Tag: তানজিন তিশা

  • তানজিন তিশার জামিন শুনানিতে যা হলো

    বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আত্মসমর্পণ পূর্বক আবেদনের শুনানি শেষে এই জামিন আদেশ দেন।

    এদিন ঢাকার সিএমএম আদালতে তানজিন তিশা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

    শুনানিতে তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বলেন, তানজিন তিশা একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ জন্য আদালতে এসেছেন। বাদীর ‘অ্যাপোনিয়া’ পেজে শাড়ি দেখে কিনতে আগ্রহী ছিলেন। তখন বাদীপক্ষ তিশাকে বলেন, আমরা একটি শাড়ি দিচ্ছি। আমাদের পেজ মেনশন দিয়ে পোস্ট দিয়েন। 

    তানজিন তিশা তখন বলেন, ‘ঠিক আছে। শাড়ি পাঠান। আমি পেজে আপলোড দেব।’ তিনি ভিডিও আপলোডও করেছেন। পিকচারও আপলোড করবেন বলেছিলেন। এরই মধ্যে বাদী মামলা করে দিয়েছেন কোর্টে। 

    আইনজীবী আরও বলেন, ‘তিশা খুবই ফেমাস একজন অভিনেত্রী। সামনে একটা বড় পর্দার সিনেমা হাতে নিয়েছেন। তাকে জামিন দেন।’

    এ সময় পেজ থেকে নেওয়া সেই শাড়ি আদালতে উপস্থাপন করে দেখান আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক। তিনি বলেন, এই দেখেন সেই শাড়ি। আসামি শাড়ির ভাজও ভাঙেননি।

    বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুকুল শুনানিতে বলেন, একটু আগে বলা হলো শাড়ি পরে ভিডিও আপলোড করেছেন তানজিন তিশা। এখন বলা হচ্ছে, শাড়ির ভাজ ভাঙা হয়নি। শাড়ির ভাজ না ভাঙলে বা প্যাকেট থেকে না খুললে, ভিডিও করল কীভাবে ?

    আইনজীবী আরও বলেন, এমনি এমনি মামলা হয়নি। আগে আসামিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করছে। ডিবি পুলিশ বার বার ডাকলেও তানজিন তিশা হাজির হননি। তিনি প্রতারণা করেছেন। মামলাটি জামিন অযোগ্য ধারায় অভিযোগ করা হয়েছে। আইন সবার জন্য সমান। অভিনেত্রীদের জন্যও সমান। তাকে জেল-হাজতে আটক রাখার আবেদন করছি।

    জানা গেছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়। 

    বিনোদন ডেস্ক

  • জামিনের পর তিশা, ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’

    শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) জামিন পেয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। 

    তবে জামিন পাওয়ার পরই আদালত প্রাঙ্গণে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিশা। তার বিরুদ্ধে করা মামলার বাদী একজন নারী হয়েও স্বামীর ক্ষমতা ব্যবহার করে অভিনেত্রীকে হেনস্তা করতেই এই অপচেষ্টা চালিয়েছেন বলে সরাসরি অভিযোগ করেন তিনি। 

    তিশা বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে এবং সে আমাকে অনেক ধরনের হুমকিও দিয়েছে সেগুলো আমি প্রকাশ করব। সেই সংক্রান্ত অনেক বিষয়ই আমার কাছে আছে, যা আমি সময়মতো প্রকাশ্যে আনব।’ 

    তার বিরুদ্ধে এই আইনি জটিলতা তৈরি করাকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিশা আরও বলেন, ‘একটি ২৭ হাজার টাকা মূল্যের শাড়ির জন্য বলা হচ্ছে, আমি নাকি আত্মসাত করেছি! আমার দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার। এটি কোনোভাবেই কাম্য নয় যে, আমাকে মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে। আমি যেন সঠিক ও ন্যায়বিচার পাই, এটাই আমার একমাত্র কামনা।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিশা অভিযোগকারীর প্রতি ইঙ্গিত করে আরও বলেন, ‘তারও একটা ছোট মেয়ে আছে, তারও সংসার ও একটা ব্যক্তিগত জীবন আছে। উনি নিজেও একজন নারী। সেই জায়গা থেকে আরেকজন নারীকে এভাবে হয়রানি করা কোনোভাবেই মানা যায় না। আমি আশা করি ভবিষ্যতে আর কাউকে যেন এমন হীন উদ্দেশ্যে হয়রানি না করা হয়। আমরা আদালতের কাছে ন্যায়বিচার পাব বলেই বিশ্বাস করি।’ 

    মামলার অভিযোগ থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অভিযোগকারী পক্ষের দাবি, শাড়িটির প্রচার চালানো এবং এর মূল্য পরিশোধের আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন অভিনেত্রী। 

    এ ঘটনায় শাড়িটির মূল্য পরিশোধ না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী প্রচার না চালানোর অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়। 

    বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।  

    বিনোদন ডেস্ক

  • শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

    অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। 

    বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান তিনি। এদিন সকাল ১১টা ২৫ মিনিটে আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

    এর আগে গত ১২ জুলাই তাকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। 

    এর আগে, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়া ফ্যাশন’ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে তিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

    মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে এই অভিনেত্রী দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই এর মূল্য পরিশোধের কোনো প্রশ্ন ছিল না। 

    এ ঘটনায় দায়ের করা মামলার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। পরে ডিবির দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন আদালত এবং তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। 

    সমনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কি সম্পর্ক?’

    প্রতিবার ফুটবল বিশ্বকাপের পর্দা উঠলে এর উন্মাদনার ঢেউ বাংলাদেশেও আছড়ে পড়ে। সাধারণ ফুটবল সমর্থক থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদেরও এ সময়টায় পছন্দের দল নিয়ে নানা কথায় শামিল হতে দেখা যায়। অনেকেই নানা প্রতিশ্রুতির বাণী শোনান। 

    তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার পছন্দের দল আর্জেন্টিনা হলেও প্রিয় দলের জয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনকে একেবারেই মেলাতে চান না বলে জানিয়েছেন তিনি। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তিশা বলেন, ‘এখন মানুষ বলতে পারে আমি আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনা জিতে গেছে। কিন্তু আমি জার্সি পরে কোনো ছবিও দিইনি। আমি বহুবার বলেছি, আমি আর্জেন্টিনার সমর্থক। কারণ আমার বাবা আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তাই আমিও এই দলকে সমর্থন করি।’ 

    আলোচনার একপর্যায়ে তাকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা যদি শিরোপা জেতে, তাহলে তিনি কি বিয়ে করবেন? এমন প্রশ্ন শুনে বিস্ময় প্রকাশ করেন অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পালটা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’ তিশার এই সোজাসাপ্টা জবাব এরই মধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা তার এই স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেছেন। 

    প্রসঙ্গত, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর চিত্রনায়িকা পরীমনি সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বলেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ 

    এরপর থেকেই বিয়ের বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ চর্চা হচ্ছে। 

    তারই ধারাবাহিকতায় তানজিন তিশার কাছেও একই ধরনের প্রশ্ন রাখা হয়েছিল। তবে এসব বিষয়ে অভিনেত্রীর স্পষ্ট জবাব, ফুটবল দলের জয়-পরাজয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। 

    বিনোদন ডেস্ক

  • থাইল্যান্ডে শেষ ধাপের শুটিং, মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘সোলজার’

    ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। দীর্ঘ অপেক্ষার পর এবার সিনেমাটির কাজ প্রায় শেষপর্যায়ে পৌঁছেছে। বাকি অংশের শুটিং সম্পন্ন করতে চলতি মাসেই থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার টিম।

    পরিচালক সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই অ্যাকশনধর্মী সিনেমাটি। ইতোমধ্যে পোস্ট-প্রোডাকশনের প্রস্তুতিও শুরু হয়েছে।

    গত বছর প্রকাশিত মোশন পোস্টারের মাধ্যমে ‘সোলজার’-এর গল্পের আভাস পাওয়া যায়। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইয়ের কাহিনী নিয়েই নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শাকিব খানকে দেখা যাবে এক ভিন্ন লুকে। তার সঙ্গে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদসহ অনেকে। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

    সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের অক্টোবরে। শুরুতে চলতি বছরের শেষে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে নির্মাতা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই সিনেমাটি দর্শকদের সামনে আনা হবে।

    পরিচালক সাকিব ফাহাদ বলেন, সিনেমাটি সঠিকভাবে শেষ করাই এখন আমাদের মূল লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর—দুই সময়ই বিবেচনায় রয়েছে।

    তিনি আরও বলেন, ভালো সিনেমা শুধু উৎসবেই নয়, সারা বছর মুক্তি পাওয়া উচিত। দর্শক ও হল মালিকদের প্রত্যাশা মাথায় রেখেই আমরা সময় নির্ধারণ করব।

    সব মিলিয়ে ‘সোলজার’ ঘিরে ঢালিউডে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা, আর দর্শকরাও অপেক্ষায় শাকিব খানের এই অ্যাকশন-নির্ভর নতুন অধ্যায়ের জন্য।

    বিনোদন ডেস্ক

  • নতুনরূপে তানজিন তিশা

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে থাকেন। কখনো অভিনয়ের প্রশংসা, আবার কখনো ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা কর্মকাণ্ডের জেরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন এ তারকা। 

    বর্তমানে তানজিন তিশা বিভিন্ন ইভেন্ট ও ফটোশুটে বেশ ব্যস্ত সময় পার করছেন। এর আগে ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। যদিও এ নাটকটি ঘিরে তিশার বিরুদ্ধে একটি বিতর্কও দানা বেঁধেছিল। শুটিং সেটে সহশিল্পী সামিয়া ঐশীকে চড় মারার একটি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে তিশা ও নাটকটির সংশ্লিষ্ট কলাকুশলীদের দাবি— এটি কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয়; বরং চরিত্রের প্রয়োজনেই চড় মারার দৃশ্য ধারণ করা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য অভিনেত্রীর ছিল না।

    এদিকে তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স নিয়েও বেশ সচেতন। সামাজিক মাধ্যমে প্রায়ই নিজেকে মেলে ধরেন নানা রূপে ও সাজে। এবারও তার ব্যতিক্রম নয়। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে তার সাজ ও আভিজাত্য ভক্ত-অনুরাগীদের বেশ নজর কেড়েছে। 

    ছবিতে দেখা গেছে, অভিনেত্রীকে একটি প্যাস্টেল শেডের কারুকাজ করা শাড়িতে। হালকা গোলাপি রঙের এ শাড়ির সঙ্গে ম্যাচিং করে ফুল স্লিভ ব্লাউজ ও গলায় ভারি চকার তার লুকে এনেছে রাজকীয় আভা। কানের দুল আর খোঁপা করা চুল তার এই বিশেষ সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মেকআপেও ছিল তানজিন তিশার স্নিগ্ধতার ছাপ। গোলাপি আইশ্যাডো ও লিপস্টিকে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল।

    পোস্ট করা ছবিতে আরও দেখা গেছে, অভিনেত্রীর নানা ঢঙে পোজ ছিল বেশ নজরকাড়া। কখনো বসে, আবার কখনো দাঁড়িয়ে মিষ্টি হেসে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। কোনো ছবিতে তার চোখের মায়াবী চাহনি দিতেও দেখা যাচ্ছে। নিজের এই লুক তানজিন তিশার কতটা পছন্দ হয়েছে তা বোঝা যায় তার দেওয়া ক্যাপশনেও। 

    অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন— এই সাজকে ভীষণ ভালোবেসে ফেলেছি। একই ফটোশুটের ছবি আরও একটি পোস্টে শেয়ার করে তিনি লিখেছেন— কথায় নয়, কাজেই পরিচয়।

    তানজিন তিশার এ ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করতেই মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য লাইক ও কমেন্ট করেন তার ভক্ত-অনুরাগীরা। শুধু তাই নয়, অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় মেতে উঠেন নেটিজেনরা। বেশ কয়েকজনের মন্তব্য এমন— দেখে সুন্দর, অনন্য লাগছে, শাড়িতে মানিয়েছে।

    বিনোদন ডেস্ক

  • এবার ঈদে আলোচনায় একটি নাটকের গান!

    প্রতি বছর ঈদুল ফিতরের সময়টায় বরাবরই দেশের প্রেক্ষাগৃহে নতুন নতুন সিনেমা মুক্তি পায়। সঙ্গে সিনেমার গানগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। এবারও শাকিব খান, সিয়াম আহমেদসহ বেশ কয়েকজন ঢালিউড তারকার আলোচিত ছবি ঈদে মুক্তি পেয়েছে। তবে ছবিগুলোর গান তেমন একটা আলোচনার খোরাক জোগাতে পারেনি।

    বরং সিনেমার গানকে ছাপিয়ে এবার একটি নাটকের গান যেন সব আলো কেড়ে নিয়েছে। সিএমভির ব্যানারে নির্মিত ঈদের বিশেষ নাটক ‘গোলাপি’র এই গানটির নাম ‘আগুন’। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

    ঈদের অন্যতম আলোচিত গানে পরিণত হওয়ার পেছনে এর সিনেমাটিক ভিডিও নির্মাণ, প্রেমময় কথা, আকর্ষণীয় সুর ও চোখ ধাঁধানো পারফরমেন্স সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

    ইমরান ও কণার কণ্ঠে গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা, যেখানে পারফর্ম করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গানটি নিয়ে এর সংগীত পরিচালক ও গায়ক ইমরান মাহমুদুল বলেন, আমরা ‘আগুন’ গানটা আলাদা করে কোনো ‘হিট’ করার পরিকল্পনা নিয়ে বানাইনি। গল্পের প্রয়োজন থেকেই গানটি করা। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছে, সেটা সত্যিই অবাক করার মতো। এখন তো মনে হচ্ছে, গানটা নিজের মতো করেই পথ খুঁজে নিয়েছে।

    গানটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুর ভাষ্য, আমরা সব সময় চেষ্টা করি মানসম্মত কাজ করতে। ‘আগুন’ সেই ধারাবাহিকতারই একটি অংশ। এখন দর্শক প্ল্যাটফর্ম দেখে না, তারা ভালো কনটেন্ট খোঁজে। এই গানটি প্রমাণ করেছে নাটকের গান হলেও সেটি সিনেমার গানকেও ছাড়িয়ে যেতে পারে।

    এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার গানগুলো ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। মান ও বৈচিত্র্যের বিচারে এবারের গানগুলো প্রশংসিত হলেও গত কয়েক বছরের চলচ্চিত্রের গানগুলোর বিবেচনায় ভিউ বা জনপ্রিয়তার বিচারে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ভক্ত-অনুরাগীদের কিছুটা হতাশই করেছে বলা যায়।

    বিনোদন ডেস্ক

  • এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ

    অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সম্প্রতি মারধরের অভিযোগ করেন তার সহশিল্পী সামিয়া অথৈ। তিনি দাবি করেন, মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং চলাকালে তাকে চড় মেরেছেন তিশা। এই অভিনেত্রীর ভাষ্য, তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত ও অকথ্য ভাষায় গালাগাল করেছেন।

    এবার বিষয়টি নিয়ে ছোটপর্দার শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এ তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ দিলেন অভিনেত্রী সামিয়া অথৈ। জানা যায়, বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় সংগঠনটিতে লিখিত অভিযোগ জমা দেন তিনি।

    এ প্রসঙ্গে অথৈ গণমাধ্যমকে বলেন, ‘গতকাল শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশে আমি লিখিত অভিযোগ গিয়েছে। বিষয়টি এখন তারাই দেখবে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছি আমি তার বিচার চেয়েছি।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানান, এই সপ্তাহে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    এর আগে মঙ্গলবার (৩ মার্চ) সামিয়া অথৈ ফেসবুক লাইভে অভিযোগ করেন, ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং চলাকালে তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত ও অকথ্য ভাষায় গালাগাল করেছেন।

    পরে এই অভিযোগের প্রেক্ষিতে তিশা জানান, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না; যা হয়েছে তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী। অথৈর এমন অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ বলেও দাবি করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • দুই শিল্পীর ‘চড়’ কাণ্ডে অভিনয়শিল্পী সংঘের সতর্কবার্তা

    সম্প্রতি এক ফেসবুক লাইভে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। তিনি দাবি করেন, মঙ্গলবার (৩ মার্চ) মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চড় মেরেছেন তানজিন তিশা।

    এদিন রাতেই এই অভিযোগের প্রেক্ষিতে মুখ খোলেন তিশা। তিনি দাবি করেন, চরিত্রের প্রয়োজনে চড় মেরেছেন।  বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার ঝড় ওঠে। এই ঘটনার প্রেক্ষিতে বুধবার (৪ মার্চ) সকালে বিবৃতি দিয়েছে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

    তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যকার ঘটনাটিকে ইঙ্গিত করে সংগঠনটি লিখেছে, ‘কোনো সদস্যের সঙ্গে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে উপরন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আচরণবিধির পরিপন্থী।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ভাষ্য, ‘এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থাপিত হলে তা একদিকে যেমন সামাজিকভাবে সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে।

    উল্লিখিত ক্ষেত্রে কোনো সদস্যের আচরণবিধি লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে যেকোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হতে পারে। কেননা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ দৃঢ়চিত্তে বিশ্বাস করে, দোষী যে-ই হোন না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রায়াল’ বা জনমতের আদালত তৈরি না করে বা বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার না করে বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব।’

    এর আগে এক ফেসবুক লাইভে সামিয়া অথৈ অভিযোগ করে বলেন, ‘একটি দৃশ্যে সহশিল্পী তানজিন তিশাকে আমার চড় মারার দৃশ্য ছিল। গল্পে তিশার চরিত্রটি পাগলের। পরিচালক আমাকে বুঝিয়ে দিয়েছেন চড় মারার দৃশ্যটি। আমি একদমই আলতোভাবে তাকে চড় মারি; কিন্তু ঘটনার পরেই তিশা আপুর মতো সিনিয়র শিল্পী আমাকে পাল্টা চড় মেরেছেন। শুধু তা-ই নয়, শুটিংয়ে সবার সমানে একের পর এক মেরেছেন।’

    অভিযোগের প্রেক্ষিতে তানজিন তিশা বলেন, ‘যে ব্যাপারটা ঘটেছে, আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি; এখানে আমি একজন স্পেশাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছি। যে তার চরিত্রের প্রয়োজনে কাউকে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে। কাজটি মুক্তি পেলেই আপনারা দেখতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

    উল্লেখ্য, নাটকটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে।  এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

    বিনোদন ডেস্ক

  • সহশিল্পীকে মারধরের অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন তিশা

    অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তার সহশিল্পী সামিয়া অথৈ। এই অভিনেত্রীর দাবি, তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত ও অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এবার এ নিয়ে মুখ খুলেছেন তিশা।

    তিনি জানান, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না; যা হয়েছে, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী। অথৈর এমন অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ বলেও দাবি করেন তিনি।

    তানজিন তিশা জানান, মূলত চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্টের খাতিরেই তাকে আক্রমণাত্মক হতে হয়েছিল। অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। আমি এমন একটি চরিত্র করছি যেখানে আমি একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    চরিত্রের প্রয়োজনে তাকে মানুষকে মারতে হতে পারে, কামড় দিতে হতে পারে এমনকি পানিতে চুবিয়েও ধরতে হতে পারে। আপনারা ১৫ থেকে ২০ দিন পরই কাজটি দেখতে পারবেন এবং তখন বুঝতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

    তিশা আরও বলেন, ‘সে এমনভাবে লাইভ করেছে যেন আমি তাকে পারসোনালি অ্যাটাক করেছি। এখানে পারসোনালি অ্যাটাকের কিছুই নেই, তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি, আমার চরিত্রের প্রয়োজনে করেছি।

    যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকুই করেছি। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। এটা তার দুর্বলতা যে প্রফেশনাল সমস্যাটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।’

    এই অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ‘আমাকে নিয়ে যা যা বলা হয়েছে তা পুরোপুরি একটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।’

    বিনোদন ডেস্ক