Tag: তিশা

  • নায়কদের স্বেচ্ছাচারিতা নিয়ে যে কথা বললেন তিশা

    দেশীয় নাটকে সিন্ডিকেট নতুন কিছু নয়। আর সিন্ডিকেটের বিষয় নিয়ে বিভিন্ন সময় নায়ক-নায়িকারাই নানা কথা বলে থাকেন। এবার নায়কদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। 

    তিনি জানান, প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের মধ্যে গুটিকয়েক শিল্পী রয়েছেন, যারা তাদের গণ্ডির বাইরে কারও সঙ্গে অভিনয় করতে চান না। এর মধ্যে যেমন নায়ক রয়েছেন, তেমনি রয়েছেন নায়িকাও। নির্মাতারা নায়ক কিংবা নায়িকা যে কোনো একজনকে নিলে নিজেরাই জুটি হিসাবে কাকে নিতে হবে, সেটি ঠিক করে দেন বলে জানান এ অভিনেত্রী। 

    তিশা বলেন, বেশিরভাগ ক্ষেত্রে নাটকের সব কিছু নায়কদের সিদ্ধান্তেই হচ্ছে। এমনকি তিনিও শিডিউলের জন্য পরিচালক নয়, নায়কদের কাছ থেকে ফোন পান। 

    তিনি বলেন, মেকআপ আর্টিস্ট, ডিওপি, লাইটে কাকে নেবে, শুটিং কোথায় হবে, গল্প কী হবে, মায়ের চরিত্রে কে অভিনয় করবেন, বাবার চরিত্রে কে থাকবেন—নাটকের সব কিছু নায়করা সিদ্ধান্ত নিচ্ছেন কিংবা ঠিক করে দিচ্ছেন। 

    অভিনেত্রী বলেন, এটা তো নায়কের কাজ না, পরিচালকের কাজ। গল্পের চরিত্রের প্রয়োজনে যাকে ভালো মনে করবেন, তাকেই পরিচালক ডাক দেবেন। কিন্তু আমাকে কলটা দিচ্ছেন নায়করা।

    তাসনুভা তিশা বলেন, নায়কদের ক্ষমতা দেওয়া হয়েছে বলেই তারা স্বেচ্ছাচারিতা করার সুযোগ পাচ্ছেন। আমার কাছে মনে হয়, ইন্ডাস্ট্রিতে এমন হচ্ছে। কারণ তাদের কাছে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এটা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ঠিকভাবে কাজ করতে পারব না।

    ইন্ডাস্ট্রির এমন অবস্থায় ভবিষ্যৎ শঙ্কিত এ অভিনেত্রী বলেন, এভাবে যদি চলতে থাকে তা হলে কাজ করা কষ্টকর হয়ে যাবে। প্রতিদিন আমার মনে হয় অন্য কিছু নিয়ে ভাবা উচিত। অন্য কোনো ক্যারিয়ার হয়তো বেছে নিতে হবে, এভাবে কাজ করা যায় না। যাদের ন্যূনতম আত্মসম্মানবোধ আছে, তাদের তো গায়ে লাগার কথা। 

    তিনি বলেন, আমার চাওয়া, পরিচালকই আমার শিডিউল নেবেন, তিনিই গল্প নির্বাচন করবেন। নায়ক কেন এসব বিষয়ে মাথা ঘামাবে। চিত্রনাট্যে যা লেখা আছে, সেই সংলাপই বলা উচিত। গল্পের প্রয়োজনে পরিবর্তন করতে হলে, সেটা আলোচনা করে করতে হবে। কেন নায়কের সিদ্ধান্তেই সব হবে! অভিনেত্রী হিসেবে এই বিষয়গুলো আমার আত্মসম্মানে আঘাত করে, মন খারাপ হয়।

    বিনোদন ডেস্ক

  • আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

    মধ্যরাতে লাইভে লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। 

    বুধবার (২০ নভেম্বর) মধ্যরাতে রাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করলেন তিশা।

    নিজের ফেসবুক থেকে লাইভে এসে ‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেন তিশা। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক।’

    তিনি বলেন, ‘কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা, আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।’

    ঘটনার বর্ণনা দিয়ে তিশা বলেন, ‘আউটডোর শুটিংয়ে, আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন।

    বিস্ময় প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো না আসেন। তাকে বয়কট করা উচিত।’

    তিশা যোগ করেন, ‘হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।’

    এ সময় নাম উল্লেখ করে তাসনুভা তিশা বলেন, ‘কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়া এ সমস্ত কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত?’

    সবশেষে বলেন, ‘এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে। তাকে বয়কট করা হোক।’

    এর আগে তিশা নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে দেখা যায় এক ব্যক্তির দুটি ছবি এবং ‘কাউসার’স কিংডম’ নামের একটি পেজের স্ক্রিনশট। ধারণা করা হচ্ছে, তিনি পেজের কর্ণধার কাউসার।

    ক্যাপশনে তিশা লেখেন, ‘দয়া করে কেউ এই লোককে চিনে থাকলে তার বিস্তারিত দিন। আমি লাইভে আসছি ১০ মিনিটের মধ্যে। অসম্ভব বাজে একটা ঘটনা ঘটেছে। বলছি পুরোটা। দয়া করে আমাকে শুনুন!’ এরপরই লাইভে আসেন তিশা।

    বিনোদন ডেস্ক

  • দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানালেন তিশা!

    গত কয়েকদিন ধরে একটি ছবিকে কেন্দ্র করে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীঘির বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে গুঞ্জনটি উস্কে দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

    rnrn

    সোমবার দীঘির সেই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন তিশা। যেখানে দীঘির বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দীঘিকে নিয়ে চরকির সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, কী আসছে? কবে আসছে? যা-ই আসুক যখনই আসুক! আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।

    rnrn

    ভিডিওর সঙ্গে সুর মিলিয়ে তিশা লিখেছেন, দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ! অভিনেত্রীর এমন ক্যাপশনে এটা স্পষ্ট, সিনেমার প্রচারণায় অংশ নিতেই তিশা সবাইকে দীঘির বিয়ের দাওয়াত দিয়েছেন।

    rnrn

    এর আগে, গত ২ জুলাই রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি প্রকাশ করেন দীঘি। ছবিতে দেখা গেছে, তার অনামিকায় আংটি। মেহেদী রাঙানো হাত। আর সেই হাতের নিচে একটি বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লেখেন, অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

    rnrn

    মুহূর্তের মধ্যেই দীঘির সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক পাতায়। এ নিয়ে ভক্তদের মধ্যেও শুরু হয় নানা আলোচনা। দীঘি কি তাহলে বিয়ে করেছেন? এই প্রশ্ন ছুঁড়ে দেন অনেকে। তবে তাদের কারো প্রশ্নের উত্তর দিতে দেখা যায়নি এই অভিনেত্রীকে। 

    rnrn

    তবে গত ৪ জুলাই বিষয়টি পরিষ্কার করেছে করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। দীঘির মেহেদি রাঙানো হাত, কার্ডসহ একটি ভিডিও পোস্ট করে চরকি। ক্যাপশনে লেখা হয়েছে, কী আসছে? কবে আসছে? যা-ই আসুক, যখনই আসুক! আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য। এতে স্পষ্ট হয়, সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসেননি দীঘি। এটি তার পরবর্তী কাজের বিজ্ঞাপন।

    rnrn

    এ বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করলেন এই অভিনেত্রী। যেখানে বিয়ের সাজে দেখা মিলেছে এই অভিনেত্রীর। সেই ভিডিও শেয়ার করে দীঘি লিখেছেন, বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।

    rnrn

    জানা যায়, ওটিটি প্লার্টফর্ম চরকিতে আসছে দীঘির নতুন ওয়েব ফিল্ম। নাম ৩৬২৪৩৬। এটি পরিচালনা করেছেন রিয়ায়াজুর রহমান। এতে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে।

    অনলাইন ডেস্ক

  • হঠাৎ স্ট্যাটাস দিয়ে ডিলিট, কী লিখেছিলেন তিশা

    বর্তমানে সময়ের আলোচিত মুখ তানজিন তিশা। যিনি মূলত গেল একটা বছর নানামাত্রিক অস্থিরতার মধ্য দিয়ে নিজেকে অতিক্রম করাচ্ছেন। তবে হঠাৎ গভীর রাতে স্ট্যাটাসের মাধ্যমে হুমকি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। 

    rnrn

    পোস্টে তিনি স্পষ্ট করেছেন, তার এই বার্তা ভেতরে জমে থাকা ক্রোধের বহিঃপ্রকাশ। যা তিনি প্রকাশ্যে টিগার করেছেন তারই কোনো সহকর্মীর প্রতি। হতে পারে তারও একটু বেশি, প্রেমিক সহকর্মী।   

    rnrn

    তিশা তার সোশ্যাল ফলোয়ারদের লক্ষ্য করে লিখেছেন, আমি চাইলে শেয়ার করতে পারি আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প। আমার সেই সাহস এবং প্রমাণ আছে।

    rnrn

    এরপরই তিশার অভিযোগের নল সরাসরি তাক করলেন সেই অভিযুক্ত প্রেমিকের প্রতি। ‘তুমি’ সম্বোধন করে লিখলেন, মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।

    rnrn

    ইংরেজিতে লেখা এই পোস্ট কিংবা হুমকি আসলে কাকে নিয়ে? গত ভোররাত থেকে এমন প্রশ্নে তুলকালাম মিডিয়া। উত্তরও অনেকের কাছে স্পষ্ট। কারণ, ফিসফাসফিস চলছে অনেকদিন ধরেই, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে রয়েছে তার প্রেমময় অসহিষ্ণু একটা সম্পর্ক। যার জেরে কয়েকদফা জেরবার হতে দেখা গেছে তানজিন তিশাকে। মিটেও গেছে সেটি।

    rnrn

    যেমনটা মিটলো এবারও। রাতের আঁধার কাটার আগেই অভিনেত্রী মুছে নিলেন পোস্ট। বলে যাননি, অভিনয় ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প। দেখালেন না সাহস। 

    rnrn

    বুধবার দুপুর নাগাদ এসব বিষয়ে কোনো জবাব মেলেনি তিশার তরফে, নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও।

    rnrn

    তানজিন তিশা আপাতত দেশের বাইরে অবস্থান করছেন বলে টের পাওয়া গেছে তার সোশ্যাল হ্যান্ডেলের দৌলতে। গত সপ্তাহেই চেক-ইন মিলেছে দুবাই হয়ে কুয়ালালামপুরে। ফটোগ্রাফারের সন্ধান না মিললেও ছবিগুলো প্রমাণ করতে চাইছে, তিনি একাই উড়ছেন বিদেশের নয়নাভিরাম দৃশ্যে।

    rnrn

    এর আগে প্রেমজনিত কারণেই ঢাকা মেডিকেলেও ভর্তি হতে হয়েছিল মধ্যরাতে। গুঞ্জন উঠেছিল তিনি আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। তখনো উঠে আসে সহশিল্পী মুশফিক আর ফারহানের নাম।

    বিনোদন ডেস্ক

  • ফের তিশার রহস্যময় স্ট্যাটাস, দিলেন হুঁশিয়ারি

    ক্ষোভ উগরে দেওয়া বা জীবনের গুরুত্বপূর্ণ তথ্য জানানোটা যেন অভ্যাসে পরিণত হয়েছে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের। ফের হুঁশিয়ারি দিলেন টিভি জগতের পরিচিত মুখ তানজিন তিশা।

    মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি নিজের ফেসবুকে লেখেন, ‘আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি। সেই সাহস এবং প্রমাণ আমার আছে।’ 

    এরপর অভিনেত্রী লেখেন, ‘মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।’

    তিশার এমন উত্তপ্ত পোস্ট দেখে নড়েচড়ে বসেন নেটিজেনরা। কাকে এমন হুমকি দিলেন নায়িকা এমনটা যখন ভাবছিলেন অনেকে তখন দেখা যায় ওই পোস্টটি আর নেই। নিজের ফেসবুক থেকে মুছে দিয়েছেন তিনি।

    এর আগে মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তুলকালাম বাঁধিয়েছিলেন তিশা। পরে মিটেও যায় তা। অনেকের ধারণা ফের হয়তো তাকে ঘিরেই রাত দুপুরে ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে রাতের আঁধারেই পোস্ট মুছে দিয়ে বিরত রইলেন অপরাধীর গল্প বলা থেকে। 

    বলে রাখা ভালো, মাঝে এই প্রেমজনিত কারণেই ঢাকা মেডিকেলেও ভর্তি হতে হয়েছিল মধ্যরাতে। জানা গেছে, সেই যাত্রায় তিনি আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। তখনও উঠে আসে সহশিল্পী মুশফিক আর ফারহানের নাম।

    এর আগে পরীমনি, মাহিয়া মাহিকে মাঝরাতে এরকম করতে দেখা গেছে। এবার তালিকায় নাম উঠল তানজিন তিশার। দুপুর রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিলেন কড়া হুঁশিয়ারি। 

    বিনোদন ডেস্ক

  • ‘এবার জন্মদিন পালন করার প্রশ্নই আসে না’

    জনপ্রিয় অভিনয়শিল্পী নূসরাত ইমরোজ তিশা। কিছুদিন আগেও তার এবং তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অভিনীত ‘অটোবায়োগ্রাফি’ ওয়েবফিল্ম নিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছিলেন এ অভিনেত্রী। 

    rnrn

    নিজের প্রথম লেখা গল্প, ফারুকীর অভিনেতা হিসাবে অভিষেক এবং তাদের মেয়ে ইলহামের প্রথম ক্যামেরার সামনে আসা প্রতিটি প্রথমই যেন ঘিরে রেখেছিলো তাকে। কিন্তু হঠাৎই সেই খুশি বদলে গেলো চিন্তায়, শঙ্কায়, বিপদে। জানুয়ারি মাসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তফা সরয়ার ফারুকী। চিকিৎসকরা জানিয়েছিলেন তার ব্রেইন স্ট্রোক হয়েছে। এর পর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান ফারুকী। কিন্তু এর পর হঠাৎ অসুস্থ হয়ে যায় এ তারকা দম্পতির মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। 

    rnrn

    এ বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিশা লিখেছেন, আল্লাহ মানুষের অনেকভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারেরও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন। তবে বর্তমানে ইলহাম এবং ফারুকী দুজনের অবস্থাই বেশ ভালো বলে জানিয়েছেন তিশা। 

    rnrn

    তিনি বলেন, ‘ইলহাম এর অবস্থা এখন বেটার। একটু একটু করে ডেভেলপ করছে। আর সরয়ারও বিশ্রামে আছে। ধীরে ধীরে আরও রিকভার করবে। 
    rnএদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। তবে পারিবারিক এ অবস্থায় বরাবরের মতো কোনো আয়োজন থাকছে বলেই জানান এ অভিনেত্রী। 

    rnrn

    এ প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার তো মনেই ছিল না আজ ২০ ফেব্রুয়ারি। মনে থাকার কথাও নয়। যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তাতে জন্মদিন পালন করার প্রশ্নই আসে না। এ মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার পরিবারের প্রতি। তাদের নিয়েই ব্যস্ত থাকব। 

    rnrn

    এছাড়া অন্য কিছু ভাবতেও ভালো লাগছে না। তবে জন্মদিন মনে করিয়ে দেবার জন্য যুগান্তরকে ধন্যবাদ।

    rnrn

    এদিকে আজ আরেক জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলেরও জন্মদিন। 

    rnrn

    তিনিও জানিয়েছেন, জন্মদিনে তার কোনো আয়োজন। শুটিং সেটেই কাটবে দিনটি। সেখানেই হয়তো কেউ কেক কাটতে পারে। আর ঘনিষ্ঠরা উইশ করবেন, যা প্রতিবছরই হয়।

    rnrn

    rn 

    আনন্দনগর প্রতিবেদক

  • আল্লাহ আমার পরিবারের পরীক্ষা নিচ্ছে: তিশা

    নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ও ফারুকীর মেয়ে। তিশা সামাজিকমাধ্যমে প্রকাশ করলেন সন্তানের ক্যানুলা করা হাতের ছবি। সেইসঙ্গে লিখলেন, তার পরিবারের পরীক্ষা চলছে।

    নিজের ফেসবুকে কন্যা ইলহামের হাতের ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে তুলতুলে হাতটিতে নির্মমভাবে জায়গা করে নিয়েছে ক্যানুলা। এতে স্পষ্ট একরত্তি অসুস্থ। ছবির ক্যাপশনে তিশা লিখেছেন- আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।

    গত ২২ জানুয়ারি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। ব্রেন স্ট্রোক হয়েছিল তার। বেশ কয়েকদিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

    মোস্তফা সরয়ার ফারুকীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। এতে ইলহামকেও দেখা গেছে। আরও অভিনয় করেছেন মোস্তফা সররয়ার ফারুকী, তিশা, ইরেশ যাকের, ডিপজল, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • মুশতাক-তিশা ইস্যু নিয়ে এবার মুখ খুললেন জায়েদ খান

    বইমেলায় গিয়ে গত কয়েক দিন আগে কয়েক জন তরুণের রোষানলে পড়েছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। এর পরও বইমেলায় যাওয়া বন্ধ রাখবেন না বলে জানিয়েছেন তারা। এই বিষয়ে এবার মুখ খুললেন জায়েদ খান।

    মুশতাক-তিশা প্রসঙ্গে আলোচিত নায়ক জায়েদ খান বলেন, শুধু একতরফা মুশতাক-তিশা দম্পতিকে দোষ দিলে চলবে না। যারা তাদেরকে ব্যবহার করে বই প্রকাশ করেছে তারাও দোষী।

    প্রকাশনীকে দোষ দিয়ে নিজের অভিজ্ঞতা থেকে জায়েদ খান এক সংবাদ মাধ্যমকে জানান, ‘দুইটা প্রকাশনী আমাকে খুব কনভিন্স করার চেষ্টা করেছিল, আমাকে নিয়ে বই বের করতে চায়। কিন্তু আমি তাতে রাজি হইনি।’

    আরও পড়ুন:

    নায়কের ভাষায়, ‘আমি অভিনয় করি। একজন অভিনয় শিল্পী আমি, আমার কাজ অভিনয় করা। অনেকভাবে তারা চেষ্টা করেছে কিন্তু পারেনি আমাকে রাজি করাতে। আমার মনে হয় এই দম্পতির বেলাতেও এমনটা হয়েছে।
     
    ভাইরাল হলেই কিছু প্রকাশনী তাদের লেখক বানানোর চেষ্টা করে। তিনি বলেন, একটা প্রকাশনী থেকে আমার সঙ্গে যোগাযোগ করে বলে, আপনার বই বের করতে চাই। আপনি বলবেন আমরাই লিখব। তখন আমার রাগ লেগেছে। এ কেমন লেখক? আমি ছিলাম আর্টসের ছাত্র, মুখস্থ করেছি আর পরীক্ষার খাতায় লিখেছি। আমাকে তোমরা হুমায়ূন আহমেদ বানাতে চাও? নাকি আমার পরিচিতি কাজে লাগাতে চাও?’

    অভিনেতা আরও বলেন, ‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন অদ্ভুত এক ভালোলাগা নিয়ে বই মেলায় যেতাম। বই কিনতাম। লেখকদের সঙ্গে দেখা হলে কী যে ভালো লাগতো। তাদের অটোগ্রাফ নিতাম। অন্যরকম ভালোলাগা কাজ করত। আর এখন যারা ভাইরাল তাদের বই বের হয়। বিষয়গুলো থেকে প্রজন্ম কী শিখবে?’

    তার মতে, বাংলা একাডেমির পক্ষ থেকে এইসব মৌসুমী প্রকাশনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তারা ব্যবসাটাকেই বড় করে দেখে। অন্যকিছু ভাবে না।

    চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি ২০০৮ সালে মহম্মদ হান্‌নান পরিচালিত ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তিনি বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের দাবাং হিসেবেও পরিচিত।

    বিনোদন ডেস্ক

  • ভালোবাসা দিবস উপলক্ষে এক হলেন মুশফিক-তিশা

    সম্প্রতি দেশের শোবিজ পাড়ায় গুঞ্জন রটে চুটিয়ে প্রেম করছেন মুশফিক ফারহান ও তানজিন তিশা। অবশ্য এ নিয়ে কেউই মুখ খুলেননি।  

    rnrn

    আগামী বুধবার বিশ্ব ভালোবাসা দিবস। এ দিবসটি উপলক্ষে এক হলেন মুশফিক ফারহান-তানজিন তিশা জুটি। এই জুটিকে দিয়ে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটক নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। 

    rnrn

    অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে এতে দেখা যাবে- প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো আর বহুদিন পর আবার তাদের দেখা হওয়ার এক নস্টালজিক গল্প।

    rnrn

    নির্মাতা জানান, এ ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি।

    rnrn

    প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘সেই তুমি’ উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

    বিনোদন ডেস্ক

  • এ বছরই আমাকে পশ্চিমবঙ্গের ছবিতে দেখতে পাবেন: তিশা 

    গত বছর শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গের ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক হবে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। তবে বিষয়টি নিয়ে এতদিন কথা বলেননি তিনি। এর মধ্যে কয়েকবার কলকাতায় গিয়েছিলেন, সেই খবরে আরও শোরগোল বেঁধেছিল।

    এবার টালিউডের সিনেমায় দেখা যাবে তাকে। সংবাদমাধ্যমকে এ খবর তিশা নিজেই নিশ্চিত করেছেন।

    এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েক বছর ধরেই আমি টালিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম। তবে ব্যাটে-বলে মেলেনি। কখনো শিডিউল নিয়ে জটিলতা হয়েছে, আবার কখনো গল্প বা নির্মাতা পছন্দ হয়নি। তবে এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও ‘হ্যাঁ’ করেছি। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। এটুকু বলতে পারি, এ বছরই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক।

    কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা। বেশ কয়েকবার কলকাতায় যাওয়া আসায় এ গুঞ্জন ছড়িয়েছিল। তবে এতে তার অনুরাগীরা বেশ খুশি হয়েছিলেন। তিশার স্বীকারোক্তি যেন তা আরও বাড়িয়ে দিল।

    এদিকে মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত নাটক ‘বাবা তুমি কোথায়?’ এতে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকটি নিয়ে খুব আশাবাদী তিনি।

    বিনোদন ডেস্ক