Tag: কঙ্গনা রানাওয়াত

  • রণবীরের ওপর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে যা বললেন কঙ্গনা

    ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় অভিনয় করে আবারও আলোচনা এসেছেন বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বরাবরই ইন্ডাস্ট্রি নিয়ে সোচ্চার থাকেন। রাজনীতি হোক কিংবা বিনোদন দুনিয়ার যে কোনো বিষয়ে মন্তব্য করতে পিছপা হন না তিনি। 

    ২৬/১১-র হামলার সেই ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনোজ তাপাদিয়া। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। আগামী ১২ জুন এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি এ সিনেমার প্রচারে রণবীরের ওপর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

    হঠাৎ মুম্বাইয়ে হাসপাতালে গোলাগুলি। জঙ্গি হামলা। রোগীদের বাঁচাতে তৎপর কঙ্গনা রানাওয়াত। সেবিকার সব দায়িত্ব পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি। ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় এভাবেই দেখা যাবে কঙ্গনাকে। সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে মঙ্গলবার (২ জুন)। 

    সম্প্রতি সিনেমার প্রচার অনুষ্ঠানে কঙ্গনা রানাওয়াত অভিনেতা রণবীর সিংকে নিয়েও কথা বলেছেন। কিছু দিন আগে রণবীরের ওপরে এফডব্লিউআইসিইর ‘নিষেধাজ্ঞা’ নিয়ে কথা বলেন অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রণবীরের ওপরে ‘নিষেধাজ্ঞা’ নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা রানাওয়াত বলেন, তোমরা আমাকে জিজ্ঞেস করছ? আমাকে তো সবাই নিষিদ্ধ করেছে! এর পরেই এ সংসদ সদস্য বলেন, আমি বলতে চাই— যখন একজন মানুষের মর্যাদা বাড়ে, তখন তার শত্রুও বাড়ে। কোনো মানুষের সাফল্য বাড়লে সমালোচক ও বিরোধী তৈরি হওয়াটা স্বাভাবিক বলে মনে করেন তিনি।

    রণবীর প্রসঙ্গে কঙ্গনা আরও  বলেন, রণবীর সিংয়ের ভাবা উচিত যে, তার অবস্থান কতটা বড়! কারণ তার এত এত শত্রু রয়েছে। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আমার সঙ্গেও অনেক কিছু হয়েছে। কিন্তু দেখুন আজ আমি ভালো আছি। আমার কাজও ভালোই চলছে। এসব নিয়ে খুব একটা যায় আসে না।

    কথা বলার একপর্যায়ে শুটিং সেটে সন্তানদের জন্য বিশেষ কক্ষের দাবি জানান কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রী বলেন, অনেক সময়ই কর্মরত মায়ের সঙ্গে তাদের সন্তানরা দেখা করতে আসে। তাদের জন্য একটা ঘর থাকা ভীষণ জরুরি। 

    মায়েরা কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন উল্লেখ করে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমার সহ-অভিনেত্রী বলেন, অভিনেত্রী স্মিতা তাম্বেরের দুই মেয়ে প্রায়ই শুটিং সেটে আসত। সেই অভিজ্ঞতা থেকেই এমন উপলব্ধি তার। 

    বিনোদন ডেস্ক

  • কর্মক্ষেত্রে ডে-কেয়ার চান কঙ্গনা

    বলিউড ইন্ডাস্ট্রির ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে খ্যাত কঙ্গনা রানাউত আবারও ইন্ডাস্ট্রি নিয়ে সোচ্চার হয়েছেন। রাজনীতি হোক কিংবা ইন্ডাস্ট্রির যে কোনো বিষয়ে মন্তব্য করতে পিছপা হন না তিনি। ২৬/১১-র হামলার সেই ভয়াবহ ঘটনার দীর্ঘ ১৮ বছর পর ফিরছে পর্দায়। ‘ভারত ভাগ্য বিধাতা’ নামক সেই সিনেমায় অভিনয় করেছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। আগামী ১২ জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।

    সম্প্রতি সিনেমার প্রচারে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার একপর্যায়ে শুটিং সেটে সন্তানদের জন্য বিশেষ কক্ষের দাবি জানান অভিনেত্রী কঙ্গনা রানাউত। 

    নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, অনেক সময়ই কর্মরত মায়ের সঙ্গে তাদের সন্তানরা দেখা করতে আসে। তাদের জন্য একটা ঘর থাকা ভীষণভাবে জরুরি। 

    মায়েরা কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন উল্লেখ করে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমার সহ-অভিনেত্রী বলেন, অভিনেত্রী স্মিতা তাম্বেরের দুই মেয়ে প্রায়ই শুটিং সেটে আসত। সেই অভিজ্ঞতা থেকেই এমন উপলব্ধি তার। 

    তিনি বলেন, স্মিতাজির মেয়েরা সেটে আসত। অক্ষতের সন্তানও আসত। ওরা একসঙ্গে খেলাধুলো করত। তখনই আমার মনে প্রশ্ন জেগেছিল— আমরা কর্মক্ষেত্রে প্রার্থনার ঘরসহ নানা সুবিধার কথা বলে থাকি। কিন্তু কখনো শিশুদের জন্য আলাদা একটা ঘরের কথা ভাবি না কেন?

    সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে কঙ্গনা বলেন, ‘নারীরা আরও বেশি করে কর্মক্ষেত্রে অংশ নিক সেটাই সরকারের লক্ষ্য। নারীদের আরও সক্রিয়ভাবে কর্মক্ষেত্রে নিয়ে আসার জন্য তাদের সবরকম সুবিধা-অসুবিধাও দেখা প্রয়োজন।

    বিনোদন ডেস্ক

  • কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা

    বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। স্পষ্টবাদী মন্তব্যের জন্যই প্রায়ই বিরাগভাজন হন তিনি। বিভিন্ন সময় বেফাঁস মন্তব্যের জন্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের বিতর্কেও জড়িয়ে পড়েন অভিনেত্রী।

    যদিও সেসব তার কাছে একেবারেই প্রাধান্য পায় না। যা মনে চায় তাই মুখে আনেন তিনি। তা সে আপনজন হোক কিংবা নেটিজেন— মনমতো না হলেই মুশকিল। প্রকাশ্যেই সপাট জবাব দিয়ে দেন কঙ্গনা রানাউত।

    কান উৎসবে প্রতিবার চমক দেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারও তার ব্যতিক্রম হয়নি, কাউকে নিরাশ করেননি তিনি। একেবারে অন্তিম লগ্নে সাদা পোশাকে বাজিমাত করেছেন রাই সুন্দরী। হাজার চমকের মাঝে আলাদা করে নজর কেড়েছেন সে কথা বলাই বাহুল্য।

    ঐশ্বরিয়ার রূপের ছটায় মুগ্ধ নেটদুনিয়া। সাবেক বিশ্বসুন্দরী তথা ‘কানের রানি’ রাই সুন্দরীর লুক একদিকে যেমন ব্যাপক প্রশংসিত, ঠিক তেমনই আবার ‘বডি শেমিং’-এর শিকার। ‘নীলপরি’ থেকে ‘সোয়ান লুক’-এ গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন পঞ্চাশোর্ধ ঐশ্বরিয়া রাই বচ্চন। তার উপস্থিতি ছাড়া কানের লালগালিচা একেবারে জৌলুশহীন তা বললে অত্যুক্তি হবে না। তবু সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশের কটাক্ষ ‘মোটা আন্টি’ বলে। রাই সুন্দরী কোনো প্রতিক্রিয়া না দিলেও সপাটে জবাব দিয়েছেন ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী কঙ্গনা রানাউত।

    সম্প্রতি কান উৎসবের মঞ্চে ঐশ্বরিয়া রাই বচ্চনের  লুক নিয়ে যখন একশ্রেণির মানুষ বিরূপ মন্তব্য করেন, ঠিক তখন বচ্চনবধূর ঢাল হয়ে দাঁড়ালেন পর্দার ‘মনিকর্ণিকা’। নারীবিদ্বেষী মন্তব্যে বরাবরই ফুঁসে উঠেন কঙ্গনা। বচ্চনবধূর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না।

    সমালোচকদের জব্দ করতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিলেন কঙ্গনা রানাউত। সেই পোস্টে তিনি লিখেছেন— ফ্যাশন আর স্টাইল আত্মপ্রকাশের একটি মাধ্যম। এটি মানুষের নিজের জীবনদর্শন ও মনোভাবের প্রতিফলন। একজন নারী কখনই কারও কাছে নিজেকে প্রমাণ করতে বাধ্য নয়।

    তিনি বলেন, ঐশ্বর্যকে দারুণ লাগছে। যারা ওকে অন্যভাবে পরিকল্পনা করছেন, তারা কেন নিজেরা আগে সেটি নিজের ওপর প্রয়োগ করছেন না? 

