Tag: জয়া

  • মনে হচ্ছে ওনার কাছে ছুটে যাই: জয়া

    রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির লেভেল ৮-এর স্টার সিনেপ্লেক্সে বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিক পরিচালিত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনীতে যোগ দিতে ঢাকায় আসছিলেন অভিনেতা আহমেদ রুবেল। ওই সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। কিন্তু নিজের শেষ প্রদর্শনী দেখার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করেন এই অভিনেতা। 

    rnrn

    আহমেদ রুবেলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ অঙ্গন। বিশেষ করে ‘পেয়ারার সুবাস’-এ রুবেলের সহ-অভিনয়শিল্পী জয়া আহসানসহ অন্যরা মৃত্যু সংবাদটি বিশ্বাস করতে পারছেন না। স্টার সিনেপ্লেক্সে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনে কথা বলেন জয়া। এ সময় সহ-অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুর খবরে বিষাদ নেমে আসে। চোখের কোণে স্পষ্ট জল সবার।

    rnrn

    জয়া উপস্থিত সাংবাদিক ও দর্শকদের উদ্দেশে বলেন, ‘এ মুহূর্তে কী বলব, বলার কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ওনার কাছে ছুটে যাই। আমার মনে হচ্ছে, স্ক্রিনে আবার তাকে দেখি। পর পর আমার ভীষণ দুটি কাজ ‘অলাতচক্র’ ও ‘পেয়ারার সুবাস’-এ আমার সহ-অভিনেতা তিনি। এ মুহূর্তে কিছু বলার মতো স্টেজে আমি নেই, কেউ নেই।’

    rnrn

    এ সময় জয়া আরও বলেন, ‘রুবেল ভাইকে নিয়ে এভাবে আমাকে বলতে হবে, এটা কখনো ভাবিনি। খুব অদ্ভুত ব্যাপার ঘটে গেল। তাকে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করছি না যে তিনি নেই।’

    rnrn

    সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয় জীবন শুরু হয় আহমেদ রুবেলের। তার অভিনীত প্রথম নাটক ‘স্বপ্নযাত্রা’। যার পরিচালক ছিলেন গিয়াস উদ্দিন সেলিম। এর পর তিনি হুমায়ূন আহমেদের ঈদের নাটক ‘পোকা’-তে অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

    rnrn

    একুশে টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘প্রেত’-এও অভিনয় করেন। ‘প্রেত’ নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর পরিচালক ছিলেন আহির আলম। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করেন। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় (চলচ্চিত্রে) পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।

    rnrn

    অভিনেতা আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার মাতুলালয় (নানির বাড়ি)। পিতামাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

    বিনোদন প্রতিবেদন

  • তেহরানে লড়বে জয়ার ‘ফেরেশতে’

    এখন পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান। পাশাপাশি তিনি বর্তমানে ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

    ইতোমধ্যে তিনি হিন্দি সিনেমায় নাম লিখিয়েছেন এবং ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছেন। এবার তার ক্যারিয়ারে নতুন পরিচয় যুক্ত হয়েছে। আর সেটি হলো তিনি ইরানি সিনেমার অভিনেত্রী।  

    সম্প্রতি ইরানি ভাষায় নির্মিত সিনেমায় অভিনয় করেছেন জয়া, যেটি মুক্তির অপেক্ষায় আছে।

    আরও পড়ুন: 

    ভক্তদের জন্য আনন্দের খবর, বর্তমানে জয়া তেহরানে অবস্থান করছেন। সেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা নিয়ে আছেন তিনি। তার সঙ্গে আছে ‘ফেরেশতে’-এর পুরো টিম।

    তেহরানের ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’। 

    বর্তমানে তেহরানে অবস্থানরত নন্দিত এই অভিনেত্রী বৃহস্পতিবার টেলিফোনে গণমাধ্যমকে বলেন, এখানকার একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছি। প্রথমবার তেহরানে এসেছি, ভালো লাগছে।

    আরও পড়ুন: 

    ঢালিউড থেকে টালিউড, বলিউড এবং এখন ইরানি সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান বলেন, আমি একজন শিল্পী। একজন শিল্পী বিভিন্ন ভাষায় কাজ করতে পারেন।

    ‘ফেরেশতে' সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন সংগ্রামী এক নারীর চরিত্রে। ইতোমধ্যে এটি ভারতের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে। মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

    জয়া আহসান বলেন, ‘ফেরেশতে সিনেমাটি সবার ভালো লাগবে। চলচ্চিত্র উৎসবে বিশ্বের অনেক দেশের পরিচালক এবং সিনেমাসংশ্লিষ্টরা সিনেমাটি দেখবেন। এটা ভালো লাগছে।'

    ইরানের বড় চলচ্চিত্র উৎসবে এসে খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তেহরানের ঐতিহ্য, বলেন তিনি।
     

    বিনোদন ডেস্ক

  • জুয়ার ওয়েবসাইটে অপু, জয়া, নুসরাত ফারিয়ার নাম

    অনলাইনে জুয়ার ওয়েবসাইটের শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। এ ছাড়া দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে দেখা মিলেছে জয়া আহসান ও নুসরাত ফারিয়ার।

    একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে। গত বছর ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো।

    বিষয়টি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ভারতেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি। দেশে প্রচার না হলেও বিষয়টি ভারতে বৈধতা কিনা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। জানালেন, বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন। শুধু সেই সাইটেই নয়, ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলোর প্রচার করেছেন।

    একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয়া আহসানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি। 

    অন্যদিকে অপু বিশ্বাস শুভেচ্ছাদূত হয়েছেন ‘বাবু ৮৮’ নামের একটি বেটিং অ্যাপের। নতুন বছরের শুরুতেই নায়িকার একটি ভিডিও শুভেচ্ছাবার্তা পোস্ট করেছে ওই সাইটটি। যেখানে অপু বিশ্বাসকে তাদের শুভেচ্ছাদূত হিসেবে দেখা গেছে। 

    আরও পড়ুন: 

    এ বিষয়ে কথা বলার জন্য কল দেওয়া হয় অপু বিশ্বাসকে। ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোনকলটি কেটে দিলেও এর পর আর ফোন ধরেননি তিনি।

    বিনোদন প্রতিবেদন

  • পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর তালিকায় জয়া ও ফারিণ

    পশ্চিমবঙ্গে সেরা অভিনেত্রীর তালিকায় নাম লেখা হলো অভিনেত্রী জয়া আহসান ও তাসনিয়া ফারিণের। 

    ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত  ‘সিনেমার সমাবর্তন ২০২৪’ অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন বাংলাদেশের দুই অভিনেত্রী। 

    কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ও অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য মোস্ট প্রমিজিং ফিমেল অ্যাক্টর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ।

    জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছেন পালান চলচ্চিত্রের জন অভিনেত্রী মমতা শঙ্কর, দিলখুশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অনন্যা সেন ও আরও এক পৃথিবী সিনেমার জন্য অনিন্দীতা বোস। আর তাসনিয়া ফারিণকে লড়তে হবে দিলখুশ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে।

    গত ২ জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলী। এক পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী ও অভিনেতা কৌশিক সেন। এ সিনেমায় জয়াকে দেখা গেছে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চূর্ণী গাঙ্গুলী অভিনয় করেছেন সাবেক স্ত্রীর ভূমিকায়।

    এদিকে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন ফারিণ। এতে ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। 

    গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।
     

    বিনোদন ডেস্ক

  • থার্টিফার্স্ট নাইট ঘিরে যে অনুরোধ জয়ার!

    আজ থার্টিফার্স্ট নাইট। নতুন বছর শুরুর একদিন আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিছু বিষয় নিয়ে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন এ অভিনেত্রী। 

    তার মতে, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমরা সবাই আনন্দ প্রকাশ করতে চাই একসঙ্গে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।

    ভিডিওবার্তায় জয়া বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই— এটি দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়। যারা থার্টিফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।

    জীবের প্রতি অভিনেত্রীর প্রেম-ভালোবাসার কথা প্রায় সবাই জানেন। ভিডিওবার্তায় সবার উদ্দেশে এই অভিনেত্রী বলেন, রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্টঅ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল— এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী- প্রচণ্ড ভয়ে তারা ছোটাছুটি করে, অনেকেই মারা যায়।  

    আরও পড়ুন: 

    চলতি মাসের শুরুতে ওটিটি প্ল্যাটফরমে জি-ফাইভে মুক্তি পায় জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া।

    বিনোদন ডেস্ক

  • প্রথম হিন্দি সিনেমার প্রিমিয়ারে ঢাকাই জামদানিতে জয়া

    সিনেমার সঙ্গে অনেক দিনের যোগসূত্র জয়া আহসানের। এপার-ওপার বাংলার পর হিন্দি সিনেমায়ও অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জিফাইভে মুক্তি পেয়েছে জয়ার হিন্দি সিনেমা ‘কড়ক সিং’।

    rnrn

    সিনেমাটি মুক্তির আগে থেকেই বেশ ব্যস্ত সময় পার করেছেন জয়া। দিল্লিতে ‘কড়ক সিং’য়ের প্রিমিয়ারে অংশ নেওয়ার পর সেখান থেকে ছুটে গেছেন মুম্বাই। সর্বশেষ কলকাতার প্রিমিয়ারে হাজির ছিলেন বাংলাদেশি এ অভিনেত্রী।

    rnrn

    সে অনুষ্ঠানে জয়া ঢাকাই জামদানি গায়ে জড়িয়ে এসেছিলেন। এতে নজর কেড়েছেন সবার। প্রিমিয়ার থেকে ১৪টি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, কড়ক সিংয়ের প্রিমিয়ার লুক, ঢাকাই জামদানি বাই থ্রেড বিডি।

    rnrn

    জয়ার পোস্টের কমেন্টবক্স ভাসছে প্রশংসার জোয়ারে। অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘অনেক সুন্দর।’ আরেকজন মন্তব্য করেছেন, আমাদের গর্ব আপনি, অনেক সুন্দর লাগছে আপনাকে।

    rnrn

    সিনেমাটির পরিচালনায় ছিলেন বাঙালি নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী। এর আগে তিনি বানিয়েছেন ‘অনুরণন’, ‘বুনোহাঁস’, ‘অন্তহীন’ বা ‘অপরাজিতা তুমি’র মতো বাংলা ছবি। হিন্দি ছবি ‘পিঙ্ক’ও তার প্রশংসিত কাজ।

    rnrn

    সিনেমায় জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংভিরা, পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেবসহ আরও অনেকে।

    rnrn

    উল্লেখ্য, বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে ভারতের কলকাতায় অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেছেন জয়া আহসান। অরিন্দম শীলের ‘আবর্ত’ দিয়ে জয়ার গোড়াপত্তন। এর পর ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘রবিবার’, ‘বিনিসুতোয়’, ‘এক যে ছিল রাজা’, ‘ঝরা পালক’, ‘অর্ধাঙ্গিনী’সহ একের পর এক প্রশংসিত সিনেমায় দেখা গেছে জয়া আহসানকে। এবার যাত্রা শুরু হলো তার হিন্দি সিনেমায় অভিনয়েরও।

    বিনোদন ডেস্ক

  • জয়ার প্রথম বলিউড সিনেমা নিয়ে যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম

    ভারতে দীর্ঘদিন ধরে কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতার সিনেমায় অভিনয়ের মাধ্যমে ওপার বাংলায় বেশ জনপ্রিয়তাও পেয়েছেন এই অভিনেত্রী। এবার অভিনয় করেছেন হিন্দি সিনেমায়।

    অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ বলিউড ছবির নাম ‘কড়ক সিং’। ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জিফাইভে শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে নয়না চরিত্রে অভিনয় করছেন জয়া।

    কেমন করলেন বাংলাদেশের এই তারকা? ভারতের প্রথমসারির পত্রিকাগুলো ছবিটি নিয়ে ইতোমধ্যে প্রকাশ করেছে রিভিউ। সিনেমাটি নিয়ে প্রশংসা এসেছে, হচ্ছে সমালোচনাও। দু’একটি জায়গায় জয়া আহসানের নামও বিশেষভাবে নেওয়া হয়েছে।

    এনডিটিভি রিভিউয়ের শিরোনামে লিখেছে— ‘পঙ্কজ ত্রিপাঠী একাই ফিল্মটি ধরে রাখার জন্য যথেষ্ট’। ২.৫ রেটিং দিয়েছে তারা। আর জয়া প্রসঙ্গে তাদের মন্তব্য— ‘পঙ্কজের চারপাশে যারা আছেন, যেমন- জয়া আহসান, সঞ্জনা সাংঘি, দিলীপ শঙ্কর এবং পরেশ পাহুজা— তারা চমৎকার করেছেন। অনেকাংশে প্রতিক্রিয়াশীল ভূমিকা রয়েছে তাদের।‘

    তবে তারা যে পঙ্কজের মতো অভিনয়ের জায়গা পাননি, তাও বলেছে চ্যানেলটি।

    ইন্ডিয়া টিভির মতে, পঙ্কজ ত্রিপাঠি নিখুঁত রহস্য থ্রিলার শেষ করতে পেরেছেন। 

    দ্য হিন্দুর শিরোনাম, ‘পঙ্কজ ত্রিপাঠি এই নিস্তেজ থ্রিলারটিকে বাঁচিয়ে রেখেছেন’।

    ইন্ডিয়ান এক্সপ্রেস ছবিটি নিয়ে তুমুল সমালোচনা করেছে। তাদের শিরোনাম— পঙ্কজের ছবির এর চেয়ে আর কতটা খারাপ হতে পারে?

    সিনেমার মূল চরিত্রটি করেছেন পঙ্কজ ত্রিপাঠি। গল্পে দেখানো হয়েছে— ত্রিপাঠি অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের একজন কর্মকর্তা। কিন্তু হঠাৎ করে তিনি হাজির হন হাসপাতালে। এর পর তাকে পাওয়া যায় নানা ধরনের নাশকতামূলক কাজেও। তাকে নিয়েও মূলত চিত্রনাট্য এগিয়ে নিয়েছেন পরিচালক। তবে জয়ার চরিত্রটিও গুরুত্বপূর্ণ বলেছেন নির্মাতা অনিরুদ্ধ। এ সিনেমার শুটিং হয়েছে মুম্বাইতে।

    তারকাবহুল এ ছবিতে পঙ্কজ-জয়া ছাড়াও আছেন পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির।

    বিনোদন ডেস্ক

  • বলিউডে জয়ার অভিষেক আজ

    ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে অবস্থান করছেন ভারতে। আজ শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জিফাইভে মুক্তি পাবে অনিরুদ্ধ রায় চৌধুরীর 'কড়ক সিং'। 

    গতকাল বৃহস্পতিবার দিল্লিতে তার প্রথম অভিনীত হিন্দি সিনেমা 'কড়ক সিংয়ের প্রিমিয়ারে অংশ নিয়েছেন। সেখান থেকে মুম্বাই গেছেন দ্বিতীয় প্রিমিয়ার শোতে অংশ নিতে। আজ কলকাতায় এই সিনেমার প্রিমিয়ারেও অংশ নেবেন জয়া।

    কড়ক সিং সিনেমায় জয়ার চরিত্রের নাম নয়না। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, আমি সবসময় ভিন্ন চরিত্রের সন্ধানে থাকি, বিশেষ করে যে চরিত্রগুলো আমার জন্য কমফোর্ট জোনে নয়। যেহেতু আমি হিন্দিভাষী অভিনেত্রী নই, তাই অবশ্যই এ সিনেমা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে কাজ করার ইচ্ছা আমার বরাবরই ছিল। তিনি তার সিনেমার গল্প এমনভাবে করেন যেটা আমাদের ভাবতে বাধ্য করে। সিনেমাটিতে যখন তিনি আমাকে সিলেক্ট করলেন, তখন একটা মিটিংয়ে সবাইকে নিয়ে বসলেন। আমাকে স্ক্রিপ্ট দেওয়া হলো। আমার চরিত্রের চ্যালেঞ্জগুলো ওই সময় আমি স্পষ্টভাবেই বুঝতে পারছিলাম। এ চ্যালেঞ্জের কারণেই আমি সিনেমাটা না বলতে পারিনি। 

    বলিউড অভিষেকের অভিজ্ঞতা নিয়ে জয়া আহসান বলেন, কড়ক সিং আমার প্রথম বলিউড প্রজেক্ট। আমি সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে এখানে এসেছি। একেবারেই নতুন আমি। সব মিলিয়ে বলা যায়, নবাগত ছিলাম আমি। কিন্তু এটা আমি কখনই অনুভব করতে পারিনি। সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কাজ করেছি। 

    আরও পড়ুন: 

    কড়ক সিং সিনেমার গল্পটা মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। মনস্তাত্ত্বিক জটিলতার সঙ্গে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে নির্মাণ করা হচ্ছে। সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার আবেগধর্মী গল্প দেখা যাবে এ সিনেমায়। এর গল্প লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। অনিরুদ্ধর অন্যান্য সিনেমার মতো এতেও থাকবে মানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি।

    বিনোদন প্রতিবেদন

  • ফিলিস্তিনিদের বাঁচানোর আকুতি জয়ার

    গাজায় ইসরাইলের হামলার ঘটনায় ফিলিস্তিনিদের বাঁচানোর আকুতি জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। ফিলিস্তিনে হত্যাকাণ্ড নিয়ে রোববার সকালে ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। 

    জয়া লিখেছেন, ফিলিস্তিনের ছবি দেখছি অনলাইনে, খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর; আক্রমণ চলছে হাসপাতালেও। একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা পড়েছেন, আর সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ।

    “এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে শিশু মারা গেছে চার হাজারের বেশি।”

    সব কিছু দেখে অসহায়ত্ব আর বিষণ্ণতায় ভোগার কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন— “এসব দেখেশুনে মনটা ভেঙে যায়। আবার মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে যাচ্ছি, যোগ দিচ্ছি পুরস্কারের অনুষ্ঠানে, গোয়া চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য মনে অপরাধ-অপরাধও লাগে। 

    “আমার বা আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটা মুহূর্তে মৃত্যুর মুখোমুখি। তাদের অসহায়তা দেখে গলাটা বুজে আসে।” 

    তবে ‘সুদিন’ ফিরবে, এই প্রত্যয়ে জয়া লিখেছেন, “এই হত্যাকাণ্ড থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের ঘরে ফিরুক। ওদের বাঁচানোর জন্য পৃথিবীর বড় বড় মানুষেরা কি এক হতে পারেন না? এটা কি খুব বড় প্রত্যাশা?”

    বিনোদন ডেস্ক

  • আমি সিঙ্গেলই ভালো আছি: জয়া

    প্রথমবার বালিউড সিনেমায় অভিনয় করলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ‘কড়ক সিং’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

    rnrn

    নায়িকার বলিউড যাত্রা নিয়ে যেন উৎসাহের অন্ত নেই ভক্ত-অনুরাগীদের; যেমন তার ব্যক্তিজীবন নিয়েও কৌতূহলের অভাব নেই তাদের।

    rnrn

    সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে ‘সিঙ্গেল’ থাকার কারণ খোলাসা করেছেন জয়া। তা থেকেই জানা গেছে, অতীতে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা নিজেকে ‘হ্যাপিলি সিঙ্গেল’ বলে দাবি করেছিলেন। 

    rnrn

    জয়ার ভাষ্যে, আমি সিঙ্গলই ভালো আছি। কিছু কিছু সময় ছিল যখন কারো সঙ্গে চা খাওয়াটা মিস করতাম বা কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা মিস করতাম। কিন্তু আমার পরিবার এতটাই পাশে থেকেছে যে সেই আক্ষেপগুলো করার জায়গাও নেই।

    rnrn

    আর্থিক কেলেঙ্কারির গল্পনির্ভর ‘কড়ক সিং’য়ে প্রধান চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। আরো থাকছেন পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংভি এবং পার্বতী থিরুভোথু।

    rnrn

    ‘কড়ক সিং’ প্রসঙ্গে জয়া এই সময়কে বলেছেন, যখন সিনেমাটির প্রস্তাব আসে, সেই সময় থেকেই রোমাঞ্চকর লাগছিল। অনেক দিন ধরেই অনিরুদ্ধ রায় চৌধুরী ও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল; সেই আশা পূরণ হল এবার।

    rnrn

    ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা ‘কড়ক সিং’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে  জি ফাইভে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি দেখা যাবে।

    বিনোদন ডেস্ক