Home / Entertainment / ফারুকীর সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালেন আনিসুল হক

ফারুকীর সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালেন আনিসুল হক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার রাজধানীর এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর স্ট্রোক ধরা পড়েছে। নির্মাতার ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন সাহিত্যিক আনিসুল হক। 

মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ফারুকীর অবস্থা স্থিতিশীল। আস্তে আস্তে সেরে উঠবেন বলে ডাক্তার আশা করছেন।

তিনি লিখেছেন, ইন্টারভেনশন লাগবে না! দোয়া করবেন। সোমবার সন্ধ্যায় মাইল্ড স্ট্রোক হলে তিশা তাকে হাসপাতালে ভর্তি করান। আইসিইউতে আছেন। ভিজিটর ইজ নট অ্যালাউড।

আরও পড়ুন: 

এর আগে ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফারুকীর স্ট্রোকের তথ্য জানান।

তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিও গ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *