Tag: বিরাট কোহলি

  • আনুশকার ছেলে দেখতে কার মতো, জানালেন কন্টেন্ট ক্রিয়েটর

    সন্তানদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসুক, শুরু থেকেই তা চাননি বিরাট কোহলি। একই মত তার স্ত্রী আনুশকা শর্মারও। তারকা এই দম্পতির সন্তানদের নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ বেড়েছে তাতেই। ভামিকার ছবি প্রকাশ পেলেও এখন পর্যন্ত সফলভাবেই আকায়ের ছবি লুকিয়ে রেখেছেন কোহলি-আনুশকা। তবে আকায়কে দেখে এসে তার চেহারার বর্ণনা শুনিয়েছেন একজন ডিজিটাল ক্রিয়েটর। 

    সোয়াতি আস্তানা নামের ওই কন্টেন্ট ক্রিয়েটরের দাবি, আকায় হয়েছে তার মা আনুশকার মতো। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে চলা বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচটি দেখতে গিয়েছিলেন। সেখানেই দেখা হয় কোহলির ছেলের সঙ্গে। নিজের সোশ্যাল প্লাটফর্মে সোয়াতি পরে এক ভিডিওতে জানিয়েছেন, আকায় অনেকটা ‘ছোট্ট গলু গোবাচ্চা’ মতো। গত বছরের ৩০ নভেম্বর ভিডিওটি সামনে আসতেই ভক্তদের আগ্রহ বেড়েছে বহুগুণে। 

    আস্তানা তার ভিডিওতে আকায়ের বর্ণনায় বলেছেন, ‘আজ আমি আনুশকা দিদি ও তার ছোট্ট কিউট বাচ্চা আকায়ের সঙ্গে দেখা করেছি। আকায় দেখতে তার মায়ের সুন্দর। দেখতে অনেকটা ছোট গলু গোবাচ্চার মতো।

    কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গিয়েছিল, সিডনির রাস্তা ধরে হাঁটছেন বিরাট। নতুন বছর উদযাপনে সঙ্গী ছিলেন তার স্ত্রী আনুশকা শর্মা। কোহলিকে তখন কালো জামার সঙ্গে কালো জুতা ও প্যান্টে দেখা গিয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে আনুশকাকে দুর্দান্ত একটি কালো জামা পরা অবস্থায় দেখা যায়। সে সময় তাদের সঙ্গে ছিলেন দেবদূত পাড্ডিকাল। 

    বর্তমানে কোহলি খেলছেন সিডনি টেস্ট। পার্থ টেস্টে সেঞ্চুরি হাঁকানো কোহলি ধুঁকছেন রান করতে। আনুশকা আপাতত সন্তানদের নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নতুন কোনো সিনেমা বা তার প্রোডাকশন হাউসের কাজও এখন বন্ধ আছে।

    বিনোদন ডেস্ক

  • ২০২৪—এ বাবা-মা হওয়ার স্বাদ পেয়েছেন যে সব তারকা

    নতুন বছরকে বরণ করে নেওয়ার অপেক্ষায় গোটা বিশ্ব। তবে শেষ হতে চলা ২০২৪ বছরটাতে পূর্ণতা পেয়েছে বহু তারকার জীবন। অনেকে বিয়ে করে যেমন সংসারী হয়েছেন। তেমনি কারও বা ঘর আলো করে এসেছে নতুন সন্তান। ২০২৪ সালে যে সব সেলেব্রিটি বাবা-মা হওয়ার স্বাদ পেয়েছেন তাদের নিয়েই এই প্রতিবেদন-

    উরওয়া ও ফারহান: পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী ফারহান সাইদ ও মডেল ও অভিনেত্রী উরওয়া হোকেন বিয়ের পর চলতি বছরের ৩ জানুয়ারি শিশু সন্তান জাহান আরা সাইদের জন্ম দেন। 

    বিক্রান্ত ও শীতল: বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবং তার স্ত্রী শীতল ঠাকুর গত ৭ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানান।

    বিরাট ও আনুশকা: ভারতের সময়ের সেরা তারকা জুটি বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতি। গত ১৫ ফেব্রুয়ারি তাদের ঘর আলো করে দ্বিতীয় সন্তানের জন্ম হয়। মেয়ের পর এবার ছেলে সন্তান এসেছে তাদের ঘর আলো করে।

