Tag: বিনোদন

  • ইডেনের হলে বঁটি দিয়ে মাথার চুল কেটেছিলাম: রুনা

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রুনা খান। অভিনয় ছাড়াও তার রূপ-লাবণ্যে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া তার ফ্যাশন ও স্টাইলও ভক্তদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। কখনো শাড়িতে, আবার কখনো খোলামেলা পোশাকে অনুরাগীদের তাক লাগিয়ে দেন এ অভিনেত্রী।

    এ অভিনেত্রী এবার নিজেকে ধরা দিলেন নো মেকআপ লুকসে। চুল ছেঁটে নতুন হেয়ারস্টাইলে হাজির হলেন রুনা খান। তার চুল ছাঁটার নেপথ্যের কারণও জানালেন তিনি। এর আগে এক প্রকার নিভৃতেই ছিলেন রুনা খান। বৃহস্পতিবার থেকে হঠাৎ সামাজিকমাধ্যমে সরব হলেন তিনি। আলাদা লুকে হাজির হলেন এ অভিনেত্রী। সেখানে স্পষ্ট ফুটে উঠেছে তার বয়সের ছাপ। চুল ছোট করে ফেলেছেন তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ছবি পোস্ট করে রুনা খান লিখেছেন— নাই কাজ তো খৈ ভাজ। নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম আমার পুরোনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বঁটি দিয়ে মাথার চুল কেটেছিলাম। বিয়ের পরও একবার ইডব্লিউর ওপর জেদ করে বঁটি দিয়ে চুল কেটে ফেলেছিলাম। সেই কাণ্ড দেখে আমার হলের বন্ধুরা আর ইডব্লিউর বিস্ময়ের সীমা ছিল না। এটা কীভাবে সম্ভব! কোনো মানুষ নিজের চুল নিজে কীভাবে বঁটি দিয়ে কাটতে পারে?

    তিনি আরও লিখেছেন, দুই সময়েই কিন্তু আমি অলরেডি অভিনয় কর্মী হিসেবে কাজ করি। অনেক নাটকের শুটিংও করেছি। দুই সময়েই বঁটি দিয়ে কাটা হেয়ারস্টাইলে। এইবার কাঁচি দিয়ে কাটছি। কলেজের বান্ধবী বলল বয়স হচ্ছে তো, উন্নতি হচ্ছে!

    অভিনেত্রী বলেন, এই বঙ্গদেশে বেশিরভাগ নারী, নিজের যখন যা ইচ্ছা, তা করতে পারে না! আমিও পারি না! তবে এই যে আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন কাটব, বঁটি দিয়ে ইচ্ছা করলে বঁটি দিয়া কাটব, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়া কাটব। এই ইচ্ছাপূরণই আমার বাঁচিবার আনন্দ। আমি জানি আমি অদ্ভুতুড়ে।’

    বিনোদন ডেস্ক

  • সারা-জাহ্নবির প্রসঙ্গ টেনে যা বললেন অনন্যা

    বিনোদন জগতের বন্ধু সারা আলি খান ও জাহ্নবি কাপুরের নাম উল্লেখ করে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে বলেছেন, ইন্ডাস্ট্রিতে নারীরাই নারীদের পাশে দাঁড়াতে পারে। তাদের মধ্যেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। এমনকি তারা একে অপরের ভালো বন্ধুও হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।

    ‘একজন অভিনেত্রী কখনই আরেকজন অভিনেত্রীর বন্ধু হতে পারেন না’ কিংবা বলা ভালো— ‘মেয়েরা মেয়েদের ভালো বন্ধু হতে পারে না’ এটায় বিশ্বাসী নন অনন্যা পান্ডে। তিনি বলেন, যে ইন্ডাস্ট্রিতে নারীরাই নারীদের পাশে দাঁড়াতে পারে। এমনকি তারা একে অপরের ভালো বন্ধুও হতে পারে। যেমন আমার বন্ধু সারা আলি খান ও জাহ্নবি কাপুর। তিনি তার বন্ধু সারা ও জাহ্নবির সঙ্গে দেখা করার কোনো সুযোগ হাতছাড়া করতে চান না বলেও জানান অনন্যা।

    ‘মৈত্রী: ফিমেল ফার্স্ট কালেক্টিভ’-এ তিনি তার মতামত তুলে ধরেন। প্রাইম ভিডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা তার সমসাময়িকদের জন্য একটি সুন্দর ও সুস্থ কাজের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি জানিয়েছেন যে তিনি বন্ধুত্বের শক্তিতে বিশ্বাস করেন।

    ইন্ডাস্ট্রিতে একজন নারী হিসাবে তার শুরুর দিকের সময়ের কথাও তিনি শেয়ার করে নেন। সেই সময়ের থেকে তিনি বর্তমানে কতটা বদলেছেন তা নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। অনন্যা বলেন, ‘আমি মনে করি আমার যেসব বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন তা আমি আগের থেকে অনেক বেশি জোর গলায় বলতে পারি। আর এসব কিছুর পেছনে রয়েছে পরিবর্তন, যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমার কথা, আমার কাজ আগের থেকে বেশি এখন প্রভাব ফেলছে। আমি মনে করি এই পরিবর্তন আমাকে ভালোর দিকে নিয়ে গেছে।’

    এ অভিনেত্রী বলেন, ‘এ ইন্ডাস্ট্রিতে এক নারীকে অপর নারীর বিরুদ্ধে, এক অভিনেত্রীকে অপর অভিনেত্রীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, কিন্তু সারা ও জাহ্নবিদের সঙ্গে আমি কখনই তেমনটা করতে পারব না। আমরা সবসময় একে অপরের পাশে থাকার চেষ্টা করি এবং একে অপরকে প্রকাশ্যেও সমর্থন করতে দ্বিধাবোধ করি না। এতে সমাজের কাছেও বার্তা যাচ্ছে যে মেয়েরাও মেয়েদের ভালো বন্ধু হয়।’

    উল্লেখ্য, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দি ইয়ার ২’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল চাঙ্কি পান্ডেকন্যা অনন্যা পান্ডের। এরপর তিনি ‘খালি পিলি’, ‘গেহরাইয়াঁ’, ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গায়ে হাম কাহাঁ’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘কল মি বে’-তে তাকে দেখা গেছে।

    অনন্যার কমেডি সিরিজ, ‘কল মি বে’ প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। ট্রেলারে দেখা গেছে নয়া দিল্লির মেয়ে ‘বে’। এই চরিত্রে দেখা গেছে অনন্যাকে। ‘বে’ একটি বিলাসবহুল জীবনযাপন করে। কিন্তু কিছু কারণে তার এই জগতটি হঠাৎ ভেঙে পড়ে। তার পরিবার তাকে অস্বীকার করে। তারপর মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় ‘বে’কে দেখা যায়। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। আসতে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ। করণ জোহর, অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্র সিরিজটির প্রযোজক। ধর্মা প্রোডাকশন সিরিজটি প্রযোজনা করেছেন। এটি পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা এবং নির্মাণ করেছেন ঈশিতা মৈত্র।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে সারলেন অদিতি-সিদ্ধার্থ

    বিয়ে মানেই এলাহি কারবার বলিউডে তারকাদের। বর-কনের সাজপোশাক, বিয়ের লোকেশন, অতিথিদের তালিকা, নিরাপত্তার বাড়াবাড়ি, বিয়ের মেনু সবই চর্চার বিষয় হয়ে ওঠে। প্রায় দুই দশক আগে ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে থেকে সম্প্রতি সোনাক্ষী সিনহার বিয়ে সবার ক্ষেত্রে এমনটি দেখা গেছে।

    তবে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করলেন তারকা দম্পতি অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। সোমবার সকালে দক্ষিণী অভিনেতার সঙ্গে নতুন জীবন শুরু করলেন হায়দরাবাদের রাজপরিবারের মেয়ে।

    এ বছরের মার্চে ৪০০ বছরের পারিবারিক মন্দিরে সিদ্ধার্থর সঙ্গে আংটিবদল করেছিলেন অদিতি। আর ১৬ সেপ্টেম্বর সারাজীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করে সাতপাকে বাঁধা পড়লেন তারকা জুটি। আড়ম্বরহীন অনুষ্ঠানে একেবারে সাদামাটাভাবে দক্ষিণী ঐতিহ্য মেনে বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ।

    এদিন সকালে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নববিবাহিত তারকা দম্পতি পরস্পরকে লিখেছেন, ‘তুমি আমার চাঁদ-তারা-সূর্য।’ দুজনের বিয়ের সাজেও ছিল দক্ষিণ ভারতের ছোঁয়া। অদিতি সেজেছেন একেবারে ঘরোয়া সাজে। অরগানজা টিস্যু ম্যাটেরিয়ালের জরি ওয়ার্ক করা লেহেঙ্গা পরেছিলেন অদিতি। সঙ্গে মানানসই সোনালি রঙের ব্লাউজ, স্বল্প মেকআপ আর গয়নায় কনে বেশে অপরূপা অভিনেত্রী।

    অন্যদিকে সিদ্ধার্থকে দেখা গেল ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাকে। সাদা পাঞ্জাবির সঙ্গে সোনালি পাড়ের সাদা ধুতি, দক্ষিণ ভারতে যে পোশাক পরিচিত ভেস্তি নামে। দুই পরিবারের কাছের মানুষদের সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়লেন তারা। সিদ্ধার্থ-অদিতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও।

    অদিতি ও সিদ্ধার্থ দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে আইনজীবী ও অভিনেতা সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। ২০১২ সালে বিয়ে করলেও সেটা গোপনই ছিল। তবে এক বছর পরে ২০১৩ সালে অদিতি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা আলাদা হয়ে গেছেন।

    অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু সে সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৯ সালে ভেঙে যায় বিয়ে।

    ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মহা সমুদ্রম’ সিনেমায় অভিনয় করতে গিয়ে আলাপ অদিতি-সিদ্ধার্থের। সেই সম্পর্ক গড়ায় বন্ধুত্বে। অতঃপর প্রেম। 

    একসঙ্গে বহু জায়গায় বেড়াতে যেতেও দেখা গেছে তাদের। অন্য তারকাদের মতো নিজেদের প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি অদিতি-সিদ্ধার্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই একসঙ্গে ছবি পোস্ট করতেন। সেই প্রেমের শুভ পরিণয় ঘটল আজ।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রীকে হয়রানি, ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

    বলিউড অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানি জমি নিয়ে বিবাদের মামলায় পুলিশের কাছে হয়রানির শিকার হয়েছেন। 

    অভিনেত্রীর দাবি মিথ্যা অভিযোগে তাকে ও তার বাবা-মাকে ৪৩ দিন কারাগারে থাকতে হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেই মামলার পুনরায় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে বলে জানা গেছে। খবর দ্য হিন্দুর।

    বরখাস্ত পুলিশ কর্মকর্তারা হলেন তৎকালীন পশ্চিম জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি) হনুমন্ত রাও এবং ইব্রাহিমপত্তনম থানার সার্কেল ইন্সপেক্টর এম সত্যনারায়ণ। বর্তমানে হনুমন্ত রাও অন্ধ্রপ্রদেশ পুলিশ সদর দপ্তরে এবং সত্যনারায়ণ বিজয়ওয়াড়ার গভর্নরপেট পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার হিসেবে কর্মরত।

    মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থানায় সজ্জন জিন্দালের বিরুদ্ধে ‘যৌন হেনস্তার’ অভিযোগ করার পর জেঠওয়ানিকে ঘিরে বিতর্ক শুরু হয়। পুলিশ প্রথমে কোনো ব্যবস্থা না নেওয়ায় মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পরে ডিসেম্বরে আদালতের হস্তক্ষেপের পরে জিন্দালের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী।

    জেঠওয়ানির অভিযোগ, জিন্দালের বিরুদ্ধে ‘যৌন নির্যাতনের’ মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা কান্তি রানা টাটা ও বিশাল গুন্নি তৎকালীন সরকারের প্রভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাকে চুপ করে দিয়েছিলেন। তাদের আরোপিত কিছু শর্তে রাজি হওয়ার পরই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

    এখানেই শেষ নয়, ফেব্রুয়ারি মাসে যুবজনা শ্রমিকা রাইথু কংগ্রেস পার্টির নেতা কুক্কালা বিদ্যাসাগর অভিনেত্রী ও তার বাবা-মায়ের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করেন। এই মামলায় পুলিশ কাদম্বরী জেঠওয়ানি ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করে। এখন অন্ধ্রপ্রদেশ পুলিশ অভিনেত্রীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা এবং হেনস্তার বিষয়ে পুনঃ তদন্ত করছে। বিজয়ওয়াড়ার পুলিশ কমিশনার সেন্ট্রাল ক্রাইম স্টেশন থেকে এসিপি শ্রাবন্তী রায়কে নিয়োগ করেছেন।

    ভারতীয় গণমাধ্যম জানায়, কাদম্বরী যখন পুলিশ হেফাজতে ছিলেন, তখন হনুমন্ত রাও বিজয়বরাতে আসেন। এই মামলার তদন্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিআই সত্যনারায়ণ ছিলেন তদন্তকারী কর্মকর্তা যিনি মামলা তদন্ত না করেই নথিভুক্ত করেন।

    বিনোদন ডেস্ক

  • নবাগত নায়িকার রহস্যজনক মৃত্যু

    বিনোদন জগতের নতুন মুখ সাদিকা রহমান মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে মারা যান এ অভিনয়শিল্পী। সম্প্রতি একটি বিজ্ঞাপনে আরাবি রহমান নামে আত্মপ্রকাশ চুক্তিবদ্ধ হয়ে করবেন এমনটিই জানিয়েছিলেন তিনি। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন মেঘলা। তবে স্বপ্নপূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

    জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গ্রামের বাড়ি মারা যান এ অভিনয়শিল্পী। মৃত্যুর খবর নিশ্চিত করে মেঘলার ছোট বোন রুখসানা বলেন, ‘দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলছিল পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দিই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে নিশ্চিত হই। শুক্রবার  বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    মেঘলা ঢাকার শ্যামলীতে বসবাস করতেন। কিশোরগঞ্জে জন্ম হলেও নেত্রকোনায় বেড়ে ওঠা। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই মডেলিংয়ে নাম লেখান মেঘলা। নিচ্ছিলেন সিনেমার প্রস্তুতি। এর মধ্যেই বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হওয়ার খবরও পাওয়া গেছে। নিজেকে রুপালি পর্দায় দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমান মেঘলা।

