Tag: তিশা

  • ভিডিওটি আমার একান্ত ব্যক্তিগত, ব্যাখ্যা দেওয়ার কিছু মনে করি না: তিশা

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। ঘটনার প্রায় দুদিনের মাথায় ছবি ও ভিডিও ফাঁসের ব্যাপারটি দৃষ্টিগোচর হয় অভিনেত্রী তিশার।

    এ অভিনেত্রী তার আপত্তিকর ভিডিও ফাঁসে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জানিয়ে দেশে ফিরে আইনিব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি।

    বুধবার রাত সোয়া ১০টায় ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ হুশিয়ারি দেন তিশা। স্ট্যাটাসে তিনি লেখেন— ‘দুটি শোতে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছু দিন ধরে আমি আমেরিকায় আছি। বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত। এ জন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি৷ আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে, সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি।’

    তিনি লেখেন— ‘প্রথমত, বিষয়টি দুঃখজনক। এটি নিয়ে আমি বলতে চাই, স্যোশাল মিডিয়ায় আমার যে ভিডিও আপ করা হয়েছে, সেটি আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। ৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে মনে করি না। প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে এতটুকুই বলব— ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ।’

    ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি আজ এ পর্যন্ত এসেছি। আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন, আমি আমার অভিনয় দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকতে চাই সবসময়, প্রিয় হয়ে থাকতে চাই। যদিও আমি বলেছি— আমার এ ঘটনা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন দিতে চাই না। তবে আমার শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের যদি এ ঘটনা বিব্রত করে, কষ্ট দেয়, আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি।’

    ‘দ্বিতীয়ত এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনালাইন নিউজে, ফেসুবকে গ্রুপে, কমেন্টে বলা হচ্ছে/লেখা হচ্ছে ‘শরিফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’। যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি, এ ভিডিওর মধ্যে শরিফুল রাজ কোথা থেকে এলো? কী গোপনীয়তা এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন, সেখানে আমি তার সঙ্গে আছি। ভিডিওতে আমি একা এবং সেটা কোনো আপত্তিকর বা গোপন ভিডিও না। বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের। সুতরাং ‘আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’ শব্দগুলো কারেকশন করা উচিত। এটা বিব্রতকর এবং অসম্মানজনক।’

    এ অভিনেত্রী আরও লেখেন, ‘তৃতীয়ত—একজন মানুষের প্রাইভেসি, হেম্পার করা, হ্যারেজমেন্ট করা বা পারসোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা, এটা বিগ ক্রাইম। সো যার আইডি বা যিনি এটি আপ করেছেন বাংলাদেশে ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতোমধ্যে অনেকেই ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সেই আইনই বলে দেবে কে বা কারা এই ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ংকর অপরাধে জড়িত।’

    তিনি লেখেন, ‘চতুর্থত—শরিফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে এবং রাজ তার ব্যক্তিগত আইডি থেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছে রাজ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলল সবাই— পরিবারের সামনে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকেও আপত্তিকর বানানো হলো— এ দায়ভার কী তোমার না? কারণ তুমিই তো বলেছো— তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কী করছ? কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছ না? কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছ না?’

    সবশেষ তিশা লেখেন— ‘যদিও দেশে এসেই আমি এই ব্যাপারে ব্যবস্থা নেব। তবু রাজ আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি। আসলে তানজিনা তিশা তার কাজ দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং কাজ নিয়েই এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে, দর্শকের মনে কাজ নিয়েই থেকে যেতে চায়। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশাকে কাজের মাধ্যমেই বাঁচিয়ে রাখুন।’

    প্রসঙ্গত ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

    ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

    বিনোদন ডেস্ক

  • ফাঁস হওয়া ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন তানজিন তিশা

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। এ বিষয়ে এবার মুখ খুললেন তানজিন তিশা। তবে তুষির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    ঘটনার প্রায় দুদিনের মাথায় ছবি ও ভিডিও ফাঁসের ব্যাপারটি দৃষ্টিগোচর হয় অভিনেত্রী তিশার।

  • তিশা সুনেরাহ তুষির ভিডিও ফাঁসে বিব্রত রাজ

    ঢালিউড অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার রাত দেড়টার দিকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। এতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

    rnrn

    ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজ। তিনি বলেছেন, ছবিগুলো কিভাবে ফাঁস হয়েছে তা আমি জানি না। ভিডিওগুলো আমার মোবাইলেও নাই। 

    rnrn

    রাজকে প্রশ্ন করা হয়- আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, কই না তো। আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে ও দেখাচ্ছে, ওসব আসলে আমার আইডি থেকে হয়নি, এটা নিশ্চিত। কিভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।

    rnrn

    তিনি আরও বলেন, আমিও তো কিছুই বুঝতে পারছি না। এটাই তো সমস্যা। পুরো ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি।

    rnrn

    ঢালিউড অভিনেতা বলেন, আমার আইডি থেকে আমি কিছুই পোস্ট করিনি। পরে শুনি ডিলিট হয়েছে। 

    rnrn

    পুরো বিষয়টা নিয়ে রাজ বিব্রত। সকাল থেকে তাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

    rnrn

    রাজ বলেন, আমি কিছুই ফাইন্ডআউট করতে পারছি না; কিন্তু যেহেতু আমার আইডি দেখাচ্ছে, বিষয়টা আমিও জানতে চাই।

    rnrn

    ওই অভিনেত্রীদের বিষয়ে রাজ বলেন, সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কিন্তু কাজও হয় নাই; কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। আমি নিজেও বিব্রত। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলছে, এটা সত্যিই অস্বস্তিকর।

    rnrn

    ভিডিওর বিষয়ে তিনি বলেন, আমরা মজা করছিলাম, মজাচ্ছলে ভিডিওগুলো করা। কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলতে ওরা আমার কাছের বন্ধু। কোনো উদ্দেশ্যে এসব ভিডিও করা নয়। আরও ভয়ংকর কথা হচ্ছে, এসব ভিডিও ফুটেজ আমার বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই। কিভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন।

    বিনোদন ডেস্ক

  • আপত্তিকর ভিডিও ফাঁস, সমালোচনার মুখে তানজিন তিশা

    বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্রেও কাজ করার কথা চলছে তার।

    rnrn

    সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।

    rnrn

    ভিডিও দেখে অনেকে বলছেন, তিশা তখন স্বাভাবিক ছিলেন না। ভিডিওতে আরও দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার গানের তালে তালে নাচছেন।

    rnrn

    যদিও ভাইরাল এ বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি এ অভিনেত্রী তিশা।

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া তানজিন তিশার অস্বাভাবিক নাচ-এর এই ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার কবলে পড়েছেন অভিনেত্রী। সোশ্যাল সাইটগুলোতে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। 

    rnrn

    এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শোবিজ তারকা শিল্পী সংঘের দৃষ্টি আকর্ষণ করে তার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানিয়েছেন। এমন শিল্পীর কারণেই অন্য শিল্পীদের ইমেজ ক্ষুণ্ন হয় বলে মনে করছেন তারা।

    rnrn

    এ ছাড়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে বলেন, ‘দয়া করে এটি নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রাজের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটি আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে তিশা-সুনেরাহর গোপন ভিডিও ফাঁস

    ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও জনপ্রিয় নায়িকা পরীমনির স্বামী শরিফুল রাজ ফের আলোচনা জায়গা করে নিলেন। মধ্যরাতে রাজের আইডি থেকে তিশা-সুনেরাহর ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। 

    সোমবার দিবাগত রাতে রাজের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। সেসব ছবি ও ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে।

    ভিডিওতে অভিনেত্রী সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। আর এটি নিয়ে সামাজিকমাধ্যমে। এর ফলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে চলছে নানা সমালোচনা।

    ভিডিওতে রাজ নিজে সামনে না আসলেও ক্যামেরার পেছন থেকে ভিডিও ধারণ করেছেন, যা কথা বলতে শোনা যায়। যদিও একটি ভিডিওতে দেখা দিয়েছিলেন রাজ। ক্যামেরার সামনে তানজিন তিশা ও সুনেরাহকে মদ্যপ অবস্থায় পাগলামি করতে দেখা যায়। এ সময় সুনেরাহকে অশ্লীল শব্দ বলতেও শোনা যায়।

    সুনেরাহর সঙ্গে ভিডিও কলের কথোপকথনের ছবি পোস্ট করে রাজ ক্যাপশনে লিখেন, আই লাভ ইউ ক্রাজি গার্ল। এই দিনগুলো। সঙ্গে লাভ ইমোজি। তানজিন তিশার ভিডিওতে লেখেন, ওহ মিস ইউর পি। ভিডিওতে তিশাকে পাগলামি করতে দেখা যায়।

    এ ঘটনায় এখনো অভিনেতা রাজ ও তিশা কিছু না বললেও কথা বলেন অভিনেত্রী সুনেরাহ। তাদের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে চিত্রনায়িকা পরীমনির হাত রয়েছে বলে আকার-ইঙ্গিতে দাবি করেছেন তিনি। তবে ঘণ্টাখানেক পর রাজের প্রোফাইল থেকে সেসব ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

    এদিকে এ ঘটনায় সোমবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সুনেরাহ। রাত সোয়া ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী (পরীমনি) কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে।’

    বিনোদন ডেস্ক

  • থাইল্যান্ডের সৈকতে অন্য রূপে দেখা মিলল তানজিন তিশার

    ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ভ্রমণ, কাজের খবর, উৎসব-পালাপার্বণ বা নিছকই শখের ফটো সেশন- বহু মুহূর্ত ভক্তদের জন্য তুলে ধরতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে সর্বোচ্চ ব্যবহার করে থাকেন তিশা। 

    এবারও ফেসবুকে তিশাকে দেখা গেল থাইল্যান্ডের ফি ফি সৈকতে।

    সাগরের নীল জলরাশি আর নীল আকাশ যেখানে মিলেমিশে একাকার হয়েছে, থাইল্যান্ডের সেই ফি ফি সৈকতে গিয়েছিলেন তানজিন তিশা।

    ছবিগুলোর ক্যাপশনে তিশা লিখেছেন, ‘বেবিগার্ল, তুমি নিশ্চই জয়ী হবে এবং এটাই গল্পের শেষ’।

    অবশ্য কোন গল্প বা তার শুরু কোথায়, তা জানাননি এই অভিনেত্রী।

    পশ্চিমা পোশাক বরাবরই পছন্দ তিশার। তাই ছবিতেও কালো রঙয়ের পোশাক পরা তিশার চোখ ঢাকা কালো চশমায়। কানে বাহারি রঙের লম্বা দুল।

    ঘুরে বেড়ালেও এই অভিনেত্রীর কাজের সংখ্যাও কম নয়। তবে গত বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদে তিশার এক ডজন নাটক প্রচার হলেও চলতি বছরে প্রচার হয়েছে মাত্র তিনটি। 

    এ বিষয়ে তিশার ভাষ্য, বেছে বেছে কাজ নিচ্ছেন তিনি। এছাড়া ভালো স্ক্রিপ্ট পেলে পা রাখতে চান ওটিটিতেও।

    বিনোদন ডেস্ক

  • সম্মাননা পাচ্ছেন তিশা ও ইমরানের মা

    গরবীনি মা’ সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তারকা নুসরাত ইমরোজ তিশা ও সংগীতশিল্পী ইমরানের মা।

    rnrn

    rnআগামী ১৪ মে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষ্যে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজনটির উদ্যোক্তা ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

    rnrn

    গত কয়েক বছর ধরে প্রতি বছরই এই হাসপাতালের উদ্যোগে সম্মাননাটি দেওয়া হচ্ছে। সে ধারাবাহিকতায় এবার পাচ্ছেন তিশা ও ইমরানের মা।

    rnrn

    জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, এমপি এবং সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী।

    rnrn

    ‘গরবিনী মা’র প্রধান উদ্যোক্তা ও আয়োজক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের গর্বিত মা’দের এ সম্মাননা বিগত নয় বছর যাবত প্রদান করছি আমরা। এ বছর সংস্কৃতি অঙ্গন থেকে অভিনেত্রী তিশা, অভিনেতা রওনক ও সঙ্গীতশিল্পী ইমরানের মাকেও আমরা সম্মাননা প্রদান করছি।’

    rnrn

    সংগীতশিল্পী ইমরান বলেন, ‘আমার কাজকে মূল্যায়ন করে আমার মাকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে, এটা আমার জন্য সত্যিই ভীষণ ভালোলাগার। আম্মাকে এমন একটি আয়োজনে সম্মানিত হবার মুহূর্তটি দেখার অপেক্ষায় আমি। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন।’

    আনন্দনগর প্রতিবেদক

  • ঈদের পরিকল্পনা নিয়ে যা বললেন অভিনেত্রী তিশা  

    বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ভালোবেসে ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। দাম্পত্যজীবনের একযুগ পর গত বছর ৫ জানুয়ারি তিশা-ফারুকী দম্পতির কোড়জুড়ে আসে ইলহাম নুসরাত ফারুকী। এর পর থেকে অভিনয়ে বিরতি নিয়ে মেয়ের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন তিশা। 

    সম্প্রতি তিশার কাছে ঈদের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, সামনে ঈদ উপলক্ষ্যে যতকিছু পরিকল্পনা আছে, তার সবকিছু মেয়ে ইলহামকে নিয়ে। ভালোভাবে, সুস্থভাবে, নিরাপদে ঈদ পালন করব মেয়ে ইলহামকে নিয়ে। আপাতত এ পরিকল্পনায় আছে। এর বাইরে অন্য কোনো পরিকল্পনা নেই।  

    মেয়ে সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ইলহামের প্রত্যেকটা মুহূর্ত আমি শিখছি, শিখাচ্ছি এবং ওর কাছ থেকে অনেক কিছু শিখছি। খুবই ভালো লাগছে। এটা চমৎকার অনুভূতি। আলহামদুল্লিাহ ইলহামের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে এবং ভালো মানুষ হয়ে বড় হয়।

    ►ভিডিওটি দেখতে ক্লিক করুন

    বিনোদন ডেস্ক

  • ‘দোয়া নিয়ে আমার প্রত্যাশা অনেক’

    ঈদের জন্য নির্মিত ‘দোয়া’ নামে একটি নাটকে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ভিন্ন ধরনের গল্প নিয়ে তৈরি নাটকটির শুটিং এরই মধ্যে শেষ করেছেন এই অভিনেত্রী। 

    rnrn

    নাটকটি রচনা করেছেন দয়াল সাহা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘দোয়া নিয়ে আমার প্রত্যাশা অনেক। এতে আমার সহশিল্পী ফারহান। চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন।’ 

    rnrn

    এছাড়া এরই মধ্যে তানজিন তিশা শেষ করেছেন তারেক রেজা রহমান সরকারের পরিচালনায় ‘একটি নীল রঙের শার্ট’ নামে আরও একটি নাটকের কাজ। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মোশাররফ করিম। শেখ সেলিমের পরিচালনায় আরও একটি নাটকের কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি।
    rn 

    আনন্দনগর প্রতিবেদক

  • ধীরে ধীরে কাজে মনোযোগী হবেন তিশা

    দীর্ঘদিন পর কাজে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে খুব বেশি ব্যস্ততা নিয়ে নয়। বরং ধীরে ধীরে কাজে মনোযোগী হবেন বলে জানিয়েছেন তিনি। 

    rnrn

    এরই মধ্যে সম্প্রতি নতুন একটি বহুজাতিক কোম্পানির নির্দিষ্ট একটি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। 

    rnrn

    গত সপ্তাহে চুক্তিসই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসাবে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন তিনি। এর আগে নিজের অভিনীত একটি সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করতে দেখা গেছে তিশাকে। সিনেমার নাম ‘বীরকন্যা প্রীতিলতা’। 
    rnগতবছর একাধিকবার মুক্তির তারিখ প্রকাশ করা হলেও এখনো সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। জানা গেছে চলতি বছরে এ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এদিকে দীর্ঘদিন আটকে থাকার পর সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শনিবার বিকেল’। 

    rnrn

    এটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আসছে ঈদ উপলক্ষ্যে এ অভিনেত্রীকে নতুন নাটকে দেখা যাবে বলেও জানা গেছে। কয়েকজন নির্মাতা তাকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন। 

    rnrn

    কাজে ফেরা প্রসঙ্গে নুশরাত ইমরোজ তিশা বলেন, ‘ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টা করেছি। তবে খুব বড় পরিসরে নয়। আসছে ঈদুল ফিতর নিয়ে কয়েকটি কাজের বিষয়ে কথা হচ্ছে। এখনো নিশ্চিত বলতে পারছি না। তবে ধীরে ধীরে কাজে মনোযোগী হব।’
    rn 

    বিনোদন ডেস্ক