Tag: জয়া আহসান 

  • প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন জয়া আহসান

    প্লাস্টিক সার্জারি—এই শব্দটি যেন এখন তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। হলিউড থেকে বলিউড—সব জায়গাতেই এ নিয়ে চলে নানা আলোচনা। কেউ কেউ খোলামেলাভাবে স্বীকারও করেন, কেউ আবার বিষয়টি এড়িয়ে যান। বলিউড তারকা শিল্পা শেঠি, আনুশকা শর্মা কিংবা মার্কিন পপ তারকা কার্ডি বি পর্যন্ত প্লাস্টিক সার্জারি করেছেন বলে জানিয়েছেন প্রকাশ্যে। 

    ঢাকার চলচ্চিত্র অঙ্গনেও রয়েছে এমন আলোচনা। তবে বাংলাদেশের অভিনেত্রীরা সচরাচর এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেন না। কিন্তু এবার ব্যতিক্রম ঘটালেন জয়া আহসান। বেসরকারি গণমাধ্যমের একটি শোতে তিনি সরাসরি এ প্রসঙ্গে মুখ খোলেন। 

    শোতে আলাপের এক পর্যায়ে জয়া বলেন, মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা।

    তিনি আরও বলেন, বোটক্স, এটা–সেটা ব্যবহার করি—এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো আমি দেখি না। আমি দেখি মাঝেমধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলে দেশের পুরুষদের মানসিক অবস্থাটা বোঝা যায়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে অভিনেত্রী প্লাস্টিক সার্জারি করেছেন কি না—সে বিষয়ে সরাসরি কিছু বলেননি জয়া আহসান।

    এ সময় ট্রল প্রসঙ্গেও কথা বলেন তিনি। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে তাঁর বলা ‘মারোওও’ সংলাপটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়। 

    এই প্রসঙ্গে জয়া বলেন, এটা খুব দরকার ছিল, ভালো হয়েছে তো, পচানি খাইছি না। সব সময় সবকিছুতে সফল হব? ভুল করেছি, সেটাই ঠিক আছে। আমার জীবনে কোনো কিছু ভুল না। ওই ভুলগুলো নিয়েই আজকের জয়া আমি।

    ২০২৫ সাল জয়া আহসানের জন্য বেশ সফল একটি বছর। বাংলাদেশ ও ভারতে তার অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিগুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার নতুন ছবি ‘ফেরেশতে’। পাশাপাশি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।

    বিনোদন ডেস্ক

  • করণের প্রস্তাব ফিরিয়ে দেন জয়া

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছেন। সিনেমায় অভিনয় নিয়ে ঢাকা ও কলকাতার মধ্যে তার যাতায়াত বছরজুড়েই লেগে থাকে। আর অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। প্রায় দিন অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন নতুন খবর শেয়ার করে নেন। এবার তিনি জানালেন বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহরের সিনেমায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবর। সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলতেই এমন কথা জানালেন জয়া আহসান।

    এ সাক্ষাৎকারে শুধু কাজের কথাই নয়, বিগবি শাহেন শাহ অমিতাভ বচ্চন, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, অভিনেত্রী বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সখ্যতার কথাও উঠে এসেছে। 

    বলিউডের অনেক তারকার সঙ্গে জয়া আহসানের ঘনিষ্ঠতা রয়েছে। সেখানকার অনেক তারকাও তার কাজের প্রশংসা করেছেন। এমনকি জয়া আহসান অভিনীত ‘রাজকাহিনী’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালান তাকে ফোন করেছিলেন বলেও জানান অভিনেত্রী। 

    এ ছাড়া একসময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি। ক্রিকেট সূত্রে বলি তারকাদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। অভিনেত্রী মালাইকা অরোরা, ক্রিটেকার ইউসুফ পাঠানের মতো তারকারা সেলেব্রিটি ক্রিকেটে তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের সামনে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়া আহসানের সঙ্গে ছিলেন নায়করাজ রাজ্জাক।

    সম্প্রতি একটি পডকাস্টে বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে জয়া আহসান অবাক হয়ে বললেন, ও মা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। 

    তিনি বলেন, একটা অন্যরকম ছিল, পরে আর ওটা হয়নি। আমি করিনি, তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে— সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটি হবেই।

    বিনোদন ডেস্ক

  • হলুদ শাড়িতে রূপের মায়া ছড়াচ্ছেন জয়া আহসান

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। তার আনন্দ-বেদনা, ভালোলাগা-মন্দলাগা সব ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। এবার ভক্ত–অনুসারীদের মধ্যে শেয়ার করে নিলেন হলুদ শাড়ির বাহারে। এবারেও রঙিন শাড়িতে ধরা দিয়ে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী। 

    সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট নেটিজেনদের মনে আরও একবার জায়গা করে নিলেন জয়া আহসান। ফ্যাশনে অনন্য এক সৌন্দর্যের রূপ দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি দেখা যায়, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে হলুদ রাঙা শাড়িতে হাস্যোজ্জ্বল অভিনেত্রী; সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রণ। শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকেন। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও সমানভাবে প্রশংসিত অভিনেত্রী। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনাতেও বারবার নিজেকে সেরা প্রমাণ করেছেন জয়া আহসান। তার শাড়িপ্রেম এবারই নতুন নয়। এর আগেও কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। তবে ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা ক্যাজুয়াল লুক— সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখে চলেছেন এ অভিনেত্রী।

    জয়া আহসান যতবার নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন। এক নেটিজেন সৃষ্টিকর্তার প্রশংসা করে ফেললেন নন্দিত এই অভিনেত্রীর দ্যুতি দেখে! তিনি বলেন, সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন। আরেক নেটিজেন লিখেছেন—রঙিন শাড়িতে রূপের মায়া। আবার কেউ ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন মুগ্ধতা।

    বিনোদন ডেস্ক

  • দুর্গাপূজার কার্নিভ্যালে জয়া আহসান কেন, প্রশ্ন বিজেপির

    দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান সিনেমাপ্রেমী দশর্কদের কাছে
    সমান জনপ্রিয়। কাজ করছেন দুই দেশেই। তবে গত ৫ আগস্টের পর থেকে ওপার বাংলায় জয়ার কাজ
    ও উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। এবার আপত্তি তুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি
    ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীর কাজ করা নিয়ে আপত্তি তোলেন।

    এর আগে গত ১৫ জুলাই কলকাতা পৌর করপোরেশনের নারী কাউন্সিলর জুঁই
    বিশ্বাস ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছিলেন। নিজের
    ফেসবুকে জয়ার কাজ করা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন তৃণমূল নেত্রী। তারও আগে জয়া
    আহসানকে নিয়ে প্রশ্ন তুলেছিল পশ্চিমবঙ্গের দুই রাজনৈতিক পক্ষ। এবার দুর্গাপূজার কার্নিভ্যালে
    জয়ার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন ক্ষমতাসীন বিজেপি নেতা।

    গতকাল রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপূজার
    কার্নিভ্যালে জয়ার উপস্থিতি কেন্দ্র করে বিক্ষোভ করেন বর্ধমান জেলার দুর্গাপুরের বিজেপি
    নেতারা। তবে অভিনেত্রীকে বিজেপি বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি। দুর্গাপূজার কার্নিভ্যালের
    সভাস্থল ছাড়ার পরেই বিক্ষোভ কর্মসূচি করে বিজেপির নেতাকর্মীরা।

    চলমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পূজার কার্নিভ্যাল ঘিরে জাঁকজমকপূর্ণ
    অনুষ্ঠানের আয়োজন করায় বিজেপি এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। দুর্গাপুরের চতুর্থ বার্ষিক
    কার্নিভ্যালে জয়া আহসান রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়তেই বিজেপির
    কর্মীরা প্রশ্ন তোলে দুর্গপূজার কার্নিভ্যালে জয়া আহসান কেন? বাংলাদেশি অভিনেত্রীকে
    দুর্গাপুরে কার্নিভ্যালে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করা হলো বলে অভিযোগ তোলে বিজেপি।

    বিনোদন ডেস্ক

  • পূজায় কলকাতায় থাকতে ভালোবাসি, এটি আমার ‘সেকেন্ড হোম’: জয়া

    ঢালিউড অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমানভাবে অভিনয় করে যাচ্ছেন। যে কারণে বাংলাদেশ-ভারত— দুই দেশেই রয়েছে তার সমানসংখ্যক ভক্ত-অনুরাগী। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও ব্যস্ততা থাকে এই অভিনেত্রীর।

    ‘ডিয়ার মা’ হোক অথবা ‘পুতুল নাচের ইতিকথা’— একের পর এক ছবিতে অসাধারণ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এমনকি বলিউডেও সিনেমা করেছেন এ নন্দিত অভিনেত্রী। আগামী বছর শুরু হতে চলেছে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমার কাজ।

    এককথায় দুই বাংলায় আসা-যাওয়ার মাঝেই থাকেন জয়া আহসান। অনেক ক্ষেত্রে ঢাকার চেয়ে কলকাতাতেই বেশি সময় কাটান তিনি। আর তাই অভিনেত্রী অকপটে বলে দিলেন— ‘সেকেন্ড হোম কলকাতা’।

    সম্প্রতি কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জয়া আহসান। সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে গিয়ে আপ্লুত হয়ে জানালেন— এখানে যোগ দিয়ে তিনি ভীষণ খুশি।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে পূজার পরিকল্পনার কথাও বলেন তিনি। জয়া আহসান বলেন, পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। 

    অভিনেত্রী বলেন, তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি। 

    তিনি বলেন, কোনো ছবি মুক্তির পর সেটির জনপ্রিয়তা গড়ে তুলতে ইনফ্লুয়েন্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কনটেন্ট ক্রিয়েটররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবিরই উপকারে আসে বলে জানান অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে: জয়া আহসান

    ঢালিউড অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন। যে কারণে বাংলাদেশ-ভারত— দুই দেশেই রয়েছে তার সমানসংখ্যাক ভক্ত-অনুরাগী। রোববার (৭ সেপ্টেম্বর) ওপার বাংলা কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখানে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন জয়া আহসান।

    দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, বাংলাদেশ নিয়ে অনেক ভুয়া খবর ছড়িয়েছে। বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে সিনেমা তৈরি হচ্ছে না— এমন নয়। বরং আগের মতোই ভালো কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?

    জয়া আহসান বলেন, সামাজিক মাধ্যম যেহেতু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। তাই এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, সিনেমার নায়িকা যদি সামাজিক মাধ্যমে জনপ্রিয় হন, তাহলে সিনেমার বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাও বাড়ে।

    অভিনেত্রী বলেন, কয়েক মিনিটের ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটররা যে অভিনয় করছেন, সেটাই হয়তো সেরা মনে হচ্ছে। কিন্তু সিনেমায় অভিনয় করতে গেলে দীর্ঘ প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতি না থাকলে অভিনেত্রী হওয়া সম্ভব নয় বলেও জানান জয়া আহসান।

    বিনোদন দুনিয়া কি এখন অনুসরণকারীর সংখ্যানির্ভর? এমন প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, আমার অভিনয় অনুসরণকারীর ওপরে নির্ভর করে না। সেটি নির্ভর করে পরিচালকের ওপর। আর পরিচালকের চোখে আমার অভিনয়ের ভালো-মন্দ নির্ধারিত হয়।

    তিনি বলেন, কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা উচিত নয়। তবে প্রযোজনা সংস্থা অনুসরণকারীর সংখ্যা দেখে নায়িকা বাছাই করছে—এই গুঞ্জন একেবারেই উড়িয়ে দেননি অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয়: জয়া আহসান

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল তার ভক্ত-অনুরাগীদের। যদিও তার অভিনয়ের গভীরতায় বুঁদ হয়ে যান দর্শকরা। তার সৌন্দর্যের নিরিখেও সমসাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে তিনি। তারপরও ব্যক্তিগত কষ্ট নিয়ে খুব বেশি কথা বলতে অভ্যস্ত নন, তবু কবিতায় যেন নিজের জীবনযুদ্ধের অজানা গল্পই বললেন অভিনেত্রী।

    ছোটপর্দার টেলিভিশনে যাত্রা শুরুর পর দীর্ঘ পথ পেরিয়েছেন। মাঝে জীবনে ওঠাপড়া দেখেছেন বিস্তর। ১৩ বছরের দাম্পত্যজীবনে ভাঙন। তার পর থেকেই যেন ‘একলা চলো রে’ নীতিতে বিশ্বাসী জয়া আহসান। এ মুহূর্তে হাতে তার প্রচুর কাজ। বাংলাদেশের ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই  কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’তেও সমাদৃত তার অভিনয়। তবে কোনো সাফল্যই যে একদিনে আসেনি সেটাই জানালেন অভিনেত্রী।

    সামাজিক মাধ্যমে জাহিদ হাসান নামে এক ব্যক্তির লেখা নিয়ে জয়া লিখেছেন, জীবনের কোনো সফলতাই শাপলা ফুলের মতো নয় যে, পুকুরের ওপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিঁড়ে আনবে। জীবনের সফলতা শোল মাছ ধরার মতো, ডুব দিয়ে কাদার ভেতর থেকে ওঠাতে হয়।

    জয়া কখনো ঢাকাই শাড়ি পরে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন। আবার কখনো জানিয়েছেন, জীবনে খুশি থাকাটাই তার কাছে অগ্রাধিকার। তাই বাড়ির লোকজন, বাগান ও পোষ্যকে নিয়ে অবসর কাটান বলেই জানান অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ‘লাক্স সুপারস্টার’ নিয়ে সুখবর দিলেন জয়া আহসান

    রুপালি পর্দার জনপ্রিয় অবিনোদন জগতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সমানতালে কাজ করে যাচ্ছেন টালিউডেও। অভিনেত্রী অভিনয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্য। অভিনেত্রী মাঝেমধ্যে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বহুরূপে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। আর তাকে নিয়ে নেটিজেনদের মাঝেও চলতে থাকে আলোচনা। তবে এবার ভিন্ন লুকে ধরা দিলেন জয়া আহসান।

    দীর্ঘ সাত বছর পর বহুল আলোচিত রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’ শুরু হচ্ছে আজ থেকে। ২০০৫ সালে লাক্স বাংলাদেশের হাত ধরে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম বাংলাদেশের বিনোদন জগতে জন্ম দিয়েছে অসংখ্য তারকার। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে বিনোদনধর্মী এ প্রতিযোগিতামূলক আয়োজন। আর সেই রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর আসরে এবার বিচারকের ভূমিকায় থাকছেন অভিনেত্রী। এই প্রথমবার জয়া আহসানকে দেখা যাবে বিচারকের ভূমিকায়। তাই নতুন এ দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে।

    লাক্স সুপারস্টার সবসময়ই একটি গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে। এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে প্রতিযোগীরা তারকা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পান। সেই ধারাবাহিকতায় দীর্ঘ বিরতির পর এবারের আসরেও অভিনয়, স্টাইলিং, কনটেন্ট মেকিংসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের শেখাতে এবং সাহায্য করতে পুরো জার্নিতে থাকছেন অভিজ্ঞ শিল্পী, ইনফ্লুয়েন্সার এবং স্টাইলিস্টরা। জয়া আহসান ছাড়াও এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।

    গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় চোখজুড়ানো একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন জয়া আহসান। সেখানে তাকে লাক্স সুপারস্টার প্ল্যাটফর্মের একজন মেন্টর হিসেবে নতুন রূপে দেখা যায়। বেগুনি রঙের শাড়িতে অসাধারণ সাজ, যা অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। শাড়ির সঙ্গে মানানসই গহনা আর হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা।

    সেই ছবির পোস্টে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীর তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি। আমার লক্ষ্য নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া, নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরও উজ্জ্বল হয়ে ওঠার নিশ্চিত করা। আসুন একসঙ্গে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।

    তিনি আরও বলেন, লাক্স সুপারস্টার ২০২৫-এর এপিসোডগুলো ২৯ আগস্ট রাত সাড়ে ৯টায় সরাসরি সম্প্রচার করা হবে।

    যুগান্তর প্রতিবেদন

  • নতুনরূপে ভক্তদের মাঝে ধরা দিলেন জয়া

    বিনোদন জগতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সমানতালে কাজ করে চলেছেন টালিউডেও। এমনকি বলিউডেও কাজ করছেন তিনি। অভিনেত্রী অভিনয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্য। 

    জয়া আহসান অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে সামাজিকমাধ্যমে ফ্যাশন-গ্ল্যামারেও ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন। আর তাকে নিয়ে নেটিজেনদের মাঝেও আলোচনার গুঞ্জন ওঠে। বরাবরের মতো এবারও তার ব্যতিক্রম নয়, নতুন ফ্যাশন আর গ্ল্যামারের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে হাজির হলেন অভিনেত্রী। 

    সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জয়া আহসান। ছবিগুলো প্রকাশ পাওয়ার পর থেকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, স্টাইল আইকন হিসেবেও তিনি সবসময় আলাদা, আর তার একাধিক নতুন ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে, যা দেখে ভক্তরাও জয়ার প্রশংসায় মেতে ওঠেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে— কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন অভিনেত্রী। সিঁড়ির ধাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট। তার গায়ে মানানসই হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক, কালো হাইহিল, মুক্তার দুল আর ঢেউখেলানো চুলের স্টাইলে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সেই সঙ্গে আঙুলে সাজানো আঙটির সাজ এনেছে রাজকীয় ছোঁয়া। 

    এ নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনার ঝড়। এক নেটিজেন লিখেছেন— এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন। আরেক নেটিজেন লিখেছেন— এটা আভিজাত্য আর আত্মবিশ্বাসের প্রতীক। অন্য আরেক নেটিজেন লিখেছেন—বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা; সময় যতই গড়াচ্ছে, ততই তিনি আরও মোহনীয় হয়ে উঠছেন।

    বিনোদন ডেস্ক

  • শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাজ্ঞাপন করে কটাক্ষের মুখে জয়া-বাঁধন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন হাসিনা। সেই সময় আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে পথে নেমেছিলেন ঢালিউড অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এখন আবার দেখা যায়, তার মাঝে দ্বিচারিতা আচরণ। মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। সেই মুজিবের মৃত্যুদিনে শ্রদ্ধা জানিয়ে সমালোচিত হন বর্ষীয়ান অভিনেত্রী জয়া আহসান।

    হাসিনা সরকারের পতনের পর বহু বদল এসেছে। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই মুজিবুরের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী বাঁধন ও জয়া আহসান। তারা কটাক্ষের শিকার হয়েছেন নেটিজেনদের।

    কারণ যেখানে হাসিনা সরকারের পতনে নেপথ্যে আন্দোলনে যোগ দিয়েছিলেন বাঁধন। আবার গত বছরেও মুজিবের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে তিনি লিখেছিলেন—’বিনম্র শ্রদ্ধা।’ সেই একই পোস্ট গতকাল দিয়েছেন বাঁধন। এরপরেই নেটিজেনদের মাঝে সমালোচিত হন অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এক নেটিজেন লিখেছেন—তিনি দ্বিচারিতা করেছেন। আরেক নেটিজেন লিখেছেন—এতই যদি শ্রদ্ধা থাকত, তবে এই দেশটাকে এভাবে ধংসের মুখে ফেলতেন না। এখন নিজেরাই খাবার ভাত পান না, তাই নাটক করছেন। সেই সময়ে গণ-অভ্যুত্থান আন্দোলন করে এখন কীভাবে মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছেন? 

    অন্যদিকে আরেক অভিনেত্রী জয়া আহসানও মুজিবকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। অভিনেত্রীর সেই পোস্টের ক্যাপশনে নেটিজেনদের কটাক্ষ। এক কট্টরপন্থি নেটিজেন লিখেছেন—এক ভারতীয় এজেন্ট যে আরেক ভারতীয় এজেন্টকে সমর্থন জানাবে, এতে অবাক হওয়ার কিছু নেই। 

    তবে জয়া ও বাঁধনের অনুরাগীরা তাদের সমর্থনেও কথা বলেছেন।

    বিনোদন ডেস্ক