Home / Entertainment / ভাবনার সঙ্গে আনুশকার সম্পর্ক কেমন

ভাবনার সঙ্গে আনুশকার সম্পর্ক কেমন

১৮ বছরের প্রতীক্ষার অবসান আইপিএলে জয়ী হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ১৮ বছর একটি দলের সঙ্গেই যুক্ত ছিলেন বিরাট কোহলি। কিন্তু এই এত বছরে একবারও কাপ জিততে পারেননি। খবর আনন্দবাজার অনলাইনের।

একা বিরাট নন এমন একটা দিন দেখার অপেক্ষায় ছিলেন বিরাট-পত্নী আনুশকা শর্মাও। বেঙ্গালুরুর জয়ের পর তার উচ্ছ্বাসের ছবি এখন ভাইরাল। এই জয়ে খুশি গোটা কোহলি পরিবার। উদ্‌যাপনে মাতোয়ারা তারাও। বিরাটের বোন ভাবনা কোহলি আবেগঘন পোস্ট দিতেই, কটাক্ষের শিকার আনুশকা। পালটা ভাবিকে নিয়ে কী জানালেন ননদ?

বিরাটদের জয়ের পর ভাবনা লিখেন, ‘এই রাত, এই মুহূর্তটা আমরা সেই স্বপ্ন উদযাপন করছি। তোমার অপেক্ষা অনেক দীর্ঘ ছিল। এখন প্রতিটি মুহূর্তকে নীরবতা আর প্রশান্তি দিয়ে অনুভব করা দরকার। কারণ প্রতীক্ষায় অবসান ঘটেছে।’

ভাবনা লেখেন কৃতজ্ঞতার কথা। ঈশ্বর এবং ‘রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু’-র লাখ লাখ অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। দাবি করেন, এ জয়, প্রতিটি মানুষেক জয় যারা বিরাটের পাশে ছিলেন। ভাইয়ের উদ্দেশে তিনি লিখেন, ‘আমার ছোট্ট বীরু, তুমি ঈশ্বর পুত্র, যে সবের মধ্যে এত আনন্দ এবং অনুপ্রেরণা সঞ্চার করে। এমন দিন দেখার সৌভাগ্য হয়েছে। স্বর্গে কেউ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাসছে, পুত্রের দিকে তাকিয়ে গর্ব বোধ করছে।’

ভাবনার এমন আবেগতারিত পোস্ট দেখেছেন ভাই বিরাট। কিন্তু কোনো মন্তব্য করেননি। আনুশকার তরফেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। এটা দেখেই চক্ষু চড়ক গাছ অনুরাগীদের। নেটাগরিকদের একাংশ ভাবনাকে কটাক্ষ করে লিখেন, ‘আনুশকা তো পাত্তাই দেয় না আপনাকে।’ কেউ লিখেন, ‘ভাই তো পাত্তা দেয় না, আপনার কথা তো উল্লেখও করেননি।’

তাদের পালটা জবাব দিয়ে ভাবনা লিখেন, ‘ঈশ্বর আপনাদের ধৈর্য্য দিন। আপনারাও বিশ্বাস করতে শিখুন ভালবাসা দেখানোর অনেক ধরন থাকে। আশা করব আপনারও জীবনে ভালবাসা পাবেন। লোক দেখানো নয়, সত্যি পারিবারিক ভালবাসা পান আপনারা কামনা করি।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *