Tag: নারী

  • নারীকে প্রশ্ন করা হয়, পুরুষকে কেন নয়- প্রশ্ন আলিয়ার

    মাতৃত্বকালীন অভিজ্ঞতার বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। গত বছরের শেষের দিকেই তার ও রণবীরের সংসারে এসেছে একরত্তি রাহা। ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময়ই তিনি মা হয়েছেন। এটা নিয়ে তাকে কম কথা শুনতে হয়নি। এবার নিজে ক্যারিয়ার থেকে মা হওয়া- দুই বিষয়েই কথা বললেন রণবীরের ঘরণী।

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, যখন একজন পুরুষ বাবা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন, আর একজন নারী যখন মা হন তখন তিনি যে প্রশ্নের মুখোমুখি হন- সেই দুটোর মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে।

    rnrn

    সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, কখনো কাউকে কোনো পুরুষকে প্রশ্ন করতে শুনবেন না, যে ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময় বাবা হওয়ার সিদ্ধান্ত কতটা কঠিন ছিল। কিন্তু আমাকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে- আমি কি এখন কাজ করা কমিয়ে দিতে চাইছি পরিবারের জন্য? কিন্তু আমার কাছে এটা খারাপ কিছু নয়। বরং ঠিক আছে। টানা ১০ বছর একভাবে কাজ করে চলার পর একজন মা হিসেবে আমি আমার ক্যারিয়ারের গতি কিছুটা কমাতেই পারি। আর আমার কাছে এই সফরটা ভালোবাসায় ভরা ছিল। 

    rnrn

    আমি সবসময় যা করি সেটা ভালোবেসে করি। আমি যা সিদ্ধান্ত নেই সেটা যদি আমার ঠিক বলে মনে হয় তবেই নেই। আর যদি সেটা না হয় তাহলে দেখবেন আমি এক ঝটকায় অনেকটা পিছিয়ে গেছি, বলেন ভাট।

    rnrn

    তিনি আরও বলেন, আমাকে যদি সেরা টিম দিয়ে সেরা ছবি অফার করা হয়, কিন্তু আমি যদি ভেতর থেকে সেটাকে অনুভব না করতে পারি, সেটা যদি আমার ঠিক না মনে হয়, তাহলে আমি সেই কাজ করতে পারব না। তাই সন্তান হওয়াটাও সম্পূর্ণ আমার ইচ্ছা ছিল। তাছাড়া আমার মনে হয় না, এটা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকতে পারে। এটা খুব স্বাভাবিক এবং আনন্দের সঙ্গে নেওয়া একটা সিদ্ধান্ত ছিল।

    বিনোদন ডেস্ক

  • আশ্রম থেকে নারী পাচার করছেন শ্রাবন্তী!

    টালিউড নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি তার কর্মকাণ্ডের জন্য প্রায় খবরের শিরোনাম হয়ে থাকেন। ব্যক্তিজীবন, আবার কখনো ক্যারিয়ার নিয়ে। তবে বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

    বৃহস্পতিবার নতুন সিনেমা ‘সাদা রঙের পৃথিবী’ সিনেমার শুটিং করেছেন শ্রাবন্তী। এ সিনেমায় প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। নির্মাতা রাজর্ষি দের এ সিনেমার জন্য গত ২২ মার্চই বেনারসে পৌঁছেছে সিনেমার পুরো টিম। বিশ্বনাথের মন্দিরে পূজা দিয়ে পর দিনই শুটিং শুরু হয়।

    জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার গল্প বেনারসে অবস্থিত এক বিধবাদের আশ্রমকে নিয়ে। আশ্রম থেকে নারী পাচার হচ্ছে এবং সেই কাজ করছেন ভবানী। আর এই ভবানী চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে।

    চরিত্রটির মাধ্যমে নেতিবাচকভাবে পর্দায় ধরা দিচ্ছেন এ নায়িকা। তবে ভবানীর পাশাপাশি শিবানীর চরিত্রেও অভিনয় করছেন তিনি। এ চরিত্রের মূল লক্ষ্য খারাপ চক্রের বিনাশ।

    এদিকে এ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক করছেন তৃণমূলের কাউন্সিলর অনন্য ব্যানার্জি। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিন্দম শীল, দেবলীনা কুমার, সৌরসেনী মৈত্র, ঋতব্রত মুখার্জি প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • লড়াকু নারীর ভূমিকায় অভিনয় করতে পেরে আমি গর্বিত: মিথিলা 

    দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতাতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন এ অভিনেত্রী। ইতোমধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিথিলা।

    সম্প্রতি ‘মেঘলা’ নামে নতুন একটি ছবির সঙ্গে যুক্ত হয়েছেন মিথিলা। ছবির নাম ভূমিকায় দেখা যাবে তাকে। এটি নির্মাণ করছেন অর্ণব মিদ্যা। এরই মধ্যে ছবির পোস্টারও প্রকাশিত হয়েছে।

    এতে লড়াকু এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর এমন চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে অনেক গর্বিত বলে জানিয়েছেন মিথিলা।

    এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যখন একজন নারীর মাঝে প্রতিবন্ধকতা দূর করার সেই শক্তি জেগে ওঠে, তখন সব নেতিবাচক অপশক্তি তার হার মানে। আর এমনই এক লড়াকু নারীর নাম মেঘলা। একজন সাধারণ এক মেয়ে কীভাবে অসাধারণ হয়ে ওঠে, মেঘলা তার জলন্ত উদাহরণ। সেই গল্পই পর্দায় ফুটিয়ে তোলা হবে। আর এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি গর্বিত।

    মিথিলা আরও বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে বিভিন্ন দেশের নানা জনগোষ্ঠীর নারীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে আমার। তাদের নানা নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের এই নিজেকে ভেঙে দাঁড় করানো ও অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত।

    প্রসঙ্গত, ‘মেঘলা’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য নিজেই লিখেছেন নির্মাতা। মিথিলা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, অর্ণ মুখোপাধ্যায়, সায়ন ঘোষ, গৌরব চট্টোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, অমিত সাহা, দীপক হালদার প্রমুখ। আগামী মে মাসে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • বুবলী যখন সংগ্রামী নারী

    বুধবার রাত ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে ‘লোকাল’ সিনেমার একটি গানের শুটিং হয়।

    rnrn

    পরিচালক সাইফ চন্দন জানান, সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত গানটির শুটিং হয়। এতে শতাধিক কলাকুশলীরা অংশ নিয়েছেন।

    rnrn

    এই সিনেমায় একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে শবনম বুবলীকে। এলাকার নানা বাধা পেরিয়ে এক সময় নিজেকে প্রতিষ্ঠা করবেন একজন নেত্রী হিসেবে।

    rnrn

    সিনেমার গল্প সম্পর্কে নির্মাতা বলেন, এটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ধরানার একটি সিনেমা। এর চিত্রনাট্যে নতুনত্ব রয়েছে। মফস্বল এলাকার মানুষের জীপনযাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদার আজাদকে স্থানীয় মাস্তান ধরনের ছেলের চরিত্রে দেখা যাবে।

    বিনোদন ডেস্ক