Tag: জয়া আহসান 

  • ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়ার প্রতিদ্বন্দ্বী যেসব নায়িকা

    ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’কে বলা হয় ভারতের অস্কার। বলিউডের পাশাপাশি গত কয়েক বছর ধরে কলকাতার সিনেমার জন্য আলাদাভাবে পুরস্কারটি দেওয়া হচ্ছে। এ পুরস্কার তিনবার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। 

    rnrn

    তবে কলকাতার সিনেমার জন্য। এবারও মনোনয়ন পেয়েছেন। আজ কলকাতায় বসছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’। এবার জয়া পেয়েছেন সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন। একই বিভাগে মনোনয়ন পেয়েছেন গার্গি রায় চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা। 

    rnrn

    ধারণা করা হচ্ছে, এবারও পুরস্কার ঘরে তুলবেন জয়া। সেটা কী আগাম জানেন তিনি? গণমাধ্যমকে জয়া বলেন, ‘এটা ঠিক, পুরস্কার পেলে অবশ্যই ভালোই লাগে। আর ফিল্মফেয়ার পুরস্কারটি তো বেশ সম্মানজনক। যারা মনোনয়ন পেয়েছেন, তারা সবাই এ স্বীকৃতির যোগ্য। আর বিচারের ভার তো সম্মানিত সমালোচক জুরি সদস্যদের হাতে। দেখা যাক কী হয়।’ 

    rnrn

    এদিকে কলকাতার গণ্ডি পেরিয়ে বলিউডেও কিছুদিন আগে অভিনয় করেছেন এ অভিনেত্রী। পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘করক সিং’ সিনেমায় কাজ করেছেন তিনি। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে করা মানেই পায়ে বেড়ি পরা : জয়া আহসান 

    কিছুদিন থেকে রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়ায় বর-কনে কিছুটা হলেও চমকিত হচ্ছেন। তবে বর-কনে অনেক উচ্ছ্বসিতও হচ্ছেন।

    rnrn

    অন্যের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির হতে দেখা গেলেও অনেক অনুরাগীদের মাঝে ঘুরপাক খাচ্ছে- কবে বিয়ে করবেন তিনি? 

    rnrn

    সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এই নায়িকা। সোজাসাপটা উত্তর দিয়েছেন- আমি খুব ভালো আছি। কেন আমার পায়ে বেড়ি পরাতে চাইছেন।

    rnrn

    বিয়ের ব্যাপারে যে আপাতত কোনো ইচ্ছা নেই সে কথাও বললেন অভিনেত্রী- আমার তো কোনো ইচ্ছা নেই। তবে বলা যায় না, কখন কী হয়! আমি ভালো আছি। আপাতত বিয়ের ইচ্ছা নেই আমার।

    rnrn

    প্রসঙ্গত, রাজধানীতে বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীর হাজির হওয়া মূলত একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। এর নাম দেওয়া হয়েছে ওয়েডিং ক্রাশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জয়া আহসান।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ভালোবাসা দিবসে যে বার্তা দিলেন জয়া আহসান

    বয়স তার কাছে পাত্তা পাচ্ছে না, নতুন ছবিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন জয়া আহসান। বসন্ত শুরুর ঠিক আগের দিন হলুদ শাড়িতে জয়া আগুনরাঙা বসন্ত হয়েই যেন বসন্তকে বরণ করলেন। মুগ্ধতা ছড়ালেন ছবিতে, হলুদে।

    মঙ্গলবার জয়া দিলেন ফেসবুকে ভালোবাসার বার্তা। বললেন,  ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক। হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!

    বার্তার শুরুতেই জয়া লেখেন— কাল ছিল বসন্তের শুরু। আজ ভ্যালেন্টাইন। ভালোবাসার সঙ্গে রাখি বেঁধে রাখা দুটি দিন।

    ভালোবাসার এ দিনটি নিয়ে নায়িকার ভাষ্য— কোনো একটি দিনেই সরবে ঘোষণা দিয়ে ভালোবাসার কথা হয়তো বড্ডই অকিঞ্চিৎকর। ভালোবাসা তো চির বসন্তের মতো সব সময়েই আমাদের মনে জাগিয়ে রাখার কথা। সেটিই সংগত। তবু হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!

    জয়ার কথায় ভালোবাসাই হচ্ছে নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক। অভিনেত্রী বলেন, ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার আনন্দ। এই যে নিজের চেয়ে আরেকজনকে বড় করে ভাবা, আরেকজনের আনন্দের মধ্যে নিজের আনন্দকে পাওয়া, আরেকজনকে দিয়ে নিঃশেষ হয়েও নিজেকে পূর্ণ বলে অনুভব করা—ভালোবাসাই তো সেটি দিতে পারে। ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক।

    ভালোবাসা শিখতে হয়। উপলব্ধি করতে হয় মন থেকে। এই ভালোবাসার কল্যাণেই বিরহ বেদনার ছায়া নেমে যেতে পারে পৃথিবী থেকে। 

    জয়া বলেন, আমরা যদি সত্যই ভালোবাসতে শিখি, তা হলেই পৃথিবীর বেদনার বড় ছায়াটা সরে যায়। ফুটপাতে যে বৃদ্ধাটা রাতের বেলা শীতে কাঁপছে তার জন্য ভালোবাসা; বখাটেদের হাতে লাঞ্ছিত যে কিশোরিটি ঘরের কোণে আত্মহত্যায় উদ্যত তার জন্য ভালোবাসা; ভূমিকম্পের তুরস্কে মা–বাবাকে হারানো যে সদ্যোজাত শিশুটি ভগ্নস্তূপ থেকে উদ্ধার পেল তার জন্য ভালোবাসা; মন্দির চূর্ণ করে দেওয়ার পর সেখানে মাথা ঠুকছেন যে পূজারি তার জন্য ভালোবাসা।

    সব শেষে জয়া শেষ করলেন ‘আমরা ভালোবাসি’ বাক্যটি দিয়ে।

    বিনোদন ডেস্ক