Tag: নাটক

  • বিয়ে করলেন চ্যাম্পিয়ন হিরো বাঁধন সাহা

    জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো’ রিয়ালিটি শোয়ের চ্যাম্পিয়ন বাঁধন সাহা। বিয়ে করলেন মনিষা দে-কে। ২৬ নভেম্বর তাদের বিয়ে সম্পন্ন হয়। 

    ৯ বছর আগে রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার পর নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে ইতোমধ্যে বাঁধন গড়ে তুলেছেন নিজের অবস্থান। এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি।

    শুক্রবার ঢাকার অদূরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

    বৃহস্পতিবার রাতে বাঁধন জানান, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। বিয়ে করেছেন মনিষা দে’কে। শুক্রবার ঢাকার অদূরে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

    বাঁধনের সঙ্গে কথা বলে জানা গেছে, কনে মনিষা দে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। দুই পরিবারের সিদ্ধান্তে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

    বাঁধন বলেন, ‘দুই বছর ধরে পরিবার থেকে বিয়ের কথা বলা হচ্ছিল। এ সময়েই মনিষার সঙ্গে পরিচয়। নয় মাসের পরিচয়ের পর বিষয়টি দুই পরিবারকে জানাই। এরপর অভিভাবকদের আলোচনায় ২৬ নভেম্বর বিয়ের আয়োজন করা হয়।’

    তিনি আরও জানান, সাতক্ষীরার একটি রিসোর্টে পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হয় বিয়ের মূল অনুষ্ঠান। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল।

    এদিকে বাঁধনের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ এবং কৌশিক শংকর দাশের ‘দাফন’ আগামী বছর প্রেক্ষাগৃহে আসবে বলে আশা করছেন তিনি। পাশাপাশি নিয়মিত নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • লালনের আখড়ায় চমক

    সম্প্রতি কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে এবার আয়োজিত হলো বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে বরাবরের মতো বসে লালন মেলা। সেই মিলনমেলায় শামিল হন দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা লালনভক্তরা। এবার সেই লালন আখড়াবাড়িতে হাজির ছিলেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও। 

    সামাজিক মাধ্যমে গত কয়েক দিন ধরে লালনের আখড়া থেকে অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে সম্পূর্ণ লালনভক্তের বেশে, সাদা শাড়িতেই দেখা যায়। আর অভিনেত্রী নিজে এতদিন কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে এই প্রথমবারের মতো লালন মেলা ভ্রমণ নিয়ে একটি চমকপ্রদ ভিডিও প্রকাশ করলেন রুকাইয়া জাহান চমক। 

    বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে চমক লিখেছেন, লালনে যারা আমার অনেক ফটো ভিডিও তুলছো, তাদের জন্য বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই। মোবাইলে এমবি আছে তো নাকি ওয়াইফাই?

    অভিনেত্রী ১ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে উঠে এসেছে লোকসংগীতের এই আখড়াবাড়ি এবং লালন শাহের জীবন-দর্শন সম্পর্কে নানা তথ্য। ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী চমক নিজের সাজপোশাকে লালন মেলায় লোকসংস্কৃতির আবহকে ফুটিয়ে তুলেছেন। সাদা শাড়ির সঙ্গে মানানসই একটি রঙিন গামছা গায়ে জড়িয়েছেন। তার খোঁপায় হলুদ গাঁদা ফুলের মালা জড়ানো, হাতে রয়েছে বিভিন্ন ধরনের বালা ও গলায় একাধিক পুঁতির মালা। 

    এ ভিডিওটিতে আরও দেখা যায়,  শুরু হয় কুষ্টিয়ার লালন আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে রাতে জটলা হওয়া মানুষের ভিড়। আখড়াবাড়ির আলোকসজ্জিত চূড়া, মাঠ ও বিশাল একতারা-ডুগডুগির প্রতিকৃতিও দেখা যায়। লোকশিল্পীরা একতারা, ডুগডুগি বাজিয়ে গান পরিবেশন করছেন। চমককে কখনো মানুষের ভিড়ে, কখনো আখড়াবাড়ির আঙিনায়, আবার কখনো বাউলদের আসরে একতারা হাতে দেখা যায়। 

    শেষে লালন সাঁইয়ের জীবন ও দর্শন নিয়ে গ্রাফিক্সের মাধ্যমে কিছু দৃশ্য দেখানো হয়েছে, যার মধ্যে কালীগঙ্গা নদীর তীরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা লালন এবং একজন মুসলিম নারীর তাকে বাঁচানোর দৃশ্য ফুটে ওঠে, যা মূলত লালন সাঁইয়ের জীবনসংশ্লিষ্ট একটি বহুল প্রচলিত লোককথা।

    এবার চমককে ইংরেজিতেও বলতে শোনা যায়, লালন সাঁইয়ের জীবন-দর্শন সম্পর্কে। চমকের সেই কথাগুলোর অনুবাদ করলে দাঁড়ায়— ‘আপনি কি জানেন, কুষ্টিয়ায় প্রতি বছর একটি মেলা অনুষ্ঠিত হয়, যা শুধু সংগীত নয়, বাংলাদেশের আত্মাকে উদযাপন করে। লালন শাহ, একজন বাংলার সাধক। ২০০ বছরেরও বেশি আগে, কুষ্টিয়ার এক ছোট গ্রামে, কালীগঙ্গা নদীর কাছে একটি অসুস্থ ছেলেকে পাওয়া গিয়েছিল। এক মুসলিম নারী তাকে উদ্ধার করে এবং তাকে জীবন ফিরিয়ে আনে। পরে এই ছেলেই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাধক হিসেবে পরিচিতি পান— লালন ফকির, লালন শাহ নামে। কিন্তু লালন শাহের আসল জন্ম নাম বা ধর্ম সম্পর্কে কেউ নিশ্চিতভাবে জানে না। হয়তো এই রহস্যটিই ছিল আসলে লালনের শ্রেষ্ঠ শিক্ষা।

    এরপর সামজিক মাধ্যমে ক্যাপশনে চমক জানিয়ে দেন, এটি একটি ভ্লগ, যার শিরোনাম ‘চমকের সঙ্গে বাংলাদেশকে আবিষ্কার। পর্ব-৪’।  সুধীজন, এখানে আমি উপস্থাপন করছি— আমাদের আত্মা ও মাটির সংগীত… আমাদের আধ্যাত্মিক শিকড়… আমাদের লালনকে… বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া।

    চমকের এই নতুন ধরনের কনটেন্টকে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। তাদের মন্তব্যগুলো ছিল ঠিক এমন—এই যে না হইল আসল চমকের চমৎকার টাইপের কনটেন্ট। আরেকজন লিখেছেন— এ ধরনের কনটেন্টের জন্যই আমি ইন্টারনেটের বিল দিতেও রাজি। অন্য আরেকজন লিখেছেন— বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি লালন ফকিরের এই ডকুমেন্টসটা ইংরেজিতে করার জন্য।

    উল্লেখ্য, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ শিরোনামে ধারাবাহিক কনটেন্ট নির্মাণ করছেন, যার চতুর্থ পর্বটি লালন শাহ ও তার দর্শনকে ঘিরে নির্মিত।

    বিনোদন ডেস্ক

  • সেই ছবি নিয়ে মুখ খুললেন সামিরা মাহি

    দুই মাস আগে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির একগুচ্ছ ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, মিয়া খলিফার বাংলা ভার্সন।

    সম্প্রতি সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুলেছেন সামিরা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি।

    মাহি বলেন, ‘ভাত লাভার’ নামের একটা নাটক করেছি আমি আর আরশ, সকাল আহমেদের সেটে। আমি যে গ্লাসটা (চশমা) পরে আছি ওটাও সকাল আহমেদের। এ সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি, ‘আমার একটা ছবি তুলো তো’।

    তিনি আরও বলেন, আমার কাছে কোনো চশমা ছিল না। আমি আমার ডিরেক্টরকে বললাম, ভাইয়া আপনার চশমাটা একটু দেন তো, একটা ছবি তুলব।

    যখন চশমাটা পরছি তখন আরশ আমাকে বলতেছিল, মাহি, তোমাকে কিন্তু সেই লাগতেছে! তখন আমি বললাম, ভাইয়া আমার কয়েকটা ছবি তুলো। আমি বিভিন্ন রকম পোজে ছবি তুলেছি।

    কটাক্ষের প্রসঙ্গ টেনে মাহি বলেন, পরে দিয়ে যেটা হলো সেটা তো সবাই জানে এটা অনেক কন্ট্রোভার্শিয়াল (বিতর্কিত) একটা টপিক হয়ে গেল। তবে আমি বলতে চাই যে ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় হোক সেটা আমার উদ্দেশ্য ছিল না।

    সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের কোর্টের সঙ্গে চোখে চশমা পরে একটি অফিসে বসে আছেন। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এ ছবিগুলো প্রকাশ করেছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জান: মাহি

    ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি কাজের ব্যস্ততার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তেমনই একটি রোমাঞ্চকর ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সুইমিংপুলের নিচে নেওয়া ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি।

    ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লিখেছেন, একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জান? তার এই ক্যাপশন থেকে ধারণা করা যাচ্ছে, কাঙ্ক্ষিত দৃশ্য পেতে মাহিকে বেশ কসরত করতে হয়েছে।

    নেটিজেনদের ধারণা, মাহি হয়তো কোনো ফটোশুট বা নাটকের শুটিংয়ের সময় এই ভিডিওটি করেছেন। বরাবরের মতো এবারও মাহির ভিডিওটি দ্রুতই সোশ্যালে ছড়িয়ে পড়েছে এবং মন্তব্যের ঘরে জমা হয়েছে ভক্তদের নানা প্রতিক্রিয়া।

    ভিডিওটির কমেন্ট বক্সে একজন নেটিজেন মজা করে লিখেছেন, ‘আহারে, কত কষ্ট করো তুমি।’ আরেকজন লিখেছেন, ‘পারফেক্ট সব কিছুই অনেক কষ্টের।’ অনেকেই তার এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।

    বিনোদন ডেস্ক

  • আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল

    বিনোদন জগতের জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন। তবে অনেক গুণের অধিকারী এ অভিনেতা সাম্প্রতিক সময়ে অভিনয় দিয়ে বারবার আলোচনায় উঠে আসছেন। 

    এ মুহূর্তে প্রচারে রয়েছে মারজুক রাসেল অভিনীত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের পঞ্চম সিজন। এ ছাড়া একক অভিনীত বেশ কয়েকটি নাটকেও কাজ করছেন তিনি। কিন্তু ইদানীং সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের পেজে ছোট ছোট ভিডিও প্রকাশ করছেন তিনি। যেসব ভিডিওতে উঠে আসছে রম্যের সঙ্গে হিউমার। 

    কয়েক দিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন মারজুক রাসেল। যেখানে দেখা যায়, দোকানে মারজুক রাসেলকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আসলেই কি তাই? সামাজিক মাধ্যমের সেই ভিডিওতে মারজুক রাসেল যে বক্তব্য প্রদান করেন, তার ভিউজুয়ালাইজেশন সেটি। ক্যাপশনে লেখা ছিল—

    ―ভাই, আপনার এই অবস্থা ক্যা?

    ― আমি এই দোকানের ‘বান্ধা কাস্টমার’।

     চ্যানেলের পর্দায় কেমন দেখা যায়, সেটিই অভিনয় করে দেখালেন অভিনেতা। কয়েক সেকেন্ডের এ ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে প্রায় চার লাখ। আর ভিডিওটি তার ভক্ত-অনুরাগীরা শেয়ার করেছেন প্রায় ৮ হাজারের মতো।

    বিনোদন ডেস্ক

  • মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি অভিনয়ে ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন। বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন মুশফিক আর ফারহান।

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা শেয়ার করে নিয়েছেন এ অভিনেতা। সেখানে ভিডিওতে দেখা গেছে, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরিফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে এসেছি। 

    তিনি বলেন, কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটি আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন বলেও জানান এ অভিনেতা।

    আরেকটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, মক্কার কিছু পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন মুশফিক আর ফারহান। এর পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশলবিনিময় করছেন এ অভিনেতা। 

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই এ অভিনেতার প্রশংসা করে মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন— খুব ভালো ছেলে, দোয়া করি দেশে এসে যেন দ্বীনের পথে চলেন।  সেই সঙ্গে দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।

    জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন মুশফিক আর ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • মক্কায় গিয়ে আবেগী বার্তা মুশফিকের

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নিয়মিত অভিনয়ে ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন তিনি। বর্তমানে এ অভিনেতা মক্কা নগরীতে অবস্থান করছেন।

    এ সময় মক্কায় অভিনেতাকে দেখতে পেয়ে প্রবাসী বাঙালিদের অনেককেই ছবি তুলতে দেখা গেছে। মুশফিক আর ফারহানও তাদের আবদার মেটান হাসিমুখে, যা ভক্তদের আরও কাছাকাছি টেনে নিয়েছে তাকে।

    জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন মুশফিক আর ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন এ অভিনেতা।

    সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি ভিডিওবার্তা শেয়ার করে নিয়েছেন মুশফিক আর ফারহান। ভিডিওতে দেখা গেছে, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরিফের সামনে বসে আছেন। 

    আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে এসেছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটি আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন।

    সামাজিক মাধ্যমে এ ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন। সেই সঙ্গে দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।

    বিনোদন ডেস্ক

  • প্রকাশ হলো মিম-তন্ময়ের নাটক

    এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অনেকের চেয়ে এগিয়ে মিম চৌধুরী। সম্প্রতি বর্তমানে প্রজন্মের আরেক অভিনেতা তন্ময় সোহেলের সঙ্গে জুটিব বেঁধে নতুন তিনটি নাটকে অভিনয় করেছেন। এগুলো হলে ‘প্রেম পুকুর’, ‘জামাই শ্বশুর প্রবাসী’ ও ‘শিক্ষিত বউ’। 

    এরমধ্যে ‘শিক্ষিত বউ’ নাটকটি ইউটিউবে একটি চ্যানেলে প্রকাশ হয়েছে। এ নাটক প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, ‘অভিনেতা হিসেবে তন্ময় খুব ভালো। কাজটা কীভাবে ভালো করা যায় সেদিকে ভীষণ মনোযোগ দেয়। কোনা দৃশ্য সুন্দর করার জন্য যতটা ডেডিকেটেড হওয়া প্রয়োজন ঠিক ততটাই ডেডিকেটেড হন তিনি। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ 

    তন্ময় সোহেল বলেন, ‘মিমের সঙ্গে প্রথম কাজ করেই অভ‚তপূর্ব সাড়া পেয়েছি। যে কারণে আমাদের একের পর এক কাজ হচ্ছে। খুব ভালো অভিনয় করেন তিনি। এরইমধ্যে আমাদের মাঝে কাজের বোঝাপড়াটাও চমৎকার হয়েছে। আশা করছি আমাদের নতুন নাটকগুলো দর্শকের ভালো লাগবে।’ 

    এদিকে এরইমধ্যে তন্ময় মহিন খানের ‘বদ নজর’ নাটকের কাজও শেষ করেছেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • বিয়ের পর অভিনেত্রী জানতে পারেন স্বামীর আরেক স্ত্রী আছে

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী মিহি আহসান টেলিভিশন নাটকে নানা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। কিন্তু পর্দার বাইরে এ অভিনেত্রী বাস্তব জীবন বেশ কঠিন ও তিক্ততায় পূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনযুদ্ধের গল্পই জানালেন অভিনেত্রী। ‘তারাবেলা’ অনুষ্ঠানে মিহি আহসান নিজের জীবনের অজানা গল্প শোনালেন। 

    এর আগে ২০১৭ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন মিহি আহসান। বর্তমানে অভিনেত্রী নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। একক ও ধারাবাহিক নাটকের শুটিং ঘিরেই তার সব ব্যস্ততা বলে জানান অভিনেত্রী।

    বিয়ের প্রসঙ্গে মিহি আহসান বলেন, আমি বিয়ের পর জানতে পারি, আমার সাবেক স্বামী এরই মধ্যে আরেকজনকে বিয়ে করেছে। তখন মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে। তিনি বলেন, আমি কাউকে কিছু না বলে চুপচাপ সরে যাই। 

    তিনি বলেন, কোনো নাটক করি না, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করি না। শুধু চেয়েছি নিজেকে সামলে নিতে। মানুষ বুঝতে পারে না, সেই সময় কতটা ভেতরে কষ্টে ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি জানতাম, নিজের জীবনের নিয়ন্ত্রণ আমার হাতেই থাকতে হবে।

    মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে করা প্রসঙ্গে মিহি আহসান বলেন, হ্যাঁ, সত্যি। আমার বিয়ের কাবিন ছিল মাত্র ১৮ টাকা। তখন আমি ছোট, বুঝিনি কিছু। এখন মনে হয়—এটিও ছিল এক ধরনের অসম্মান। ভালোবাসা থাকলে কাবিনের মূল্য টাকা দিয়ে মাপা যায় না, তা বিশ্বাস দিয়ে হয় বলে জানান অভিনেত্রী।

    মিহি বলেন, মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। নিজেকে শক্তিশালী মনে করলেও ভেতরে আমি খুবই দুর্বল। কারণ একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। 

    তিনি বলেন, আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখে ফেলুক। তাই সবসময় হাসি দিয়ে সেটি ঢেকে রাখি। এই হাসিটা অনেক সময় ভেতরের ব্যথা লুকানোর একটি মাধ্যম। হয়তো এ কারণে মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে—নীরবে শক্তিশালী।

    অভিনেত্রী বলেন, তবে সত্যি বলতে— আমি খুব সংবেদনশীল। আমার মনের ভেতরে অনেক ভাঙন, অনেক দুঃখ, কিন্তু আমি তা প্রকাশ করি না। নিজের ভেতরের শান্তি রাখাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান মিহি আহসান। 

    বিনোদন ডেস্ক

  • ম্যারাথনে ফিলিস্তিনের পতাকা হাতে তৌসিফ মাহবুব

    জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি রাজধানীর হাতিরঝিলে আয়োজিত দীর্ঘ ম্যারাথনে অংশ নেন। এসময় তিনি ২১ কিলোমিটার দৌড় শেষ করেছেন ফিলিস্তিনের পতাকা হাতে, যা ভক্তদের দৃষ্টি কেড়েছে সবচেয়ে বেশি।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত এই ম্যারাথনে কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে দৌড়ান তৌসিফ। দৌড় শেষে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘মানুষ চাইলে কি না পারে! সীমাবদ্ধতা শুধু আমাদের মনের ভেতরেই থাকে। ২১ কিলো শেষ করলাম! কোনো কিছুই অসম্ভব নয়— সীমা শুধু আমাদের মাথাতেই থাকে। ২১ কি.মি. স্ট্রঙার!’

    তার পোস্টে বোঝা যায়, এত দীর্ঘ দৌড় একসময় তার কাছে অসম্ভব মনে হলেও অবশেষে তিনি তা জয় করেছেন। ভক্তরাও তার এই অর্জনে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

    তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফিলিস্তিনের পতাকা। ছবিতে দেখা গেছে, তিনি গলায় পতাকা বেঁধে রেখেছেন, আবার হাতে নিয়ে সম্মানের সঙ্গে পোজও দিয়েছেন। এর মধ্য দিয়ে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান এই অভিনেতা।

    বর্তমানে তৌসিফ ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়েই বেশি ব্যস্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েবফিল্ম খোয়াবনামা, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। এ কাজটিতে তৌসিফের অভিনয় দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

    বিনোদন ডেস্ক