Tag: কোটাবিরোধী আন্দোলন

  • কোটা আন্দোলন নিয়ে আবেগঘন স্ট্যাটাস স্বস্তিকার 

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে সারা দেশে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। উত্তাল রাজপথ। আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। তবে এবার সেই ইস্যুতে একাত্মতা পোষণ করেছেন দেশের বাইরের তারকরাও। 

    এবার কোটা ইস্যুতে মুখ খুলেছেন ভারতের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

    নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে নায়িকা লিখেছেন, প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।

    বাংলাদেশের স্মৃতি নিয়ে স্বস্তিকা লিখেন, এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয়না, মা'ও খুব যেতে চাইতেন বাংলাদেশ, নিয়ে যাওয়া হয়নি, কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলোও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘগুলোও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ। 

    ‘ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়
    দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ
    তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া ?
    নিচু হয়ে বসে হাতে তুলে নিই
    তোমার ছিন্ন শির, তিমির।’

    এমন এক আপ্যায়নপ্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, অমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব।

    আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো-সেই আমাদের আলো…আলো হোক…ভাল হোক সকলের।

    বিনোদন ডেস্ক

  • নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক: চঞ্চল চৌধুরী

    কোটা সংস্কারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। সারা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে নিহতের ঘটনায় উত্তাল নেটদুনিয়া। এই ঘটনায় নিহত হয়েছেন সাতজন।

    অন্যান্যদের মতো গত কয়েক দিন ধরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব রয়েছেন শোবিজ তারকারাও। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন তারাও। এই বিষয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

    বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।

    পাঠকদের জন্য চঞ্চলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
    ‘পেশাগত কাজে প্রায় ২০ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কদিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি!

    সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বহির্ভূত।

    আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’

    পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্যের ঝড় উঠেছে চঞ্চলের কমেন্টসবক্সে। অভিনেতার ভাবনাকে সমর্থন জানিয়েছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘এই প্রথম আমি আপনার কোনো পোস্টে কমেন্ট করলাম। প্রতিবাদ হোক প্রতিটা জায়গা থেকে।’

    আরেক নেটিজেন লেখেন, ‘ধন্যবাদ প্রিয় অভিনেতা। আপনার থেকে এমন একটি বিবৃতি আশা করছিলাম।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে অভিনেতার কমেন্টবক্সে।

    আরও একজন লেখেন- শেষের লাইনটি সবার চাওয়া, নোংরা রাজনীতির নামে রক্তপাত বন্ধ হোক।

    বিনোদন ডেস্ক

  • আবু সাইদের ছবি পোস্ট করে যে বার্তা দিলেন ফারুকী

    কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

    rnrn

    বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন। সঙ্গে মঙ্গলবার পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের ছবি পোস্ট করেন তিনি।

    rnrn

    মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সবগুলা স্লোগান খেয়াল করেন। দেখবেন, এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণির নাগরিক হিসাবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্রক্ষমতায় যাঁরা আছেন তাঁদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা না। আসল মালিক জনগণ’।

    rnrn

    ‘সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা। রাষ্ট্র জনগণকে কেন পাত্তা দেয় না এই আন্দোলনকারীরা সেটাও বোঝে। যে কারণে ভোটের বিষয়টাও স্লোগান আকারে শুনেছি। আমি এটাকে এইভাবেই পাঠ করছি।’

    rnrn

    জনপ্রতিনিধিদের জবাবদিহির বিষয়ে উল্লেখ করে এই নির্মাতা বলেন, পাবলিক সারভেন্ট শব্দটা বেশ ভালো। নির্বাচিত (!) প্রতিনিধি বা যেকোনো সরকারি বেতনভুক্ত ব্যক্তিকে এই শব্দেই ডাকা উচিত সব সময়। এই আন্দোলন সেই পাবলিক সারভেন্টদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য।

    rnrn

    কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়ে পরে সরিয়ে ফেলেন। কেন সেই পোস্ট সরিয়েছিলেন, আজকের স্ট্যাটাসে সে ব্যাখ্যাও দিয়েছেন ফারুকী।

