Tag: নায়িকা

  • তুরস্কে যাচ্ছেন নুসরাত ফারিয়া

    সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ থেকে তিনি নতুন একটি বিজ্ঞাপনের শুটিং শুরু করছেন। গত কয়েকদিন ভারতের কলকাতায় ছিলেন এ নায়িকা। ঢাকা ফিরছেন আজ। ফিরেই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন। এটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’র বিজ্ঞাপন। নির্মাণ করছেন ইমেল হক। 

    rnrn

    কলকাতায়ও তিনি বিজ্ঞাপনের কাজে গিয়েছিলেন। শুটিংও করেছেন। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘গেল কয়েকদিন কলকাতা ছিলাম। সেখানে একটি নতুন বিজ্ঞাপনের শুটিং করেছি। ঢাকায় ফিরেই আজ থেকে নতুন একটি বিজ্ঞাপনের কাজ করব। এ ছাড়াও আরও কয়েকটি বিজ্ঞাপনের কাজ আছে। সেগুলো বিস্তারিত পরে জানাব।’ 

    rnrn

    এদিকে আগামী আগস্ট থেকে এ চিত্রনায়িকা নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। নাম ‘সে ধীরে আসে’। এটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমার ভক্ত দর্শকের জন্য সুখবর হচ্ছে, আগস্ট থেকে নতুন সিনেমার কাজ শুরু করছি। তার আগে আমি তুরস্ক যাব। সেখানে ঘুরে বেড়ানো শেষে দেশে ফিরে এসে আমি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নেব। আশা করছি নতুন সবগুলো কাজ ভালো হবে।’ 

    rnrn

    এ নায়িকা সম্প্রতি রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গানে অংশ নিয়েছেন। গানের শিরোনাম ‘কলিজা আর জান’। কিছুদিন আগে কলকাতায় মুক্তি পায় তার অভিনীত ‘আবারও বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা। এ ছাড়াও কলকাতায় ‘রকস্টার’ নামের আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সেখানে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন নুসরাত ফারিয়া।

    বিনোদন ডেস্ক

  • সবাই বলবে, এই মেয়েটা আসলে সংসার করতে পারে না: পরীমনি

    যারা শোবিজ অঙ্গনের টুকটাক খবর রাখেন, তারা বেশ ভালো করেই জানেন চিত্রনায়িকা পরীমনির জীবনে তার ‘নানু ভাই’(নানা) গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। খুব ছোটবেলায় মাকে হারান, আর একটু বড় হয়ে বাবাকেও হারান এ নায়িকা। এর পর তার সুখ-দুঃখের সবসময়ের সঙ্গী সেই নানা।

    নানাকে নিজের কাছেই রাখতেন তিনি। তবে বিয়ের পর এক সময় তার মনে হয়েছে— স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের যাতে কোনো সমস্যা না হয়, তাই নানাকেও বাড়িতে রেখে আসেন এই নায়িকা। আর এই কথা জানাতে গিয়েই কেঁদে ফেললেন পরীমনি।

    সম্প্রতি রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় এসেছে রাজ-পরীর দাম্পত্য সম্পর্ক এখন কোন পর্যায়ে। আর ইতোমধ্যে সংবাদমাধ্যমে এই তারকা দম্পতির পাল্টাপাল্টি বক্তব্যে অনেকটাই পরিষ্কার যে, বিয়েবিচ্ছেদের দোরগোড়ায় দাঁড়িয়ে তারা।

    সবশেষ সোমবার রাতে এক সংবাদমাধ্যমের ফেসবুক লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরীমনি। সেখানে রাজের অ্যাকাউন্ট থেকে ভিডিও ফাঁস ও নিজেদের সম্পর্ক নিয়ে নানা কথা বলেছেন এই অভিনেত্রী। সংসার টিকিয়ে রাখতে তার পক্ষ থেকে যে চেষ্টার কোনো কমতি ছিল না তা অনেকটাই বলার চেষ্টা করেছেন তিনি।  

    আর তা জানাতে গিয়ে অনুষ্ঠানের একপর্যায়ে পরীমনি বলেন, ‘বিয়ের পর নানু ভাই বাসায় থাকাটাও…। আমার মনে হচ্ছিল রাজ এটা নিয়ে অনেক বেশি ডিস্টার্ব। কারণ আমাদের সেই বাসাটা শিফট করে ছোট বাসায় চলে গেছি। আমার মনে এটা হয়েছে— অনেক সময় মাঝ রাতে ও অনেক সাউন্ড দিয়ে গান শুনতে চায়, যেটাতে আমার নানুর সমস্যা হয়। এখানে রাজকেও আমি কিছু বলতে পারি না। কারণ রাজের মুডটা ওরকম থাকে এবং নানু ভাইকেও আমি কিছু বলতে পারি না। তখন এই ব্যাপারটাই আমি চাচ্ছিলাম না, জয়েন্ট ফ্যামিলিতে কিছু কিছু প্রবলেম হয়, আর যেখানে নানু ভাই সারাজীবন আমার সঙ্গে থেকে এসেছে, সেখানে নানু ভাইকেও আমার বাড়িতে শিফট করে দিয়েছি।’ ঠিক কথার এ পর্যায়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।

    আর কাঁদতে কাঁদতে তিনি আরও বলেন, ‘আমার ফোকাস ছিল আমার ফ্যামিলিটা…। দেখেন কোনো কিছু হলে তো পরীকেই এখন দায়ভার নিতে হবে যে, এই মেয়েটা আসলে সংসার করতে পারে না। আরও ১০ জন এলে আমার ওপরেই আঙুলটা তুলবে যে এই মেয়েটার-ই প্রবলেম। এইটা আমি যেভাবে বুঝি, আপনি যেভাবে বোঝেন, এটা রাজও খুব ভালোভাবে বুঝিয়েছিল।

    ‘এ জন্যেই এই ব্লেম গেমটা সারাজীবন আমার নিতে হবে বা এখন আমি নিচ্ছি। যেটার জন্য আমাকে খুব বাজেভাবে পেয়ে বসল, এটা একটা সূত্র হয়ে দাঁড়াল যে, কোনো কিছু হলে এটা পরীর-ই দোষ হবে।’

    বিনোদন ডেস্ক

  • ইসলামের পথে চলার জন্য অভিনয় ছেড়েছেন নায়িকা পপি

    অনেক আগেই ধর্মের টানে শোবিজজগৎ ছেড়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পুষ্পিতা পপি। জীবনযাপনও বদলে ফেলেছেন। আর বর্তমানে ইসলাম ধর্ম অনুযায়ী নিজেকে পরিচালনা করছেন এ নায়িকা, যা তার সামাজিকমাধ্যমে ফেসবুক হ্যান্ডেলে চোখ রাখলেই স্পষ্ট।

    সম্প্রতি এ নায়িকা ফ্রান্স থেকে দেশের একটি সংবাদমাধ্যমকে জানান, ইসলামের পথে সঠিকভাবে চলার জন্য সিনেমা ছেড়েছেন। বাকি জীবন এভাবেই ইসলাম ধর্ম অনুযায়ী কাটাতে চান। আপাতত কিছু করছেন না বলেও জানান তিনি।

    সিনেমা জগত থেকে পুরোপুরি সরে গেছেন এ নায়িকা। পর্দায় আর কখনই দেখা যাবে না তাকে। বর্তমানে ফ্রান্সে স্বামী-সংসার নিয়ে সময় কাটাচ্ছেন। বলেন, মহান আল্লাহ ভবিষ্যতে যা করবেন, আমাকে যেভাবে চালাবেন সেভাবেই চলব আমি।

    ২০১৮ সালেই সিনেমা থেকে দূরে সরে যান পুষ্পিতা পপি। তবে ২০১৯ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন। তখন জানিয়েছিলেন, আমি ধার্মিক পরিবারের মেয়ে। বলা যায় শখ থেকে অভিনয়ে এসেছিলাম। অভিনয়ে আসার পরও নিয়মিত নামাজ পড়তাম, জিকির-আসকার করতাম। অভিনয়ে থাকার সময় মাঝে মাঝেই মনে হতো, ক্ষণিকের আনন্দের জন্য সব হারাচ্ছি আমি। এর পর এ ব্যাপারে বোধ চলে আসায় সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিই।

    প্রসঙ্গত, ‘পাঙ্কু জামাই’ সিনেমায় শাকিবের প্রথম প্রেমিকার ভূমিকায় অভিনয় করেন পুষ্পিতা পপি। তবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার।

    তিনি ‘কখনো ভুলে যেও না’, ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’ সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’।

    বিনোদন ডেস্ক

  • ক্রিকেটারদের প্রেমে পড়েও বিয়ে করেননি যেসব বলি অভিনেত্রী

    ক্রিকেটারদের প্রতি ঝোঁক বলিউড নায়িকাদের। আনুশকা শর্মা যেমন বিরাটকে বিয়ে করে সুখী হয়েছেন। তেমনি তার অগ্রজরাও ক্রিকেটারদের প্রেমে হাবুডুব খেয়েছেন। তবে সাতপাকে বাঁধা পড়েছেন খুব কম অভিনেত্রীই।

    rnrn

    বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা ক্রিকেটারদের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও সাতপাকে বাঁধা পড়েছেন অন্য পুরুষের সঙ্গে। এই তালিকায় রয়েছেন অমৃতা সিং, নাগমা, কিম শর্মা, অমৃতা অরোরা, দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের নাম।

    rnrn

    বলিউড অভিনেত্রী অমৃতা সিং যখন তার ক্যারিয়ারের চূড়ায় ছিলেন সেই সময় তিনি রবি শাস্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। রবিও সেই সময় ক্রিকেটের বাইশ গজ কাঁপাচ্ছিলেন। একটি পত্রিকার প্রচ্ছদের জন্য ফোটোশুটের সময় আলাপ হয় অমৃতা এবং রবির। শুটিংয়ের সেটেই বন্ধুত্ব হয় দু’জনের। সেই আলাপ প্রেমে গড়াতে দেরি হয়নি। তবে পরে আর বিয়ে হয়নি।

    rnrn

    বলিউড অভিনেত্রী কিং শর্মা একটা সময় সিনেমায় দাপট দেখিয়েছিলেন। তার ক্যারিয়ার যখন তুঙ্গে তখন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারতের ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে। দুজনকে বহু জায়গায় এক ফ্রেমে ধরা পড়তে দেখা যায়। বহু বছর তাদের প্রেম ছিল। কিন্তু সেই প্রেমের পরিণতি পায়নি।

    rnrn

    ভারতের আরেক ক্রিকেটার জহির খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী ইশা সর্বাণী। আট বছর তাদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু জহির-ইশার প্রেমের পূর্ণতা আসেনি। ২০১৭ সালে সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন জহির।

    rnrn

    নব্বই দশকে হিট নায়িকা ছিলেন নাগমা। সেই সঙ্গে ভারতীয় এক ক্রিকেটারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। কিন্তু তারা ঘর বাঁধতে পারেননি। 

    rnrn

    বর্তমানে মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের প্রেম নিয়ে বলিপাড়ায় আলোচনা শোনা যায়। মালাইকার বোন অমৃতা একটা সময় ক্রিকেটারের প্রেমে পড়েছিলেন। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে যা বললেন শাকিবের নতুন নায়িকা

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এ সিনেমায় তার নায়িকা হিসাবে থাকছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল। বিষয়টি সিনেমার নির্মাতা হিমেল আশরাফ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা হিমেল আশরাফ জানান, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

    হিমেল আশরাফ বলেন, ‘ইধিকা পালের ভিসা হয়েছে। প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা তাকেই চূড়ান্ত করেছি। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে।’

    এদিকে শুক্রবার রাত ১১টার দিকে হিমেল আশরাফ একটি ভিডিও পোস্ট করেছেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে। সেই ভিডিওটি ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকার।

    ইধিকা বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পাল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এই ঈদে, সিনেমা হলে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিতে।

    ইধিকা পাল অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী। জানা গেছে, শাকিবের সিনেমায় অভিনয়ের জন্য নতুনভাবে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। নির্মাতা জানান, এই সিনেমার কারণে শাকিব খানও ওজন কমিয়েছেন। চরিত্র ও গল্পের প্রয়োজনে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে তার।

    বিনোদন ডেস্ক

  • বলিউডের হিট ছবির নায়িকা এখন সন্ন্যাসী!

    বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নীতা মেহতা। এই জগতে কাটিয়েছেন প্রায় দুই দশক। অভিনয় করেছেন ৪০টিরও বেশি সিনেমায়। বিনোদ খান্না, সঞ্জীব কুমারের মতো অভিনেতাদের সঙ্গে হিট ছবিতে কাজ করতে দেখা যায় তাকে। বর্তমানে তিনি সন্ন্যাসীনির জীবন কাটাচ্ছেন।

    মুম্বাইয়ের এক গুজরাটি পরিবারে জন্ম এই অভিনেত্রীর। বাবা ছিলেন আইনজীবী, মা চিকিৎসক। বাবা-মা চাইতেন, তাদের কন্যা পড়াশোনা করে ক্যারিয়ার তৈরি করুক। কিন্তু ছোটোবেলা থেকেই নীতার মন ছিল অভিনয়ের দিকে। পড়াশোনা করলেও সেদিকে নীতার মন ছিল না। স্কুলের গণ্ডি পার করে কলেজের সন্ধানে ছিলেন তিনি। হঠাৎ একদিন খবরের কাগজে ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) বিজ্ঞাপন চোখে পড়ে তার। সেখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

    কিন্তু নীতার বাবা-মা তাকে অভিনয় নিয়ে পড়াশোনা করার অনুমতি দেননি। তিনি বাড়ির বিরুদ্ধে গিয়ে এফটিআইআইয়ে ভর্তি হওয়ার ফর্ম পূরণ করেন। ২০ হাজার ছাত্রছাত্রীর মধ্যে মাত্র চার থেকে পাঁচ জনকে ভর্তি হওয়ার সুযোগ দিত এফটিআইআই। নীতা আশা ছেড়ে দিয়েছিলেন। এত জনের মধ্যে তিনি যে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তা ভাবতেই পারেননি।

    অবশেষে স্বপ্নপূরণ হয় নীতার। এফটিআইআইয়ে ভর্তি হওয়ার পর বলিউডের বড় বড় তারকাদের সঙ্গে পরিচিতি বাড়ে তার। মডেলিংও শুরু করেন তিনি। কলেজে পড়াকালীন ‘পোঙ্গা পণ্ডিত’, ‘ইয়ে হ্যায় জিন্দেগি’-এর মতো বিভিন্ন হিন্দি ছবিতে কাজ করার সুযোগ পান নীতা। কিন্তু তার জীবনে মাইলফলক হয়ে দাঁড়ায় ১৯৭৮ সালের ‘ম্যায় তুলসি তেরে অঙ্গন কি’ ছবিটি। রাজ খোসলা পরিচালিত এই ছবিতে বিনোদ খান্না এবং আশা পারেখের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন নীতা। এই ছবিতে তার অভিনয় দর্শকের মনে জায়গা করে নেয়।

    তারপর আর নীতাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আশির দশকে একের পর এক হিট ছবিতে অভিনয় করতে থাকেন তিনি। তবে সঞ্জীব কুমারের সঙ্গে পর্দায় তার জুটি বেশি পছন্দ করেছিলেন দর্শক। কাজ করার সূত্রে, সঞ্জীবের সঙ্গে বন্ধুত্ব হয় নীতার। বলিপাড়ায় কানাঘুষা শোনা যায়, নীতা ও সঞ্জীব দুজনে সম্পর্কেও ছিলেন। অভিনেতাকে বিয়েও করতে চেয়েছিলেন নীতা। সঞ্জীবকে নাকি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ে করার জন্য শর্ত রেখেছিলেন সঞ্জীব। তিনি নীতাকে জানিয়েছিলেন, তাকে বিয়ে করলে অভিনয়জগতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে নীতাকে। অভিনয় থেকে সরে আসতে পারলে তবেই তিনি বিয়ে করবেন।

    ভালোবাসা পাওয়ার জন্য ক্যারিয়ার জলাঞ্জলি দিতে রাজি ছিলেন না নীতা। তাই সঞ্জীবকে ভালোবাসলেও তার কাছ থেকে সরে এসেছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে ব্যাপারটি জানাজানি হয়ে গেলে কাজ কম পেতে থাকেন নীতা।

    ‘জানি দুশমন’, ‘পত্থর সে টক্কর’, ‘হিরো’র মতো ছবিতে সঞ্জীবের সঙ্গে অভিনয় করেছিলেন নীতা। সঞ্জীব ভেবেছিলেন, অন্য নারীদের মতো নীতাও হয়ত তার যশ, প্রতিপত্তি দেখে তাকে বিয়ে করতে চেয়েছিলেন। তাই নীতা যখন তাকে বলেন, বিয়ের পরেও তিনি কাজ চালিয়ে যেতে চান তখন সেই প্রস্তাব ফিরিয়ে দেন সঞ্জীব।

