Tag: পূর্ণিমা

  • কেন সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন জানালেন পূর্ণিমা

    ঢালিউডের চিরযৌবনা জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা অভিনীত ‘সুভা’ সিনেমাটি আবার প্রচার করা হচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আইতে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় দেখানো হচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন আলোচিত পরিচালক প্রয়াত চাষী নজরুল ইসলাম। সম্প্রতি একটি গণমাধ্যমে সেই সিনেমা প্রসঙ্গ ছাড়াও অন্যান্য বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী পূর্ণিমা।

    আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে চ্যানেল আই আবার প্রচার করছে ‘সুভা’ সিনেমাটি। দুই দশকের বেশি সময় পর সিনেমাটি ফিরছে পর্দায়। এমন প্রশ্নের উত্তরে পূর্ণিমা বলেন, সেই সূত্রে ২১ বছর! মনে হচ্ছে এই তো সেদিন…।

    তিনি বলেন, ‘সুভা’ আমার অভিনয়জীবনের উল্লেখযোগ্য একটি কাজ। মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সাহিত্যনির্ভর কয়েকটি সিনেমায় কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। 

    অভিনেত্রী বলেন, সেই যাত্রার শুরু হয় রাবেয়া খাতুনের গল্পে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘মেঘের পরে মেঘ’ দিয়ে। এরপর ‘শাস্তি’, তারপর ‘সুভা’— তিনটি সিনেমাই পরিচালনা করেছেন চাষী আঙ্কেল। সাহিত্যভিত্তিক গল্পে অভিনয়ের সেই সুযোগটা করে দিয়েছিল চ্যানেল আই। এই কাজগুলো আমাকে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ দিয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নতুন কোনো সিনেমায় না দেখা যাওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, আমি তো সিনেমায় অভিনয় করতে চাই। আজ আমি যা, সবকিছু এই অঙ্গন থেকে এসেছে। কথা হচ্ছে— নতুন সিনেমার প্রস্তাব আসছে কিন্তু আমি কনভিন্স হওয়ার মতো তেমন কোনো গল্প পাচ্ছি না।

    গল্প কেমন হলে রাজি হবেন?— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমার কাছে সিনেমার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি কাজ করে, তা হচ্ছে— পরিচালকের ভাবনাচিন্তা ও সুন্দর একটি গল্প। আর গল্পে আমার চরিত্র কতটা প্রভাব ফেলছে, সেটিও গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, আমি দীর্ঘ সময় ধরে কাজ করছি, আমার এখনকার অবস্থান চিন্তা করে গল্প তৈরি হতে হবে। উপমহাদেশীয় সিনেমায় আমাদের আগে যেসব নায়িকা কাজ করেছিলেন, তাদের অনেকে এখনো বেশ দাপটের সঙ্গে অভিনয় করছেন। প্রযোজক–পরিচালকরা তাদের সময়োপযোগী করে উপস্থাপন করছেন। আমাকে নিয়েও পরিচালকদের সময়োপযোগীভাবে ভাবতে হবে।

    ভিলেন চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সবাই আমাকে রোমান্টিক লুক ও সুন্দরী নায়িকা, পরিপাটি ইমেজে দেখে অভ্যস্ত। কিন্তু এখন আমাকে এর বিপরীতে দেখলে খুব ভালো হয়। তিনি বলেন, আমার খুব ইচ্ছা নেগেটিভ চরিত্র; ভিলেন টাইপের কিছু করতে চাই। সিনেমা দেখে যেন ওই চরিত্রের প্রতি মানুষের ঘৃণা হয়। আমাকে নিয়ে এ ধরনের চরিত্র কেউ চিন্তাও করেনি আজ পর্যন্ত বলে জানান পূর্ণিমা।

    দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় নির্মাতারা কতটা স্বাধীন? উত্তরে পূর্ণিমা বলেন, কাটছাঁট আমাদের সময় ছিল, তারও আগে ছিল। এখনো আছে। কাটাকাটির হাত থেকে যেন রেহাই নেই। তিনি বলেন, অথচ আমরা বাইরের দেশের যেসব সিনেমা দেখে মুগ্ধ হই, সেসবে গল্পের প্রয়োজনে যা আসে, তাই দেখানো হয়। এমন সব দৃশ্য দেখি, যা সত্যিই অবাক করে, কীভাবে সম্ভব! আমাদের এখানে সম্ভব হয়নি আগেও, এখনো। এই ভয়ে সুন্দর গল্প বলাও সম্ভব হয় না। তা ছাড়া বাইরের দেশে সত্য ঘটনা অবলম্বনে অনেক সিনেমা তৈরি হয়, যা শুধু সেই দেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমাপ্রেমীদের মুগ্ধ করে। আমাদের চারপাশে এত এত সত্য ঘটনা, যেসবে সিনেমা বানালে, দর্শকপ্রিয়, সুপারহিট, বাম্পারহিট হবেই— কিন্তু তা নিয়ে সিনেমা বানানো সম্ভব হচ্ছে না। গল্প বলার ক্ষেত্রে স্বাধীনতা নেই। তাই পরিচালকরা ইচ্ছা থাকা সত্ত্বেও বানাতে পারেন না, অভিনয়শিল্পীরাও অভিনয়ের সুযোগ পান না বলেন জানান দিলারা হানিফ পূর্ণিমা।

    বিনোদন ডেস্ক

  • সেই ‘বান্ধবীর’ বিষয়ে এবার মুখ খুললেন পূর্ণিমা

    ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ রিতা ওরফে পূর্ণিমার রুপালি পর্দার জগত হোক কিংবা সামাজিক মাধ্যমের রঙিন ক্যানভাস— যে কোনো উপস্থিতি মানেই তার ভক্ত-অনুরাগীদের আলাদা উন্মাদনা। অভিনেত্রী যেন এক চিরসবুজ আকর্ষণীয় ষোড়শী, বয়স যেন এখনো আঠারো ছুঁইছুঁই। অথচ গত ১১ জুলাই তিনি ৪৪ বছর পূর্ণ করে ৪৫-এ পদার্পণ করেছেন। ১৯৮১ সালের ১১ জুলাই অভিনেত্রী চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন। 

    সম্প্রতি পূর্ণিমার বান্ধবীকে নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এক অনুষ্ঠানে নিজের ছড়িয়ে পড়া সেই ভিডিও এবং বান্ধবীকে নিয়ে তৈরি হওয়া ‘ভাইরাল’ নিয়ে খোলামেলা কথা বলেছেন পূর্ণিমা। ফাঁস করেছেন সামাজিক মাধ্যমে ঝড় তোলা সেই ঘটনা।

    জানা গেছে, সামাজিক মাধ্যমে অভিনেত্রীর শেয়ার করা একটি ভিন্নধর্মী আবেগঘন ভিডিও কেন্দ্র করে। সেই ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে অত্যন্ত সাবলীল ও আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায় পূর্ণিমাকে। সেই পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন— ‘এই সেই আমার বান্ধবীরা’। 

    পূর্ণিমা বলেন, ‘আমি একটা রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই মজার রান্না করেন। আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই, উনারা কি কি রান্না করেন দেখি।’

    তিনি বলেন, ‘তারা বসে থাকে যে আমি কখন আসব, আমি রান্নাটা দেখব। মাঝে মাঝে আমি একটু বলি যে, আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি। খুবই আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে।’

    এক অনুষ্ঠানে এই ভাইরাল রহস্যের মোড়ক উন্মোচন করেন পূর্ণিমা। তিনি বলেন, ভিডিওটা আমি দিয়েছি। আমি পরে আরেকটি ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সঙ্গে, ফটোশুট করছি। এমনকি আমি তো বান্ধবী বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা বলে জানান পূর্ণিমা।

    বিনোদন ডেস্ক

  • আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত: পূর্ণিমা

    ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছে পুরো ফুটবলবিশ্ব। মাঠের সেই উন্মাদনা ছুঁয়ে গেছে বিনোদন জগতের তারকা ফুটবলপ্রেমীদের মাঝেও। তবে শুধু সাধারণ দর্শকই নন, আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ে উল্লাসে মেতে উঠেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

    অভিনেত্রী আর্জেন্টিনার এই অবিশ্বাস্য জয়ের পর সামাজিক মাধ্যমে নিজের তুমুল উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে কোটি ভক্তের উদ্দেশে মনের অনুভূতি শেয়ার করে নিয়েছেন তিনি। আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন— আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।

    পূর্ণিমা বলেন, যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রিয় দলের এমন শ্বাসরুদ্ধকর জয়ে পূর্ণিমার এ আবেগঘন বার্তা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে এসে পূর্ণিমার সঙ্গে সুর মিলিয়ে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • এই সেই আমার বান্ধবীরা: পূর্ণিমা

    ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা বর্তমানে অভিনয়ে খুব একটা না থাকলেও সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের মনের কথা শেয়ার করে নেন তিনি।

    নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে তার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুন রূপে ভক্ত-অনুরাগীদের  মাঝে ধরা দিয়েছেন তিনি।

    তবে বর্তমানে বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে আছেন অভিনেত্রী। বিশ্বের কোটি কোটি মানুষের মতো সেই আবেগময় ফুটবল স্রোতে ভেসেছেন। আর সেই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এ জাদুকরের ফুটবলের জাদুতে আবেগময় হয়ে পড়েন অভিনেত্রী পূর্ণিমা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এবার সামাজিক মাধ্যমে ভিন্নধর্মী এক পোস্ট তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ভিডিওটিতে তাকে কয়েকজন নারীর সঙ্গে আনন্দঘন ও সাবলীল মুহূর্ত ক্যামেরাবন্দি হতে দেখা গেছে। সেই শেয়ার করা ভিডিওর ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে পূর্ণিমা লিখেছেন—এই সেই আমার বান্ধবীরা।

    সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওটিতে দেখা গেছে, একটি খোলামেলা ও সবুজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী পূর্ণিমা। তার পরনে রয়েছে আকর্ষণীয় একটি কমলা ও কালো রঙের সুতি শাড়ি, চোখে কালো সানগ্লাস এবং গলায় জমকালো গহনা। সেখানে একে একে নারীরা এসে তার সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন। তাদের পরনে ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী সাধারণ সালোয়ার-কামিজ ও শাড়ি।

    ভিডিওর একপর্যায়ে বান্ধবীদের সঙ্গে পূর্ণিমার খুনসুটি ও হাসির রোল পড়ে যায়। এক নারীর সঙ্গে মজা করে জড়িয়ে ধরার বিষয়টি ছিল বেশ আবেগময় মুহূর্ত। পূর্ণিমার এমন স্বাভাবিক ব্যবহার ভক্ত-অনুরাগীদের বেশ প্রশংসা কুড়াচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • মেসির কারণে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা

    বিশ্বকাপ ফুটবলের আমেজে মুগ্ধ গোটা বিশ্ব। সেই উচ্ছ্বাসের ছোঁয়া লেগেছে বাংলাদেশের বিনোদন জগতেও। প্রিয় দলকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

    অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর নিজের ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরা দুটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন,  ‘মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ভালোবাসায় আটকে রেখেছে।’

    লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক হয়েছেন এবং সময়ের সঙ্গে সেই ভালোবাসা পুরো দলের প্রতি ছড়িয়ে পড়েছে। তার এই পোস্টে ব্যাপক সাড়া পাওয়া যায়। লাখেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানান, হাজারো মন্তব্য আসে এবং শত শতবার পোস্টটি শেয়ার করা হয়।

    পূর্ণিমার স্বামী আশফাকুর রহমানও আর্জেন্টিনার সমর্থক। জানা গেছে, সোমবার রাতে তিনি স্বামী ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ঢাকার শাহীনবাগের একটি রেস্তোরাঁয় বসে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার খেলা দেখে আসছেন। তবে দলের প্রতি তার আবেগ আরও গভীর হয়েছে মেসির কারণে। আর্জেন্টাইন অধিনায়কের খেলা ও অসাধারণ নৈপুণ্য তাকে বরাবরই মুগ্ধ করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও মেসির দুই গোল তাকে দারুণ আনন্দ দিয়েছে বলে জানান তিনি।

    পূর্ণিমার মতে, শুরুতে মেসির প্রতি মুগ্ধতা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করা শুরু করলেও সময়ের সঙ্গে দলের ইতিহাস, সংস্কৃতি ও ফুটবল ঐতিহ্যের প্রতিও তার ভালোবাসা তৈরি হয়েছে।

    পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে টেলিভিশনের সামনে বসে খেলা দেখছেন পূর্ণিমা। অন্য ছবিতে ফুল ও কেক নিয়ে দলের জয় উদ্‌যাপন করতে দেখা যায় তাকে।

    সোমবার রাতে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। দলের হয়ে দুটি গোলই করেন লিওনেল মেসি, যা সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।

    বিনোদন ডেস্ক

  • শাকিবকে দেখে আক্ষেপ করলেন পূর্ণিমা

    ঢালিউডের একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে দেখা গেছে একটি টেলিভিশন অনুষ্ঠানে। দীর্ঘদিন পর মুখোমুখি হয়ে এ সময় তারা পুরোনো দিনের স্মৃতি এবং বর্তমান কাজ নিয়ে আলোচনা করেন।

    শনিবার (১৩ জুন) চ্যানেল আইয়ের একটি বিশেষ টকশোতে অংশ নিতে গিয়ে এই দুই তারকার দেখা হয়। একে অপরকে দেখে উষ্ণ অভ্যর্থনা জানান তারা। দীর্ঘদিন পর দেখা হওয়ায় আলাপচারিতায় হাস্যরস ও খুনসুটিও জায়গা করে নেয়।

    আলাপের একপর্যায়ে শাকিব খানের বর্তমান লুক নিয়ে মজার ছলে মন্তব্য করেন পূর্ণিমা। তিনি বলেন, তাকে আমি আগে যেমন দেখেছি, এখন তার চেয়ে অনেক ছোট লাগছে। অনেক বেশি ছোট। তার যত ছবি আছে, আমি দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।

    এ সময় শাকিবের নতুন লুকের প্রশংসাও করেন তিনি। পূর্ণিমা বলেন, আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরও ভালো লাগত।

    তার এমন মন্তব্যে হাসির রোল পড়ে যায়। শাকিব খানও বিষয়টি উপভোগ করেন এবং হাসিমুখে প্রতিক্রিয়া জানান।

    পূর্ণিমা আরও জানান, একসঙ্গে কাজ না করলেও শাকিব খানের নতুন সিনেমা এবং তার ক্যারিয়ারের অগ্রগতি নিয়মিত অনুসরণ করেন তিনি। দেশীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাকিবের সাফল্যও তার নজরে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    অনুষ্ঠানটি ছিল একটি সাক্ষাৎকারভিত্তিক টকশো, যেখানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে উপস্থিত হন শাকিব খান। এ সময় ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ বাজানো হলে পূর্ণিমা মজার ছলে বলেন, আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো।  দুষ্টু দুষ্টু প্রশ্ন করব।  

    জবাবে শাকিব খান বলেন, যা ইচ্ছা কর।

    বিনোদন ডেস্ক

  • শাবনূরকে নিয়ে আবেগঘন পোস্ট পূর্ণিমার

    নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা সিনেমাপ্রেমীদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই দুই অভিনেত্রী। অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারা। আর অনবদ্য অভিনয়গুণে দুজনই শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে।

    সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পূর্ণিমা। 

    ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’

    স্মৃতির পাতা হাতড়ে পূর্ণিমা আরও উল্লেখ করেন, ‘২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।’

    বর্তমানে শাবনূরকে রূপালী পর্দায় নিয়মিত দেখা না গেলেও ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও যে তাকে কতটা মিস করেন, তা স্পষ্ট পূর্ণিমার কথায়। শাবনূরের সুস্থতা কামনা করে পূর্ণিমা তার পোস্টে লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

    প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে শাবনূর ও পূর্ণিমা দুজনেই নিজেদের অভিনয় ও সৌন্দর্য দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এক সময় পর্দায় তাদের তুমুল প্রতিদ্বন্দ্বী ভাবা হলেও, বাস্তব জীবনে তাদের এই পারস্পরিক সম্মান ও ভালোবাসা ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত। 

    বিনোদন ডেস্ক

  • নতুনরূপে পূর্ণিমা

    একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। বর্তমানে সিনেমায় নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় আছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার রূপ-সৌন্দর্যও বরাবরই দর্শকদের আলোচনার কেন্দ্রে থাকে। 

    তিন প্রজন্মের নায়িকা হিসেবে পরিচিত এ অভিনেত্রীকে ভক্ত-অনুরাগীরা ‘চিরযৌবনা’ বলেও অভিহিত করে থাকেন। সময়ের সঙ্গে বয়স বাড়লেও পূর্ণিমার সৌন্দর্যের আবেদন যেন এখনো ফুরাবার নয়। এখনো তিনি আগের মতোই অটুট আছেন। সম্প্রতি এক মনোমুগ্ধকর ব্রাইডাল ফটোশুটে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি।

    সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন পূর্ণিমা, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে আলোচনায় চলে আসেন। ভিডিওতে দেখা গেছে, হালকা গোলাপি রঙের ঝলমলে ব্রাইডাল পোশাকে সেজেছেন পূর্ণিমা। সঙ্গে মানানসই সবুজ পাথরের গহনা, কপালে টিকলি ও পরিপাটি মেকআপে তাকে দেখা গেছে, যা এনে দিয়েছে এক রাজসিক আবহ। কখনো ক্যামেরার দিকে মিষ্টি হাসিতে তাকিয়ে, আবার কখনো ওড়না হাতে খেলাচ্ছলে নিজের সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন পূর্ণিমা।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভিডিওতে দেখা গেছে, পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান যুগলবন্দি হয়ে রোমান্টিক স্টাইলে দাঁড়িয়ে আছেন। চারপাশে ছড়ানো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। স্বামীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাকা পূর্ণিমার সেই মুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

    সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। অভিনেত্রীর  চিরযৌবনা রূপ-লাবণ্য নিয়ে এক নেটিজেন লিখেছেন— হিরোইন কখনো বুড়ি হয় না। কেননা তারা মন থেকেই নিজের সৌন্দর্যকে অটুট রাখার চেষ্টা করে থাকেন। আরেক নেটিজেন লিখেছেন—পূর্ণিমা কি কখনো বুড়ি হবে না? অন্য আরেক নেটিজেন লিখেছেন— ছোটবেলায় যেমন দেখেছি, এখন দেখি তার থেকে বয়স আরও কমে গেছে। চোখ ফেরানো যায় না।

    আবার স্বামীর সঙ্গে পূর্ণিমার এমন রোমান্টিক ভিডিও দেখে আরেক নেটিজেন মজা করে লিখেছেন— আপা, দুলাভাইরে দিয়ে একটা রোমান্টিক ছবি বানাতে পারেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘অস্তিত্বের লড়াই’ প্রামাণ্যচিত্র নিয়ে ফিরছেন পূর্ণিমা

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এখন আর আগের মতো অভিনয়ে দেখা যায় না তাকে। মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে, পাশাপাশি নাটকেও দীর্ঘ বিরতিতে আছেন এই নায়িকা। 

    তবে পূর্ণিমা ভক্তদের জন্য সুখবর, সম্প্রতি এই নায়িকা সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রের অংশ হয়েছেন। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতেই ‘অস্তিত্বের লড়াই’ নামের এই প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন তিনি। 

    ১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ‘প্রেমের তাজমহল’ খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব এটি নির্মাণ করেছেন। সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। 

    প্রমাণ্যচিত্রটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এই প্রামাণ্যচিত্রের ভাবনাটি আমার খুব ভালো লেগেছে। মানুষকে সচেতন করার একটি দায়িত্ববোধের জায়গা থেকে আমি এতে অংশ নিয়েছি। আমি সবসময়ই এমন ভালো এবং ইতিবাচক কাজের সঙ্গে থাকতে চাই।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থা (মাউস)-এর জন্য প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে বলে জানা গেছে। ‎প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থনা ও পরিকল্পনায় প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘অস্তিত্বের লড়াই’।

    নির্মাতা গাজী মাহবুব জানান, এতে উঠে আসবে ১৯৭০ সালে ভোলা জেলায় বন্যার সেই মর্মান্তিক কাহিনি ও বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে আমাদের করণীয় কী। 

    মানবসুর উন্নয়ন সংস্থার আয়োজনে জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে এটি দেখানো হবে। এছাড়া ইন্টারনেটেও এটি প্রকাশিত হবে বলে জানান তিনি। 

    পূর্ণিমাসহ প্রামাণ্যচিত্রটিতে আরও অভিনয় করেছেন চলচ্চিত্রের একঝাক পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন প্রবীণ নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান ও জয় চৌধুরীসহ আরও অনেকে। 

    বিনোদন ডেস্ক

  • আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছে: পূর্ণিমা

    ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় বিচরণ করে চলেছেন। বড় ও ছোট— দুই পর্দাতে সমানতালে কাজ করে চলেছেন তিনি। এমনকি বড়পর্দা থেকে ছোটপর্দায় আসা একসময় নেতিবাচক ধারণা থাকলেও সেই প্রথা ভেঙেছেন পূর্ণিমা। 

    সিনেমার পাশাপাশি নাটক ও টেলিফিল্মেও সমান তালে কাজ করে গেছেন তিনি। ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল ও আমিন খানের মতো শীর্ষ নায়কদের বিপরীতে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পূর্ণিমা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘মনের মাঝে তুমি’ ও ‘মধুর মিলন’, ‘ওরা আমাকে ভালো হতে দিল না’। 

    কাজী হায়াতের পরিচালনায় ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সব মিলিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে বর্তমানে এক তুষ্টির সময় পার করছেন এ অভিনেত্রী।

    চিরচেনা রূপ আর সৌন্দর্য নিয়ে এখনো পূর্ণিমাকে সেই আগের মতোই দেখা যায়। তাকে বলা হয় তিন প্রজন্মের নায়িকা চিরযৌবনা, যা তার ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিহিত করে থাকেন। রূপের দ্যুতি ছড়িয়ে যান অনায়াসেই। সামাজিক মাধ্যমে নিত্যনতুন ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেন সৌন্দর্যের প্রাণ ফিরে পান তার ভক্ত-অনুরাগীরা। এসব প্রশংসা কীভাবে নেন পূর্ণিমা, তা সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিলে সেখানেই অকপটে জানালেন অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ভক্তদের এমন প্রশংসা তিনি বেশ উপভোগ করেন বলে জানিয়েছেন। পূর্ণিমা বলেন, আপনারা বলতে থাকেন, আমি এনজয় করছি। আমি কিছু বলছি না। তবে মোটেও আমি একই জায়গায় নেই। আমার মধ্যেও পরিবর্তন এসেছে। এরপরও সবাই যেটা বলছে, এটা আসলে ব্লেসিং। 

    রূপের বিচারে নিজেকে একমাত্র সেরা ভাবতে নারাজ। এ ইন্ডাস্ট্রিতে তার চেয়েও অনেক সুন্দরী ও পরীর মতো দেখতে অনেকেই আছেন  বলে জানিয়েছেন পূর্ণিমা।  তিনি বলেন, আমার চেয়ে আরও অনেক সুন্দরী আছেন, পরীর মতো দেখতে আরও অনেকেই আছেন। তাই আমি একমাত্র সুন্দরী না, এটা আমি বিলিভ করি এবং সবাই তাই বিলিভ করে।

    অভিনেত্রী বলেন, আপনাদের সবার ভালোবাসা এবং আপনাদের দোয়া। আপনারা আছেন বলেই আমি আছি।

    বিনোদন ডেস্ক