    বিনোদন ডেস্ক

  • বাইরে কারও সঙ্গে প্রেম করার অপশন নেই : অধরা খান

    ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা অধরা খান। একাধিক সিনেমার কাজ নিয়ে রয়েছে ব্যস্ততা। কিছুদিন আগে ‘ঋতুকামিনী’ নামে একটি সিনেমার শুটিং ডাবিং শেষ করেছেন। এ সিনেমায় তার নায়ক আব্দুন নূর সজল। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। তবে হাতে কোনো কাজ না থাকলেই অধরা উড়াল দেন দেশের বাইরে। এ মুহূর্তে অবস্থান করছেন থাইল্যান্ড। সেখানে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটে। তার এ বিদেশ ভ্রমণ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্নও জাগে। কারণ, বাংলাদেশের নায়িকাদের মধ্যে অধরাই বেশিরভাগ সময় বিদেশ থাকেন। অবে তিনি বিষয়টি বেশ পরিষ্কারও করেছেন অনেকবার। বিদেশ ভ্রমণ প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘আমি পারিবারিক ব্যবসার কাজে বিদেশে যাই। এটা এর আগেও অনেকবার ক্লিয়ার করেছি। আর আমি লুকিয়ে যাই না। আমার ফেসবুক আইডি ভিজিট করলেই তা সবাই বুঝতে পারবে। এ ছাড়াও আমি যখন যে দেশে থাকি সেখান থেকেই পোস্ট দেই। তবুও আমার বিদেশ ভ্রমণ নিয়ে সবার মধ্যে একটু বেশিই কিউরিসিটি। এটা নিয়ে আলোচনাও হয় বেশি।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘আমাদের দেশের অনেক নায়িকা বিদেশে যায়। কিন্তু অনেকেই তা জানেনও না। আমি তাদের খারাপ বলছি না। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি খুব এনজয় করি, যখন যে দেশে যাই সেখানের পোস্ট দিতে। আর আমার বিষয়টি নিয়ে বেশি আলোচনা হয় এটা আমার খারাপও লাগে না, ভালোই লাগে। এ ছাড়াও আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে, তাই সুযোগ পেলে বিভিন্ন দেশে আমি ঘুরতেও যাই।’

    rnrn

    নায়িকাদের প্রেমের গুঞ্জন উঠে প্রায় সময়। তবে অধরাকে নিয়ে এ গুঞ্জন খুব বেশি উঠেনি। কারণ কী? বিষয়টি স্পষ্ট করেছেন নায়িকা। তিনি বলেন, ‘বাইরে প্রেম করার মতো আমার কোনো অপশন নেই। আমি ইতোমধ্যেই একজনের বাগদত্তা। আমার সব কিছু এখন সেই মানুষটার সঙ্গে। প্রেম আমি তার সঙ্গেই করছি। তাই আমার প্রেমের গুঞ্জন উঠানোটাও একটু কঠিন বিষয়। যারা প্রেম করে প্রকাশ করবে না, তাদের নিয়েই মানুষ নানা গুঞ্জন তুলবে। কারণ মানুষ তো জানছে না, সে কার সঙ্গে রিলেশনে আছে। তাই মনগড়া কারও একজনের নাম দিয়ে তা রটিয়ে দিচ্ছে। আর মিডিয়াতে এ ব্যাপারটা বেশি হয়। কারণ কাজের প্রয়োজনে আমরা অনেকের সঙ্গে আলোচনা করি, সেটা পরিচালক, নায়ক যে কেউ হতে পারে। দেখা যায় পাবলিক সেটাকেই ইস্যু করে ভুলভাল তথ্য ছড়িয়ে দিচ্ছে। তাই আমি মনে করি যা করব সবাইকে জানিয়েই করা উচিত। তাতে এসব মিথ্যা গুজব থেকে বাঁচা যাবে।’

    rnrn

     

    আনন্দনগর প্রতিবেদক

  • সাকলায়েনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরীমনি 

    পরীমনিকাণ্ড! প্রায় ৪ বছর হয়ে গেলও এখনও থামেনি আলোচনা। পরীমনির চলচ্চিত্র ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে আলোচনা ও সমালোচনায়। তবে আলোচনা সমালোচনা তার সিনেমা নিয়ে নয় তার ব্যক্তিগত জীবন নিয়েই হয়েছে। 

    ২০২১ সালে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমনিকে নিয়ে বেশি আলোচনা হয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আত্মসমর্পণ করলে জামিন পায় পরীমনি। 

    কিন্তু তার এই জামিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে আলোচনা যতটা না হচ্ছে তার চেয়ে বেশি চর্চা হচ্ছে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে যাওয়া সাবেক এডিসি সাকলায়েন কে নিয়ে। 

    সাকলায়েনের এ সংবাদ প্রকাশের পর থেকে বহুবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি পরীমনির। দিন শেষে সাকলায়েনের বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমনি। 

    যে সম্পর্কের কারণে চাকরি হারাতে যাচ্ছেন সাকালায়েন সে সম্পর্কটা কেমন ছিল, এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো কারও কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। যদি এ রকম মনে হয়, আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলব। আমার মনে হয় না, সে কোনোরকম এ ধরনের কথা বলবে। 

    সাকলায়েন সঙ্গে কেমন সম্পর্ক ছিল এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগে এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কী, তা নিয়ে কথা বলার জায়গাও তো কেউ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে, যেটা নিয়ে এগোনো যাবে। আমার শুধু মনে হয়, সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে।

    যুগান্তর ডেস্ক

  • যে কারণে টিকটকে সেরা হলেন তারা

    বছরের শেষ মুহূর্তে এসে বছরজুড়ে টিকটকে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে শর্ট ভিডিও ও বিনোদনের অনলাইন প্লাটফর্ম টিকটক। 

    rnrn

    এতে বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতির কনটেন্ট রয়েছে; যা বিভিন্ন সময় ব্যবহারকারী দর্শকদের মুগ্ধ করেছে। 

    rnrn

    আর প্রকাশ হওয়া তালিকায় ভিডিও নির্মাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন- ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, মেহজাবিন চৌধুরী, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, অনির্বাণ কায়সার, হৃদি শেখ।

    rnrn

    ‘ফর ইউ’ ফিড-এ আলোচিত ছিল তাদের ভিডিওগুলো। যেখানে রমজান প্রস্তুতি শেয়ার করেছেন সাফা কবির। ঈদের প্রস্তুতি, প্রথাগত সৌন্দর্য ও ফ্যাশন তুলে ধরেছেন মেহজাবিন, দুর্গাপূজার উৎসবের লুক শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম এবং অনির্বাণ কায়সার তুলে ধরেছেন বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আর হৃদি শেখ শেয়ার করেছেন মেরিল প্রথম আলো পুরস্কারের লাল গালিচার মুগ্ধকর লুক।

    rnrn

    সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড পূজা দত্ত জানান, গত বছর বাংলাদেশে টিকটকের অভূতপূর্ব যাত্রার প্রতিফলন ঘটিয়ে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রাণবন্তের সংমিশ্রণে রোমাঞ্চিত আমরা। টিকটক এমন একটি প্লাটফর্মে পরিণত হয়েছে যে, এখানে বাংলাদেশিদের সৃজনশীলতা ও সংস্কৃতির বিকাশ হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • ব্যাট-বল হাতে আজ মাঠে নামবেন শোবিজ তারকারা

    ব্যাটে-বলে রুপালি পর্দার প্রিয় তারকারা লড়বেন মাঠে, ডাগআউটে আর গ্যালারিতে বসে সমর্থন দেবেন অন্য তারকারা– এমন দৃশ্য দেখা যাবে রাজধানী মিরপুরের ইনডোর স্টেডিয়ামে। আজ বৃহস্পতিবার বসছে বাংলাদেশের শোবিজ তারকাদের নিয়ে জমজমাট ক্রিকেট লিগের আসর ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)’। ম্যাচ চলবে শনিবার পর্যন্ত।

    আয়োজনে মোট আটটি দলে ভাগ হয়ে খেলবেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে ১০ থেকে ১৫ জন খেলোয়াড় থাকবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। প্রতি দলে থাকবেন নারী-পুরুষ সদস্য। 

    আটটি দলের নেতৃত্ব দেবেন আটজন নির্মাতা। তারা হলেন- গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। 

    জানা গেছে, গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলবেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ। সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ আরও অনেকে। নির্মাতা শিহাব শাহীনের দলে খেলতে পারেন আরিফিন শুভ, মিথিলা ও সাফা কবির।

    চয়নিকা চৌধুরীর দলে আছেন তমা মির্জা ও পরীমনি। শরিফুল রাজ ও মেহজাবীন খেলবেন মোস্তফা কামাল রাজের দলে। আফরান নিশো ও সিয়াম আহমেদের মতো তারকাদের নিয়ে মাঠে নামবেন রায়হান রাফী। দীপঙ্কর দীপনের দলে আছেন এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউর রোশান।

    চিত্রনায়ক সাইমন সাদিক, তানজিন তিশা, স্পর্শিয়া ও জাহারা মিতুর মতো অভিনয়শিল্পীরাও এই লিগ খেলতে পারেন বলে জানা গেছে। 

    বিজয়ী দলের জন্য লাখ টাকারও বেশি পুরস্কার রয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে রয়েছে ট্রফি।

    বিনোদন ডেস্ক

  • অন্তর্জালের যে চরিত্র আকর্ষণ করেছিল সিয়ামকে

    দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে সিনেমায় নিয়মিত এ অভিনেতা। শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারের মতো সম্মাননাও পেয়েছেন এরই মধ্যে। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে শিগগির। এ সিনেমার প্রচারণা নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে?

    rnrn

    ** সিনেমা তো মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর। প্রচারণা একমাস আগে থেকে করলেও আগস্ট মাস পড়ে যাচ্ছে। আর আগস্ট মানেই শোকের মাস। শোকের মাসে অফলাইনে খুব বেশি প্রচারণা করার পরিকল্পনা নেই। তবে দর্শকদের কথা মাথায় রেখে বেশকিছু বিষয় নির্ধারণ করা হয়েছে। সময়মতো জানতে পারবেন সবাই।

    rnrn

    * সাইবার ক্রাইম নিয়ে দেশের প্রথম সিনেমা এটি। নির্মাণের পেছনের উদ্দেশ্য কী ছিল?

    rnrn

    ** আমি উদ্দেশ্যে বিশ্বাসী নই। আমার কাছে সিনেমা মানে নিছক বিনোদনের উৎস। সিনেমা মানুষকে বিনোদিত করবে, আনন্দ দেবে এটাই মূল চাওয়া। তবে মানুষ যেন কিছু শিখতে পারে কিংবা মানুষকে আমার কাজের মাধ্যমে অনুপ্রাণিত করার একটা ইচ্ছাও সেই সঙ্গে কাজ করে। আশা করি এ সিনেমার মাধ্যমে তা হবে।

    rnrn

    * আপনার অন্য সিনেমা থেকে এটির বিশেষত্ব কী?

    rnrn

    ** সব সময় নতুন কাজ করার আগে আমার মাথায় থাকে, আগেরটার থেকে ভিন্ন রকম কাজ করব। অন্তর্জালের রুমিন চরিত্রটিও আলাদা। একজন ইঞ্জিনিয়ার নিজের ভবিষ্যতের কথা না চিন্তা করে, দেশের নতুন প্রজন্মের চিন্তা করছে। নতুন প্রজন্মকে নিজের পায়ে দাঁড়াতে হবে স্বাবলম্বী হতে হবে। তাই এ চরিত্রটি আমাকে অনেক আকর্ষণ করেছিল।

    rnrn

    * অন্তর্জালের পর আর কী সিনেমা আসছে?

    rnrn

    ** কলকাতার একটা সিনেমা হওয়ার কথা রয়েছে। যেটার কাজ এর মধ্যেই শেষ হয়েছে। শিগ্গির এটা নিয়ে ঘোষণা আসবে। এছাড়া ঢাকায় আরেকটা কাজ করেছি, যেটার বিষয়ে সামনের মাসেই জানা যাবে।

    নূসরাত অনন্যা