Tag: জয়া

  • একফ্রেমে জয়া ও অপি করিম

    জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও অপি করিম। দেশের পাশাপাশি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিয়মিত কাজ করছেন জয়া। অন্যদিকে অপি অভিনয়ে নিয়মিত নন। মাঝে মধ্যে তাকে পর্দায় দেখা যায়। 

    rnrn

    ‘মায়ার জঞ্জাল’ নামে একটি সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে। সম্প্রতি একটি কাজে জয়া আহসানের সঙ্গে দেখা হলো অপি করিমের। কাজ শেষে দুজন একসঙ্গে একটি ছবিও তুলেন। 

    rnrn

    সেই ছবি ফেসবুকে নিজের ওয়ালে শেয়ার করে অপি করিম লিখেছেন, ‘তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না’। শেয়ার করা ছবিটিতে সবাই দুজনের অভিনয়, ব্যক্তিত্ব নিয়ে বেশ প্রশংসা করছেন। 

    rnrn

    এদিকে জয়া আহসান আবারও ইউএনডিপির গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় একটি হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন। 

    rnrn

    এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাংলাদেশ ও ভারতে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত অপি করিম অভিনীত সিনেমা ‘মায়ার জঞ্জাল’।

    আনন্দনগর প্রতিবেদক

  • যে ১০ বলিউড নায়িকার ভক্ত জয়া

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। এর ফলে দেশের গণ্ডি পেরিয়ে ভারতে এখন নিয়মিত মুখ এই অভিনেত্রী।

    rnrn

    শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে তার লাখ লাখ ভারতীয় ভক্ত। অন্যদের মতো তিনি অনুসরণ করেন দেশ-বিদেশের অভিনয় শিল্পীদের। জয়ার পছন্দের তালিকায় সবচেয়ে বেশি আছে বলিউড নায়িকারা। তিনি ১০ বলিউড নায়িকার ভক্ত।

    rnrn

    বিভিন্ন সময় জয়া জানিয়েছেন, বিদ্যা বালানের অভিনয় পছন্দ করেন। বলিউডের গুণী অভিনেত্রীদের মধ্যে একজন বিদ্যা। ‘কাহানি’, ‘পরিণীতা’খ্যাত এই অভিনেত্রীকে ফেসবুকে অনুসরণ করেন তিনি। আছেন ক্যাটরিনা কাইফ।

    rnrn

    ক্যারিয়ারের বয়স অনুসারে তার সমসাময়িক ক্যাটরিনা। শিল্পা শেঠি অভিনীত ‘বাজিগর’, ‘লাইফ ইন মেট্রো’সহ বেশ কিছু সিনেমা দেখা হয়েছে জয়ার। সেই অভিনেত্রীকে অনুসরণ করেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়াকে শুধু অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিত্বের নানা দিকের কারণেও পছন্দ করেন জয়া।

    rnrn

    ‘পাঠান’ দিয়ে আবার আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। তিনিও আছেন জয়ার পছন্দের তালিকায়। অভিনেত্রী সোনম কাপুর, পরিণীতি চোপড়া, আনুশকা শর্মা, তাপসী পান্নু, কাপুরকেও অনুসরণ করেন জয়া আহসান।

    বিনোদন ডেস্ক

  • আমি মানুষের কথা ভাবতে চাইনি: জয়া

    বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলায়ও সমান জনপ্রিয়। 

    বৃহস্পতিবার জয়া নতুন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, তিনি প্রকৃতির ভেতর নিজে খুঁজে বেড়াচ্ছেন। 

    ছবির ক্যাপশনে জয়া লিখেছেন— ‘আমি মানুষের কথা ভাবতে চাইনি। আমি চেয়েছিলাম গাছ, গন্ধ আর রঙ। কাঠের শিফট ছায়া, যে ভাষা বলেছে আমি বুঝতে পেরেছি।’ 

    তিনি আরও লেখেন— ‘আমার ইচ্ছা ছিল, আমি শুধু এর মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারতাম। শীতকালে একটি পাখি বা শিয়ালের মতো বাস করতে পারতাম। এবং আমি যা কিছু দেখেছি, তা আমাকে ছাড়া তাদের সমাধান করতে ছেড়ে যেতে পারতাম।’

    অবশ্য এই অভিনেত্রী এসব মন্তব্যে নির্বিকার। এ প্রসঙ্গে কিছু দিন আগেই টাইমস অব ইন্ডিয়ার কাছে জয়া আহসান বলেছিলেন— ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’

    উল্লেখ্য, বছর ছয়েক আগে জয়া আহসান অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। আসছে কিছু দিনের ভেতর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

    বিনোদন ডেস্ক

  • বলিউড সিনেমার শুটিং শেষে নিজের অনুভূতি শেয়ার করলেন জয়া

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বলিউডের প্রথম সিনেমা ‘করক সিং’-এর শুটিং শেষ হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। গেল বছরের ৭ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।

    সিনেমায় জয়ার সহশিল্পী চরিত্রে আছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ।

    শনিবার সিনেমাটির শুটিং শেষ হতেই নিজের ফেসবুক পেজে এর কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া। সঙ্গে জানিয়েছেন সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি।

    জয়া লিখেছেন— ‘আমি অত্যন্ত আনন্দিত যে, অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠি এবং অন্য যারা আছেন, তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি।’

    দুই বাংলার জনপ্রিয় এ তারকার কথায়— ‘একজন শিল্পী কতখানি শিখতে পারেন, তার কোনো সীমা নেই। প্রত্যেক দিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই ছবির শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকব।’

    ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার সিনেমা ‘করক সিং’। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

    বিনোদন ডেস্ক