Tag: পোস্ট

  • কঙ্গনার গালে চড়, রহস্যময় পোস্ট আলিয়ার 

    সুযোগ পেলেই বলিউডের তারকাজুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরকে খুঁচিয়ে দিতেন কঙ্গনা রণৌত। কোনো প্রকার সুযোগ পেলেই সামাজিকমাধ্যমে লিখতেন তাদের নিয়ে। এবার কঙ্গনার গালে নিরাপত্তারক্ষীর চড় পড়তেই যেন খুশি আলিয়া। সামাজিকমাধ্যমে পড়ালেন সচেতনতার পাঠ।

    কঙ্গনাকে প্রমাণ সাইজের চড় মেরে গোটা ভারত নাড়িয়ে দিয়েছেন নিরাপতারক্ষী কুলবিন্দর কৌর। অনেকেই পক্ষে বিপক্ষে প্রকাশ করছেন নিজেদের মত। ঠিক সেসময় নেট দুনিয়ায় ভেসে উঠল রণবীর ঘরণী আলিয়ার সততা বিষয়ক একটি পোস্ট। 

    পোস্টে তিনি লেখেন- ‘যখন কেউ তোমাকে দেখছে না, তুমি যা করো, সেটাই তোমার সততা। এটা হলো সবসময় সঠিক কাজ করা। সেটা যদি তোমার পক্ষে প্রতিকূল হয় তাহলেও। এটা তোমার মধ্যে থাকা একটা কম্পাস। একটা রাডার যা তোমাকে নির্দিষ্ট পথে নিয়ে চলে, তোমার চারপাশের সবকিছু তোমাকে অন্যদিকে নিয়ে চলতে চাইলেও। অনেকে আবার মনে করেন, আপনার খ্যাতিই হলো আপনার সততা।’ 

    তিনি আরও লিখেন- ‘তবে দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার খ্যাতি হলো মানুষের মনে আপনার সততাকে নিয়ে থাকা উপলব্ধি। কারণ এটা হলো অন্য লোকেদের ধারণা আপনাকে নিয়ে। সেটা সঠিক হতেও পারে, আবার নাও পারে। অন্যরা তোমার খ্যাতিকে নির্ধারণ করতে পারে, কিন্তু সত্যটা নির্ধারণ করা তোমার হাতে।’

    পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি আলিয়া। সেকারণে কঙ্গনাকে খোঁচানোর বিষয়টি স্পষ্ট নয়। তবে অনেকের ধারণা বিজেপির নবীন সংসদ সদস্যকেই খোঁচা দিয়েছেন তিনি। কেননা আলিয়া সততা নিয়ে এই পাঠটি দিয়েছেন কঙ্গনার পক্ষে এক সাংবাদিকের দেওয়া পোস্টের পর। 

    সাংবাদিক ফায়ে ডিসুজা সম্প্রতি কঙ্গনা এবং সিআইএসএফ কনস্টেবল জড়িত চড়ের কাণ্ডের নিন্দা করে একটি পোস্ট লিখেছিলেন। যাতে লেখা হয়েছিল, ‘বিমানবন্দরে সাংসদ কঙ্গনাকে চড় মারার ঘটনা- সহিংসতা কখনোই উত্তর হতে পারে না। বিশেষ করে গান্ধীর অহিংসার আদর্শ থেকে জন্ম নেওয়া আমাদের দেশে তো নয়ই। আমরা কারও দ্বারা তৈরি মতামত এবং বিবৃতিগুলির সঙ্গে কতটা দ্বিমত পোষণ করছি তা বিবেচ্য নয়, আমরা কখনও সহিংসতার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে পারি না এবং আমাদের এটিকে ক্ষমা করা উচিত নয়। এটি বিশেষত বিপজ্জনক যখন নিরাপত্তা কর্মীর ইউনিফর্ম পরে কেউ হিংসাত্মক প্রতিক্রিয়া দেখায়।’

    বিনোদন ডেস্ক

  • অর্জুনের সঙ্গে বিচ্ছেদের মাঝেই ‘রহস্যময়’ পোস্ট মালাইকার

    বি-টাউনে এই মুহূর্তে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক চর্চায়। সম্প্রতি তাদের দীর্ঘ সম্পর্কে ভাঙন ধরেছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই মালাইকা অরোরা একটি পোস্ট করলেন। ওই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে। সম্পর্কে দ্বিতীয়বার সুযোগের কথা বলেছেন মালাইকা ওই পোস্টে।

    rnrn

    রোববার ওই পোস্টে মালাইকা লিখেছেন, যখন সবাই বলবে যে, আপনি পারছেন না, তখন সেই কাজ দ্বিতীয়বার করুন। আর সেটার ছবি তুলে রাখুন।

    rnrn

    শনিবার অর্জুন কাপুরও একটি পোস্ট করেন তার সমাজমাধ্যমে। সেখানে তিনি লিখেছিলেন, আমাদের বেছে নেওয়ার জন্য দুটো দিক রয়েছে। এক, আমরা নিজেদের অতীতে বন্দি হয়ে থাকতে পারি। দুই ভবিষ্যতের সম্ভাবনাকে গ্রহণ করতে পারি।

    rnrn

    দু’দিন আগেই খবর ছড়ায়, সম্পর্ক ভেঙেছে মালাইকা-অর্জুনের। অর্জুন-মালাইকার ঘনিষ্ঠসূত্র এ খবর নিশ্চিত করেন সংবাদমাধ্যমের কাছে। যদিও মালাইকার ম্যানেজার এ খবরকে গুজব বলে উড়িয়ে দেন। বছর দুয়েক আগেও খবর ছড়ায়, মালাইকা ও অর্জুনের সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু অর্জুন নিজেই স্পষ্ট করেছিলেন, এ খবর ভিত্তিহীন। কিন্তু এবার যে বিচ্ছেদের খবর ছড়িয়েছে তা নিয়ে কেউই স্পষ্ট করে কোনও মন্তব্য রাখেননি।

    rnrn

    মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য, সম্পর্ক ভাঙলেও, নিজেদের মধ্যে বন্ধুত্ব ও শ্রদ্ধার সম্পর্ক রাখবেন এই তারকা জুটি। সেই সূত্রের কথায়, তাদের মধ্যে ভালবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, তাদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। তারা সব সময়ে পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময়ে পাশে থেকেছেন। সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই তারা সব সময়ে অগ্রাধিকার দিয়েছেন।

    rnrn

    উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রেম মালাইকা ও অর্জুনের। বয়সের ফারাকের জন্য ট্রোলিং এর শিকার হয়েছেন তারা একাধিকবার। কিন্তু সেই সবে কখনওই কান দেননি তারা। বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবেই পরিচিত ছিলেন তারা। তাই কেন হঠাৎ সম্পর্কে ভাঙন ধরল, তা নিয়ে জল্পনা চলছে তাদের অনুরাগীদের মধ্যে।

    অনলাইন ডেস্ক

  • ফেসবুক পেজে অরুচিকর পোস্ট, হানিফ সংকেতের প্রতিক্রিয়া

    এক কোটিরও বেশি অনুসারীর ফেসবুক পেজটি ফিরে পাওয়ার পর রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। 

    পোস্টে তিনি লিখেছেন- অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এই পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে; যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।

    হানিফ সংকেত আরও লিখেছেন, আমাদের এই পোস্ট দেওয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন। সেজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

    হানিফ সংকেতের অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাকারদের কবলে পড়েছিল। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পেজটির দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবি পোস্ট করেন হ্যাকাররা। তবে খুবই অল্প সময়ের মধ্যে হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নেন।

    জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেন হানিফ সংকেত। পাশাপাশি নাটক নির্মাণেও সাফল্য রয়েছে তার।

    বিনোদন ডেস্ক

  • পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই ফ্ল্যাট থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার

    একজনের মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই আরেক জনের মৃত্যুর খবর উঠে আসছে শোবিজ ইন্ডাস্ট্রিতে। এবার ভারতের বিহারের ভাগলপুরে ফ্ল্যাট থেকে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের লাশ উদ্ধার করা হলো। 

    শনিবার (২৭ এপ্রিল) মরদেহ উদ্ধার করা হয়েছে এ অভিনেত্রীর।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পুলিশ জানিয়েছে, বাসার সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন অমৃতা। তবে ফ্ল্যাট থেকে কোনো চিরকুট পাওয়া যায়নি। তবে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যজনক পোস্ট লিখেছেন তিনি। আর এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, অমৃতা স্বামীর সঙ্গে মুম্বাই থাকতেন। সম্প্রতি বিহারের ভাগলপুর এক আত্মীয়ের বিয়েতে এসেছিলেন। এরপর ভাগলপুরে আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। শনিবার অনেক রাত পর্যন্ত জেগে ছিলেন এবং হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট দেন। আর এর কয়েক ঘণ্টা পরই ফ্যাটে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় অমৃতাকে।

    অমৃতা তার পোস্টে লিখেছেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছে। আমি নিজের জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর কাজ সহজ করে দিয়ে গেলাম।’

    এদিকে অমৃতার আত্মীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। কিছু মানসিক সমস্যাও দেখা দিচ্ছিল। এর জন্য চিকিৎসাও করা হচ্ছিল ভোজপুরি এ তারকার।

    লাশ  উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, অবসাদ থেকেই এমন চরম পথ বেছে নিয়েছেন। তবে তার পরিবার থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    বিনোদন ডেস্ক

  • ফেসবুকে রহস্যময় পোস্ট বুবলীর

    ঢাকাই সিনেমায় এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরব থাকেন এই অভিনেত্রী। এবার তিনি রহস্যময় একটি পোস্ট দিয়েছেন। যার পুরোটাই রহস্যের জালে আবৃত।

    তিনি নিজের ফেসবুকে লিখেছেন- পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়।’

    বুবলী বলেন, ‘কাছাকাছি মিলে ,একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই কিন্তু এসবে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই।’

    আরও পড়ুন: 

    সিন্ডিকেট নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘শুধু এই সিন্ডিকেট চামোচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২/১ জন শুধু মা হইছে, আর কেউ মা হয়নি, তাদের শুধু লেবার পেইন হয়েছিল আর কারও হয়নি, তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সব কিছু স্বাভাবিক কিন্তু আর কারও এরকম হয় না, তারাই খাবার খাওয়ার পর প্রেসার আসলে ফ্রেশরুমে দৌড় দিবে কিন্তু আর কেউ যাইতে পারবে না, তারাই লাল, নীল, হলুদ রং পরবে আর কেউ পরতে পারবে না, তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না, যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেক ও নাই, শুধু কপি আছে।
     
    ঈদুল ফিতরে তার অভিনীত ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি ছবি মুক্তি পেতে পারে। ‘দেয়ালের দেশ’ আসবে এটা নিশ্চিত তবে ‘মায়া’ রিলিজের বিষয়ে শতভাগ নিশ্চিত নয়। 

    বিনোদন ডেস্ক

  • মৃত বাবাকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন ঐশ্বরিয়া

    বলিউডে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়া ঐশ্বরিয়া রায় বচ্চন। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে সিমের সংখ্যা কমিয়ে দিয়েছেন। সামাজিকমাধ্যমেও সেভাবে আসতে দেখা যায় না তাকে। তবে সোমবার বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আবেগঘন বার্তা দিলেন এই বলিউড অভিনেত্রী।

    ঐশ্বরিয়া রায় বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই ২০১৭ সালের ১৮ মার্চ মারা যান৷ তারপর থেকে, প্রতি বছর, অভিনেত্রী এই তারিখে বাবার সঙ্গে কাটা সুমধুর মুহূর্তের একটি ছবি পোস্ট করেন। এবারেও ঐশ্বরিয়া তার মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে বাবার একটি ফটো ফ্রেমসহ একটি ছবি শেয়ার করেছেন। 

    ছবিতে দেখা যাচ্ছে, আরাধ্যা আর ঐশ্বরিয়া দুজনেই পরে আছেন সাদা পোশাক। আর যত দিন যাচ্ছে, আরাধ্যা যেন সত্যিই মায়ের প্রতিচ্ছবি হয়ে উঠছে।

    দাদাুর কোলের ছোট্ট আরাধ্যার একটি ছবিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ঐশ্বরিয়া। যেখানে তার মেয়ে, তার বাবার গালে চুমু দিচ্ছে। আরাধ্যার বয়স দেখেই বোঝা যাচ্ছে, ছবিটি বেশ আগের। তখন আরাধ্যা বয়স ৪ বা ৫ বছর হবে।

    ঐশ্বরিয়া রায় এই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- ‘তোমাকে চিরকাল ভালোবাসি, প্রিয়তম প্রিয়তম বাবা-আজ্জা। সবচেয়ে প্রেমময়, দয়ালু, যত্নশীল, শক্তিশালী, উদার এবং ধার্মিক… তোমার মতো কেউ নেই… কখনও হবে না। শুভ জন্মদিন। স্মরণে প্রার্থনা। আমরা তোমাকে অনেক মিস করি।’

    বাবার সঙ্গে কাটানো তার ও মেয়ে আরাধ্যার আরও কিছু মুহূর্তের ছবিও শেয়ার করে নেন ঐশ্বরিয়া। বোঝা যায়, এই বিশেষ দিন বাবার সঙ্গে না থাকার কষ্ট তার মনে কতটা। 

    শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে বেশ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ঐশ্বরিয়ার। বচ্চন পরিবারের থেকে এখন তিনি আলাদাই থাকেন মায়ের কাছে। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে একেবারেই ভালো সম্পর্ক নেই তার। এ বিষয়ে কেহ কোনো মন্তব্য করেননি প্রকাশ্যে। গত রোববার ছিল শ্বেতার ৫০তম জন্মদিন। তবে পার্টিতেও ছিলেন না ঐশ্বরিয়া, অভিষেক ও আরাধ্যা।

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • রাকিবের আবেগঘন পোস্টের পর যা বললেন মাহি

    স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ১৬ ফেব্রুয়ারি এ বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। ছেলে ফারিশকে নিয়ে আলাদা থাকছেন মাহি।

    শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ছেলের সঙ্গে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রাকিব সরকার। ছবিতে দেখা যাচ্ছে, ছেলের সঙ্গে খেলায় ব্যস্ত বাবা রাকিব।

    মাহির বিচ্ছেদের ঘোষণার এক সপ্তাহের মাথায় মাহি ও ছেলে ফারিশের সঙ্গে একটি ছবি পাস্ট করেন তিনি । ছবিতে দেখা যায়, পাশে মাহি ও সন্তান ফারিশকে কাঁধে নিয়ে দাঁড়ানো রাকিব। ক্যাপশনে লেখেন— ‘তোমাতেই ডুবে থাকি।’ শেষে ভালোবাসার ইমোজিও জুড়ে দেন তিনি।

    কেন রাকিব সরকার বিচ্ছেদ নিয়ে কোনো কথা বলছেন না। এ বিষয়ে রাকিব জানিয়েছেন, তিনিও একটি ভিডিওবার্তা দিয়ে নিজের কথাগুলো জানাবেন। 

    অন্যদিকে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার ছয় দিনের মাথায় মাহি নিজের ফেসবুকে লেখেন, একাকিত্বের কথা। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজের ফেসবুকে ক্যাপশনে অভিনেত্রী লিখেন— ‘একা একা লাগে।’

    এদিকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) একটি রিল ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে মাহি লেখেন, ‘তবু আমি বিশ্বাস করি তোমার অস্তিত্ব আছে।’ শেষে ভালোবাসার ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।

    তবে কি মাহি স্বামী রাকিব সরকারকে মিস করছেন? তবে কি আবারও এক হয়ে যাবেন এ দম্পতি। এমন হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।

    গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আট মিনিটের বেশি সময়ের একটি ভিডিওতে তিনি জানান, কিছু দিন হলো তারা আলাদা থাকছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

    মাহির ভাষ্য— একটা ছাদের নিচে দুটো মানুষ কেন আসলে ভালো নেই। এটা ওই দুটো মানুষই কেবল ভালো বলতে পারে। ওরা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের সমস্যা বুঝতেও পারবে না, সমাধানও করতে পারবে না। আমরা দুজন মিলেই আমাদের সম্পর্ক যেটা ছিল সে সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আলাদা হব। আমরা আলাদা আছি অনেক দিন ধরে। হয়তো খুব দ্রুতই এটার একটা ইনডিং হবে। আমরা দুজন মিলেই এটা ঠিক করব যে, এটা কীভাবে শেষ হবে।

    ভিডিওর একপর্যায়ে মাহি তার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার জন্য সেটিজেনদের প্রতি অনুরোধ জানান।

    মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্রসন্তান জন্ম দেন।

    বিনোদন ডেস্ক

  • ‘মাই নেম ইজ খান’এর ছবি পোস্ট করে কী লিখলেন কাজল

    শাহরুখ খান এবং কাজল ১২ ফেব্রুয়ারি তারিখটি বোধ হয় কোনো দিনই ভুলতে পারবেন না। কারণ ২০১০ সালে এই দিনেই মুক্তি পেয়েছিল ‘মাই নেম ইজ় খান’। দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেল এই ছবির বয়স। এই ছবির ১৪ বছর পূর্তি উপলক্ষে সোমবার নিজের ইনস্টাগ্রামের পাতায় ‘মাই নেম ইজ় খান’-এর একটি দৃশ্যের ছবি পোস্ট করলেন কাজল।

    শাহরুখ-কাজলের এই ছবি এত দিনে অনেকেই দেখে ফেলেছেন। বিভিন্ন প্রজন্মের দর্শকের মন ছুঁয়ে গিয়েছে এই ছবি। যে ছবিগুলিতে কাজল-জুটির রসায়ন জনপ্রিয়, তার মধ্যে অন্যতম হল কর্ণ জোহর পরিচালিত ‘মাই নেম ইজ় খান’। 

    আরও পড়ুন: 

    অ্যাসপারগার্স সিন্ড্রোমে আক্রান্ত শাহরুখ অভিনীত চরিত্র ‘রিজওয়ান’। কাজল অভিনীত ‘মন্দিরা’ চরিত্রটি ছিল এক জন ‘সিঙ্গল মাদার’-এর। যে বিয়ে করে রিজওয়ানকে। কিন্তু ১১ সেপ্টেম্বরের নিউ ইয়র্ক হামলার পরে বদলে যায় তাদের জীবন। জীবন সংগ্রামের গল্প অনেক সিনেমারই বিষয়। 

    কিন্তু এই ছবি যেন কোথাও গিয়ে বাকিগুলির চেয়ে খানিকটা হলেও আলাদা। ‘মাই নেম ইজ়’ খানের প্রতিটি দৃশ্য অনেকেই এখন স্মৃতি না হাতড়ে বলে দিতে পারবেন।

    এই ছবির প্রায় দেড় দশক পূর্তিকে উদ্যাপন করছেন কাজল। একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ‘রিজওয়ান’-এর কাঁধে মাথা দিয়ে বসে আছে ‘মন্দিরা’। এই ছবি পোস্ট করে কাজল লিখলেন, ফিরে দেখা রিজওয়ান এবং মন্দিরার লড়াই। অগণিত হৃদয় ছুঁয়ে গিয়েছিল যে দুজনের ভালবাসা।
     

    বিনোদন ডেস্ক

  • বিদ্যা বালানের রহস্যময় বার্তায় যা ছিল

    ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ব্যতিক্রম পোস্ট দেন গুণী অভিনেত্রী বিদ্যা বালান। পোস্টের ছবিতে দেখা যায়, দুটি ভিক্টোরি চিহ্নের মাঝখানে যোগ চিহ্ন, এরপর সমান চিহ্ন দিয়ে একটি হার্টের ইমোজি।

    ক্যাপশনে লেখেন- ‘দুই আর দুই মিলবে, প্রেমের রহস্য খুলবে। আগামীকাল (১৭ জানুয়ারি) সকাল ১১টায়। অপেক্ষা করুন।’ 

    হঠাৎ মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ পোস্ট দেখে নেটিজেনরা তো ভেবে নিয়েছিলেন, সুখবর দিতে চলেছেন বলিউড নায়িকা। এবার প্রথম সন্তানের আগমনের খবর দেবেন তিনি।

    কথা রেখেছেন অভিনেত্রী। একদিন পরই বুধবার (১৭ জানুয়ারি) সেই রহস্যের উন্মোচন করেছেন বিদ্যা। তবে ব্যক্তিগত কোনো বিষয় নয়; তার এ রহস্য সিনেমার সূত্রেই। সেই সিনেমার নাম ‘দো অউর দো পেয়ার’।

    এ সিনেমায় বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ ও সেন্ধিল রামমুর্তি। ছবিটি নির্মাণ করেছেন শীর্ষ গুহ ঠাকুরতা। আগামী ২৯ মার্চ এটি মুক্তি পাবে।

    এদিন ছবির মোশন পোস্টার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান এপ্লজ এন্টারটেইনমেন্ট বলেছে, ‘এই মৌসুমে ভালোবাসা আপনাকে সারপ্রাইজ করুক, সংশয়ে ফেলুক এবং খেয়ে ফেলুক!’

    বিদ্যা বলেছিলেন, এটা আধুনিক সম্পর্কের গল্প। এটা হয় আপনার গল্প কিংবা আপনার কাছের বন্ধুর। এটা আপনাকে হাসাবে এবং কাঁদাবে সমানভাবে।

    বিদ্যা বালানকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘নিয়ত’ ছবিতে। রহস্যময় গল্পের এই সিনেমা মুক্তি পেয়েছে গত বছরের জুলাই মাসে।

    সূত্র: ইন্ডিয়া টুডে 

    বিনোদন ডেস্ক

  • সতর্ক করলেন পূর্ণিমা  

    সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি। এতে মাঝেমধ্যে প্রতারণায় পড়েন সাধারণ মানুষ। আর এই প্রতারণার ফাঁদ সৃষ্টি করে একদল কুচক্রী মহল।

    rnrn

    এবার এ ধরনের এক পরিস্থিতির শিকার হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনেত্রীর ছবিসংবলিত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল-মিসডকল আসছে অনেকের। আর কল ব্যাক করলেই প্রতারণার ফাঁদে পড়ছেন কেউ কেউ।

    rnrn

    এ বিষয়ে অবশ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেছেন নায়িকা পূর্ণিমা। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন নায়িকা। 

    rnrn

    সেখানে তিনি লেখেন, বিষয়টি এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন, বিভ্রান্ত না হয়ে এসব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দেবেন।

    rnrn

    তিনি আরও লেখেন, ‘আমার একটাই মোবাইল নম্বর আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না, মিসড কল তো দিই-ই না। কোনো একটা চক্র বিভিন্ন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসড কল দিচ্ছে। সেই কাজ আমি করছি না। সবার কাছে অনুরোধ করে বলছি―এই রকম কোনো নম্বর থেকে কল বা মেসেজ গেলে ইগনোর করবেন।’

    বিনোদন ডেস্ক