    আশির দশকে যে নীতা মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতেন, তিনিই পরের দিকে বয়স্কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন। সেই ধরনের চরিত্রে কাজ করলেও পরে আর নীতাকে কেউ কাজের সুযোগ দিতে চাইতেন না।

    বলিউডের শ্রীদেবী এবং জয়াপ্রদার মতো নায়িকারা এসে যাওয়ার পর নীতা বুঝতে পারেন, ইন্ডাস্ট্রিতে তার দিন শেষ হয়ে এসেছে। তাই অভিনয় থেকে সরে আসেন তিনি। সঞ্জীবের কাছ থেকে সরে আসার পর আর কাউকে বিয়েও করেননি তিনি। এর পর মুম্বাইয়ে একটি গহনার দোকান খোলেন নীতা। কিন্তু অভিনয় ছাড়ার পর বেশি দিন ব্যবসায় মন দিতে পারেননি তিনি। তাই দোকান বন্ধ করে তিনি ধর্মে মনোনিবেশ করেন।

    ছোট থেকেই নীতা তার মাকে দেখতেন মা আনন্দময়ীর আশ্রমে যেতে। তিনিও ওই আশ্রমে যাতায়াত শুরু করলেন। আনন্দময়ীকে উৎসর্গ করে একটি বইও লেখেন তিনি। বর্তমানে ইউটিউবে নিজের একটি চ্যানেল খুলে সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেন তিনি। বলিউড থেকে সরে গিয়ে এখন তিনি সন্ন্যাসিনী।

    বিনোদন ডেস্ক

  • চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার

    পুলিশের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার হয়েছেন। তাকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

    শনিবার দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

    শনিবার সকালে চিত্রনায়িকা ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

    এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

    এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

    এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

    ফেসবুক মাহিয়া মাহি বলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে। তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

    শুক্রবার ভোরে মাহি ফেসবুকে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান। এর পর তিনি ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেন এই হামলা নিয়ে।

    মাহির অভিযোগ, ইসমাইল ওরফে লাদেন নামে প্রতিপক্ষ তাদের শো রুম দখল করে নিয়েছে। আর এই কাজে সহযোগিতা করেছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি দেড় কোটি টাকার বিনিময়ে গাড়ির শোরুম দখল করে দিচ্ছেন।

    মাহি এও জানান, দেশে ফিরে ১৮ মার্চ শনিবার বিকাল ৫টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনি রাজ কার প্যালেসে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত তিনি জানাবেন।

    ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুজনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মাহি। এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুস’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি।

    পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘শুক্রবার ভোরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুপক্ষই পালিয়ে যায়। তাদের জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এ সময় ইসমাইল হোসেনসহ তার পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। তারা চিকিৎসাধীন। এ ঘটনায় শুক্রবার রাতে আহত ইসমাইল বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

    মাহির ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন, রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শোরুম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।

    গাজীপুর প্রতিনিধি

  • মেহজাবীনও পড়ে গিয়েছিলেন 

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এখন পর্যন্ত জীবনে কতবার পড়ে গেছেন জানেন? ঠিক করে না বলা গেলেও সংখ্যাটা কিন্তু কম নয়। 

    rnrn

    ভক্তদের সঙ্গে নিজের জীবনের এই গোপন তথ্য সোমবার সন্ধ্যায় শেয়ার করেছেন তিনি। মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট।

    rnrn

    মেহজাবীন লিখেছেন— ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে। ক্লাস সিক্সে ক্লাসরুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০-৫০ জন ক্লাসমেটসহ টিচার— সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।

    rnrn

    ‘একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফেতে খাচ্ছিলাম। আশপাশে কম করে হলেও ২০০ লোক। খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে।’

    rnrn

    অভিনেত্রী লিখেছেন— ‘আরেকটি ছিল ভয়ঙ্কর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি…। সিঁড়ি থেকে নামছিলাম ফোন এ টেক্সট করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম।

    rnrn

    ‘গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারত কিন্তু পড়ল আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সট করব না— কসম কাটলাম।’

    rnrn

    মেহজাবীন লেখেন— ‘আর সবচেয়ে বেশি যেটায় পড়ি, সেটি হলো ঝামেলা। প্রায় প্রতিদিনই পড়ি।’

    rnrn

    ভক্তদের উদ্দেশে ফেসবুকে মেহজাবীন লিখেছেন, ‘আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’

    rnrn

    চিত্রনায়ক নীরবের কোলে তোলার সময় নায়িকা অপু বিশ্বাসের পড়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হচ্ছে। এর মধ্যেই নিজের পড়ে যাওয়ার তথ্য সামনে আনলেন মেহজাবীন। 

    বিনোদন ডেস্ক

  • অধরা খানের ভাবি সিমলা!

    মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে চলছে সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত নতুন সিনেমা ‘দখিন দুয়ার’র শুটিং। এ সিনেমায় শুরু থেকেই কাজ করছেন চিত্রনায়িকা অধরা খান। এবার তার সঙ্গে যোগ দিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী সিমলা। 

    rnrn

    এ সিনেমায় তার চরিত্রের নাম রাজিয়া। অধরা অভিনয় করছেন খেয়া চরিত্রে। গল্পে সিমলাকে দেখা যাবে অধরার ভাবির চরিত্রে। 

    rnrn

    সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ। সিমলার সঙ্গে প্রথমবার অভিনয় করা প্রসঙ্গে অধরা খান বলেন, “এর আগে আমার সৌভাগ্য হয়েছিল প্রিয়দর্শিনী মৌসুমী আপুর সঙ্গে অভিনয় করার। ‘নায়ক’ নামে একটি সিনেমায় মৌসুমী আপু আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন। তার সঙ্গে অভিনয় করে আমি নিজেকে সমৃদ্ধ করেছি। এরপর সুযোগ পেলাম সিমলা আপুর সঙ্গে অভিনয় করার। তিনিও ভীষণ সহযোগিতা পরায়ণ। সত্যি কথা বলতে বড় শিল্পীদের মন-মানসিকতা, তাদের সহযোগিতা করার মানসিকতাটিই আসলে অন্যরকম। 

    rnrn

    এ দুজনের সঙ্গে কাজ না করলে সেটা বুঝতাম না। আর অবশ্যই ডায়মন্ড স্যারের প্রতিও কৃতজ্ঞতা। কারণ তিনি এ সিনেমায় আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। খেয়া এক কথায় একটি অসাধারণ চরিত্র। আমি চেষ্টা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’ এদিকে সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ২ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত অধরা অভিনীত ‘সুলতানপুর’। 

    rnrn

    এ সিনেমায় তাকে দেখা যাবে সীমান্ত এলাকার একজন নেত্রীর ভূমিকায়। হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ। এগুলোরও নিয়মিত শুটিং করছেন তিনি। অন্যদিকে সিমলাও অভিনয়ে নিয়মিত হয়েছেন। নাটক ও সিনেমা-দুমাধ্যমেই কাজ করছেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়ার প্রতিদ্বন্দ্বী যেসব নায়িকা

    ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’কে বলা হয় ভারতের অস্কার। বলিউডের পাশাপাশি গত কয়েক বছর ধরে কলকাতার সিনেমার জন্য আলাদাভাবে পুরস্কারটি দেওয়া হচ্ছে। এ পুরস্কার তিনবার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। 

    rnrn

    তবে কলকাতার সিনেমার জন্য। এবারও মনোনয়ন পেয়েছেন। আজ কলকাতায় বসছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’। এবার জয়া পেয়েছেন সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন। একই বিভাগে মনোনয়ন পেয়েছেন গার্গি রায় চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা। 

    rnrn

    ধারণা করা হচ্ছে, এবারও পুরস্কার ঘরে তুলবেন জয়া। সেটা কী আগাম জানেন তিনি? গণমাধ্যমকে জয়া বলেন, ‘এটা ঠিক, পুরস্কার পেলে অবশ্যই ভালোই লাগে। আর ফিল্মফেয়ার পুরস্কারটি তো বেশ সম্মানজনক। যারা মনোনয়ন পেয়েছেন, তারা সবাই এ স্বীকৃতির যোগ্য। আর বিচারের ভার তো সম্মানিত সমালোচক জুরি সদস্যদের হাতে। দেখা যাক কী হয়।’ 

    rnrn

    এদিকে কলকাতার গণ্ডি পেরিয়ে বলিউডেও কিছুদিন আগে অভিনয় করেছেন এ অভিনেত্রী। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘করক সিং’ সিনেমায় কাজ করেছেন তিনি। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।

    বিনোদন ডেস্ক