Tag: নায়িকা

  • ৪০ পেরিয়েও এখনও বিয়ে করেননি বলিউডের যে তারকারা

    বয়স চল্লিশ পেরিয়ে গেলেও জনপ্রিয়তা আর গ্ল্যামারের কোনো ঘাটতি নেই এসব বলিউড তারকাদের। তবুও এখন পর্যন্ত অবিবাহিত রয়ে গেছেন বেশ কিছু সেলিব্রেটি। সিঙ্গেলদের এই তালিকা রয়েছেন-

    rnrn

    সালমান খান
    rnসিঙ্গেল থেকেও যে হ্যাপি থাকা যায় সে কথা প্রমাণ করে দিয়েছেন জনপ্রিয় নায়ক সালমান খান। যদিও বেশ কয়েকবার একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছেন তিনি। তবুও তিনি আজ অবিবাহিত। হ্যাপিলি সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন বলিউডের ভাইজান।

    rnrn

    টাবু
    rnতাবাসসুম ফাতিমা হাশমী, যদিও সবাই তাকে টাবু নামেই চেনেন। বলিউডে একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। একসময় নাগার্জুনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল তার। তবে সব কিছুর ঊর্ধ্বে আজও হ্যাপিলি সিঙ্গেল রয়েছেন টাবু।

    rnrn

    সুস্মিতা সেন
    rnবহু আগেই রহমান শলের সঙ্গে সম্পর্কের ছেদ ধরেছে সুস্মিতার। এরপর আবার ললিত মোদির সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে। তবুও বয়স চল্লিশ পার করে একা সুখেই রয়েছেন এ নায়িকা।

    rnrn

    শমিতা শেট্টি
    rnপঁয়তাল্লিশ বছর পেড়িয়ে গেলেও বিয়ের কোনো নামগন্ধ নেই শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টির। জানা গেছে, তিনি একা বেশ ভালোই আছেন।

    rnrn

    করণ জোহর
    rnচল্লিশের কোটা পার করে আজও হ্যাপিলি সিঙ্গেল করণ জোহর। দত্তক দুই মেয়েকে নিয়ে বেশ সুখেই রয়েছেন বলিউডের এ জনপ্রিয় পরিচালক ও প্রযোজক।

    rnrn

    আমিশা প্যাটেল
    rnইতোমধ্যে চল্লিশের ঘর পার করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন- যদি উপযুক্ত পাত্র পান তাহলেই বিয়ে করবেন।

    বিনোদন ডেস্ক

  • নিউমোনিয়ার ধকল কাটিয়ে লন্ডনে ব্যস্ত ববি

    এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইয়ামিন হক ববি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। সেখানে দুটি সিনেমার শুটিং করতে গিয়েছেন গত মাসের শেষের দিকে। এরই মধ্যে একটি সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমার নাম ‘বেঈমান’। 

    rnrn

    এ সিনেমার পরই শুরু করবেন ‘নাইট ইন লন্ডন’ নামের আরেকটি সিনেমার কাজ। এ দুটি সিনেমা পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। 

    rnrn

    ‘বেঈমান’ সিনেমার গল্পে দেখা যাবে-মুক্তিযুদ্ধের সময় নেহার নানিকে ধর্ষণ করে হত্যা করে এক রাজাকার। সেই রাজাকার লন্ডন পালিয়ে যায়। সেই রাজাকারকে খুঁজতে লন্ডনে যায় নেহা। সিনেমায় নেহা চরিত্রে অভিনয় করছেন ববি। 

    rnrn

    অন্যদিকে ‘নাইট ইন লন্ডন’ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে ববিকে। এ প্রসঙ্গে যুগান্তরকে লন্ডন থেকে মোবাইল ফোনে এ অভিনেত্রী বলেন, ‘আমার খুবই পছন্দের দুটি চরিত্রে অভিনয় করছি। শুরুতে এ দুটি সিনেমার প্রস্তাব পেয়ে রাজি হই। এখন কাজ করছি। আসলে এ ধরনের চরিত্রে কাজ করছি ভেবে ভালো লাগছে। আমার বিশ্বাস মুক্তির পর এ সিনেমা দুটি দর্শক পছন্দ করবেন’। 

    rnrn

    এদিকে গত সপ্তাহে বাংলাদেশে অবস্থানকালীন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এ চিত্রনায়িকা। সেজন্য লন্ডনে শুটিং চালিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন। তিনি জানান, ‘অসুস্থ হলেও লন্ডনের বিচিত্র লোকেশন দেখে মন ভরে যাচ্ছে আমার।’ 

    rnrn

    এদিকে দেশে ফিরেও কয়েকটি নতুন কাজ শুরু করবেন এ চিত্রনায়িকা। পাশাপাশি মুক্তি প্রতীক্ষিত থাকা সিনেমাগুলোর প্রচারণা ও অসমাপ্ত সিনেমার শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • স্বামীকে নিয়ে অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছেন পূর্ণিমা

    কিছুদিন আগে ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। 

    rnrn

    সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় পূর্ণিমার জুটি হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। 
    rnসিনেমাটির শুটিংয়ের পর দিন কয়েক বিশ্রাম নিয়ে স্বামী সন্তানসহ অস্ট্রেলিয়ায় উড়াল দেন পূর্ণিমা। উপলক্ষ্য ভ্রমণ। 

    rnrn

    প্রায় দুই সপ্তাহ দেশটিতে অবস্থান করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন প্রদেশ ও দর্শনীয় স্থানে। 

    rnrn

    এ প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, ‘ভ্রমণের এ পরিকল্পনাটা বেশ আগেই করা। অর্থাৎ, আমাদের বিয়ের পর। আমার স্বামী ও আমার ব্যস্ততার কারণে কোথাও যেতে পারিনি। এর মধ্যে টানা শুটিংও করতে হয়েছে। তাই ভাবলাম, একটু অবসর নিয়ে কোথাও ঘুরে আসি। এ কারণেই অস্ট্রেলিয়ায় আসা। আরও দিন কয়েক থাকব। তারপর দেশে ফিরব।’ 

    rnrn

    এদিকে অস্ট্রেলিয়া যাওয়ার আগে পূর্ণিমা ‘আহারে জীবন’ সিনেমা ছাড়াও একটি রান্নাবিষয়ক রিয়েলিটি শোয়ের টানা কয়েক পর্বের শুটিং করেছেন। 

    rnrn

    শোটি উপস্থাপনা করছেন তিনি। অন্যদিকে তার হাতে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমার কাজ হাতে রয়েছে। তবে কবে নাগাদ সিনেমাগুলোর বাকি কাজ সম্পন্ন হবে সেটা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। দেশে ফিরে নতুন কিছু প্রজেক্টের কাজও শুরু করবেন বলে জানিয়েছেন এ নায়িকা।

    বিনোদন ডেস্ক

  • তার সঙ্গে আমার কত যে আত্মার সম্পর্ক ছিল: মৌসুমী

    ইদানীং বিদেশ ভ্রমণেই সময় বেশি দিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। প্রায় দেড় মাস তিনি অবস্থান করেছেন সংযুক্ত আরব আমিরাতে। 

    rnrn

    জানা গেছে, দেশটির রেসিডেন্স ভিসা নিয়েছেন তিনি। সে সংক্রান্ত কাজেই দীর্ঘদিন সেখানে অবস্থান করতে হয়েছে। ভ্রমণ শেষে গত সপ্তাহে দেশে ফিরেন এ নায়িকা। 
    rnবিমানবন্দরে তাকে বরণ করেন স্বামী ওমর সানী। মৌসুমীর ফিরে আসার ছবি ফেসবুকে প্রকাশ করে ওমর সানী ক্যাপশন দিয়েছেন, ‘স্বাগতম, আলহামদুলিল্লাহ।’ 

    rnrn

    এদিকে সম্প্রতি এ চিত্রনায়িকা প্রয়াত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে অনুষ্ঠিত একটি স্মরণসভায় অংশ নেন। 

    rnrn

    সেখানে প্রয়াত এ কিংবদন্তির স্মৃতিচারণ করে মৌসুমী বলেন, ‘এমন একজন প্রাণবন্ত মানুষ আমাদের মাঝে নেই, এটা আমি কখনোই বিশ্বাস করতে চাই না। তার প্রত্যেকটা শব্দ আমার কানে এখনো বাজে, আমি শুনতে পাই, দেখতে পাই তাকে। নামাজ পড়লেও তার চেহারা আমার চোখে ভাসে। তার সঙ্গে আমার কত যে আত্মার সম্পর্ক ছিল! কখনো তিনি আমাকে মেয়ে ছাড়া নায়িকা হিসাবে দেখেননি। সব সময় বলতেন, এটা আমার একটা মেয়ে। এ মানুষটা আমার জন্য কী, তা আমি বলে শেষ করতে পারব না। তার সব কিছু আমার স্মৃতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।’ 

    rnrn

    উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার নির্মিত ৪১টি সিনেমার মধ্যে ৮টির নায়িকা ছিলেন মৌসুমী।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • ফের ট্রলের শিকার নায়িকা শুভশ্রী

    তারকাদের বেলায় পান থেকে চুন খসলেই হলো— অমনিতেই শুরু হয়ে যায় ট্রলিং। নীতিবাক্য শোনানোর জন্য একদম রেডি হয়ে বসে থাকেন নেটপাড়ার নীতি পুলিশরা। 

    তারকাদের একটু ভুলে— অমনিতেই শুরু হয়ে যায় ট্রলিং। আবারও ট্রলের শিকার হয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এর আগে ভুলভাল ইংরেজি বলে কিংবা স্বামী নির্মাতা রাজ চক্রবর্তীকে চুমু খেয়ে সমালোচনার শিকার হলেও এবার হলেন ভিন্ন আরেকটি কারণে।

    শনিবার ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। যেখানে ব্যাকগ্রাউন্ডে বাসনের দোকান। এ ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখলেন— ‘আই ভাবি ডিফারেন্ট!’ এই একই জায়গা থেকে একটি রিলও শেয়ার করে নিয়েছেন তিনি। তবে অভিনেত্রীর এই ভিন্নধারার প্রচেষ্টাতেই একেবারে জল ঢেলে দিল নেটিজেনদের একাংশ। প্রশংসার চেয়ে নিন্দাই শুনতে হলো বেশি।

    একজন কমেন্টে লিখলেন— ‘সত্যি বলতে এডিটিং জঘন্য। কেন তুমি বাসনের দোকানে চলে গেলে ছবি তুলতে সেটিও স্পষ্ট নয়। সব মিলিয়ে তোমার এই পোস্ট মনে দাগ কাটতে পারল না। মাথামুণ্ডুহীন একটা কাজ।’ অপরজন লিখলেন— ‘দিদি দুটো গামলা আর একটা বালতি লাগবে। আসব নাকি দোকানে?’ তৃতীয়জনের দাবি শুভশ্রীর এই ফটোশুটের আইডিয়া নাকি সাউথের অভিনেত্রী কাজল আগারওয়ালের থেকে কপি করা।

    খুব শিগগির ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন শুভশ্রী। তার এ যাত্রা ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে শুরু হবে। কল্লোল লাহিড়ির একই নামে উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। এতে ইন্দুবালার ২৫-৭৫ বছর বয়সে অভিনয় করেছেন শুভশ্রী। এ ছাড়া গতবারের মতো এবারেও বসেছেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারকের আসনে।

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন নুসরাত ফারিয়া

    নুসরাত ফারিয়া অভিনয়গুণ দিয়ে দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছেন। মডেলিং, নাটক, সিনেমা, উপস্থাপনাসহ প্রায় সব অঙ্গনেই তার সরব উপস্থিতি। এবার ভক্তদের জন্য সুখবর বয়ে আনলেন ঢালিউড নায়িকা।

    rnrn

    ২০২১ সালের জন্য প্রদেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ তথ্য জানিয়েছেন ফারিয়া নিজেই। 

    rnrn

    আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হবে। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনবার নাচে অংশগ্রহণ করেছিলেন নুসরাত ফারিয়া। এবারই প্রথম তিনি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। 

    rnrn

    এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাচের পারফরমেন্সে অংশগ্রহণ করেছি। এবারের বিষয়টা ভিন্ন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু ভয় তো কাজ করছেই। 

    rnrn

    তবে এটাও সত্যি, উপস্থাপনা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি এবং আমার কাছে সব সময়ই উপস্থাপনা ভীষণ চালেঞ্জিং বলেই মনে হয়। যারা আমাকে এবারের অনুষ্ঠান উপস্থাপনার জন্য নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ 

    rnrn

    এদিকে নুসরাত ফারিয়া সম্প্রতি একটি বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করেছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ভয়’।

    বিনোদন ডেস্ক

  • বলিউডের নায়িকা হতে নেইমারের সাবেক প্রেমিকা এখন ভারতে

    যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিউবান মডেল ও নৃত্যশিল্পী নাতালিয়া বারুলিস এক সময় সেরা ফুটবলার নেইমারের সঙ্গে প্রেমের পর আলোচনায় আসেন। নেইমারের সঙ্গে প্রেম ভেঙে গেছে। তিনি বর্তমান ভারতে অবস্থান করছে। 

    সম্প্রতিক বম্বে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত তার সব মনোযোগ বলিউডে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করায়।

    নাতালিয়া বারুলিস প্রথমবারের মতো ভারতে এসেছেন। তিনি জানান, এখন হিন্দি ভাষা রপ্ত করছেন, নিচ্ছেন কত্থক নাচের প্রশিক্ষণও। এ ছাড়া অভিনয়ের প্রশিক্ষণ চলছে সমানতালে।

    বম্বে টাইমসে নাতালিয়া বলেন, ‘আমি বরাবরই ভারতে আসতে চেয়েছি, ভারতীয় সংস্কৃতি ভালো লাগে। এ দেশের মানুষ, বলিউড সবকিছু। হতে পারে আমি এখানেও কোনো কাজে যুক্ত হব। মনে হয় না বলিউডে এখনো কোনো লাতিন অভিনেত্রী আছেন। বলিউডের এ ধরনের কাউকে দরকার।’

    হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। বলেন, একটু কষ্ট হলেও কত্থক নাচের ক্লাস উপভোগ করছেন তিনি।

    নাচ, মডেলিং ছাড়াও নাতালিয়া ডিজেও বটে। ভারতে আসার আগে থেকেই বলিউড সিনেমা দেখেছেন তিনি। সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, ‘বলিউড সিনেমা আমি খুব উপভোগ করি। ক্যাটরিনা কাইফের বড় ভক্ত আমি, তিনি আমার আদর্শও বটে। আশা করি, কখনো তার সঙ্গে দেখা হবে। এ ছাড়া আমি সালমান খানকে পছন্দ করি। বলতে পারেন হলিউড তারকাদের চেয়ে বলিউড তারকাদেরই আমার বেশি পছন্দ।’

    নাতালিয়া আরও জানান, সম্প্রতি ‘পাঠান’ দেখেছেন তিনি। শাহরুখ খান ছবিটিতে যেভাবে অ্যাকশন করেছেন, সেটা তার মন ভরিয়ে দিয়েছে। এ ছাড়া ছবিতে দীপিকা পাড়ুকোনকেও ভালো লেগেছে তার।

    নাতালিয়া বারুলিসের সাক্ষাৎকার, তাতে নেইমারের প্রসঙ্গ থাকবে না, তাই কি হয়! তবে নাতালিয়া জানান, কেবল নেইমারের সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত হতে চান না তিনি। নাতালিয়া বলেন, তিনি এখন সিঙ্গেল, সম্পর্কের চেয়ে কাজ নিয়েই ভাবছেন তিনি। নেইমারের আগে কলম্বিয়ার গায়ক মালুমার সঙ্গেও প্রেম করেছেন তিনি।

    নেইমারের সঙ্গে প্রেম নিয়ে নাতালিয়া বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো কারও প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া। সে এতটাই বিখ্যাত যে আমার প্রতিভা ঢাকা পড়ে যায়। আমি কারও সাবেক প্রেমিকার চেয়ে বেশি কিছু, কিন্তু আমাকে সেভাবেই তকমা দেওয়া হয়। চেষ্টা করছি এটা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার। সেই সময়টা এখনো আসেনি, শিগগিরই আসবে।’

    সাক্ষাৎকারে নাতালিয়া আরও জানান, তার সঙ্গে নেইমারের প্রেম মাত্র কয়েক মাস স্থায়ী হয়। নেইমারকে তিনি অসাধারণ মানুষ হিসেবেও অবিহিত করেন।

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন বুবলী

    ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে পাশ কাটিয়ে পেশাগত কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন চিত্রনায়িকা বুবলী। কাজ করছেন হাফ ডজন সিনেমায়। নতুন একটি সুখবরও দিয়েছেন ভক্তদের।

    rnrn

    কিছুদিন আগে শেষ করেছেন ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এ সিনেমার মাধ্যমে বুবলী প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে। মাহফুজেরও এর মাধ্যমে দীর্ঘদিন পর কাজে ফেরা। 

    rnrn

    অন্যদিকে সম্প্রতি একটি নতুন সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। সিনেমাটি নির্মাণ করবেন দেবাশীষ বিশ্বাস। 

