
২০২২ সালের ১১ আগস্ট রাজ-পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হয়েছে রাজ্যের।
rnrn
ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার ভালোবাসা দিবসকে বেছে নিলেন এই তারকা দম্পতি। ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দেবে পরীর ছেলে।
rnrn
এ বিষয়ে পরীমনি একটি গণমাধ্যমকে বলেন, ‘আজ আমার একমাত্র সন্তান রাজ্যর ৬ মাস পূর্ণ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছি। দিনের কিছুটা সময় পথশিশুদের সঙ্গে কাটাব। রাজ্য আজ প্রথম ভাত মুখে দেবে পথশিশুদের সঙ্গে বসে। এটা যে কী রকম আনন্দের ও খুশির তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক।’
rnrn
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।
rnrn
কয়েক দিন আগে ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখে সংসার করছেন।
বিনোদন ডেস্ক





