Tag: কঙ্গনা রানাউত

  • প্রথমবারই নির্বাচনে বাজিমাত, যা বললেন কঙ্গনা

    বলিউড তারকা কঙ্গনা রানাউত বাজিমাত করলেন। নরেন্দ্র মোদির বিজেপি থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারই জয় ছিনিয়ে আনলেন ‘কুইন’ খ্যাত এই তারকা। 

    মঙ্গলবার সকাল থেকেই সকলের চোখে হিমাচল প্রদেশের মাণ্ডির দিকে! ভোট গণনার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা! অনেকেই ধরে নিয়েছিলেন, ভরাডুবি হবে কঙ্গনার! কিন্তু শেষ পর্যন্ত জয়ী হলেন এই অভিনেত্রী।

    এদিন বিকাল পৌনে চারটার দিকে কঙ্গনা নিজেই সোশ্যাল মিডিয়ায় নিজের জয়ের বিষয়ে জানান। 

    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখলেন, সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার প্রতি এই আস্থা ও বিশ্বাস দেখানোর জন্য। এই জয় আপনাদের সকলের। এই জয় প্রধানমন্ত্রী ও বিজেপির প্রতি আস্থার।

    কঙ্গনার এই পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে ভক্তদের মন্তব্যে। কেউ লিখলেন, কুকথা বলা মানুষেরা কোথায় গেলেন? আবার কেউ লিখলেন, রানি জিতে গেছে। কেউ আবার লিখলেন, মাণ্ডির রানির জয়। 
     

    বিনোদন ডেস্ক

  • নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী দাবি করে যে প্রমাণ দিলেন কঙ্গনা

    এবার লোকসভা নির্বাচনে লড়ছেন বলিউডের আলোচতি-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই লোকসভা নির্বাচনেই তিনি প্রত্যক্ষভাবে রাজনীতির ময়দানে যে নামলেন সেটি নয়, হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে তিনি বিজেপির হয়ে লড়ছেনও বটে। 

    rnrn

    আর তারই প্রচারে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নন, বরং নেতাজি। আর তার এই মন্তব্যের পরই উসকে গেছে বিতর্ক। কেউ তার কথায় হেসেছেন, কেউ আবার সম্মতি জানিয়েছেন। কিন্তু এসবের মাঝেই নিজের কথার স্বপক্ষে প্রমাণ দিলেন বিজেপির প্রার্থী।

    rnrn

    কঙ্গনা রানাউত এক্সে একটি স্ক্রিনশট পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে এনডিটিভির একটি রিপোর্টে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজ ও সরকার প্রসঙ্গে লেখা। সেই রিপোর্টের স্ক্রিনশট শেয়ার করে এদিন কঙ্গনা লেখেন, 'যারা আমায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিয়ে জ্ঞান দিচ্ছিলেন তারা দয়া করে এই স্ক্রিনশট পড়ুন। নতুনদের জন্য সাধারণ জ্ঞান আর যারা আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের জন্যও রইল এটা।'

    rnrn

    একই সঙ্গে কঙ্গনা লেখেন, 'আমি একটি ছবি লিখেছি, পরিচালনা করেছি এবং অভিনয় করেছি, নাম এমারজেন্সি। আর এই ছবিটির গল্প আবর্তিত হয়েছে নেতাজি এবং নেহরুর পরিবারকে নিয়ে। তাই প্লিজ এটা নিয়ে আমায় জ্ঞান দেবেন না। আপনার আইকিউ যা তার থেকে অনেকটা বেশি এগিয়ে গিয়ে আমি কথা বলি।'

    rnrn

    এদিন কঙ্গনা রানাউত একটি সাক্ষাৎকারে বলেছেন, নেতাজি আমাদের প্রথম প্রধানমন্ত্রী। অভিনেত্রীর কথায়, 'আমায় একটা কথা বলো। আমরা যখন স্বাধীনতা পাই তখন ভারতের প্রধানমন্ত্রী কোথায় ছিলেন?'

    rnrn

    কঙ্গনার কথা আংশিক ভাবে ঠিক। কারণ নেতাজি ১৯৪৩ সালের ২১ অক্টোবর আজাদ হিন্দ সরকার তৈরি করেছিলেন। তিনি তখন নিজেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান এবং যুদ্ধের নায়ক হিসেবে ঘোষণা করেন। আন্দামান স্বল্পকালের জন্য আজাদ হিন্দ সরকারের অধীনে ছিল। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজাদ হিন্দ সরকারের প্রশংসা করেছেন। নেতাজি এবং তার এই আজাদ হিন্দ ফৌজ এবং সরকার অনেকের কাছে অনুপ্রেরণা ছিল।

    বিনোদন ডেস্ক

  • কটাক্ষের শিকার কঙ্গনা, কেন ‘ভণ্ড’ বলা হলো অভিনেত্রীকে?

    ইনস্টাগ্রাম স্টোরিতে সামুদ্রিক খাবারের ছবি দিয়ে কটাক্ষের শিকার কঙ্গনা রানাউত। অভিনেত্রীকে ‘ভণ্ড’ বলা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন অনুরাগীরা। 

    চেন্নাইয়ে আর মাধবন পরিচালিত একটি সাইকোলজিক্যাল থ্রিলার ছবির শুটিংয়ে ব্যস্ত কঙ্গনা। সেই শুটিং সেট থেকেই কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর সেই ছবিগুলো কেন্দ্র করেই বিতর্কের শুরু।

    কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে সামুদ্রিক কিছু খাবারের ছবি দেন। স্কুইড কারি, প্রাণ মাশালা, ফ্রায়েড ফিশ- লোভনীয় সব সামুদ্রিক খাবারের ছবি দিয়ে কঙ্গনা লেখেন- মারাত্মক ভালো এই স্কুইড কারি বানিয়েছেন আমার প্রডিউসার স্যার। 

    অনেকে দাবি করেছেন, কঙ্গনা নিরামিষাশী। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের মুখেই নাকি সে কথা জানিয়েছিলেন তিনি। নিজে নিরামিশাষী হয়েও আমিষ খাবারের ছবি দেওয়ায় অনেকেই অভিনেত্রীকে ‘ভণ্ড’ বলেছেন।

    তবে অভিনেত্রীর পক্ষ নিয়ে বিতর্কে লড়তে মাঠে নেমেছেন অনেকেই। একজন লিখেছেন- কঙ্গনা কখনো বলেননি তিনি নিরামিষ খান। বরং টুইট করে জানিয়েছিলেন, নিরামিষ খাবার থেকে নিজেকে দূরেই রাখেন তিনি। 

    একই কথা বলেছেন অন্য অনুরাগীও। তাদের মতে, কঙ্গনা নিরামিষ খান, এমন কোনো প্রমাণ নেই। তাছাড়া তিনি যদি নিরামিষ খেয়েও থাকেন, আমিষ খাবারের ছবি দিতে কোনো বাধা নেই। কঙ্গনা যে মাছ খাচ্ছেন, এমন ছবিও নেই। তাহলে কিসের ভিত্তিতে অভিনেত্রীকে ‘ভণ্ড’ বলা হচ্ছে? জবাব চেয়ে পাল্টা প্রশ্ন অভিনেত্রীর অনুরাগীদের।
     

    বিনোদন ডেস্ক

  • কঙ্গনার সংসারে নতুন অতিথি, মিষ্টি বিতরণ

    বলিউড তারকা কঙ্গনা রানাউত। যাকে ঠোঁটকাটা হিসেবে সবাই জানে। তিনি কখন কাকে কী বলে বসেন তার ঠিক নেই। তার ব্যক্তিগত জীবন খোলা বইয়ের মতো। 

    কঙ্গনা এখনো ‘সিঙ্গেল’। তবে বলিউডে আসার পর একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর তাদের মধ্যে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার প্রেম ছিল অনেকটা মাখো মাখো।

    এবার নবরাত্রির আবহে বেশ কিছু কাজ হাতে নিয়ে মুম্বাই এলেন অভিনেত্রী। বিমানবন্দরে নেমে হাসিমুখে ধরা দিলেন কঙ্গনা। সঙ্গে এনেছিলেন মিষ্টির বাক্স। বিমানবন্দরে উপস্থিত আলোকচিত্রীদের নিজে হাতে মিষ্টির বাক্স বিলি করলেন অভিনেত্রী।

    জানা গেছে, শুক্রবার কঙ্গনা ফুফু হয়েছেন। তার ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। ভাইপোর জন্মের দিন হাসপাতাল থেকেই ছবি দিয়েছিলেন তিনি। তার জন্যই এত আয়োজন। ফুফু হওয়ার আনন্দে মিষ্টিমুখ করাচ্ছেন তিনি। 

    আরও পড়ুন: 

    ভাইপোর ছবি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের সংসারে নতুন এক সদস্যের আগমন ঘটেছে। এই খুদে আমাদের জীবনের ঔজ্বল্য বাড়িয়ে দিয়েছে। ওর নাম দিয়েছি অশ্বথামা। ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন।’

    বিনোদন ডেস্ক

  • কঙ্গনা কি রাজনীতিতে আসছেন?

    চলমান সব বিষয়ে নিজের মতামত পেশ করে থাকেন কঙ্গনা রানাউত। দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সামাজিক, ধর্মীয় বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য ব্যক্ত করেন তিনি। অতীতে বহুবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন কঙ্গনা।

    সম্প্রতি রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন কঙ্গনা। তিনি বলেন, আমি সাধারণত একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক। অনেকেই ভাবেন যে আমি রাজনীতিতে আসার জন্য কথা বলি, কাজ করি। তবে এটা সত্যি নয়। আমি একজন পাক্কা দেশভক্ত। আমি এখন নিজের জীবনে খুশি, আদৌ কোনো নতুন ক্যারিয়ার শুরু করতে চাই বলে নিজেও মনে করি না।

    সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আমন্ত্রণে নতুন সংসদ ভবনে হাজির ছিলেন বেশ কয়েকজন অভিনেত্রী। তাদের মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত, এশা গুপ্তা। সেদিন সংসদে উত্থাপিত মহিলা সংরক্ষণ বিল নিয়ে নিজের সমর্থন জানান কঙ্গনা। সাংবাদিকদের প্রশ্নে এশা গুপ্তা তো বলেই ফেলেছেন— ২০২৬-এ তাকেও হয়তো রাজনীতিতে দেখা যেতে পারে। আর এর পরই কঙ্গনার রাজনীতিতে আসার জল্পনা আরও জোরালো হয়। তারই পরিপ্রেক্ষিতে তিনি তার অবস্থান স্পষ্ট করেন।

    সম্প্রতি 'চন্দ্রমুখী-২'-এর প্রচারে ব্যস্ত কঙ্গনা। সেই ছবির প্রচারেই এমন প্রশ্নের মুখে পড়তে হয় কঙ্গনাকে। অভিনেত্রী নিজেকে 'দেশভক্ত' বলে অভিহিত করেন। তবে সাফ জানান, রাজনীতিতে আসার কোনো ইচ্ছা তার আপাতত নেই। এদিকে নিজের প্রযোজনা সংস্থার ছবি ‘টিকু ওয়েডস শেরু’তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। ছবিতে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও নবাগত অবনীত কউর। কঙ্গনার প্রযোজনা, পরিচালনায় আসতে চলেছে ইমার্জেন্সি ছবিটিও, সেখানে কঙ্গনার সঙ্গে দেখা যাবে শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমনকে। তবে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন কঙ্গনা নিজেই। এ ছাড়া 'তেজস' বলে একটি ছবিতে দেখা যাবে তাকে।

    বিনোদন ডেস্ক

  • মা বলেন, আমার জন্য পাত্র পাওয়া মুশকিল: কঙ্গনা

    বিতর্ক মন্তব্যের জেরে সবসময় আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিছু দিন আগে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার প্রযোজিত ছবি ‘টিকু ওয়েডস শেরু’। 

    rnrn

    সেই ছবির প্রসঙ্গক্রমে নিজের বিয়ে নিয়ে কঙ্গনাকে প্রশ্ন করা হলে এক সংবাদমাধ্যমকে তিনি জানান, বাড়ি থেকে বিয়ের জন্য মা প্রায়ই চাপ দিচ্ছেন। তিনি তো বিয়ের কথা বলে বলে ক্লান্ত। মা প্রায়ই বলেন, যে আমার জন্য পাত্র পাওয়া মুশকিল।

    rnrn

    নিজের সফতা নিয়ে তিনি বলেন, আমার মনে হয় সফলতাকে আমরা বেশি গুরুত্ব দিই। ব্যর্থতাকে কিছুতেই গ্রহণ করতে পারি না। কিন্তু ব্যর্থতার হাত ধরে সফলতা আসে। আমার কাছে সফলতা মানে স্বাধীনতা। আমি এখন স্বাধীনভাবে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। কোনো কিছু নির্বাচনের ক্ষেত্রে আমার এখন পূর্ণ স্বাধীনতা আছে।

    rnrn

    কঙ্গনা বলেন, আমার জীবনে সফলতার পাশাপাশি সংগ্রাম সমানভাবে আছে। একসময় প্রতিদিন অডিশন দিতাম আর প্রতিদিনই বাদ পড়তাম। কিন্তু হাল ছাড়িনি। আর এ কারণে আমি টিকে আছি।

    বিনোদন ডেস্ক

  • আমি বিয়ে করতে চাই: কঙ্গনা

    সংসার জীবনে এখনো পা রাখা হয়নি বিতর্কিত মন্তব্যের কারণে অধিকাংশ সময় খবরের শিরোনামে থাকা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। ৩৬ বছর বয়সে এখনো তিনি একা। 

    rnrn

    আদিত্য পাঞ্চোলি, হৃতিক রোশনের মতো অভিনেতাদের সঙ্গে বিভিন্ন সময়ে তার নাম জড়িয়ে খবর বেরিয়েছে। এরপর অবশ্য বহুদিন কঙ্গনার প্রেমজীবন নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য শোনা যায়নি।

    rnrn

    সম্প্রতি বিয়ের কার্ড বিতরণ করতে দেখা যায় কঙ্গনাকে। এ নিয়ে শুরু হয় নতুন করে জল্পনা। তবে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা? পরে অবশ্য জানা যায়, এটি ছিল তার পরবর্তী সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’র প্রচারণার কৌশল।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হয়। জবাবে কঙ্গনা বলেন, ‘জীবনের প্রত্যেকটা জিনিসের সঠিক সময় আছে। ওই সময়টা যখন আসবে, তখন আমি বিয়েটা করে ফেলব। আমি বিয়ে করতে চাই এবং এটাও চাই যে, আমার একটা পরিবার হোক। কিন্তু সেটি সঠিক সময়ে হবে।’

    rnrn

    বছর দুয়েক আগেও বিয়ে নিয়ে অনেকটা এমন মন্তব্য করেছিলেন কঙ্গনা। কিন্তু বিয়ের সঠিক সময় এখনো তার জীবনে আসেনি। তাই হয়তো সিঙ্গেল জীবনকে উপভোগ করে যাচ্ছেন।

    rnrn

    বর্তমানে কঙ্গনা ব্যস্ত আছেন তার প্রযোজিত নতুন ছবি ‘টিকু ওয়েডস শেরু’র প্রচারণা নিয়ে। এতে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী ও অবনীত কৌর। আগামী ২৩ জুন এটি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

    বিনোদন ডেস্ক

  • ‘তোমাকে খুব ভালোবাসি, সব কিছুর জন্য ধন্যবাদ’, কাকে বললেন কঙ্গনা

    বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। দেখতে দেখতে ১৭ বছর পার করছেন ইন্ডাস্ট্রিতে এ অভিনেত্রী। তিনি যতটা কাজের মধ্যে দিয়ে খবরের শিরোনাম হয়েছেন, তার থেকে বেশি শিরোনামে থেকেছেন বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের জেরে।

    rnrn

    কখনো বলিউডে স্বজনপোষণ নিয়ে মুখ খুলে সমালোচিত আবার কখনো ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মুখ খুলে ব্যাপক সমালোচিত হয়েছেন এ অভিনেত্রী। এক কথায় সব সময় প্রতিবাদ মুখর থাকেন এ নায়িকা। 

    rnrn

    তবে এবার কঙ্গনার কণ্ঠে ভিন্ন সুর। সমালোচনা এড়িয়ে গুণগানের সুর। সম্প্রতি এক পরিচালকের গুণগান গেয়ে ধন্যবাদ দিয়েছে এ অভিনেত্রী। সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন।অভিনেত্রীর এমন অবস্থানে শুধু অবাক করেনি, ভাবিয়েও তুলেছে অনুরাগীদের।

    rnrn

    এ অভিনেত্রী ২০০৬ সালে বলিউডে পা দেন। পরিচালক অনুরাগ বসুর হাত ধরে ‘গ্যাংস্টার’ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশ করেন। সে অভিনয়ে নজর কেড়েছিল দর্শকদের। পরে ২০০৭ সালে অনুরাগের ‘লাইফ ইন আ মেট্রো’ছবিতে অভিনয় করেন কঙ্গনা। সেই ছবির সেটে পরিচালক অনুরাগ ও নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন কঙ্গনা। 

    rnrn

    সেখানে লিখেন, ১৭ বছর আগে ২০০৬ সালের ২৮ এপ্রিল আমাকে বলিউডে লঞ্চ করেছিল অনুরাগ বসু। ‘লাইফ ইন আ মেট্রো’র সেটের ছবিতে। এ ভাবেই আমাকে ট্রেনিং দিত পরিচালক অনুরাগ। ‘তুই চুপ কর’অনুরাগের সবচেয়ে প্রিয় ট্রেনিং মন্ত্র। তোমাকে খুব ভালবাসি, সব কিছুর জন্য অনেক ধন্যবাদ।  

    rnrn

    কঙ্গনা আরও লেখেন, আমাকে বলা হয়েছিল, অভিনেত্রীরা নাকি ৪-৫ বছরেই ফুরিয়ে যান। আর আমি ১৭ বছর পূর্ণ করলাম! নিজের পথচলা নিয়ে যে বেশ গর্বিত, তা স্পষ্ট কঙ্গনার লেখায়।

    rnrn

    এদিকে চলতি বছরে ‘ইমার্জেন্সি’ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন কঙ্গনা রানাউত। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘ইমার্জেন্সি। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব পালন করছেন কঙ্গনা। 

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে বন্ধু ও শত্রুদের যে বার্তা দিলেন কঙ্গনা

    হাজারও বদনাম থাকলেও জন্মদিনে অন্য এক কঙ্গনা রানাউতকে দেখা গেল। ৩৬ বছরে পা দিয়ে সবুজ সিল্কের শাড়ির সঙ্গে এক গা সোনার গহনা পরে দেখা দিলেন বিনয়ী ও নম্র কঙ্গনা। নিজের জন্মদিনে অনুশোচনায় নত হলেন তিনি। 

    জানালেন যাদের আঘাত করেছেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে যারা তাকে ভালোবেসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী।

    ফেসবুকে একটি ভিডিওতে কঙ্গনা বলেন, আজ আমার জন্মদিনে আমার বাবা-মাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কুলদেবী মা অম্বিকাজিকে প্রণাম, যিনি আমায় জন্ম দিয়েছেন। আমার সব গুরু, বিশেষত আমার আধ্যাত্মিক গুরু শ্রী সদ্গুরুজি, স্বামী বিবেকানন্দ, আমার সেসব প্রশংসাকারী, শুভাকাঙ্ক্ষী, যারা আমার সঙ্গে কাজ করেন, যাদের জন্য আমি এত সাফল্য পেয়েছি, তাদেরও ধন্যবাদ জানাই। আমার পরিবার, আমার বন্ধু, অনুরাগী— সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

    শুধু পরিজনরা নন, শত্রু’দের উদ্দেশেও সুর নরম করলেন অভিনেত্রী। বলেছেন, আমার যে শত্রুরা কখনো আমায় শান্তিতে থাকতে দেননি, আমায় লড়াই করতে শিখিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।

    অভিনেত্রী জানান, সহজ করেই ভাবেন তিনি। সবারই মঙ্গল চান, কারও ক্ষতি চান না। দেশহিতে যদি কারও প্রতি কখনো এমন কিছু কথা বলে থাকেন যাতে কেউ কষ্ট পেয়েছেন, তার জন্য ক্ষমা চেয়ে নিলেন জন্মদিনে। শ্রীকৃষ্ণের কৃপায় তিনি সৌভাগ্যপূর্ণ জীবন পেয়েছেন বলে জানান। সবার মঙ্গল প্রার্থনা করে ঈশ্বরকে স্মরণ করেন তিনি।

    জন্মদিন পালন করতে বর্তমানে উদয়পুরে রয়েছেন কঙ্গনা। তার পরিচালনায় ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষ হয়েছে। ইতিহাস আশ্রিত এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা।

    বিনোদন ডেস্ক

  • মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাইয়ে পা রেখেছিলাম: কঙ্গনা

    নানা কারণে সবসময়ই আলোচিত-সমালোচিত হন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিছু বললেই বিতর্কের সৃষ্টি হয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করায় তার টুইটার প্রোফাইল সাসপেন্ড করা হয়েছিল এ অভিনেত্রীর। 

    rnrn

    প্রায় ২০ মাস পর অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফের সমালোচনায় সরব হয়েছেন। টুইটারে ফিরেই পাঠান সিনেমাকে ইঙ্গিত করে বলিউডকে বিষোদগার করেন তিনি। কিন্তু ছবিটি দেখে প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রী।

    rnrn

    তিনি সদ্য শেষ করেছেন ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং। এ ছবির জন্য নানা চড়াই-উতরাই পার হতে হয়েছে বলে জানান তিনি। তবে তিনি দমে যাওয়ার পাত্রী নন। 

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ নিয়ে গেছি। যখন মুম্বাইয়ে পা রেখেছিলাম, সঙ্গে ছিল মাত্র ৫০০ টাকা। তাই যদি সর্বস্বান্তও হয়ে যাই, আবার শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে পারব, সেই সাহস আছে। টাকা-পয়সা, সম্পত্তি আমার কাছে বড় নয়। এসবের কোনো অর্থ নেই।

    rnrn

    ২০২১-এ ‘ইমার্জেন্সি’ ছবির ঘোষণা করেন কঙ্গনা রানাউত। ছবিতে দেশের অন্যতম চর্চিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ‘গ্যাংস্টার’খ্যাত অভিনেত্রী। ছবিটি নির্মাণের জন্য নিজের সব সম্পত্তি বন্ধক রেখেছেন বলে জানিয়েছেন কঙ্গনা।

    বিনোদন ডেস্ক