    হাসান ও সামিয়া: পাকিস্তানের তারকা ক্রিকেটার হাসান আলি এবং স্ত্রী সামিয়া গত ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন। কন্যা সন্তানের জন্মের বিষয়টি স্বাগত জানিয়ে ভক্তদের জানান তিনি।

    জারা ও আসাদ: পাকিস্তানের অভিনেত্রী জারা নূর আব্বাস ও তার স্বামী আসাদ সিদ্দিকী গত ২৭ মার্চ কন্যা সন্তানের বাবা-মা হন।

    রবার্ট প্যাটিনসন এবং সুকি ওয়াটারহাউস: হলিউড হার্টথ্রব রবার্ট প্যাটিনসন এবং তার বান্ধবী সুকি ওয়াটারহাউস গত মার্চে এক শিশুকন্যার জন্ম দিয়েছেন।

    ইয়ামি গৌতম ও আদিত্য ধর: গত ১০ মে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম এবং চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধর তাদের প্রথম সন্তান আগমনের ঘোষণা দেন।

    বরুণ ও নাতাশা: বলিউড তারকা বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দালাল গত ৩ জুন কন্যা সন্তানের বাবা-মা হন।

    রিচা ও আলী: অভিনেতা আলী ফজল এবং রিচা চাড্ডা গত ১৬ জুলাই কন্যা সন্তানকে পৃথিবীতে স্বাগত জানান।

    সানাম জং ও কাসাম জাফরি: টিভি উপস্থাপক সানাম জং এবং তার স্বামী কাসাম জাফরি গত ২২ জুলাই তাদের দ্বিতীয় সন্তান কন্যার জন্ম দেন।

    জাস্টিন এবং হেইলি: সুপারমডেল হেইলি বাল্ডউইন এবং গায়ক জাস্টিন বিবার ২৪ আগস্ট ছেলে জ্যাক ব্লুজের বাবা-মা হয়েছেন।

    শাহীন আফ্রিদি ও আনশা: পাকিস্তানের ফাস্ট বোলার শাহীন আফ্রিদি এবং তার স্ত্রী, শহীদ আফ্রিদির মেয়ে আনশা গত ২৪ আগস্ট তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন।

    দীপিকা ও রণবীর: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন।

    কার্ডি বি এবং অফসেট: আমেরিকান র্যাপার কার্ডি বি এবং প্রাক্তন স্বামী অফসেট গত ১২ সেপ্টেম্বর তাদের তৃতীয় সন্তান হিসেবে ছেলে শিশু জন্মদানের ঘোষণা দেন।

    আর্সলান ও নিশা: অভিনেতা আরসালান ফয়সাল এবং তার স্ত্রী নিশা তাদের প্রথম পুত্র সন্তানকে গত ২৪ সেপ্টেম্বর স্বাগত জানান।

    মার্গট রবি এবং টম অ্যাকারলে: অভিনেত্রী মার্গট রবি এবং তার স্বামী টম অ্যাকারলে ১৭ অক্টোবর তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান।

    বখতাওয়ার ভুট্টো জারদারি ও স্বামী: প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির মেয়ে বখতাওয়ার ভুট্টো জারদারি ২০ অক্টোবর তৃতীয় সন্তানের জন্ম দেন।

    রোহিত শর্মা ও রিতিকা: গত ১৫ নভেম্বর ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এবং তার স্ত্রী রিতিকা সাজদেহ তাদের দ্বিতীয় সন্তান হিসেবে এক ছেলে শিশুর জন্ম দেন।

    গ্যাল গ্যাডোট এবং জারন ভারসানো: হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডট এবং তার স্বামী, জারন ভারসানো, এই বছর তাদের চতুর্থ কন্যা অরিকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ম্যাচ হেরে মন খারাপ, আনুশকাকে নিয়ে কীর্তন শুনতে গেলেন বিরাট

    ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ চলছে। সেখানে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হেরেছেন রহিত-কোহলিরা। আর সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রী আনুশকাকে সঙ্গে নিয়ে মুম্বাইতে কৃষ্ণদাসের কীর্তন শুনতে গেলেন বিরাট কোহলি। এর আগেও টি২০ বিশ্বকাপের পর লন্ডনের এমন একটি অনুষ্ঠানে তাদের দেখা গিয়েছিল চলতি বছরের জুলাই মাসে।

    ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টেস্ট ম্যাচ খেলবে পুনেতে। তাই প্রথম টেস্ট ম্যাচের পরই বেঙ্গালুরুতে উড়ে গেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড়। প্রথম টেস্ট ম্যাচ হারার পর যেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ খেলোয়াড়— এমনকি ক্যাপ্টেন রোহিত শর্মা পর্যন্ত পুনের উদ্দেশ্যে রওনা দেন, সেখানে মুম্বাইয়ে উড়ে আসেন বিরাট কোহলি স্রেফ পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে। এর পরই সেদিন তাকে তার স্ত্রী তথা অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে কৃষ্ণদাসের কীর্তন শুনতে যেতে দেখা যায়। 

    এদিন কীর্তন শুনতে গিয়ে আনুশকা শর্মাকে রীতিমতো হাততালি দিয়ে, মাথা নেড়ে কৃষ্ণদাসের সঙ্গে গান গাইতে শোনা যায়। অন্যদিকে পাশে বসে থাকেন বিরাট কোহলি। তাকেও ভিডিওতে হাততালি দিতে দেখা যায়। বেশ ভিড় হয়েছিল এদিন। অনেকেই তাদের মতোই গান গেয়ে আর হাততালি দিয়ে উপভোগ করেন কীর্তন। কেউ আবার নাচতে শুরু করে দেন। কেউ আবার চুপচাপ বসে শুনতে থাকেন। এদিনের একাধিক ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • কোহলি খেলতে না পারলেই দোষ আনুশকার!

    ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল বিরাট- আনুশকা শর্মার। সেখানেই প্রেম শুরু। সম্পর্কের কথা কোনো দিনই গোপন করেননি এই দুই তারকা। বর্তমান সময় ভারতের সবচেয়ে বড় ‘পাওয়ার কাপল’ হয়ত তারাই। স্বামী-স্ত্রী দুজনই তারকা হলে যা হয়, প্রতিনিয়ত দুজনকে নিয়ে আলোচনা যেমন হয়, সমালোচনাও কম হয় না। আনুশকার জন্য বিরাটকে, বা বিরাটের জন্য আনুশকাকে টেনে এনে অপ্রাসঙ্গিকভাবে কথা বোলার মানুষও কম নেই।

    বিভিন্ন সময় দু’জনকে একসঙ্গে গ্যালারিতেও দেখা যায়। একটা সময় ছিল যেখানেই যেতেন বিরাট, সঙ্গে দেখা যেত আনুশকাকে। এ কারণে অনেকেরই চক্ষুশূল হতে হয় অভিনেত্রীকে। ২০১৫ সালের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১ রান করেন বিরাট। সেই সময় ক্রমাগত সমাজিক মাধ্যমে হেনস্তা হতে হয় এই অভিনেত্রীকে। গোটা বিষয়টা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন পাল্টা উত্তর দেন অভিনেত্রীও।

    তবে বলিউডপাড়ায় ক্রমাগত এমন সমালোচনার মুখে পড়ে নাকি সম্পর্কচ্ছেদের সিদ্ধান্তও এক সময় নিয়েছিলেন আনুশকা। সেই সময় তিনি ব্যস্ত ছিলেন সালমান খানের সঙ্গে ‘সুলতান’ ছবির শুটিংয়ে। 

    শেষ পর্যন্ত ২০১৮ সালে ইটালিতে সাত পাকে বাঁধা পড়েন বিরাট-আনুশকা। তার আগে এক সাক্ষাৎকারে আনুশকা জানান, তাকে গালমন্দ করে লাভ নেই। অভিনেত্রীর কথায়, তারা সকলেই পেশাদার। ছোট বয়স থেকে ক্রিকেট খেলছেন। ক্রিকেটই জীবন। যারা বলছেন, বিরাট নিজের ক্যারিয়ার নিয়ে সচেতন নন, তাদের বলি নিজের চরকায় তেল দিন। 

    বরাবরই ঠোঁটকাটা আনুশকা। তবে সে সব সময় অতিক্রম করে এখন স্বামী-স্ত্রী ছাড়াও ভামিকা ও অকায়ের অভিভাবক তারা। দুই ছেলে-মেয়েকে নিয়ে লন্ডনেই সংসার পেতেছেন চর্চিত দম্পতি।  

    বিনোদন ডেস্ক

  • বিরাট-আনুশকার বৃহস্পতি তুঙ্গে 

    সেলিব্রেটি দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মার বাড়িতে এখন চাঁদের হাট। ছেলের জন্মের পর বড় ধরনের আনন্দের মুহূর্ত পেলেন এই দম্পতি। বিশ্বকাপ জুড়ে রানখড়া কাটিয়ে ফাইনালের দিন জলে উঠেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। 

    rnrn

    তার প্রত্যয়ী ব্যাটিংয়ে ভারতীয়রা টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলে নিয়েছে শনিবার। যেটি ছিল বিরাট ও আনুশকার জন্য চরম আকাঙিক্ষত মুহূর্ত। 

    rnrn

    বিরাটের দু:সময়ে ছায়াসঙ্গী ছিলেন আনুশকা। যেটি ভুলে যাননি বিশ্বসেরা এই ব্যাটার। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি আনুশকার প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন। লিখেছেন, আনুশকা না থাকলে এত কিছু হয়ত সম্ভব হত না।

    rnrn

    ওই পোস্টে কোহলি লিখেছেন, তুমি না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়ত আসতে পারতাম না। তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালোবাসি।

    rnrn

    বিরাটকে নিয়ে করা ইনস্টাগ্রামে সেই পোস্টে আনুশকা বলেছিলেন, এই মানুষটাকে আমি ভালোবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এবার যাও, এক গ্লাস জল নিয়ে উৎসব করো। 

    rnrn

    জানা যায়, নিজের শরীরের দিকে খেয়াল রাখেন বিরাট। তিনি যে পানি পান করেন তা বিদেশ থেকে আসে। বিশেষভাবে তৈরি সেই পানির কথাই হয়ত বোঝাতে চেয়েছেন আনুশকা।

    rnrn

    ভারত বিশ্বকাপ জেতার পরে চোখের পানি ধরে রাখতে পারেননি বিরাট, রোহিতেরা। আনন্দে ছোট শিশুর মতো কাঁদছিলেন তারা। সামাজিক মাধ্যমে বিরাটদের ট্রফি তোলা ও উল্লাসের কয়েকটি ছবি দেন তিনি। লিখেন, টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়। কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।

    rnrn

    বিশ্বকাপের মাঝে গ্যালারিতে দেখা গিয়েছিল আনুশকাকে। নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচে ছিলেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে দেখা যায়নি তাকে। বিশ্বকাপ জেতার পর বিরাটকে দেখা যায়, ফোনে কথা বলছেন। বোঝা যাচ্ছিল, স্ত্রী, সন্তানদের সঙ্গে কথা বলছিলেন তিনি। বিরাটের উচ্ছ্বাস দেখার মতো ছিল। এতোদিন পরে বিশ্বকাপ জিতে উচ্ছ্বাস ধরে রাখতে পারছিলেন না তিনি।

    বিনোদন ডেস্ক

  • গুঞ্জনই সত্যি, আবার মা হচ্ছেন আনুশকা

    বিশ্বকাপে ভারতের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। এর আগেই বেঙ্গালুরু পৌঁছেছে টিম ইন্ডিয়া। এদিন স্বামী বিরাট কোহলির হাত ধরেই হোটেলে ঢুকতে দেখা গেছে আনুশকাকে। যেখানে অভিনেত্রীর বেবিবাম্প লক্ষ্য করা গেছে। 

    আনুশকার পরনে ছিল কালো ঢিলেঢালা ফ্রক। খোলা চুল, রূপটান নেই বললেই চলে। ছিপছিপে চেহারায় স্পষ্ট অভিনেত্রীর স্ফীতোদর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে ছিলেন বিরাট। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এরপরই তারকা দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন ভক্তরা। 

    গুঞ্জনই সত্যি হলো। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দিন কয়েক ধরেই খবরটি নিয়ে জোর গুঞ্জন ছিল, যদিও বিরাট বা আনুশকা কেউই এখন পর্যন্ত মুখ খুলেননি। তবে কোহলির জন্মদিনে ইডেনে স্ত্রী আনুশকার অনুপস্থিতি অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। এবার সেটাই স্পষ্ট হলো। অবশেষে কোহলির সঙ্গে অন্তঃসত্ত্বা আনুশকার দেখা মিলল। 

    এর আগে সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটি ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল আনুশকাকে। যদিও সেই সময় অভিনেত্রীর অনুরোধে কোনো ছবি প্রকাশ করেনি সংবাদমাধ্যম।

    বিরাটপত্নী তখন আশ্বস্ত করেন, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। এর আগেই সবকিছু স্পষ্ট হলো। দ্বিতীয়বারের মতো বিরাট-আনুশকার সংসারে আসতে চলেছে নতুন অতিথি।
     

    বিনোদন ডেস্ক

  • বিরাটের জন্মদিনে যা লিখলেন আনুশকা

    ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯তম সেঞ্চুরি করেছেন। স্বামীর জন্মদিন উপলক্ষে ম্যাচের আগেই বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন আনুশকা শর্মা। সঙ্গে তিনি একটি সেলফিও পোস্ট করেছেন।

    rnrn

    আনুশকা ইনস্টাগ্রামে লেখেন- ‘জীবনের প্রতিটি চরিত্রে ও অনন্য; কিন্তু তারপরও সে এখনো ওর এই মুকুটে একটার পর একটা খ্যাতির পালক লাগিয়ে চলেছে। আমি এ জীবনে, আগামীতে এবং সব সময় তোমাকেই ভালোবাসব সে যাই হয়ে যাক না কেন।’ স্ত্রীর পোস্টে একাধিক ইমোজি কমেন্ট করেছেন তিনি।

    rnrn

    করণ ওয়াহি আনুশকার পোস্টে লেখেন- ‘লিজেন্ডারি বার্থডে উইশ।’ এক ভক্ত লেখেন- ‘আপনারা দুজন এমনই থাকবেন। ভীষণ মিষ্টি আপনারা।’ কেউ আবার লেখেন- ‘আপনার স্বামী এত ভালো যে ওর জন্য আমি সব কিছু করতে পারি।’

    rnrn

    বিরাট এবং আনুশকা ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি কন্যাসন্তানও আছে। সন্তান ভামিকাকে নিয়ে তাদের হামেশাই একাধিক জায়গায় বেড়াতে যেতে দেখা যায়।
    rn 

    বিনোদন ডেস্ক

  • জল্পনার অবসান ঘটিয়ে বিশেষ বার্তা আনুশকার

    ফের নতুন অতিথি আসছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সংসারে। এমন গুঞ্জন যখন বলিউডে ছড়িয়ে পড়ে, তখন বিরাট ও আনুশকার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঠিক তখনই জল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী।

    বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে বিশেষ এক মুহূর্ত শেয়ার করেন নায়িকা। ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, আনুশকার একটি বর্তমান সময়ের ছবি। তবে সে ছবির মাঝেই ছোট করে আরেকটি অতীত সময়ের ছবি জুড়ে দিয়েছেন আনুশকা।

    আনুশকার ওই অতীত ছবিটি মূলত প্রথম সন্তান গর্ভধারণের সময়। ওই একই স্টাইলে বর্তমান সময়ের একটি ছবি শেয়ার করে ছবির ক্যাপশনে আনুশকা লিখেছেন— সময় উড়ছে… এই সময়টার প্রয়োজন ছিল আপডেটের। তাই কেন স্থায়ী বা স্থির হব যেখানে একের অধিক আপগ্রেড হওয়ার সুযোগ রয়েছে।

    আনুশকার এমন পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে যে, খুব শিগগির নতুন অতিথি আসতে চলেছে তাদের সংসারে। আর এই আনন্দঘন মুহূর্তে তাই আনুশকা প্রথমবারের সন্তান ধারণের সুখস্মৃতি আঁকড়ে ধরেছেন।

    ভালোবেসে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই ভুবনের এই দুই সেলিব্রিটি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান ভামিকা। তাদের প্রথম সন্তান ভামিকার বয়স এখন প্রায় আড়াই বছর। আর এমন সময়েই দ্বিতীয়বার মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলি অভিনেত্রী আনুশকা।

    উল্লেখ্য, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে বিরাট আনুশকাকে দেখার পরই শোবিজপাড়ায় ছড়িয়ে পড়ে তাদের সংসারে নতুন অতিথি আসার গুঞ্জন। এর পর নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাক পরা আনুশকাকে দেখার পর এ গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। আর সে গুঞ্জনকে সত্যি প্রমাণ করেই শেষমেষ ভক্তদের কাছে নিজের জীবনের সুখবার্তা জানান দিলেন বলি এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক