Tag: নারী

  • নারীদের নিয়ে কী পরিকল্পনা, জানালেন অপু বিশ্বাস

    বিশ্ব নারী দিবস ছিল শুক্রবার। গত এক শতাব্দী ধরে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে দিবসটি। এই দিনটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজন থাকে। বিভিন্ন নারী তাদের সফলতার গল্প জানান। এ থেকে বাদ যান না শোবিজের তারকা নারীরাও।

    নারী দিবস সময় বিভিন্ন শ্রেণির নারীদের মধ্যে ভিন্ন এক ভালো লাগার অনুভূতি তৈরি করে। এবার দিবসটি ঘিরে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস জানালেন তার নিজের অনুভূতি।

    আরও পড়ুন: 

    শুক্রবার ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ নায়িকা লেখেন, আমি নারী। আর এটাই আমার শক্তি। পরিশ্রম আর সততা দিয়ে নারী শক্তিকে নিয়ে যেতে চাই আন্তর্জাতিক অঙ্গনে। কোনোকিছুর সঙ্গে আপোষ না করে আমার এই হার না মানা গল্প চলতে থাকুক আপনাদের কাছে।

    অভিনেত্রীর এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। প্রিয় তারকার প্রশংসা ও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে শুভেচ্ছা জানিয়েছেন তারা। একই সঙ্গে মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড ক্যুইনকে।

    উল্লেখ, অপু বিশ্বাস অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’।  ট্র্যাপ সিনেমায় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী জয় চৌধুরী। আর ছয়াবৃক্ষতে ছিলেন চিত্রনায়ক নিরব হোসাইন।
     

    বিনোদন ডেস্ক

  • অমৃতা-কারিনা ছাড়াও আরেক নারীর সঙ্গে প্রেম ছিল সাইফের

    পঞ্চান্ন বছরে পা দিয়েছেনে বলিউড স্টার সাইফ আলী খান। তিনি প্রথম বিয়ে করেন বয়সে ১০ বছরের বড় অমৃতা সিংকে। তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এরপর বলিউড নায়িকা কারিনা কাপুরের সঙ্গে সম্পর্ক হয় সাইফের। ১০ বছরের ছোট কারিনাকে বিয়ে করেন। কিন্তু এই দুইয়ের মাঝেও যে সাইফের জীবনে প্রবেশ করে অন্য এক নারী। এ বিষয়ে এবার মুখ খুললেন সাইফের মা শর্মিলা ঠাকুর।

    সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বের প্রোমো ইতোমধ্যেই প্রকাশ্য হয়েছে। প্রথমবার করণ জোহরের কফির আড্ডায় আসছেন শর্মিলা ও তার ছেলে সাইফ। শোয়ের রেকর্ডিংয়ে তিনি এসব তথ্য প্রকাশ করেছেন।

    শর্মিলা বলেন, অমৃতা সিং ও কারিনা ছাড়াও আরও এক নারী সাইফের জীবনে এসেছে। নাম রোজা ক্যাটালানো। ইতালির মডেল। অমৃতার সঙ্গে ২০০৪-এ বিচ্ছেদের পর রোজার সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ। পার্টিতে, সেটে সব সময়ে একসঙ্গে দেখা যেত সাইফ-রোজাকে। কেনিয়ায় দেখা হওয়ার পর থেকে রোজার জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গিয়েছিল ছোট নবাব। যদিও সেই সম্পর্ক শেষ হয় তিক্ততার সঙ্গে। তবে ছোট থেকেই নাকি প্রেমিক স্বভাবের তিনি। 

    ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে দেখা যাচ্ছে, ছেলেকে নিয়ে একের পর এক মন্তব্য করছেন শর্মিলা। যদিও মায়ের কথা শুনে সাইফ জানান, সবটাই তিনি বাড়িয়ে বলছেন। যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, করণ শর্মিলাকে জিজ্ঞেস করছেন তিনি কখন সইফকে শেষবার তিরস্কার করেছেন। সময় নষ্ট না করেই চটজলদি শর্মিলা বলেন, ‘এই তো কয়েক মিনিট আগে।’

    ছেলে সাইফ সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জানতে চান করণ। সাইফের কলেজ জীবনের কথা প্রকাশ্যে আনেন শর্মিলা। তিনি বলেন, ‘সাইফ তো পড়াশোনা করতে যেত না, কলেজ না গিয়ে বিমানসেবিকাদের সঙ্গে বেড়াতে চলে যেত।’ সাইফ যখন ইংল্যান্ডে পড়তে গিয়েছিলেন এটি তখনকার ঘটনা। মায়ের মুখে এসব গোপন তথ্য ফাঁস হতে দেখে তাকে থামানোর চেষ্টা করেন সাইফ। কিন্তু মাঝে ঢাল হয়ে যেন ছিলেন করণ। শেষে আক্ষেপের সঙ্গে বলেন, ‘আমাকে নিয়ে এ সব শোনার জন্যই কি ডাকা হয়েছে!’

    তথ্যসূত্র: আনন্দবাজার।

    বিনোদন ডেস্ক

  • ‘রহস্যময়ী’ নারীর ছবি দিয়ে যা বললেন সালমান

    সালমান খানের প্রেম কিংবা বিয়ে নিয়ে ভক্ত অনুরাগীদের যেন কৌতূহলের শেষ নেই। রোববার নিজের এক্স অ্যাকাউন্টে ‘রহস্যময়ী’ এক নারীর সঙ্গে ছবি দিলেন ভাইজান। 

    rnrn

    তার সেই ছবি ঘিরে ভক্তদের মাঝে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। ভক্তদের প্রশ্ন একটাই, কে এই ‘রহস্যময়ী’?।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সালমান লিখেছেন, আগামীকাল আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ শেয়ার করতে চলেছি। আমি সবসময় তোমার সাথে থাকব।

    rnrn

    তবে অভিনেতার সঙ্গে ছবিতে রহস্যময়ী নারীর মুখ দেখা যায়নি। উভয়ের পরনে রয়েছে সাদা প্যান্ট ও জ্যাকেট। মেয়েটির জ্যাকেটে লেখা ২৭/১২ অর্থাৎ ২৭ ডিসেম্বর যা সালমান খানের জন্মদিন।

    rnrn

    সালমানের এই ছবিতে ভক্তদের কমেন্টের ঝড় চলছে। কেউ ভালোবাসা জানিয়েছেন, কেউ আবার লিখেছেন, ভাবী নাকি? কেউ লিখেছেন, গোপনেই বিয়ে করে ফেলেছেন নাকি? কেউ আবার বিয়ে না করার অনুরোধ করেছেন।

    rnrn

    প্রসঙ্গত, চলতি বছরে মুক্তি পেতে চলেছে টাইগার সিনেমার তৃতীয় ইনস্টলমেন্ট। ক্যাটরিনা কাইফের সঙ্গে আবার দেখা যাবে সালমানকে। সিনেমাটিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সালমানকে। ফলে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ট্রেলার।

    বিনোদন ডেস্ক

  • নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জায়েদ খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

    নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন নায়ক জায়েদ খান। যে কারণে তাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

    rnrn

    রোববার ঢাকা জজকোর্টের আইনজীবী মুনিমা মান্নান এ লিগ্যাল নোটিশ পাঠান।

    rnrn

    ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’-বক্তব্যটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে জায়েদ খানকে লিগ্যাল নোটিশ করা হয়েছে। 

    rnrn

    শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া থেকে বিরত না থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে লিগ্যাল নোটিশে জানানো হয়েছে।

    rnrn

    লিগ্যাল নোটিশে আইনজীবী মুনিমা মান্নান উল্লেখ করেন, গত ১২ আগস্ট জায়েদ খান একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ বক্তব্যটি দেন। তার এ বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুণ্ন ও হেয়প্রতিপন্ন করা হয়েছে।

    rnrn

    বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে। অথচ নারীর প্রতি জায়েদ খানের এমন অবজ্ঞা এবং কুরুচিপূর্ণ বক্তব্য নারীদের হেয়প্রতিপন্ন করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • নারীরা কিসে আটকায়, জানালেন জায়েদ খান

    ‘নারী আসলে কিসে আটকায়?’—এমন একটি প্রশ্ন কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সবার উৎকণ্ঠা এই একটি বিষয় নিয়েই যে, পৃথিবীর ধনী, ক্ষমতাধর, সুদর্শন কিংবা সুকণ্ঠি পুরুষেরা যখন তাদের সঙ্গীদের ভালোবাসায়, সংসারজীবনে আটকে রাখতে পারছেন না। 

    ‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিশ্বের সেরা ধনী বিল গেটসের অর্থ, ফুটবলার হাকিমির জনপ্রিয়তা, প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির ভালোবাসা, সংগীতশিল্পী জনপ্রিয় তাহসানের কণ্ঠ কিংবা বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের স্মার্টনেস— কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। এদের প্রত্যেক্যের সঙ্গে তাদের জীবন সঙ্গিনীদের বিচ্ছেদ ঘটেছে। তা হলে— ‘নারী কিসে আটকায়? 

    সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা ও তর্কে যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও। এবার ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান জানালেন এ বিষয়ে তার মতামত।

    নারীরা কিসে আটকায়— এমন প্রশ্নের জবাবে এই নায়ক বলেন, এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে, নারীরা জায়েদ খানে আটকায়।

    জায়েদ খান জানান, নারীরা তাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করেন না। করে শুধু ছেলেরা। কারণ ছেলেরা তাকে নিয়ে ঈর্ষা করে। 

    তিনি বলেন, এবার আমেরিকায় গিয়ে আমার বন্ধুরা বলেছে— তুমি শুধু ছেলে ফ্রেন্ডের সঙ্গে কথা বলবা। মেয়ে ফ্রেন্ডদের সঙ্গে বলবা না।

    তিনি আরও বলেন, একজন ছেলে আমার ছবিতে বাজে মন্তব্য করেছিল, কিন্তু এর পরেই তার স্ত্রী আমাকে মেসেজ দিয়ে বলেছে, আপনি আমার হাজবেন্ডের কথায় কিছু মনে করবেন না। উনি আপনাকে নিয়ে জেলাস করেছে।

    বিনোদন প্রতিবেদন

  • ‘নারী কীসে আটকায়’, যা বললেন অপু ববি ও তমা মির্জা

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েক দিন আগে সোফিয়ার সঙ্গে ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী এ ব্যক্তির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। 

    সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ট্রেন্ড চালু হয়েছে। যেখানে অনেককেই প্রশ্ন করতে দেখা যায়, নারী আসলে কীসে আটকায়? এমন প্রশ্নের উত্তরে শোবিজ অঙ্গনের তারকারাও বাদ যাচ্ছে না। জানিয়েছেন একেক তারকার একেক মন্তব্য। এবার এ বিষয়ে কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, ববি ও তমা মির্জা।

    চিত্রনায়িকা অপু বিশ্বাসের মতে, নারীরা আটকায় ভালোবাসায়। এর পর সম্মান সম্পর্ক টিকিয়ে রাখে। নায়িকা ইয়ামিন হক ববি মনে করেন, নারী মায়ায় আটকে যায়। ‘সুড়ঙ্গ’খ্যাত চিত্রনায়িকা তমা মির্জার মতে, নারী আটকায় কমিটমেন্টে।

    আরও পড়ুন:

    অপু বলেন, ‘নারীরা প্রথমত আটকায় ভালোবাসায়। ভালোবাসার বন্ধনে নারী আটকে যায়। এর পর বিশ্বাস আর সম্মানে সম্পর্ক টিকে থাকে। একটি সম্পর্কে এগুলো যখন থাকবে না, তখন অন্য কিছু দিয়ে আটকে রাখা সম্ভব নয়। টাকা কিংবা ক্ষমতার মোহ শুধু নারীর নয়, পুরুষেরও থাকে। তবে আমি মনে করি, এটি নির্দিষ্ট একটা সময়ের জন্য। এর পর মোহ ভঙ্গ হয়। কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান থাকলে সে সম্পর্ক কখনো নষ্ট হয় না।’

    ববি বলেন, ‘নারী মায়ায় আটকে থাকে। মায়ার টানে দুজনের সম্পর্ক টিকে থাকে। এটি যখন উঠে যায়, তখন অন্য কিছুর জন্য সম্পর্ক থাকে না। নারী মায়ায় আটকে যায়।’

    তমা বলেন, ‘নারীর কমিটমেন্ট অনেক শক্তিশালী। কমিটমেন্টে নারী আটকায়। আমি মনে করি কমিটমেন্ট আর ভালোবাসায় নারী আটকে যায়।’

    অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘একটি মেয়ে সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।’

    অভিনেত্রী সোহানা সাবা মনে করেন, কাউকে আটকানোর চেষ্টা করাই উচিত না। তিনি বলেন, ‘ছেলে হোক আর মেয়ে— শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তা হলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

    বিনোদন ডেস্ক

  • নারীরা কিসে আটকায়, যা বললেন সুবাহ

    কিছুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ট্রেন্ড হচ্ছে, যেখানে অনেককেই প্রশ্ন করতে দেখা যায়, নারী আসলে কীসে আটকায়?

    এমন প্রশ্নের উত্তরে এক একজন এক এক মন্তব্য প্রকাশ করেছেন। বাদ পড়ছেন না শোবিজ অঙ্গনের তারকারা। তারাও তাদের নিজস্ব ভাবনাটুকু তুলে ধরছেন। 

    ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা। ব্যক্তিগত জীবন তিনি অনেক সমালোচিত। এই নায়িকা মনে করেন, মেয়েরা শুধু বিশ্বস্ততায় আটকায়। সুবাহ তার অভিজ্ঞতা থেকে বলেন, ‘অনেক টাকাওয়ালা, গুণী, প্রতিষ্ঠিত মানুষকে ফেলে রেখে চলে যেতে দেখিছি অনেক বউ বা প্রেয়সীকে। কারণ নারী শুধু পুরুষের টাকায়, রূপে-গুণে আর ক্ষমতায় আটকায় না।’

    নায়িকার ভাষ্য, ‘নারী সারা জীবনের জন্য বিশ্বস্ত ব্যক্তির কাছে আটকে যায়। যে তার বিশ্বাসের মর্যাদা দিতে জানে। আবার অনেক সুন্দরী গুণী নারীকে দেখেছি কম টাকাওয়ালা মানুষের সঙ্গে ভাঙা ঘরে সুখে সংসার করতে। কারণ নারী সব পারে, কিন্তু ভালোবাসার মানুষের ভাগ দিতে পারে না। সম্মান আর বিশ্বাসে নারী আটকে থাকে তার বিশ্বস্ত পুরুষের সঙ্গে।’ 

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মনে করেন,‘একটি মেয়ে সম্পর্ক থেকে শুধু ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না।’

    অভিনেত্রী সোহানা সাবার মতে, ‘ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না। এসব খুব ক্ষ্যাত আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান, তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

    এর পরও যদি কোনো নারী চলে যান? এমন প্রশ্নে অভিনেত্রীর ভাষ্য, ‘তারপরও যদি সে চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না। তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ আপনার ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্যে ‘রাইট টাইম’ আর ‘ভ্যাকান্সি’-এর জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছেন।’

    বিনোদন ডেস্ক

  • স্বামীরা সবসময় থাকে না: মেহজাবিন

    ছোটপর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। টেলিভিশন হোক কিংবা অনলাইন সবখানেই তার জয়জয়কার। তবে আজকাল নাটকে অভিনয় থেকে কিছুটা দূরে আছেন তিনি। 

    rnrn

    এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মেহজাবিন অভিনীত ওয়েব সিরিজ ‘পুনর্জন্ম’-এর শেষ অধ্যায়। 

    rnrn

    অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। সম্প্রতি ফেসবুকে নারীদের উদ্দেশ্য করে একটা পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী।

    rnrn

    মেহজাবিন লিখেছেন, নারী: আপনাকে সব কিছু করতে হবে না। আপনাকে একজন সুপারমম, একজন সুপার হাউসওয়াইফ, একজন সুপার পেশাদার, একজন সুপারওম্যান হতে হবে না। কারণ যখন আপনার শরীর আপনাকে সমর্থন করবে না, তখন খুব কম লোকই আপনার ওই পরিশ্রমের কথা মনে রাখবে।

    rnrn

    অভিনেত্রী আরও লিখেছেন, তাই বাইরে যান, ভ্রমণ করুন, হাঁটাহাঁটি করুন, ওয়ার্কআউট করুন, পার্কে যান, জিমে যান, যা আপনাকে চাঙা করে তা খান, নিজেকে ঠিক করুন—আপনার পছন্দের পোশাক পরুন, নিজের মতো থাকুন, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, কখনো কখনো না বলুন এবং এটি আপনার জন্যই করুন!

    rnrn

    পোস্টের শেষে মেহজাবিন লিখেছেন, বাচ্চারা বড় হয়ে চলে যায়, স্বামীরা সবসময় থাকে না, কাজ সহজেই আপনাকে প্রতিস্থাপন করতে পারে, ঘর আবার নোংরা হয়ে যাবে, তবে আপনার মানসিক স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ এবং আপনি দ্বিতীয় সুযোগ নাও পেতে পারেন।

    বিনোদন ডেস্ক

  • এবার স্বর্ণপাম জিতলেন ফরাসি নারী নির্মাতা

    ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে তৃতীয় নারী হিসেবে সর্বোচ্চ স্বীকৃতি স্বর্ণপাম (পাম দ’র) জিতলেন ফরাসি পরিচালক জাস্টিন ত্রিয়েত। তার নির্মিত ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

    rnrn

    গত রাতে কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে জাস্টিন ত্রিয়েতের হাতে স্বর্ণপাম তুলে দেন আমেরিকান অভিনেত্রী জেন ফন্ডা। কানের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনও নারী এই স্বীকৃতি পেলেন। 

    rnrn

    তরুণ এ নির্মাতা তার সিনেমায় তুলে ধরেছেন কিছু রোমহর্ষক ঘটনা।

    rnrn

    সিনেমার গল্প এক নারীর স্বামীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। ক্রাইম, ড্রামা ও থ্রিলার ঘরানার এই সিনেমায় শেষে জানা যায়, স্বামী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্ত্রী নিজেই।

    rnrn

    ঘটনা আরও টুইস্টের দিকে এগোয় হত্যাকাণ্ডের সাক্ষীকে কেন্দ্র করে। বাবার হত্যাকারী মা আর সে ঘটনার একমাত্র সাক্ষী তাদের অন্ধ ছেলে।

    rnrn

    জটিল ধাঁধার এ গল্প কানের বিচারকদের পছন্দ হয়েছে–এ হত্যার পেছনে লুকিয়ে থাকা আরেক সত্য জানতে পেরে। আর সেই সত্যের জোরেই সিনেমাটিকে বিচারকদের পছন্দের শীর্ষে তুলে ধরে। 

    rnrn

    ২০টি সিনেমা ও একটি তথ্যচিত্রের মধ্যে এ সিনেমাটিই হৃদয় ছুঁয়ে যায় দর্শক ও বিচারকদের।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • নারী সাংবাদিকের বিয়ের প্রস্তাবে যে উত্তর দিলেন সালমান খান

    আগে একাধিক ভক্ত থেকে বিয়ের প্রস্তাব পেলেও এবার হলিউডের এক নারী সাংবাদিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান।   

    rnrn

    টাইগার ৩–এর শুটিং শেষেই আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আবুধাবিতে চলে আসেন সালমান খান। শুক্রবার আইফা রকস অনুষ্ঠানে অংশ নেন বলিউডের ‘ভাইজান’। 

    rnrn

    এই অনুষ্ঠানেই এক নারী সাংবাদিক বিয়ের প্রস্তাব দিয়ে সালমান খানকে বলেন, ‘আপনি কি আমাকে বিয়ে করবেন।’ হঠাৎ এমন প্রস্তাবে অবাক হননি সালমান।

    rnrn

    উত্তরে তিনি বলেন, আমার বিয়ের দিন শেষ। আমার সঙ্গে আপনার ২০ বছর আগে দেখা করা উচিত ছিল।

    rnrn

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অ্যালিনা খলিফে ওই নারী সাংবাদিক জানান তিনি হলিউড থেকে এসেছেন এবং তিনি সালমানকে জানান, তাকে দেখেই তার প্রেমে পড়েছেন তিনি। তখন সালমান মজা করে বলেন, আপনি মনে হয় শাহরুখ খানের কথা বলছেন। পরে ওই নারী বলেন, ‘না, আমি আপনার কথাই বলছি।’ এরপরই তিনি বিয়ের প্রস্তাব দেন। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের সঙ্গে এই নারী সাংবাদিকের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। 

    যুগান্তর ডেস্ক