Tag: টেইলর সুইফট

  • নতুন চমক নিয়ে আসছেন টেইলর সুইফট

    গায়ক-গীতিকার টেইলর অ্যালিসন সুইফট একজন বিখ্যাত গান রচনা, শৈল্পিক উদ্ভাবন  ও পপ সংস্কৃতির অন্যতম প্রভাবশালী সংগীতশিল্পী। তিনি সর্বকালের সর্বোচ্চ আয়কারী লাইভ মিউজিক শিল্পী। খুব অল্প বয়সেই সংগীতে আগ্রহী হয়ে ওঠেন এবং ১৪ বছর বয়সে ন্যাশভিলে চলে যান সংগীতজীবন গড়তে। ২০০৬ সালে তার প্রথম অ্যালবাম Taylor Swift প্রকাশের মাধ্যমে তিনি একজন কান্ট্রি শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে কান্ট্রি থেকে পপসংগীতের দিকে ঝুঁকে পড়েন, যা তার ২০০৮ সালের অ্যালবাম Fearless এবং ২০১৪ সালের 1989 অ্যালবামে স্পষ্ট। 

    ‘ইরাস ট্যুর: দ্য অ্যান্ড অব অ্যান এরা’ হলো একটি ছয় পর্বের ডকুমেন্টারি সিরিজ, যা সংগীতশিল্পী টেইলর সুইফটের ‘ইরাস ট্যুর’- এর পেছনের দৃশ্য, ব্যক্তিগত মুহূর্ত এবং অন্যান্য শিল্পীর সঙ্গে বিশেষ পারফরম্যান্স তুলে ধরা হয়েছে। এই সিরিজটি এখন Disney+-এ স্ট্রিম করার জন্য উপলব্ধ। এতে ট্রাভিস কেলসি, সাবরিনা কার্পেন্টার এবং অন্যান্য শিল্পীর সাক্ষাৎকারও রয়েছে। 

    শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তার নতুন টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় নতুন এ তথ্যচিত্র সিরিজ। তথ্যচিত্রটি তৈরি হয়েছে মূলত তার বহুল আলোচিত ইরাস ট্যুর কেন্দ্র করে। 

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নতুন এ টিজার শেয়ার করে ৩৫ বছর বয়সি গ্র্যামিজয়ী শিল্পী ইরাস ট্যুরের কিছু অপ্রকাশিত ফুটেজও প্রকাশ করেছেন তিনি। তথ্যচিত্রের নতুন টিজারে ভক্তদের উদ্দেশে সুইফট বলেন, অনেক সময় ধরে এই ট্যুরের শেষের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমরা, আর আজকে আমরা আপনাদের জন্য শেষ শো করতে যাচ্ছি। সবকিছুর জন্য কৃতজ্ঞতা। আমি কতটা রোমাঞ্চিত বোঝাতে পারব না।

    এ তথ্যচিত্রে থাকবে অপ্রকাশিত বিভিন্ন ফুটেজ ও ট্যুরের কয়েকটি ম্যাশআপ গান। এ ছাড়া দীর্ঘ এই সংগীত সফরে মঞ্চের বাইরে সুইফটের দীর্ঘ প্রস্তুতির গল্পও থাকবে এ তথ্যচিত্রে। এই ট্যুরের সময়ই ট্র্যাভিস কেলসির প্রেমে পড়েছিলেন সুইফট; থাকবে তাদের সম্পর্কের গল্পও।

    সুইফট বলেন, একটা ট্যুরের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়। এটা আপনাকে শারীরিক ও মানসিক বড় চ্যালেঞ্জের মুখে ফেলে। দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে সফরের না–বলা অনেক গল্পই ভক্তরা জানতে পারবেন। আগামী ১২ ডিসেম্বর তথ্যচিত্রটির প্রথম দুই পর্ব ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পাবে ।

    উল্লেখ্য টেইলর সুইফট বহু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন। যার মধ্যে রয়েছে সর্বোচ্চ আয়কারী মিউজিক ট্যুর এবং গ্র্যামি অ্যাওয়ার্ডে সর্বাধিকবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জেতা প্রথম শিল্পী হওয়া (চারবার)।

    তিনি পেনসিলভানিয়ার ওয়েস্ট রিডিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বাগদান করেন এবং শিগগিরই তাদের বিয়ে করার পরিকল্পনা রয়েছে। সংগীত ছাড়াও সুইফট একজন প্রযোজক এবং অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • গোলাপে সাজছে সুইফটের বাড়ি, বিয়ে কবে?

    মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে গত ২৬ আগস্ট বাগদান সম্পন্ন করেছেন টেইলর সুইফট। এরপর থেকে গায়িকার ভক্তরা তার বিয়ের দিন জানতে মুখিয়ে আছেন। সম্প্রতি জানা গেছে, সুইফট ২০২৬ সালে বিয়ে করার প্রস্তুতি শুরু করেছেন। 

    আগামী গ্রীষ্মে তাদের বিয়ের চূড়ান্ত পরিকল্পনা হবে। 

    প্রথমে তারা ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং করতে চেয়েছিলেন, কিন্তু এখন রোড আইল্যান্ডের নিজের ১৭ মিলিয়ন ডলারের বাড়িতেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সুইফট বিয়ের জন্য বাড়িতে নতুন বাগান তৈরি করছেন এবং অতিথিদের লাল গোলাপের তোড়া উপহার দেবেন। তার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসাবে নির্বাচন করেছেন। 

    প্রথমে বিয়ের আয়োজন ছোট পরিসরে করার কথা ভাবলেও এখন ৩০০ অতিথির জন্য বড় অনুষ্ঠান করার পরিকল্পনা চলছে। সুইফট শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন, এই মুহূর্তটা ছোট করে উদযাপন করার কোনো মানে নেই।

    সূত্র: জিও নিউজ

    যুগান্তর প্রতিবেদন

  • নতুন অ্যালবামের ঘোষণা টেইলর সুইফটের

    সুপারস্টার টেইলর সুইফট নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২
    আগস্ট) ঘোষণা দিয়ে এ শিল্পী জানান নতুন অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব এ শোগার্ল।’ অ্যালবামটি
    প্রকাশ পেলে এটি হবে সুইফটের ১২তম অ্যালবাম। খবর রয়টার্সের।

    প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, ১৪টি গ্রামি জেতা মার্কিন
    শিল্পী সুইফট চলতি বছরে তিনটি অ্যালবাম প্রকাশ করেছে। আর দ্য লাইফ অব এ শোগার্ল প্রকাশিত
    হলে এটি হবে বছরে তার চতুর্থ অ্যালবাম।  যুক্তরাষ্ট্রের
    ফুটবলার ট্রাভিস কেলসে ও তার ভাই জ্যাসন কেলসের সঙ্গে এক পডকাস্টে নতুন অ্যালবামের
    কথা জানান সুইফট। দীর্ঘদিন ধরে ট্রাভিসের সঙ্গে প্রেম করছেন এ সংগীতশিল্পী।

    নিউ হাউটস নামের পডকাস্টটির কিছু অংশ সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে
    প্রকাশ পেয়েছে।  এতে সুইফটকে বলতে শোনা যায়,
    ‘এটি আমার নতুন অ্যালবাম, দ্য লাই অব এ শোগার্ল। ’ পুরো পডকাস্টটি গ্রিনিচ মান অনুযায়ী
    সময় ১১০০-তে প্রকাশ করা হবে।

    টেইলর সুইফটের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, নতুন অ্যালবামের আনুষ্ঠানিক
    মুক্তির তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। নতুন অ্যালবামটি প্রি-বুক করা যাবে।  ভিনাইল ভার্সনের দাম পড়বে ৩০ মার্কিন ডলান।  আর ক্যাসেট ভার্সনের ২০ ডলার এবং সিডি ও পোস্টারসহ
    দাম পড়বে ১৩ ডলার।

    রয়টার্স বলছে, টেইলর সুইফটের সবশেষ অ্যালবাম ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’
    এর মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে দুই দশমিক ৬১ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।  বিলবোর্ড বলছে, এটি কোনো অ্যালবামের জন্য ইতিহাসের
    সবচেয়ে বড় স্ট্রিমিং সপ্তাহ এবং আধুনিক যুগে ভিনাইল অ্যালবামের সবচেয়ে বড় বিক্রির সপ্তাহ।

    স্পোটিফাই বলেছে, ‘পোয়েট অ্যালবাম মুক্তির প্রথম সপ্তাহে ১ বিলিয়ন স্ট্রিম
    অতিক্রম করেছে, যা তাদের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া অ্যালবাম।’

    গত মে মাসে সুইফট তার প্রথম ছয়টি অ্যালবামের মাস্টার রেকর্ডিং কিনে নেন।
    যার ফলে পূর্ববর্তী রেকর্ড লেবেলের সঙ্গে বিরোধের পর তিনি তার সঙ্গীতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ
    ফিরে পান। তিনি ২০১৮ সালে বিশ্বের বৃহত্তম সঙ্গীত লেবেল ইউনিভার্সাল মিউজিক গ্রুপের
    সঙ্গে চুক্তি করেছিলেন।

    ৩৫ বছর বয়সি সুইফট তার দ্য এরাস ট্যুর দিয়ে সংগীতশিল্পে নতুন মাইলফলক
    স্থাপন করছেন। এ রেকর্ড ব্রেকিং ট্যুর প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

    আন্তর্জাতিক ডেস্ক

  • প্রেমের দাবি যুবকের, আদালতে যা বললেন টেইলর সুইফট

    মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট সম্প্রতি তার বাড়িতে একাধিকবার অনুপ্রবেশকারী এক ব্যক্তির বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছেন। ব্রায়ান জেসন ওয়াগনার নামে ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি গত প্রায় এক বছর ধরেই সুইফটের বাড়িতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক রয়েছে দাবি করে আসছেন।

    আদালতে সুইফটের জমা দেওয়া বিবৃতিতে জানা যায়—২০২৪ সালের জুলাই মাসে প্রথমবার তার বাড়িতে যান ব্রায়ান এবং ওই মাসেই তিনবার হাজির হন। প্রতিবারই সুইফটের নিরাপত্তা টিম তাকে বাধা দেয়। একবার তিনি একটি কাচের বোতল সঙ্গে নিয়ে এসেছিলেন, যা অস্ত্র হিসেবে ব্যবহারের উপযোগী ছিল বলে উল্লেখ করেন সুইফট।

    বিবৃতিতে আরও বলা হয়—ব্রায়ান বারবার দাবি করেছেন তিনি সুইফটের বাড়িতে থাকেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এবং সুইফট নাকি তার সন্তানের মা—যা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন বলে সুইফট জানান।

    সুইফটের নিরাপত্তা টিমের পক্ষ থেকে বলা হয়, ব্রায়ান জেলে থাকার সময় শতাধিকবার চিঠি ও ইমেইলের মাধ্যমে সুইফটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। এসব বার্তায় তিনি সুইফটের প্রতি গভীর মোহ প্রকাশ করেন এবং তাদের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন। বিষয়টি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে, নিরাপত্তা টিম তাকে ‘বিপজ্জনক’ হিসেবে তালিকাভুক্ত করে।

    ব্রায়ান সম্প্রতি আবারও সুইফটের বাড়িতে যান এবং জানান, তিনি একজন বন্ধুর খোঁজ নিতে এসেছেন। তখনই তদন্ত করে জানা যায়, তিনিই সেই ব্যক্তি যিনি ২০২৩ সালে জেলে ছিলেন এবং তখন থেকেই সুইফটকে নিয়মিত বার্তা পাঠিয়ে যাচ্ছেন।

    সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হলো—ব্রায়ান নিজের ড্রাইভিং লাইসেন্সে সুইফটের লস অ্যাঞ্জেলেসের বাড়ির ঠিকানা যুক্ত করেছেন এবং সেটি ওই ঠিকানায় পাঠানোও হয়েছে।

    সুইফট জানান, তিনি ব্রায়ানকে চেনেন না, কখনোই দেখা বা কথা হয়নি, এমনকি নিজের ঠিকানাও কখনো শেয়ার করেননি।

    গত কয়েক সপ্তাহে সুইফটের স্টাফদের ২৬টির বেশি ইমেইল পাঠিয়েছেন ব্রায়ান। এগুলোর ভাষা ছিল হুমকিস্বরূপ। এই পরিস্থিতি সুইফট ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

    আদালত ৩০ জুন শুনানির দিন নির্ধারণ করেছেন। আপাতত ব্রায়ানের বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে, যাতে তিনি সুইফটের বাড়ি, গাড়ি ও কর্মস্থলে যেতে না পারেন। বিচারক যদি পূর্ণ নিষেধাজ্ঞা দেন, তবে সেটি ভঙ্গ করলে ব্রায়ানকে গ্রেফতার করা হতে পারে।

    এটিই প্রথমবার নয়, এর আগেও সুইফটের প্রতি এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ উঠেছে। ২০২৪ সালে এক ব্যক্তি তার নিউইয়র্কের বাড়িতে প্রায় ৩০ বার গিয়েছিলেন। ২০১৯ সালে এক ব্যক্তি সুইফটের রড আইল্যান্ডের বাড়ির কাছে গ্রেফতার হন। তার ব্যাগে ছিল তালা ভাঙার ৩০টির বেশি সরঞ্জাম।

    বিনোদন ডেস্ক

  • অস্ট্রিয়ায় জঙ্গি হামলার শঙ্কায় টেইলর সুইফটের কনসার্ট বাতিল

    জঙ্গি হামলার শঙ্কায় ভিয়েনায় মার্কিন পপতারকা টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল হয়েছে। অস্ট্রিয়া কর্তৃপক্ষ ইতোমধ্যে এ হামলার পরিকল্পনাকারী দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। খবর সিএনএনের

    rnrn

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৃহস্পতিবার ও শনিবারের মাঝে এই তিন কনসার্ট আয়োজিত হওয়ার কথা ছিল। অস্ট্রিয়ায় টেইলরের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক জানিয়েছে, শোগুলো বাতিল করা হয়েছে।

    rnrn

    বুধবার অনলাইনে পোস্ট করে সংস্থাটি জানায়, আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে পরিকল্পিত জঙ্গি হামলার বিষয়ে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর আমরা বাধ্য হয়ে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্বনির্ধারিত এ তিন শো বাতিল করছি।

    rnrn

    ভিয়েনায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, আইসিসের প্রতি সহানুভূতিশীল এক ১৯ বছর বয়সি অস্ট্রিয়ার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। অপর ব্যক্তিকে ভিয়েনায় গ্রেফতার করা হয়।

    rnrn

    পুলিশ জানিয়েছে, ইন্টারনেটে আইসিসের প্রচারণায় তারা প্রভাবিত হন।

    rnrn

    তেরনিৎজে সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।

    rnrn

    ব্যারাকুডা মিউজিক জানিয়েছে, আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ক্রেতাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

    rnrn

    গত বছরের ১৮ মার্চ থেকে টেইলর সুইফট ‘এরাস’ ট্যুরে অংশ নিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় শো করে এখন ইউরোপে আছেন।

    অনলাইন ডেস্ক

  • বিদেশের মাটিতে ফারিণের ইচ্ছাপূরণ 

    অভিনয়ের পাশাপাশি গান গেয়ে সবার মন জয় করে নিয়েছেন তানসিয়া ফারিণ। তার মনেও রয়েছ অনেক পছন্দের শিল্পী। তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের পপতারকা টেইলর সুইফট। আতদিন তার গান সিডিতে শুনে বা ভিডিওতে দেখে মন ভরিয়েছেন ফারিণ। দীর্ঘদিন সুইফটকে সামনাসামনি দেখার ইচ্ছা লুকিয়ে ছিল তার মনে। এবার সেই ইচ্ছা পূরণ হয়েছে স্কটল্যান্ডে গিয়ে। 

    চলতি মাসে তিন দিন স্কটল্যান্ডের এডিনবরায় কনসার্ট করেছেন সুইফট। ওই কনসার্টে দর্শক সমাগমের রেকর্ড গড়েছে স্কটল্যান্ড। সেই লাখো দর্শকের মাঝে উপস্থিত ছিলেন ফারিণ।

    সম্প্রতি কনসার্ট মুহূর্তের কিছু ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফারিণ।

     

    ফারিণের শেয়ার করা ছবিতে দেখা যায়, মঞ্চে গিটার বাজিয়ে গাইছেন টেইলর সুইফট। আর  দর্শকদের মধ্যে দাঁড়িয়ে গান উপভোগ করছেন তিনি। 

    তিন দিনের কনসার্টের উদ্বোধনী দিন গত ৭ জুন স্কটল্যান্ডের এডিনবরায় মারিফিল্ড স্টেডিয়ামে সুইফটের কনসার্টে হাজির ছিলেন ফারিণ। 

    উল্লেখ, ২৫তম রেইনবো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে নিজের অভিনীত ‘ফাতিমা’ সিনেমা প্রদর্শনীর জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে লন্ডনে যান ফারিণ। এডিনবরায় যান সুইফটের কনসার্ট দেখার জন্য। যার জন্য উচ্চ মূল্যে টিকিট ক্রয় করেন তিনি। 

    এই কনসার্টে সুইফট তার বিভিন্ন অ্যালবামের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান।

    বিনোদন ডেস্ক

  • গ্র্যামিতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট

    চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে গ্র্যামিতে ইতিহাস গড়েছেন পপ সুপারস্টার টেইলর সুইফট। তার অ্যালবাম ‘মিডনাইটস’ এর জন্য এই পুরস্কার জিতেন তিনি। খবর দ্য গার্ডিয়ান

    rnrn

    চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙে দিলেন সুইফট। এছাড়াও এবারের বেস্ট পপ ভোকাল অ্যালবামের পুরস্কারও জিতেছেন টেইলর সুইফট।

    rnrn

    অনুভূতি ব্যক্ত করে সুইফট জানিয়েছেন, এ সম্মান পেয়ে তিনি রোমাঞ্চিত। গান লেখা ও গাওয়ার মাধ্যমে তিনি যে পরিপূর্ণতা অনুভব করেন এর জন্য তিনি আনন্দিত। যারা আমাকে ভোট দিয়েছে, এটা তাদেরও আনন্দিত করবে।

    rnrn

    এবারের গ্র্যামির মঞ্চ থেকে নতুন অ্যালবামের ঘোষণাও দেন টেইলর। তিনি জানিয়েছেন, আগামী ১৯ এপ্রিল ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ প্রকাশ করবেন তিনি।

    অনলাইন ডেস্ক

  • টেইলর সুইফটের কনসার্টের কারণে ২.৩ মাত্রার ভূমিকম্প!

    জনপ্রিয় মার্কিন পপতারকা টেইলর সুইফটের কনসার্ট রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের এক ভূমিকম্পবিদ। তিনি বলছেন, সিয়াটলে সম্প্রতি টেইলর সুইফটের দুটি কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

    শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেইলর সুইফটের ইরাস ট্যুরের অংশ হিসেবে গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে কনসার্ট অনুষ্ঠিত হয়। এই দুই রাতে কনসার্ট দুটিতে মোট এক লাখ ৪৪ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

    সিয়াটলের ভূমিকম্পবিদ জ্যাকি কাপলান-অয়ারবাক জানান, কনসার্টের সময় ভূপৃষ্ঠে যে পরিমাণ কম্পন তৈরি হয়েছিল তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

    তার মতে, কনসার্টে উপস্থিত দর্শকদের লাফালাফি অথবা কনসার্টের সাউন্ড সিস্টেমের কারণে এই কম্পন তৈরি হয়েছিল।

    টেইলর সুইফটের কনসার্ট ভূকম্পন তৈরির দিক থেকে সিয়াটলে নতুন রেকর্ড তৈরি করেছে। এ ক্ষেত্রে এই কনসার্ট ভেঙে দিয়েছে ২০১১ সালের 'বিস্ট কোয়েক'-এর রেকর্ড। ২০১১ সালে আমেরিকান ন্যাশনাল লিগ ফুটবল (এনএফএল) মাঠে দর্শকদের উল্লাসের কারণে তৈরি হওয়া ভূকম্পন ছিল ২ মাত্রার ভূমিকম্পের সমান। সেদিক থেকে টেইলর সুইফটের কনসার্টের সময় অনুভূত কম্পনের মাত্রা দশমিক ৩ বেশি ছিল।

    প্রসঙ্গত, গানের কনসার্টের কারণে এর আগেও ভূমিকম্প তৈরি হওয়ার ইতিহাস রয়েছে। ২০১১ সালে নিউজিল্যান্ডে 'ফু ফাইটারস' কনসার্টের সময়ও ভূমিকম্প অনুভূত হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • টেইলর সুইফটের ৬ বছরের সম্পর্কে বিচ্ছেদ

    মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙে গেছে। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের সম্পর্কের কথা অজানা ছিল না কারো। কিন্তু এবার আলাদা হয়ে গেছে দুজনের পথ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। 
    rn 
    rnসুইফট ও অ্যালনের ঘনিষ্ঠ এক সূত্রমতে, কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদ করেছেন তারা। এ কারণেই তাদের একসঙ্গে আর দেখা যাচ্ছে না।
    rn 
    rnকিছু দিন আগেই এই জুটির ব্রেকআপের গুঞ্জন ছড়ায়। তখন এক ঘনিষ্ঠজন দাবি করেন, তাদের মধ্যে সব ঠিক আছে। জো যখন সময় পাবে, সুইফটের সঙ্গে মিউজিক ট্যুরে যাবে। তারা একসঙ্গে ভালো আছেন। সুইফটের ক্যারিয়ার নিয়ে জো দারুণ সহযোগী।

    rnrn

    কিন্তু সপ্তাহ না গড়াতেই সেই মসৃণ সম্পর্কের ইতি ঘটেছে। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও তাদের কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি।
    rn 
    rn২০১৬ সাল থেকে সম্পর্কে ছিলেন টেইলর সুইফট ও জো অ্যালন। ২০১৮ সালে ‘ভোগ’ এর এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন জো। বলেছিলেন, ‘আমি জানি যে মানুষ আমাদের সম্পর্ক নিয়ে জানতে চায়। আমরা খুব সফলভাবে গোপনীয়তা বজায় রেখেছি, কিন্তু মানুষের জন্য সেটা এখন হারিয়ে গেছে।’

    rnrn

    গেল বছর এন্টারটেইনমেন্ট টুনাইটকে সুইফট বলেছিলেন, ‘আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি। আপনি যদি কারো সঙ্গে প্রেমে জড়ান, তাহলে সেটা প্রকাশ্যে আসবেই। আমার ছয় বছরের প্রেমে, আমরা অনেক উদ্ভট গুঞ্জন শুনেছি। তবে সেগুলো আমরা এড়িয়ে গেছি।’

    rnrn

    টেইলর সুইফট বর্তমানে মিউজিক্যাল ট্যুরে রয়েছেন। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যার্লিংটনে কনসার্ট সেরেছেন গায়িকা।

    অনলাইন ডেস্ক

  • সেরা মিউজিক ভিডিওতে গ্র্যামি জিতে নিলেন টেইলর সুইফট

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় বসে এই আসর। এতে সেরা মিউজিক ভিডিওর ক্যাটাগরিতে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন মার্কিন পপ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী টেইলর সুইফট। এ নিয়ে ক্যারিয়ারের ১২তম গ্র্যামি অর্জন করলেন এই গায়িকা।

    দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ‘অল টু ওয়েল’ শিরোনামে মিউজিক ভিডিওর জন্য এই আসরে গ্র্যামি জিতেছেন টেইলর সুইফট।

    মার্কিন এই গায়িকা ২০১০ সালে চারটি, ২০১২ সালে দুটি, ২০১৩ সালে একটি, ২০১৬ সালে তিনটি ও ২০২১ সালে একটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেন।

    এই আসরে চারটি গ্র্যামি জিতে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের ইতিহাস করেছেন মার্কিন তারকা বিয়ন্সে। ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি অর্জনের মাধ্যমে জর্জ সলতির দুই দশকের বেশি সময়ের রেকর্ড ভাঙলেন বিয়ন্সে।

    বিনোদন ডেস্ক