Tag: নাটক

  • ‘কঞ্জুস’ নিয়ে যা বললেন তানজিন তিশা

    নতুন বছরের শুরুতেই নিজের অভিনয় নৈপুণ্যতা দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন নাটকের প্রিয়মুখ তানজিন তিশা। সময়ের এই জনপ্রিয় অভিনেত্রীর নাম এখন দর্শকদের মুখে মুখে।

    rnrn

    গত ৩ জানুয়ারি ‘কঞ্জুস’ নামে একটি একক নাটক একটি ইউটিউব চ্যানেলে প্রচার হয়। এতে অভিনয় করেন তানজিন তিশা। সহশিল্পী হিসাবে ছিলেন ফারহান। এ নাটকেও তানজিন তিশার অভিনয়ের প্রশংসা করেন দর্শক। বছরের প্রথম সপ্তাহে ইউটিউব ট্রেন্ডিংয়ে এ দুটি নাটকই তালিকার শীর্ষে অবস্থান করছে। 

    rnrn

    তানজিন তিশা বলেন, ‘দর্শকদের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি। বছরের শুরুতেই দর্শক ‘কঞ্জুস’ নাটকের জন্য আমার অভিনয়ের প্রশংসা করেছে জেনে ভালো লাগছে। আশা করছি আগামীতে আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারব।’
    rn 

    বিনোদন ডেস্ক

  • এসব দেখলে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত হই: মেহজাবিন

    নাটকের প্রিয়মুখ মেহজাবিন চৌধুরী। সারা বছরই ব্যস্ত সময় কাটে। উৎসব-পার্বনে তার নাটকের বিনোদনের অন্যতম অনুসঙ্গ।

    rnrn

    ১ জানুয়ারি মেহজাবিন চৌধুরী অভিনীত ‘কাজলে দিনরাত্রি’ নামের একটি একক নাটক দীপ্ত টিভিতে প্রচার করা হয়। এ নাটকে মেহজাবিনকে একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা গেছে। 

    rnrn

    সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। টেলিভিশনে প্রচারের পর নাটকটি ইউটিউবে আপলোড করা হয়। সেখানে দেখা যায়, দর্শক নাটকটি বেশ উপভোগ করছেন। মন্তব্যের ঘরেও রয়েছে মেহজাবিনের প্রশংসা। 

    rnrn

    এ নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেন তৌসিফ মাহাবুব। 

    rnrn

    ‘কাজলে দিনরাত্রি’ নাটকটি প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘নতুন বছরের শুরুতে কাজলে দিনরাত্রি দর্শকদের ভালো লেগেছে, এটি দেখে আমারও বেশ ভালো লাগছে। এসব দেখলে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত হই। আশাকরি আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ 

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন রিচি

    নাটকের জনপ্রিয় মুখ রিচি সোলায়মান। পরিবার নিয়ে থিতু হয়েছেন বিদেশে। এর মধ্যে নিয়মিত অভিনয় করে গেছেন।

    rnrn

    তবে গত কয়েক বছর ধরে তাকে খুব একটা দেখা যায়নি নাটকে। এ কারণে তার ভক্তদের মন খারাপ ছিল। বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছেন রিচি সোলায়মান। 

    rnrn

    সম্প্রতি মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ পরিচালিত নাটক ‘মৎস্য কন্যা’র শুটিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে অভিনয়ে ফিরলেন এই অভিনেত্রী।

    rnrn

    মৎস্যকন্যা মূলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। এ বিষয়ে রিচি সোলায়মান বলেন, ‘নাটকে ফিরলাম, এক অসাধারণ গল্পে কাজ করলাম। আশা করি দর্শক নাটকটি উপভোগ করবেন।’

    rnrn

    রিচি সোলায়মান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। খুব শিগগির দর্শক ফিকশনটি দেখতে পাবেন।

    বিনোদন ডেস্ক