Tag: বিনোদন

  • ছোটপর্দা মাতাতে আসছেন মালাইকা

    এ মুহূর্তে বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন ধরেই ধাপটের সঙ্গে তিনি কাজ করছেন ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও। এবার তাকে অনুসরণ করে অভিনয়ে নাম লেখালেন ছোট বোন মালাইকা চৌধুরী।  প্রথমবারের মতো পরিচালক মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে শিগগিরই পর্দা মাতাতে আসছেন তিনি। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা।

    সম্প্রতি একটি গণমাধ্যম সাক্ষাৎকারে মালাইকা চৌধুরী প্রথমবারের মতো নাটকে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এ নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।

    বড় বোন মেহজাবীনের সঙ্গে তার কী কী ৫টি মিল রয়েছে— এমন প্রশ্নের জবাবে মুচকি হেসে মালাইকা বলেন, এটা তো আপনারাই ভালো বলতে পারবেন। 

    ছোট বোনের এই লাজুক উত্তর বেশ উপভোগ করেছেন মেহজাবীন। ভিডিও ক্লিপটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন— হা…হা…হা, এটা কিউট। কিন্তু আমি চাই, আমার বোন আমার চেয়েও আরও অনেক গুণ বেশি এগিয়ে যাক জীবনে।

    মেহজাবীনের সেই পোস্টে মন্তব্যের ঝড় তোলেন ভক্তরাও। অনেকেই লিখেছেন— দুজনের চেহারাও নাকি দেখতে হুবহু মিল রয়েছে। আরেকজন লিখেছেন— মেহজাবীনের মতোই জনপ্রিয় হয়ে উঠবেন মালাইকা।

    এদিকে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার।

    নির্মাতা আরও বলেন, এক্ষেত্রে প্রথমে মালাইকার নামটি মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে ভীষণ পরিশ্রমী মনে হচ্ছে তাকে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অহনা

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে তার যাত্রা শুরু। এরপর টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সম্প্রতি এ অভিনেত্রী ‘প্রবাসীর স্ত্রী’ নাটক নিয়ে অভিমত ব্যক্ত করার সময় জানান যে, তিনি আর অভিনয় করতে চান না। এ বিষষে খোলাখুলি কোনো কিছু না বললেও অন্যদিকে মনোযোগ দেওয়ার কথা জানান তিনি।।

     ‘প্রবাসের স্ত্রী’ নাটক প্রসঙ্গে অহনা বলেন, বন্যার সময় এ নাটকটা আপলোড করা হয়েছে। আমরা কেউ শেয়ার দিইনি। তার পরও নাটকটা দর্শক দেখেছেন। অনেকে পছন্দের পাশাপাশি প্রশংসা করেছেন।  

    অভিনয়ের বিষয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাইব না। অনেকদিন কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছে তাদেরও দেখা উচিত। 

    নাটকের গল্প প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য— সব সময় দেখানো হয় যে, কেউ বিদেশে থাকে। তার মানে তারা খারাপ, পরকীয়া করে। বউরা ভালো হওয়া সত্ত্বের এসব কথা শুনতে হয়। তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, তা দিয়ে সমাজের এসব বিষয় তুলে ধরেছেন। 

    অহনা বলেন, মোশাররফ করিম পুরো বাংলাদেশের সম্পদ এবং আমি ভবিষ্যতে বলতে পারব যে আমি বাংলাদেশের এমন একটা মানুষের সঙ্গে কাজ করেছি যে, এ মানুষটা বাংলাদেশের সম্পদ। তিনি আমার শিক্ষক, বড় ভাই ও কলিগ। তিনি আমাকে হাতে ধরে অনেক অভিনয় শিখিয়েছেন। আমার ক্যারিয়ার লাইফে তার কৃতিত্ব অনেক।

    যুগান্তর ডেস্ক

  • টয়ার নজরকাড়া লুকে মুগ্ধ নেটিজেনরা

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া। নাচের মাধ্যমে এ জগতে প্রবেশ করলেও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। বিজ্ঞাপন ও নাটকে কাজ করে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন টয়া।

    এ ছাড়া বিনোদন জগতে কাজের পাশাপাশি ঘোরাঘুরি করতেও বেশ পছন্দ করেন এ মডেল। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই তার আঁচ পাওয়া যায়। এবার অভিনেত্রীর নজরকাড়া লুকে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে সি বিচের কয়েকটি ছবি শেয়ার করেছেন টয়া। সেখানে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন এ অভিনেত্রী। ক্যাপশনে টয়া লিখেছেন— অন্য সৈকত অবকাশ উদ্ভাসিত।

    সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট করা ছবিতে দেখা যায়, অভিনেত্রী টয়ার পরনে রয়েছে সাদা ও নীলের কম্বিনেশনের ফ্লোরাল প্রিন্টের একটি গাউন। সৈকতে খোলা চুলে বেশ খোশ মেজাজেই ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। টয়ার এমন রূপ ঝড় তুলেছে ভক্তদের হৃদয়ে।

    এ ছবিগুলো পোস্ট করা মাত্রই অভিনেত্রীর কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা বয়ে গেছে নেটিজেনদের। এক নেটিজেন লিখেছেন— আমার সব সময়ই প্রিয় টয়া। আরেক নেটিজেন লিখেছেন— তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।

    বিনোদন ডেস্ক

  • কাস্টিং কাউচ নিয়ে যা বললেন আশা নেগি

    বিনোদন জগতের ছোটপর্দার পরিচিত মুখ আশা নেগি। কিন্তু তার ক্যারিয়ারের শুরুর দিকে, যখন অভিনেত্রী শুরুর দিকে বিনোদন জগতে পা রাখেন, তখন নানা কুপ্রস্তাব এসেছিল তার কাছে। আশা জানান, একজন কো-অর্ডিনেটর তাকে কাজ পাওয়ার জন্য আপস করতে হয়, এ কথাটা বুঝিয়ে মগজ ধোলাই করার চেষ্টা করেছিলেন।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, ছোটপর্দার পরিচিত মুখ আশা নেগি। তাকে দর্শকরা চেনেন প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু তার ক্যারিয়ারের শুরুর দিকে যখন অভিনেত্রী প্রথম বিনোদন জগতে পা রাখেন, তখন আশা নেগিকেও পড়তে হয়েছিল নানা সমস্যার মুখে। নানা কুপ্রস্তাব এসেছিল তার কাছে। আশা জানান, একজন কো-অর্ডিনেটর তাকে কাজ পাওয়ার জন্য আপস করতে হয়, এ কথাটা বুঝিয়ে মগজ ধোলাই করার চেষ্টা করেছিলেন।

    এবার নীরবতা ভাঙলেন আশা নেগি। তার কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তখন কো-অর্ডিনেটর ছিল। কিন্তু সেই সময়ের কো-অর্ডিনেটর ছাড়াও কিছু লোকজন থাকত, যাদের ওখানে সেভাবে কোনো কাজ থাকত না। তাই আমি যখন সেটা বুঝতে পারলাম, ওদের সঙ্গে দেখা করা বন্ধ করে দিলাম। আমি খারাপ কিছু হওয়ার আগেই যে বুঝে গিয়েছিলাম, এটা ভাবলে আমার স্বস্তি লাগে। কিন্তু একদম শুরু থেকেই তো সব বুঝে যাইনি। কাস্টিং কাউচের এক ব্যক্তি তখন টেলিভিশন, বিনোদন জগতের অনেক বিষয় নিয়ে বহু কথা বলতেন। তখন আমার বয়সও অল্প, ওই ২০-এর আশপাশে। সেভাবে কিছুই জানি না এই জগতটা সম্পর্কে, তাই খুব স্বাভাবিকভাবেই আমি সব শুনতাম। সেই সময় তিনি প্রায় আমার মগজ ধোলাই করার চেষ্টা করছিলেন। আমাকে বলেছিল যে এটাই হয়— এভাবেই তুমি বড় হবে। ওই ব্যক্তি আমাকে বলেছিলেন— টিভির অভিনেত্রীরা সবাই আপস করেছেন।

    এ অভিনেত্রী বলেন, ওই ব্যক্তি সরাসরি আশাকে কোনো প্রস্তাব দেয়নি বা আপস করার বিষয়ে কিছু বলেনি ঠিকই। কিন্তু আকার-ইঙ্গিতে ওর উদ্দেশ্য বোঝাতে চেষ্টা করেছিলেন। সেই থেকে অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে, যদি আপস করেই কাজ পেতে হয়, তবে তিনি এভাবে কাজ করতে বা বিনোদন জগতে তার ক্যারিয়ার গড়তে বিশেষ আগ্রহী নন।

