Tag: পরিণীতি চোপড়া

  • পরিণীতি কি বিয়ের প্রস্তুতি শুরু করলেন?

    বলিউড তারকাদের বিয়ে মানে মহোৎসব। এতে থাকে ধুম ধাম প্রতিযোগিতা। আয়োজনে- কে, কার থেকে এগিয়ে।পাশাপাশি তাদের বিয়ের পোশাক, বিয়ের স্থান জানার জন্য ব্যাপক আগ্রহ থাকে অনুরাগীদের। যেমনটি দেখা গিয়েছিল সিদ্ধার্থ কিয়ারার বিয়ের ক্ষেত্রে। এবার বিয়ের গুঞ্জন ঢামাঢোল শোনা যাচ্ছে পরিণীতি চোপড়ার।

    rnrn

    সম্প্রতি অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে রাঘব চাধার বিয়ের গুঞ্জন উঠেছে। বিশেষ করে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে, যখন একটি রেস্তোরাঁর বাইরে দুজনকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকে খবরের শিরোনাম হওয়া শুরু হয়। এর রেশ কাটতে না কাটতে গতকাল বলিউড ডিজাইনার মনীশ মালহোত্রার সঙ্গে দেখা গেছে পরিণীতি চোপড়াকে। এতেই ভক্তদের ভাবিয়ে তুলেছে যে তাহলে কি অভিনেত্রী বিয়ের প্রস্তুতি শুরু করেছেন?

    rnrn

    পরিণীতি এবং রাঘবের মধ্যে কী তৈরি হচ্ছে তা জানার জন্য ভক্তরা খুব কৌতূহলী। একজন ভক্তও ভিডিওটিতে মন্তব্য করেছেন, এই দম্পতি কোথায় দেখা করেছেন তা জানতে চান। আর কীভাবে প্রেমে পড়ল?

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • কার সঙ্গে ডেটিংয়ে পরিণীতি চোপড়া!

    কিছু দিন আগেই মনের মানুষ খুঁজছেন বলে জানিয়েছিলেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। তখন তিনি বলেছিলেন, আমাকে একটি ছেলে খুঁজে দিন, যাতে আমার ব্যক্তিগত জীবনটা সাজিয়ে নিতে পারি। 

    সন্তানের মা হতেও ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী। বলেন, যেদিন আমি আমার মনের মানুষটিকে খুঁজে পাব, তার প্রেমে পড়ব, আমিও বিয়ে করতে চাই।

    আর এরই মধ্যে সংসদের তরুণতম সংসদ সদস্য ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে দেখা মেলে পরিণীতির। বুধবার রাতে একসঙ্গে ডিনার করার পর বৃহস্পতিবার দুপুরে ফের দুজনকে লাঞ্চ করতে দেখা গেছে। আর এই ঘনঘন ডেট ঘিরেই সরগরম বিনোদন দুনিয়া। তবে কি দুজনের প্রেম চলছে?

    বুধবার রাতে মুম্বাইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁয় দেখা গিয়েছিল পরিণীতি-রাঘবকে। তবে তারা একসঙ্গে আসেননি। রেস্তোরাঁয় একসঙ্গে সময় কাটানোর পর ফেরার সময় তারা ধরা পড়ে যান ফটোগ্রাফারদের ক্যামেরায়। ডিনারের পর লাঞ্চ! বৃহস্পতিবার দুপুরেই ফের একসঙ্গে দেখা যায় তাদের। 

    পর পর দুদিন দুজনকে একান্তে সময় কাটাতে দেখতে পাওয়ার পর স্বাভাবিকভাবেই তাদের প্রেম নিয়ে গুঞ্জন তুঙ্গে। ক্যামেরা দেখেও সরে না গিয়ে তাদের হাসিমুখে পোজ দেওয়া গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে। 

    এর আগে পরিচালক মণীশ শর্মার সঙ্গেও পরিণীতির মন দেওয়া-নেওয়া নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু পরে এও শোনা গিয়েছিল তাদের ব্রেকআপ হয়ে গেছে। এবার নতুন সম্পর্কের গুঞ্জন পরিণীতিকে ঘিরে।

    বিনোদন ডেস্ক