    rnrn

    তবে এ সিনেমায় বুবলীর বিপরীতে কে থাকবেন তা নিশ্চিত করা হয়নি এখনো। নির্মাতা কয়েকজনকেই তার পছন্দের তালিকায় রেখেছেন। নিজের অভিনয় ব্যস্ততা প্রসঙ্গে বুবলী বলেন, ‘অভিনয়কে ভালোবেসে সব ছেড়েছি। তাই এ মাধ্যমেই সময়টুকু ব্যয় করতে চাই। নিজেকে ব্যস্ত রাখতে চাই। সেটাই করছি এখন। হাতে যে কাজ রয়েছে সবগুলো সিনেমার গল্প এবং আমার চরিত্র দারুণ। 

    rnrn

    মুক্তির পর দর্শক নিরাশ হবেন না এটা বলতে পারি। 

    rnrn

    এদিকে বুবলী আজ একটি অনুষ্ঠানে সেরা নায়িকা হিসাবে পুরস্কার নেবেন বলে জানা গেছে। এটাই তার বছরের প্রথম স্বীকৃতি। ভাষার মাসে এমন স্বীকৃতি পেয়ে তিনিও তৃপ্ত বলে জানিয়েছেন। এটি বুবলী ভক্তদের জন্য সুখবরই বটে।

    বিনোদন ডেস্ক

  • যে ১০ বলিউড নায়িকার ভক্ত জয়া

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। এর ফলে দেশের গণ্ডি পেরিয়ে ভারতে এখন নিয়মিত মুখ এই অভিনেত্রী।

    rnrn

    শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে তার লাখ লাখ ভারতীয় ভক্ত। অন্যদের মতো তিনি অনুসরণ করেন দেশ-বিদেশের অভিনয় শিল্পীদের। জয়ার পছন্দের তালিকায় সবচেয়ে বেশি আছে বলিউড নায়িকারা। তিনি ১০ বলিউড নায়িকার ভক্ত।

    rnrn

    বিভিন্ন সময় জয়া জানিয়েছেন, বিদ্যা বালানের অভিনয় পছন্দ করেন। বলিউডের গুণী অভিনেত্রীদের মধ্যে একজন বিদ্যা। ‘কাহানি’, ‘পরিণীতা’খ্যাত এই অভিনেত্রীকে ফেসবুকে অনুসরণ করেন তিনি। আছেন ক্যাটরিনা কাইফ।

    rnrn

    ক্যারিয়ারের বয়স অনুসারে তার সমসাময়িক ক্যাটরিনা। শিল্পা শেঠি অভিনীত ‘বাজিগর’, ‘লাইফ ইন মেট্রো’সহ বেশ কিছু সিনেমা দেখা হয়েছে জয়ার। সেই অভিনেত্রীকে অনুসরণ করেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়াকে শুধু অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিত্বের নানা দিকের কারণেও পছন্দ করেন জয়া।

    rnrn

    ‘পাঠান’ দিয়ে আবার আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। তিনিও আছেন জয়ার পছন্দের তালিকায়। অভিনেত্রী সোনম কাপুর, পরিণীতি চোপড়া, আনুশকা শর্মা, তাপসী পান্নু, কাপুরকেও অনুসরণ করেন জয়া আহসান।

    বিনোদন ডেস্ক

  • এবার রাজনীতিতে শবনম বুবলী!

    নেতা-নেত্রীর ভূমিকায় অনেক অভিনয়শিল্পীকেই সিনেমায় দেখা গেছে। এবার সে তালিকায় যুক্ত হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। 

    rnrn

    ‘লোকাল’ নামে একটি সিনেমায় তাকে নেত্রীর ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বুবলী। এতে তার নায়ক আদর আজাদ। 

    rnrn

    এ সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘এর গল্প দারুণ। রাজনৈতিক কিছু প্রেক্ষাপট উঠে আসে, তবে সেটা একেবারেই কাল্পনিক। আমি নেত্রীর ভূমিকায় অভিনয় করছি। আশা করি দর্শক ভালো একটি সিনেমা দেখতে পাবেন।’ 

    rnrn

    নির্মাতা জানিয়েছেন, এ সিনেমার শুটিংয়ের কাজ প্রায় শেষ। তবে এটি কবে নাগাদ মুক্তি দেওয়া হবে সেটি নির্মাতা কিংবা নায়িকা কেউই নিশ্চিত করেননি।
    rn 

    বিনোদন ডেস্ক