বিমানবন্দরের দেব-শুভশ্রীর উষ্ণ আলিঙ্গনের ভিডিও ভাইরাল

Written by

in

টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রীর সিনেমা ‘দেশু ৭’ আগামী দুর্গাপূজায় মুক্তির লক্ষ্যে পুরো দমে চলছে শুটিং। দাদাগিরির পাশাপাশি ‘দেশু ৭’ সিনেমার শুটিং নিয়েও বেজায় ব্যস্ত অভিনেতা দেব। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে এ সিনেমার বেশ কিছু শুটিংয়ের ঝলকও প্রকাশ্যে এসেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ‘দেশু ৭’ সিনেমার একটি দৃশ্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা গেছে, ফুল দিয়ে সাজানো গাড়িতে দাঁড়িয়ে আছেন অনির্বাণ ও শুভশ্রী গাঙ্গুলি। অভিনেত্রীর গলায় মালা ও হালকা রঙের শাড়ি। তাকে দেখে বোঝাই যাচ্ছে তিনি কোনো নেত্রীর চরিত্রে অভিনয় করছেন। গাড়ি নিচে দাঁড়িয়ে গম্ভীর মুখে সবাইকে সিন বোঝাচ্ছেন দেব। 

যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার দেবের সিনেমার বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। তবে অফিসিয়ালি দেব-শুভশ্রীর আসন্ন সিনেমার শুধু একটি পোস্টার প্রকাশ্যে এসেছে, আর কিছুই জানা যায়নি।

‘দেশু ৭’ সিনেমাটি অনেক কারণে স্পেশাল। প্রথমত দেব-শুভশ্রী প্রায় ১০ বছর পর আবার কামব্যাক করতে চলেছেন এই সিনেমার মাধ্যমে। অন্যদিকে একসময় ব্যান হয়ে থাকা অনির্বাণ ফিরতে চলেছেন বড়পর্দায়। সব থেকে বড় কথা— এই সিনেমার হাত ধরেই প্রথমবার পরিচালকের আসনে বসেছেন পাগলুখ্যাত অভিনেতা দেব।

এর আগে মঙ্গলবার (৪ অগস্ট) ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষ্যে দেবের পোস্ট ঝড়ের গতিতে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। এবার ছোট্ট একটি ক্লিপিং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ভিডিওটি পোস্ট করা হয়েছে দেবের ফ্যান পেজ থেকে। ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক এবং রোদ চশমা পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন দেব। বিমানবন্দরে নেমে সবার উদ্দেশ্যে হাতজোড় করে নমস্কার জানান পাগলু। 

ততক্ষণে দেবকে ঘিরে ধরেছেন সাংবাদিকরা। কিন্তু সবাইকে উপেক্ষা করে হঠাৎ করেই দেব আবার পেছনে গিয়ে সহ-অভিনেত্রী তথা বন্ধু শুভশ্রী গাঙ্গুলিকে জড়িয়ে ধরেন। শুভশ্রী ও দেবের সেই মিষ্টি আলিঙ্গন করার মুহূর্ত ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে।

অভিনেত্রী শুভশ্রীকে আলিঙ্গন করার পরেই গাড়িতে উঠে পড়েন দেব। ফ্যান পেজের তরফ থেকে দাবি করা হয়েছে, লাদাখ থেকে শুটিং সেরে ঘরে ফিরেছেন দেব-শুভশ্রী। বাড়ি ফেরার পথে একে অপরকে আলিঙ্গন করার এ মুহূর্ত দেখে আবারও নস্টালজিয়ায় ভাসলো গোটা একটি প্রজন্ম।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *