Home / Entertainment / ‘মাই নেম ইজ খান’এর ছবি পোস্ট করে কী লিখলেন কাজল

‘মাই নেম ইজ খান’এর ছবি পোস্ট করে কী লিখলেন কাজল

শাহরুখ খান এবং কাজল ১২ ফেব্রুয়ারি তারিখটি বোধ হয় কোনো দিনই ভুলতে পারবেন না। কারণ ২০১০ সালে এই দিনেই মুক্তি পেয়েছিল ‘মাই নেম ইজ় খান’। দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেল এই ছবির বয়স। এই ছবির ১৪ বছর পূর্তি উপলক্ষে সোমবার নিজের ইনস্টাগ্রামের পাতায় ‘মাই নেম ইজ় খান’-এর একটি দৃশ্যের ছবি পোস্ট করলেন কাজল।

শাহরুখ-কাজলের এই ছবি এত দিনে অনেকেই দেখে ফেলেছেন। বিভিন্ন প্রজন্মের দর্শকের মন ছুঁয়ে গিয়েছে এই ছবি। যে ছবিগুলিতে কাজল-জুটির রসায়ন জনপ্রিয়, তার মধ্যে অন্যতম হল কর্ণ জোহর পরিচালিত ‘মাই নেম ইজ় খান’। 

আরও পড়ুন: 

অ্যাসপারগার্স সিন্ড্রোমে আক্রান্ত শাহরুখ অভিনীত চরিত্র ‘রিজওয়ান’। কাজল অভিনীত ‘মন্দিরা’ চরিত্রটি ছিল এক জন ‘সিঙ্গল মাদার’-এর। যে বিয়ে করে রিজওয়ানকে। কিন্তু ১১ সেপ্টেম্বরের নিউ ইয়র্ক হামলার পরে বদলে যায় তাদের জীবন। জীবন সংগ্রামের গল্প অনেক সিনেমারই বিষয়। 

কিন্তু এই ছবি যেন কোথাও গিয়ে বাকিগুলির চেয়ে খানিকটা হলেও আলাদা। ‘মাই নেম ইজ়’ খানের প্রতিটি দৃশ্য অনেকেই এখন স্মৃতি না হাতড়ে বলে দিতে পারবেন।

এই ছবির প্রায় দেড় দশক পূর্তিকে উদ্যাপন করছেন কাজল। একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ‘রিজওয়ান’-এর কাঁধে মাথা দিয়ে বসে আছে ‘মন্দিরা’। এই ছবি পোস্ট করে কাজল লিখলেন, ফিরে দেখা রিজওয়ান এবং মন্দিরার লড়াই। অগণিত হৃদয় ছুঁয়ে গিয়েছিল যে দুজনের ভালবাসা।
 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *