Tag: তানজিন তিশা

  • তানজিন তিশা কেন আমাকে মারল? বিচার চাই: সামিয়া

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে তার এক সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে।  সম্প্রতি মানিকগঞ্জে একটি ঈদ নাটকের শুটিংয়ে তিশার কাছে মারধরের শিকার হন বলে মঙ্গলবার (৩ মার্চ) এক ফেসবুক লাইভে অভিনেত্রী সামিয়া অথৈ অভিযোগ করেন।

    তার দাবি, একটি চড়ের দৃশ্যকে কেন্দ্র করে শুটিং চলাকালে এ ঘটনা ঘটে।

    লাইভের ক্যাপশনে সামিয়া লেখেন, শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারলো? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য।

    পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করার এই অমানবিক ঘটনাটি ঘটে মানিকগঞ্জে।  নাটকটিতে তিশা, অথৈ ছাড়াও আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, মোমেনা এবং মীর রাব্বী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মূল অঘটনটি ঘটে গত ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। দৃশ্য ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে সজোরে খামচি দিয়ে হাত ছুলে রক্তাক্ত করে ফেলেন বলে অভিযোগ।

    চরম অপমানজনক ও যন্ত্রণাদায়ক হলেও অথৈ সে সময় বিষয়টি মুখ বুজে সহ্য করে নেন। তখন মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম এবং পরিচালক রিংকু। অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে সেলিম অবাক হয়ে অথৈয়ের কাছে জানতে চান তিশা কেন এমন আচরণ করলেন।

    ফেসবুক লাইভে এসে অথৈ বলেন, ‘একটি দৃশ্যে সহশিল্পী তানজিন তিশাকে আমার চড় মারার দৃশ্য ছিল। গল্পে তিশার চরিত্রটি পাগলের। পরিচালক আমাকে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে চড় মারতে হবে। আমি একদমই আলতোভাবে তাকে চড় মারি। কিন্তু ঘটনার পরেই তিশা আপুর মতো সিনিয়র শিল্পী আমাকে পাল্টা চড় মারেন। শুধু তা-ই নয়, শুটিংয়ে সবার সামনে একের পর এক মারেন।’

    এ সময় ফেসবুক লাইভে বার বার কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অথৈকে। তিনি আরও বলেন, ‘গতকালও একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে আঘাত দিয়েছেন। আমি কিছু বলিনি। আজ আবার এমন ঘটনা কোনোভাবেই মানতে পারছি না।

    তিনি সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। আমার চোখ ফুলে গেছে। আমার জীবনে শুটিংয়ে এমন অভিজ্ঞতা কখনো হয়নি। আমি এ ঘটনার বিচার চাই।’

    এই ঘটনায় নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকুর ভাষ্য- তিশা ইচ্ছা করে কিছুই করেননি, চরিত্রের প্রয়োজনেই তিনি এমনটা করেছেন।

    পরিচালক বলেন, ‘নাটকের একটি দৃশ্যে চড় ছিল। চরিত্রের প্রয়োজনে দৃশ্যটি রাখা হয়। দুজন দুজনকে আস্তে করে চড় দিতে গিয়েই হয়তো কেউ বলেছে জোরে লেগেছে। দুজন দুজনকে চড় দিতে গিয়েই ভুল-বোঝাবুঝি হয়েছে। এটা এমন কিছু নয়। এ নিয়েই সামিয়া অথৈ মন খারাপ করে শুটিং ছেড়ে চলে গেছেন। অন্যরা সবাই আছেন।’

    বিনোদন ডেস্ক

  • সহশিল্পীকে মেরে রক্তাক্ত করার অভিযোগ তিশার বিরুদ্ধে

    সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। জানা গেছে, নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে।

    অভিযোগ উঠেছে, মানিকগঞ্জে এই নির্মাতার নতুন নাটকের শুটিং চলাকালে অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে রক্তাক্ত করার এই অমানবিক ঘটনাটি ঘটে।  মঙ্গলবার (৩ মার্চ) বিকালে এক ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ এমনটা জানিয়েছেন।

    এই নাটকটিতে তানজিন তিশা, সামিয়া অথৈ ছাড়াও আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, মোমেনা এবং মীর রাব্বী।

    জানা যায়, ঘটনার সূত্রপাত একটি উপহার দেওয়াকে কেন্দ্র করে। তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে গিয়েছিলেন সামিয়া অথৈ। কিন্তু তিশা চরম অসৌজন্যমূলক আচরণ করে সেই উপহার নিতে অস্বীকৃতি জানান। এতে অথৈ বিব্রত হয়ে চুপ হয়ে যান।

    কিন্তু মূল ঘটনা ঘটে গত ২ মার্চ, অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। অভিযোগ অনুযায়ী, দৃশ্য ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে অথৈকে খামচি দেন, এতে তার হাত ছুলে রক্ত বের হয়। ঘটনাটি সবার সামনেই ঘটে। 

    অথৈ দাবি করেছেন, অপমানজনক ও যন্ত্রণাদায়ক পরিস্থিতি সত্ত্বেও তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেননি।

    শুটিং মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। অপ্রত্যাশিত ঘটনায় সেলিম বিস্ময় প্রকাশ করে অথৈয়ের কাছে জানতে চান, আগে থেকে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা। তখনই অথৈ প্রবীণ এই অভিনেতার কাছে তিশার অতীত একটি হুমকির কথা ফাঁস করেন।

    অথৈ জানান, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময় তানজিন তিশা তাকে ফোন করে হুমকি দিয়েছিলেন। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করেন তিশা।

    সে সময় তিশার কাছে এর কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, ফারহান তার ‘জামাই’। ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরে তার সঙ্গে আর কাজ করেননি।

    পুরোনো সেই ক্ষোভ থেকেই দৃশ্য ধারণের সুযোগ নিয়ে তিশা এই শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ সামিয়া অথৈয়ের।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের নভেম্বরে ‘তিশার আত্মহত্যার চেষ্টা’ শিরোনামে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেন অভিনেত্রী। সেই সময়টায় ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। যদিও পরে এ কথা অস্বীকার করেন তিনি।

    নাম প্রকাশে অনিচ্ছুক তানজিন তিশার এক সহকর্মী তখন জানিয়েছিলেন, ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা। এ কারণেই তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • তানজিন তিশা ও বাঁধনের চোখে ব্যারিস্টার জাইমা রহমান

    দীর্ঘ দেড় দশক নির্বাসনে থেকে দেশে ফিরে নম্র ও সংযত আচরণ দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও তার ব্যক্তিত্ব ও ব্যবহার নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে জনমনে। একইভাবে তার মেয়ে জাইমা রহমানও নিজের আচার-আচরণ ও বক্তব্যের মাধ্যমে অনেকের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে প্রশংসা করেছেন দুই অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা। দুজনই ফেসবুকে লিখেছেন জাইমাকে নিয়ে তাদের ভাবনার কথা।

    বাঁধন তার ফেসবুক পোস্টে লেখেন, তিনি জাইমা রহমানকে গভীরভাবে শ্রদ্ধা করেন। গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করছেন বলেও উল্লেখ করেন। তার ভাষায়, জাইমা যেভাবে নিজেকে উপস্থাপন করেন, কথা বলেন এবং বিশ্বকে দেখেন, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সবসময় স্থির ও মাটির কাছাকাছি থাকা তার ব্যক্তিত্বে স্পষ্ট চিন্তাভাবনা ও দৃঢ়তার ছাপ রয়েছে।     

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বাঁধন মনে করেন, জাইমার মধ্যে ভবিষ্যতের একজন নেতৃত্বগুণসম্পন্ন মানুষের সম্ভাবনা স্পষ্ট। তিনি তার প্রতি শুভকামনা ও ভালোবাসা জানান।

    অন্যদিকে তানজিন তিশা লেখেন, বিদেশে বেড়ে উঠলেও জাইমা অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে নিজের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করছেন। মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে দৃঢ়ভাবে ধারণ করতে পারা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

    এভাবে অনেকেই জাইমার ব্যক্তিত্ব ও আচরণের প্রতি মুগ্ধতা প্রকাশ করছেন।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে জাইমা রহমানের প্রশংসা করলেন তিশা

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই নানা ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব থাকেন। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে প্রশংসায় ভাসালেন এই অভিনেত্রী।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাইমা রহমানকে নিয়ে প্রশংসা করেন তিনি।

    জাইমাকে ‘মার্জিত’ ও ‘বিনয়ী’ বলে উল্লেখ করে তিশা লেখেন, ‘জাইমা রহমান সত্যিই অত্যন্ত বিনয়ী এবং সাধারণ জীবনযাপনে বিশ্বাসী একজন মানুষ। বিদেশে বড় হওয়া সত্ত্বেও তিনি যেভাবে অত্যন্ত মার্জিত ও গর্বের সঙ্গে আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করেন, তা সত্যিই প্রশংসনীয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একজন মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে শক্তভাবে আঁকড়ে ধরাটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

    উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজায় রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নেন জাইমা রহমান।

    বিনোদন ডেস্ক

  • বড়পর্দায় তানজিন তিশা, ফার্স্টলুক পোস্টারে মিশ্র প্রতিক্রিয়া

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অভিনয়ের গুঞ্জন শোনা গেলও অধরাই থেকে যায়। তবে এবার সত্যি সত্যি অভিনেত্রী রুপালি পর্দায় ঝড় তুলতে আসছেন। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে জুটি হয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। চলতি বছরই অ্যাকশন-থ্রিলার ‘সোলজার’-এ দেখা যাবে অভিনেত্রীকে। তবে আগামী ঈদে নয়; অন্য যে কোনো সময় মুক্তি পাবে সিনেমাটি। 

    সোমবার এসেছে তানজিন তিশার ফার্স্টলুক পোস্টার। পরপর দুবার শাড়ি কেলেঙ্কারির পরিবেশকে ঘুরিয়ে দিলেন অভিনেত্রী। তার পরনে দেখা গেছে, সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট ও পেছনে ফিরে তাকানো ভঙ্গি ফুটে উঠেছে শক্তিশালী এবং নির্ভীক এক নারীর প্রতিচ্ছবি। 

    চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা দেখে অনেকেই মনে করছেন— তানজিন তিশার চরিত্রটি হতে যাচ্ছে নির্ভীক ও কৌশলী। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে।

    সামাজিক মাধ্যমে পোস্টারটি নিয়ে আসছে মিশ্র প্রতিক্রিয়া। এক নেটিজেন পোস্টারটি শেয়ার করে, সেখানে তিশা লিখেছেন—’আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়োজিত।’ আবার অনেকে ভালো না লাগার বিষয়টিও মন্তব্যের ঘরে জানিয়েছেন। 

    তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর মন্তব্যের ঘরে এক নেটিজেন  লিখেছেন— ‘দেখে মনে হচ্ছে সে সাংবাদিক’। আরেকজন লিখেছেন— ‘সোলজার’-এ তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে।

    সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ সিনেমাটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। ইতোমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে ‘সোলজার’ সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।

    উল্লেখ্য, ‘সোলজার’ সিনেমায় শাকিব খান ও তানজিন তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ওই ক্লিপে আমি ছিলাম না: তানজিন তিশা

    বড় বাজেটের ছবি ‘সোলজার’–এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহের পাশাপাশি সম্প্রতি তৈরি হয়েছে আলোচনাও।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শুটিং সেটের একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয় সেই আলোচনা। ভিডিওটিতে শাকিব খানকে এক নারীর সঙ্গে নাচের স্টেপ দিতে দেখা যায়। এরপর নেটিজেনদের একাংশ দাবি করেন, ওই নারী নাকি তানজিন তিশা। তবে অভিনেত্রী নিজেই সেই দাবি সরাসরি নাকচ করেছেন।

    তিশা বলেন, ‘সোলজার-এ আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।’

    তানজিন তিশা বলেন, ‘মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।’

    নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’

    দেশপ্রেমের গল্পভিত্তিক ‘সোলজার’ পরিচালনা করছেন সাকিব ফাহাদ। ছবির শুটিং শুরু হয়েছে গত ১১ অক্টোবর, যেখানে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাকিব খান ও তানজিন তিশা। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।

    বিনোদন ডেস্ক

  • ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি: তানজিন তিশা

    জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে। তার ভক্ত-অনুরাগীদের মাঝে ভালোলাগা-মন্দলাগা জানিয়ে দেন অভিনেত্রী।  এবার তিশা জানালেন, নিজেকে শুধু ছোটপর্দা কিংবা ওটিটি সিরিজের মধ্যে কোনো সীমাবদ্ধতা রাখতে চান না। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার বর্তমান ব্যস্ততা ও অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

    তানজিন তিশা বলেন, আমি কখনো বলছি না— আমি নাটক করব না কিংবা ওটিটি সিরিজ করব না। তিনি বলেন, আমি একজন অভিনেত্রী। আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা থাকে, সেটি যে কোনো কিছু হতে পারে। সেটি যদি মঞ্চনাটকও হয়, যেটি আমি কখনোই করিনি, আমি সেটিও করব।

    একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য তার এই বিরতি প্রয়োজন ছিল বলে জানান তানজিন তিশা।  তিনি বলেন, আমার মনে হয়েছে খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি প্রয়োজন; সে জন্য আমি বিরতি নিয়েছি; তাই আমি অনেক দিন কাজ করিনি। সেটি এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি।

    অভিনেত্রী বলেন, একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই বলে জানান তিশা।

    তিনি বলেন, ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই বেঁচে থাকতে চাই। আর বাকিটা বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।

    বিনোদন ডেস্ক

  • মঞ্চ মাতালেন তানজিন তিশা

    বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নাচেও বেশ পারদর্শী। সম্প্রতি ‘মহা জাদু’র তালে মঞ্চ মাতিয়েছেন অভিনেত্রী। আর যে গানে তিনি মঞ্চ মাতিয়েছেন, তা ইতোমধ্যে সংগীতাঙ্গনে বেশ মাতামাতি চলছে। জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগার রুস্তমের গাওয়া নতুন গান ‘মহা জাদু’ এখন ভাইরাল। 

    কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান এটি। গানে বাংলা ও ফারসি ভাষার দারুণ মেলবন্ধন শ্রোতাদের মুগ্ধ করেছে। সেই গানের সুরের জাদু যেন ছড়িয়ে পড়েছে দেশের বিনোদন তারকাদের মধ্যেও। এবার অভিনেত্রী তানজিন তিশাও সেই গানের নাচের ভিডিও এখন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে হাবিব ওয়াহিদের ‘মহা জাদু’ গানের সঙ্গে লাস্যময়ী নাচের জাদুতে দর্শকদের নজর কাড়েন তানজিন তিশা। নেটিজেনদের অনেকেই তিশার নাচের প্রশংসা করে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ তাকে ‘ডান্সিং ডিভা’ আখ্যা দিয়ে বলেছেন, ‘মহা জাদু’ গানটি যেন তিশার নাচের মাধ্যমেই পূর্ণতা পেল। বাংলা ও ফারসি ফিউশনের এ গানটি এমনিতেই শ্রোতাদের মন জয় করেছিল, এবার তানজিন তিশার নাচে তা যেন নতুন মাত্রা যোগ করল।

    উল্লেখ্য, বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এ লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। চলতি বছরের ২৬ জুন মারা গেছেন বাউল খোয়াজ মিয়া। ‘মহা জাদু’ গানটি তাকে আধুনিক সংগীতে মরণোত্তর জনপ্রিয়তা এনে দিয়েছে।

    যুগান্তর প্রতিবেদন

  • শাড়ি নিয়ে বিতর্ক, মুখ খুললেন তানজিন তিশা

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি । সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন ‘সোলজার’ নামে একটি সিনেমায়। এটির মাধ্যমে চলচ্চিত্রে তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে। 

    নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। ঠিক তেমনি বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে নানা সমালোচনারও জন্ম দিয়েছেন। এবার অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী উদ্যোক্তা। 

    ওই নারী উদ্যোক্তার অভিযোগ, প্রমোশনের বিনিময়ে তার কাছ থেকে শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা রক্ষা করেননি তিনি। 

    জানা গেছে, গত ১৭ জানুয়ারি তানজিন তিশা তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম থেকে একটি অনলাইন ফ্যাশন পেজের ইন্সটাগ্রামে যোগাযোগ করেন। সেখানে তিনি জানতে চান জামদানি কী কী আছে? এরপর কয়েকটি শাড়ির ছবি পাঠানোর পর দাম জানতে চান এই অভিনেত্রী। ফ্যাশন পেজ থেকে জানানো হয় শাড়িগুলোর আলাদা আলাদা দাম। এরপর তিশা একটি শাড়ি পছন্দ করেন এবং বাসার ঠিকানা দেন। ওই ফ্যাশন পেজ থেকে জানানো হয় তিশাকে শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না, বিনিময়ে শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শাড়ি এবং ফ্যাশন পেজটি প্রমোশন করে দিলেই হবে। তিশাও এই প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন। শাড়িটি যথাসময়ে তিশার বাসায় পাঠিয়ে দেওয়া হয়।কিন্তু শাড়ি গ্রহণের প্রায় ১০ মাস সময় অতিবাহিত হলেও তিশার বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তুলেন ওই নারী উদ্যোক্তা। 

    বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অবেশেষ এ নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে ‘প্রতারক’ হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে।

    ফেসবুক পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’ 

    অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। 

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া করতে চাইনি: তানজিন তিশা

    গত জুলাইয়ে ‘ভালোবাসার মরশুম’ নামে একটি টালিউড সিনেমায় অভিনয় করার কথা ছিল ঢালিউড অভিনেত্রী তানজিন তিশার। এতে তার সঙ্গে থাকার কথা বলিউডের শরমন জোশির। কিন্তু এ বিষয়ে তিশা কোনো কথা না বললেও পরিচালক নিশ্চিত করেন তার অভিনয়ের বিষয়টি। গত মাসে শুটিং শুরুর কথা থাকলেও এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে গুঞ্জন আছে— ভিসা জটিলতার কারণে সেই সিনেমাটি করা হচ্ছে না তানজিন তিশার। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও শোনা যায়, সেই জায়গা দখল করেছেন অন্য এক নায়িকা। গুঞ্জনে মুখর হয়ে ওঠে সামাজিক মাধ্যম। নানা জল্পনা-কল্পনার ভিড়ে অবশেষে নীরবতা ভাঙলেন তিশা, জানালেন নিজের অবস্থান ও সিদ্ধান্তের পেছনের সত্যিটা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি তানজিন তিশার টালিউডের ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়ার যে খবরটি ছড়িয়েছে, সেটিকে মূলত মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে অভিনেত্রী বলেন, আমি নিজে থেকেই দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছি।

    তানজিন তিশা বলেন, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে ছিল। এ ছাড়া চেয়েছি  বাংলাদেশের সিনেমার মাধ্যমেই তার অভিষেক হোক। চেয়েছি শাকিব খানের মতো তারকার সঙ্গেই  সিনেমায় পা রাখতে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রী বলেন, কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছি। তারা আমার সঙ্গে আলাপ না করেও এভাবে লিখেছে। আমি সবসময় চেয়েছি, সংবাদকর্মীরা আমার ভাই-সহকর্মী। তারা আমাকে নিয়ে কিছু লিখলে আমার সঙ্গে আলোচনা করে লিখুক।

    উল্লেখ্য, প্রথমবারের মতো শাকিব খানের নায়িকা হয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে তানজিন তিশার। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন তিশা।

    বিনোদন ডেস্ক