    ঐশ্বরিয়ার সমর্থনে সামাজিক মাধ্যমে নীতিপুলিশদের একহাত নিয়ে কঙ্গনা রানাউত আরও বলেন, ও কাউকে খুশি করতে কানের লালগালিচায় হাঁটেননি। ও এক অনন্য; এক কথায় অসাধারণ। যারা লালগালিচায় মধ্যবয়সি নারীকে দেখতে অভ্যস্ত নন, তারা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান। ধন্যবাদ।

    উল্লেখ্য, বিখ্যাত প্রসাধন সামগ্রী সংস্থা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কানের মঞ্চে পৌঁছেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সংশ্লিষ্ট সংস্থার দাবি— অল হোয়াইট ‘সোয়ান লুকে’র মূল আকর্ষণই হলো বোল্ড লিপ কালার। সব মিলিয়ে সাবেক ব্রহ্মাণ্ডসুন্দরীর সাজসজ্জায় মুগ্ধ নেটপাড়া। ‘সোয়ান লুকে’ অনবদ্য ঐশ্বরিয়ার দিকে চোখ ফেরানো দায়! গোলাপি রঙের সিল্ক শিফনের গাউন থেকে ‘রয়্যাল স্যাফায়ার গ্ল্যাম’ লুকেও মোহময়ী রাই সুন্দরী। চলতি বছরে কানের মঞ্চে অভিষেক হয়েছে ঐশ্বর্যকন্যা আরাধ্যার। মায়ের ছায়াসঙ্গী হয়ে মঞ্চে দেখা গেছে ১৪ বছরের আরাধ্যাকে।

    বিনোদন ডেস্ক

  • সিঁথিতে সিঁদুর গলায় মঙ্গলসূত্র, চুপিসারে বিয়ে করলেন কঙ্গনা!

    বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বছরজুড়ে নানা কারণে খবরের শিরোনামে থাকেন। বলি ইন্ডাস্ট্রিতে তিনি ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবে বেশি পরিচিত। কখনো তার নানা মন্তব্যের কারণে, আবার কখনো ব্যক্তিগত জীবনের জন্য। এমনকি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর ওপরও বেশি করে জোর দিয়েছেন তিনি। হরহামেশাই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনায় থাকেন অভিনেত্রী। 

    এবার বিয়ে নিয়ে আলোচনার গুঞ্জন ওঠে। তবে হঠাৎই কঙ্গনার একটি ছবি সামাজিক মাধ্যমের নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেখানে বিবাহিত নারীর লুকে ধরা পড়েছেন কঙ্গনা রানাউত।  

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, কঙ্গনা রানাউতের পরনে সালোয়ার, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর, চোখে সানগ্লাস। অভিনেত্রীর এ লুকে রীতিমতো মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। তবে সবার মনেই একটাই প্রশ্ন— তবে কি চুপিসারে বিয়ে সারলেন কঙ্গনা রানাউত?

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    একটা সময়ে অভিনয়ের কারণে নানা ধরনের পোশাক পরতে হলেও বেশ কিছু দিন ধরেই একেবারে সাবেকী সাজেই দেখা যায় কঙ্গনা রানাউতকে। তবে কেন হঠাৎ এমন সাজে দেখা গেল অভিনেত্রীকে? তবে কি কোনো সিনেমার শুটিং, নাকি অন্যকিছু? সত্যিই কি বিয়ে করলেন কঙ্গনা?

