Tag: ওমর সানী

  • মাকে স্মরণ করে আবেগাপ্লুত ওমর সানী

    ঢালিউড অভিনেতা ওমর সানীর জন্মদিন ছিল ৬ মে। তিনি নিজে তার এই জন্মদিনটি খুব একটা পালন করেন না। তবে অভিনেত্রী স্ত্রী প্রিয়দর্শিনী মৌসুমী ও তার সন্তানেরা অভিনেতার জন্মদিন ঠিক ঠিক পালন করে থাকেন। কিন্তু ওমর সানীর জন্মদিন এলেই মনে পড়ে যায় তার মায়ের কথা। ২০০০ সালের ২৩ মে মাকে হারান ওমর সানী।

    সে কারণে তার জন্মদিনে থাকে না কোনো আনন্দ আর ভালোবাসা। নীরবে বাসায় কেটে যায় বেলা। দিনটা তার ভালো যায় না। মায়ের জন্য মন কাঁদে। সে কথা ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। 

    এবার মা দিবস সামনে রেখে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী। মাকে ঘিরে সেই বিশেষ দিনটিও কাঁদায় এ নায়ককে। ক্যারিয়ারের শুরু থেকে এই নায়কের মা নানাভাবে ছায়ার মতো পাশে থেকেছেন।

    ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন তার বিয়ের সময়ের স্মৃতিচারণা। ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবনের শুরু থেকেই বড় ভূমিকায় ছিলেন তার  মা। সবার আগে যেমন এই নায়ক সব কিছু মায়ের কাছে ভাগাভাগি করতেন, ঠিক তেমনি তার মা সবসময় ক্যারিয়ারের সব পরিস্থিতিতে সন্তানের পাশে থেকেছেন, যা ঘুরেফিরে এসেছে ওমর সানীর লেখায়।

    শনিবার (৯ মে) ওমর সানী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন— ১৯৯৫ সালের কথা। সেই দিনে জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বাসা তখন ডিওএইচএস মহাখালীতে। আমি এবং মৌসুমী সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করব।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেদিনেই ওমর সানী বিয়ের কথা মাকে জানান। পরিবার কী বলবে, মেনে নেবে কিনা, সেই প্রশ্নে উদ্বিগ্ন ছিলেন তিনি। পরে পাশে ছিলেন তার মা। সেদিনের ঘটনা প্রসঙ্গে তিনি লিখেছেন— তখন অনেক ভেবেচিন্তে আমার মা বিয়ে পড়ানোর জন্য কাজি ডাকেন। আমাদের বিয়ে দেন। সেখান থেকে আজ অবধি আমরা একসঙ্গে আছি।

    ওমর সানী মা দিবস সামনে রেখে মাকে স্মরণ করে লিখেছেন— আজ আমার মা দুনিয়াতে নেই। বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। আর এই দুর্লভ ছবি আপনাদের দিলাম, মা আমি তোমাকে অনেক মিস করি, আই লাভ ইউ মা।

    ওমর সানী আরও লিখেছেন— একবার শুটিংয়ে চাবুকের আঘাতে আমার জ্বর আসে। শুরুতে কিছুই বুঝতে পারিনি। রাতে বাসায় ফেরার পর তার মা দেখলেন— ছেলের পিঠ লাল হয়ে আছে। এরপর তো হুলুস্থুল অবস্থা। 

    সেই অভিজ্ঞতা শেয়ার করে ওমর সানী বলেন, শরীরের অবস্থা দেখে আমার সহকারীকে ডাকেন মা। চিৎকার করে বলতে থাকেন— কী হয়েছে আমার ছেলের? এই ছবির পরিচালক কে? তারে ডেকে নিয়ে আসো। আমার ছেলের এই অবস্থা কেন করছে? নায়িকাই-বা কে ছিল, কেন এভাবে আঘাত করেছে? বোনদের ডেকে অস্থির, একপর্যায়ে মা কাঁদতে থাকেন। তারপর মাকে বুঝিয়ে শান্ত করা হয়। পরে রাতে আমার গায়ে জ্বর চলে আসে। সেই জ্বর নিয়েই পর দিন আবার শুটিং যাই।’ সেদিনও মায়ের ভালোবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন ওমর সানী।

    মায়ের মৃত্যু হওয়ায় জন্মদিনটিও তার ভালো কাটে না। গত বছর জন্মদিনেও মায়ের স্মৃতি তাকে কাঁদিয়েছে। এ নিয়ে গত বছর ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে ওমর সানী লিখেছিলেন— আমার জন্মদিনে সেদিন থেকেই শূন্যতা, যেদিন আমার আম্মা মারা যান। ২০০০ সালের এই মাসের ২৩ তারিখেই আম্মা পৃথিবীর মায়া ত্যাগ করেন। এর পর থেকে এই দিনে ভাষাহীন থাকি। কিছুই ভালো লাগে না। বিবর্ণ থাকি। আমি চাইও না দিনটা উদযাপনের।

    বিনোদন ডেস্ক

  • তুমি আমার জীবনে বটগাছ হয়ে থেকো: মৌসুমী

    ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানি ও প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন। প্রথম সিনেমাতেই দর্শকহৃদয়ে জায়গা করে নেন এ তারকা জুটি। এরপর ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তারা। 

    একটা সময় সিনেমার শুটিং করতে গিয়েই গড়ে ওঠে তাদের মধ্যে সখ্যতা-প্রেম, যা ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়েতে পরিণতি পায়। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে এখনো একই রকম ভালোবাসায় আবদ্ধ এ তারকা দম্পতি। তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথচলা তাদের। বর্তমানে মায়ের অসুস্থতার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।  অন্যদিকে দেশে রয়েছেন ওমর সানি। 

    তাদের মাঝে দূরত্ব থাকলেও বিশেষ দিনগুলোতে তারা ঠিকই একে অপরের জন্য ভালোবাসা ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। বুধবার (৬ মে) ছিল ওমর সানীর ৫৫তম জন্মদিন। এই দিনে সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা পাঠিয়ে আবারও ভালোবাসার সেই বন্ধন তুলে ধরলেন ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমী। 

    সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কেক সামনে রেখে ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা গেছে মৌসুমীকে। এরপর স্বামীর উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে থেকো সব সময়।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এখানেই শেষ নয়, আবেগঘন কণ্ঠে মৌসুমী আরও বলেন, ‘বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সবসময়ের জন্য। লাভ ইউ!’

    অন্যদিকে স্ত্রী মৌসুমীর ভালোবাসার জবাব দিতেও দেরি করেননি অভিনেতা ওমর সানী। অভিনেত্রীর পোস্ট করা ভিডিওটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে ওমর সানী লিখেছেন— ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী মৌসুমী, তোমার জন্য দোয়া।’

    উল্লেখ্য, ১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওমর সানির। এরপর তিনি একাধিক হিট সিনেমায় কাজ করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন। 

    ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন এ অভিনেতা। বর্তমানে দেশে একাই রয়েছেন তিনি। ওমর সানীর স্ত্রী প্রিয়দর্শিনী আছেন সাত সাগর তেরো নদীর ওপারে— মার্কিন মুলুকে। ছেলে ও মেয়েও আছেন দূরে। একাই জন্মদিন পালন করেছেন এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা বিতর্কে মিশার সহায়তা চান ওমর সানী

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এখন অভিনয়ে খুব বেশি দেখা যায় না তাকে। সবশেষ তার ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আগামী ১৫ মে মৌসুমী অভিনীত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ শিরোনামের নতুন একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। 

    তবে সিনেমাটি নিয়ে মুক্তির আগে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্কে এবার মিশার সহায়তা চাইলেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী। 

    এর আগে শনিবার (২ মে) ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নামের একটি সিনেমার কথা প্রকাশ্যে আসে। হাসান জাহাঙ্গীর পরিচালিত এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাটি নিয়ে রোববার (৩ মে) ওমর সানী জানান- এটি মূলত কোনো সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল। 

    তার ভাষ্য, দর্শক যেভাবে মৌসুমীকে দেখে অভ্যস্ত, কাজটি সেই প্রত্যাশার সঙ্গে যায় না। তাই তিনি ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানিয়েছেন। কিন্তু সিনেমাটি মুক্তি দিতে পরিচালক বদ্ধপরিকর। আর সেভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। 

    মঙ্গলবার (৫ মে) এক ভিডিও বার্তায় ওমর সানী জানান, তিনি সিনেমাটির মুক্তি বন্ধ করতে চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক সমিতিসহ বেশ কিছু সংগঠনে চিঠি দিয়েছেন। এ ব্যাপারে তার বন্ধু খল অভিনেতা মিশা সওদাগরের কাছেও সহায়তা চেয়েছেন, যিনি বর্তমানে শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিষয়টি নিয়ে ওমর সানীর ভিডিও বার্তায় মিশাকে বলতে শোনা যায়, ‘আমার মৌসুমীর সঙ্গে কথা হয়েছে। ও (মৌসুমী) কাজটাকে কখনোই ছবি হিসেবে নেয়নি। কথা বলার সময় অমিত হাসান ছিল। 

    আমি মনে করি, যেহেতু আমাদের শিল্পী, তারা নাটক করলে সেটা ইউটিউবে বা টেলিভিশনে প্রচার হবে। এতে আপত্তির কিছু নাই। কিন্তু যেটা ফিল্ম না, সেটা ফিল্ম হিসেবে যাওয়া উচিত নয়। অনুচিত কিছু উচিত নয়। এছাড়া মৌসুমী কোনো চুক্তিও করেনি।’ 

    এ সময় মিশাকে আরও বলতে শোনা যায়, ‘মৌসুমী একজন সম্মানিত শিল্পী। আমাদের শিল্পী সমিতির একাধিকবার দায়িত্বে ছিলেন। হাসান জাহাঙ্গীরও আমাদের সদস্য কিন্তু এ বিষয় নিয়ে যেহেতু মৌসুমী কথা বলছেন, সে ক্ষেত্রে আপনাদের গোচরে আসা উচিত। এটা নিয়ে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত।’

    এ সময় এই ঘটনার বিচার চেয়ে ওমর সানী জানান, আইন সবার জন্য সমান। তার মতে, ‘আমি চাই না এমন ন্যক্কারজনক কোনো কিছু সৃষ্টি করে কেউ পয়সা আয় করুক। এটা কিছু মানুষের জন্য হতে পারে, আমার জন্য নয়।’ 

    এবার দেখার পালা, শেষ পর্যন্ত ১৫ মে নির্ধারিত দিনে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় কিনা। ‘কনট্র্যাক্ট ম্যারেজ’ শিরোনামের সিনেমাটি এরই মধ্যে সেন্সর সনদও পেয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘কনট্রাক্ট ম্যারেজ’ নিয়ে মৌসুমী-ওমর সানীর আপত্তি

    বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্তকে ঘিরে জটিলতার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কনট্রাক্ট ম্যারেজ’। সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।

    ছবিটি মুক্তির আগেই বিতর্কিত। এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী।

    রোববার দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, ‘কনট্রাক্ট ম্যারেজ’ আসলে সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে শুটিং করা হয়েছিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাটির মুক্তি বন্ধের দাবি জানিয়ে ওমর সানী বলেন, একটা নাটকের শুটিং হয়েছিল আমেরিকাতে, যেখানে আমার স্ত্রী, আপনাদের সবার প্রিয় প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন। মৌসুমীকে এভাবে মানুষ দেখতে অভ্যস্ত নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা বন্ধের অনুরোধ জানাচ্ছি।

    একই ভিডিওতে ভয়েস ওভারে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমীও। তিনি বলেন, ‘কনট্রাক্ট ম্যারেজ’ একটা এক ঘণ্টার নাটক ছিল, আমেরিকাতে এটার শুটিং হয়। আমি যেহেতু এখানে আছি তাই হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর কাজটি করতে রাজি হই। দুই দিন শুটিং করার পর সে জানায় আরেক দিন শুটিং করতে হবে, সেটাও করে দিলাম।

    এরপর সে আমাকে জানায় যে এটার ফুটেজ বেশি হয়েছে তাই এটাকে টেলিফিল্ম হিসেবে মুক্তি দিতে চায়। তাই আমাকে আরেক দিন শুটিং করে দিতে বলে। তখন আমি তাকে জানাই যে তাহলে আমাকে টেলিফিল্ম হিসেবে পারিশ্রমিক দিতে হবে। সে বলে যে ঠিক আছে। এখন দেখি যে এটা সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এও দেখেছি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা কিভাবে হয়? যেখানে আমি কিছুই জানি না, সেখানে আমাকে কাটপিসের মতো ব্যবহার করা হচ্ছে। খুবই দুঃখজনক। এটা মোটেও উচিত হয়নি। আমি আশা করব, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতি বিষয়টি বিবেচনা করবে।

    এরপর ওমর সানী জানান, বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে সমিতিগুলোতে চিঠি দিয়েছেন।

    আগামী ১৫ মে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

    ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বর্তমানে অভিনয়ে আর আগের মতো দেখা যায় না তাকে। নিজের ব্যবসা ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকতে দেখা যায় এই অভিনেতাকে। 

    অবশ্য খুব শিগগিরই রুপালি পর্দায় দেখা যেতে পারে ওমর সানীকে। জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে পারে তার অভিনীত চলচ্চিত্র ‘শিরোনাম’। ইতোমধ্যে ছবিটির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি। তবে তার চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি।

    সিনেমা প্রসঙ্গে এর নির্মাতা অনিক বিশ্বাস জানান, ঈদেই সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।তবে তিনি গল্পের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিচালক বলেন, দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই ‘শিরোনাম’-এর গল্প নির্মাণ করা হয়েছে। 

    ‘শিরোনাম’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিরব। এছাড়া আরও বেশ কজন জনপ্রিয় শিল্পী এতে অভিনয় করছেন। তবে তাদের নামও এখনো প্রকাশ করা হয়নি। তবে বিশেষ আকর্ষণ হিসেবে জানা গেছে, এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।

    সিনেমাটির চিত্রগ্রহণ করছেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী।

    বিনোদন ডেস্ক

  • সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

    বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজুড়ে ছিল উৎসবের আমেজ। ঢাকাসহ দেশের নানা প্রান্তে কনসার্ট ও সংগীতানুষ্ঠানের আয়োজন দেখা গেছে। তবে এর মধ্যেও কিছু কিছু অনুষ্ঠানের তাল-লয়হীন পরিবেশনা ও অশালীন উপস্থাপনার অভিযোগ তুলে অনেক নেটিজেনকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করতে দেখা গেছে। 

    বিষয়টি নিয়ে এবার সমালোচনা ঝরেছে এক সময়ের আলোচিত চিত্রনায়ক ওমর সানীর কণ্ঠেও। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সংগীতচর্চার মান নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেতা লেখেন, ‘আজকে কয়েক জায়গায় অসুস্থ সংগীত শুনলাম। সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন।’

    ওমর সানীর এই স্ট্যাটাসটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেককেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বর্তমান সময়ের কিছু কনসার্টের মান নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নজরুল ইসলাম নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আগেই ভালো ছিল’। মো. হারুন আর রশিদ নামে আরেকজনের মন্তব্য, ‘হতাশাজনক’। 

    ওই পোস্টে ওমর সানী সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তিকে ট্যাগ করেন। সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ওমর সানিকে জিজো (দুলাভাই) সম্বোধন করে স্ট্যাটাসটিতে মন্তব্য করেন, ‘রবীন্দ্রসংগীত/নজরুলসংগীত/ব‍্যান্ড সংগীত/আধুনিক সংগীত/লালন সংগীত এসবের নাম শুনেছি কিন্তু ‘অসুস্থ সংগীত’ প্রথম শুনলাম! জিজো, এই অসুস্থ সংগীতের আসর বসায় আইসিউ পার্টি।’

    বিনোদন ডেস্ক

  • হাসপাতালে মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর মা গুরুতর অসুস্থ। তাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি।

    সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শ্বাশুড়ির অসুস্থতার কথা জানিয়ে তিনি লেখেন, ‘সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। কারণ সে এখন ক্রিটিক্যাল অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রর একটি হাসপালে আছেন।’

    এ বিষয়ে একটি গণমাধ্যমকে ওমর সানী জানান, গুরুতর অসুস্থ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অচেতন অবস্থায় রয়েছেন। এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। মাত্র খবর পেলাম। সবাই দোয়া করবেন।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে মৌসুমীর মা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় হাঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মৌসুমীর মা। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তার মা অসুস্থ হয়েছিলেন। 

    ওমর সানীর এই পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে মৌসুমীর মায়ের দ্রুত সুস্থতা কামনা করছেন।

    বিনোদন ডেস্ক

  • এফডিসিতে গিয়ে ‘বিব্রত’ ওমর সানী, ক্ষোভ ঝারলেন লাইভে

    ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শুক্রবার (৩ এপ্রিল) এফডিসিতে গিয়ে এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। এদিন এক ফেসবুক লাইভে ভিডিও বার্তার মাধ্যমে এই চিত্রনায়ক নিজেই বিষয়টি জানিয়েছেন।

    প্রকাশিত সেই ভিডিও বার্তায় এফডিসির পরিবেশ, বহিরাগতদের দৌরাত্ম্য এবং সিনিয়র শিল্পীদের অনুপস্থিতি নিয়ে ওমর সানীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

    অভিনেতা জানান, দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে সকালে এফডিসি যান। সেখানে নিজের অভিনীত কালজয়ী সিনেমা ‘চাঁদের আলো’র ব্যানার দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ওমর সানীর অভিযোগ, এমডির কক্ষে আলাপকালে হঠাৎ প্রযোজক ও নায়ক হেলাল খানের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন মানুষ সেখানে প্রবেশ করেন। একটি কেপিআইভুক্ত জায়গায় এমন গণজমায়েত ও শোডাউনকে ‘বিদঘুটে’ ও ‘বিব্রতকর’ বলে অভিহিত করেন সানী। যা দেখে তিনি অত্যন্ত অপমানিত বোধ করেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।

    এছাড়া মূল আয়োজনে প্রকৃত শিল্পীদের বদলে বহিরাগতদের ভিড় ছিল চোখে পড়ার মতো জানিয়ে এই অভিনেতাকে ভিডিওতে আক্ষেপ প্রকাশ করতে দেখা যায়।  ওমর সানী বলেন, শিবা শানু বারবার বলছিলেন, শিল্পীদের আগাতে দিন। অনুরোধ করা সত্ত্বেও বহিরাগতরা সামনের কাতার দখল করে রেখেছিল।

    ওমর সানী আশা করেছিলেন, সেখানে চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উজ্জ্বলসহ অনেক সিনিয়রকে পাবেন, কিন্তু কাউকেই দেখতে না পেয়ে তিনি হতাশ হয়ে ফিরে আসেন।

    ভিডিওর শেষে আবেগজড়িত কণ্ঠে ওমর সানী অনুরোধ করেন, চলচ্চিত্রের মানুষকে যেন তাদের মতো করে থাকতে দেওয়া হয়। তিনি বলেন, ‘বাইরে থেকে এসে আমাদের খাবলিয়ে বা চিমটি কাটা ঠিক না। আমরা চলচ্চিত্রের মানুষ, দিনশেষে আমরা চলচ্চিত্রকেই ভালোবাসি। দয়া করে এখানে আর শোডাউন করার চেষ্টা করবেন না।’

    ওমর সানীর এমন মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এফডিসির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • ডিসি মাসুদকে চিত্রনায়ক ওমর সানীর অভিনন্দন

    ঢাকাই সিনেমায় একসময়ের আলোচিত চিত্রনায়ক ওমর সানী। অভিনয়ে এখন অনিয়মিত হয়ে পড়লেও সামাজিক মাধ্যমে বরাবরই নানা ইস্যুতে সরব তিনি। সম্প্রতি এই অভিনেতা ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

    সেই পোস্টে তাকে ডিসি মাসুদকে অভিনন্দন জানাতে দেখা যায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওমর সানী ফেসবুক পোস্টে লেখেন, ‘অভিনন্দন ডিসি মাসুদ, একটি সন্তানকে দ্রুত উদ্ধার করার জন্য।’

    পাশাপাশি এই ঘটনার নেপথ্যের নায়ক হিসেবে প্রধানমন্ত্রীর অন্যতম ভূমিকা রয়েছে বলে তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ওমর সানী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খন্দকার শামীম নামের সচিবালয়ের এক কর্মচারীর স্কুলপড়ুয়া ছেলেকে অপহরণ করা হয়। এই বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন সেই কর্মচারী। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনকলের পর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে ওই স্কুলছাত্রকে উদ্ধার করে পুলিশ।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করা হয়। এমন তাৎক্ষণিক পদক্ষেপে ডিসি মাসুদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেটিজেনদের প্রশংসায় ভাসছেন।

    বিনোদন ডেস্ক

  • খাবার পরিবেশন নিয়ে ওমর সানীর রেস্টুরেন্টে বাকবিতণ্ডা, কাস্টমারকে ছুরিকাঘাত

    রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা নিয়ে কর্মীর সঙ্গে বাকবিতণ্ডা। শেষ পর্যন্ত ঘটনা গড়ায় ছুরিকাঘাতে। চিত্রনায়ক ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এ গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। রেস্টুরেন্টটি মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় অবস্থিত। 

    এ ঘটনায় আহত ব্যক্তির চাচা মো. খলিলুল রহমান খান বাদল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

    জানা গেছে, ওমর সানীর রেস্টুরেন্ট কর্মী লিখনের সঙ্গে কাস্টমারের খাবার পরিবেশন নিয়ে কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত হয়। সেখানে উপস্থিত কয়েকজনের ভাষ্য, কিছু নারী ক্রেতার সঙ্গে লিখন অশোভন আচরণ করেন। 

    সেদিন আহত হওয়া মো. আতিকুর রহমান খান কয়েকজন বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যান। রেস্টুরেন্ট কর্মী লিখনের অশোভন আচরণের তিনি প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে এক পর্যায়ে উভয় পক্ষই রেস্টুরেন্টের বাইরে মূল সড়কের দিকে চলে যান। সেখানেই ধস্তাধস্তির এক পর্যায়ে আতিকুর রহমান আহত হন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আহত মো. আতিকুর রহমান খান বর্তমানে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

    এ প্রসঙ্গে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানিয়েছেন, ঘটনার পর মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

    এমন দুঃখজনক ঘটনায় ওমর সানী জানান, মূলত নানরুটি পরিবেশন নিয়ে অসন্তোষ থেকেই কর্মী লিখনের সঙ্গে এক গ্রাহকের তর্কের শুরু। সেই তর্ক ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে নারী ক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই কর্মী। পরবর্তীতে বিষয়টি রেস্টুরেন্টের বাইরে গিয়ে মারামারিতে রূপ নেয়, সেখানেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

    নানরুটি প্রস্তুতকারক কারিগরের অভাবে স্থানীয় এক ব্যক্তির পরামর্শে লিখনকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন এই অভিনেতা। 

    তবে নিজের রেস্টুরেন্টে এমন দুর্ঘটনা নিয়ে কোনো রাখঢাক রাখেননি সানী। রেস্টুরেন্ট কর্মীর এই আচরণ গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে অভিনেতা বলেন, একজন কর্মচারীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার গুরুতর অন্যায় এবং এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

    বিনোদন ডেস্ক