    rnrn

    তিনি বলেন, ‘একটা স্ট্যাটাস দিলে আমার মাথার মধ্যে উত্তেজনা তৈরি হয়! পরবর্তীতে আরেকটা কথা লিখতে ইচ্ছা হয়। এবং লিখতে থাকলে যত বেশি এংগেজড হই, সেটা আমার শারীরিক অবস্থার জন্য ভালো না। আমার শরীর সুস্থ করার জন্য যে লড়াইটা, সেটা এক দীর্ঘ লড়াই। সেই লড়াইটা করার অনুমতি নিশ্চয়ই পেতে পারি?’

    যুগান্তর ডেস্ক

  • কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু, মুখ খুললেন শাকিব খান

    কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সারাদেশে। হামলায় কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া মৃত্যুও হয়েছে কয়েকজনের। এ ঘটনায় এখন সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যম তোলপাড়।

    এ ঘটনায় শোবিজের অনেক তারকাই কথা বলেছেন। চিত্রনায়িকা পরীমনি, পূজা চেরি, শবনম বুবলী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা নিলয় আলমগীর, নির্মাতা আশফাক নিপুন, মোস্তফা সরয়ার ফারুকী, কনটেন্ট  ক্রিয়েটর সালমান মুক্তাদির, ইফতেখার রাফসান, আরএস ফাহিম তাদের মতামত জানিয়েছেন।

    এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। 

    বুধবার দুপুর সোয়া দুইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে নিজের মতামত জানান তিনি।

    এ নায়ক চলমান সংকটে প্রাণহানির কথা উল্লেখ করে লেখেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

    প্রসঙ্গত, গত দুসপ্তাহ ধরে সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে গত ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করলে বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যু হয়। 

    বিনোদন ডেস্ক

  • নারীর প্রতি সহিংসতায় জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক: পরীমনি

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটাবিরোধী আন্দোলকারী শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 

    চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের হামলায় চট্টগ্রাম কলেজের দুই ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নিহত হয়েছেন। এছাড়া ঢাকায় অজ্ঞাত পরিচয় একজন নিহত হয়েছেন। 

    গতকাল সোমবারও ছাত্রলীগের দফায় দফায় হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন।

    শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এতদিন নীরব থাকলেও সরব হয়েছেন দেশের বিনোদন জগতের অনেক তারকা। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন একাধিক তারকা।

    সোমবার চিত্রনায়িকা পরীমনি আহত এক শিক্ষার্থীর ছবি শেয়ার করে লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’

    কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষে দেওয়া পরীমনির ওই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমন স্ট্যাটাসের জন্য অনেকেই নায়িকার প্রশংসা করেছেন। 

    একজন লিখেছেন, ‘যদি পোস্টটা মন থেকে দিয়ে থাকেন, এই ভালো কাজটার জন্য আপনার জন্যও অনেকের ভালো লাগা কাজ করবে’।  

    শেখ জাহিদুল নামে একজন লিখেছেন, ‘আমি মৃত্যু পর্যন্ত যেই সংগঠনকে ঘৃণা করব, তার নাম ছাত্রলীগ’। 

    আরেকজন লিখেছেন, ‘সত্যিকারের মানুষরাই নারীকে সম্মান করতে জানে’।

     

    যুগান্তর প্রতিবেদন

  • কোটাবিরোধী আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানালেন যেসব তারকা

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ।শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এনিয়ে মুখোমুখি আন্দোলনকারী ও ছাত্রলীগ।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভ্ন্নি বিশ্ববিদ্যালয় এবং রাজধানীসহ সারা দেশে আন্দোলকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটছে।

    rnrn

    গতকাল (সোমবার) ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়েছেন।

    rnrn

    শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এতদিন নীরব থাকলেও সোমবার ঢাবির ঘটনায় সরব হয়েছেন দেশের বিনোদন জগতের অনেক তারকা।শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন একাধিক তারকা।

    rnrn

    চিত্রনায়িকা পরীমনি আহত এক শিক্ষার্থীর ছবি শেয়ার করে লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’

    rnrn

    শবনম বুবলী লিখেছেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’

    rnrn

    প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।’

    rnrn

    শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির লেখেন, ‘এমন কোনো ছাত্র আছেন, যিনি হামলার শিকার হয়েছেন অথবা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের খেয়াল রাখব।… কারও যদি থাকার জায়গার প্রয়োজন হয় অথবা চিকিৎসাসেবার প্রয়োজন হয়, আমি আছি।… আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি।’

    rnrn

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার জবাব চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?’

    rnrn

    শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে নির্মাতা সুমন আনোয়ার লেখেন, ‘দুর্দান্ত ঢাকা, উত্তেজিত দেশ। ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ।’

    rnrn

    নির্মাতা বদরুল আনাম সৌদ লেখেন, ‘একের পর এক ভুল। সব পক্ষেরই ভুল। যুক্তি, চিন্তা, স্ট্যাটিকস— সব ভুলে বসে আছি সবাই। হুজুগ আর ক্ষমতা লড়ছে। সংলাপ বসে আছে অসহায় হয়ে।’

    rnrn

    নির্মাতা খিজির হায়াত খান লিখেছেন, ‘আমাদের আগামীরা আজকে দেশব্যাপী রাজপথে। ওদের স্লোগান নিয়ে অনেক প্রশ্ন কিন্তু কেন এই স্লোগান সেটা নিয়ে কোনো কথা নাই। ন্যায্য অধিকারের আন্দোলন কাউকে রাজাকার বানায় না, বরং ওদের হাত ধরেই স্বাধিকার আসে। আমি ওদের পক্ষে দাঁড়ালাম।’

    rnrn

    নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত লেখেন, ‘এরা বুক ফুঁলিয়ে যতই জয় বাংলা বলে চেঁচাক, ১৯৭১-র মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ এর আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোন আদর্শের রাজনীতি আমি জানি না। তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই, তা ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতিই চেতনাহীন, পথভ্রষ্ট, ও অর্থলোভী হয়ে যায়!’

    rnrn

    চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি লেখেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সকলের নিরাপত্তা ও সুদিন; সদ্বিবেচনার সঙ্গে নিশ্চিত করার বিনীত অনুরোধ রইল।’ শিক্ষার্থীদের সমর্থন দিয়ে চিরকুটের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে।

    rnrn

    নির্মাতা আশফাক নিপুন তার ফেসবুক স্ট্যাটাসে কোটা আন্দোলনকারীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

    rnrn

    শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফেসবুকে এ প্রসঙ্গে শোবিজের মানুষদের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা মিশুক মনি।

    rnrn

    এদিকে কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেক তারকা। মিছিলে ‘রাজাকার’ স্লোগান দেওয়ার নিন্দা জানিয়েছেন তারা।

    rnrn

    লেখক ও নির্দেশক মাসুম রেজা ফেসবুকে লিখেছেন, ‘যারা একাত্তরে পরাজিত হলো তাদের পরিচয়ে নিজেদেরকে পরিচিত করছেন! কী দারুণ মেধাবী আপনারা! এত মেধা আপনাদের কোন প্রেতাত্মা সাপ্লাই করছে!’

    rnrn

    অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘কোটা সংস্কার হতেই পারে।..কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা।’

    rnrn

    অভিনেত্রী শামীমা তুষ্টি লেখেন, ‘যারা নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করে না, আবার তারাই সরকারি চাকরির জন্য কোটা চায়, তাদের হাতে দেশ গেলে কী হবে সেটাই ভাবছি।’

    rnrn

    চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা। আমার কোটা লাগে না। অনেক চাকুরি আছে, কেন শুধু সরকারি চাকুরিই করতে হবে। আর কিছু কোটা থাকলে সমস্যাটা কি? এত মারামারি কেন?’

    rnrn

    এ ছাড়া কোটা নিয়ে আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে- এমন দাবি করে বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

    যুগান্তর প্রতিবেদন