Tag: নাটক

  • আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

    হঠাৎ নামা বৃষ্টিতে শুটিং স্থগিত হয়ে যায়। ক্যামেরা-লাইট বন্ধ থাকলেও ইউনিটের কাজের গতি থামে না। এ সুযোগে লাইভে এসে রসিকতার ছলে সহকর্মীদের ‘মুখোশ উন্মোচন’ করার ঘোষণা দেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

    ফেসবুক আইডি থেকে তিনি লাইভ দেন। তিনি দেখান, লোকেশনে সবাই অপেক্ষায় থাকলেও অনেকেই মোবাইল ফোনে ব্যস্ত, কেউ রিল বানাচ্ছেন ও কেউ লাইভ করছেন।

    হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, দেখুন, শুটিংয়ে কে কী করছে আজ সবার মুখোশ ফাঁস করব।

    লাইভ তিনি বলেন, এ শুটিংটি সকাল আহমেদের পরিচালনায় চলছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় পরিচালককেও বসে থাকতে দেখা যায়। এ সময় সামাজিক মাধ্যমে আয়ের বিষয়েও কথা বলেন মৌসুমী। 

    তিনি আরও জানান, তিনি নিজেই জানতেন না তার ফেসবুক অ্যাকাউন্টে আয় এসেছে। পরে চিত্রগ্রাহক শামসুল ইসলাম লেলিন তাকে জানান, তার অ্যাকাউন্টে ১৭৫ ডলার জমা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি মজা করে বলেন, টাকা তুললে হাঁস-খিচুড়ি পার্টি দেবেন।

    গাজীপুরের পুবাইলে ‘লাভ স্টেশন’ নাটকের দৃশ্যধারণ চলছিল, যেখানে চঞ্চল চৌধুরীসহ আরও কয়েকজন শিল্পী অংশ নেন।

    ডিজিটাল যুগে শুটিং সেটেও রিল ও শর্ট ভিডিও তৈরির প্রবণতা বেড়েছে। বিনোদন জগতের তারকারাও এতে পিছিয়ে নেই। বিষয়টি ঘিরে মজার ছলে লাইভে এসে কথা বলেছেন মৌসুমী হামিদ।

    যুগান্তর প্রতিবেদন

  • ‘আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন’

    জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতার হওয়ার পর টানা ১০ মাস ২২ দিন তিনি কারাগারে ছিলেন। এ দীর্ঘ সময়কে কেবল বন্দিদশা হিসেবে না দেখে বরং নিজেকে পরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন তিনি।

    সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জেলজীবন এবং ভেতরের আমূল পরিবর্তনের গল্প শুনিয়েছেন এই অভিনেতা। 

    অভিনেতার ভাষ্য, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কুরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।

    দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেফতার হয়ে ১০ মাস ২২ দিন কারাভোগ শেষে তিনি গত ১৮ মার্চ মুক্তি পান। তিনি জানান, কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’, এই স্লোগানটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিদ্দিক বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি।

    বন্দি থাকা অবস্থায় এই অভিনেতা তার সৃজনশীলতাকে থামিয়ে রাখেননি। জেলে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখে ফেলেছেন। এমনকি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন তিনি।

    তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের সেই ‘ট্রমা’ কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো সেই নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন তিনি। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • মুক্তি পেয়ে ভিন্ন অনুভূতি কাজ করছে সিদ্দিকুরের

    দীর্ঘ প্রায় ১০ মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে ছাড়া পান বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। মুক্তি পাওয়ার পর নিভৃতে সময় কাটানোর ফলে বিষয়টি এতদিন জনসমক্ষে আসেনি।

    সিদ্দিকুর রহমান বলেন, আমার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।

    তিনি আরও বলেন, মুক্তির পর গত কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকে কিছুটা গুছিয়ে নিয়েছি। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।

    জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার এলাকায় একটি হত্যা মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার এসআই সামিউল ইসলাম গত বছর ১২ আগস্ট তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

    মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা করেন।

    বিনোদন ডেস্ক

  • পরকীয়া নিয়ে স্বামীর পর এবার মুখ খুললেন মৌসুমী হামিদ

    পরকীয়ার অভিযোগ ঘিরে দাম্পত্য ভাঙনের পর এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বছর দুয়েক আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছে তাদের।

    সংসার ভাঙার খবর গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন মৌসুমী। শুরুতে বিষয়টি নিয়ে নীরব থাকলেও পরে মুখ খুলে জানান, বিয়ের আট মাসের মাথায় স্বামীর প্রতারণা প্রথম ধরা পড়ে তার কাছে।

    অভিনেত্রীর কথায়, ‘বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরও কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন রানা। তিনি জানান, ‘মাস চারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাইছি না।’

    ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন রানা ও মৌসুমী। সে সময় মৌসুমী জানিয়েছিলেন, দুই বছরের পরিচয়ের পর দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের সিদ্ধান্ত হয়।

    বিনোদন অঙ্গনে মৌসুমী হামিদ-এর যাত্রা শুরু ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর ছোটপর্দায় নিয়মিত কাজ করে জনপ্রিয়তা পান। পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে প্রশংসা অর্জন করেছেন এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • তানিয়া বৃষ্টির অসুস্থতায় ভাইকে স্মৃতিচারণ মুনিরা মিঠুর

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি  সম্প্রতি চেন্নাই থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। এমন সংবাদ শুনে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী মুনিরা মিঠু। সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টে কোনো নাম উল্লেখ করেননি। তবে অনেকের ধারণা— অভিনেত্রী তার ভাই জনপ্রিয় প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জারকে স্মরণ করেছেন।

    পোস্টে অভিনেত্রী লিখেছেন, তানিয়া বৃষ্টির অসুখটির সঙ্গে তার ব্যক্তিগত জীবনের ভয়াবহ এক স্মৃতি জড়িয়ে আছে। এই রোগের নাম শুনলেই তিনি আতঙ্কে ভেঙে পড়েন এবং তার প্রয়াত বড়ভাইয়ের কথা মনে পড়ে যায়। 

    মুনিরা মিঠু বলেন, এই অসুখটার নাম শুনলেই আমার মাথায় সমস্যা দেখা দেয়। তখন শুধুই বড়ভাইয়ের মুখটা দেখতে পাই। তার সঙ্গে কথা বলতে শুরু করি। তোমার কখন কেমন লাগে, কোথায় ব্যথা বাড়ে, তোমার শব্দগুলো কেমন করে এলোমেলো হয়, সব আমার খুব পরিচিত। তোমার সাথে কথা বলার একবিন্দু সাহস পাইনি আমি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও লিখেছেন, আমাকে যিনি (বড়ভাই) লালন পালন করেছেন, সেই পিতামাতার মতো ভাইকে কেড়ে নিয়েছে, তোমার এই অসুখটা। আল্লাহর সব রহমত তোমার ওপর বর্ষিত হোক। তুমি বেঁচে থাকো।

    উল্লেখ্য, অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে দেশে চিকিৎসার পর ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে টানা কয়েক দিন চিকিৎসার পর তার অস্ত্রোপচার করা হয়। কয়েক দিন আইসিইউতে লাইফসাপোর্টে রাখা হয়েছিল অভিনেত্রীকে। এরপর ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তানিয়া বৃষ্টি। এভাবে এমজিএম হাসপাতালে ১৪ দিন ভর্তি ছিলেন তিনি। বর্তমানে দেশে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বিশ্রামে আছেন তানিয়া বৃষ্টি। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

    বিনোদন ডেস্ক

  • আলভী ও তিথির ‘গ্রেফতারের’ বিষয়ে যা জানা গেল

    গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্নহত্যা করেন অভিনেতা যাহের আলভীর স্ত্রী। এ ঘটনায় আলভীসহ দুজনের বিরুদ্ধে করা আত্মহত্যার প্ররোচণার মামলা হয়েছে। পরিপ্রেক্ষিতে আলভী গ্রেফতার হয়েছেন এমন একটি দাবির সঙ্গে একাধিক ছবি-ভিডিও প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে ‘অবশেষে নিজ বাসা থেকে গ্রেফতার হলেন আলভির পরকীয়া প্রেমিকা ইফফাত আরা তিথি.!’ একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

    ফ্যাক্টচেক

    রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী ইফফাত আরা তিথিকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন একজন ব্যক্তির ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

    এ বিষয়ে অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৫ মে ‘আওয়ামী লীগ নেত্রীকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির আংশিক সাদৃশ্য রয়েছে। 

    ওই ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে থাকা নারীর পোশাক, অঙ্গভঙ্গি এবং তার আশেপাশে থাকা অন্যান্য ব্যক্তি ও পারিপার্শ্বিকতার সঙ্গে আলোচিত ছবিটির মিল থাকলেও উভয় ছবিতে থাকা নারীর মুখমণ্ডলে ভিন্নতা রয়েছে। 

    উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অবরুদ্ধ অবস্থায় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে আটক করেছে পুলিশ। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজিত জনতা ওই নেত্রীকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে ও ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। প্রতিবেদনটি সংযুক্ত ছবিতে থাকা ওই নারী আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি। 

    অর্থাৎ, উক্ত ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশির মুখমণ্ডলের স্থলে অভিনেত্রী ইফফাত আরা তিথির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

    পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (১, ২, ৩) প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবি পর্যবেক্ষণ করেও একই তথ্য পাওয়া যায়। 

    এছাড়া, অভিনেত্রী ইফফাত আরা তিথিকে গ্রেফতার করা হলে এ বিষয়ে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

    তাছাড়া, ইফফাত আরা তিথির ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে তাকে ফেসবুকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা গেছে। 

    সুতরাং, অভিনেত্রী ইফফাত আরা তিথিকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত। 

    ফ্যাক্টচেক

    এদিকে আলভী গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একাধিক এআই ছবি-ভিডিওর মাধ্যমে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

    এ বিষয়ে অনুসন্ধানে যাহের আলভী গ্রেফতার সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি। দেশটিভির গত ৫ মার্চের এক প্রতিবেদন থেকে জানা যায়, আলভী দেশে নেই। তিনি নেপালে অবস্থান করছেন। 

    পল্লবী থানার ওসি একেএম আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, নাটকের শুটিং টিম ঢাকায় এসেছে। আলভীর পরকীয়া প্রেমিকা (ইফফাত আরা তিথি) ঢাকায় এসেছেন, কিন্তু তিনি আসামি নন। এই মামলার আসামি আলভী এবং তার মা। পুলিশ বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে খোঁজখবর নিয়েছে, তারা দেশে আসেননি।

    এ দাবিগুলো প্রচার পরবর্তী সময়ে আলভীর ফেসবুক পোস্ট পাওয়া যায়, যেখানে তিনি তার স্ত্রী প্রসঙ্গে আলাপ করেন। গ্রেফতার হলে তার পক্ষে স্বাভাবিকভাবেই ফেসবুকে পোস্ট দেওয়া সম্ভব ছিল না। 

    পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ছবি ও ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কিনা তা যাচাই করতে রিউমার স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। একটি ছবি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

    এছাড়াও, বাকি দুই ছবি-ভিডিও আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ এর সাহায্যে যাচাই করলে সেগুলোও এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনার পক্ষে মত দিয়েছে।

    যুগান্তর ডেস্ক

  • আলভীর অবস্থান কোথায়?

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেছেন।

    আত্মহত্যার আগে সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্ট দেন জাহেরপত্নী। সেই পোস্টে ইকরা লিখেছিলেন— ‘বিগ এক্সপোজ অ্যালার্ট! গেট রেডি এভরিওয়ান!’ ইকরার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। যেখানে ছিল নিজেকে মুক্তি দেওয়ার ইঙ্গিত।  

    এদিকে ইকরা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে মামলা করেছেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। স্ত্রী আফরা ইকরার আত্মহত্যার পর অভিনেতা জাহের আলভীর (নিয়ামত উল্লাহ ভূঁইয়া) খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার (১ মার্চ) রাতে দেশে ফিরেছেন—এমনটি শোনা গেলেও তার দেখা মেলেনি। কেউ বলতে পারছেন না তিনি এখন কোথায় আছেন, কোথায় গেছেন।

    একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) বিকালে জাহের আলভী নেপাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর বেশ কিছুক্ষণ বিমানবন্দরের ভেতরেই অবস্থান করেন তিনি। ঢাকায় ফেরার কয়েক ঘণ্টা পর একজনের মধ্যস্থতায় তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। আবার শোনা গেছে, আলভীর ফোন, ফেসবুকসহ সব ধরনের মাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। 

    একটি গণমাধ্যম জানিয়েছে, রোববার (১ মার্চ) দুপুরে কথা হয় অভিনেতা জাহের আলভীর সঙ্গে। তিনি কয়েক দিন আগে শুটিংয়ে যান নেপালে। একই নাটকের শুটিংয়ে আলভীর প্রেমিকা সেই অভিনেত্রীও ছিলেন, যাকে নিয়ে আলভীর স্ত্রী ইকরার সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল।

    জাহের আলভী গণমাধ্যমটিকে গতকাল দুপুর ১২টায় জানান, তিনি সন্ধ্যার মধ্যে নেপাল থেকে ঢাকায় ফিরবেন। ফিরে এসেই পুরো ব্যাপার নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলবেন। আলভী তার কথামতো দেশে ফিরে থাকলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা সংবাদমাধ্যমকে বলেননি। 

    এদিকে জাহের আলভী তার সামাজিক মাধ্যম ফেসবুক আইডি বন্ধ করে রেখেছেন। ব্যক্তিগত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। যোগাযোগ করা সম্ভব হচ্ছে না হোয়াটসঅ্যপেও।

    অন্যদিকে আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করা হয়েছে। গতকাল ঢাকার পল্লবী থানায় এ মামলা করা হয়। মামলার বাদী হয়েছেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলায় অভিযোগ করা হয়েছে— জাহের আলভী ও নাসরিন সুলতানার আত্মহত্যায় প্ররোচনা এবং দুই বছর ধরে অবহেলা ও নির্যাতনের বিষয় উল্লেখ করা হয়েছে।

    এ বিষয়ে পল্লবী থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আলভীর ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তদন্ত চলমান। 

    অন্যদিকে মামলার তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, এজাহারের একটি কপি বিমানবন্দরের অভিবাসন পুলিশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি যেহেতু দেশের বাইরে আছেন, যাতে দেশে আসার পর দ্রুত গ্রেফতার করা যায়।

    বিনোদন ডেস্ক

  • অপূর্ণ ইচ্ছা পূরণ হলো তটিনীর

    অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আগেই জায়গা করে নিয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। হালের টিভি নাটকের অন্যতম ব্যস্ত অভিনয় শিল্পী তিনি। একের পর এক প্রজেক্টে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি এই অভিনেত্রীর মনের সুপ্ত এক ইচ্ছা পূরণ হয়েছে। তটিনী নিজেই সেটা জানিয়েছেন। 

    কিন্তু কী সেই ইচ্ছা? অভিনেতা চঞ্চল চৌধুরী এবং জনপ্রিয় নির্মাতা প্রবীর রায় চৌধুরীর সঙ্গে সম্প্রতি একই প্রজেক্টে কাজ করতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেন তটিনী। এই দুই গুণী মানুষের সঙ্গে কাজ করাটা তার জন্য বড় এক প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তটিনী বলেন, ‘চঞ্চল ভাইয়ার সঙ্গে এর আগে অনেক কাজ হয়েছে, প্রবীর দা’র সঙ্গেও কাজ হয়েছে। কিন্তু এই দ্বৈতটাও তো আসলে খুবই পপুলার। সো এদের সঙ্গে মানে মাঝে বসতে পারলাম আমি, কাজ করতে পারছি, সো আই অ্যাম ভেরি ভেরি গ্রেটফুল আসলে। আমার উইশ লিস্টের মধ্যে আই থিঙ্ক কোনো একটা কিছু পূর্ণ করলাম আজকে।’ 

    ২০১৯ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু তটিনীর। তবে অভিনয়ে পা রাখার পর থেকেই নিজের কাজ দিয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। 

    ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন তটিনী। ইতোমধ্যে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারও হাতে উঠেছে তার। 

    বিনোদন ডেস্ক

  • পলাশ-অহনার নতুন নাটক ‘মেঘের আড়ালে’

    মাত্র দুই বছরের ক্যারিয়ারে ৪০টির মতো নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলী মুর্তজা পলাশ। ‘মেঘের আড়ালে’ নাটক দিয়ে নতুন বছর শুরু করলেন তিনি। এবার তার জুটি অহনা রহমান। বুধবার জয় পাগল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়।

    আদিফ হাসানের পরিচালনায় ‘মেঘের আড়ালে’ নাটকে আরও অভিনয় করেছেন কিংবদন্তি আবুল হায়াত, শেলি আহসান, মাহমুদুল ইসলাম মিঠু, সিয়াম নাসিরসহ অনেকেই।

    ‘মেঘের আড়ালে’ নাটক নিয়ে উচ্ছ্বসিত পলাশ বলেন, ‘আমি একই সঙ্গে এক্সাইটেড এবং নার্ভাসও। কারণ, ২০২৬ সালে এটাই আমার প্রথম কাজ। আমার বিশ্বাস, চমৎকার গল্পের নাটকটি দর্শকদের হতাশ করবে না।’

    তিনি যোগ করেন, আবুল হায়াত স্যারকে সহ-শিল্পী হিসাবে পাওয়াটা পরম সৌভাগ্যের। আমি পরিচ্ছন্ন ও মার্জিত বিনোদনে বিশ্বাসী। অভিনেতা হিসাবে সব সময় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখে কাজ করি।

    আলী মুর্তজা পলাশের উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘পরশ’, ‘আপন ভাই’, ‘স্বামীর ঘর’, ‘অশিক্ষিত বড় ভাই’, ‘সাবলেট হাফলেট’, ‘অহংকার পতনের মূল’, ‘যৌতুকের হুন্ডা’, ‘প্রবাসীর স্বপ্ন’, ‘ডাকাত বউ’, ‘প্রেমের ফেরিওয়ালা’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘মন যখন এমন’, ‘মায়ের সংগ্রাম’, ‘জামাই গ্যাড়াকলে’, ‘মায়ের মত বোন’, ‘বেলা শেষে তুমি’, ‘পিছনে তাকাবেন না,’ ‘লাল ঘুড়ি,’ মায়ার বাঁধন’।

    বিনোদন ডেস্ক

  • খায়রুলকে নিয়ে কেয়া পায়েলের ক্যাপশন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

    ছোটপর্দার জনপ্রিয় জুটি কেয়া পায়েল ও খায়রুল বাসার। নাটকে তাদের রসায়ন বরাবরই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে এবার আলোচনা শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ নেই—বাস্তব জীবনেও কি কোনো বিশেষ ইঙ্গিত মিলছে? এমন প্রশ্নই উঠছে ভক্তদের মনে।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কেয়া পায়েল। ছবিতে দুজনকেই দেখা যায় হাসিখুশি ও স্বচ্ছন্দ ভঙ্গিতে। তবে ছবির চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে ক্যাপশনটি। সেখানে কেয়া লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই এক লাইনের ক্যাপশনেই শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের একাংশের ধারণা, এটি হয়তো কোনো নাটকের সংলাপ। আবার কেউ কেউ মনে করছেন, এর পেছনে লুকিয়ে থাকতে পারে ব্যক্তিগত অনুভূতির ইঙ্গিত। তবে অনেকে এটিকে শুধুই প্রচারণার অংশ হিসেবেও দেখছেন।

    বর্তমানে কেয়া পায়েল ও খায়রুল বাসার একসঙ্গে অভিনয় করছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ। ফলে বাস্তব ও পর্দার রসায়ন মিলেমিশে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

    বিনোদন ডেস্ক