Tag: পরিণীতি চোপড়া

  • ১৫ কেজি ওজন বাড়ানোর পর নতুন রূপে পরিণীতি

    নির্দিষ্ট কোনো চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে প্রায়শই বডি ট্রান্সফরম করতে দেখা যায় তারকা অভিনেতাদের। তবে সেই তালিকায় অভিনেত্রীদের বিশেষ করে নায়িকাদের খুব একটা দেখা যায় না। প্রচলিত সেই রীতিই যেন ভেঙে দিতে নেমেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার নতুন রূপে হাজির হয়েছেন ভক্তদের সামনে।

    কিছুদিন আগেই অমর সিং চামকিলা ছবিতে পরিণীতিকে দেখা গিয়েছিল ভিন্ন রূপে। অভিনেতা ইমতিয়াজ আলীর পরিচালনায় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে অভিনয়ের সময় অমর সিং চামকিলার স্ত্রীর ভূমিকায় হাজির হন পরিণীতি। সিনেমার চরিত্র অমরজোত কৌরের ভূমিকায় অভিনয় করতে ১৫ কেজি ওজন বাড়িয়ে ছিলেন তিনি। এবার তাকে দেখা গেল পুরনো রূপে।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি শেয়ার করেছেন পরিণীতা। যেখানে দেখা গেছে, অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেছেন পরিণীতা। এমনকি আগের চেয়ে বেশি ফিট দেখাচ্ছে তাকে।

    ছবিতে দেখা যায় পরিণীতি কালো অফ-দ্য-শোল্ডার স্কেটার ড্রেস পরেছেন যা কমনীয়তা এবং পুরানো-স্কুল হলিউড গ্ল্যামারের একটি নিখুঁত মিশ্রণ। এছাড়াও চোখে কালো চশমা ও সাদা রংয়ের নেকলেস এবং ব্রেসলেট পরেছেন। পোশাকের সঙ্গে ম্যাচ করে এক জোড়া কালো হিল পরেছেন। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘টিফানি’স এ প্রাতঃরাশ?’

    সম্প্রতি, পরিণীতিকে মুম্বাইতে একটি ইভেন্টে কালো পোশাকে উপস্থিত হতে দেখা গেছে। এছাড়াও পরিণীতি বর্তমানে মুম্বাইতে তার আসন্ন ছবির শুটিং করছেন।

    বিনোদন ডেস্ক

  • প্রকাশ্যে দাম্পত্য জীবন নিয়ে কৌতুক, স্বামী রাঘবকে যা বললেন পরিণীতি

    ২০২৩ সালে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চড্ডা সাত পাকে বাঁধা পড়েন। গত সেপ্টেম্বরে তাদের প্রথম বিবাহবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে দাম্পত্য জীবন নিয়ে কৌতুক করায় স্বামীর আচরণে অপ্রস্তুত অভিনেত্রী।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি চ্যাট শোয়ে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা অংশগ্রহণ করেন। সেখানে তাদের বৈবাহিক জীবন নিয়ে একাধিক প্রশ্ন করেন সঞ্চালক। তবে পুরো শোজুড়েই রাঘবকে বৈবাহিক জীবন নিয়ে হাসিঠাট্টা করতে দেখা যায়। একসময় রাঘবের উত্তর শুনে পরিণীতিও অপ্রস্তুত হয়ে পড়েন। পাল্টা স্বামীকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    সঞ্চালকের উদ্দেশে রাঘবকে বলতে শোনা যায়, আমরা বিয়ে করে আনন্দে রয়েছি। ও আনন্দে রয়েছে আর আমি বিবাহিত। স্বামীর মুখে এ ধরনের কথা শুনেই পরিণীতি চমকে ওঠেন। তার মুখ দেখেই তা স্পষ্ট বোঝা যায়। পরে তিনি রাঘবকে চুপ করে থাকতে অনুরোধ করেন। একাধিকবার বৈবাহিক জীবন নিয়ে মশকরা করতে দেখা গেছে আপ নেতাকে। 

    তিনি বলেন, দাম্পত্যে সবসময়েই একজন সঠিক, অন্যজন হলো স্বামী। এরই সঙ্গে রাঘব জানান, তাদের মধ্যে কোনো ঝগড়া হলে, তিনিই আগে পরিণীতিকে মানিয়ে নেন। পরিণীতিও নাকি বুঝিয়ে দেন, দোষ ছিল স্বামীর।

    বিনোদন ডেস্ক

  • বিয়েবার্ষিকীতে ভক্তদের বিশেষ উপহার পরিণীতির

    গত বছরের এই
    দিনে (২৪ সেপ্টেম্বর) উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী
    পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাদ। মঙ্গলবার সংসার জীবনের এক বছর পূর্ণ করেছেন এই
    দম্পতি। এমন দিনে ভক্তদের মাঝে একটি ভিডিও শেয়ার করেছেন পরিণীতি। যেখানে ও পিয়ান শিরোনামে
    নিজের কণ্ঠে গাওয়া একটি প্রেমের গান ভক্তদের উপহার দিয়েছেন তিনি।

     এর আগে, চলতি
    বছরের শুরুতে রাজ শামানির একটি পডকাস্টে উপস্থিত হয়ে রাঘবের সঙ্গে প্রেমের বিষয় নিয়ে
    বিস্তারিত কথা বলেন পরিণীতি।

     যেখানে তিনি
    বলেছিলেন, ‘আমরা লন্ডনে একটি অনুষ্ঠানে দেখা করেছি। সাধারণত, আমি শুধু হাই বলতাম। কিন্তু
    এবার এগিয়ে যাই, এবং তাকে বলেছিলাম, ‘চলো নাস্তার জন্য দেখা করি। তখন আমাদের প্রায়
    ৮-১০ জন ছিল। আমরা পরের দিন প্রাতঃরাশে মিলিত হলাম। আমার কোন ধারণা ছিল না সে কে এবং
    সে কী করেছে। প্রাতঃরাশের পর আমি আক্ষরিক অর্থেই তাকে দেখলাম। আমি তার করা সমস্ত কাজ
    সম্পর্কে জেনেছি এবং আমরা বুঝতে পেরেছি, আমরা বিয়ে করব।’

     পরিণীতি ওই
    অনুষ্ঠানে আরও বলেছিলেন, ‘আমি রাঘবের সাথে দেখা করার পাঁচ মিনিটের মধ্যেই আমি জানতাম
    যে আমি এই লোকটিকে বিয়ে করতে যাচ্ছি। আমি এমনকি জানতাম না সে বিবাহিত কিনা, তার সন্তান
    আছে, তার বয়স কত… সে আমার সামনে সকালের নাস্তায় বসেছিল, এবং আমি এই লোকটির দিকে
    তাকিয়ে বলছি, ‘আমার মনে হয় আমি যাকে বিয়ে করতে যাচ্ছি ইনি সেই মানুষ’ এটা ছিল আমার
    ভেতরে কোনো ঈশ্বরের কণ্ঠস্বর।’

    বিনোদন ডেস্ক

  • দূর থেকে দেখা ছাড়া আর কোনো উপায় নেই: পরিণীতি

    এ মুহূর্তে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া রয়েছেন লন্ডনে। অন্যদিকে তার স্বামী রাঘব চড্ডা রয়েছেন ভারতে। এখন সংসদ অধিবেশন চলছে। আপ আদমি পার্টির সংসদ সদস্য রাঘব ব্যস্ত সেখানেই। সরাসরি অধিবেশনের দিকে নজর রেখেছেন পরিণীতি। রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে সক্রিয় রাঘবের দিকে তাকিয়েই রয়েছেন তিনি।

    এদিন ইনস্টাগ্রামে পরিণীতি একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই দেখা গেছে, বাড়িতে অবসর যাপন করছেন, কোলে একটি ট্যাব। সেখানেই রাজ্যসভার অধিবেশন সরাসরি দেখছেন পরিণীতি। বক্তব্য রাখছেন সংসদ সদস্য রাঘব চড্ডা। এ দিন পরিণীতি বলেন, বহু দূর থেকে তাকে সরাসরি দেখার এটাই একমাত্র উপায়।

    এর আগে পরিণীতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। সেখানে নিজের ভিডিওতে তিনি লিখেছিলেন— নিজের মানসিকতার সঙ্গে মেলে, এমন মানুষ খুঁজে নিন। বিষাক্ত মানুষের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পাবেন না। 
    এরপরই নেটিজেনদের মাঝে গুঞ্জন শুরু—তবে কি বিয়ে ভাঙতে চাইছেন? তার ভক্ত-অনুরাগী ছাড়াও নেটিজেনরা জিজ্ঞেস করেছিলেন—সব ঠিক আছে তো?

    উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন পরিণীতি চোপড়া। জুলাই মাসেই গুঞ্জন ছড়িয়েছিল সামাজিকমাধ্যমে। তবে কি এবার ঘর ভাঙতে চলেছে পরিণীতি-রাঘব চড্ডার—এমন প্রশ্ন উঠেছিল তার পোস্ট দেখে। আগস্ট মাসের প্রথম সপ্তাহেই তার উত্তর পেয়ে গেলেন নেটিজেনরা। গতকাল বুধবার সকালে সামাজিকমাধ্যমে পরিণীতি জানিয়েছেন, তার সঙ্গে এ মুহূর্তে দূরত্ব রয়েছে স্বামীর।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে ‘চমকিলা’তে অভিনয় করতে রাজি হন পরিণীতি

    অভিনয়ের পাশাপাশি গান গাইতে ভালবাসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। অভিনয় তো রয়েছেই, সেই সঙ্গে গান নিয়েও নতুন করে এগোতে চান অভিনেত্রী। সম্প্রতি গান নিয়েই নতুন খবর দিলেন পরিণীতি। 

    rnrn

    ইমতিয়াজ আলির পরবর্তী ছবি ‘চমকিলা’র শুটিং শেষ করেছেন পরিণীতি। তবে শুধু অভিনয় নয়, পরিণীতি নাকি এই ছবির অ্যালবামের জন্য গানও গেয়েছেন। পরিণীতি জানান, শুধুমাত্র এই কারণেই ‘চমকিলা’তে অভিনয় করতে রাজি হন তিনি।

    rnrn

    বড় পর্দায় গায়িকা হিসাবে পরিণীতির আত্মপ্রকাশ যে এই প্রথম বার হতে চলেছে, তা নয়। এর আগে ‘মেরি পেয়ারি বিন্দু’তে গান গেয়েছিলেন পরিণীতি। সেই গান বেশ জনপ্রিয়ও হয়। তবে ইমতিয়াজের পরিচালনায় এই ছবিতে পরিণীতি নাকি একাই প্রায় ১৫টির মতো গান গাইবেন। সেই কারণেই নাকি ছবির প্রস্তাবে রাজি হয়েছিলেন পরিণীতি। 

    rnrn

    এ প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র গান গাইতে পারব ভেবে।’

    rnrn

    এ প্রসঙ্গে পরিণীতি বলেন, ‘আমি একই সঙ্গে দুটো কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য পরিশ্রম করতে হবে প্রচুর। তবে আমার মনে হয়, আমি পারব। আমি অতিরিক্ত কিছু ভাবতে চাই না। আমার পরিবার, বন্ধু, স্বামী, অভিনয় আর গান নিয়ে ভাল থাকতে চাই। সবগুলোই আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

    বিনোদন ডেস্ক

  • পরিণীতির গার্লস ট্রিপের অদেখা ছবি, কী লিখলেন পোস্টে?

    বিয়ের আগে মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। ইনস্টাগ্রামে বৃহস্পতিবার তাদের সেই গার্লস ট্রিপের একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করলেন পরিণীতি। 

    প্রথম ছবিতে দেখা যাচ্ছে তিনি সাইকেল চালাচ্ছেন। তার চারপাশে ঘন সবুজ। তার পরনে নিওন গ্রিন ক্রপ টপ এবং ডেনিম শর্ট। পরের ছবিতে তাকে তার মা, শাশুড়ি এবং ননদের সঙ্গে বিচে হাঁটতে দেখা যাচ্ছে।

    আরেকটি ছবিতে একটি পুলে তাকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। আর শেষ ছবিতে তিনি একটি রিসোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার পরনে কালো রঙের পোশাক।

    পরিণীতি চোপড়া তাদের এই গার্লস ট্রিপের এই ছবিগুলো পোস্ট করে লেখেন, কুলেস্ট থ্রোব্যাক। মা, ননদ-শাশুড়িকে নিয়ে আমার করা গার্লস ট্রিপ। তিনি এই পোস্টে তারা যে রিসোর্টে ছিলেন সেটাকে মেনশন করেও ধন্যবাদ জানান। 

    অভিনেত্রী জানিয়েছেন, তারা আবার ওখানে বেড়াতে যাবেন। একাধিক হ্যাশট্যাগও পরিণীতি তার এই পোস্টে ব্যবহার করেছেন।

    গত ২৪ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। তারা দীর্ঘদিনের বন্ধু ছিলেন, সেখান থেকেই প্রেম এবং পরে বিয়ে। রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বসেছিল তাদের বিবাহ বাসর।

    পরিণীতি চোপড়াকে শেষবার মিশন রানিগঞ্জ ছবিতে দেখা গিয়েছিল। তার বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। আগামীতে তাকে চমকিলা ছবিতে দেখা যাবে।
     

    বিনোদন ডেস্ক

  • পরিণীতির জন্মদিনে প্রশংসায় পঞ্চমুখ রাঘব

    ৩৫-এ পা দিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পর এটাই ‘পরী’র প্রথম জন্মদিন। স্ত্রীর জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন স্বামী রাঘব চাড্ডা। ছবির ক্যাপশনে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাঘব। 

    পরিণীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাঘব লিখেছেন, তুমি আমার জীবনকে সুপারস্টারের মতো আলোকিত করেছ পারু! তোমার কাছ থেকে একটা হাসি আমার চ্যালেঞ্জিং ও বিশৃঙ্খল জীবনকে সুন্দর করে তুলছে। তুমি আমার পৃথিবীতে অনেক আনন্দ নিয়ে এসেছো…। এখানে আরও হাসি, আরও ভালোবাসা এবং আরও অবিস্মরণীয় একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত…। আমাদের গত ১ বছরের এই সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে কেটেছে। শুভ জন্মদিন বউ!

    গত এক বছর পরিণীতির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। গত মাসে উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেছেন রাঘব-পরিণীতি।
     

    বিনোদন ডেস্ক

  • নিজের সন্তান হোক চান না পরিণীতি!

    রোববার ৩৫ বছরে পা দিলেন পরিণীতি চোপড়া। বিয়ের পর অভিনেত্রীর প্রথম জন্মদিন। সুদূর আমেরিকা থেকে বোনের জন্মদিনে শুভেচ্ছা পাঠালেন দিদি প্রিয়াঙ্কা চোপড়া। লিখলেন, শুভ জন্মদিন তিশা। আশা করব, সারা জীবন ভালোবাসায় পরিপূর্ণ থাকবে।

    গত মাসে আপ নেতা রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়া বিয়ে করেন। উদয়পুরে পিচোলা হ্রদের ধারে রূপকথার মতো জাঁকজমক বিয়ে হয়। যদিও কখনও কোনো রাজনীতিবিদকে বিয়ে করতে চাননি অভিনেত্রী; কিন্তু বিধি বাম! শেষমেশ রাজ্যসভার সংসদ সদস্যকেই মনে ধরে পরিণীতির। বিয়ের এক মাস যেতে না যেতেই পরিবার পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেত্রী!

    অভিনেত্রীর একটি পুরনো ভিডিও আবার ভাইরাল হয়। সেখানে তিনি জানান, বাচ্চা বেশ পছন্দ। তবে পরিণীতি নিজের সন্তান নেওয়ার থেকে দত্তক নিতে বেশি উৎসাহী। এক পুরোনো সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, আমি আসলে সন্তান দত্তক নিতে চাই। কারণ এত সন্তান ধারণ করা সম্ভব নয়। তাই আমি প্রচুর ছেলেমেয়ে দত্তক নিতে চাই। 

    যদিও অভিনেত্রী বরাবর যা পরিকল্পনা করে এসেছেন, তার বিপরীতে গিয়েই কাজ করেছেন। অন্তত জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের পূর্ব পরিকল্পনাকে পাত্তা দেননি, এবার সন্তানের ক্ষেত্রেও কি তেমনটাই করতে চলেছেন? তা সময়ই বলবে।
     

    বিনোদন ডেস্ক

  • ‘পুত্রবধূকে এত সুন্দরভাবে বরণ করতে দেখিনি’ 

    পরিণীতি চোপড়া এখন চাড্ডা পরিবারের সদস্য। বিয়ের পর পরিণীতি চোপড়াকে সাদরে স্বাগত জানায় রাঘবের পরিবার। অভিনেত্রীর শ্বশুরবাড়ি প্রবেশের ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গেছে পরিণীতির শাশুড়ি তার নতুন পুত্রবধূর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। 

    রাঘব-পরিণীতির জন্য সারপ্রাইজ ঢোল-বাজনার পরিকল্পনা করেছিল চাড্ডা পরিবার। এ সময় নবদম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন। 

    পরিণীতি চোপড়াকে স্বাগত জানাতে মিষ্টি বিতরণ এবং সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়েছিল। এছাড়া রাঘব চাড্ডা এবং পরিণীতির জন্য মজার খেলার আয়োজন করা হয়েছিল। দুজনের মধ্যে রিং-ফাইন্ডিং গেম এবং প্রশ্ন-উত্তর রাউন্ড ছিল, পরিণীতি এবং রাঘব দারুণ উপভোগ করেছিলেন। 

    যখন সবাই জিজ্ঞাসা করেছিল- কে প্রথমে বলেছিল আমি তোমাকে ভালোবাসি? পরিণীতি চোপড়া নিজের দিকে ইঙ্গিত করেছিলেন অর্থাৎ তিনিই প্রথমে রাঘবকে প্রস্তাব করেছিলেন। পরিণীতি চোপড়াকে স্বাগত জানানোর ভিডিও ফোরফোল্ড পিকচার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। 

    ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে- ‘একজন পুত্রবধূ হলো সেই আলো, যা একজন মায়ের জীবনে সুখ নিয়ে আসে। পুত্রবধূকে এত সুন্দরভাবে বরণ করতে দেখিনি!’

    ক্যাপশনে আরও লেখা- ‘চাড্ডা পরিবার পরিণীতি এবং রাঘবের জন্য একটি দুর্দান্ত ঢোল এবং সাজসজ্জার পরিকল্পনা করেছিল, সঙ্গে মিষ্টি এবং মজার খেলা ছিল। পরী যেমন বলেছে…পৃথিবীর সেরা পরিবার। যারা তাকে রানির মতো বরণ করেছিল’। রাঘবের দিল্লির বাড়িতে পরিণীতিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 
     

    বিনোদন ডেস্ক

  • সোনার সুতায় তৈরি পরিণীতির লেহেঙ্গা, ব্যয় ২৫০০ ঘণ্টা: মণীশ

    পরিণীতি-রাঘবের বিয়েতে আইভরি-থিম ছিল এবং অতিথিরাও এ রঙের পোশাকে সেজেছিলেন। বিয়েতে মনীশ মালহোত্রার ডিজাইনের লেহেঙ্গায় সাজেন পরিণীতি। পোশাকের সঙ্গে মানানসই হীরার অলংকারে ঝলমল করছিলেন এই বলিউড নায়িকা। রাঘবের পরনে ছিল পবন সচদেবের নকশা করা শেরওয়ানি।

    বিয়েতে পরিণীতির পরনের লেহেঙ্গা আলাদাভাবে নজর কেড়েছে। এ নিয়ে নেটিজনরাও ব্যস্ত নানা মন্তব্যে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডিজাইনার মণীশ মালহোত্রা।ইনস্টাগ্রাম পোস্টে মণীশ মালহোত্রা জানান, এ লেহেঙ্গায় সোনার সুতা ব্যবহার করা হয়েছে। পরিণীতির বিয়ের রাজকীয় পোশাকটি হাতে তৈরি করা হয়েছে। এটি তৈরিতে মোট সময় লেগেছে ২৫০০ ঘণ্টা। তবে বিয়ের পোশাকটি তৈরিতে কত টাকা ব্যয় হয়েছে তা জানাননি তিনি। 

    লেহেঙ্গা ডিজাইনের জন্য মণীশের সঙ্গে দেখা করেন পরিণীতি। অভিনেত্রী জানান, তার নানি শাড়িতে কিচেইন ব্যবহার করতেন। কিচেইন যুক্ত শাড়ি পরে পরিণীতির নানি যখন বাড়িতে হাঁটাচলা করতেন তখন একটি শব্দ হতো।

    নানির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বিষয়টি পরিণীতি তার বিয়ের পোশাকে রাখার কথা জানান। পরিণীতির চাওয়া অনুযায়ী, বিয়ের পোশাকে তা যুক্ত করেন মণীশ। তাছাড়া লেহেঙ্গার সঙ্গে যে ঘোমটা ব্যবহার করা হয়েছে, তা আলাদা মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন এই ডিজাইনার।

    বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বর রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরিণীতি-রাঘবের বিয়ে উপলক্ষে বাহারি সাজে সেজেছিল উদয়পুর। নৌকায় রাঘব পৌঁছে যান কনে পরিণীতির কাছে। বরযাত্রীদের পাঞ্জাবি আর রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয় লীলা প্যালেসে।
     

    বিনোদন ডেস্ক