Tag: পূর্ণিমা

  • আমি একদম নতুন এক মানুষ: পূর্ণিমা

    ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। কিন্তু অভিনয় নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে তার রয়েছে সরব উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও স্টাইল স্টেটমেন্ট— সব কিছু মিলিয়ে তিনি বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার নতুন লুক প্রকাশ পেয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি তার নতুন হেয়ার বোটক্স, সুন্দর হেয়ার কালার এবং স্টাইলিশ হেয়ার কাট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন।

    সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে নতুন লুক সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন পূর্ণিমা। শেয়ার করা ছবিতে দেখা গেছে, পরিপাটি সাজের সঙ্গে তার নতুন হেয়ারস্টাইল বেশ মানিয়েছে। বিশেষ করে সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোন তার লুকে এনে দিয়েছে এক ভিন্নমাত্রা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—আমার নতুন হেয়ার বোটক্স, সুন্দর কালার আর এই স্টাইলিশ কাট— আমার ভীষণ পছন্দ হয়েছে। তিনি বলেন, মনে হচ্ছে— আমি একদম নতুন এক মানুষ। শুধু সামনের দিক থেকে নয়, পেছনের দিক থেকেও তার চুলের এই নতুন কাটটি সবার নজর কেড়েছে। পেছনের তার চুলের ভলিউম ও স্টাইলিং নজর কেছেড়ে নেটিজেনদের।

    তিনি হেয়ার বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে চুলে এনেছেন মসৃণতা ও প্রাণবন্ত উজ্জ্বলতা। পাশাপাশি চোখে স্টাইলিশ ফ্রেমের চশমা এবং সাদামাটা কালো পোশাক তার লুককে করেছে আরও পরিণত ও এলিগ্যান্ট। তার এই নতুন রূপে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরাও। কমেন্ট বক্সে অনেকে তার সৌন্দর্য ও নতুন স্টাইলের প্রশংসা করে ভালোবাসা জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • সৌদিতে ভক্তের মুখে প্রশংসা শুনে মজা করে যা বললেন পূর্ণিমা

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। যদিও আগের মতো এখন আর সিনেমায় দেখা যায় না অভিনেত্রীকে। আর সিনেমার কাজ কমিয়ে দিলেও বিশেষ কাজ ও অনুষ্ঠানের উপস্থাপনায় তাকে প্রায়ই দেখা যায়। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার। 

    শুধু অভিনয় আর উপস্থাপনাতেই সীমাবদ্ধ নয় অভিনেত্রী, বাস্তবজীবনেও তার রূপের জাদু আর সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন কোটি ভক্তের মন। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পূর্ণিমা। সেখান থেকে মাঝে মধ্যেই নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকছেন তিনি।

    সম্প্রতি ঢাকাই সিনেমার এ শীর্ষ অভিনেত্রী ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় গেছেন। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করে নিয়েছেন একটি মজার ভিডিও, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে নজর কেড়েছে।

    সেই ভিডিওতে দেখা যায়, সৌদি আরবে অবস্থানকালে এক যুবকের মুখোমুখি হন পূর্ণিমা। সেখানে কথা বলার একপর্যায়ে ওই যুবক পূর্ণিমাকে উদ্দেশ্য করে বিস্ময় প্রকাশ করে বলেন— ‘চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে।’ সরাসরি নিজের প্রশংসা শুনে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান এ অভিনেত্রী। মজার ছলে পূর্ণিমা বলেন— ‘আমাকেও সবাই বলে, আমার চেহারা নাকি দেখতে পূর্ণিমার মতো লাগে।’

    সামাজিক মাধ্যমে ভক্তের সঙ্গে পূর্ণিমার কথোপকথনের ভিডিওটি আসার পর থেকেই নেটিজেনরা বেশ উপভোগ করছেন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, চিরযৌবনা এ নায়িকার চেহারার উজ্জ্বলতা যেন সময়ের সঙ্গে আরও বাড়ছে।

    বিনোদন ডেস্ক

  • পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

    ওমরাহ পালন করার উদ্দেশ্যে ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা গিয়েছিলেন পবিত্র নগরী মক্কা নগরীতে। সোমবার সামাজিকমাধ্যমে এই অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেছেন। 

    কালো বোরকা ও সাদা হিজাব পরিহিত একাধিক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

    এর আগে গত ১ জানুয়ারি মদিনা ভ্রমণের একটি ছবি পোস্ট করেছিলেন। কালো বোরকা ও কালো হিজাব পরে মসজিদে নববী (স) এর সামনে দাঁড়িয়ে সেই ছবিটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল।’

    নতুন বছরের শুরুতেই পূর্ণিমা গিয়েছেন ওমরাহ পালন করতে। এই দুই পোস্টেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই তার ওমরাহ কবুলের জন্যও দোয়া করেছেন।

    বিনোদন ডেস্ক

  • পবিত্র নগরী মক্কায় পূর্ণিমা

    ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বর্তমানে পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন। শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক মাধ্যমে অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা গেছে, মক্কায় কাবা শরিফের সামনে দাঁড়ানো সেই ছবিতে তার মেয়ে, স্বামী ও পরিবারকে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন— আলহামদুলিল্লাহ। 

    এর আগে মদিনা ভ্রমণের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা গেছে, কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নতুন বছরের শুরুতেই পূর্ণিমার এ পোস্টের পরই সামাজিক মাধ্যমের নেটিজেনরা ছবির মন্তব্যের ঘরে শুভকামনা জানিয়েছেন। অনেক ভক্তই তার হজ কবুলের দোয়া করেছেন। নেটিজেনদের ধারণা, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি সফরে রয়েছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা

    জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। দিন কয়েক আগে দেওয়া নায়িকার এক ফেসবুক স্ট্যাটাস থেকেই তার সূত্রপাত। এরপর বিষয়টি নিয়ে নেটিজেনরা জল ঘোলা করতে শুরু করলে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন তিনি। 

    শনিবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন নায়িকা। যেখানে স্বামীর আইডিও ট্যাগ দিতে দেখা যায়। 

    সেই পোস্টে পূর্ণিমা লেখেন, ‘সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই হচ্ছে সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সব সময়ই নিজের স্বার্থ উদ্ধারে ব্যতিব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার! কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল। আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ। সবার মতো আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে।’ 

    পূর্ণিমা লেখেন, ‘এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেইস করতে হয়েছে। কিন্তু লেখাটির কিছু অংশ আগে পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে! সেখান থেকে কিছু সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে সত্যতা নিশ্চিত না করে অনেকটা চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে; যা আমাকে ও আমার পরিবার কে বিষ্মিত ও মর্মাহত করেছে।’

    শেষে এই নায়িকা লেখেন, ‘আমার দেওয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আমাদের পরিবার ও সংসার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে শুরু থেকে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদকর্মীদেরও সাপোর্ট পেয়েছি। আশা রাখি, আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে, ধন্যবাদ।’

    নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক চিত্রনায়িকা পূর্ণিমার। জাকির হোসেন পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি যখন ১৯৯৭ সালে মুক্তি পায়, তখন এই তারকা নবম শ্রেণির শিক্ষার্থী। তিন দশকের অভিনয়জীবনে একটানা ২০২০ সাল পর্যন্ত সিনেমায় কাজ করেছেন। রুপালি পর্দার আলোচিত নায়িকা পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পায় ২০২১ সালের ডিসেম্বরে। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামের দুটি সিনেমা আছে মুক্তির প্রতীক্ষায়।

    বিনোদন ডেস্ক

  • দ্বিতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদের গুজব, যা করলেন পূর্ণিমা

    ২০০৭ সালে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বিয়ে করেছিলেন আহমেদ জামাল ফাহাদকে। ২০১৪ সালে তিনি কন্যাসন্তানের মা হন। ২০২২ সালে নায়িকা জানিয়েছিলেন, ফাহাদের সঙ্গে তার প্রায় আড়াই থেকে তিন বছর আগে বিচ্ছেদ হয়েছে। অর্থাৎ ওই বছরই পূর্ণিমা তার দ্বিতীয় বিয়ের খবর জানানোর পরই প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।

    সম্প্রতি পূর্ণিমা ও তার দ্বিতীয় স্বামী রবিনের বিচ্ছেদ হয়েছে—এমন গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে সেই গুজবের জবাব দিয়েছেন পূর্ণিমা। 

    বুধবার বিকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে বসে আছেন তিনি। এ একটি ছবিই স্পষ্ট করে দিয়েছে—বিচ্ছেদের খবর পুরোপুরি মিথ্যা, এখনো একসঙ্গেই আছেন তারা।

    ২০২২ সালে বিয়ে করেন পূর্ণিমা ও রবিন। পেশায় তিনি বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

    এর আগে একটি পোস্টে পূর্ণিমা লিখেছিলেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।’ 

    সেই পোস্টে তিনি আরও বলেছিলেন, এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।

    কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে তার পরিচয়, তিন বছরের বন্ধুত্ব থেকে গড়ে ওঠে সম্পর্ক, এরপর বিয়ে। আশফাকুর রহমান রবিনের সঙ্গে এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে।

    তবে কথিত আছে,পূর্ণিমা ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘ফুলের মধু শেষ হলে মৌমাছি উড়ে যায়, তেমনি তারাও সরে যায়’

    অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবন প্রায় সব ক্ষেত্রেই নিয়মিত আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি এই নায়িকা তার একটি পোস্টে সম্পর্কের জটিলতা, স্বার্থান্বেষী মানুষ এবং নিঃসঙ্গতার গুরুত্ব নিয়ে এমন কিছু কথা লিখেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

    পূর্ণিমা পোস্টে লেখেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।

    ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে, সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে।’

    তিনি আরও লেখেন, ‘কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায়, তখন তারাই সবার আগে দূরে সরে যায়। ঠিক যেমন মৌমাছি ফুল থেকে মধু নিঃশেষ হলে অন্য ফুলের কাছে উড়ে যায়, তেমনি তারাও সরে যায় স্বার্থের টানে। তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়। কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

    বিনোদন ডেস্ক

  • সিন্ডিকেটের বেড়াজালে আটকা পূর্ণিমা

    ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা অনেক দিন ধরেই
    সিনেমা থেকে দূরে আছেন।
    একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মে
    কাজ করলেও
    সিনেমা থেকেও অনেকটা হারিয়ে গেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা লাস্যময়ী রূপে দেখা
    গেলেও
    সিনেমাপ্রেমী দর্শকরা চান তাকে বড়পর্দায় দেখতে। অভিনয়
    থেকে দূরে থাকা প্রসঙ্গে উঠতেই নানা
    আক্ষেপ ক্ষোভের কথা জানান
    অভিনেত্রী। সম্প্রতি
    একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।

    ঢালিউড ইন্ডাস্ট্রির সার্বিক পরিস্থিতি অনুধাবনে আক্ষেপ প্রকাশ
    করেন অভিনেত্রী। যদিও ওটিটি
    প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট
    বড় বাধা হয় দাঁড়িয়ে আছে। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পূর্ণিমা
    বলেন, ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে।

    তিনি বলেন, বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সবসময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেই সুযোগ দেওয়া
    উচিত। কিন্তু তা করা
    হয় না। তবে আশাবাদী তিনি।

    অভিনেত্রী বলেন, আমার বিশ্বাস, প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন। তিনি
    বলেন
    , ‘মহানগর’,
    কারাগারগোলাম মামুন’-এর মতো কাজ তার ভালো লেগেছে। ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম
    বলে জানান পূর্ণিমা।

    বিনোদন ডেস্ক

  • পূর্ণিমা কি অভিনয়কে বিদায় জানাচ্ছেন, যা বলছেন অভিনেত্রী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। তবে সিনেমায় আগের মতো দেখা যায়
    না তাকে। সর্বশেষ গতবছর তার অভিনীত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এদিকে
    সিনেমার বাইরে ওটিটিতেও তার অভিষেক হয়েছে। কিন্তু সেখানেও তার নিয়মিত উপস্থিতি নেই।

    তবে উপস্থাপনা ও রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে তাকে পর্দায় দেখা গেছে।
    তাহলে কি অভিনয়কে বিদায় জানিয়েছেন এ নায়িকা? পূর্ণিমা বলেন, ‘একজন শিল্পী সারা জীবন
    ক্যামেরার সামনে কাজ করতে চায়। এটা তার সহজাত স্বভাব। আমি বরাবরই মুখিয়ে থাকি ভালো
    কাজের জন্য।

    তবে সে রকম প্রস্তাব আমার কাছে আসছে না, তাই অভিনয়ে দেখা যাচ্ছে না।
    ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে অবশ্যই করব। সেটা সিনেমা বা ওটিটি কনটেন্ট যা-ই
    হোক।’

    তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে হয়তো নির্মাতাদের ধারণা আমি ঠিকমতো সময় দেব
    না। এটি নিছক ভুল ধারণা। আমাকে আমার মতো চরিত্রের জন্য প্রস্তাব দিলে সুন্দরভাবেই আমি
    কাজটি করব। আমি কাজ করতে আগ্রহী। এখন কেউ যদি আমাকে মসলাদার সিনেমায় নিতে চান তাহলে
    সেটা তো এখন আর আমার জন্য মানানসই হবে না।’

    এদিকে পূর্ণিমা দীর্ঘদিন ধরেই একটি রান্নার অনুষ্ঠানের প্রধান বিচারক
    হিসাবে দায়িত্ব পালন করছেন। গত দুমাস এর শুটিং নিয়েই ছিল তার ব্যস্ততা। অনুষ্ঠানটি
    বেশ উপভোগও করেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, আজ মাছরাঙা টিভিতে অনুষ্ঠানটির চূড়ান্ত
    পর্ব প্রচার হবে।

    এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে নিজের পরিবারই
    মনে হয়। তারা আমাকে প্রতি সিজনেই ডাকেন। আর প্রতিবারই মনে হয় হয়তো অনুষ্ঠানটি করতে
    পারব না। কারণ উমাইজার (পূর্ণিমার মেয়ে) স্কুল থাকে, পড়াশোনার চাপ থাকে। তবুও ভালোলাগা
    থাকে চার সিজনেই তাদের সঙ্গে থেকেছি। নিজেও উপভোগ করেছি।’

    বিনোদন ডেস্ক

  • ভালো লাগে মানুষের ভালোবাসা পেতে: পূর্ণিমা

    ঢালিউড অভিনেত্রী পূর্ণিমার আজ জন্মদিন। একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী এখন খুব একটা রুপালি পর্দায় দেখা যায় না। এ অভিনেত্রী চট্টগ্রামে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করলেও বেড়ে ওঠেন ঢাকায়। বর্তমানে স্বামী ও সন্তানের সঙ্গে ঢাকাতেই বসবাস করছেন তিনি। তবে সময় অনেক কথা বলে। 

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার বিশেষ দিনটি কীভাবে কাটাবেন সে বিষয়ে কথা বলেন পূর্ণিমা।

    অভিনেত্রী বলেন, বড় কোনো পরিকল্পনা নেই। ঢাকাতেই থাকব। রাজধানীর আশপাশে কোথাও যাব। নিজেদের মতো করে সময় কাটাব। বিশেষ দিনে দর্শকদের বাড়তি ভালোবাসা পাওয়া যায়— এটিই স্বাভাবিক। ভালো লাগে মানুষের ভালোবাসা পেতে। এটা অন্যরকম অনুভূতি বলে জানান পূর্ণিমা।

    অভিনেত্রী বলেন, দেখুন, সুখ-দুঃখ মিলিয়েই তো জীবন। জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, সবই থাকবে। সবকিছু মিলিয়েই জীবন। সবকিছু নিয়েই ভালো আছি।

    ১৯৯৮ সালে দিলারা হানিফ পূর্ণিমা পরিচালক জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়। এরপর অভিনেত্রীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। শুধুই এগিয়ে যাওয়ার পালা। 

    ক্যারিয়ারে তার অভিনীত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি সুপারডুপার হিট হয়। অভিনেত্রী হিসেবে এ সিনেমাটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। মতিউর রহমান পানুর পরিচালনায় এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে ছিলেন অভিনেতা রিয়াজ।

    আরেকটি সফল সিনেমা ‘হৃদয়ের কথা’। এসএ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ সিনেমাতেও নায়ক ছিলেন রিয়াজ। এ সিনেমার গানগুলোও আজও বেশ জনপ্রিয়। একই পরিচালকের ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা।

    পূর্ণিমা অনেক নায়কের বিপরীতে অভিনয় করলেও শুধু রিয়াজের বিপরীতে করেছেন ২৫টি সিনেমা। এ জুটিই তার ক্যারিয়ারে ভিত্তি গড়ে দিয়েছে। এ ছাড়া  মান্না, শাকিব, ফেরদৌসসহ আরও অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বাণিজ্যিক সিনেমা যেমন করেছেন, তেমনি সামাজিক ও সাহিত্যনির্ভর গল্পের সিনেমাতেও কাজ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শুভা’ গল্প অবলম্বনে একই নামে চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাকপ্রতিবন্ধী ‘শুভা’ চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান পূর্ণিমা। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন আজকের কিং শাকিব খান।

    এ ছাড়া কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে চাষী নজরুল ইসলামের পরিচালনায় মুক্তিযুদ্ধ গল্পনির্ভর এ সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত সিনেমাতেও তিনি অভিনয় করেন।

    আবার নায়ক মান্না প্রযোজিত শেষ চলচ্চিত্র ‘পিতামাতার আমানত’ সিনেমার নায়িকাও ছিলেন এ অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক