Tag: বিনোদন

  • এক যুগ পর ফাইয়াজ

    দেশের প্রতিথযশা সংগীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর ছেলে ফাইয়াজ মোহাম্মদ চৌধুরীও গানের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘ এক যুগ পর সম্প্রতি নতুন গান নিয়ে প্রকাশ্যে এলেন তিনি।  গানের শিরোনাম ‘কালো মেঘে’। এটি লিখেছেন মারুফ, সুর ও সংগীতায়োজন করেছেন মুনতাসির তুষার। অক্ষর রেকর্ডস নামে একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। 

    rnrn

    এ গান প্রসঙ্গে ফাইয়াজ মোহাম্মদ চৌধুরী বলেন, ‘পেশাগত কাজের ব্যস্ততার কারণে গত এক যুগ নতুন গান করা হয়ে উঠেনি। এ কাজটায় দেশপ্রেমের ছোঁয়া আছে। যে কারণে আমি গান গাইতে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছি। আশা করছি গানটি শ্রোতাদর্শকের ভালো লাগবে।’ 

    rnrn

    সর্বশেষ এক যুগ আগে বাবার সঙ্গেই একটি গানে কণ্ঠ দিয়েছিলেন এই সংগীতশিল্পী।

    আনন্দনগর প্রতিবেদক

  • নীরা চরিত্রটি কেমন জানালেন মিম

    সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সিনেমায় সফলতা দেখিয়েই চলেছেন। কলকাতা ও ঢাকায় তার বেশ কিছু সিনেমা প্রশংসিত হয়েছে। 

    rnrn

    বাণিজ্যিক সিনেমায় মিমের কাটতি বাড়ছে। তার আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায়। 

    rnrn

    এবারের সিরিজটি অ্যাকশন-থ্রিলার ধর্মী। এতে ‘নীরা’ চরিত্রে দেখা যাবে মিমকে। 

    rnrn

    সিরিজ 'মিশন হান্টডাউন' দেখা যাবে ঈদের আগেই। এই সিরিজটির মাধ্যমে প্রথমবারে হইচই তে দেখা যাবে তাকে।

    rnrn

    সিরিজটির গল্পে দেখা যাবে, গ্রামের এক সাধারণ মেয়ে নীরা। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে রাজধানীতে এসেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চান। পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।

    rnrn

    এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়, তারা এক সঙ্গে জিল্লুরকে খুঁজতে শুরু করেন। তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

    rnrn

    গল্প সম্পর্কে বিদ্যা সিনহা মিম বলেন, 'সিরিজটি গল্প চমৎকার। ট্রেইলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে ভীষণ অভিভূত। আশা করি, দর্শকরা তাদের এই ভালোবাসা সিরিজটি মুক্তির পর দেখাবেন। '

    rnrn

    'আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি' উল্লেখ করে এই নায়িকা আরও বলেন, 'কেমন চ্যালেঞ্জ নিয়েছি দর্শকরা সিরিজটি দেখে আশা করি মত দেবেন।'

    rnrn

    এই সিরিজে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন ও একে আজাদ সেতু।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সালমানকে দেওয়া খুনের হুমকিতে যা লেখা আছে 

    বলিউড সুপারস্টার সালমান খানকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। গ্যাংস্টারদের কাছ থেকে পেয়েছেন হুমকি। তাদের মধ্যে অন্যতম রয়েছে ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সর্বশেষ তারই দলের এক সদস্যের নামে সালমানের কাছে আবারও প্রাণনাশের হুমকি আসে ইমেইলের মাধ্যমে। 

    rnrn

    এ কারণে ভারতের মুম্বাইয়ে সালমানের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। 

    rnrn

    সালমানকে হুমকি দেওয়ার জন্য এরই মধ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে বান্দ্রা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। লরেন্স বিষ্ণোই বর্তমানে ভারতের তিহার জেলে আছেন। সেখান থেকেই কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি বারের সঙ্গে এক হয়ে অপরাধজগৎ নিয়ন্ত্রণ করেন তিনি! 

    rnrn

    জানা গেছে, ইমেলটি রোহিত গর্গ নামে একজন পাঠিয়েছিলেন। সেখানে উল্লেখ ছিল, কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সালমান খানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। এতে গ্যাংস্টার বিষ্ণোইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথাও উল্লেখ আছে, যেখানে বিষ্ণোই বলেছেন সালমানকে হত্যা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য। সালমানের প্রতি লরেন্স বিষ্ণোইয়ের ক্ষোভ বেশ আগে থেকে। 

    rnrn

    ১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। এ নিয়ে মামলা হয় এবং তাকে ভারতীয় আদালত পাঁচ বছরের কারাদণ্ডও দিয়েছিলেন। কিন্তু তাতেই সন্তুষ্ট হননি লরেন্স বিষ্ণোই। তার দাবি, কৃষ্ণসার হরিণকে তাদের গ্রামের লোক (বিষ্ণো সম্প্রদায়) দেবতা রূপে পুজো করে। সেই হরিণ মেরে ভয়ংকর অন্যায় করেছেন সালমান খান। গোটা বিষ্ণোই সম্প্রদায়কে আঘাত দিয়েছেন। তাই সালমানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এ জন্য যেতে হবে তাদের গ্রামের মন্দিরে। 

    rnrn

    না হলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। সেই থেকে সালমানকে হত্যার চেষ্টা করে আসছেন লরেন্স। আর এ জন্য আন্ডারওয়ার্ল্ড ডন কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রারের সাহায্য নিচ্ছেন। গত বছর মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • প্রিয়াঙ্কা ছাড়া রাহুলের ঘুম কাড়ল কোন নায়িকা?

    ভারতের টালিপাড়ার জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের শুটিং ফ্লোর থেকে বন্ধুত্বের শুরু। তারপর তাদের প্রেম। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ছেলে সহজ।

    rnrn

    পরে ২০১৭ সালে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে; কিন্তু বন্ধুত্ব রয়ে গিয়েছে এখনও। এ জনপ্রিয় জুটির ক্যামেরার সামনে ও আড়ালে তাদের প্রতিটা মুহূর্তই উঠে আসে খবরের পাতায়।

    rnrn

    এখন অবশ্য ইন্ডাস্ট্রিতে নতুন গুঞ্জন। আবার নাকি পুরনো সম্পর্ক জোড়া লাগছে। এই গুঞ্জনের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কার পুরনো এক ভিডিও। যেখানে সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা এক দারুণ প্রশ্ন করে বসেছেন রাহুলকে। যে প্রশ্ন শুনে চুপ শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী।

    rnrn

    সেখানে প্রিয়াঙ্কার প্রশ্ন, আমি জানি, সাবেক স্ত্রীরা ডিভোর্স দিলে স্বামীর ঘুম হারিয়ে যায়। কিন্তু এখন জানতে চাই আমি ছাড়া আর কোন নায়িকা আছে যে রাহুলের ঘুম কাড়ল? আসলে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত একটি রিয়্যালিটি শোতে অতিথি হিসেবে এসেছিলেন প্রিয়াঙ্কা।

    rnrn

    সেখানে রাহুলের প্রসঙ্গ উঠতেই মজার ছলে এমন প্রশ্ন করে উঠলেন এই নায়িকা। সবটাই হয়েছে হালকা মেজাজে। আপাতত সহজই হলো রাহুল এবং প্রিয়াঙ্কার জীবনের একমাত্র গুরুত্ব। বাকি কোনো কিছুতেই গুরুত্ব দিতে নারাজ তারা। দুইজনেই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে।

    বিনোদন ডেস্ক

  • অনেক দর্শক দেখা হলে নতুন নাটকে অভিনয়ের কথা জিজ্ঞেস করেন: শমী

    জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। এক সময় লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যেই দিন কাটত তার। বর্তমানে তাকে খুব একটা অভিনয়ে দেখা যায় না। 

    rnrn

    ব্যবসায়িক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের ব্যস্ততায় অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে এবার এ অভিনেত্রী হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। সিনেমা প্রযোজনা করবেন তিনি। সম্প্রতি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শমী কায়সার। 

    rnrn

    তিনি বলেন, ‘এখনো অনেক দর্শক দেখা হলে নতুন নাটকে অভিনয়ের কথা জিজ্ঞেস করেন। আপাতত অভিনয় না করা হলেও আমার ভক্ত দর্শকের জন্য এ সুখবরটি দিতে চাই যে, শিগ্গির আমার প্রযোজনায় দুটি নতুন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। 

    rnrn

    আগামী ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানার ইচ্ছা রয়েছে। এখন সিনেমা দুটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলছে শিল্পী নির্বাচন। আশা করছি সবকিছু ঠিকঠাকভাবে হবে।’ 

    rnrn

    শমী কায়সার সর্বশেষ ২০১৮ সালে চয়নিকার পরিচালনায় বুদ্ধিজীবী দিবসের বিশেষ নাটক ‘সাড়ে তিনখানা চিঠি’তে অভিনয় করেন। ক্যারিয়ারে তিনি বহু নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘নক্ষত্রের রাত’, ‘ছোট ছোট ঢেউ’, ‘আকাশে অনেক রাত’, ‘মুক্তি’, ‘স্পর্শ’, ‘অন্তরে নিরন্তর’, ‘স্বপ্ন’, ‘ঠিকানা’ প্রভৃতি।

    বিনোদন ডেস্ক

  • এ চরিত্রে অভিনয় করতে অনেক শ্রম দিতে হয়েছে

    বিশেষ দিবসে সিনেমা মুক্তি দেওয়ার প্রতি নির্মাতা ও প্রযোজকদের বিশেষ নজর থাকে। এবার সে তালিকায় যুক্ত হলো চিত্রনায়িকা কেয়ার নাম। আগামী ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তার অভিনীত একটি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক রাকিবুল ইসলাম রাকিব। 

    rnrn

    সিনেমার নাম ‘কথা দিলাম’। এটি একটি রোমান্টিক ঘরানার সিনেমা। এতে কেয়ার নায়ক জামশেদ শামীম নামে এক নবাগত। নতুন বছরে মুক্তির দিক থেকে এটাই কেয়ার প্রথম সিনেমা। 

    rnrn

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি বেশ দারুণ এবং চ্যালেঞ্জিংও বটে। এ চরিত্রে অভিনয় করার জন্য যথেষ্ট শ্রম দিতে হয়েছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত ভিন্ন স্বাদের একটি গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। আশা করি, দর্শকদের পছন্দ হবে।’ 

    rnrn

    এদিকে কেয়া অভিনীত একাধিক সিনেমা আছে মুক্তির মিছিলে। শুটিং করছেন একাধিক সিনেমার। শিগ্গির নতুন কাজের খবর দেবেন বলে জানিয়েছেন এ চিত্রনায়িকা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • জনপ্রিয় গায়িকা অলকার বিশ্বরেকর্ড

    বলিউডের নন্দিত নায়িকা অলকা ইয়াগনিকের গানে মাতোয়ারা শ্রোতা দর্শক। তার কণ্ঠে গাওয়া শয়ে শয়ে গান অমর হয়ে রয়েছে। চল্লিশ বছর ধরে গান গেয়ে যাচ্ছেন এই গায়িকা। তবুও তার গানের কদর কমেনি।

    rnrn

    আশির দশকের তার গান গাওয়া শুরু। দীর্ঘ ক্যারিয়ারে জনপ্রিয়তার পাশাপাশি বহু পুরস্কার, সম্মাননা পেয়েছেন। এবার ৫৬ বছর বয়সি এই শিল্পী করলেন বিশ্বরেকর্ড। ২০২২ সালের হিসাবে ইউটিউবে তার গানই সবচেয়ে বেশিবার বেজেছে।

    rnrn

    গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস একটি প্রতিবেদনের মাধ্যমে তথ্যটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গেল বছর ইউটিউবে অলকা ইয়াগনিকের গান ১৫ দশমিক ৩ বিলিয়ন বার বেজেছে! অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার বেজেছে তার গান। এর ফলে গেলো বছরের ‘মোস্ত স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাবটি দেওয়া হয়েছে অলকাকে।

    rnrn

    আরও চমকপ্রদ ব্যাপার হলো, গত তিন বছর ধরেই এই রেকর্ড নিজের করে রেখেছেন অলকা ইয়াগনিক। ২০২০ সালে তার গান বেজেছিল ১৬ দশমিক ৬ বিলিয়ন বার। ২০২১ সালে সেটা ছিলো ১৭ বিলিয়ন!

    rnrn

    গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিবেদনে অলকা ইয়াগনিক সম্পর্কে বলা হয়েছে, ‘কুইন অব প্লেব্যাক সিংগিং’ খ্যাত এই শিল্পী বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ। তিনি ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন এবং তার ক্যারিয়ার চার দশকের বেশি সময় ধরে বিস্তৃত।

    rnrn

    ২০২২ সালের পরিসংখ্যানে অলকা ইয়াগনিকের পরের অবস্থানে রয়েছেন পুয়ের্তো রিকোর শিল্পী ব্যাড বানি। তার গান স্ট্রিম হয়েছে ১৪ দশমিক ৭ বিলিয়ন বার।

    rnrn

    সেরা পাঁচের বাকি তিনজনও ভারতের। তারা হলেন উদিত নারায়ণ (১০ দশমিক ৮ বিলিয়ন), অরিজিৎ সিং (১০ দশমিক ৭ বিলিয়ন) ও কুমার শানু (৯ দশমিক ০৯ বিলিয়ন)। কুমার শানুর সঙ্গে অলকার বহু জনপ্রিয় গান রয়েছে।

    rnrn

    উল্লেখ্য, কলকাতায় জন্মগ্রহণ করা অলকা ইয়াগনিক বিভিন্ন ভাষায় গেয়েছেন। তবে সর্বাধিক সাফল্য পেয়েছেন হিন্দি সিনেমার গানে। এর মধ্যে কয়েকটি হলো- ‘লাল দোপাট্টা’, ‘দিল লাগা লিয়া’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘পেয়ার কি কাশতি মে’, ‘গোরে গোরে মুখড়ে পে’, ‘কিসি ডিসকো মে’, ‘ওড়নি’, ‘চান্দ ছুপা বাদাল মে’, ‘টিপ টিপ বারসা পানি’, ‘কাভি আলভিদা না কেহনা’। 

    বিনোদন ডেস্ক

  • ভ্যালেন্টাইনে ন্যান্সির গান

    জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বর্তমানে সিনেমার গান নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। তবে অডিও গানও করছেন। সম্প্রতি একটি নতুন অডিও গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘যে স্মৃতি’। এর কথা লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী শাহ হামজা। 

    rnrn

    এ গানে ন্যান্সির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠও দিয়েছেন তিনি। নতুন এ গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘চমৎকার কথার গান এটি। সুর ও সংগীতায়োজনও দারুণ হয়েছে। এ গানটি মূলত ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে করা। আশা করি সবার পছন্দ হবে।’ 

    rnrn

    গানটির ভিডিও নির্মাণ করে ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে একটি ইউটিউব চ্যানেল প্রচার করা হবে বলে জানা গেছে। এদিকে ন্যান্সি সম্প্রতি ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ নামে সিনেমার জন্য একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • তাদের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি

    গেল বছরে কুরবানি ঈদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ঢালিউড ইন্ডাস্ট্রি। সে সময় অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ অভিনীত ‘পরাণ’ যে ধামাকার সৃষ্টি করেছিল সেটা ধারাবাহিকতা শুধু ঈদ পরবর্তী চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ই ধরে রেখেছিল। এরপর আবারও খুঁড়িয়ে চলা শুরু হয়। 

    rnrn

    বছরের শেষ পর্যন্ত বলা যায় ছোট-বড় সব তারকাশিল্পীর সিনেমা মুক্তি পেয়েছিল। কিন্তু কোনোটিই কুরবানি ঈদের সেই সচল চাকাকে আর গতিশীল করতে পারেনি। তাই সবার আশা নতুন বছর। ধারণা হচ্ছে ২০২৩ সাল ধুম ধারাক্কায় কাটাবে ঢালিউড অভিনয়শিল্পীরা। আর তাদের মধ্যে অন্যতম আরেফিন শুভ। গত বছর তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। এবার ওটিটি ও বড় পর্দা মিলিয়ে বছরজুড়ে দর্শকের সঙ্গে থাকবেন তিনি। বলা যায়, ২০২৩ হবে শুভময়!

    rnrn

    চলতি বছর শুভর শুরু হচ্ছে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে। আগামীকাল মুক্তি পাচ্ছে সিনেমাটি। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় নির্মিত এ সিনেমার জন্য দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন। 

    rnrn

    এদিকে মুক্তির অপেক্ষায় থাকা শুভ অভিনীত আরও দুটি সিনেমা হচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ ও ‘নূর’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার পরিচালক ভারতের শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ। অন্যদিকে ‘নূর’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সিনেমাটি ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে।

    rnrn

    ভ্যালেন্টাইন ডে’তেও উপস্থিত থাকবেন শুভ। শুটিং চলছে ‘উনিশ ২০’ নামের একটি ওয়েব ফিল্মের, যেটি ভ্যালেন্টাইনে ওটিটি প্ল্যাটফরমে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে শুভর বিপরীতে কাজ করছেন আফসান আরা বিন্দু। এ সিনেমার কাজ শেষ করেই আরেফিন শুভ শুরু করবেন অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ নামের আরেকটি সিনেমার শুটিং। অন্যদিকে নতুন আরও দুটি সিনেমায় কাজ করার কথা চূড়ান্ত করেছেন তিনি। এ দুটি সিনেমা সম্পর্কে শিগ্গির বিস্তারিত জানাবেন তিনি।

    rnrn

    চলতি বছর নিজের কাজের প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘এ বছর আমার প্রস্তুতি একটু ভিন্ন। আমার অভিনীত কয়েকটি সিনেমা দর্শক দেখতে পাবেন। ওটিটির জন্যও একটি ভালো কাজ করতে যাচ্ছি। আমার বিশ্বাস প্রতিটি কাজেই নতুন আরেফিন শুভকে দর্শক আবিষ্কার করতে পারবেন। আশা করি দর্শকও আমাকে ভালোবাসা দিয়ে আপ্লুত করবেন। কারণ তাদের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি। এ ভালোবাসাকে সঙ্গী করে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।’
    rn 

    বিনোদন ডেস্ক

  • বিনোদন অঙ্গনে ছয় দিনেই ৩ বিচ্ছেদ!

    বিনোদন অঙ্গন গত বছর নানা কারণে আলোচনায় ছিল। তার মধ্যে অন্যতম বিয়ে ও বিচ্ছেদ। তবে বছরের শেষ ছয় দিন ছিল আরও বেশি উত্তপ্ত। কারণ এ সময়ে বড় ও ছোট পর্দা মিলিয়ে তিনটি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। 

    rnrn

    হঠাৎ করে ২৬ ডিসেম্বর বিচ্ছেদের খবর আসে অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সাত বছর প্রেম, ছয় বছর সংসারের সমাপ্তি ঘটে দুই বছর আগে। প্রকাশ্যে আসে ছয় দিন আগে।

    rnrn

    স্বাগতার বিচ্ছেদের খবরের রেশ যেতে না যেতেই দুই দিন পরে ২৮ ডিসেম্বর শোনা যায়, বিচ্ছেদ হয়েছে পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মমর।

    rnrn

    পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মমর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার দুই দিন পরই শুক্রবার রাতে পরীমনি ফেসবুকে জানান, চিত্রনায়ক রাজের সঙ্গে তিনি আর থাকছেন না। তবে তাদের এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। 

    বিনোদন ডেস্ক