‘পুত্রবধূকে এত সুন্দরভাবে বরণ করতে দেখিনি’ 

Written by

in

পরিণীতি চোপড়া এখন চাড্ডা পরিবারের সদস্য। বিয়ের পর পরিণীতি চোপড়াকে সাদরে স্বাগত জানায় রাঘবের পরিবার। অভিনেত্রীর শ্বশুরবাড়ি প্রবেশের ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গেছে পরিণীতির শাশুড়ি তার নতুন পুত্রবধূর জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। 

রাঘব-পরিণীতির জন্য সারপ্রাইজ ঢোল-বাজনার পরিকল্পনা করেছিল চাড্ডা পরিবার। এ সময় নবদম্পতির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনরাও উপস্থিত ছিলেন। 

পরিণীতি চোপড়াকে স্বাগত জানাতে মিষ্টি বিতরণ এবং সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়েছিল। এছাড়া রাঘব চাড্ডা এবং পরিণীতির জন্য মজার খেলার আয়োজন করা হয়েছিল। দুজনের মধ্যে রিং-ফাইন্ডিং গেম এবং প্রশ্ন-উত্তর রাউন্ড ছিল, পরিণীতি এবং রাঘব দারুণ উপভোগ করেছিলেন। 

যখন সবাই জিজ্ঞাসা করেছিল- কে প্রথমে বলেছিল আমি তোমাকে ভালোবাসি? পরিণীতি চোপড়া নিজের দিকে ইঙ্গিত করেছিলেন অর্থাৎ তিনিই প্রথমে রাঘবকে প্রস্তাব করেছিলেন। পরিণীতি চোপড়াকে স্বাগত জানানোর ভিডিও ফোরফোল্ড পিকচার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। 

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে- ‘একজন পুত্রবধূ হলো সেই আলো, যা একজন মায়ের জীবনে সুখ নিয়ে আসে। পুত্রবধূকে এত সুন্দরভাবে বরণ করতে দেখিনি!’

ক্যাপশনে আরও লেখা- ‘চাড্ডা পরিবার পরিণীতি এবং রাঘবের জন্য একটি দুর্দান্ত ঢোল এবং সাজসজ্জার পরিকল্পনা করেছিল, সঙ্গে মিষ্টি এবং মজার খেলা ছিল। পরী যেমন বলেছে…পৃথিবীর সেরা পরিবার। যারা তাকে রানির মতো বরণ করেছিল’। রাঘবের দিল্লির বাড়িতে পরিণীতিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 
 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *