Tag: পরিণীতি চোপড়া

  • কটাক্ষের মুখে পরিণীতি

    গোলাপি সিমারি শাড়ি পরেছিলেন পরিণীতি। গলায় চোকার, সিঁথিতে সিঁদুর, হাতে গোলাপি চুড়ি। স্ত্রীকে বাহুডোরে নিয়ে দাঁড়িয়ে আছেন রাঘব। অভিনেত্রীর এই ছবি দেখে কটাক্ষ করেন নেটিজেনরা। অভিনেত্রীর হালকা সাজপোশাক ভালোভাবে নেননি তারা। খবর আনন্দবাজার।

    বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জাঁকজমকপূর্ণ বিয়ে হয় গত রোববার।  এর একদিন পর তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসে। তাদের ‘রিসেপশন পার্টি’র ছবি দেখে নেটিজেনদের কেউ কেউ পরিণীতির উদ্দেশে লিখেছেন, ‘কে বলবে ইনি নতুন কনে’। কেউ লিখেছেন, ‘এত সাদামাটা সাজ মনেই হচ্ছে না নতুন বিয়ে হয়েছে।’

    অভিনেত্রীর পক্ষও নিয়েছেন অনেকে। পরিণীতির হয়ে ট্রলের জবাব দিয়েছেন তারা-দুপুরে বিয়ে, রাতে রিসেপশন—এত তাড়াহুড়োর মধ্যে হয়তো খুব বেশি সাজগোজের সময় পাননি অভিনেত্রী। 
     

    বিনোদন ডেস্ক

  • রাঘব-পরিণীতির বিয়েতে সুশান্ত সিংয়ের বিশেষ ছোঁয়া!

    পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা অবশেষে গত ২৪ সেপ্টেম্বর গাঁটছড়া বেঁধেছেন। তাদের এই জমকালো বিয়ের অনুষ্ঠানের অনেক ভিডিও গত কয়েক দিনে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ ইনস্টাগ্রামে ‘উনচাই’ অভিনেত্রীর ফ্যান পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে নবদম্পতিকে একটি সুন্দর গোলাপী ছাতা হাতে নিয়ে মণ্ডপের দিকে হাঁটতে দেখা যায়।

    rnrn

    ভিডিওতে যে বিষয়টি নজর কেড়েছিল তা হলো- পরিণীতি এবং রাঘব সুশান্ত সিং রাজপুতের প্রথম বলিউড মুভি 'কাই পো চে'-এর 'শুভরম্ভ' গানে নাচছিলেন।

    rnrn

    উল্লেখ্য, প্রয়াত অভিনেতা পরীর সাথে তার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি অর্থাৎ 'শুদ্ধ দেশি রোমান্স'-ও কাজ করেছিলেন। 

    rnrn

    টাইমস ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি দেখতে ভালই ছিল যে, তার বিয়েতেও এসএসআরের স্পর্শ ছিল এবং যার সাথে সে একটি ভাল বন্ধন শেয়ার করে নিয়েছে। 

    rnrn

    চলতি মাসের শুরুতে পরিণীতি শুট থেকে এই বিশেষ বিটিএস ভিডিওর সাথে 'শুদ্ধ দেশি রোম্যান্স'-এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ইনস্টাগ্রামে এসেছিলেন। 

    rnrn

    তার ক্যাপশনে লেখা, ‘সময় সত্যিই উড়ে যায়! এই ছবির এক দশক কিন্তু স্মৃতি এখনও তাজা। এই মুভিটি ছিল হাসিতে পূর্ণ একটি যাত্রা, ব্যস্ত শুটিং কিন্তু হৃদয়গ্রাহী মুহূর্ত। এমন কিংবদন্তি অভিনেতাদের নিয়ে এই ছবির শুটিং করার সে কি অভিজ্ঞতা! ঋষি স্যার আমরা আপনাকে মিস করি। সুশান্ত, তোমাকে আরও বেশি মিস করছি। আপনি আমার প্রিয় সহ-তারকাদের একজন ছিলেন। #10YearsOfShuddhDesiRomance।’ 

    rnrn

    ইতোমধ্যে পরিণীতি তাদের অফিসিয়াল বিয়ের ছবিগুলোও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে তার ভক্তরা তাদের প্রচুর ভালবাসা জানিয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • বোনের বিয়ে বাদ দিয়ে জয়ের কনসার্টে প্রিয়াংকা

    বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার রোববার বিয়ে করেন। গোটা রাজস্থানের উদয়পুর শহরজুড়ে সাজ সাজ রব ছিল।

    ভিআইপি অতিথিদের তালিকায় ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংরা।

    শনিবার আমেরিকা থেকে সোজা উদয়পুরে নামার কথা ছিল পরিণীতির বোন র। সঙ্গে আসার কথা ছিল প্রিয়াংকার মেয়ে মালতী চোপড়া জোনাসেরও।

    তবে প্রিয়াংকা ব্যস্ত ছিলেন গানের অনুষ্ঠানে। শনিবার রাতে অভিনেত্রী গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পপ তারকা জয় উলফের কনসার্টে।

    নীল রঙের ব্লেজার সঙ্গে মানানসই স্কার্টে দেখা যায় প্রিয়াংকাকে। জয় উলফের কনসার্টে অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে ও হইহুল্লোড় করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে শুধু প্রিয়াংকা একা নন, পরিণীতির বিয়েতে এলেন না করণ জোহরও। শনিবারই উদয়পুর পৌঁছে যাওয়ার কথা ছিল করণের। পরিণীতির বিয়েতে পরার পোশাকও বেছে রেখেছিলেন কিন্তু শেষ মুহূর্তে বাড়িতে হঠাৎ প্রয়োজন পড়ায় আসা হয়নি করণের।

    বিনোদন ডেস্ক

  • পরিণীতির বিয়েতে আসবেন না প্রিয়াংকা

    বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ের দিকে নজর এখন সবার। রোববার তাদের চার হাত এক হবে। গোটা উদয়পুর শহরজুড়ে সাজ সাজ রব। 

    বিমানবন্দর থেকে শুরু হয়েছে আয়োজন। আগামীকাল রোববার লেক পিচোলা হ্রদের ধারে বসতে চলেছে রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার বিয়ের আসর। বড় বড় ভিআইপিরা রয়েছেন অতিথি তালিকায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মানের মতো অতিথিদের আসার কথা।

    আজ শনিবার আমেরিকা থেকে সোজা উদয়পুরে নামার কথা ছিল পরিণীতির দিদি প্রিয়াংকা চোপড়ার। সঙ্গে আসার কথা ছিল প্রিয়াংকার মেয়ে মালতী চোপড়া জোনাসেরও। স্বামী নিক আগেই জানিয়েছিলেন, তিনি আসতে পারছেন না শ্যালিকার বিয়েতে। এবার শোনা যাচ্ছে, প্রিয়াংকাও নাকি আসতে পারছেন না বোনের বিয়েতে।

    তবে প্রিয়াংকার মা ও ভাই ইতোমধ্যে পৌঁছে গেছেন উদয়পুরে। গতবার যখন পরিণীতির বাগদানে এসেছিলেন প্রিয়াংকা, সেই সময় মাত্র একদিনের মধ্যেই ফিরে যেতে হয়। কারণ তখন তিনি ব্যস্ত ছিলেন ‘সিটাডেল’-এর প্রচারে। তবে এবার আচমকা কি এমন কাজ পড়ল যে বোনের বিয়েতে আসতে পারবেন না অভিনেত্রী? তবে পুরোটাই ধোঁয়াশা অবস্থায় রয়েছে।

    গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে আম আদমি পার্টির নেতা তথা সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বাগ্দান সেরেছেন অভিনেত্রী। এ বার সাত পাক ঘোরার পালা। প্রিয়াংকার মতো মরুশহর রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। মোট ২০০ জন অতিথি। তার মধ্যে ৫০ জন ভিভিআইপি।

    বিনোদন ডেস্ক

  • পরিণীতি-রাঘবের জমকালো বিয়েতে ক্রিকেট ম্যাচে খেলোয়াড় কে কে?

    পরিণীতি আর রাঘব দুজনই খেলাধুলা পছন্দ করেন। বিশেষ করে ক্রিকেটের অনেক বড় ভক্ত এই যুগল। এ বছর মে মাসে মোহালি স্টেডিয়ামে এই জুটিকে আইপিএল ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছিল। বিটাউনের খবর, তাদের বিয়ের উৎসবেও এক জমকালো ক্রিকেট ম্যাচের আয়োজন রাখা হয়েছে।

    এ ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লিতে। বর ও কনে দুই পক্ষের মধ্যে এই ক্রিকেট ম্যাচ চলবে। এই পারিবারিক ম্যাচটি চোপড়া ভার্সেস চাড্ডা দলের মধ্যে হবে। দুই পরিবারের আত্মীয়স্বজন আর বন্ধু-বান্ধবরা ক্রিকেট দলে শামিল হবেন। 

    রোববার থেকে হয়ে গেছে। এই হবু দম্পতির বিয়ে ঘিরে আরও তথ্য ফাঁস হয়েছে। ২০ সেপ্টেম্বর ‘সুফি নাইট’-এর আয়োজন রেখেছেন। এতে কয়েকজন রাজনৈতিক নেতা ও তারকারা হাজির থাকবেন। তবে এ বিয়ের অনুষ্ঠানে ক্রিকেট ম্যাচ বড় আকর্ষণ হতে চলেছে। 

    পরিণীতি আর রাঘব ২৩ সেপ্টেম্বর উদয়পুরে যাবেন। সেখানে লীলা প্যালেসে ২৪ সেপ্টেম্বর তারা সাত পাকে বাঁধা পড়বেন। সেদিনই রাত সাড়ে আটটা থেকে লীলা প্যালেসে এক রাজকীয় রিসেপশনের আয়োজন থাকছে। 

    এ অনুষ্ঠানে রাজনৈতিক তথা বিটাউনের বড় বড় তারকারা শামিল হবেন। শোনা যাচ্ছে, পরিণীতির কাজিন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মেয়ে মালতীকে নিয়ে এ বিয়েতে উপস্থিত থাকবেন। তবে শ্যালিকার বিয়েতে আসছেন না প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস। 

    বিনোদন ডেস্ক

  • পরিণীতি-রাঘবের রিসেপশনের নিমন্ত্রণপত্র ভাইরাল, কোথায় বসছে বিয়ের আসর?

    নানা জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরে ২৪ মে সন্ধ্যায় দিল্লিতে বাগদান সারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এর পর থেকে শুরু হয় কবে হচ্ছে রিসিপশন। অবশেষে জানা গেল ৩০ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের রিসেপশন।  

    পরীণিতা ও রাঘবের রিসেপশনের আমন্ত্রণপত্র থেকে জানা গেছে, পাঞ্জাবের চণ্ডীগড়ে তাদের গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে। 

    আরও পড়ুন 

    যেটা চণ্ডীগড়ের তাজ হোটেল। পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা দুজনেরই আদি বাড়ি পাঞ্জাবের চণ্ডীগড়ে। তাই সেখানে রিসেপশনের আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

    এদিকে গুঞ্জন উঠেছিল উদয়পুরের ‘দ্য লীলা প্যালেসে’ পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। 

    আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, অলকা এবং সুনীল চাড্ডা চণ্ডীগড়ের তাজে ৩০ সেপ্টেম্বর তার পুত্র রাঘব এবং রীনা ও পবন চোপড়ার কন্যা পরিণীতি চোপড়ার রিসেপশন ও প্রীতিভোজ অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।  আপনাদের সবার আশীর্বাদ একান্ত কাম্য। 

    এদিকে পরিণীতি চোপড়া ও রাঘবের বিয়ের অনষ্ঠানে শুধু তাদের দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবই উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

    ইতোমধ্যে লীলা প্যালেসে অতিথিদের জন্য থাকার জায়গা বরাদ্দ করা হয়েছে। যেহেতু রাঘবের অনেক সহকর্মী রাজনীতিবিদও বিয়ের উৎসবে যোগ দেবেন, তাই নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।  

    এ বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্রিয়াংকা চোপড়া ও স্বামী নিক জোনাসও থাকার কথা রয়েছে। 
     

    বিনোদন ডেস্ক

  • লাইক-লাভে ভাসছে পরিণীতির গানের ভিডিও

    অনেক দিন পর কণ্ঠে গান তুলে নিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার গাইলেন লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গান ‘রাহে না রাহে হাম’। এটি ১৯৯৬ সালের সিনেমা ‘মমতা’য় ব্যবহৃত হয়েছিল। পরিণীতি সেই গানটিকে নিজের মতো করে গেয়ে আপলোড করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। ক্যাপশনে লিখেছেন- ‘কিছু গান শুধুই সুর নয়, সেগুলো অনুভূতি।’

    ইনস্টাগ্রামে আপলোডের পর মাত্র দুই ঘণ্টায় পরিণীতির গাওয়া ভিডিওর নিচে ১ লাখ ৬৩ হাজারের বেশি রিঅ্যাকশন জমা পড়েছে। সঙ্গে হাজারও মন্তব্য, যেগুলোতে তার গায়কীর ভূয়সী প্রশংসা। কেউ বলেছেন, ‘কী সুন্দর কণ্ঠ। আপনাকে মন দিয়ে ফেলেছি’; আবার কারও আবদার, ‘প্রতি সপ্তাহে এ রকম একটি করে গানের ভিডিও চাই।’

    হরিয়ানার এক পাঞ্জাবি পরিবারের মেয়ে। একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। গায়িকা হিসেবেও সফল তিনি। ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি গেয়ে শ্রোতার মন কেড়ে নেন পরিণীতি চোপড়া। ২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায় গানটি গেয়েছিলেন। ইউটিউবে গানটির ভিউ ১১৯ মিলিয়ন। এরপর তার কণ্ঠে দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘কেসারি’ সিনেমার ‘তেরি মিট্টি’ গানটি। এটির ভিউ ছাড়িয়েছে ১৩২ মিলিয়ন। 

    সিনেমায় পরিণীতিকে সর্বশেষ দেখা গেছে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘উঁচাই’ সিনেমায়। যেখানে তিনি কাজ করেছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানির মতো বরেণ্য অভিনেতাদের সঙ্গে। ছবিটি প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সফল হয়েছে। বর্তমানে তার হাতে রয়েছে ইমতিয়াজ আলির ‘চামকিলা’, টিনু সুরেশ দেসাইয়ের নির্মাণে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ ইত্যাদি সিনেমার কাজ।

    বিনোদন ডেস্ক

  • ‘আরে, আমি এখনও বিয়ে করিনি’

    পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডা। রাঘবের নয়াদিল্লির কাপুরথালা বাড়িতে প্রিয়জনদের উপস্থিতিতে আংটি বদল করেন দুই তারকা। ১৩ মে তারকা খচিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিণীতির চাচাতো বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং শিবসেনা নেতা আদিত্য ঠাকরেসহ হেভি ওয়েটরা। 

    অক্টোবরে বিয়ের বাদ্য বাজবে। ভেন্যুও দেখে এসেছেন। প্রিয়াঙ্কা-নিকের পদাঙ্ক অনুসরণ করে তারাও উদয়পুরেই বিয়ের আয়োজন করছেন। বাগদানের পর থেকে এসব খবর ঘুরে বেড়াচ্ছে। পরিণীতি-রাঘব মানেই বিয়ে নিয়ে আলোচনা। কখন বিয়ের নিমন্ত্রণ পাবেন, উদগ্রীব হয়ে আছেন ভক্তরা।

    ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে পরিণীতিকে দেখা গেল লিফটের ভেতরে। একজন তাকে অভিনন্দন জানান। বিনিময়ে ধন্যবাদ বলেন অভিনেত্রী। এরপর একজন বলে ওঠেন, বিয়েতে কিন্তু নিমন্ত্রণ করতে হবে। তাতে হেসে মাথা নাড়েন। হাতের ইশারাও করেন। এরপর আরেকজনের প্রশ্ন, ‘দাম্পত্য জীবন কেমন কাটছে?’ যাতে পরিণীতি বলেন, ‘আরে, আমি এখনও বিয়ে করিনি।’

    পরিণীতি পরেছিলেন একটি ফুল-হাতা কালো পোশাক, কানে ঝোলা দুল। একজন ভক্ত মন্তব্য করলেন, ‘কী সুন্দর লাগছে তাকে দেখতে’! আরেকজনের মন্তব্য, ‘রূপ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে।’ তৃতীয়জন লিখলেন, ‘রাঘব দেখলে পাগল হয়ে যাবে তো’।

    বাগদানের আগে প্রেম নিয়ে লাঞ্চ ও ডিনার ডেটে বেশ কয়েকবার দেখা গিয়েছিল পরিণীতি আর রাঘবকে। তবে এ নিয়ে মিডিয়ার সামনে একেবারে মুখ খোলেননি কেউই। সংবাদমাধ্যমের সামনে একবার রাঘবকে বলতে শোনা গিয়েছিল, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতি নিয়ে নয়।’ 

    কাজের সূত্রে, ‘চমকিলা’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা যাবে পরিণীতিকে এরপর। ইমতিয়াজ আলি পরিচালিত এ ছবি দুই জনপ্রিয় পাঞ্জাবি গায়ক অমরজত কৌর এবং অমর সিং চামকিলাকে ঘিরে তৈরি। ছবিটি আসবে নেটফ্লিক্সে।

    যুগান্তর প্রতিবেদন

  • আইপিএল মাঠে ডেটিং, পরিণীতিকে দেখে ‘ভাবি, ভাবি’ রব

    বলিউড নায়িকা পরিণীতি চোপড়া। কিছু দিন ধরে তার প্রেমের গুঞ্জন চলছে। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে মুম্বাইতে তার প্রথম ডিনার ডেটের পর থেকেই তাদের নিয়ে জোর গুঞ্জন উঠেছে।

    rnrn

    বুধবার রাতে ফের ডেটে এক হয়েছিলেন এ জুটি। তবে এবারের ডেট কোনো রেস্তোরাঁর আলো-আঁধারে নয়, বরং ভরা স্টেডিয়ামে। ‘চর্চিত প্রেমিকা’কে সঙ্গে নিয়ে আইপিএলের ম্যাচ দেখলেন রাঘব।

    rnrn

    বুধবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দেখতে মাঠে যান তারা। স্টেডিয়াম থেকে তাদের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। দুজনেই এদিন এসেছিলেন কালো পোশাকে। এর আগেও তাদের একই রঙের পোশাকে দেখা গেছে।
    rnএকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে স্টেডিয়ামে দুজনকে একসঙ্গে দেখে খেলা দেখতে আসা জনতা উত্তেজিত হয়ে পড়েন। চিৎকার করে তারা পরিণীতিকে ‘ভাবি, ভাবি’ বলে ডাকতে শুরু করেন। আর তা শুনে অভিনেত্রীর লাজুক হাসি আর গাল লাল হয়ে যাওয়াও চোখ এড়ায়নি।

    rnrn

    এদিকে ১৩ মে বাগদান সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিল্লিতে হবে সেই শুভ কাজ। আর বিয়ে হবে অক্টোবরে।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বাগদান ১৩ মে! 

    অনেকেরই ধারণা ছিল এপ্রিলে বাগদান সারেন পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডা। তবে এখন খবর শুভকাজ হয়নি। বরং তা হওয়ার কথা চলতি মাসে। 

    rnrn

    অনেক জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে অবশেষে। খবর মিলছে দিল্লিতে ১৩ মে বাগদান সারবেন পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা। গত মাসে দুজনকে মুম্বাইয়ে একসঙ্গে দেখার পর থেকেই শুরু হয় আলোচনা। ডেটিং নিয়ে গুজবও রটে।

    rnrn

    গত মাসে মুম্বাইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তখনই রটে যায় যে লুকিয়ে পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছেন তারা। সে সময় দেশে সিটাডেলের প্রমোশন করেন প্রিয়াঙ্কা। যদিও পরিণীতি বা রাঘব কেউই তাদের সম্পর্কের ব্যাপারটি এখনো নিশ্চিত করেননি!

    rnrn

    এসব গুজবের মধ্যেই লাইফস্টাইল এশিয়া ইন্ডিয়াকে পরিণীতি বলেন, ‘আমি যদি কেউ না হতাম বা আমাকে নিয়ে কেউ আগ্রহী না হতো, তাহলে মনে করতাম এতদিন অভিনেতা হিসেবে যা অর্জন করতে চেয়েছিলাম, তা করতে পারিনি। একজন সফল অভিনেতা যেমন বিখ্যাত হবেন, তেমনই প্রত্যেকের বসার ঘরের আলোচনার অংশ হবে, সংবাদের-সংবাদ চ্যানেলের অংশ হবে, ডিজিটাল মিডিয়ার অংশ হবে, পাপারাজ্জি কালচারের অংশ হবে।’

    rnrn

    এর আগে রাঘবকে পরিণীতি প্রসঙ্গে পাপারাজ্জিরা প্রশ্ন করলে জবাব এসেছিল, ‘আমাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতি নিয়ে নয়।’

    rnrn

    এদিকে জানা যাচ্ছে, রাঘব চাড্ডা ও পরিণীতির সম্পর্ক নাকি কলেজে পড়ার সময় থেকেই। তারা লন্ডনে একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে তখন ছিল বন্ধুত্ব, পরে সেটাই অন্য রূপ নেয়। এর মধ্যে বেশ কয়েকবার অভিনেত্রীকে দেখা গিয়েছে ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে। এখন দেখা যাক, মে মাসে আংটি বদল করেন নাকি পরী-রাঘব।

    অনলাইন ডেস্ক