Tag: কোটাবিরোধী আন্দোলন

  • সংযত ও দায়িত্ববান হওয়ার আহ্বান পরীমনির

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সেই শুরু থেকেই ছিলেন ঢালিউড তারকা পরীমনি। ছাত্র-জনতার এক দফা দাবি পূরণ হওয়ার পর বিক্ষুব্ধদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

    সোমবার বিকালে পরীমনি ফেসবুকে লিখেছেন, শান্তি চাই! লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না!

    আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।

    এর আগে পরীমনি লিখেছিলেন, তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল…প্রকৃতি হিসাব রাখে মা।

    গত বুধবার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী লিখেছিলেন, ‘শকুনের মতো চারপাশ থেকে কীভাবে একজন শিক্ষিকার ওপর ঝাঁপিয়ে পড়ছে! কত চুপ থাকা যায় আর। চিৎকার করে কান্না আসছে।’

    সর্বশেষ তিনি শেষ করেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’র কাজ। সামনে নতুন কাজের পরিকল্পনাও করছেন এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ছাত্র জনতাকে স্যালুট জানিয়ে যে বার্তা দিলেন ফারুকী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমেছেন লাখো মানুষ। তারা পতাকা উড়িয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করছেন। দেশের ছাত্র জনতার সঙ্গে উল্লাস করছেন বিনোদন অঙ্গনের মানুষরাও। পরিচালক মোস্তফা সর‍য়ার ফারুকী সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আনন্দের বার্তা দিয়েছেন।

    rnrn

    শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র জনতার গণজাগরণের সঙ্গে একাত্ম ছিলেন ফারুকী। আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘স্যালুট টু বাংলাদেশী ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।’

    rnrn

    এর সঙ্গে সংযমের বার্তাও দিয়েছেন ফারুকী, ‘বিজয়ের আনন্দ অবশ্যই করবো! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিবো আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে।’

    rnrn

    এছাড়া গণতান্ত্রিক সমাজ নির্মাণের পথে এগোনোর কথা যোগ করে দেশের অন্যতম প্রতিভাবান এই চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাবো।’

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক রিজু সংঘর্ষে আহত

    শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক রিয়াজুল রিজু। আজ রোববার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের পাশে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানে হঠাৎ শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। এই সময় ছররা গুলির আঘাতে আহত হয়েছেন এই চিত্র পরিচালক।

    জানা গেছে, তার শরীরের চারটি স্থানে ছররা গুলি লেগেছে। এখন বাসায় চিকিৎসা চলছে। দেশের একটি গণমাধ্যম ঘটনার কথা জানিয়ে রিজু বলেন, ‘আমি পরিচালনার পাশাপাশি সাংবাদিকতা করি। যে কারণে টাঙ্গাইলে অনেক সাংবাদিক বন্ধুবান্ধব আছেন। তাদের সঙ্গেই কথা হচ্ছিল। পাশেই কিছুটা দূরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল। অনেক শব্দ পাচ্ছিলাম। হঠাৎ শিক্ষার্থীরা দৌড়াতে শুরু করে। এমন সময় পুলিশের ছোড়া গুলি এসে আমার শরীরে লাগে। কিছু বুঝে ওঠার আগেই চারটি গুলি লেগেছে।’

    আহত হওয়ার পর প্রথমে টাঙ্গাইলের হাসপাতালে চিকিৎসা নেন রিজু। এখন বাসায় শুশ্রূষা চলছে তার।

    শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রিজু যোগ করেন, ‘আমি শুরু থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে সায় দিয়েছি। কিন্তু এখানে নিরপরাধ শিক্ষার্থীদের ওপর গুলি করছে দেশের রাষ্ট্রব্যবস্থা। এটা স্বাধীন কোনো দেশে হতে পারে না। আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি।’

    উল্লেখ্য, ২০১৫ সালে নিজের প্রথম সিনেমা দিয়ে চলচ্চিত্রে দেশের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রিজু। তার প্রথম ছবি ‘বাপজানের বায়োস্কোপ’ আটটি ক্যাটাগরিতে পুরস্কার জয় করে।

    বিনোদন ডেস্ক

  • শিক্ষার্থীদের এই আন্দোলনে যারা চুপ তাদের ‘কাপুরুষ’ বললেন প্রভা

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পুরো দেশ। আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিতে দুই শতাধিক নিহত এবং পাঁচ হাজারের বেশি আহত হয়েছেন।

    rnrn

    চলমান এই আন্দোলনে যারা চুপ করে আছেন তাদেরকে ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

    rnrn

    শুধু তাই নয়, যারা শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, তাদেরকে চিনে রাখতে বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিমত প্রকাশ করেছেন তিনি। 

    rnrn

    একইসঙ্গে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন প্রভা। যেটি তিনি ফেসবুক থেকে নিয়েছেন। যেখানে একজন ভুক্তভোগীর কথা তুলে ধরেছেন।

    rnrn

    সাদিয়া জাহান প্রভা বলেন, ‘যারা অন্যায় দেখে চুপ আছে, তাদের কে আপনি এক ধরনের কাওয়ার্ড বলতে পারেন। কিন্তু এখানে আরো অনেক ব্যাপার আছে। কিন্তু যারা লীগের পক্ষে অথবা স্টুডেন্ট এর বিপক্ষে কথা বলছে, তাদেরকে চিনে রাখুন।’

    rnrn

    স্বার্থপর ও সুবিধাবাদী হয় বলে মনে করেন প্রভা। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বললেন, ‘এরা সুবিধাবাদী, স্বার্থপর এবং নিম্নমানের মানুষ। এদের কখনো বিশ্বাস করবেননা, নিজের স্বার্থের জন্য এরা মানুষের ক্ষতি করতে দ্বিতীয়বার চিন্তা করবেনা।’

    rnrn

    চলমান কোটা সংস্কার আন্দোলনে শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই সংহতি প্রকাশ করেছেন। এদের মধ্যে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে অভিনয় শিল্পীরা রয়েছেন। 

    বিনোদন ডেস্ক

  • ভক্তদের মনে ‘কষ্ট দিয়ে’ ক্ষমা চাইলেন ফারিন

    শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে নেমেছেন দেশের বিনোদনজগতের অনেক শিল্পী-কলাকুশলী। তবে এতদিন এই বিষয়ে মুখ খোলেননি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেজন্য ‘ক্ষমা’ চেয়ে গতকাল ফেসবুকে এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি।

    শনিবার (৩ আগস্ট) রাতে দেওয়া সে দীর্ঘ পোস্ট নিজের ‘ব্যর্থতা’ শিকার করে ফারিন লিখেছেন, ‘এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসে যায় না। তবু মনে হচ্ছে, আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না। আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম। সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার।’

    তবে এখন সে ‘ভয়’ কেটে গেছে জানিয়ে ফারিন যোগ করেন, ‘আজকে (শনিবার) যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হলো ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে, তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর।’

    আন্দোলনরত ছাত্রছাত্রীদের আসল তারকা উল্লেখ করে তাদের কাছে অনেক কিছু শেখার আছে বলে মনে করছেন এই অভিনেত্রী, ‘কারও কোনো সাহায্য-সহযোগিতা ছাড়া আপনারা সাধারণ মানুষ, যারা এত সুন্দর করে দেশ সংস্কারের কাজ করে যাচ্ছেন, তারাই আসল সেলিব্রিটি। আমার মতো স্বার্থপর মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে। হয়তো একদিন আপনাদের মতো আমারও সাহস হবে।’

    স্ট্যাটাসের শেষভাগে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ফারিন লিখেছেন, ‘আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি ক্ষমাপ্রার্থী। বাংলাদেশের নাগরিক হিসেবে চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। কেউ পারলে আপনারাই পারবেন।’

    বিনোদন ডেস্ক

  • সেনাবাহিনীর প্রতি যে অনুরোধ জানালেন ফারুকী

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

    rnrn

    রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘সন্ত্রাস থামান’ ক্যাপশনে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে একটি স্ট্যাট্যাস দিয়েছেন তিনি। 

    rnrn

    যেখানে এই নির্মাতা লিখেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের কাজ যারাই সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ান! তা সে যে পক্ষেরই হোক।’

    rnrn

    এরপর প্রশ্ন ছুঁড়ে ফারুকী লেখেন, ‘যার যে মত, সে সেই মত প্রকাশ করবে, সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শর্টগান দিয়ে কেন জনমত প্রকাশ করা হচ্ছে?’

    rnrn

    গতকাল শনিবার শহিদ মিনারের জনতার ঢলের প্রসঙ্গ টেনে নির্মাতা লেখেন, ‘কালকে লাখ লাখ লোক সমাবেশ করল, দেশাত্মবোবোধক গান গাইল, আমরা তো তাদের কারও হাতে পিস্তল দূরের কথা, একটা লাঠিও দেখলাম না। আজকে কেন এই সন্ত্রাস? কেন ৪২টা (এখন পর্যন্ত হিসেব) লাশ পড়ল?

    rnrn

    সবশেষ ফারুকী লেখেন, ‘যারা মারছেন, মার দিতে দিতে সাধারণ জনতাকে এরকম সাহসী বানিয়ে দেবেন না, যে সে ঘুরে দাঁড়ায়। তখন যে অগ্নুৎপাত হবে, সেটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তার আগেই সন্ত্রাস থামান।’

    rnrn

    প্রসঙ্গত, ফারুকী স্ট্যাট্যাসে নিহতের সংখ্যা ৪২জন উল্লেখ করলেও এই প্রতিবেদনটি লেখার সময় রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জন।  

    বিনোদন ডেস্ক

  • যেসব শিল্পীদের ‘বর্জন’ করবেন ন্যান্সি

    শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দিনদুয়েক আগে এক ফেসবুক পোস্টে এক শ্রেণীর শিল্পীদের বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সে শিল্পীদের নাম উল্লেখ না করেই ন্যান্সি লিখেছেন, ‘প্ৰিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধাভোগী, ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? চলমান পরিস্থিতি নিয়ে টু শব্দটি করেননি! ভবিষ্যতে যার সাথে ছবি দিলে, গুন বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন, সে ফন্দি ফিকির করছেন- ধিক্কার আপনাদের।’

    সেসব শিল্পীরা প্রকৃত শিল্প থেকে অনেক দূরে সরে গেছেন বলে মনে করেন ন্যান্সি, ‘বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। আপনাদের কীর্তি শুধু আমি নই, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি।’

    সবশেষে এ সকল শিল্পীদের সঙ্গে নিজের সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে ন্যান্সি লিখেছেন, ‘আপনাদের সাথে কাজের সূত্রে যে সম্পর্ক ছিলো সেটা আমি ছিন্ন করলাম, আপনাদের বর্জন করলাম। জানি, তাতে আপনাদের কিছু আসে যায় না। তাতে কি! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমার ওতেই চলবে।’

    বিনোদন ডেস্ক

  • মোবাইল ইন্টারনেট বন্ধ করায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

    শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুকে সরব তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী সাদিয়া আয়মান। কয়েকদিন আগে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে বিটিভি ভবন পরিদর্শনে যাওয়ায় ফেরদৌস আহমেদ, শমী কায়সারদের মতো শিল্পীদের প্রতি ফেসবুকে ক্ষোভ ঝেরেছিলেন তিনি।

    এবার মোবাইল ইন্টারনেট ফের বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সাদিয়া আয়মান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পারে শুরু ইন্টারনেট-ই বন্ধ করতে! এর আগেও তো বন্ধ করেছে, লাভ হয়েছে কোনো? হয় নাই, হবেও না। সাধারণ মানুষের ক্ষমতার ব্যাপারে তো এতদিনে একটু হলেও ধারণা হওয়ার কথা যে এরা একেকটা আগুন।’

    এর আগে গত ২ আগস্ট বিটিভি ভবন পরিদর্শনে শিল্পীদের উদ্দেশ করে এই অভিনেত্রী ফেসবুকে লিখেছিলেন, ‘একসময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা বিটিভির প্রাঙ্গণে গিয়ে চোখের পানি ঝরিয়েছেন। অবশ্যই তাদের জীবন ও ক্যারিয়ারের সঙ্গে বিটিভি কেন্দ্রিক স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাদের দুঃখ পাওয়াটা হয়তো স্বাভাবিক। কিন্তু! এতোগুলো ছাত্র, ছাত্রী, শিশু, মা, বোন, সাধারণ মানুষ যে মারা গেল তা নিয়ে একবারও কিচ্ছু বললেন না! একবারো দুঃখ প্রকাশ করলেন না। নিজেদের লাভ লস চিন্তা করে, ক্ষমতার স্বার্থে কিংবা কাউকে দেখানোর জন্য আপনারা যে কথাগুলো ক্যামেরার সামনে বলেছেন এগুলো সারাজীবন আর্কাইভে তো থাকবেই, আমাদের মনেও থেকে যাবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের প্রতি শ্রদ্ধা হয়তো আর কখনো ফিরে আসবে না।’

    উল্লেখ্য, শিক্ষার্থীদের চলমান আন্দোলন ঘিরে শিল্পীসমাজে বিভক্তি লক্ষ্য করা গেছে। গত শুক্রবার (২ আগস্ট) ফেরদৌস-শমী কায়সারসহ কিছু শিল্পী বিটিভি ভবনে ক্ষয়ক্ষতি দেখতে যান। একই দিনে রাজধানীতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে পথে নামেন মামুনুর রশিদ, মোশাররফ করিম, আজমেরি হক বাঁধনসহ দৃশ্যমাধ্যমের একঝাঁক শিল্পী ও কলাকুশলী।

    বিনোদন ডেস্ক

  • এবার ফেসবুক প্রোফাইল ‘লাল’ করলেন তাপস

    অনেকের মতোই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারকারাও লাল রঙে বদলেছেন নিজের প্রোফাইল পিকচার। সেইসঙ্গে আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা এবং হত্যার বিচারের দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

    সে তালিকায় এবার নাম লেখালেন গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইল পিকচার ও কভার ফটো পরিবর্তন করে লাল রঙে রাঙিয়েছেন তিনি। 

    কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার দেশে (৩০ জুলাই)  রাষ্ট্রীয় শোক পালিত হয়। তবে রাষ্ট্রীয় এ শোকের দিন রং কালোর পরিবর্তে প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করেন শিক্ষার্থীরা।

    কোটা আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা রাষ্ট্রীয় শোককে প্রহসন উল্লেখ করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানান। পাশাপাশি অনলাইনে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে তাদের পাশে থাকার অনুরোধ করেন।


     
    সে ডাকে সাড়া দিয়ে দেশের সব প্রায় মানুষই লাল রঙে পরিবর্তন করেন তাদের ফেসবুক প্রোফাইল পিকচার, গ্রুপ ও পেজের ছবি। এ পথে হাঁটেন তারকারাও।

    এদিকে কৌশিক হোসেন তাপসের শিক্ষার্থীদের পক্ষে অবস্থানের সমালোচনা করছেন সরকারদলীয় সমর্থকরা। অতীতে তাপস বিভিন্ন সরকারি সুবিধা নিয়েছেন দাবি করে তারা তাপসের সমালোচনা করছেন। 
     

    বিনোদন ডেস্ক

  • কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের জন্য কনসার্ট

    কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থিক তহবিল সংগ্রহের কনসার্ট। যার শিরোনাম ‘শহিদ স্মরণে’। আয়োজন করেছে দেশটির জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভেন্টএক্সআউট। কনসার্টের পোস্টারটি শেয়ার করেছে পপাইসহ বেশকিছু ব্যান্ড।

    দেবাশীষ চক্রবর্তীর আঁকা রক্তিম সেই পোস্টারে লেখা হয়েছে, ‌‘কনসার্টের সমস্ত আয় সরাসরি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় মারা যাওয়া শিক্ষার্থীদের পরিবারকে দেওয়া হবে। এই আয়োজন বা আয়োজকদের মধ্যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস।’

    আগামী ১৮ আগস্ট বেলা ১টায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ভেন্যু জর্জিয়ার লিলবার্ন শহরের মিউজিক অন মেইন স্ট্রিট।

    প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে চলমান সহিংসতা, হত্যাকাণ্ড, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে অভিনয়শিল্পীদের অনেকে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে এক বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। এদিকে, ‘গেট আপ স্ট্যান্ড আপ’ শিরোনামে গানে গানে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানাবেন সংগীতশিল্পীরা। বিকালে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    বিনোদন ডেস্ক