Tag: তিশা

  • ফারুকীর সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালেন আনিসুল হক

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার রাজধানীর এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর স্ট্রোক ধরা পড়েছে। নির্মাতার ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন সাহিত্যিক আনিসুল হক। 

    মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন।

    তিনি লিখেছেন, ইন্টারভেনশন লাগবে না! দোয়া করবেন। সোমবার সন্ধ্যায় মাইল্ড স্ট্রোক হলে তিশা তাকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ নট অ্যালাউড।

    আরও পড়ুন: 

    এর আগে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফারুকীর স্ট্রোকের তথ্য জানান।

    তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

    বিনোদন ডেস্ক

  • অপূর্ব-তিশার ‘প্রেমছবি’ এবার হিন্দিতে

    প্রকাশ হলো অপূর্ব-তিশা অভিনীত বাংলা টেলিছবি ‘প্রেমছবি’। ২ জানুয়ারি যুক্তরাজ্যভিত্তিক জাফরীন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়।  

    rnrn

    হিন্দি ভাষায় ডাবিং করা এই টেলিছবির ক্যাপশনে অবশ্য লেখা ‘সিনেমা’ হিসেবে। তবে ক্যাপশনে যাই হোক, কাজটি দেখলে মুগ্ধ হবেন যে কেউ। 

    rnrn

    বিশেষ করে অভিনয়শিল্পীদের বাংলা মুখের সঙ্গে মিলিয়ে এমন সচেতন হিন্দি ডাবিং, সত্যিই প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের নাটক বাজারে এমন ঘটনা এবারই প্রথম ঘটল।

    rnrn

    যুক্তরাজ্য প্রবাসী জাফরীন সাদিয়ার চিত্রনাট্যে ‘প্রেমছবি’  টেলিছবিটি ৬ বছর (২০১৮) আগে নির্মাণ করেছেন রুবেল হাসান। মূলত সেই কাজটিই নতুন করে হিন্দি ভাষায় প্রকাশ হলো লন্ডন থেকে।  

    rnrn

    জাফরীন সাদিয়া জানান, টেলিছবিটি হিন্দিতে প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছেন। মনে করেন, তবে এটিকে আরও ছড়িয়ে দিতে আরেকটু সময় লাগবে। ‘প্রেমছবি’র মূল ডাবিং হয়েছে ভারত ও লন্ডনের দুটি পেশাদার স্টুডিওতে।

    বিনোদন ডেস্ক

  • অনেকে না বুঝেই সমালোচনা করেন

    জনপ্রিয় মডেল, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বেশ কিছুদিন বিরতির পর আবারও নিয়মিত হয়েছেন অভিনয়ে। সম্প্রতি একটি ভারতীয় ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘শনিবার বিকেল’ সিনেমাটি। এছাড়া দেশি একটি ওটিটিতে আগামীকাল মুক্তি পাচ্ছে নতুন আরও একটি সিনেমা। এসব নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    পর পর দুইটি সিনেমা মুক্তি পাচ্ছে। কেমন অনুভূতি?

    rnrn

    খুবই ভালো লাগছে। ‘শনিবার বিকেল’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’- দুটো সিনেমার সঙ্গে দুইরকমের ভালোবাসা আর টান রয়েছে। মজার বিষয়, একটার গল্প আরেকটা থেকে একদম আলাদা। তবে ‘শনিবার বিকেল’ যদি দেশেও মুক্তি পেত আরও ভালো লাগতো। আশা করছি শিগগির দেশের মানুষও সিনেমাটি দেখতে পারবেন। 

    rnrn

    ‘শনিবার বিকেল’ নিয়ে নানা সমালোচনা হয়েছে। ওটিটিতে মুক্তির পরও তেমন কিছু শুনেছেন?

    rnrn

    সমালোচনা যারা করেছে তারা কী দেখে করেছে? আমার তো মনে হয় না। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যাদের অনেকে না বুঝেই সমালোচনা করেন। ‘শনিবার বিকেল’ এ পর্যন্ত বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। বিদেশি দর্শকও এটা দেখেছেন। এখন ভারতীয় ওটিটিতে মুক্তি পাওয়ায় সেখানের মানুষ দেখছেন। এমনকি বাংলাদেশের অনেক দর্শকও সিনেমাটি দেখছেন। তারা আমাকে ম্যাসেজ করে বলেছেন সিনেমাটি তাদের ভালো লেগেছে। তারা সিনেমার গল্প, উদ্দেশ্যে বুঝতে পেরেছেন। আর সবাই ইতিবাচক কথাই বলেছেন। কেউ তো নেতিবাচক কিছু বলেননি এ পর্যন্ত।

    rnrn

    আপনি বলতে চাইছেন এ সিনেমার গল্পে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়নি?

    rnrn

    কখনওই না। একটা ঘটনাকে কেন্দ্র করে একটি সিনেমা বানানো হয়েছে। সেখানে দেশকে খুব শক্তিশালীরূপেই উপস্থাপন করা হয়েছে। এমনকি ধর্মীয় স্পর্শকাতরতার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। যারা সিনেমাটি না দেখেই নানা সমালোচনা করছেন, আশা করি তারা দেখার পর বুঝতে পারবেন।

    rnrn

    এবার ‘অটোবায়োগ্রাফি’র প্রসঙ্গে আসি। এ সিনেমার মাধ্যমে অনেকগুলো ‘প্রথম’ যুক্ত হলো আপনার জীবনে…

    rnrn

    হ্যাঁ। এ সিনেমার মাধ্যমে প্রথমবার সহ-লেখক হিসাবে আসছি। প্রথমবার আমার স্বামীর (মোস্তফা সরয়ার ফারুকী) সঙ্গে অভিনয় করছি। আবার প্রথমবার আমাদের মেয়ে ‘ইলহাম’ থাকছে পর্দায়। জীবনের প্রতিটা ‘প্রথম’র অনুভূতিই বিশেষ থাকে। কিন্তু একসঙ্গে এতগুলো প্রথমের অনুভূতি আসলে আমি বলে বোঝাতে পারব না। এ সিনেমাটা সত্যি খুব বিশেষ আমাদের জন্য।

    rnrn

    এখন কী তবে শুধু ফারুকীর সঙ্গে অভিনয় করবেন?

    rnrn

    না, এমন কিছুই নয়। ‘অটোবায়োগ্রাফি’ একটা বিশেষ সিনেমা, তাই এখানে সরোয়ার অভিনয় করেছে। আমি কিংবা সরোয়ার কখনওই নিজেদের কোনো সীমার মধ্যে বেঁধে রাখিনি যে, এর সঙ্গে কাজ করতে পারবে না, বা এখানে যেতে পারবে না। আমরা দুইজন ভীষণ প্রফেশনাল মানুষ। স্বতন্ত্রভাবে আমরা কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। 

    rnrn

    এছাড়া নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়েছেন?

    rnrn

    নতুন করে আর কিছুর সঙ্গে এখনও যুক্ত হইনি। চলতি বছর তো অনেকগুলো কাজই প্রকাশ পেয়েছে। সামনে আরও একটা আসছে। এগুলো নিয়েই আছি আপাতত। এছাড়া কিছু ওয়েব সিরিজের চিত্রনাট্য দেখছি, কথাবার্তা চলছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি।

    যুগান্তর প্রতিবেদন

  • তানজিন তিশার অপেশাদার আচরণের প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

    সাংবাদিকদের বিরুদ্ধে অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদে রাজপথে সমবেত হয়েছেন সাংবাদিকরা। 

    মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। 

    বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেজাব) মুখপাত্র বুলবুল আহমেদ জয়। 

    তিনি বলেন, একজন সাংবাদিক কোনো তথ্য পেলে সেটি যাচাই-বাছাই করবে এবং সেই তথ্যের সত্যতা জানতে চাইবেন সংশ্লিষ্ট শিল্পী-কুশলীদের কাছ থেকে। এটাই সাংবাদিকতার প্রথম সূত্র। চ্যানেল টোয়েন্টিফোর-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমও একই কাজ করেছেন। তিনি একটি তথ্য পেয়ে সেটি এসএমএস পাঠিয়ে তিশার কাছে জানতে চেয়েছেন। এরপর তিশা ফোন করে তামিমসহ সাংবাদিকদের একচেটিয়া হুমকি-ধমকি দিলেন। উড়িয়ে দেওয়ার কথা বলেন। তামিম কিন্তু সেই বিষয়ে নিউজও করেননি। অথচ একদিন পর উল্টো তিশা ডিবি অফিসে গিয়ে তামিমের নামে সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন।

    সেখান থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের কাছেও তামিমের নামটি প্রকাশ করেন এবং গুরুতর অভিযোগ করেন প্রকাশ্যে। ফলে তিশাই আসলে তামিম তথা আমাদের বিনোদন সাংবাদিকদের মানহানি করেছেন। সাইবার বুলিং করেছেন। এই বার্তাটিই আমরা আজ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সবাইকে জানাতে চাই।

    জানা গেছে, প্রতিবাদ সমাবেশ শেষে বিকাল নাগাদ ডিবি দফতরে তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর কথা রয়েছে। একইসঙ্গে এই সমাবেশের পরবর্তী কার্যক্রমও ঘোষণা করা হবে। 

    ঘটনার সূত্রপাত হয় তানজিন তিশার ‘আত্মহত্যাচেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়ে। ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। 

    তানজিন তিশা সর্বশেষ ২০ নভেম্বর ডিবি অফিসে গিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন চ্যানেল টোয়েন্টিফোর-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে। এর আগে তিশা সাংবাদিকদের ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সোশ্যাল হ্যান্ডেলে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন। যদিও সেই ক্ষমা চাওয়ার পোস্ট পরবর্তীতে মুছেও ফেলেন তিনি।

     

    বিনোদন ডেস্ক

  • ডিবি কার্যালয়ে তিশা, অভিযোগ নিয়ে যা বললেন ডিবিপ্রধান

    ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন নাট্যজগতের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সেখানে সামাজিকমাধ্যম সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিশা। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান।

    সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেত্রী তিশার ডিবি কার্যালয়ে আসা প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, সে কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছে। সাইবার বুলিংয়ের শিকার হয়েছে।

    তিনি বলেন, আমাদের ডিবিতে গুরুত্বপূর্ণ দুটি সাইবার ইউনিট রয়েছে, সাইবার উত্তর ও সাইবার দক্ষিণ। ঢাকা শহরে যেই সাইবার বুলিংয়ের শিকার হয়, তারা সবাই আমাদের কাছে আসে। আমাদের সাইবারে গুরুত্বপূর্ণ অনেক স্মার্ট অফিসার রয়েছে, যারা তাৎক্ষণিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করে থাকে। তেমনি অন্য সবার মতো অভিনেত্রী তিশা আমাদের কাছে এসেছিলেন।

    ডিবি প্রধান বলেন, তিশা আমাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। আমরা সেটা নিয়েছি। তাকে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। সেসব আমরা শুনেছি। সাইবার নর্থকে আমরা দিয়েছি। তারা তদন্ত করে আমাদের জানাবে।

    সাংবাদিকরা কোনো তথ্য বা গুঞ্জন সম্পর্কে জানলে সেটা যাচাই করার জন্য প্রশ্ন করতে পারে। এখন প্রশ্ন করলে প্রকাশ্যে হুমকি দেয়া হলো। আপনার কাছে এর প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার চাচ্ছি। সাংবাদিকদের এ মন্তব্যের জবাবে মোহাম্মদ হারুন বলেন, আমাদের কাছে সবাই অভিযোগ করতেই পারে। আমরা তাদের অভিযোগ রাখি, তদন্ত করি এবং প্রকৃত ঘটনা কী ঘটেছিল তা জানার চেষ্টা করি।

    তিনি বলেন, কোনো ব্যক্তিগত খবর প্রচারের ক্ষেত্রে সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সেটা নারী-পুরুষ যাই হোক, বিশেষ করে নারীর ক্ষেত্রে। আমাদের উচিত আমরা যেন, এসব বিষয় দায়িত্বশীলতার সঙ্গে প্রচার করি। তবে তদন্ত করে আমরা জানাব।

    প্রসঙ্গত,  কয়েকদিন আগে তিশার আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন এ অভিনেত্রী। পরে অবশ্য এ কথা অস্বীকার করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ঈদে ‘রক্তজবা’ নিয়ে আসছেন তিশা

    রোজার ঈদের মতো কুরবানি ঈদেও বসছে সিনেমার মেলা। এখন পর্যন্ত মুক্তিও আওয়াজে রয়েছে দশটির মতো সিনেমা। এরমধ্যে চারটির মুক্তি নিশ্চিত করেছে নির্মাতা-প্রযোজকরা। প্রেক্ষাগৃহের বাইরে কিছু সিনেমা ঈদে ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পাবে। 

    rnrn

    সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাম। তার অভিনীত ‘রক্তজবা’ নামে একটি সিনেমা মুক্তি পাবে ঈদে। এটি দেখা যাবে আই স্ক্রিন নামে একটি ওটিটি প্ল্যাটফরমে। সিনেমাটি পরিচালনা করেছেন নেয়ামুল মুক্তা। এতে তিশার সহশিল্পী শরিফুল রাজ। 

    rnrn

    নির্মাতা জানিয়েছে, সিনেমাটির গল্প একটি চিঠিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। একদিন আচমকা এক অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছে একটি চিঠি আসে। সেই চিঠির রেশ ধরে তিনি ফিরে যান একযুগ আগের অতীতে। আর এর মাধ্যমে একে একে উন্মোচিত হয় নানা রহস্য। ঘটনার সঙ্গে যুক্ত হয় আরও অনেক চরিত্র। 

    rnrn

    এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, গল্পটি বেশ সুন্দর। বেশ টুইস্ট আছে। আশা করি দর্শকরা পছন্দ করবেন। এদিকে তিশাকে কুরবানি ঈদের নাটকেও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানটি এ অভিনেত্রী।

    বিনোদন প্রতিবেদন

  • তিশাকে ‘মাতাল নায়িকা’ বলে কটাক্ষ

    রাজের ফেসবুকে গোপন ভিডিও ফাঁসের রটনায় রয়েছে তানজিন তিশার নাম। যেখানে দেখা গিয়েছিল লিফ্টের মধ্যে রয়েছেন নায়িকা। তাকে দেখে অনেকেই মনে করেছেন, তিশা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও ভিডিওটি পোস্টের ১৮ মিনিটের মাথায় তা মুছে দেওয়া হয়। গত কয়েক সপ্তাহে এ বিতর্ক গড়িয়েছে বহুদূর।

    এ নিয়ে নিজের জন্মদিনে কটাক্ষের মুখে পড়েন নায়িকা। তানজিন তিশার জন্মদিন ছিল ৮ জুন। বেলুনে সাজানো আর মানানসই শাড়ি পরে পরিবারের সঙ্গে জন্মদিন উদ্যাপনের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী। এসব ছবি দেখার সঙ্গে সঙ্গে নেতিবাচক মন্তব্যে ভরে যায়। 

    কেউ লিখেছেন, ‘মাতাল নায়িকা।’ কেউ রাজের সঙ্গে তিশার সম্পর্ক ঘিরেও নানা মন্তব্য করেছেন। তবে মুখ বন্ধ করে বসে থাকেননি তিশা অনুরাগীরা। তারাও নায়িকার পক্ষে নিয়ে পাল্টা আক্রমণ করেছেন।

    ভিডিও ফাঁস বিতর্কে প্রকাশ্যে এসেছে পরীমনির সঙ্গে রাজের দাম্পত্যকলহ। কদিন আগে প্রকাশ্যে রাজের কাছে আইনি বিচ্ছেদও চেয়েছেন তিনি। তবে রাজের একটাই বক্তব্য, যেটা হবে, সেটা পরীর কথা মতোই। তিনি যে সংসার করতে আগ্রহী তা বার বার বলেছেন। দুজনের সম্পর্ক এবার কোন দিকে মোড় নেবে, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।

    বিনোদন ডেস্ক

  • এটা কোনো আপত্তিকর ভিডিও না: তানজিন তিশা

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। 

    rnrn

    ঘটনার প্রায় দুদিনের মাথায় ছবি ও ভিডিও ফাঁসের ব্যাপারটি দৃষ্টিগোচর হয় অভিনেত্রী তিশার।

    rnrn

    এ অভিনেত্রী তার আপত্তিকর ভিডিও ফাঁসে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

    rnrn

    বুধবার রাত সোয়া ১০টায় ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন— ‘প্রথমত, বিষয়টি দুঃখজনক। এটি নিয়ে আমি বলতে চাই, স্যোশাল মিডিয়ায় আমার যে ভিডিও আপ করা হয়েছে, সেটি আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। ৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে মনে করি না। '

    rnrn

    তিনি লেখেন, প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। 

    rnrn

    এ ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনালাইন নিউজে, ফেসুবকে গ্রুপে, কমেন্টে বলা হচ্ছে/লেখা হচ্ছে ‘শরিফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’। যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি— এ ভিডিওর মধ্যে শরিফুল রাজ কোথা থেকে এলো? কী গোপনীয়তা এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন, সেখানে আমি তার সঙ্গে আছি। ভিডিওতে আমি একা এবং সেটা কোনো আপত্তিকর বা গোপন ভিডিও না। বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের। সুতরাং ‘আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’ শব্দগুলো কারেকশন করা উচিত। এটা বিব্রতকর এবং অসম্মানজনক।’

    rnrn

    প্রসঙ্গত ২৯ মে রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

    বিনোদন ডেস্ক

  • দেশে এসেই এ ব্যাপারে ব্যবস্থা নেব: তানজিন তিশা

    তিন নায়িকার সঙ্গে ছবি ও ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় গতকাল বুধবার শর্তহীন দুঃখ প্রকাশ করেছিলেন অভিনেতা শরিফুল রাজ। তবে রাজের ‘দুঃখ’ প্রকাশ মানতে নারাজ অভিনেত্রী তানজিন তিশা। 

    rnrn

    ঘটনার একদিন পর নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিশা। সেখানে তিনি দেশে ফিরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

    rnrn

    বুধবার রাত সোয়া ১০টায় ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ হুশিয়ারি দেন তিশা। 

    rnrn

    স্ট্যাটাসে তিনি লেখেন— ‘দুটি শোতে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছু দিন ধরে আমি আমেরিকায় আছি। বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত। এ জন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি৷ আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে, সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি।’

    rnrn

    ‘যদিও দেশে এসেই আমি এই ব্যাপারে ব্যবস্থা নেব। তবু রাজ আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি। আসলে তানজিনা তিশা তার কাজ দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং কাজ নিয়েই এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে, দর্শকের মনে কাজ নিয়েই থেকে যেতে চায়। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশাকে কাজের মাধ্যমেই বাঁচিয়ে রাখুন।’

    rnrn

    প্রসঙ্গত, ২৯ মে রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

    rnrn

    ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

    বিনোদন ডেস্ক

  • ফাঁস হওয়া ভিডিও নিয়ে অনুরাগীদের যে অনুরোধ করলেন তিশা

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। ঘটনার প্রায় দুদিনের মাথায় ছবি ও ভিডিও ফাঁসের ব্যাপারটি দৃষ্টিগোচর হয় অভিনেত্রী তিশার।

    এ অভিনেত্রী তার আপত্তিকর ভিডিও ফাঁসে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জানিয়ে দেশে ফিরে আইনিব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি।

    বুধবার রাত সোয়া ১০টায় ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ হুশিয়ারি দেন তিশা। স্ট্যাটাসে তিনি লেখেন— ‘দুটি শোতে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছু দিন ধরে আমি আমেরিকায় আছি। বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত। এ জন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি৷ আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে, সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি।’

    তিনি লেখেন— ‘প্রথমত, বিষয়টি দুঃখজনক। এটি নিয়ে আমি বলতে চাই, স্যোশাল মিডিয়ায় আমার যে ভিডিও আপ করা হয়েছে, সেটি আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। ৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে মনে করি না। প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে এতটুকুই বলব— ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ।’

    ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি আজ এ পর্যন্ত এসেছি। আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন, আমি আমার অভিনয় দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকতে চাই সবসময়, প্রিয় হয়ে থাকতে চাই। যদিও আমি বলেছি— আমার এ ঘটনা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন দিতে চাই না। তবে আমার শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের যদি এ ঘটনা বিব্রত করে, কষ্ট দেয়, আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি।’

    ‘দ্বিতীয়ত এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনালাইন নিউজে, ফেসুবকে গ্রুপে, কমেন্টে বলা হচ্ছে/লেখা হচ্ছে ‘শরিফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’। যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি, এ ভিডিওর মধ্যে শরিফুল রাজ কোথা থেকে এলো? কী গোপনীয়তা এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন, সেখানে আমি তার সঙ্গে আছি। ভিডিওতে আমি একা এবং সেটা কোনো আপত্তিকর বা গোপন ভিডিও না। বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের। সুতরাং ‘আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’ শব্দগুলো কারেকশন করা উচিত। এটা বিব্রতকর এবং অসম্মানজনক।’

    এ অভিনেত্রী আরও লেখেন, ‘তৃতীয়ত—একজন মানুষের প্রাইভেসি, হেম্পার করা, হ্যারেজমেন্ট করা বা পারসোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা, এটা বিগ ক্রাইম। সো যার আইডি বা যিনি এটি আপ করেছেন বাংলাদেশে ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতোমধ্যে অনেকেই ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সেই আইনই বলে দেবে কে বা কারা এই ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ংকর অপরাধে জড়িত।’

    তিনি লেখেন, ‘চতুর্থত—শরিফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে এবং রাজ তার ব্যক্তিগত আইডি থেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছে রাজ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলল সবাই— পরিবারের সামনে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকেও আপত্তিকর বানানো হলো— এ দায়ভার কী তোমার না? কারণ তুমিই তো বলেছো— তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কী করছ? কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছ না? কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছ না?’

    সবশেষ তিশা লেখেন— ‘যদিও দেশে এসেই আমি এই ব্যাপারে ব্যবস্থা নেব। তবু রাজ আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি। আসলে তানজিনা তিশা তার কাজ দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং কাজ নিয়েই এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে, দর্শকের মনে কাজ নিয়েই থেকে যেতে চায়। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশাকে কাজের মাধ্যমেই বাঁচিয়ে রাখুন।’

    প্রসঙ্গত ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

    ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

    বিনোদন ডেস্ক