Tag: তানজিন তিশা

  • স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ ও তিশা

    দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গতকাল (১৪ সেপ্টেম্বর, শনিবার) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে তাদের বিশেষ ‘Signature Event’।

    অনুষ্ঠানে দেশের দুই জনপ্রিয় তারকা—অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা আনুষ্ঠানিকভাবে স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। স্টেপ ফুটওয়্যারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। এই উদ্যোগ ব্র্যান্ডটিকে এই প্রজন্মের সাথে আরও দৃঢ় এবং ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার উন্মোচন করেছে তাদের দশটি নতুন ও আকর্ষণীয় পণ্য, যা ফ্যাশন ও আরামের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হয়। অনুষ্ঠানের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির।

    স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জনপ্রিয় অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • তানজিন তিশাকে কোলে নিতে গিয়ে হাড় ভেঙেছিল তৌসিফের

    অভিনেতা তৌসিফ মাহবুব দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি শুটিং, সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধুসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে বান্ধবী তানজিন তিশাকে নিয়ে মজার ঘটনা শেয়ার করেছেন তিনি।

    নিজের অভিনয় জীবনের ঘটনা প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ও আমার বন্ধু (তিশা)। এ জন্যই বলতেই পারি তবে স্যরি! ২০২২ সালের ১৬ ডিসেম্বরের মুক্তিপ্রাপ্ত ‘স্বাধীনতা তুমি’ নাটকের একটি শুটিংয়ের দৃশ্যের ঘটনা। আমি তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল।

    অভিনেতা বলেন, সেই নাটকে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলাম। আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা, যে মারা গেছে। পোস্টারের জন্য ওর লাশ আমি কোলে তুলে নিয়েছিলাম।

    তিনি বলেন, সেই পোস্টার শুটে তানজিন তিশাকে কোলে নিতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে ওকে কোলে ২-৪ মিনিট রাখতে হয়েছিল। তখনই চাপটা পড়ে। এরপর প্রায় এক মাস আমার বাম হাত দিয়ে কোনো ওয়েট নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও ব্যথা করত।

    মজা করে তৌসিফ বলেন, তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবু ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটা বলা দরকারওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।

    অভিনেতা তৌসিফ মাহবুবের এ অকপট স্বীকারোক্তি নিয়ে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। কেউ কেউ অভিনেতার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। আবার কেউ মজার ছলে বলেছেনবন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।

    বিনোদন ডেস্ক

  • এবার শাকিব খানের নায়িকা তানজিন তিশা

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এবার নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সেপ্টেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। নাম এখনও চূড়ান্ত হয়নি। সিনেমাটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ, যার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। শুটিংয়ের বড় অংশ হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

    শাকিব খানের নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে এতদিন ছিল নানা গুঞ্জন। অবশেষে নিশ্চিত হওয়া গেছে, এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সূত্র জানিয়েছে, মৌখিকভাবে সবকিছু ঠিক হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

    কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, সিনেমার গল্পে শাকিবকে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে দেখা যাবে, যিনি ২০২০ সালে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, শাকিব সরাসরি সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন না। বরং তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের হয়ে একের পর এক গোপন অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    গল্পে থাকবে বাস্তব ঘটনার ছোঁয়া, সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট ও নাটকীয়তার মিশ্রণ। থাকছে রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্যও। একই সঙ্গে বড় পর্দায় উঠে আসবে গোয়েন্দা সংস্থার অবদান ও কর্মকাণ্ড।

    বিজ্ঞাপন ও নাটক নির্মাণে অভিজ্ঞ সাকিব ফাহাদের জন্য এটি হবে প্রথম চলচ্চিত্র। জানা গেছে, সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে একযোগে।

    বিনোদন ডেস্ক

  • বলিউডে অভিনয় প্রসঙ্গে যা বললেন তানজিন তিশা

    জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রায় দেড় মাস ধরে অভিনয় থেকে বিরত রয়েছেন। ঈদের আগে বিদেশ সফর শেষে দেশে ফিরলেও এরপর আর কোনো নাটক, সিরিজ বা সিনেমার শুটিংয়ে অংশ নেননি তিনি। নিজের ভাষায়, এটি তার জন্য এক ধরনের ‘লম্বা ব্রেক’। 

    সম্প্রতি গণমাধ্যমে তিশা বলেন, ‘প্রতিটি আর্টিস্টেরই ভালো কাজের জন্য লম্বা ব্রেক দরকার। বিরতি নিলে নতুন কাজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়।’

    বলিউড অভিনেতা শরমন যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ নামের একটি সিনেমায় তার অভিনয়ের খবর সম্প্রতি প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে খোলাখুলি কিছু না জানিয়ে তিশা বলেন, ‘সিনেমাটিতে আমি অভিনয় করছি এমন অনেক নিউজ হয়েছে। আমিও দেখেছি। নিউজ তো আসলে অনেক হয়। সেসব নিউজে কতটা সত্যতা থাকে, কতটা থাকে না, তা অডিয়েন্স ভালোই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সবার সামনে আসব।’

    তিশার মতে, চলচ্চিত্র প্রতিটি শিল্পীর কাছেই বিশেষ একটি মাধ্যম। তিনি বলেন, ‘এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। ভালো গল্প পেলে, ক্যারিয়ারে নতুন সংযোজন ঘটলে, আমিও অবশ্যই সিনেমা করব। যেহেতু আমি বাংলাদেশি মেয়ে, বাংলাদেশের চলচ্চিত্রেই কাজ করার আগ্রহ সবসময় বেশি।’

    শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, নাটক বা সিরিজ নির্মাণের সময় নেপথ্যে অনেক পরিশ্রম ও ঝুঁকি থাকে, যা দর্শকদের চোখে পড়ে না। তবে ম্যানেজমেন্ট সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও তা বড় কোনো বাধা নয় বলেও মত দেন তিনি।

    যদিও শরমন যোশীর সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি, তবু এটিকে ক্যারিয়ারের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিশা। তার ভাষায়, ‘যদি সত্যিই সিনেমাটি করি, তবে এটা খুশির খবর হবে। শরমন যোশীর মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারের জন্য প্লাস হবে।’

    বিভিন্ন গুঞ্জন নিয়েও উদাসীন তিনি। তিশা বলেন, ‘গুঞ্জন নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। দর্শকরা আমাকে চেনেন আমার কাজের মাধ্যমে। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দ পাই।’

    দেড় মাসের বিরতির পর তিনি কবে আবার কাজে ফিরবেন, তা নিয়ে নিশ্চিত কিছু জানাননি। তবে ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই হয়তো নতুন কোনো ‘সারপ্রাইজ’ নিয়ে দর্শকের সামনে আসবেন।

    বিনোদন ডেস্ক

  • বলিউড অভিনেতার সঙ্গে বড় পর্দায় অভিষেক, কেন লুকোচুরি তিশার?

    নাটকের অভিনেত্রী তানজিন তিশা। দীর্ঘদিন টিভি নাটকে অভিনয়ের পর নাম লেখান
    ওটিটিতে। এ মাধ্যমে বেশ কিছু কনটেন্টে তার উপস্থিতি দেখা গেছে। দর্শকপ্রিয়তাও পেয়েছেন।
    তবে এ অভিনেত্রীকে এখনো সিনেমায় দেখা যায়নি। তার সমসাময়িক নাটকের একাধিক নায়িকার সিনেমায়
    অভিষেক হলেও এ অভিনেত্রী রয়েছেন পিছিয়ে।

    সিনেমা প্রসঙ্গে একাধিকবার গণমাধ্যমে জানান, পছন্দমতো গল্প পেলেই অভিনয়
    করবেন। এর মধ্যে অনেক প্রস্তাব তিনি পাচ্ছেন কিন্তু সেগুলো পছন্দ না হওয়াতে বড় পর্দার
    যাত্রা শুরু করতে পারছেন না। তবে কারা প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য তিনি তখনো
    দেননি। বা নির্মাতাদের পক্ষ থেকেও কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি। তাই নেটিজেনদের
    মনে প্রশ্ন উঁকি দিচ্ছে আদৌ কি প্রস্তাব পাচ্ছেন এ নায়িকা? সে হিসাব তোলাই থাক।

    সম্প্রতি জানা গেছে, কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ নায়িকা। টালিউড
    দিয়েই হতে যাচ্ছে তার বড় পর্দার অভিষেক। সিনেমার নাম ‘ভালোবাসার মরসুম’। পরিচালনা করবেন
    কলকাতারই নির্মাতা এম এন রাজ। এতে প্রধান চরিত্রেই থাকবেন তিশা। তার চরিত্রের নাম হিয়া।
    তিনি অভিনয় করবেন বলিউড অভিনেতা শারমান যোশির বিপরীতে। দুজনে স্বামী-স্ত্রী হয়ে ধরা
    দেবেন পর্দায়। এমনটাই কলকাতার গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক।

    একইসঙ্গে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এ নিয়ে বেশ হইচই। কিন্তু যাকে নিয়ে
    এত আয়োজন, সেই ব্যক্তিই অর্থাৎ তানজিন তিশা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সিনেমা
    নিয়ে বরাবরের মতো বাড়িয়েছেন দেশি গণমাধ্যমের সঙ্গে দূরত্ব। এ প্রসঙ্গে এখনো তার কোনো
    বক্তব্য পাওয়া যায়নি। দিতেও চান না।

    ফলে প্রশ্ন জেগেছে, সত্যিই কি অভিনয় করছেন নাকি আলোচনায় থাকতেই ফাঁকা
    আওয়াজ দিচ্ছেন এ অভিনেত্রী। নিজেকে ‘সেইফ জোনে’ রাখতেই নিজে মুখে কুলুপ এঁটে, অন্য
    ব্যক্তিকে দিয়ে বলাচ্ছেন, বিষয়টি এ রকমই মনে করছেন নেটিজনরা। কারণ, এ সিনেমা নিয়ে গত
    কয়েকদিন ধরেই গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু এখনো অভিনেত্রীর কোনো বক্তব্য পাওয়া
    যাচ্ছে না।

    এদিকে অনেকেই বলছেন, বলিউড অভিনেতার বিপরীতে প্রথম সিনেমা করতে যাচ্ছেন
    এ অভিনেত্রী। এটি তার জন্য বড় একটি সুযোগ হতে যাচ্ছে। তবে এর উলটোদিকে তাকালে দেখা
    যায় শারমান যোশি অভিনেতা হিসাবে ভালো হলেও, তারকাখ্যাতির দিক থেকে তালিকার অনেক নিচে।

    তা ছাড়া এ অভিনেতার একক সিনেমার সাফল্যও নেই বলিউডে। যেকটি সিনেমা সাফল্য
    পেয়েছে সেগুলোতে মূল নায়ক অন্য কেউ। তাই অভিনেতা হিসাবে শারমন যোশিকে বলিউডের প্রথম
    শ্রেণির তারকা বলা যায় না। যদি তার বিপরীতে অভিনয়ের জন্য তিশা বড় পর্দায় যাত্রা শুরুর
    আগেই নিজেকে নিজেই অন্যমাত্রায় নিয়ে যান বা গণমাধ্যমে সঙ্গে দূরত্ব তৈরি করেন, তাহলে
    সিনেমায় ক্যারিয়ারের শুরুতেই হোঁচট খাওয়ার মতোই কিছু ঘটাতে চলেছেন তিনি। বিষয়টি কিন্তু
    এমনও নয় যে, বলিউড কিং শাহরুখ খান বা সালমান খানের বিপরীতে তার অভিষেক হতে চলেছে।

