Home / Entertainment / ভালো লাগে মানুষের ভালোবাসা পেতে: পূর্ণিমা

ভালো লাগে মানুষের ভালোবাসা পেতে: পূর্ণিমা

ঢালিউড অভিনেত্রী পূর্ণিমার আজ জন্মদিন। একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী এখন খুব একটা রুপালি পর্দায় দেখা যায় না। এ অভিনেত্রী চট্টগ্রামে পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করলেও বেড়ে ওঠেন ঢাকায়। বর্তমানে স্বামী ও সন্তানের সঙ্গে ঢাকাতেই বসবাস করছেন তিনি। তবে সময় অনেক কথা বলে। 

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার বিশেষ দিনটি কীভাবে কাটাবেন সে বিষয়ে কথা বলেন পূর্ণিমা।

অভিনেত্রী বলেন, বড় কোনো পরিকল্পনা নেই। ঢাকাতেই থাকব। রাজধানীর আশপাশে কোথাও যাব। নিজেদের মতো করে সময় কাটাব। বিশেষ দিনে দর্শকদের বাড়তি ভালোবাসা পাওয়া যায়— এটিই স্বাভাবিক। ভালো লাগে মানুষের ভালোবাসা পেতে। এটা অন্যরকম অনুভূতি বলে জানান পূর্ণিমা।

অভিনেত্রী বলেন, দেখুন, সুখ-দুঃখ মিলিয়েই তো জীবন। জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে, সবই থাকবে। সবকিছু মিলিয়েই জীবন। সবকিছু নিয়েই ভালো আছি।

১৯৯৮ সালে দিলারা হানিফ পূর্ণিমা পরিচালক জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়। এরপর অভিনেত্রীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। শুধুই এগিয়ে যাওয়ার পালা। 

ক্যারিয়ারে তার অভিনীত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি সুপারডুপার হিট হয়। অভিনেত্রী হিসেবে এ সিনেমাটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। মতিউর রহমান পানুর পরিচালনায় এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে ছিলেন অভিনেতা রিয়াজ।

আরেকটি সফল সিনেমা ‘হৃদয়ের কথা’। এসএ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ সিনেমাতেও নায়ক ছিলেন রিয়াজ। এ সিনেমার গানগুলোও আজও বেশ জনপ্রিয়। একই পরিচালকের ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা।

পূর্ণিমা অনেক নায়কের বিপরীতে অভিনয় করলেও শুধু রিয়াজের বিপরীতে করেছেন ২৫টি সিনেমা। এ জুটিই তার ক্যারিয়ারে ভিত্তি গড়ে দিয়েছে। এ ছাড়া  মান্না, শাকিব, ফেরদৌসসহ আরও অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা।

আরও পড়ুন
আরও পড়ুন

বাণিজ্যিক সিনেমা যেমন করেছেন, তেমনি সামাজিক ও সাহিত্যনির্ভর গল্পের সিনেমাতেও কাজ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শুভা’ গল্প অবলম্বনে একই নামে চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাকপ্রতিবন্ধী ‘শুভা’ চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান পূর্ণিমা। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন আজকের কিং শাকিব খান।

এ ছাড়া কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে চাষী নজরুল ইসলামের পরিচালনায় মুক্তিযুদ্ধ গল্পনির্ভর এ সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত সিনেমাতেও তিনি অভিনয় করেন।

আবার নায়ক মান্না প্রযোজিত শেষ চলচ্চিত্র ‘পিতামাতার আমানত’ সিনেমার নায়িকাও ছিলেন এ অভিনেত্রী। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *