Tag: পরীমনি

  • এবার শাকিবের প্রতি যে ভালোবাসা প্রকাশ করলেন পরীমনি

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান দুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যায়, অভিনেতা তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে কথা বলেছেন। 

    ভিডিওটির ক্যাপশনে শাকিব লেখেন— ‘ওমানে শোর আগে আব্রাহামের কল!’

    অভিনেতার তার ছেলের সঙ্গে মিষ্টি কথোপকথনের ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের। দুদিনে দুই লাখের বেশি রিঅ্যাক্ট, প্রায় সাড়ে ৯ হাজারের মতো মন্তব্য এবং দেড় হাজারের বেশি শেয়ার হয়েছে ভিডিওটি।

    শুধু তাই নয়, ভিডিওটি শেয়ার করেছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলীও। যিনি শাকিবের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা। নায়িকা প্রশংসায় ভাসিয়েছেন তার সন্তানের বাবাকে।

    সাবেক দম্পত্তি শাকিব-অপুর সন্তান জয়ের সঙ্গে অভিনেতার কথোপকথনের ভিডিওটি শেয়ার করে বুবলী লিখেছেন— ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক।’

    এদিকে ছেলের সঙ্গে শাকিবের এমন মিষ্টি কথোপকথনের ভিডিওটি নজর কেড়েছে ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী পরীমনিও।

    ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে তিনটি হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেত্রী।

    এদিকে গত বছর আগস্টে পুত্রসন্তানের মা হয়েছেন পরীমনি। তাই হয়তো সন্তানের সঙ্গে শাকিবের কথোপকথন নজর কেড়েছে অভিনেত্রীর; এমনটিই মনে করছেন নেটিজেনরা।

    পরীমনি ফেসবুক থেকে শাকিবের ওই ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। তেমনই একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘পরীমনি নিজেও নিজের সন্তান নিয়ে ব্যস্ত আছেন বলেই হয়তো শাকিব খানের সন্তানের ভালোবাসা দেখে আপ্লুত হয়েছেন। তাই তিনি জয় ও শাকিব খানের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসা।’

    বিনোদন ডেস্ক

  • রাজ্যের মুখে ভাত অনুষ্ঠানে যে আয়োজন পরীমনির

    ২০২২ সালের ১১ আগস্ট রাজ-পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হয়েছে রাজ্যের। 

    rnrn

    ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার ভালোবাসা দিবসকে বেছে নিলেন এই তারকা দম্পতি।  ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দেবে পরীর ছেলে। 

    rnrn

    এ বিষয়ে পরীমনি একটি গণমাধ্যমকে বলেন, ‘আজ আমার একমাত্র সন্তান রাজ্যর ৬ মাস পূর্ণ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছি। দিনের কিছুটা সময় পথশিশুদের সঙ্গে কাটাব। রাজ্য আজ প্রথম ভাত মুখে দেবে পথশিশুদের সঙ্গে বসে। এটা যে কী রকম আনন্দের ও খুশির তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক।’

    rnrn

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। 

    rnrn

    কয়েক দিন আগে ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখে সংসার করছেন।

    বিনোদন ডেস্ক

  • রাজের প্রতি ভালোবাসায় এবার যা বললেন পরীমনি

    কয়েক দিন আগে ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখে সংসার করছেন।

    বিয়ের এক বছর পর পরীমনি জানালেন, শরিফুল রাজের জন্য ভালোবাসা বেড়েই চলেছে তার। পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তি উপলক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছেন তিনি। একই সঙ্গে ছবিটির ব্যাপারে দর্শকের আগ্রহ বাড়াতে কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমেও।

    এক গণমাধ্যম সাক্ষাৎকারে পরীমনি তার আর রাজের ভালোবাসা, সন্তান রাজ্যের বিষয়ে নানান কথা বলেন। রাজকে নিয়ে পরী জানান, সম্পর্ক যতদূর, যতদিন যায় ভালোবাসাও বেড়ে যায়, মান-অভিমান হয়, বন্ধুত্ব বাড়ে, শেয়ারিং বাড়ে। দুজনের বন্ধুত্বের জোরেই এখনো অবধি সম্পর্ক টিকে আছে বলেও জানান পরীমনি।

    জীবনের নানা চড়াই-উতরাই পার করে যতটা আলোচিত হয়েছেন, তেমনি সমালোচিতও কম হননি পরীমনি। চলচ্চিত্রে অভিনয় করবেন, এমনটি কখনো ভাবেননি বলেও জানান পরী।  

    গণমাধ্যমে পরী আরও বলেন, নাটকে কাজ করছিলাম। তা নিয়েই সন্তুষ্ট ছিলাম। নাটকে কাজ করতে গিয়ে চম্পা ম্যাডামের সঙ্গে পরিচয় হয়। নাটকের শুটিংয়ের ফাঁকে প্রায়ই তিনি আমাকে চলচ্চিত্রের নায়িকা হওয়ার কথা বলতেন। অনেক উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। প্রতিনিয়ত তার বলা কথাগুলো আমাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখায়। আমিও আত্মবিশ্বাসী হয়ে ওঠি। এভাবেই একদিন পরিচালক শাহ আলম মণ্ডল আমাকে তার ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত করেন। 

    এর পর ২০১৫ সালে 'ভালোবাসা সীমাহীন' ছবি মুক্তির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে পরীমনির।  

    প্রসঙ্গত, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। গত বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। যদিও তাদের প্রকৃত বিয়ে হয়েছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন।

    বিনোদন ডেস্ক

  • প্রথম বিবাহবার্ষিকীতে রাজকে যে উপহার দিলেন পরীমনি

    রাজ ও পরীমনির রোববার ছিল প্রথম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে রাজের জন্য পরী কী উপহার রেখেছেন তা প্রকাশ্যে তা জানালেন। 

    rnrn

    পরীমনি বলেন, কীভাবে পরস্পরকে সারপ্রাইজ দেব, তা নিয়ে একটা ভাবনা তো আছেই। এর বেশি আর বলতে চাচ্ছি না।’ তবে বিবাহবার্ষিকীতে পরীর পক্ষ থেকে রাজের জন্য বিশেষ একটা উপহার অবশ্য আছে, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেয়েছে। 

    rnrn

    তিনি বলেন, ‘আমি এখনো দেখিনি। আজ আমার ও রাজের জন্য বিশেষ দিন। সন্ধ্যায় নিজে টিকিট কেটে রাজকে আমার সিনেমা দেখাব। এটি বিবাহবার্ষিকীতে রাজের জন্য উপহার।’

    rnrn

    এই তো কিছুদিন আগেও রাজ পরীর সংসার ভাঙার খবরে পুরো মিডিয়া পাড়া সরগরম হয়ে ওঠে। এ ঘটনার পর একসঙ্গেই তাদের দেখা যায়নি। শেষ পর্যন্ত সংসার ভাঙা থেকে নিজেরা বেরিয়ে এসে আবারও একে অপরের হাত ধরেছেন। দীর্ঘদিন পর শনিবার দুপুরে একসঙ্গে দেখা দিলেন তারা। সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিলেন পরীমনি ও শরীফুল রাজ।

    rnrn

    ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই রাজের সঙ্গে তার প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেন। এর পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।

    বিনোদন ডেস্ক

  • বিবাহবার্ষিকীর প্রথম প্রহরে যা করলেন পরীমনি

    বিশ্বাস ভঙ্গ ও মারধরের অভিযোগ করে শরিফুল রাজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এরপর দিন গড়িয়েছে, আলোচনা-সমালোচনার জবাবও দিয়েছেন তারা।তবে এখন সব স্বাভাবিক।

    rnrn

    গত বছরের ১০ জানুয়ারি তারা জানান ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেছেন তারা। একই দিন রাজ-পরীমনি ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। তাই বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন রাজ-পরীমনি।

    rnrn

    বিবাহবার্ষিকী হিসেবে রোববার  দিনটাকে যে তারা একটু বিশেষভাবেই দেখছেন সে বিষয়েও কোনো সন্দেহ নেই।

    rnrn

    আর সেটির ইঙ্গিত মিলেছে রাজ-পরীমণির ফেসবুক পোস্টে। বিবাহবার্ষিকীর প্রথম প্রহরেই স্বামীকে শুভেচ্ছা জানান পরীমনি। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। তোমাকে ভালোবাসি রাজ।’

    rnrn

    অন্যদিকে, রোববার দুপুরে ফেসবুকে পোস্ট করেন শরীফুল রাজ।

    rnrn

    পরীর বেবি বাম্পসহ কক্সবাজার ভ্রমণের একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লেখেন, ‘প্রিয় ভালোবাসার বউ, অসাধারণ একটি বছর পার করলাম আমরা। কিছু স্মৃতি রোমাঞ্চকর, উত্তেজনার, কিছু ভোলার মতো নয়, সারাজীবন মনে রাখার মতো। আমার স্মৃতিগুলো কেবল আমার ভেতরেই আছে, তারা কোনো জিনিস বা স্থান নয় যে, আমি তাদের কোথাও নিয়ে যাবো। তোমার সঙ্গে আমার দারুণ স্মৃতি আছে এবং আমরা প্রতিদিনই বেড়ে উঠছি পরী। হ্যাপি অ্যানিভার্সারি মাই লেডি।’

    বিনোদন ডেস্ক

  • যেভাবে পরীমনির রাগ ভাঙান রাজ

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা।

    rnrn

    সংসার ভাঙন নিয়ে নতুন সুর উঠলেও শেষ পর্যন্ত অভিমান ভুলে আবার এক হয়েছেন রাজ-পরী। এখন বেশ সুখেই আছেন বলে জানালেন। 

    rnrn

    শনিবার দুপুরে একসঙ্গে এক অনুষ্ঠানে হাজির হলেন তারা। এদিন তারা রাজধানীর একটি প্রতিষ্ঠানের নতুন শোরুম উদ্বোধন করতে আসেন। সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন রাজ ও পরী।

    rnrn

    শোরুম উদ্বোধনের আগেই সাংবাদিকদের প্রশ্নে মুখে পড়েন এই তারকা দম্পতি। প্রথমেই রাজের কাছে জানতে চাওয়া হয়, সংসার কেমন চলছে? প্রশ্ন শুনেই রাজ বলেন, খুবই ভালো, ফ্যান্টাস্টিক, জোশ যাচ্ছে আমাদের সংসার। বলতে পারেন সুখ–আনন্দে আমাদের ঘর এখন ভরপুর।

    rnrn

    নিজের কথার সঙ্গে যোগ করে রাজ আরও বলেন, ‘সংসারজীবনে ঝুটঝামেলা থাকেই। এটি প্রায় সব সংসারেই হয়। আমি মনে করি, দাম্পত্যজীবনে একটু মান–অভিমান থাকলে ভালোবাসার গভীরতা বাড়ে। আমাদেরও বেড়েছে। 

    rnrn

    কিন্তু পরীর রাগ বা অভিমান হলে কীভাবে ভাঙান? এমন প্রশ্ন করতেই সঙ্গে সঙ্গে পরীর গালে আলতো করে চুমু খান রাজ। রাজ বলেন, এভাবে গালে আলতো চুমু দিয়ে পরীর রাগ–অভিমান ভাঙাই। আমি ওর সামনে এমনভাবে গিয়ে দাঁড়াই, সব রাগ-অভিমান যেন উড়ে যায় ওর। আমার ওপর রাগ–অভিমান করে থাকতে পারে না পরী।

    rnrn

    পাশে বসে রাজের কথা শুনছিলেন আর মিটিমিটি হাসছিলেন পরীমনি। এই অভিনেত্রী বললেন, আমরা কী সুন্দর আছি, ভালো আছি, সেটা কি আমাদের দেখে বোঝা যাচ্ছে না? দোয়া রাখবেন, যাতে এভাবেই আমাদের সামনের জীবনটা সুন্দরভাবে এগিয়ে যায়।

    বিনোদন ডেস্ক

  • পরী একটু দুষ্টু: রাজ

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা।

    rnrn

    সংসার ভাঙন নিয়ে নতুন সুর উঠলেও শেষ পর্যন্ত অভিমান ভুলে আবার এক হয়েছেন রাজ-পরী। এখন বেশ সুখেই আছেন বলে জানালেন। 

    rnrn

    শনিবার একটি পার্লার উদ্বোধনে গিয়ে রাজ বললেন, পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরীমনিকে আমি অনেক ভালোবাসি।

    rnrn

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ বলেন, তারা এখন বেশ সুখে আছেন। হুটহাট মাথা গরম করে উভয়ই অনেক কিছু বলেছেন। 

    rnrn

    এর আগে বুধবার নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বামী রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরীমনি।

    rnrn

    পরীমনি বলেন, রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। রাজ পুরো বাচ্চাদের মতো এসে ‘সরি’ বলে। ওর সবটাই ভালো, কোনটা যে খারাপ বলি। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন— সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

    যুগান্তর প্রতিবেদন

  • ছোট্ট পাখিটিকে নিয়ে যাব সিনেমা দেখতে: পরীমনি 

    পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত বহুল আলোচিত শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ। মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।

    rnrn

    সিনেমাটি নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই নায়িকা পরীমনি। তার মা হওয়ার পর প্রথম সিনেমা মুক্তি পেল।তাই ছেলে রাজ্যকে নিয়েই সিনেমা দেখতে যাবেন বলে জানিয়েছেন।

    rnrn

    এ বিষয়ে চিত্রনায়িকা পরীমনি বলেন, আমি মা হওয়ার পর প্রথম যে সিনেমাটা মুক্তি পাচ্ছে সেটা শিশুতোষ। এটা ভেবে খুবই ভালো লাগছে। আরও ভালো লাগার বিষয় হলো, প্রথম শো দেখতে একঝাঁক ছোট্ট পাখি কাল সিনেমা দেখতে হলে আসবে। আমিও আমার ছোট্ট পাখিটাকে নিয়ে যাব।

    rnrn

    দর্শকদের উদ্দেশে নায়িকা বলেন, আপনারা সবাই আপনাদের ছোট্ট পাখিদের নিয়ে আসবেন।

    rnrn

    ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন পরীমনি। নির্মাতাসহ শিশুদের নিয়ে ছুটে গেছেন বিভিন্ন স্কুলে।

    rnrn

    বৃহস্পতিবার তার ফেসবুকে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে লেখেন, আমাদের দেশে শিশু কিশোরদের জন্য সিনেমা হয় হাতে গোনা কয়েকটা। পরিবার নিয়ে বের হলে দিনের শেষে ওই এক খাবার দোকান! আপনার পুরো ফ্যামিলিকে এন্টারটেইন করতে আমরা আসছি শুক্রবার।”

    বিনোদন ডেস্ক

  • ভালো থাকার জন্য একটু লড়াই করলে তাতে দোষের কিছু নেই: পরীমনি

    চিত্রনায়িকা পরীমনি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনার জন্ম নিলেও বিষয়টি নিয়ে সরাসরি খুব একটা কথা বলতে দেখা যায়নি তাকে। এবার দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন পরী।

    পরীমনি বলেন, দিনশেষে আমরা কী চাই, ভালো থাকতে চাই। আমার মনে হয় প্রতিটি মানুষই এটি চায়। এ জন্যই যুদ্ধ করা, লড়াই করা। তো ভালো থাকার জন্য যদি একটু লড়াই করা হয়, আমার মনে হয় তাতে দোষের কিছু নেই। ছোট একটু সমস্যা করে যদি দীর্ঘ সময়ের জন্য সমাধান করা যায়, ভালো থাকা যায় তা হলে সেটি কেন করব না আমি।

    ২০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। বছর শুরুর মাসে নিজের সিনেমা মুক্তি পেতে যাওয়ায় উচ্ছ্বসিত এ অভিনেত্রী। হাসিমাখা মুখে তিনি বলেন, পর পর তিন বছর আমার অভিনীত সিনেমা বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে মুক্তি পাচ্ছে। এই ধারাবাহিকতা কতদিন থাকে সেটি দেখা যাক। তবে আমি চাই এটা দীর্ঘ দিন থাকুক।

    সিনেমাটির শুটিং মহামারি করোনাভাইরাসের লকডাউনের সময় করা হয়েছে। তখন লঞ্চে নদীর মধ্যে আটকা পড়েছিল এর শুটিং ইউনিট। পেছনের সেই অভিজ্ঞতার কথা মনে করে পরী বলেন, সেই হিসেবে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন দুই বছর পর মুক্তি পাচ্ছে। শুটিংয়ের সময় ভেবেছিলাম এটা আসলে কি মুক্তি পাবে? যদিও মুক্তি পায় তা হলে অনেক দেরিতে হয়তো। ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে তার পর হয়তো মুক্তি পাবে। আসলে এর মুক্তি দেওয়া তখন স্বপ্নের মতো ছিল আমার কাছে।

    বিনোদন ডেস্ক

  • এখন ও মোটামুটি ঠিক হয়েছে: পরীমনি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সংসারে শান্তি ফিরেছে। স্বামী ও সন্তানকে নিয়ে এখন সুখের সংসার করছেন। অথচ কিছু দিন আগেও বিচ্ছেদের দোরগোড়ায় ছিলেন তারা।

    rnrn

    পরীমনি বলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। কিন্তু আস্তে আস্তে ও নিজের ভুল বুঝতে পারছে। এখন ও মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে। একদিনে তো সব পরিবর্তন সম্ভব নয়, একটু তো সময় লাগবেই।

    rnrn

    বুধবার নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর প্রচারে বের হন পরীমনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বামী রাজের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন পরীমনি।

    rnrn

    পরীমনি বলেন, রাজ হলো আমার জীবনের রাজা। আমাকে ও রানির মতোই রেখেছে। রাজ পুরো বাচ্চাদের মতো এসে ‘সরি’ বলে। ওর সবটাই ভালো, কোনটা যে খারাপ বলি। সে জন্যই তো সাত দিনের মাথায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষটা ভালো না হলে কি ওকে নিয়ে সংসার করার কথা ভাবি?

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন ঘোষণা করেন— সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

    বিনোদন ডেস্ক