Tag: বিরাট কোহলি

  • কোহলিকে পেছনে ফেলে আবারও শীর্ষে শাহরুখ

    ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে আবারও ভারতের সবচেয়ে মূল্যবান তারকা ব্র্যান্ডের শীর্ষ খেতাব পুনরুদ্ধার করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত ‘ক্রোল ইন্ডিয়া সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’-এ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তালিকায় তৃতীয় স্থানে থাকা শাহরুখ খান বড় পর্দায় সফল প্রত্যাবর্তন এবং বিজ্ঞাপনদাতাদের কাছে টানা চাহিদার মুখে ১৭ কোটি ৭৯ লাখ (১৭৭.৯ মিলিয়ন) মার্কিন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে শীর্ষস্থান দখল করেছেন। 

    এবারের তালিকার শীর্ষস্থানে বড় ধরনের রদবদল ঘটেছে। বিগত দুই বছরে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য বেড়েছে ৫ কোটি ৭২ লাখ ডলার। অন্যদিকে শীর্ষ থাকা তারকা বিরাট কোহলির ব্র্যান্ড মূল্য সবচেয়ে বেশি (৬ কোটি ৯৫ লাখ ডলার) কমে তৃতীয় স্থানে নেমে গেছে। 

    শীর্ষে থাকা শাহরুখ খানের বর্তমানে ব্র্যান্ড ভ্যালু ১৭৭.৯ মিলিয়ন ডলার। এরপরই ১৭৭.৯ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তালিকার দুইয়ে রণবীর সিং। আর তিনে থাকা বিরাট কোহলির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১৫৮.৪ মিলিয়ন ডলার। 

    নারী তারকাদের মধ্যে শীর্ষে থাকা বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্র্যান্ড ভ্যালু বর্তমানে ৯৩.৯ মিলিয়ন ডলার। তিনি এই তালিকার ছয় নম্বরে স্থান পেয়েছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    শীর্ষ দশে থাকা বাকি তারকারা হলেন পর্যায়ক্রমে দীপিকা পাডুকোন (৮৯.২ মিলিয়ন ডলার), হৃতিক রোশন (৮৮.৯ মিলিয়ন ডলার), অমিতাভ বচ্চন (৮০.৮ মিলিয়ন ডলার) ও অক্ষয় কুমার (৮০.০ মিলিয়ন ডলার) 

    শীর্ষ ১০-এর বাইরে থাকা অন্যান্য তারকাদের মধ্যে ১২তম স্থানে রয়েছেন রণবীর কাপুর এবং ১৩তম স্থানে রয়েছেন সুপারস্টার সালমান খান।

    বলিউডের নতুন প্রজন্মের তরুণ তারকাদের বাণিজ্যিক প্রভাবও এই তালিকায় স্পষ্ট হয়ে উঠেছে। অনন্যা পান্ডে ১৯তম, জাহ্নবী কাপুর ২৩তম এবং শ্রদ্ধা কাপুর ২৪তম স্থান দখল করে নিয়েছেন। 

    মূলত তারকাদের ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট চুক্তি, স্পন্সরশিপ, গণমাধ্যমে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব বিশ্লেষণ করে এই বাণিজ্যিক মূল্যায়ন বা র‌্যাংকিং তৈরি করা হয়েছে। শাহরুখ খানের শীর্ষস্থানে ফেরা প্রমাণ করে ভারতীয় বিনোদন ও বিজ্ঞাপন জগতে তার প্রভাব এখনো অনন্য। 

    বিনোদন ডেস্ক

  • বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা, কী আছে এতে

    ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা আবারও রিয়েল এস্টেটে বড় বিনিয়োগ করেছেন। মুম্বাইয়ের ভারসোভা এলাকায় একটি বিলাসবহুল আবাসনে প্রায় ১৮ কোটি ২৯ লাখ রুপি মূল্যের নতুন ফ্ল্যাট কিনেছেন তারা।

    ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন ফ্ল্যাটটির আয়তন ২ হাজার ৬৪৪ বর্গফুট। বহুতল ভবনের ওপরের দিকের একটি তলায় অবস্থিত এই ফ্ল্যাটের সঙ্গে রয়েছে অতিরিক্ত ৩১৬ বর্গফুট ব্যবহারযোগ্য জায়গা। এছাড়া তিনটি গাড়ি রাখার জন্য নির্দিষ্ট পার্কিং সুবিধাও রয়েছে।

    এর আগে ২০১৬ সালে মুম্বাইয়ের ওরলি এলাকার সমুদ্রঘেঁষা একটি আবাসনের ৩৫তম তলায় ৭ হাজার ১৭১ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট প্রায় ৩৪ কোটি রুপিতে বুক করেছিলেন বিরাট। চার শয়নকক্ষের সেই ফ্ল্যাটের বুকিং পরে বাতিল করা হয়। ফলে চুক্তিটি বাস্তবায়িত হয়নি।

    নতুন এই ফ্ল্যাটের মাধ্যমে বিরাট-আনুশকার সম্পত্তির তালিকায় আরও একটি সংযোজন হলো। এরই মধ্যে মুম্বাই, গুরুগাঁও ও আলিবাগে তাদের একাধিক বিলাসবহুল বাড়ি ও জমি রয়েছে। দীর্ঘদিন ধরেই রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আসছেন এই তারকা দম্পতি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পশ্চিম দিল্লিতে বেড়ে ওঠা বিরাটের গুরুগ্রামের ডিএলএফ ফেজ-১ এলাকায় প্রায় ১০ হাজার বর্গফুটের একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। শহরের অন্যতম অভিজাত এলাকায় অবস্থিত বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি রুপি। সেখানে ব্যক্তিগত সুইমিং পুল, আধুনিক জিমসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।

    ২০২৬ সালের জানুয়ারিতে আলিবাগের আওয়াস সমুদ্রসৈকতের কাছে জিরাড গ্রামে পাঁচ একরের বেশি জমি কেনেন বিরাট ও আনুশকা। জমিটির মূল্য ছিল প্রায় ৩৭ কোটি ৮৬ লাখ রুপি।

    এর আগে ২০২২ সালে আলিবাগেই প্রায় আট একর জমি ১৯ কোটি রুপিতে কিনেছিলেন তারা। পরে সেখানে একটি বিলাসবহুল ভিলা নির্মাণ করেন। সেই ভিলায় রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইমিং পুল, বিশেষ নকশার রান্নাঘর, চারটি বাথরুম, জাকুজি, বড় ল্যান্ডস্কেপ বাগান, ছাউনি দেওয়া পার্কিং এবং কর্মীদের থাকার জন্য আলাদা ব্যবস্থা।

    বিনোদন ডেস্ক

  • আইপিএল ট্রফি হাতে বিরাটকে আনুশকার ভালোবাসার চুমু, নেটদুনিয়ায় ঝড়

    আইপিএল ২০২৬-এর শিরোপা জিতে ইতিহাস গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে মাঠের সেই রাজকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আসল ঝড় তুললেন ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় জুটি ‘বিরুষ্কা’। 

    গুজরাট টাইটান্সকে হারিয়ে আরসিবির টানা দুই শিরোপা জয়ের পর, স্বামী বিরাট কোহলির সঙ্গে একটি আবেগঘন ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। পোস্ট করার মাত্র দুই ঘণ্টার মধ্যে ছবিটিতে ৩ লাখেরও বেশি লাইক পড়ে এবং এটি চলতি মৌসুমের সবচেয়ে আলোচিত মুহূর্তে পরিণত হয়। 

    সোমবার (১ জুন) আনুশকার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ছবিটিতে দেখা যায়, বিরাট কোহলি হাসিমুখে আইপিএল ট্রফিটি জড়িয়ে ধরে আছেন আর আনুশকা পরম ভালোবাসায় তার কপালে চুমু দিচ্ছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অবিস্মরণীয় জয়ের পর দুজনের এই আবেগঘন মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়। 

    কোনো দীর্ঘ ক্যাপশন না লিখে আনুশকা পোস্টটিতে কেবল একটি পিস (শান্তি) সাইন, লাল হার্ট এবং হাত জোড় করার ইমোজি ব্যবহার করেছেন। ভক্তদের মতে, এই নীরব ক্যাপশনটিই বুঝিয়ে দিচ্ছে যে কিছু অনুভূতি প্রকাশ করার জন্য ভাষার কোনো প্রয়োজন হয় না। 

    ছবিটি পোস্ট হওয়ার পরপরই ইন্টারনেট দুনিয়ায় একপ্রকার তোলপাড় শুরু হয়ে যায়। ভক্ত, সহকর্মী তারকা এবং সতীর্থ ক্রিকেটাররা মন্তব্যের ঘরে শুভেচ্ছার বন্যা বয়ে দিচ্ছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া এই পোস্টটি এ বছরের আইপিএল-সম্পর্কিত যেকোনো সেলিব্রিটি পোস্টের মধ্যে সবচেয়ে দ্রুত ভাইরাল হওয়ার রেকর্ড গড়েছে। 

    উল্লেখ্য, আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ২০২৬-এর মেগা ফাইনালে মুখোমুখি হয়েছিল আরসিবি এবং গুজরাট টাইটান্স। 

    প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। রজত পতিদারের অধিনায়কত্বে আরসিবি মাত্র ১৮ ওভারে ৫ উইকেট হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 

    রান তাড়া করতে নেমে আরসিবির পক্ষে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি। ফাইনালে এই দুর্দান্ত ও ম্যাচজয়ী ইনিংসের জন্য তিনি ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ (ম্যাচসেরা) নির্বাচিত হন। 

    ম্যাচ শেষ হওয়ার পর থেকেই স্টেডিয়ামে আনুশকার উল্লাসের বেশ কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এই জুটিকে নিয়ে ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয়।

    ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে এক জমকালো পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ২০২১ সালে তাদের কোল আলো করে আসে কন্যাসন্তান ভামিকা এবং ২০২৪ সালে জন্ম নেয় পুত্র আকায়। দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনেও তাদের এই অমলিন রসায়ন ও পারস্পরিক সমর্থন বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করে চলেছে। 

    বিনোদন ডেস্ক

  • আনুশকার জন্য পুরোনো যে অভ্যাস ছেড়ে দিলেন বিরাট

    বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলি দম্পতি বর্তমানে মুম্বাই ছেড়ে লন্ডনে বসবাস করছেন। এ মুহূর্তে অভিনেত্রী সিনেমা থেকে বেশ অনেকটাই দূরে আছেন। আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছেন আনুশকা শর্মা। গলায় তুলসীর মালা ধারণ করেছেন তিনি। 

    একেবারে মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন অভিনেত্রী। স্ত্রীকে দেখে বিরাট কোহলিও নাকি আমিষ ত্যাগ করেছেন। এর ফলে কী অনুভূত তারকা দম্পতির মিল খুঁজে পেয়েছেন সামাজিক মাধ্যমের নেটিজেন থেকে শুরু করে তার ভক্ত-অনুরাগীরা?

    এর আগে ২০১৫ সালেই নিরামিষাশী হয়ে যান আনুশকা শর্মা। শুধু তা-ই নয়, দুগ্ধজাত খাবারও খান না অভিনেত্রী। অন্যদিকে বিরাট বলেন, আনুশকার পশু-পাখির প্রতি ভালোবাসা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট তারকাও মাছ-মাংস খাওয়া ছেড়ে ভালোই আছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    স্ত্রী আনুশকা শর্মাই তার জীবনটা বদলে দিয়েছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। তিনি বলেন, আনুশকা আসলে আমার জীবনে অনেক নতুন শিক্ষা দিয়েছে। যার মধ্যে এটাও একটি। আমি মানুষ হিসাবে আগের থেকে অনেক বেশি ভালো হয়েছি আনুশকার কারণে। পশুদের ভালোবেসে নিরামিষাশী হওয়ার চিন্তাভাবনা আমাকে অনুপ্রাণিত করেছিল।

    তবে আনুশকা শর্মা যতটা সহজে আমিষ ছাড়তে পেরেছেন, বিরাটের জন্য ব্যাপারটি ততটা সহজ ছিল না বলে জানিয়েছেন বিরাট কোহলি। তিনি বলেন, আমার জন্য আমিষ ছাড়া সহজ ছিল না। কিন্তু এ সিদ্ধান্ত আমার জীবনধারায় পরিবর্তন এনেছে।

    বিনোদন ডেস্ক

  • বিশালসংখ্যক ফলোয়ার হারালেন প্রিয়াংকা-টেইলর-কাইলি, জানা গেল কারণ

    বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্রিকেটার বিরাট কোহলি, আমেরিকান সংগীতজগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, গীতিকার ও সংগীতশিল্পী টেইলর সুইফটের মতো বিশ্বখ্যাত তারকারা রাতারাতি তাদের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ফলোয়ার হারিয়েছেন।

    মেটার মালিকানাধীন এ সামাজিক মাধ্যম প্ল্যাটফরমটি ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম ও ইনঅ্যাক্টিভ প্রোফাইল মুছে ফেলার জন্য একটি বিশাল ‘শুদ্ধি অভিযান’ শুরু করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাকে অনেকেই— ‘গ্রেট পার্জ অফ ২০২৬’ বলে অভিহিত করেছেন।

    কারণ বলিউড থেকে হলিউড— সর্বত্র এ সমস্যার সম্মুখীন তারকারা। এ তালিকায় আরও রয়েছেন সফল নারী উদ্যোক্তা কাইলি জেনার, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেসসহ আরও অনেক তারকা। 

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এসব তারকার হঠাৎ করেই লাখ লাখ ফলোয়ার কমে গেছে। জানা গেছে, ইনস্টাগ্রামের মূল সংস্থা— ‘মেটা’ নাকি ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর জন্য এ বড় পদক্ষেপ নিয়েছে। এর জেরেই একরাতের মধ্যে বহু তারকার ফলোয়ার সংখ্যা হু হু করে কমে গেছে।

    মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব, মডেল ও সফল নারী উদ্যোক্তা প্রসাধনী ব্র্যান্ড ‘কাইলি কসমেটিকস’-এর প্রতিষ্ঠাতা ও মালিক কাইলি জেনারের প্রায় এক কোটি ৪০ লাখ অনুসরণকারী কমে গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রায় ৮০ লাখ এবং সেলেনা গোমেসের প্রায় ৬০ লাখ অনুসরণকারী কমে গেছে বলে জানা গেছে। এ ছাড়া বিরাট কোহলি, প্রিয়াংকা চোপড়া, টেইলর সুইফট, জাস্টিন বিবার, বিয়ন্সেদের অ্যাকাউন্টেও বড়সড় প্রভাব পড়েছে।

    সামাজিক মাধ্যমের অনেক ব্যবহারকারীর দাবি, ইনস্টাগ্রাম এবার কৃত্রিমভাবে বাড়ানো ফলোয়ার সরিয়ে দিচ্ছে। তবে এখন পর্যন্ত ‘মেটা’র পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এসব তারকা ভুয়া ফলোয়ার কিনেছিলেন— এমন কোনো প্রমাণ ও তথ্যও নেই। 

    বিশেষজ্ঞদের মতে, বড় তারকাদের অ্যাকাউন্টে স্বাভাবিকভাবেই প্রচুর ‘স্প্যাম’ অ্যাকাউন্ট যুক্ত হয়। তাই সাফাই অভিযানে তাদের ফলোয়ার সংখ্যায় বড় ধাক্কা দেখা গেছে। যদিও এ বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো তারকাই মুখ খোলেননি।

    বিনোদন ডেস্ক

  • খেলা নয়, যে কারণে মুগ্ধ হয়ে বিরাটকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আনুশকা

    বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা জানিয়েছেন, ক্রিকেট নয়, বরং অন্য এক গুণে বিরাট কোহলিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।  ১ মে আনুশকার জন্মদিন উপলক্ষে অতীতের সেই স্মৃতিই আবারও আলোচনায় এসেছে।

    ২০১৭ সালে ইতালির তাসকানিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এ তারকা জুটি। তার আগে দীর্ঘ সময় প্রেমের সম্পর্ক ছিল তাদের। তবে আনুশকার মতে, বিরাটের খেলা নয়, বরং তার অসাধারণ স্মৃতিশক্তিই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল।

    স্টার স্পোর্টসকে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে আনুশকা বলেন, তিনি সবকিছু খুব সহজেই ভুলে যান— ফোন বা চাবি কোথায় রেখেছেন তাও মনে থাকে না। কিন্তু বিরাট ছোট-ছোট বিষয়ও মনে রাখেন এবং কিছুই ভুলে যান না। এই বৈশিষ্ট্যই তাকে আকৃষ্ট করে। তিনি বলেন, তখনই ভেবেছিলাম, বিয়ে করলে ওকেই করব।

    বিয়ের পর কেটে গেছে প্রায় নয় বছর। বর্তমানে এই দম্পতি দুই সন্তানের বাবা-মা। তাদের মেয়ে ভামিকা এবং ছেলে অকায়কে নিয়ে তারা এখন পারিবারিক জীবন উপভোগ করছেন।

    ভারত ছেড়ে বর্তমানে লন্ডনে বসবাস করছেন বিরুশকা দম্পতি। ব্যস্ত ক্যারিয়ারের মাঝেও তাদের সম্পর্কের দৃঢ়তা ভক্তদের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • কোহলির ‘লাইক’ বিতর্ক, ১২ বছর পর মুখ খুললেন সাবেক প্রেমিকা

    মাঠের পারফরম্যান্স দিয়ে বরাবরই সংবাদ শিরোনামে জায়গা করে নেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। নতুন করে আবারও আলোচনায় তিনি। তবে সেটা খেলার কারণে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ‘লাইক’-এর কারণে আবারও নেটপাড়ায় আলোচনার কেন্দ্রে রয়েছেন এই ভারতীয় ক্রিকেট তারকা।

    একজন জার্মান ভ্লগারের ছবিতে বিরাটের লাইক দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এ বিতর্কে এবার যোগ দিয়েছেন তার সাবেক প্রেমিকা ও মডেল ইজাবেল লিট।

    সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পেজ বিরাট কোহলির সাবেক প্রেমিকা ও বর্তমান স্ত্রীসহ একাধিক নারীদের একটি কোলাজ ছবি পোস্ট করে। সেখানে ইজাবেল লিট, আনুশকা শর্মা, অবনীত কৌর এবং জার্মান ইনফ্লুয়েনসার লিজলাজের ছবি যুক্ত করে ক্যাপশনে লেখা হয়, ‘বিরাট কোহলি মাঠ ও মাঠের বাইরে কখনো লক্ষ্যভ্রষ্ট হন না। ইজাবেল থেকে আনুশকা—বিরাটের পছন্দ সবসময়ই মার্জিত।’

    এ পোস্টটি দেখে বিরক্তি প্রকাশ করেছেন কোহলির সাবেক প্রেমিকা ইজাবেল। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘১২ বছর হয়ে গেল, এখনো মানুষ এই একই বিষয় নিয়ে পড়ে আছে কেন? তারা কেন এটা ভুলে যেতে পারছে না!’

    তার এ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক নেটিজেন ইজাবেলের এই বিরক্তির সঙ্গে একমত পোষণ করেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে গত সপ্তাহে নেটিজেনরা লক্ষ্য করেন, জার্মান ভ্লগার লিজলাজের একটি ছবিতে বিরাট কোহলি লাইক দিয়েছেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই তিনি লাইকটি তুলে নেন।

    এ বিষয়ে লিজলাজ হিন্দুস্তান টাইমস-কে বলেন, ‘আমি তার জন্য খারাপ বোধ করছি। সংবাদ প্রকাশের আগে আমি জানতামই না যে তিনি লাইক দিয়েছেন। মানুষ কেন ছোট বিষয়কে এত বড় করে দেখে জানি না, তবে আমি তার সমর্থনের জন্য কৃতজ্ঞ।’

    এর আগেও অভিনেত্রী অবনীত কৌরের ছবিতে লাইক দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট। সে সময় তিনি একে ‘অ্যালগরিদম ত্রুটি’ হিসেবে অভিহিত করেছিলেন।

    বিরাট ও ইজাবেলের অতীত সম্পর্ক 

    ২০১৪ সালে ইজাবেল লিট নিশ্চিত করেছিলেন, বিরাট কোহলির সঙ্গে তার প্রায় দুই বছরের একটি সম্পর্ক ছিল। পরবর্তীতে ২০১৭ সালে বিরাট বিয়ে করেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। বর্তমানে এই দম্পতি এক কন্যা সন্তান (ভামিকা) ও এক পুত্র সন্তানের (অকায়) বাবা-মা। 

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • বিরুষ্কার বিয়েতে খরচ ১০০ কোটি, বিজয়-রাশমিকার কত?

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়লেন। বহুদিন ধরে তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে উদয়পুরে চারহাত এক করলেন এ তারকা জুটি। দুটি ভিন্ন মতে বিয়ে করেছেন তারা। এলাহি আয়োজনও ছিল বিয়েতে। কত খরচ হলো বিয়েতে?

    জানা গেছে, বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের খরচের কাছাকাছি নাকি বিজয় ও রাশমিকার বিয়েতে খরচ হয়েছে। রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন তারা। সেই রিসোর্ট থেকে দেখা যায় সুপ্রাচীন অরাবলি পর্বত। রিসোর্টের প্রতিটি কোণে রয়েছে শৌখিনতার ছোঁয়া। এ রিসোর্টে রয়েছে ১১৭টি বিলাসবহুল ঘর। তার মধ্যে রয়েছে কিছু সুইট ও ভিলাও। এই ঘরে এক রাতে থাকার খরচ ২০ থেকে ৫০ হাজার টাকা।

    এর মধ্যে কয়েকটি বিশেষ ভিলা রয়েছে, যার খরচ প্রায় ৭০ হাজার টাকা। তাই বিয়ের স্থানের জন্য বিজয়-রাশমিকা যে মোটা অঙ্ক খরচ করেছে, তা অনুমান করাই যায়। সূত্রের খবর অনুযায়ী, এখন পর্যন্ত সব মিলিয়ে বিয়ের জন্য ২.৫ কোটি টাকার আশপাশে খরচ করেছেন বিজয় ও রাশমিকা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে বিরাট কোহলি ও আনুশকা শর্মা ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করে চমকে দিয়েছিলেন । বলা ভালো— সেখান থেকেই যেন ‘ডেস্টিনেশন’ বিয়ের চল শুরু। সেই বিয়ের সাজেও ছিল চমক। বিয়ে, প্রীতিভোজ, প্রাক-বিবাহ আয়োজন সব মিলিয়ে ১০০ কোটি টাকা খরচ করেছিলেন বিরাট ও আনুশকা শর্মা। ৮০০ বছরের পুরোনো এক গ্রামে বসেছিল তাদের বিয়ের আসর। অনুরাগীদের অনুমান— প্রীতিভোজের আসর ও বিয়ের আগে ও পরে বিভিন্ন অনুষ্ঠান— সব মিলিয়ে বিজয়-রাশমিকার বিয়েতেও প্রায় ৫০ কোটি ছুঁয়ে ফেলবে।

    অন্যদিকে দেশগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে নাকি ৭৫.৫ কোটি টাকার আশপাশে খরচ হয়েছিল। সেই ক্ষেত্রে রাশমিকা মান্দানা ও বিজয়ের এখনো বাকি প্রীতিভোজের আসর। তাই মোট কত খরচ করেন, তা দেখার অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা।

    বিনোদন ডেস্ক

  • ‘চিকু কোথায় গেল?’ আনুশকাকে ভক্তরা

    ভারতের আলোচিত তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সামাজিক মাধ্যমে এই দুজন সব সময়ই ভক্তদের চর্চায় থাকেন। কিন্তু হঠাৎ করেই শুক্রবার (৩০ জানুয়ারি) কিছুটা ধাক্কা খান কোহলির অনুসারীরা। কারণ ইনস্টাগ্রামে এই ভারতীয় ক্রিকেটারের অ্যকাউন্টটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেটের সায়াহ্নে আছেন, তার উপর আবার সামাজিক মাধ্যম থেকেও কি নিজেকে গুটিয়ে নিচ্ছেন কোহলি? 

    অনেকেই অনুমান করতে শুরু করেন যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজের পরই হয়তো তিনি এটি নিষ্ক্রিয় করে দিয়েছেন! আর যার ফলে উদ্বিগ্ন ভক্তরা সোজা হাজির হন আনুশকার কাছে। কোহলির স্ত্রী আনুশকার অ্যাকাউন্টে গিয়ে মন্তব্য করা শুরু করেন, ‘চিকু কোথায় গেল!’ 

    কোহলির অ্যাকাউন্টটি ইনস্টাগ্রামে সার্চ করলেই জবাব আসছিল ‘এই পৃষ্ঠাটি উপলব্ধ নেই’! এর মাঝে কোহলির নীরবতায়, ভক্তরা তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মার সাম্প্রতিক পোস্টগুলোতে এই সংক্রান্ত কমেন্ট করে রীতিমতো বন্যা বইয়ে দেয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে বর্তমানে বিরাটের প্রোফাইলটি পুনরায় ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, খুব সম্ভবত কোনো টেনকনিক্যাল সমস্যার কারণেই এমনটা হয়েছিল। 

    প্রসঙ্গত, সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মটিতে কোহলির বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে এই ক্রিকেটারের ফলোয়ার সংখ্যা ২৭০ মিলিয়নেরও বেশি। তার উপর হঠাৎ করেই অ্যাকাউন্টটি উধাও হয়ে যাওয়ায় ভক্তদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। তবে কয়েক ঘন্টার মধ্যেই বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় হয়েছে। অ্যাকাউন্টটি ফিরে আসার সঙ্গে সঙ্গে ভক্তরা তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। 

    তবে অ্যাকাউন্টটি কোনো গ্লিচের কারণে নিষ্ক্রিয় দেখাচ্ছিল নাকি বিরাটের নিজের সিদ্ধান্তে তা এখনো স্পষ্ট নয়। কোহলির অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও অনেকে আবার ভাবছেন, আনুশকার কাছে তাদের অনুরোধ পৌঁছতেই হয়তো কাজের কাজ হয়েছে! 

    এই সময়টাতে বিরাট কোহলি সামাজিক মাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় ছিলেন। তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টটিও সক্রিয় ছিল। 

    বিনোদন ডেস্ক

  • দুবাইয়ে বিরাট-আনুশকার রোমান্সে মুগ্ধ নেটদুনিয়া

    এই মুহূর্তে স্বামী বিরাট কোহলি ও সন্তানদের নিয়ে বিদেশে সুখের জীবন কাটাচ্ছেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও সাবেক মডেল আনুশকা শর্মা। কিছুদিন আগে মেয়ের পাঁচ বছরের জন্মদিনে দেওয়া এক পোস্টে তিনি জানান, মা হিসেবে নিজের ভূমিকাতেই তিনি এখন সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছেন এবং আপাতত অন্য কোনো ভূমিকার কথা ভাবছেন না।

    আনুশকার এই মন্তব্য নিয়ে যখন নেটদুনিয়ায় আলোচনা চলছিল, ঠিক তখনই দুবাই পর্যটন প্রচারে নির্মিত একটি বিজ্ঞাপনে বিরাট-আনুশকার রসায়ন নজর কাড়ে সবার। বিজ্ঞাপনটি ঘিরে আবারও তাদের ভালোবাসা ও সম্পর্কের গভীরতা নিয়ে মুগ্ধতা ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিরাট ও আনুশকা ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি শেয়ার করেন। এতে দেখা যায়, দুবাইয়ের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে করতে একে অপরকে চমকে দেওয়ার চ্যালেঞ্জ নেন এই তারকা দম্পতি। আনুশকা মরুভূমির মাঝে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেন বিরাটের জন্য। এরপর দুজন মিলে বন্যপ্রাণী দেখতে বের হন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এক পর্যায়ে সমুদ্রসৈকতে ভলিবলে আনুশকাকে হারিয়ে মজা করে বিরাট বলেন, তিনি সত্যিই একজন ভালো ভলিবল খেলোয়াড়। পরে আনুশকার কেনা পোশাক পরে নাচতেও দেখা যায় তাকে। পাল্টা চমক হিসেবে দিল্লির বিখ্যাত ছোলে ভাটুরে এনে বিরাটকে সারপ্রাইজ দেন আনুশকা।  

    বিজ্ঞাপনের শেষ অংশে একান্ত সময় কাটানোর মাঝেই আনুশকার প্রিয় কোল্ড কফি এনে দেন বিরাট। একের পর এক সারপ্রাইজের মধ্য দিয়ে ফুটে ওঠে তাদের ভালোবাসার গভীরতা। যদিও পুরোটা একটি বিজ্ঞাপনের অংশ, তবু বাস্তব আবেগে ভরা এই মুহূর্তগুলো দর্শকদের মন ছুঁয়ে গেছে।

    বিজ্ঞাপনটি দেখে কেউ মন্তব্য করেছেন, ‘সিনেমার থেকেও কম নয়’, কেউ লিখেছেন, ‘ডেটিংয়ের সুন্দর কিছু মুহূর্ত দেখলাম’, আবার অনেকেই বলছেন, ‘অসাধারণ রসায়ন’ ও ‘খুব সুন্দর।’

    বিনোদন ডেস্ক