Tag: পোস্ট

  • ইনস্টাগ্রামে প্রতি পোস্টে প্রিয়াঙ্কা নেন ৩ কোটি, অন্যরা কত?

    ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম থেকে বলিউডের প্রথমসারির অনেক তারকা মোটা অংকের অর্থ আয় করে থাকেন। চলুন জেনে নিই ইনস্টাগ্রামে প্রতিটি স্পন্সর্ড পোস্ট থেকে ১০ জন বলিউড তারকার আয়।

    rnrn

    প্রিয়াঙ্কা চোপড়া: ইনস্টাগ্রাম থেকে প্রতি পোস্টের জন্য সর্বোচ্চ আয় করা বলিউড তারকাদের তালিকায় শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ৮৯.৫ মিলিয়ন। প্রতিটি স্পন্সর্ড পোস্টের জন্য তিনি পান প্রায় ৩ কোটি রুপি। 

    rnrn

    কারিনা কাপুর খান: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ভক্ত সংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে তার ১০.৯ মিলিয়ন অনুসারী রয়েছেন। এ মাধ্যমে প্রতিটি পোস্টের জন্য ১-২ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। শীর্ষ দশ তারকার মধ্যে তার অবস্থান দ্বিতীয়। 

    rnrn

    দীপিকা পাড়ুকোন: বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন দীপিকা পাড়ুকোন। বিশ্বব্যাপী তার ভক্ত কম নেই। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ৭৬.১ মিলিয়ন। প্রতিটি পোস্টের জন্য ১.৫ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। শীর্ষ দশ তারকার মধ্যে তার অবস্থান তৃতীয়। 

    rnrn

    শ্রদ্ধা কাপুর: বলিউডের আরেক জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ৮৩.৩ মিলিয়ন। প্রতিটি পোস্টের জন্য ১.১৮ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। শীর্ষ দশ তারকার মধ্যে তার অবস্থান চতুর্থ।

    rnrn

    অক্ষয় কুমার: বলিউড তারকা অভিনেতা অক্ষয় কুমার। সিনেমার পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন করেন। গত বছর একটি পানমসলার বিজ্ঞাপন করে তোপের মুখে পড়েছিলেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব তিনি। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ৬৬.১ মিলিয়ন। প্রতিটি পোস্টের জন্য ১.০২ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। শীর্ষ দশ তারকার মধ্যে তার অবস্থান পঞ্চম।

    rnrn

    শাহরুখ খান: বলিউড বাদশা শাহরুখ খান। বিশ্বে তার কোটি কোটি ভক্ত। ইনস্টাগ্রামেও এর ব্যতিক্রম নয়। ফটো শেয়ারিং এই সাইটে তার অনুসারীর সংখ্যা প্রায় ৪২.২ মিলিয়ন। প্রতিটি পোস্টের জন্য সর্বোচ্চ ১ কোটি রুপি পান তিনি।

    rnrn

    আলিয়া ভাট: নির্মাতা মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। খুব অল্প সময়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সিনেমার পাশাপাশি নানা কারণেই আলোচনায় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭৯.৯ মিলিয়ন। প্রতি পোস্টের জন্য ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী পান ১ কোটি রুপি।

    rnrn

    ক্যাটরিনা কাইফ: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা কম নয়। হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিশ্বের (ব্যক্তি) সবচেয়ে বেশি অনুসারী এখন ক্যাটরিনার। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ৭৬.৭ মিলিয়ন। প্রতি পোস্টের জন্য সর্বোচ্চ ১ কোটি রুপি পান তিনি।

    rnrn

    আনুশকা শর্মা: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করে সংসারি হয়েছেন তিনি। কাজের চেয়ে স্বামী-সন্তান নিয়েই বেশি সময় পার করেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি ব্যক্তিগত সময়ের চিত্র ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখা যায় তাকে। এ মাধ্যমে তাকে অনুসরণ করেন ৬৪.৯ মিলিয়ন। প্রতি পোস্টের জন্য সর্বোচ্চ ৯৫ লাখ রুপি পেয়ে থাকেন আনুশকা।

    rnrn

    সালমান খান: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ৫৭ বছর বয়সি এই অভিনেতা এখনো অভিনয়ে দারুণ সরব। অভিনয়ের পাশাপাশি ইনস্টাগ্রামে স্পন্সর্ড পোস্ট করতেও দেখা যায় তাকে। প্রতিটি পোস্টের জন্য তাকে দিতে হয় ৮৫ লাখ রুপি। এ মাধ্যমে তাকে অনুসরণ করেন ৬৫.৮ মিলিয়ন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • তার শাসনের জন্যই খারাপ কিছু স্পর্শ করেনি আমাকে: জায়েদ খান 

    বড় বোন শিরিন আক্তারের একটি ছবি পোস্ট করেছেন জায়েদ খান। শনিবার বিকালে পোস্ট করা এ ছবির সঙ্গে একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেছেন- ‘আমি আজ যতটুকু যা অর্জন করেছি তার সবটুকুর কৃতিত্বই এ মানুষটার। এই মানুষটা ছাড়া আজকের এই জায়েদ খান হওয়া সম্ভব ছিল না। আমার একমাত্র বোন। মায়ের চেয়েও বেশি আগলে রেখেছেন আমাকে। ২৬ বছর ঢাকায় একসঙ্গে। সন্তানের মতো লালন-পালন করেছেন। ওর দুই সন্তান, সঙ্গে মনে হয় আমিও এক সন্তান।’

    জায়েদ আরও লিখেছেন- নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন। রাতে ফিরতে দেরি হলে না ঘুমিয়ে জেগে থেকেছেন। ওর শাসনের জন্যই খারাপ কোনো কিছুতে আমাকে টাচ করতে পারেনি। 

    মা জীবিত থাকতে বলতেন- ‘আমি তোমাকে জন্ম দিয়েছি ঠিক কিন্তু তোমাকে মানুষ করার পেছনে তোমার বোনের অবদান সবচেয়ে বেশি। ওকে কখনো কষ্ট দিও না।’

    আজ মা বেঁচে নেই কিন্তু বোনের মধ্যে মাকে খুঁজে পাই। আজ আমার এই বোনের জন্মদিন। জন্মদিনে সবার কাছে আমার বোনের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন আপু। 

    অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু বলতে পারলাম না। এ জীবনে তোর ঋণ শোধ করতে পারব না।

    জায়েদ খানরা চার ভাই-বোন। এর মধ্যে তার বড় ভাই শহীদুল হক পুলিশ কর্মকর্তা, মেজো ভাই ওবায়দুল হক ব্যারিস্টার এবং বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে কাজ করেন। অন্যদিকে জায়েদের একমাত্র বোন শিরিন আক্তার একটি বেসরকারি সংস্থায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

    নায়ক জায়েদ খান সম্প্রতি কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিং করছেন। এর শুটিং শেষ না হতেই আরও একটি নতুন সিনেমায় জুটি হওয়ার সুখবর দিয়েছেন এই চিত্রনায়ক।

    বিনোদন ডেস্ক

  • নিজের শেষকৃত্যের ভিডিও পোস্ট করার ২ মাস পর নিহত ‘মিস ভেনিজুয়েলা’

    গাড়ি দুর্ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কয়েক সপ্তাহের মধ্যে মারা গেলেন ভেনিজুয়েলার সুন্দরী ‘মিস ভেনিজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। মাত্র ২৬ বছরেই না ফেরার দেশে চলে গেলেন আরিয়ানা। 

    rnrn

    নিউইয়র্ক পোস্ট বলছে- গত ১৩ জুলাই অরল্যান্ডোতে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনিজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময় আরিয়ানা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে লরির মারাত্মক সংঘর্ষ হয়। 

    rnrn

    ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসা চলাকালীন তিনি নিজেকে আর পুনরুদ্ধার করতে পারেননি। শেষমেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মিস ভেনিজুয়েলা। 

    rnrn

    আগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩-এর মিস ল্যাটিন আমেরিকায় নিজের দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার; কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। 

    rnrn

    মিসেস ভিয়েরার মৃত্যু সোশ্যাল মিডিয়ায় বেশ অনেক আলোচনার জন্ম দিয়েছে। কারণ মাত্র দুই মাস আগেই নিজের শেষকৃত্য সম্পর্কে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। যেখানে তিনি লিখেছেন- আমার ভবিষ্যৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিজেকে রেকর্ড করছি। 

    rnrn

    তিনি মে মাসে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছিলেন। এছাড়াও মিস ভেনিজুয়েলা নিয়মিত তার প্রতিদিনের জীবনযাপনের ব্লগ শেয়ার করতেন। পেশাগত জীবনে তিনি রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতেন। 

    অনলাইন ডেস্ক

  • ভোররাতে ফেসবুকে মাহির রহস্যময় পোস্ট!

    ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বর্তমানে মাতৃত্বকালীন অবসরে রয়েছেন। তবে সামাজিকমাধ্যমে অনেক সক্রিয় তিনি। নিজের দৈনন্দিন জীবনের ভালোলাগা-মন্দলাগা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। 

    rnrn

    তবে এবার তার এক ফেসবুক পোস্ট ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। যে পোস্টের কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা।

    rnrn

    সোমবার ভোর ৪টা ১৬ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন নায়িকা। 

    rnrn

    ওই পোস্টে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে মাহি লিখেছেন, ‘মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব, জিনের সাথে না।’ 

    rnrn

    হঠাৎ অভিনেত্রীর এমন মন্তব্য কাকে উদ্দেশ্য করে লেখা তাও বোঝার কোনো উপায় নেই।

    rnrn

    ভোরে এই লেখা পোস্ট করার কিছুক্ষণ পরই কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন মাহি। রহস্যময় এই পোস্টে কোন জীবনযুদ্ধের ইঙ্গিত দিলেন অভিনেত্রী প্রশ্ন অনুরাগীদের।

    rnrn

    রহস্যময় এই পোস্টের মাত্র ১০ ঘণ্টা আগে কুয়াকাটা যাওয়ার কথা জানান তিনি। তারও ৪ ঘণ্টা আগে মাহি ভক্তদের জানান দেন, আর মাত্র ২ মাস পরেই জিম করে নিজেকে ফিট করে মিডিয়ায় ফিরবেন তিনি। 

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

    বিনোদন ডেস্ক

  • ফারুকের মৃত্যুতে শাকিব খানের আবেগঘন পোস্ট

    না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হয়েছে। বরেণ্য এই অভিনেতার প্রয়াণে শোকে মুহ্যমান পুরো ঢালিউড।

    চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করে আবেগঘন পোস্ট দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। তিনি জানান, একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছেন তিনি।

    ফেসবুক পাতায় শাকিব লেখেন- চলে গেলেন আমাদের প্রিয় মিয়া ভাই (আকবর পাঠান ফারুক)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত দিন তিনি সুস্থ-সবল ছিলেন, তত দিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন। আমার যে কোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিশিয়েট করে গর্বিত হতেন।

    স্মৃতিকাতর শাকিবের মূল্যায়ন- আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।

    বিনোদন ডেস্ক

  • সুখ নির্ভর করে আমাদের ওপর: বুবলী

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনয়ে আছেন নিয়মিত। তবে অভিনয়ের চেয়ে বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ শাকিব খানের সঙ্গে তার বৈবাহিক জীবনের ঘটনা। যদিও এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলন করে সবাইকে জানান দিয়েছেন তাদের ব্যক্তিগত বিষয়াদি নিয়ে। তবে তাদের এই কাদা-ছোড়াছুড়ি কিছুটা সময়ের জন্য বন্ধ হলেও সম্প্রতি ফের শুরু হয়।

    গত মঙ্গলবার রাতে শাকিব খানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতেই এ ঘটনাটি ঘটে। প্রথমে কিছুটা নীরবতা পালন করলেও বুধবার সকালে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে শাকিব ও তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার লেখায় উঠে এসেছে নানান তথ্য।

    তবে এর পর আর কোনো কথা না বললেও, বৃহস্পতিবার নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি দিয়েছেন বুবলী। শাড়িতে নিজেকে মেলে ধরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন— ‘সুখ নির্ভর করে আমাদের ওপর।’ বুবলীর ওই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। অনুরাগীরাও জানিয়েছেন শুভকামনা।

    প্রসঙ্গত, বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। তবে ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর বিয়ের কথা প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। তারা উভয়ই জানান, তাদের একটি ছেলেসন্তানও রয়েছে। বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

    বিনোদন ডেস্ক

  • ইনস্টাগ্রামের এক পোস্টেই দেড় লাখ নেন এই অভিনেত্রী!

    ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি-ভিডিও অনেকেই পোস্ট করেন। দৈনন্দিন জীবনের নানান বিষয় শেয়ার করেন পরিচিতদের সঙ্গে। কিন্তু বিনোদনের এ মাধ্যম থেকে আয় করেন ক’জন?

    rnrn

    ফেসবুকে পেজ খুলে নিয়মিত পোস্ট করে অনেকেরই আয় হয়। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও নিয়মটা একই। সে কারণেই বিনোদন অথবা ক্রীড়াজগতের তারকাদের এসব সামাজিকমাধ্যমে সক্রিয় থাকতে দেখা যায়।

    rnrn

    কিন্তু শুধু ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেই কোটিপতি হওয়া অনেকটা বিরল। জান্নাত জুবায়ের রহমানী ভারতের বিনোদন জগতের এমনই এক উঠতি তারকা, যিনি ইনস্টাগ্রাম থেকে বিপুল অর্থ আয় করে চলেছেন প্রতিদিন।

    rnrn

    জান্নাত জুবায়ের রহমানী হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। ছোট পর্দায় অনেক ছোট বয়স থেকেই তিনি অভিনয় করছেন। কিশোরী জান্নাতের অভিনয় অনেকেই মনে রেখেছেন। বর্তমানে তার বয়স ২১।  

    rnrn

    ২০০১ সালে মুম্বাইয়ের মধ্যবিত্ত মুসলিম পরিবারে জান্নাতের জন্ম। লেখাপড়ায় যথেষ্ট ভাল ছিলেন। মেধাবী জান্নাত অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়েছেন সমানতালে। দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৮১ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন তিনি।

    rnrn

    হিন্দি ধারাবাহিকের ব্যস্ত রুটিনের মাঝেও পড়াশোনা থমকে যেতে দেননি জান্নাত। বর্তমানে মুম্বইয়ের একটি বেসরকারি কলেজ থেকে তিনি স্নাতক স্তরের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন।

    rnrn

    মাত্র ৯ বছর বয়সে বিনোদন জগতে পা রেখেছিলেন জান্নাত। তার প্রথম কাজ ২০১০ সালে ‘দিল মিল গায়ে’ নামের একটি ধারাবাহিকে। সেখানে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল জান্নাতকে। তার প্রথম অভিনীত সেই চরিত্রের নাম ছিল ‘তামান্না’।

    rnrn

    ২০১৪ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ভারত কা বীর পুত্র— মহারানা প্রতাপ’-এ ফুল কানওয়ারের ছোটবেলার দৃশ্যে অভিনয়ের সুযোগ পান জান্নাত। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

    rnrn

    অভিনয় নিয়েই মেতে থাকেন জান্নাত। তবে তার বাড়তি পাওনা সামাজিকমাধ্যমের জনপ্রিয়তা। নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করে বাড়তি রোজগার করেন তিনি। ইনস্টাগ্রামে জান্নাতের ফলোয়ারের স‌ংখ্যা ৪ কোটি ৬০ লাখের বেশি।

    rnrn

    জনপ্রিয়তার ভিত্তিতে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে জান্নাতের চুক্তি রয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ইনস্টাগ্রামে এক একটি পোস্ট থেকে তিনি প্রায় দেড় লাখ টাকা করে পেয়ে থাকেন। কোনো কোনো পোস্টে আয়ের পরিমাণ আরও বেশি।

    rnrn

    মাত্র ২১ বছর বয়সে সাফল্যের শিখর ছুঁয়ে ফেলেছেন জান্নাত। বলিউডের সঙ্গে তার তেমন ওঠাবসা নেই। বাজিমাত করেছেন ছোটপর্দাতেই। প্রায় ১৩ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন তিনি।

    rnrn

    এই ১৩ বছরে জান্নাত নিজের পরিশ্রমে সম্পত্তির পরিমাণ অনেক বাড়িয়ে ফেলেছেন। বর্তমানে তিনি প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তির মালিক। প্রতি মাসে সব মিলিয়ে তার আয় হয় প্রায় ২৫ লাখ টাকা।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • নতুন ভিডিও পোস্ট, এবার কী বার্তা দিলেন পরীমনি

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বুধবার রাতে স্বামী শরিফুল রাজের সঙ্গে ছেলে রাজ্যের খুনসুটির একটি ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে স্বামীর সঙ্গে নিজের একটি ভালোবাসামাখা ছবিও শেয়ার করেছেন। আর এতেই স্পষ্ট হয় যে, দুদিন আগে ভাঙনের ইঙ্গিতবাহী যে পোস্ট পরী করেছিলেন তা স্বামীর উদ্দেশ্যে ছিল না।

    rnrn

    ২০২১ সালে বিয়ে, তারপর থেকে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই কাটছে পরীমনি ও শরিফুল রাজের সংসার। ছেলে রাজ্যের জন্মের ঠিক পরপরই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে সংসার ভাঙতে বসেছিলেন পরীমনি। পরে অবশ্য দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। 

    rnrn

    সম্প্রতি ভাঙনের ইঙ্গিতবাহী একটি পোস্ট করেন পরীমনি। তাতে ‘পরী’ স্বামীর নাম না নিলেও জল্পনা ছড়িয়ে পড়ে শরিফুলের সঙ্গে পরীমনির সম্পর্কে আবার হয়তো চিড় ধরেছে।
    rnকিন্তু না, তেমনটা কিছুই ঘটেনি। বুধবার রাতে আবার স্বামী শরিফুল রাজের সঙ্গে ছেলে রাজ্যের হাসিখুশির একটি ভিডিও পোস্ট করেছেন পরীমনি। 

    rnrn

    মঙ্গলবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে পরীমনিকে পুকুরের দিকে গালে হাত রেখে বসে থাকতে দেখা যায়। পরীমনি ক্যাপশনে লিখেন- ‘সাধারণত আমি মানুষকে ভুল শুধরে নেওয়ার একটু বেশিই সুযোগ দিয়ে থাকি, যা হয়ত তারা পাওয়ার যোগ্য নয়; কিন্তু যখন আমি বেরিয়ে আসি, পিছনের দিকে ফিরেও তাকাই না।’

    rnrn

    পরীমনির এই পোস্টের পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে ফের হয়ত শরিফুল রাজের সঙ্গে পরীমনির সম্পর্কে চিড় ধরেছে; কিন্তু এ জল্পনা যে ভুল সেটাই নতুন পোস্টে বোঝাতে চাইলেন পরীমনি।
    rnপ্রসঙ্গত, কিছুদিন আগেই ছেলে শাহিম মহম্মদ রাজ্যকে নিয়ে নিজের গ্রামের বাড়ি গিয়েছিলেন পরীমনি। খুব সম্ভবত, সেখানেই হয়ত পুকুরের ধারে বসে এই ছবি তোলেন অভিনেত্রী। 
    rnপ্রসঙ্গত ২০২১ সালে ‘গুনিন’ ছবির শুটিং চলাকালীন শরিফুল রাজের প্রেমে পড়েন পরীমনি। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটা করে বিয়েও করেন তারা। তারপর থেকে ছেলে রাজ্যকে নিয়ে ভালোমন্দের মধ্যে দিয়েই কাটছে পরীর সংসার।
    rn 

    বিনোদন ডেস্ক

  • নতুন পোস্টে জীবন নিয়ে যা বললেন প্রভা

    নাটক ও মডেলিংয়ে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়গুণে শোবিজে প্রতিষ্ঠিত করে নিয়েছেন নিজেকে। কাজের ব্যস্ততার মাঝে সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় থাকেন তিনি।

    সম্প্রতি নিজের জীবন নিয়ে সামাজিকমাধ্যমে অনেক কথা বলেছেন প্রভা। রোববার ইনস্টাগ্রাম ভেরিফায়েড প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী। সেখানে খোলা চুলে নতুন রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

    তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কেউ জানে না ভবিষ্যতে কী হবে আপনার সঙ্গে। ভালো, খারাপ, সুখ বা দুঃখের হতে পারে। আপনি ভালো কিছু আশা করতে পারেন কিন্তু খারাপ কিছু ঘটতে পারে। আবার খারাপ থেকেও ভালো কিছু হতে পারে। জীবন অনিশ্চিত, রহস্যময় ও অপ্রত্যাশিত। জীবন সুন্দর।’

    অভিনেত্রীর এ পোস্ট সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে। তারা রিঅ্যাকশনে ভরিয়ে দিচ্ছেন। এ ছাড়া অনেকে আবার প্রশংসাও করছেন প্রিয় তারকারা।

    বিনোদন ডেস্ক

  • সেই গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করে যা বললেন হিরো আলম

    সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিদের মধ্যে অন্যতম হচ্ছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। প্রায় সময়ই আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। কিছু দিন আগেই বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।

    হিরো আলম বর্তমানে আলোচনায় রয়েছেন উপহার হিসেবে পাওয়া গাড়ি নিয়ে। গত ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাকে গাড়িটি তুলে দেন শিক্ষক মুখলেছুর রহমান। এর পরই জানা যায়, গাড়ির মেয়াদ ১০ বছর আগে উত্তীর্ণ হয়েছে। এ জন্য বকেয়া রয়েছে চার লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা।

    তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ায় সেখানে প্রায়ই নিজের সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন। শুক্রবার জুমার নামাজের পর উপহার পাওয়া গাড়ির সামনে থেকে তোলা একটি ছবি পোস্ট করেন হিরো আলম।

    তিনি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন— ‘জুমা মোবারক। হে আল্লাহ, তুমি আমাকে সাহস আর শক্তি দাও। আমি যেন সবসময় জনগণের কাজ করে যেতে পারি এবং সাহায্য করতে পারি। দোয়া ও ভালোবাসা চাই।’

    বিনোদন ডেস্ক