Tag: ওমর সানী

  • একসঙ্গে নব্বই দশকের পর্দা কাঁপানো চার তারকা

    বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশকে পর্দা কাঁপানো কয়েকজন পরিচিত মুখকে নিয়ে নিজের নস্টালজিয়া প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা ওমর সানী। চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগরের বাসায় দাওয়াতে গিয়ে এই স্মৃতি প্রকাশ করেন তিনি।

    দীর্ঘদিন পর একসঙ্গে চার পরিচিত মুখ—অমিত হাসান, আমিন খান, মিশা সওদাগর ও ওমর সানীকে দেখতে পেয়ে ভালোবাসা জানিয়েছেন নেটিজেনরাও।

    সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্তমানে কে কোথায় অবস্থান করছেন, সে কথাও জানান ওমর সানী।

    পোস্টে তিনি বলেন, আমাদের বন্ধু অমিত হাসান আপাতত প্রবাসজীবন কাটাচ্ছেন। আমি আর আমিন খান বাংলাদেশে পড়ে আছি। আর বন্ধু মিশা সওদাগরের আসা-যাওয়ার মধ্যেই সময় কেটে যায়, প্লেনের মধ্যে অনেক জ্বালা।

    তিনি আরও বলেন, অমিত আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিলেন তার বাসায়। আর হয়ে গেলাম নব্বই দশকের ভালোবাসার ইতিহাস।

    বিনোদন ডেস্ক

  • ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম: মৌসুমীকে ওমর সানী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের দাম্পত্য জীবনের ৩১তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

    রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মৌসুমীর সঙ্গে একটি ছবি পোস্ট করে সানী লেখেন, হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন।

    ওমর সানীর এই পোস্টটি প্রকাশের পাঁচ ঘণ্টার মধ্যেই প্রায় ৫৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা এই তারকা দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দেন।

    ১৯৯২ সালে প্রথম দেখা হয় ওমর সানী ও মৌসুমীর। সে সময় সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল, আর মৌসুমীর অভিষেক ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়। পরে ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়।

    যদিও আনুষ্ঠানিকভাবে ১৯৯৫ সালের ২ আগস্ট জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়, তবে এর কয়েক মাস আগে, ৪ মার্চ পারিবারিকভাবে গোপনে বিয়ে সম্পন্ন হয়েছিল। দুই পরিবারের সম্মতিতেই সেই বিয়ের আয়োজন হয়েছিল এবং দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়, যাতে অভিনয়জীবনে কোনো প্রভাব না পড়ে।

    বর্তমানে ওমর সানী বাংলাদেশে থাকলেও মৌসুমী প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ভৌগোলিক দূরত্বের কারণে তাদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যে নানা গুঞ্জন ছড়ালেও ওমর সানী বারবার তা নাকচ করেছেন। তিনি বলেছেন, তাদের সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে।

    ৩১তম বিবাহবার্ষিকীতে ওমর সানীর আবেগঘন বার্তা সেই দাবিকেই নতুন করে সামনে এনেছে। ভক্তদের প্রত্যাশা, দীর্ঘ তিন দশকের বেশি সময়ের এই দাম্পত্য বন্ধন আরও দীর্ঘ ও সুখময় হোক।

    বিনোদন ডেস্ক

  • ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো, তবে তুলার না’— সানীকে জয়ের পালটা জবাব

    ফুটবলকে ঘিরে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক মাধ্যমের মজার বাকযুদ্ধ এবার নতুন মোড় নিয়েছে। 

    বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পর ওমর সানীকে ট্যাগ করে ফেসবুকে আবারও একটি রসাত্মক পোস্ট দিয়েছেন জয়। ওই পোস্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দেওয়া গোলগুলোকে চিত্রনায়িকা মৌসুমীর সেই চাবুকের সঙ্গে তুলনা করেছেন এই উপস্থাপক। 

    ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’ পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

    উল্লেখ্য, এর আগে লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।  বিষয়টি নিয়ে এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট দেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেই পোস্টে নব্বইয়ের দশকের সিনেমায় কেন মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন, সেটি এখন বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেন জয়। তার পালটা জবাবে আরেক ফেসবুক পোস্টে জয়ের উদ্দেশে সানী লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন। সেই চাবুক তত্ত্বকে টেনে এনেই আর্জেন্টিনা জেতার পর ওমর সানীকে এই নতুন খোঁচাটি দিলেন এ অভিনেতা-উপস্থাপক। 

    জয়ের এই পোস্টের পর নেটিজেনরাও মেতে উঠেছেন চরম রসিকতায়। ফেসবুকে দুই তারকার পোস্টের মন্তব্যের ঘর থেকেই বোঝা যায়, দুই তারকার মজার এই রসিকতা নেটিজেনরাও বেশ উপভোগ করছেন। 

    বিনোদন ডেস্ক

  • ‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

    বিশ্বকাপ ঘিরে দুই ঢালিউড তারকা ওমর সানী ও শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ‘খুনসুঁটি’ এবার ভিন্ন মাত্রা পেল। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে দেওয়া এক মন্তব্যের পর জয়ের ব্যঙ্গাত্মক পোস্টের জবাবে এবার ‘অরিজিনাল চাবুক’ আনার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

    সোমবার (১৩ জুলাই) রাত ১০টা ৪৬ মিনিটে এক ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’

    তবে পোস্টের শেষেই তিনি ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ লিখে স্পষ্ট করেছেন, এটি নিছকই খেলাধুলা নিয়ে বন্ধুত্বপূর্ণ হাস্যরস, ব্যক্তিগত কোনো বিরোধ নয়।

    এর আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিষয়টি নিয়ে এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট দেন। সেই পোস্টে নব্বইয়ের দশকের সিনেমায় কেন মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন, সেটি এখন বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেন জয়।

    জয়ের সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই পালটা রসিকতায় ‘অরিজিনাল চাবুক’ অর্ডারের কথা জানালেন নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক। 

    অবশ্য ফেসবুকে দুই তারকার মজার এই রসিকতা নেটিজেনরাও যে বেশ উপভোগ করছেন, সেটা তাদের পোস্টের মন্তব্যের ঘর থেকেই স্পষ্ট।

    বিনোদন ডেস্ক

  • ‘এখন বুঝতে পারছি মৌসুমী কেন ওমর সানীকে চাবুক মারতেন’

    ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে করা এক মন্তব্যের জেরে চিত্রনায়ক ওমর সানী এবং অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ওমর সানীর বক্তব্যের প্রতিক্রিয়ায় জয়ের একটি ফেসবুক পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে।

    নিজের পোস্টে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বইয়ের দশকে সিনেমায় দেখতাম মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন। কেন মারতেন, এখন বুঝতে পারছি।’

    পোস্টটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এটিকে নিছক রসিকতা হিসেবে নিয়েছেন, আবার কেউ মনে করেছেন, একজন প্রবীণ শিল্পীকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি।

    জানা গেছে, বিতর্কের সূত্রপাত ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে। সেই ভিডিওতে তিনি লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরে আর্জেন্টিনা দলের সমর্থকদের উদ্দেশেও তার আরেকটি বক্তব্য সামনে এলে আলোচনা আরও তীব্র হয়।

    এ বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু খেলার কারণে মানুষের মধ্যে বিভাজন বা বিরূপতা তৈরি হওয়া উচিত নয়। বিশ্বকাপ ফুটবল ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, সেটি অনেক সময় অযথাই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায়।

    জয়ের দাবি, ওমর সানী তার অত্যন্ত পছন্দের একজন মানুষ। তবে প্রিয় ফুটবলার মেসিকে নিয়ে মন্তব্য করায় তিনি শুধুই মজার ছলে ওই পোস্টটি করেছিলেন। এর পেছনে কাউকে ছোট করা বা অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

    ওমর সানীর মন্তব্য এবং জয়ের সেই পোস্টকে কেন্দ্র করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে হাজারের বেশি মন্তব্য এবং কয়েকশ শেয়ার জমা পড়ে।

    বিনোদন ডেস্ক

  • শিল্পী সমিতি নির্বাচনে মুক্তির পক্ষে সমর্থন ওমর সানীর

    আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ফের সরগরম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ১৯৯২ সালে ‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করা চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। অন্য অনেক শিল্পীর মতোই এবার তাকে সমর্থন জানালেন মুক্তির অভিষেক সিনেমায় অভিনয় করা একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। 

    মজার বিষয় হলো, ‘চাঁদের আলো’ সিনেমাটি ওমর সানীর ক্যারিয়ারেরও প্রথম চলচ্চিত্র। 

    সম্প্রতি এফডিসিতে এসে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তিকে সমর্থন জানিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওমর সানী বলেন, ‘ও (মুক্তি) আমার প্রথম সিনেমার নায়িকা। আমি মুক্তিকে আশীর্বাদ দিতে এফডিসিতে এসেছি। আমি যদি এটা না করি তাহলে আমার কর্মজীবনের সঙ্গে গাফলতি হবে। আমি চাই মুক্তি ভালো কিছু করুক।’

    মুক্তির সঙ্গে একই প্যানেলে সভাপতির পদে লড়বেন অভিনেতা-ফাইট ডিরেক্টর আরমান। তাকে নিয়ে এই অভিনেতার মন্তব্য, ‘আরমান ভাইয়ের সান্নিধ্যে থেকেই আমরা অনেক বড় হয়েছি। শিল্পী সমিতি একটা সময় গিয়ে ভঙ্গুর অবস্থায় ছিল। জোরজবরদস্তির মায়াজাল তৈরি হয়েছিল। গত ১০ বছরে দু-একবার এরকম অনেক ফ্লাকচুয়েট হয়েছে। রীতিমতো জোরজবরদস্তির একটা রাজত্ব কায়েম হয়েছিল। সেটা এবার নেই। মুক্তির জায়গাটা অনেক উজ্জ্বল দেখতে চাই। আমি ওপেন মুক্তির জন্য সঙ্গে আছি। যারা যারা মুক্তির প্যানেলে আছে তাদের জন্য শুভকামনা।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ সময় ওমর সানী সিনিয়র শিল্পীদের শুভকামনা জানিয়ে আরও বলেন, ‘আরমান ভাই অনেক সিনিয়র। আমাদের তুই-তুমি বলা মানুষগুলো হারিয়ে গেছে। এখন হাতেগোনা কয়েকজন আছে। তার মধ্যে আরমান ভাই আছেন। আরমান ভাই সভাপতি প্রার্থী হওয়াতে আমি সারপ্রাইজ হয়েছি। তিনি সবকিছু দিয়ে সিনেমা ভালোবাসেন। আরমান ভাইকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। মুক্তি, কমলদের অনেক কিছু আছে। এরা এফডিসিতে না আসলে কিছু যায় আসে না। কিন্তু এই জায়গাটা ভালোবেসে আসে। এই মানুষগুলোকে কাজের সুযোগ দেওয়া দরকার। তাদের জন্য সবসময় শুভকামনা।’ 

    এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও মুক্তির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ‘চাঁদের আলো’ সিনেমার একটি পোস্টার ও মুক্তির ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার প্রথম সিনেমার নায়িকা, শ্রদ্ধেয় আনোয়ারা খালার সুযোগ্য কন্যা মুক্তি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছে। ওর জন্য আমার মন থেকে অনেক দোয়া ও শুভকামনা রইল।’

    এদিকে ওমর সানীর সমর্থন পেয়ে প্রতিক্রিয়ায় মুক্তি বলেন, ‘সমুদ্রের যেমন কূলকিনারা নেই, এই খুশিরও তেমন কূলকিনারা নেই। আমার প্রথম সিনেমার নায়ক ওমর সানী ভাই। আমাকে দোয়া দিতে তিনি এসেছেন। তিনি আগে থেকেই দোয়া দিয়েছেন। এবার গণমাধ্যমের সামনে দিলেন। তাকে পাশে পেয়ে আমি ভীষণ খুশি।’ 

    উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি। দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের মানুষদের সুখে-দুঃখে সবসময় পাশে সরব থাকেন তিনি। এবার সরাসরি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়ার সিদ্ধান্ত নিয়ে রীতিমতো চমক দেখিয়েছেন এই অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • আবারও পর্দায় ফিরছেন ওমর সানী

    ঢালিউড অভিনেতা ওমর সানী ১৯ ৯৭ সালে ‘কুলি’ সিনেমায় কুলি চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন এ অভিনেতা। তবে জানা গেছে, দীর্ঘ বিরতি শেষে আবারও ফিরছেন পর্দায়। প্রায় তিন দশক পর আবারও ফিরছেন সেই কুলি রূপে। 

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি শর্টফিল্মে ওমর সানীকে দেখা যাবে কুলির চরিত্রে। স্বল্পদৈর্ঘ্যের সেই সিনেমার নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে মহাখালী বাস টার্মিনালে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে রাজধানীর ব্যস্ত এ বাস টার্মিনাল এলাকাকে বেছে নেওয়া হয়েছে। ‘ব্ল্যাক’ পরিচালনা করছেন মহিন খান। এর চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    নতুনরূপে পর্দায় ফিরে আসা প্রসঙ্গে ওমর সানী বলেন, ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। তবে আমার চরিত্রটি এখানে ক্যামিও। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

    এ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ব্ল্যাক’ প্রসঙ্গে নির্মাতা মহিন খান বলেন, ভিন্নধর্মী কাজ এটি। নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে। সিনেমাটির মূল বিষয়বস্তু মাদক ব্যবসা ও সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। ওমর সানীকে এখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার একজন কুলির চরিত্রে দেখা যাবে। আর ‘ব্ল্যাক’ অ্যামাজন প্রাইমে মুক্তির পরিকল্পনা রয়েছে।

    ‘ব্ল্যাক’ সিনেমায় ওমর সানী ছাড়াও আরও অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। 

    বিনোদন ডেস্ক

  • বিশ্বকাপে ১৯৭৮ বা ১৯৮৬ সালের মতো ঘটনা না ঘটুক: ওমর সানী

    বিশ্বকাপ উন্মাদনায় সব শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গা ভাসিয়েছেন দেশের শোবিজ তারকারাও। অনেকেই নিজের পছন্দের দলের প্রতি শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন, অভিমত জানাচ্ছেন। আবার অন্য দলকে নিয়ে খুনসুঁটিতেও মাতছেন। 

    এই যেমন ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। ব্রাজিল ফুটবলের পাড় ভক্ত এই অভিনেতা সম্প্রতি বিশ্বকাপ ফুটবল নিয়ে তার আশার কথা ব্যক্ত করেছেন। তার ভাষ্য, বিশ্বকাপের ২৩তম আসরে ব্রাজিলকে তিনি চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। তিনি চান সুন্দর ফুটবলের জয় হোক। 

    এর সঙ্গে ১৯৭৮ সাল কিংবা ১৯৮৬ সালের মতো কোনো ঘটনা না ঘটুক বলেও আশাবাদ জানান তিনি। প্রসঙ্গত, এই দুই বিশ্বকাপে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। 

    সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন ওমর সানী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২০২৬ বিশ্বকাপে কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান, এমন প্রশ্নে ওমর সানী বলেন, ‘আমিতো ব্রাজিলকেই চাইব। আশা করছি, একটি সুন্দর ফুটবলের জয় হোক। যেমন কিছু দুর্ঘটনা আছে, কিছু কারচুপি আছে। আমি চাই না ১৯৭৮ সালের মতো কোনো ঘটনা ঘটুক, ৮৬ সালের মতো কোনো ঘটনা ঘটুক। সুন্দর ফুটবল দিয়ে যেই চ্যাম্পিয়ন হোক, আমি স্বাগতম করব। তবে আমার মনটা পড়ে থাকবে ব্রাজিলে।’ 

    ব্রাজিলকে সমর্থন প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি ব্রাজিলের সাপোর্টার, আমি মূলত আগাগোড়া এবং মৃত্যুর আগদিন পর্যন্ত তাই থাকব। তবে যখন বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের কোনো সেক্টর নিয়ে খেলা হবে, ফুটবল বলেন বা অন্য যেকোনো খেলা; তখন অবশ্যই আমি বাংলাদেশের সমর্থক। তবে আমি চাই ফুটবলে এবার কাপটা ব্রাজিলের ঘরেই যাক।’ 

    ব্রাজিলকে সমর্থনের পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রতিও তিনি শ্রদ্ধাশীল বলে জানান। 

    বিনোদন ডেস্ক

  • পশুর হাটে গিয়ে আবেগঘন বার্তা ওমর সানীর

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটে গিয়ে আবেগময় বক্তব্য দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। বৈধ ও হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার একটি পোস্ট ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

    ফেসবুক পোস্টে এই অভিনেতা লেখেন, সামান্য টাকা নিয়েও যদি আসি সেটা যেন হালাল থাকে। আলহামদুলিল্লাহ, আমার এবং আমার ছেলের পরিবারের পক্ষ থেকে কুরবানি আল্লাহ আপনি কবুল করুন।

    রাজধানীর একটি পশুর হাটে কুরবানির পশু কিনতে যান ওমর সানী। সেখানকার কিছু ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। পোস্টের ক্যাপশনে হালাল উপার্জনের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অভিনেতা।

    ওমর সানীর এমন বার্তায় নেটিজেনদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকে মন্তব্যে ঘরে লিখেছেন, অল্প হলেও হালাল উপার্জনে বরকত আছে। আবার কেউ বলেছেন, হালাল রিজিকের গুরুত্বই সবচেয়ে বড় শিক্ষা।

    বিনোদন ডেস্ক

  • ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’, ওমর সানীর ইঙ্গিতপূর্ণ পোস্ট

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে অভিনয়ে খুব বেশি দেখা যায় না তাকে। তবে নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এই অভিনেতার একটি স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

    সেই স্ট্যাটাসে তিনি চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ড ঘিরে কড়া ভাষায় সমালোচনা করেন, যাদের তিনি ‘মশা’র সঙ্গে তুলনা করেছেন। 

    পোস্টে ওমর সানী লিখেছেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’ 

    স্ট্যাটাসে ওমর সানী সরাসরি কারো নাম উল্লেখ না করলেও পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের অনেকেরই আঙুল অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরের দিকে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নেটিজেনদের ধারণা, সম্প্রতি মৌসুমীর অনুমতি ছাড়া ‘কনট্রাক্ট ম্যারেজ’ নামের এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিয়েছিলেন হাসান। সেই বিতর্ককে কেন্দ্র করেই ওমর সানী হয়তো এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। 

    এর আগে গত ৩ মে এক ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছিলেন, হাসান জাহাঙ্গীরের অনুরোধে মৌসুমী ওই নাটকে কাজ করেছিলেন। পরে খরচ তোলার কথা বলে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের অনুমতি দেওয়া হয় বলে তিনি দাবি করেন। 

    এর প্রেক্ষিতে চিত্রনায়িকা মৌসুমীও বিস্ময় প্রকাশ করে জানিয়েছিলেন, একটি নাটকের গল্পকে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া তার ক্যারিয়ারের জন্য অসম্মানজনক। জানা গেছে, সম্প্রতি ‘কনট্রাক্ট ম্যারেজ’ শিরোনামের এই সিনেমাটির সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড। 

    বিনোদন ডেস্ক