    অন্যদিকে এ সিনেমায় দেশের অভিনেতা খাইরুল বাসারের অভিনয় করার কথা ছিল।
    কিন্তু শিডিউল জটিলতার কারণ দেখিয়ে তিনি এ সিনেমা থেকে সরে এসেছেন। কারও কারও ধারণা,
    এ সিনেমা শারমান যোশি থাকার কারণে প্রচারণার দিক থেকে খায়রুল পিছিয়ে থাকবেন, বা তার
    চরিত্রে কাঁচি চালিয়ে দিতে পারেন নির্মাতা, এ আশঙ্কা থেকেই এ অভিনেতা ‘সম্মান’ থাকতেই
    কেটে পড়েছেন। তানজিনা তিশার চুপ থাকা ও খাইরুল বাসারের সিনেমা ছেড়ে দেওয়ার বিষয়গুলো
    কিসের ইঙ্গিত করছে? নেটিজেনরাও রয়েছে ধোঁয়াশায়। আদৌ কি এ সিনেমা হবে? হলেও বা এর ভবিষ্যৎ
    কী?

    এদিকে তানজিন তিশার সিনেমায় যুক্ত হওয়ার সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে পরিচালক
    নিশ্চিত করে বলেন, ‘এই সিনেমার জন্য তিশার সঙ্গে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। তিনি বেশ
    আগে কলকাতায় এসেছিলেন, তখনই গল্প শুনেছেন। আমরা এগুলো নিয়ে এগোচ্ছিলাম। এবার বাংলাদেশে
    গিয়ে কিছুদিন আগে সাইনিং করে এলাম।’

    সিনেমার গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা একদম রোমান্টিক প্রেমের সিনেমা।
    এখানে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, পরিবারের গল্প আছে। তানজিন তিশাকে নিয়ে পুরো
    সিনেমার গল্প অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্তই তিনিই রয়েছেন।’

    পরিচালকের তথ্যমতে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিং সিনেমাটির
    শুটিং শুরু হবে। চলবে টানা ২৩ দিন। এরপর অক্টোবর মাসে শুটিং হবে মুর্শিদাবাদে। সবকিছু
    ঠিক থাকলে ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • তানজিন তিশাকে ঘিরেই গল্প কলকাতার সেই সিনেমার

    ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা ক্যারিয়ারের শুরু থেকেই অসংখ্যবার সিনেমার প্রস্তাব পেলেও তা বরাবরই ফিরিয়ে দিয়েছেন। তিনি সবসময় বলেছেন— পছন্দমতো গল্প পেলে তবেই সিনেমায় অভিনয় করবেন।  এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এলো সেই মাহেন্দ্রক্ষণ— ছোটপর্দা পেরিয়ে এবার বড়পর্দায় নাম লিখতে চলেছেন তানজিন তিশা। তবে ঢালিউডে নয়, অভিষেক হতে চলেছে ওপার বাংলা টালিউডে।

    পরিচালক এমএন রাজের পরিচালনায় ‘ভালোবাসার মৌসুম’ সিনেমায় তানজিন তিশার সঙ্গে দেখা যাবে বলিউডের ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা শারমান জোশিকে। এ সিনেমায় আরও অভিনয় করার কথা ছিল বাংলাদেশের ছোটপর্দার অভিনেতা খাইরুল বাসার। তবে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, সিডিউল থাকার কারণে সিনেমাটিতে অভিনয় করতে পারবেন না। 

    এ সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, এটা একদম রোমান্টিক প্রেমের সিনেমা। এখানে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, পরিবারের গল্প আছে। এ সিনেমাটির মূল কাস্টিংই হচ্ছে তানজিন তিশা। পুরো সিনেমার গল্প ঘিরে শেষ পর্যন্ত সেই রয়েছে। তিনি বলেন, খাইরুল বাসার রয়েছে, তার চরিত্রটাও অনেক গুরুত্বপূর্ণ, যেটা মনে হয়েছে একদম তার জন্যই। এ ছাড়া শারমান জোশি রয়েছেন, এখানকার সুস্মিতাও রয়েছেন।

    এ নির্মাতা বলেন, এটা শারমানের প্রথম বাংলা সিনেমা হতে যাচ্ছে। যেহেতু তিশাকে ঘিরেই গল্প, এখানে শারমান ও বাসার দুজনের সঙ্গেই তার রসায়ন থাকবে।

    তিনি আরও বলেন, ‘এ সিনেমাটির জন্য তিশার সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। সে অনেক দিন আগে কলকাতায় এসেছিল, তখনই গল্প শুনেছে; আমরা এগুলো নিয়ে এগোচ্ছিলাম। এবার বাংলাদেশে গিয়ে কিছু দিন আগে সাইনিং করে এলাম।’

    উল্লেখ্য, ‘ভালোবাসার মৌসুম’ সিনেমাটি আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে শুটিং শুরু হবে। চলবে টানা ২৩ দিন। এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে। সব ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষ্যে এ সিনেমাটি মুক্তি পাবে।

    বিনোদন ডেস্ক

  • ‘থ্রি ইডিয়টস’ অভিনেতার নায়িকা তানজিন তিশা, সরে দাঁড়ালেন খায়রুল বাসার

    কলকাতার প্রযোজনায় তৈরি হতে যাওয়া ‘ভালোবাসার মরসুম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয়ের কথা ছিল বলিউড তারকা শারমান যোশি ও অভিনেতা খায়রুল বাসারের। কিন্তু শুটিং শুরুর আগমুহূর্তে হঠাৎ করেই এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন খায়রুল বাসার, যা নিয়ে বেশ চমকে গেছেন নির্মাতা।

    শুক্রবার এক ফেসবুক পোস্টে খায়রুল বাসার লেখেন, ভালোবাসার মরসুম’ সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিলো। খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ধন্যবাদ।’

    কিন্তু তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সিনেমার পরিচালক এমএন রাজ। তিনি গণমাধ্যমকে জানান, ‘বাসার এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং তার পারিশ্রমিকের এক চতুর্থাংশ পরিশোধও করা হয়েছে। তিনি কীভাবে বলছেন যে এখনো যুক্ত হননি, সেটা আমার বোধগম্য নয়।’

    পরিচালকের ভাষ্য অনুযায়ী, মাত্র এক দিন আগেই বাসার ছবিতে অভিনয়ের বিষয়ে ই-মেইলে সম্মতি জানান। কিন্তু পরদিন দুপুরে হঠাৎ একটি মেসেজ পাঠিয়ে জানান, তিনি সিনেমাটিতে থাকতে পারছেন না।

    এ বিষয়ে পরিচালক বলেন, ‘আজ দুপুরে তিনি জানালেন ছবিটা করতে পারবেন না। এরপর থেকেই তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। এখনো জানি না কী হতে যাচ্ছে।’

    ‘ভালোবাসার মরসুম’ সিনেমাটিতে তানজিন তিশা ও শারমান যোশির পাশাপাশি রয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সিনেমাটির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে, দার্জিলিংয়ে টানা ২৩ দিন ধরে চলবে দৃশ্যধারণ। এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে দ্বিতীয় ধাপের শুটিং। সব ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে ছবিটি।

    বিনোদন ডেস্ক

  • ‘বেবিটা আমার বোনের’, গুজব নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিভিন্ন সময় নানান গুঞ্জন ছড়ায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ধারণকৃত একটি টকশোতে হাজির হয়ে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

    নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন ঠিকানা-টিভি–তে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় আছেন অভিনেতা জায়েদ খান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রতি শুক্রবার রাতে নতুন অতিথি নিয়ে হাজির হবেন তিনি, আর প্রথম পর্বের অতিথি ছিলেন তানজিন তিশা।

    টকশোতে ব্যক্তিজীবনের পরিকল্পনা নিয়ে তিশা বলেন, ‘আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন আমি মা হব, সংসার করব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপরই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তোমাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলো— জবাবে তিশা বলেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের প্রস্ততি চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি।’

    তবে এই গুজবকে হালকাভাবে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন,

    ‘এসব গুজব শুনে আমি আর আমার পরিবার সবাই খুব হেসেছি। কারণ, ওই বেবিটা আমার না—সে আমার বোনের।’

    ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বক্তব্য রাখায় তানজিন তিশা প্রশংসা কুড়াচ্ছেন ভক্তদের কাছ থেকে। অনুষ্ঠানটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনাও তৈরি হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • দুইটা বিয়ে করেছি, তিন নাম্বারের প্রস্তুতি চলছে: তিশা

    আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি নানা সময়ে ব্যক্তিজীবন নিয়েও ছিলেন সংবাদ শিরোনামে। একাধিক তারকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এর বাইরে গোপনে বিয়ে করেছেন—এমন খবরও শুনেছেন তিশা। তা-ও আবার একটি নয়, দুটি। এমনকি তার একটি সন্তানও রয়েছে। 

    সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসব গুজব নিয়ে মুখ খুলেছেন তানজিন তিশা। চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় যুক্তরাষ্ট্রে ধারণ করা হয় আড্ডার অনুষ্ঠান। অনুষ্ঠানে তিশার কাছে জায়েদের প্রশ্ন ছিল- এমন একটি গুজব যা তুমি শুনেছ, উত্তরে তানজিন তিশা বললেন, ‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে। তিন নাম্বার বিয়ের প্রস্তুতি চলছে। আমার একটা বাচ্চা আছে, যা দাদির কাছে আছে। ইনশা আল্লাহ আমি বিয়ে করব। তবে এমনটা শুনে আমি ও আমার পরিবারের সবাই হেসেছি।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে তিশা জানালেন, গুজবের বাইরেও বাস্তবে তিনি বিয়ের পরিকল্পনায় আছেন। পাঁচ বছর পর বিয়ে করবেন তিনি।  এ প্রসঙ্গে বলেন,‘আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন আমি মা হব, সংসার করব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।’

    সম্প্রতি অবকাশযাপনের জন্য যুক্তরাষ্ট্র সফর করেন তানজিন তিশা। সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে বাড়ে কৌতূহল। সফর শেষে তিনি আবার দেশে ফিরে কাজ শুরু করেছেন পুরোদমে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বর্তমানে তিনি কাজ করছেন ভিকি জাহেদের পরিচালনায় একটি নাটকে। নাম ‘খোয়াবনামা’। এতে তিশার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।

    সব মিলিয়ে গুজব আর আলোচনার ভিড়েও আত্মবিশ্বাসী তানজিন তিশা এগিয়ে চলেছেন নিজের ছন্দে—পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রেখে।

    বিনোদন ডেস্ক

  • আগামী ৫ বছরের মধ্যে আমি মা হব: তিশা

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা এবার ক্যামেরার সামনেই প্রকাশ করলেন নিজের ব্যক্তিগত জীবনের কথা। সম্প্রতি একটি টকশো— ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নিয়ে হাজির হয়েছিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে অতিথি হিসেবে অভিনেত্রী তানজিন তিশা এসেছিলেন। এ সময় উপস্থিত টকশোয়ে অভিনেত্রী জানালেন তার আগামীর পরিকল্পনা। 

    যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ একটি টকশোয়ে এ পরিকল্পনার কথা জানান অভিনেত্রী। গত শুক্রবার রাত ৮টায় প্রচার হয় প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা জায়েদ খান।

    আরও পড়ুন:

    অনুষ্ঠানে তিশা খোলামেলা আলোচনা করেছেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে। শুধু তাই নয়, কথার ফাঁকে তিনিও পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন অভিনেতা-উপস্থাপক জায়েদ খানের দিকে, যার উত্তরও দেন এ অভিনেতা।

    আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? জায়েদ খানের এমন প্রশ্নের উত্তরে তানজিন তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব।’

    অভিনেত্রী বলেন, দেখুন, এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই বলে জানান তানজিন তিশা।

    উল্লেখ্য, প্রতি শুক্রবারই অনুষ্ঠিত হবে টকশো— ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। তারকাদের নিয়ে জমিয়ে আড্ডায় দেবেন এ অভিনেতা-উপস্থাপক।

    বিনোদন ডেস্ক