    সেই সময় এই কথা শুনে আশা অনেকটা ভয়ও পেয়েছিলেন। সেই সময় তিনি ‘পবিত্র রিশতা’-এ কাজ করতেন। সেই মেগার এক অভিনেতাকে আশা ফোন করে এ ঘটনার কথা জানিয়েও ছিলেন। কিন্তু এ ঘটনায় সেই অভিনেতা আশ্চর্য তো হননি, বরং এটাকে একটি সাধারণ ঘটনা হিসাবে এড়িয়ে গিয়েছিলেন।

    এ প্রসঙ্গে আশা নেগি বলেন, আমি আোকে বলেছিলাম— যদি এসব করতে হয়, তবে আমি মোটেও আগ্রহী নই। আমার বন্ধু শুধু বলেছিলেন— এসব হয়, এটি স্বাভাবিক ঘটনা। তিনি অবাকও হননি আমার কথা শুনে।

    উল্লেখ্য, অভিনেত্রী আশা নেগি জনপ্রিয় টিভি শো, ‘পবিত্র রিশতা’-তে ‘পূরবী দেশমুখ কির্লোস্কর’-এর চরিত্রে অভিনয় করার জন্য জনপ্রিয়। এ ছাড়া তিনি বেশ কিছু টিভি শো করেছেন। তা ছাড়া অভিনেত্রী গৌরবী কর্মকারের সঙ্গে ওয়েব সিরিজ ‘বারিশ’-এ অভিনয় করেছেন। তবে অভিনয় ছাড়াও আশা রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ৬’-এ অংশগ্রহণ করেছিলেন।

    কাজের সূত্রে, আশাকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ, ‘হানিমুন ফটোগ্রাফার’-এ দেখা গেছে। এটি ২৭ সেপ্টেম্বর জিও সিনেমায় মুক্তি পেয়েছে। সিরিজে আশা ‘অম্বিকা নাথ’-এর চরিত্রে ধরা দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • সাহসী দৃশ্যে অভিনয় করে উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টি

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি বহু জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দিয়েছেন। ইদানীং তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শোনা যায়। 

    জানা গেছে, এ অভিনেত্রীর সঙ্গে অভিনেতা আরশ খানের প্রেমের গুঞ্জন অসংখ্যবার আলোচনায় আসে। সম্প্রতি বিষয়টি আলোচনায় এলেও তাদের কাছ কাজই মুখ্য।

    তবে সাহসী চরিত্রের একটি নাটকের জন্য আবারও প্রশংসা কুড়ালেন তানিয়া বৃষ্টি। ‘চোখটা আমাকে দাও’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। সেখানে এ অভিনেত্রী একজন পতিতা চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি প্রকাশিত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তানিয়া বৃষ্টি।

    এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এমন চরিত্র করতে পেরে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। নির্মাতারাও প্রশংসা করছেন। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।

    বিনোদন ডেস্ক

  • এবার কনাকে সঙ্গী করে আসিফের সুখবর

    বিনোদন জগতের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ক্যাসেট-সিডির যুগে অডিওতে রাজত্ব করা এই শিল্পী এখনো বেশ দাপুটে। তার মতো করেই গান প্রকাশ করে চলেছেন তিনি। তৈরি করেছেন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তার গাওয়া গানের অডিও-ভিডিও সবই পাওয়া যায়।

    এদিকে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। সিনেমা, নাটক, অ্যালবাম ও বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও-টিভি—সব মাধ্যমেই ভেসে বেড়াচ্ছে তার কণ্ঠ। গত ঈদে ‘তুফান’ সিনেমায় তার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। পুরো গানটি প্রকাশ হয় সিনেমা মুক্তির বেশ কয়েক দিন পর। এটি প্রকাশের পরই শ্রোতারা গানটি সাদরে গ্রহণ করেছেন।

    এবার এই দুই জনপ্রিয় শিল্পী বেশ লম্বা সময় পর ফের একসঙ্গে গান করতে চলেছেন। নতুন গানের বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর নিয়েই।

    গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন—বাংলাদেশে যে কোনো ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সবকিছু চলে— শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকি না, অপেক্ষা করি ভালো সময়ে কখন কাজ করতে পারব! শিল্প সংস্কৃতির মানুষ এ দেশে অনেকটা কলাগাছের ভেলার মতো, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই।

    তিনি বলেন, জুলাই বিপ্লবের আগে ও পরে তিন মাস কেটে গেল। এখনো প্রাণ ফেরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সঙ্গে অনেক দিন পর গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই। সংগীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস। 

    আসিফ বলেন, ভীষণরকম ভালোবাসি, টাইটেলে গানটি মেলডি ঘরানার। টুটুল ভাই, রিজভী ভাইয়ের প্রথম রসায়ন; সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গানটিকে প্রাণ দিয়েছে। গানটি আমারও ভালো লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাস্ট্রি, জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সংগীতাঙ্গন। ভালোবাসা অবিরাম।

    বিনোদন ডেস্ক

  • শুভশ্রীর স্বামীর হাত ধরে নতুন ‘শুরু’ ঊষশীর

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী ঊষশী আবারও ঘরোয়া গল্পেই ধরা দিতে চলেছেন। তার বিপরীতে আনকোরা হিরো। তবে ঊষশী কবে থেকে শুটিং শুরু করছেন তা জানালেন আনন্দবাজার অনলাইনের মাধ্যমে।

    ঊষশী বলেন, তার কাছে কোনো মাধ্যম ছোট নয়। বিশেষ করে ছোটপর্দা তো নয়ই। যখন তিনি একের পর এক সিরিজ করেছেন, তখনই এ কথা বলেছিলেন এ অভিনেত্রী। 

    ঊষশী ছোটপর্দায় শেষ দেখা গেছে ধারাবাহিক ‘কাদম্বিনী’তে। সেই সময় তিনি একাধিক সাক্ষাৎকারে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন— ছোটপর্দা তাকে অভিনয় দুনিয়ায় নিয়ে এসেছে এবং প্রতিষ্ঠা দিয়েছে। তাই ভালো গল্প পেলেই তিনি এই মাধ্যমে ফিরবেন। ছোটপর্দার ‘বকুল’ সে কথা ভোলেননি। 

    জানা গেছে, নিজের কথা সত্যি প্রমাণ করতে তিনি চার বছর পর আবারও ফিরছেন ছোটপর্দায়। এবার রাজ চক্রবর্তীর হাত ধরে নতুন শুরু। ‘গোধূলি আলাপ’-এর পর স্টার জলসায় ফের নতুন ধারাবাহিক আনছেন রাজ চক্রবর্তী। টেলিপাড়া বলছে—ঘরোয়া গল্পের নায়িকা ঊষশী। তার বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। সুস্মিতের হাতেখড়ি স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘বরণ’ -এ। এর পর তাকে দেখা গিয়েছিল ধারাবাহিক ‘মাধবীলতা’য়। সব ঠিক থাকলে পূজার আগে নতুন ধারাবাহিকের প্রচার ঝলক শুট করতে পারেন রাজ। যদিও এ নির্মাতা এখন পর্যন্ত কোনো কথা বলেননি।

    ঊষশী যতটা জনপ্রিয় সুস্মিত সেই তুলনায় এখনো আনকোরা হিরো। নায়ক হিসাবে তাকে মেনে নিলেন নায়িকা?

    নায়িকা অধরা। এ ক্ষেত্রেও তার পুরনো সাক্ষাৎকার প্রাসঙ্গিক। ২০২৩-এ পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ছোটলোক’ সিরিজে অভিনয়ের সময় ঊষশী বলেছিলেন—আমার বেড়ে ওঠার পরিবেশটাই আলাদা। বাবাও বিনোদন দুনিয়ার মানুষ। তাই ছোট থেকে মা-বাবা শিখিয়েছেন— প্রত্যেকে পেশাজগতে নতুন থাকেন। কাজ করতে করতে প্রতিষ্ঠা পান। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সেই সময় নতুন বলে প্রত্যেকে মুখ ফিরিয়ে নিলে যে টুকু পরিচিতি পেয়েছি, সে টুকু কি পেতাম? তাই ঊষশী স্বচ্ছন্দে নতুন নায়কের বিপরীতে অভিনয়ে রাজি হয়ে যান।

    বিনোদন ডেস্ক

  • ‘নুসরাতের রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে’

    ভারতের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে কঠোর সমালোচনা হচ্ছে। আলোচনায় থাকতেই এই অভিনেত্রী মাঝে মধ্যে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ঝলক তুলে ধরেন।

    সোশ্যাল মিডিয়ায় নিজের ঝলক তুলে ধরে কখনো কখনো প্রশংসিত হন, আবার কখনো হতে হয় কটাক্ষের শিকার। সোশ্যাল মিডিয়ায় নতুন এক জোড়া ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। 

    দুটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘লেট দ্য লাইট গাইড ইউ।’ আলো আপনাকে পথ দেখাক। ক্যাপশনে যাই লেখা থাক, তার ধার কেউ ধারেনি। অভিনেত্রীর পোশাক নিয়ে সমালোচনা করেছেন। কটাক্ষ করেন তার রুচি নিয়েও।

    একজন লিখেছেন, ‘এটা কি? রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে নুসরতের।’ আরেকজন লিখেন, ‘আপনি কি ছবি আপলোড করার সময় ছবির দিকে তাকান না? এ কেমন রুচি!’

    আরেকজন লেখেন, ‘এমন পোশাক পরেন কিভাবে? লজ্জা করে না?’ আরেকজন লেখেন, ‘অসভ্যতার এক শেষ। এসব করে কী বোঝাতে চান?’

    লাইফস্টাইল ডেস্ক

  • ৬ বছর দূরে থাকার কারণ জানালেন কুসুম সিকদার

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও সমান দর্শকপ্রিয়। সিনেমার জন্য সাধারণ মানুষের কাছে খ্যাতি, পরিচিতি ও প্রশংসাও পেয়েছেন তিনি। এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন লাক্স তারকা অভিনেত্রী কুসুম সিকদার। দীর্ঘদিন পর এ তারকা বিগস্ক্রিনে আসছেন। তবে এবার আসছেন ভিন্ন পরিচয়ে।

    এবার কুসুম সিকদার অভিনয়ের পাশাপাশি সিনেমার পরিচালক হয়ে আসছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পেতে চলেছে। আগামী ১১ অক্টোবর চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

    গত শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চ্যানেল আইয়ের ছাদবারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটি মুক্তির ঘোষণা দেন কুসুম সিকদার। জানান অভিনয় থেকে দীর্ঘ সময় কেন তিনি দূরে ছিলেন।

    কুসুম সিকদার বলেন, প্রায় ৬ বছর আমি কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। শেষ কাজ করেছি ২০১৮ সালে। আমাকে অনেকবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে, আমি কেন কাজ করছি না? তিনি বলেন, আজকে শরতের জবার মাধ্যমেই বলতে চাই— কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনার কারণে আমি নিজেকে স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রেখেছিলাম। কিন্তু পরিবারের সহযোগিতায় সৃষ্টিকর্তার রহমতে আজকে শরতের জবা নিয়ে আসতে পারছি আপনাদের কাছে।

    নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে আনছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

    একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে— শরতের জবা।

    কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু। ১১ অক্টোবর থেকে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ‘শরতের জবা’ মুক্তির কথা রয়েছে। পরে এটি আই স্ক্রিনেও মুক্তি দেওয়া হবে।

    বিনোদন ডেস্ক

  • কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন: তিশা

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ছোটপর্দায় নিয়মিত অভিনয় করলেও এখন প্রস্তুতি নিচ্ছেন বড়পর্দার। খুব শিগগির তাকে দেখা যাবে বড়পর্দায়।

    তানজিন তিশা শুধু অভিনয়ই নয়, নানান ইস্যুতে সরব থাকেন। যে কোনো বিষয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে কিংবা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় এ অভিনেত্রীকে। এবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের চরিত্র হরণ নিয়ে পোস্ট দিলেন তিনি।

    গতকাল পোস্টে তানজিন তিশা লিখেছেন—কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ, কেন? ভাই, একটা মেয়ে সাধনা, অধ্যবসায় ও পরিশ্রমের পর দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয়।

    তিনি বলেন, আমরা পরিবারের চেয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনসংশ্লিষ্ট মানুষগুলোর সঙ্গেই বেশি সময় কাটাই, সেদিক থেকে এইটিও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে ওঠে। যেখানে সম্পর্ক আছে, সেখানে ভুল-বোঝাবুঝি আছে। আমার মা, বাবা, ভাইবোনদের সঙ্গেও ভুল-বোঝাবুঝি হয়।

    এ অভিনেত্রী বলেন, কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তোলে না? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে, কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন?

    কয়েকটি প্রশ্ন রেখে তানজিন তিশা বলেন, নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান? ভুল-বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলুন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে। আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন, ভাবছেন?

    বিনোদন ডেস্ক