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে চলছে নেটিজেনদের মাঝে নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ বলেছেন— এটা ‘কুইন ২’-এর লুক ফাঁস। আবার কেউ বলছেন— অবশেষে তবে বিয়ে করলেন। ৪১ বছর বয়সে বিয়ে করাটাই স্বাভাবিক।

    যদিও বিয়ের চর্চায় মুখ খোলেননি কঙ্গনা রানাউত। তার এমন লুকের ছবি যে তোলা হয়েছে, সেটি বুঝতে পেরে একেবারে গম্ভীর মুখেই দেখা যায় তাকে। বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে চাননি অভিনেত্রী। তবে শোনা গেছে, মুম্বাইয়ে এ মুহূর্তে ‘কুইন ২’ সিনেমার লুক টেস্ট চলছে। কঙ্গনাও হয়তো সেখানে অংশ নিয়েছিলেন। অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • তৃষার রহস্যজনক মৃত্যু, নারীদের যে পরামর্শ দিলেন কঙ্গনা

    অভিনেত্রী তৃষা শর্মার রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় বিনোদন জগত। একসময় অভিনয়জগতেও ছিলেন তিনি। পরে চাকরি ও সংসারের জন্যই অভিনয় ছাড়তে বাধ্য হয়েছিলেন তৃষা শর্মা। তিনি অভিনয় ছেড়ে উচ্চশিক্ষা, চাকরি এবং ব্যক্তিগত জীবনে মন দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে তৃষা শর্মার জীবনে ছন্দপতন।

    তার উকিল স্বামী সমর্থ সিং ও শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে পণের জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই ঘটনার জেরে এবার বিবাহিত নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির সংসদ সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউত। সমাজের ওপরেই ক্ষোভ উগরে দিলেন তিনি।

    কঙ্গনা বরাবরই পিতৃতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন। এর আগে বলিউডের বড় বড় প্রযোজক-পরিচালকদের বিরুদ্ধে প্রকাশ্যে গর্জেও উঠেছিলেন তিনি। সে জন্য বলিউডে তাকে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে রয়েছে তার পরিচিতি। 

    কঙ্গনা রানাউত বলেন, বিবাহিত নারীদের নিয়ে নিত্যদিন কত খবর প্রকাশ্যে আসে। শিক্ষিত মেয়েরা অনেকেই হয়তো দমবন্ধ হয়ে আসা পরিবেশ থেকে উদ্ধার পেতে বাবা-মায়ের কাছে আকুতি করে। কিন্তু এই অসভ্য ভারতীয় সমাজের ইতিহাস রয়েছে— বিবাহিত মেয়েদের পরিত্যক্ত করে দেওয়ার।

    সে কারণেই কঙ্গনা নারীদের উদ্দেশে উপদেশ দিয়েছেন—নারীদের আমি যে পরামর্শ দিচ্ছি, সেটি কোনো সামাজিক মাধ্যম কিংবা ডেটিং অ্যাপ দেবে না। আপনারা নিজেদের পেশা বা ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনের যে কোনো মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে। তবে সেটি যেন পেশাকে ছাপিয়ে না যায়।

    এর পরেই মেয়েদের বিয়ে ও স্বাবলম্বী হওয়া প্রসঙ্গে কঙ্গনা রানাউত বলেন, পুরোপুরি স্বাবলম্বী হওয়ার পরেই বিয়ের কথা ভাবুন। মনে রাখবেন— নিজেদের ‘হিরো’ বা রক্ষাকর্তা হিসেবে নিজেকেই এগিয়ে আসতে হবে। বাইরে থেকে কেউ আপনাদের উদ্ধার করতে আসবে না। আর স্বাবলম্বী হওয়াটা আপনার নিজস্ব পরিচয়। যেভাবে জীবনে বাঁচতে চান, নিজেদের জন্য ঠিক তেমন জীবনই গড়ে তুলুন।

    উল্লেখ্য, গত ১২ মে রাতে ভোপালের শ্বশুরবাড়ি থেকে দক্ষিণী অভিনেত্রী তৃষা শর্মার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সমর্থ সিং ও শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে এফআইআর করা হয়। অভিযোগে বলা হয়েছে— বিয়ের পর থেকেই তৃষা শর্মার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। বর্তমানে সমর্থ সিং পলাতক বলে জানা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ হেমা-কঙ্গনার

    বলিউড অভিনেত্রী হেমা মালিনী ও কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। বর্তমানে তারা দুজনেই সংসদ সদস্য। সম্প্রতি লোকসভায় নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এ দুই অভিনেত্রী। নারী সংরক্ষণ বিল পাশ না হওয়ায় অভিনেত্রী হেমা মালিনী ও কঙ্গনা রানাউত প্রতিক্রিয়া জানিয়েছেন। দুজনেই গভীরভাবে হতাশ এবং এই দিনটিকে নারীর জন্য সবচেয়ে খারাপ দিন বলে অভিহিত করেছেন। 

    সামাজিক মাধ্যমে হেমা মালিনী লিখেছেন, গতকালকের সংসদীয় অধিবেশনে নারী সংরক্ষণ বিলটি সংসদে আটকে দেওয়া হয়েছিল। তিনি বলেন, যেসব নারী জাতীয় বিষয়ে বৃহত্তর অংশগ্রহণের আশা করছিলেন, তাদের জন্য এটি একটি দুঃখের দিন। ব্যক্তিগতভাবে আমি বেশ হতাশ। কারণ ভোটের ঠিক আগে আমি সংসদে বিলটির গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম।

    এ বিল প্রসঙ্গে কঙ্গনা রানাউত বলেন, আজ (১৮ এপ্রিল) যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এটা চরম লজ্জাজনক। কঙ্গনা আরও অভিযোগ করেন, কংগ্রেস দল সব সীমা অতিক্রম করেছে এবং ভারতের মেয়েদের মনোবল ভেঙে দিয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিরোধীরা দাবি করেছিল যে, সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে সরকার দক্ষিণ ভারত ও উত্তর-পশ্চিমসহ কিছু নির্দিষ্ট অঞ্চলের প্রতি অবিচার করছে। বিরোধীরা স্পষ্ট করে জানিয়েছিল যে, তারা নারী সংরক্ষণ বিলকে সমর্থন করলেও এই সাংবিধানিক সংশোধনীর ফলে বেশ কয়েকটি রাজ্যের প্রতি অবিচার হবে—এ যুক্তিতে তারা এর বিরোধিতা করে। যেহেতু এই বিলটি একটি সাংবিধানিক সংশোধনী ছিল, তাই এটি পাশের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। বিধানসভায় সরকারের এ সংখ্যক ভোট ছিল না।

    নারী সংরক্ষণ বিলের লক্ষ্য হলো—লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে নারীর জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা। নারীর জন্য আসন সংরক্ষিত হয়ে গেলে, মহিলা এমপি বা এমএলএরাই বিধানসভায় নির্বাচিত হবেন।

    উল্লেখ্য, অভিনেত্রী কঙ্গনা রানাউতকে শেষবার দেখা গেছে, মুক্তিপ্রাপ্ত ‘ইমার্জেন্সি’ সিনেমায়। এ সিনেমায় তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি শুধু এতে অভিনয়ই করেননি, সিনেমাটি পরিচালনাও করেছিলেন। এরপর তাকে আর মাধবনের বিপরীতে ‘সার্কেল’ সিনেমায় দেখা যাবে। এর মাধ্যমে তিনি হলিউডেও পা রাখতে চলেছেন। অন্যদিকে হেমা মালিনীকে সর্বশেষ ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত  ‘শিমলা মির্চি’ সিনেমায় দেখা গিয়েছিল। এরপর থেকে হেমা আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি।

    বিনোদন ডেস্ক

  • চিরাগের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতের হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এ বলি ‘কন্ট্রোভার্সি কুইন’ বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। অভিনেতা হৃতিক রোশান থেকে শুরু করে আদিত্য পাঞ্চোলি— তার জীবনে প্রেমের আসা-যাওয়া কম হয়নি। সম্প্রতি কঙ্গনার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে সহকর্মী এবং সংসদ সদস্য চিরাগ পাশোয়ানকে ঘিরে।

    অভিনেত্রী কঙ্গনা রানাউত ও চিরাগ পাশোয়ানের পরিচয় প্রায় ১৪ বছর আগে। ২০১১ সালে ‘মিলে না মিলে হম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাশোয়ানের ছেলে চিরাগের। সেই সিনেমায় তারা জুটি বেঁধে অভিনয় করেছিলেন। পর্দায় তাদের রসায়ন জমলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই সিনেমাটি। 

    এরপর অভিনেত্রী অভিনয়ে নিজের আধিপত্য বিস্তার করলেও চিরাগ পাশোয়ান রাজনীতিতে নাম জোড়ান। দীর্ঘ বিরতির পর ভারতের সংসদ ভবনে আবার দেখা হয় এই দুই পুরোনো সহকর্মীর। সংসদে তাদের খুনসুটি, একে অপরের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা হাসিমুখে ক্যামেরাবন্দি হওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেখান থেকেই ডালপালা মেলে নতুন প্রেমের গুঞ্জন। নেটিজেনদের ধারণা— জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে হয়তো রাজনীতিক চিরাগের বুকেই তরী ভিড়িয়েছেন কঙ্গনা রানাউত।

    নেটিজেনদের গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, চিরাগের সঙ্গে আমার বিশেষ কিছু নেই। আমি আর চিরাগ শুধু ভালো বন্ধু। অনেক বছর আগে আমরা একসঙ্গে ছবি করেছিলাম। আমাদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত।

    বিনোদন ডেস্ক

  • ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ দুই অভিনেত্রী যে ইস্যুতে ‘এক’

    বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত হলেও বর্তমানের আলোচিত ‘৮ ঘণ্টার কর্মঘণ্টা’ ইস্যুতে দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়িয়ে সবাইকে চমকে দিয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত। 

    গত বছর কাজের সময় নিয়ে মতভেদের কারণে ‘স্পিরিট’ এবং ‘কাল্কি ২’ থেকে দীপিকার বাদ পড়া নিয়ে যখন চলছে নানা বিতর্ক, তখন কঙ্গনার এই সমর্থন ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

    সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা ব্যাখ্যা করেন, কিভাবে সময় এবং অভিজ্ঞতার সঙ্গে একজন কর্মীর পেশাগত চাহিদা ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের সমীকরণ বদলে যায়। 

    ক্যারিয়ারের শুরুতে নিজেদের হাড়ভাঙা খাটুনির কথা স্মরণ করে কঙ্গনা বলেন, ‘আমি মনে করি না এটি নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত। দীপিকা আজ যেখানে পৌঁছেছেন, তিনি কঠোর পরিশ্রম করেই সেই জায়গাটি অর্জন করেছেন। তিনি এখন একজন মা, তার একটি কন্যাসন্তান আছে। তিনি বর্তমানে শীর্ষস্থানীয় অভিনেত্রী। আজ যদি তিনি দিনে আট ঘণ্টা কাজ করতে চান, তবে সেই অধিকার তার আছে।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কঙ্গনা জানান, এক সময় তারা দুজনেই সাফল্যের নেশায় ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘একবার দীপিকা আমাকে বলেছিল তারা ইমতিয়াজ আলীর কোনো সিনেমার জন্য ১২ ঘণ্টা শিফটে কাজ করছে। আমি তখন বলেছিলাম, আমি ১০ ঘণ্টা কাজ করি। ও বেশ অবাক হয়েছিল। তখন আমরা সাফল্য পাওয়ার জন্য মরিয়া ছিলাম, তাই দীর্ঘ সময় কাজ করতে আমাদের আপত্তি ছিল না। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন।’

    ‘মণিকর্ণিকা’ খ্যাত এই অভিনেত্রী নারীদের ওপর কাজের পাশাপাশি পরিবার সামলানোর যে সামাজিক চাপ দেওয়া হয়, তারও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘যখন আপনি নতুন, তখন আপনি পরিবর্তনযোগ্য। কিন্তু দীপিকা যে অবস্থানে আছেন, সেখানে প্রযোজকরাই তাকে চাইবেন এবং তার সময়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। এটাই স্বাভাবিক। অথচ আমরা নারীদের ওপর দ্বিগুণ কাজের চাপ দিচ্ছি। একদিকে জন্মহার আর সংসার ভেঙে যাওয়া নিয়ে কথা বলি, অন্যদিকে একজন মাকে কাজের ক্ষেত্রে কোনো ছাড় দিতে চাই না। এটা বন্ধ হওয়া উচিত।’

    উল্লেখ্য, গত বছর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কাল্কি ২’ সিনেমায় দীপিকা পাড়ুকোন ৮ ঘণ্টার শিফট এবং কাজের উন্নত পরিবেশের দাবি জানিয়েছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় তিনি প্রজেক্টগুলো থেকে সরে দাঁড়ান।

    সূত্র: ডিএনএ  

    বিনোদন ডেস্ক

  • কলকাতায় বিজেপির নির্বাচনি প্রচারণায় কঙ্গনা

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে রোববার (৫ এপ্রিল) ৪০ জন হেভিওয়েট ‘স্টার ক্যাম্পেইনার’-এর তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নাড্ডার পাশাপাশি নাম রয়েছে সংসদ সদস্য দুই বলিউড অভিনেত্রী হেমা মালিনী ও কঙ্গনা রানাওয়াতের।

    বলিউডের পাশাপাশি টালিউডের একঝাঁক পরিচিত মুখও এই তালিকায় স্থান করে নিয়েছেন।

    তবে দলটির এই প্রচার তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে। সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় পৌঁছে গেছেন তিনি।

    জানা গেছে, সাবেকি সাজে কালীঘাট মন্দিরে পূজা দেওয়ার মাধ্যমেই তিনি তার নির্বাচনি প্রচারণা শুরু করবেন। কঙ্গনা ও হেমা মালিনী ছাড়াও তালিকায় আরও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অভিনেতা মনোজ তিওয়ারি এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অবশ্য তারকাদের ভিড় থাকলেও প্রচারণার মূল কাণ্ডারি হিসেবে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তালিকার শীর্ষে থাকা এই দুই নেতা এরই মধ্যে একাধিকবার পশ্চিমবঙ্গ সফর করে জনসভা করেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতাদের এই তোড়জোড় থেকেই বোঝা যাচ্ছে, দিল্লির হাইকমান্ডের কাছে এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ।

    তবে তৃণমূল কংগ্রেসের মতো শক্তিশালী রাজনৈতিক দলের মোকাবিলা করে গেরুয়া শিবির এবারও পেরে উঠতে পারবে কিনা সেটাই এখন আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আবারও ‘কুইন’ রূপে ফিরছেন কঙ্গনা

    রাজনীতিতে সক্রিয় হওয়ায় অভিনয় থেকে কিছুটা বিরতি নিতে হয়েছিল কঙ্গনা রানাওয়াতকে। ২০২৪ সালের জুনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বেশিরভাগ সময় রাজনীতিতেই ব্যয় করেছেন। এর ফলে তার অভিনয় ক্যারিয়ারে কিছুটা ধীরগতি এসেছে, আর দর্শকদের মধ্যে নতুন সিনেমা নিয়ে আগের মতো উত্তেজনা দেখা যায়নি।

    রাজনীতিতে সক্রিয় হওয়ার পর কঙ্গনার একমাত্র মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘ইমার্জেন্সি’, যা তিনি নিজেই পরিচালনা করেছিলেন। তবে এটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। এই পরিস্থিতিতে কঙ্গনা এবার ফিরছেন তার জনপ্রিয় সিনেমা কুইন-এর সিকুয়েল নিয়ে।

    ২০১৪ সালের কুইন-এ দেখানো হয়েছিল কিভাবে দিল্লির এক সাধারণ মেয়ে একা ইউরোপ ভ্রমণের মাধ্যমে আত্মবিশ্বাস ও স্বাধীনতার নতুন অর্থ খুঁজে পায়। নতুন সিকুয়েলে এই শক্তিশালী চরিত্রটিকে আবার দেখা যাবে, তবে এবার তার যাত্রা ভারতের ভেতরেই সীমাবদ্ধ থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রাথমিকভাবে সিকুয়েলের নাম রাখা হয়েছে ‘কুইন ফরএভার’। দীর্ঘ সময় চিত্রনাট্যের কাজের পর শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। চলতি মাসের শেষ দিকে ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। ছবিতে দেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হবে।

    পরিচালক হিসেবে থাকছেন আগের সিনেমার নির্মাতা বিকাশ বাহল। প্রথম কিস্তির মতো এবারও নারী স্বাধীনতা ও আত্মনির্ভরতার থিমটি গুরুত্ব পাবে। সিনেমায় আগের সহশিল্পী রাজকুমার রাও অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। সব ঠিক থাকলে চলতি বছরের শেষ বা ২০২৭ সালের শুরুতে কুইন ফরএভার মুক্তি পেতে পারে।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া

    বিনোদন ডেস্ক