনি। চেতনা বলেন, জানি আমার ভঙ্গি হয়তো নিখুঁত নয় এবং সেখানেই আমার অনুশীলনের গুরুত্ব থেকে যাচ্ছে। এমন কিছু দিন যায়, যখন কাঁপতে থাকি, টলতে থাকি, আবার কখনো নিজেকে ভাসিয়ে দিই। কিন্তু প্রতিটি প্রচেষ্টা থেকেই কিছু শেখার, নিজেকে বিকশিত করার ইচ্ছে আছে।

    সামাজিক মাধ্যমে জায়ের এমন অধ্যবসায় দেখে কুর্নিশ জানিয়ে আনুশকা শর্মা লিখেছেন— প্রতিটি ভঙ্গিতে, তিনি যোগব্যায়ামকে প্রতিফলিত করেন— শক্তি এবং করুণা, স্থিরতা, সব কিছুর সামঞ্জস্য রয়েছে তার ভঙ্গিতে। তোমার জন্য আমি গর্বিত বৌদি। 

    সামাজিক মাধ্যমে আনুশকা শর্মার পোস্টটি শেয়ার করে পাল্টা ছোট জাকে ধন্যবাদ জানান বিরাটের বৌদি চেতনা।

    বিনোদন ডেস্ক

  • সন্তানদের কেন আড়ালে রাখেন আনুশকা

    ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা যখন বিয়ে করেন, তখন তারা হয়ে উঠেন দেশটির সবচেয়ে আলোচিত দম্পতিদের মধ্যে অন্যতম। বিয়ের পর দুই সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। চার বছরের কন্যা ভামিকা ও ১৫ মাসের পুত্র অকায়। এ তারকা দম্পতি যেভাবে তাদের দুই সন্তানকে বড় করছেন, সেটিও প্রশংসিত।

    আর মা-বাবা হিসেবে সামাজিকমাধ্যমে সন্তানদের উপস্থিতি নিয়ে আনুশকার চিন্তা অনেক বেশি। অনেক বলিউড দম্পতি তাদের সন্তানদের সবার সামনে নিয়ে আসেন এবং সন্তানকে আলোচনার কেন্দ্রে রাখতে পছন্দও করেন। কিন্তু আনুশকা ও বিরাট কোহলি এখানে ভিন্ন। তারা তাদের সন্তানদের প্রকাশ্যে আনতে দ্বিধা করেন। সবার আগে গোপনীয়তাকে অগ্রাধিকার দেন।

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সন্তান পালনে আনুশকার দর্শন প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, একজন মানুষের দৃষ্টিভঙ্গি গঠনে ছোটবেলার মানসিক গঠন সবচেয়ে বড় ভূমিকা রাখে। আমি প্রগতিশীল পরিবেশে বেড়ে উঠেছি। তাই আমি চাই, আমাদের বাড়ির মূল্যবোধেও সেটি প্রতিফলিত হোক।

    তিনি বলেন, ভালোবাসাই তাদের পরিবারের ভিত্তি। আমরা চাই আমাদের সন্তান অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হোক। এই মূল্যবোধ গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। সন্তান বখাটে হয়ে বেড়ে উঠুক, এটি আমরা চাই না।

    আনুশকা বলেন, সন্তান পালন করা শুধু মা কিংবা বাবার দায়িত্ব নয়, এটি একটি যৌথ কাজ। আমরা এটি মা-বাবার আলাদা দায়িত্ব হিসেবে দেখি না। আমরা একটি পরিবার হিসেবে একসঙ্গে কাজ করি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমাদের সন্তান যেন ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়।

    অভিনেত্রী বলেন, সময় বদলেছে। সন্তানদের জন্য খুব জরুরি যে তারা মা–বাবাকে যেন দেখে। কারণ তারা আমাদের দেখেই শেখে। আমাদের পরিবারে যে বাইরে কাজ করাটা স্বাভাবিক ব্যাপার, সেটি ওরা বোঝে। 

    তিনি বলেন, কারণ এটাই বাস্তবতা।  আমি নিজে আমার কাজের সময় ঠিক করতে পারি, বছরে একটি বা দুটি সিনেমা করতে পারি। কিন্তু বিরাট সেটি পারে না, তাকে সারা বছর খেলতে হয়। তাই আমাদের জন্য পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    বিরাটপত্নী বলেন, আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। আমরা সন্তানদের লাইমলাইটে রাখতে চাই না। তাই সন্তানদের সামাজিক মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। 

    অভিনেত্রী বলেন, আমরা মনে করি, এ সিদ্ধান্ত সে বড় হয়ে নিজেই নিতে পারবে। কোনো শিশুকেই অন্যদের চেয়ে ‘বিশেষ’ করে তোলা উচিত নয়। বড়দের পক্ষেও এই ‘বিশেষ হয়ে ওঠা’ সামাল দেওয়া কঠিন। ছোটদের জন্য তো আরও কঠিন। তাই আমরা এটি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছি।

    আনুশকা বলেন, সন্তান লালন-পালন সম্পর্কে আপনি অনেক উপদেশ শুনবেন। তবে আপনাকে শিখতে হবে চলার পথেই। নিজেকে চাপ দেওয়া যাবে না, কিন্তু সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। কারণ অনেক ধরনের অনিশ্চয়তা সামনে আসতে পারে।

    উল্লেখ্য, আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী আনুশকা শর্মা। ২০১৮ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি ছিল সুপার ফ্লপ। সেই সিনেমায় আনুশকার জুটি ছিলেন বাদশাহ শাহরুখ খান। কিন্তু বাদশাহ এ ব্যর্থতার পর ২০২৩ সালে তিনটি সিনেমা দিয়ে আবার কামব্যাক করেছেন। অন্যদিকে আনুশকা আর বড়পর্দায় ফেরেননি। আপাতত ক্যামেরার সামনে ফিরবেন না বলে জানা গেছে। 

    ২০১৭ সালের ১১ ডিসেম্বর ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন আনুশকা। এর পর থেকেই কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথমবার মা হন আনুশকা, জন্ম হয় মেয়ে ভামিকার। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার মা হন, এবার তার কোল আলো করে আসে পুত্রসন্তান অকায়।

    বিনোদন ডেস্ক

  • ভাবনার সঙ্গে আনুশকার সম্পর্ক কেমন

    ১৮ বছরের প্রতীক্ষার অবসান আইপিএলে জয়ী হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ১৮ বছর একটি দলের সঙ্গেই যুক্ত ছিলেন বিরাট কোহলি। কিন্তু এই এত বছরে একবারও কাপ জিততে পারেননি। খবর আনন্দবাজার অনলাইনের।

    একা বিরাট নন এমন একটা দিন দেখার অপেক্ষায় ছিলেন বিরাট-পত্নী আনুশকা শর্মাও। বেঙ্গালুরুর জয়ের পর তার উচ্ছ্বাসের ছবি এখন ভাইরাল। এই জয়ে খুশি গোটা কোহলি পরিবার। উদ্‌যাপনে মাতোয়ারা তারাও। বিরাটের বোন ভাবনা কোহলি আবেগঘন পোস্ট দিতেই, কটাক্ষের শিকার আনুশকা। পালটা ভাবিকে নিয়ে কী জানালেন ননদ?

    বিরাটদের জয়ের পর ভাবনা লিখেন, ‘এই রাত, এই মুহূর্তটা আমরা সেই স্বপ্ন উদযাপন করছি। তোমার অপেক্ষা অনেক দীর্ঘ ছিল। এখন প্রতিটি মুহূর্তকে নীরবতা আর প্রশান্তি দিয়ে অনুভব করা দরকার। কারণ প্রতীক্ষায় অবসান ঘটেছে।’

    ভাবনা লেখেন কৃতজ্ঞতার কথা। ঈশ্বর এবং ‘রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু’-র লাখ লাখ অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দাবি করেন, এ জয়, প্রতিটি মানুষেক জয় যারা বিরাটের পাশে ছিলেন। ভাইয়ের উদ্দেশে তিনি লিখেন, ‘আমার ছোট্ট বীরু, তুমি ঈশ্বর পুত্র, যে সবের মধ্যে এত আনন্দ এবং অনুপ্রেরণা সঞ্চার করে। এমন দিন দেখার সৌভাগ্য হয়েছে। স্বর্গে কেউ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাসছে, পুত্রের দিকে তাকিয়ে গর্ব বোধ করছে।’

    ভাবনার এমন আবেগতারিত পোস্ট দেখেছেন ভাই বিরাট। কিন্তু কোনো মন্তব্য করেননি। আনুশকার তরফেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। এটা দেখেই চক্ষু চড়ক গাছ অনুরাগীদের। নেটাগরিকদের একাংশ ভাবনাকে কটাক্ষ করে লিখেন, ‘আনুশকা তো পাত্তাই দেয় না আপনাকে।’ কেউ লিখেন, ‘ভাই তো পাত্তা দেয় না, আপনার কথা তো উল্লেখও করেননি।’

    তাদের পালটা জবাব দিয়ে ভাবনা লিখেন, ‘ঈশ্বর আপনাদের ধৈর্য্য দিন। আপনারাও বিশ্বাস করতে শিখুন ভালবাসা দেখানোর অনেক ধরন থাকে। আশা করব আপনারও জীবনে ভালবাসা পাবেন। লোক দেখানো নয়, সত্যি পারিবারিক ভালবাসা পান আপনারা কামনা করি।’

    বিনোদন ডেস্ক

  • বিরাটকে ফিরিয়ে দিলেন আনুশকা, সম্পর্কে দূরত্বের গুঞ্জন!

    পাওয়ার কাপল খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তারা কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছেন এবং একে অপরের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ আচরণ করছেন না।

    ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সেই ভিডিওতে দেখা যায়, বিরাট গাড়ির দরজা খুলে আনুশকাকে সহায়তা করতে হাত বাড়ালেও আনুশকা তার হাত না ধরে দরজার সাপোর্ট নিয়ে নেমে যান। এরপর বিরাটের থেকে কয়েক কদম সামনে গিয়ে রেস্টুরেন্টের দিকে হেঁটে এগিয়ে যান। এই দৃশ্যকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা।

    ঘটনাটি এমন সময় সামনে আসে, যখন বিরাট কোহলিকে নিয়ে অভনিত কৌরের একটি ভক্ত পেজে ‘লাইক’ দেওয়া নিয়ে বিতর্ক ছড়ায়। যদিও পরে তিনি সেই লাইক তুলে নেন এবং ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি পরিষ্কারও করেন, কিন্তু ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

    তবে নেটিজেনরা বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছেন। কেউ লিখেছেন, ‘ভাবি রেগে আছেন মনে হচ্ছে’, আবার কেউ মজা করে লেখেন, ‘অভনিত কাণ্ডের পর ভাইয়ের অবস্থা ভালো না।’ আরেকজন লেখেছেন, ‘অভিনিত কৌরের কাণ্ডের পর ভাবী রেগে গেছেন।’

    ঘটনার সূত্রপাত বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তিনি অভিনেত্রী অভনিত কৌরের এক ফ্যান পেজের একটি পোস্টে ‘লাইক’ করেন। পরে অবশ্য সেই লাইক তুলে নেওয়া হয়, কিন্তু তার আগেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে গুঞ্জন থামাতে বিরাট তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ব্যাখ্যাও দেন।

    তবে বেঙ্গালুরুর বিরাট-আনুশকার ভিডিওটি নিয়ে যেসব আলোচনা চলছে তা অতিরঞ্জিতও হতে পারে। তারা হয়তো ব্যক্তিগত কোনো চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন বা খারাপ মুডে ছিলেন। আনুশকা ও বিরাট বহুবার প্রমাণ করেছেন যে তারা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল। আর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থেকেছেন তারা। অতীতে তাদের ভালোবাসা ও সম্পর্কের দৃঢ়তা বারবার প্রকাশ পেয়েছে।

    বিনোদন ডেস্ক

  • বুঝতেই পারছিলাম না আনুশকার সঙ্গে কীভাবে কথা বলব: কোহলি

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার ছিল গতকাল ৩৭তম জন্মদিন। স্ত্রীর জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এমন পোস্টে সবার মন ছুঁয়ে গেছে। একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়ান যে কোনো পরিস্থিতিতে। বিনোদন জগতের তারকাদের চোখেও বিরাট ও আনুশকা এখন সুখী দম্পতি। তারা এখন আদর্শ জুটি। 

    এ মুহুর্তে বলিউড থেকে বেশ দূরে আছেন আনুশকা শর্মা। দুই সন্তান ও স্বামী বিরাট কোহলির সঙ্গে সংসার নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। কিন্তু বিরাটের সঙ্গে প্রথম দেখাতে একটি মজার ঘটনা ঘটে আনুশকার সঙ্গে। আর নায়িকার জন্মদিনে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ফের আলোচনা।

    তারকা ক্রিকেটার বিরাট কোহলি প্রথম দিনে অভিনেত্রী আনুশকার সামনে ছিলেন হাড়কাঁপুনে। স্বাভাবিকভাবেই প্রথম দেখায় একেবারে নার্ভাস হয়ে উদ্ভট কাণ্ড করে বসেছিলেন এ ক্রিকেটার। সেই সময় তিনি ভাবেননি— এই আনুশকাই হবেন তার স্ত্রী।

    এর আগে এক সাক্ষাৎকারে বিরাট নিজেই সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান। ঘটনাটি ঘটে একটি বিজ্ঞাপনে শুটিংয়ের সময়, যেখানে তিনি অভিনেত্রী আনুশকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। 

    বিরাট বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম আর ভেতরে ভেতরে ঠকঠক কাঁপছিলাম। তার লুক দেখে বুঝতেই পারছিলাম না আনুশকার সঙ্গে কীভাবে কথা শুরু করব। তখন হঠাৎ ওর দিকে তাকিয়ে বলেই ফেলি—তুমি আর একটু উঁচু হিল পরতে পারতে না? ভেবেছিলাম হাসবে, কিন্তু এমন একটা গলায় ‘এক্সকিউজ মি’ বলে উঠেছিল যে, লজ্জায় কী করব বুঝে উঠতে পারছিলাম না। তখন নিজেকে একেবারে গাধা মনে হচ্ছিল। তবে প্রথম অস্বস্তিকর কথোপকথনই যে একদিন বিয়ের পিঁড়িতে গড়াবে, তা অবশ্য দুজনের কেউ-ই তখন ভাবতে পারেননি।

    বিনোদন ডেস্ক

  • সুখী দাম্পত্যের গোপন ‘রহস্য’ ফাঁস করলেন আনুশকা

    ২০১৭ সালের ডিসেম্বর মাসে ইতালিতে বিয়ে করেন ভারতের তারকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কেটে গেছে দীর্ঘ ৭ বছর। এখনো এ দম্পতির বিরুদ্ধে তেমন কোনো নেতিবাচক খবর শোনা যায়নি। তাদের রয়েছে দুই সন্তান, ভামিকা ও আকায়। তবে আজকাল যেখানে বলিউড থেকে ক্রিকেট একের পর এক তারকার সম্পর্ক ভাঙার খবর মেলে, সেখানে বিরাট-আনুশকার সম্পর্ক বেশ মজবুত।

    তাদের এই সুখী থাকার ‘রহস্য’ নিজেই ফাঁস করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তিনি জানিয়েছেন, কিভাবে তাদের দুজনের সম্পর্কের সমীকরণটা বেশ মধুর।

    আনুশকার কথায়, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়া এবং ব্যক্তিগত ছোট-বড় সকল বিষয়ে একে অপরের পাশে থাকা ভীষণ প্রয়োজনীয়, এটাই যে কোনো সম্পর্ককে মজবুত করে। 

    একইসঙ্গে আনুশকা মনে করেন, স্বামী-স্ত্রীর সম্পর্কে একে অপরকে স্পেস দেওয়াটা ভীষণ প্রয়োজন। তার কথায়, সম্পর্ক সুন্দর রাখতে পুরুষ-নারী দুজনেরই সমান ভূমিকা থাকা দরকার।

    অভিনেত্রী মনে করেন, একজন প্রকৃত ভদ্র লোক সকলের প্রতি শ্রদ্ধাশীল হন। প্রাণী থেকে মানুষ সকলের প্রতি দয়াশীল হওয়াও প্রয়োজনীয়। আর যে কোনো সম্পর্কে ভালো শ্রোতা হওয়া খুবই বাঞ্ছনীয়। সবচেয়ে বড়কথা অহংকারবোধ পাশে সরিয়ে রেখে সম্পর্ক তৈরি করতে হবে। আর এই সবগুলো দিক ঠিকঠাক এগিয়ে গেলেই একটা সম্পর্ক মজবুত হয়।

    আনুশকার কথায়, স্বামী-স্ত্রীর সম্পর্কে রসবোধ থাকাও দরকারি। তারা একসঙ্গে থাকলে বোর্ড গেমে তিনি বিরাটকে কীভাবে হারিয়ে দেন, তাকে কীভাবে উত্যক্তও করেন, সেকথাও জানান অভিনেত্রী। 

    প্রসঙ্গত, বিরাট-আনুশকার সুখী দাম্পত্যে তাদের দুই সন্তান রয়েছে। এই দুই সন্তানকে বড় করে তুলতে এবং তাদের যথেষ্ঠ সময় দিতে বহুদিন ধরে অভিনয় থেকেও দূরে রয়েছেন আনুশকা শর্মা।

    বিনোদন ডেস্ক

  • ভারতের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছেন বিরাট-আনুশকা, কিন্তু কেন?

    বিরাট কোহলির ঘরনি হবেন বলে অভিনয় ছেড়েছেন। দুই সন্তানের মা হয়েছেন। এবার নাকি নিজের দেশের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন আনুশকা শর্মা! এই খবরে বলিউডের যেমন মনখারাপ, খুশি নন অনুরাগীরাও। কিন্তু কেন এমন একটি কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন এ তারকা দম্পতি?

    বলিউডের একাধিক সূত্র বলছে, তাদের এই সিদ্ধান্তের নেপথ্যে দুটি কারণ উঠে এসেছে। সাইফ আলি খান-কাণ্ডের পর অনেক তারকা তাদের সন্তানকে সংবাদমাধ্যম, পাপারাজ্জিদের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন, আলিয়া ভাট। তিনি রাহা কাপুরকে আর পাপারাজ্জিদের সামনে আনছেন না। অথচ, পাপারাজ্জিদের সঙ্গে কাপুর-কন্যার যথেষ্ট ভাল সম্পর্ক তৈরি হয়েছিল। দুই, পহেলগাঁও হামলার ঘটনা বিরাট-আনুশকার মনে ছাপ ফেলেছে সম্ভবত।

    সত্যিই কি এই দুটো কারণে বিরাট-আনুশকা নিজের দেশের থেকে দূরে? সদ্য মাধুরী দীক্ষিতের পডকাস্টে যোগ দিয়েছিলেন তারা। সেখানে কথায় কথায় উঠে আসে বিদেশে তাদের দ্বিতীয় সংসারের কথা। মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও এই পডকাস্টের সঙ্গে যুক্তি। তিনি পরে সাংবাদিকদের জানান, সন্তানদের নিরাপদ জীবন দিতে এবং নিজেদের ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই তাদের এই সিদ্ধান্ত।

    শোনা যাচ্ছে, সারাক্ষণ সংবাদমাধ্যমের অকারণ উপস্থিতি তাদের স্বাভাবিক জীবন নষ্ট করে দিচ্ছে। বিরাট-আনুশকা দুঃখ করে পডকাস্টে জানিয়েছেন, ইচ্ছে হলেও তারা ফুচকা, ভেলপুরি খেতে বেরোতে পারেন না। রাস্তায় ভিড় জমে যায়। একইভাবে তাদের ছেলেমেয়েকে নিয়েও সংবাদমাধ্যমের অতিরিক্ত কৌতূহল। এগুলো তাদের ভাল লাগছে না। বিদেশে কিন্তু এই অহেতুক আগ্রহ দেখানোর স্বভাব কারও মধ্যে নেই।

    তাই তারা লন্ডনে দ্বিতীয় সংসার পেতেছেন। সেখানে তাদের দুই সন্তানের ছেলেবেলা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন বিরাট-আনুশকা। তাদের দাম্পত্যেও অযথা কৌতূহল নেই। পেশার কারণে, উদ্যাপনে অবশ্যই তারা দেশে আসবেন, থাকবেনও কিছু দিন। এর বেশি নয়।

    বিনোদন ডেস্ক

  • ঘুমিয়েই পার অস্ট্রেলিয়া ম্যাচ, আনুশকা দোষ চাপালেন ছেলের ওপর

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। বিরাট কোহলির চমৎকার হাফসেঞ্চুরির সাহায্যে অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল ম্যাচে হারিয়ে দিয়েছে ভারত। এই ম্যাচের দিনও মাঠে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তাকে ভিআইপি স্ট্যান্ডে বিরাটকে সমর্থন করতে এবং টিম ইন্ডিয়ার জন্য চিয়ার করতে বারবার দেখা গেছে। তবে ম্যাচের মাঝের একটি মুহূর্তে ঘুমিয়ে পড়েছিলেন অভিনেত্রী। আপাতত সেই ভিডিওই তুমুল ভাইরাল সামাজিক মাধ্যমে। 

    এক্সে ব্যবহারকারী কিছু নেটিজেন ম্যাচের সময় আনুশকার ঘুমিয়ে পড়ার ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। সাদা রঙের টপ পরে আনুশকাকে মাথা হেলিয়ে ঘুমিয়ে থাকতে দেখা যাচ্ছে। এক নেটিজেন ক্লিপটি শেয়ার করে লিখেছেন—আনুশকা ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা ম্যাচ কি এতটাই বোরিং ছিল? 

    আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, বেচারি খুব ক্লান্ত। দুটো ছোট বাচ্চা সামলেও ম্যাচ দেখতে এসেছে। তৃতীয়জন লিখেছেন— মনে হচ্ছে অকায় এখনো রাতে ঘুমাতে শুরু করেনি। তাই তো ম্যাচের মাঝে ঘুমিয়ে নিচ্ছেন আনুশকা।

    যদিও আবার একাংশ মানতে নারাজ যে, আনুশকা ঘুমিয়েছিলেন। একজন লিখেছেন— আরে বাবা প্রার্থনা করছে। এ রকমটা আগেও দেখা গেছে। আরেকজন লিখেছেন— বিরাটের জন্য প্রার্থনা করছে। এভাবে গালে হাত রেখে কে ঘুমায়।

    সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত।

    উল্লেখ্য, আনুশকা শর্মা ক্যারিয়ার থেকে অনেক দিন ধরেই বিরতি নিয়েছেন। মেয়ে ভামিকার জন্মের পর মাত্র একটা সিনেমাতে কাজ করেছেন, যা ছিল ঝুলন গোস্বামীর বায়োপিক। যদিও সেই সিনেমার কাজ তিনি হাতে নিয়েছিলেন প্রেগন্যান্সির আগেই। তবে নানা জটিলতার কারণে আটকে দেয় ‘চাকদা এক্সপ্রেস’-এর মুক্তি। 

    আনুশকাকে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’-তে দেখা গিয়েছিল, যেখানে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে ছবিটি ব্যর্থ হয়েছিল।

    ২০২১ সালে জন্ম হয় ভামিকার। এরপর ২০২৪ সালের শুরুতে জন্ম হয় অকায়ের। আপাতত দুই সন্তানেই বেশি ফোকাস আনুশকার। সেভাবে ভারতেও থাকেন না অভিনেত্রী। মাঝে শোনা গিয়েছিল বউ-সন্তান নিয়ে পাকাপাকিভাবে ভারত ছেড়ে লন্ডনে বাস করছেন বিরাট। আজকাল বেশিরভাগ তাদের সেই শহরেই দেখা যায়। 

    বিনোদন ডেস্ক