Tag: টেইলর সুইফট

  • বিশ্বের তৃতীয় ধনী টেইলর সুইফটের বিড়াল!

    বিখ্যাত আমেরিকান গায়িকা টেইলর সুইফট প্রায়ই খবরের শিরোনাম হন তার গান ও ব্যক্তিগত অর্জনের জন্য। তবে এবার আর গান নয়, তিনি শিরোনামে এসেছেন তার বিড়ালের জন্য। 

    rnrn

    টেলরের তিনটি বিড়াল রয়েছে। এগুলো হলো— অলিভিয়া বেনসন, মেরেডিথ গ্রে এবং বেঞ্জামিন বাটন। যদিও তার পোষা প্রাণীর কোনো ইনস্টাগ্রাম হ্যান্ডেল নেই। গায়িকার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাঝে মাঝে দেখা মেলে তার বিড়ালদের।

    rnrn

    অল অ্যাবাউট ক্যাটসের একটি প্রতিবেদন অনুসারে, টেইলর সুইফটের বিড়াল অলিভিয়া বেনসন বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণী হয়ে উঠেছে। যে বিড়ালটির মূল্য ৯৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় এক হাজার কোটি টাকা)। 

    rnrn

    রিপোর্টে বলা হয়েছে, অলিভিয়া তার মালিকের (টেইলর সুইফট) সঙ্গে অনেক মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে ক্যামিও করে এই সম্পদের অধিকারী হয়েছে।

    rnrn

    ২০১৪ সালে টেইলর সুইফট অলিভিয়া বেনসনকে দত্তক নিয়েছিলেন। টেইলরের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় প্রতিদিনই চতুর বিড়ালটিকে দেখা যায়।

    rnrn

    উল্লেখ্য, সবচেয়ে ধনী পোষা প্রাণীর খেতাবটি গেছে ‘গুন্থার ছয়’ নামক একটি জার্মান শেফার্ডের কাছে। যার মালিকানা গুন্থার করপোরেশনের। কুকুরটির মূল্য ৫০০ মিলিয়ন ডলার। দ্বিতীয় ধনী পোষ্য হলো নালা বিড়াল। যার মূল্য ১০০ মিলিয়ন ডলার। এবং তার পরেই এসেছে টেইলর সুইফটের অলিভিয়ার নাম।

    বিনোদন ডেস্ক